Thursday, November 11, 2010
গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত
গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত
অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের শরীরে দু'রকম প্রতিক্রিয়া হতে পারে। হয় অল্প ঘাম হয়, নয়তো হাত পা ঠাণ্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে।
কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আবার হাত পা ঠাণ্ডাও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে, শরীরের যাবতীয় গস্ন্যান্ড ফাংশন এলোমেলো হয়ে পড়েছে। তারা ঠিকমতো কাজ করতে পারছে না। অর্ক এমনিতেই একজন নার্ভাস প্রকৃতির ছেলে। তারওপর ঘটনা যা ঘটেছে ততে সেই নার্ভাস ভাব বেড়ে গেছে কয়েকগুণ। কপালের সঙ্গে, অর্কর নাকের দু'পাশেও ঘাম জমেছে এখন। শুধু হাত পা ঠাণ্ডা হয়নি, শিরদাঁড়ার ওপর দিয়ে চিন্চিনে ঠাণ্ডা ভাব একবার উঠছে, একবার নামছে।
সে শিমুলের দিকে তাকিয়ে বলল, 'এটা কী হল!'
সে শিমুলের দিকে তাকিয়ে বলল, 'এটা কী হল!'
শিমুল কাঁধের ব্যাগটা সোফার ওপর ছুঁড়ে ফেলে হাসি মুখে বলল, 'কোন্টা?'
শিমুল বেশিরকমের সুন্দরী। বড় বড় চোখ, টিকোলো নাক, টানা ভুরু আর এক মাথা কোঁকড়ানো চুলের মধ্যে একটা ঝলমলে ভাব রয়েছে। দেখলে মনে হয় না তার বয়স এখন চবি্বশ বছর তিনমাস, মনে হয় না মাত্র এক বছর হল সে মাল্টিন্যাশনাল এক ব্যাঙ্গে সিস্টেম প্রোগ্রামার হিসেবে চাকরিতে যোগ দিয়েছে এবং এক বছরের মধ্যেই প্রোমোশন পেয়েছে। মনে হয়, এই মেয়ের বয়স এখনও আঠেরো-উনিশ। কলেজে যাওয়ার জন্য এখনই মাথায় ঝুঁটি বেঁধে তৈরি হবে। ঝুঁটি বাঁধার সময় তাড়াহুড়ো করে মাথার ক্লিপ খুঁজবে। ক্লিপ খুঁজে না পেয়ে খোলা চুলেই ছুটবে। তারওপর আজ তার সাজগোজের মধ্যে একটা 'খুকি খুকি' ভাব রয়েছে। সাদা ক্যাপরির ওপর একটা নীল টপ পরেছে। টপের বাঁদিকে অল্প একটু নকশা। নকশা কলার থেকে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দূর থেকে দেখলে মনে হয় ফুলপাতা। কাছে এলে বোঝা যায় সেসব কিছু নয়। খানিকটা সুতোর হবিজাবি। সুন্দর মেয়ের গায়ে আছে বলে সেটাই চমৎকার লাগছে। শিমুলের পায়ে সি্নকার। সোফায় বসে পা দুটো লম্বা করে সামনে ছড়িয়ে দিল শিমুল। ছিপছিপে শরীরে একই সঙ্গে ক্লান্তি আর আলসেমির ভঙ্গি। ঘরের ঝলমলে আলোয় তার ক্যাপরি থেকে বেরিয়ে থাকা ফর্সা পা দুটো আকর্ষণীয় লাগছে।
অর্ক কোনওরকম আকর্ষণ বোধ করল না। উল্টে তার গা বিরক্তিতে চিড়বিড় করে উঠল। নিজের নার্ভাস ভাব গোপন করে রাগ রাগ গলায় বলল, 'মানে আবার কী, যা ঘটল তার কথা জিগ্যেস করছি।'
শিমুল ফের হাসল। হাসতে হাসতেই সোফার একপাশ থেকে অন্য পাশে গেল। সোফার গদি বড় আর নরম। সামান্য নড়াচাতেই যেন ঢেউ খেলে উঠে!
'আমাকে জিগ্যেস করছো কেন অর্ক? আমি তো কিছু ঘটায়নি।'
'তুমি হাসছো!' অর্ক অবাক হয়।
'হাসবো না তো কী করব? কাঁদবো?'
এবার 'হো হো' আওয়াজ করে হাসল শিমুল। যে চার-চাঁচটি কারণে অর্ক এই মেয়ের প্রেমে পড়েছে তার একটা হল এই হাসি। অর্ক হয়তো স্বীকার করবে না, কিন্তু সম্ভবত এটাই কারণ নম্বর ওয়ান। শিমুলের হাসি, শিমুলের আর অন্য সবকিছুর থেকে সুন্দর। যতবারই দেখে ততবারই অর্ক এত মুগ্ধ হয় যে, মনে হয় এই সৌন্দর্য সে জীবনে প্রথম দেখছে। কিন্তু এই মুহূর্তে মুগ্ধ হওয়ার বদলে তার রাগ হচ্ছে। কপালের ঘাম মোছার জন্য পকেট হাতড়ে রুমাল বের করতে গেল অর্ক। না, রুমাল নেই। উফ্!
শিমুল সামান্য সরে এসে আধো আধো গলায় বলল, 'অর্ক, তুমি কি রাগ করছো?'
অর্ক নাক দিয়ে ফোঁস করে আওয়াজ বের করে বলর, 'না, রাগ করব কেন? খুব খুশি হচ্ছি। তোমার এই দাদা বউদির কাণ্ড দেখে হাত তুলে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। এতদূর ডাকার পরঃ কত বড় ইরেসপনসিবল্ হলে এরকম করে একবার ভেবে দেখেছো?'
সি্নকার পরা ডান পাটা বাঁয়ের ওপর আমরা করে তুলে দিয়েছে শিমূল। সেই পা নাড়াতে শান্ত গলায় বলল, 'এটা কিন্তু ঠিক হচ্ছে না অর্ক। তুমি কণ্ডিশন ব্রেক করছো। বলেছিলে বিয়ের পর এক বছর আমার ওপর কোনও কারণে রাগ করবে না। এক সপ্তাহ কাটতে না কাটতে তুমি সেই শর্ত ভাঙছো।'
অর্কর রাগ আরও বাড়ল। শিমুূলর কথাটা মিথ্যে নয়। সত্যি সে এরকম বলেছিল। কিন্তু তাতে কী হয়েছে? প্রেম করার সময় মানুষ অনেক কথাই বলে। সেগুলো কেউ ধরে বসে থাকে না। বসে থাকা যায়ও না। তাছাড়া যেভাবে গত শনিবার দুম্ করে তাদের রেজিস্ট্রি হয়েছে তকে কি ঠিক 'বিয়ে' বলা যায়? বিবাহিত হলেও তারা এখনও একসঙ্গে থাকে না। এমনকি হাতে গোনা দু-একজন ছাড়া কেউ তাদের বিয়ের খবর জানেও না। শিমুলের বাবা-মা অন্য জায়গায় বিয়ের জন্য মেয়ের ওপর ভীষণ চাপ দিচ্ছেন। সেই কারণেই একটা 'লিগ্যাল প্রোটেকশন' নেওয়া হয়েছে মাত্র। আইন দিয়ে ঢাল বানানো। অর্কর এই বিয়েতে মোটেই সায় ছিল না। তার মতে এটা বাড়াবাড়ি হয়েছে। তাদের অপেক্ষা করা উচিত ছিল। সে যতক্ষণ না একটা চাকরি পায় সেই পর্যন্ত অপেক্ষা। একটা বেকার ছেলে কথা নেই বলা নেই বিয়ে করে বসল! ছিঃ ছিঃ। লোকে শুনলে কী বলবে? শিমুলের তাড়াহুড়োর জন্যই অবিবেচকের মতো কাজটা তাকে করতে হয়েছে। শিমুলের উচিত ছিল নিজের বাবা-মাকে বোঝানো। তাদের কাছ থেকে সময় নেওয়া। যতই সাক্ষী-সাবুদ নিয়ে গিয়ে সই করে আসুক অর্ক এটাকে 'বিয়ে' বলে মানতেই পারছে না।
মেয়ের বাপ-মায়ের অবশ্য দোষ নেই। হঠাৎই হাতের কাছে লোভনীয় এক পাত্র এসে হজির হওয়ায় তারা শিমুলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। ছেলের বয়স একটা বেশির দিকে। সেটা কোনও ব্যাপার নয়, ব্যাপার হল, পাত্র প্রবাসী। আমেকিার ফেমিংহাম শহরে নিজের ব্যবসা ফেমিংহাম বস্টন থেকে মাত্র এক ঘন্টার ড্রাইভ। বিরাট গ্রেসারি শপ শুনতে মুদির দোকান মনের হলেও পাত্রবাবুর পয়সাকড়ি অগাধ। তেল, ডাল নুন থেকে শুরু করে আখের গুড় পর্যন্ত কী না পাওয়া যায় সেখানে। আসলে এই ছেলের রয়েছে ফেলে যাওয়া বাংলার প্রতি হাবুডুবু ধরনের প্রেম! পা বিদেশে, মন বাংলায়। নিজের জন্য পাত্রী খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল- বাঙালী, ঘরোয়া, কমবয়সী, গৃহকর্মে নিপুণা, প্রকৃত সুন্দরী পাত্রী চাই। রবীন্দ্রসঙ্গীত জানা বাধ্যতামূলক শাক, ওল, মানকচু, থোড় ইত্যাদি রন্ধন প্রণালী সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। তৎসহ বড়ি তৈরিতে পারদর্শিতা থাকলে ভাল হয়। প্রাচুর্যের কোনো অভাব নেই। পাত্রের নিজের তিনটি গাড়ি এবং একটি ভ্যান রয়েছে। বাড়ির ছাদে সুইমিং পুল। তাতে হট ওয়াটারের ব্যবস্থা। বাগানে টেনিস কোর্ট।
বিজ্ঞাপন খুবই ইন্টারেস্টিং। আমেরিকাবাসী পাত্রের মানকচু স্পেশালিস্ট বউ চাওয়া সহজ কথা নয়। খুব স্বাভাবিকভাবেই শিমুলের মা বিশেষ উৎসাহ বোধ করলেন। ছেলের শাকপাতা, বড়ি, রবীন্দ্রসঙ্গীতের প্রতি দরদ এবং ব্যাঙ্ক ব্যালান্স তাকে মুগ্ধ করল। তিনি গোপনে মেয়ের ছবিসহ সিভি মেলে পাঠিয়ে দিলেন। যদিও বড়ি তৈরি এবং শাক রান্না বিষয়ে শিমুল কিছুই জানে না। কার্যত মাইক্রোওভেনে দু-একটা শখের খাবার তৈরি ছাড়া সে রান্নাবান্নার কিছু জানেই না। জানতে চায়ও না। মেয়ের মায়ের অবশ্য তাতে অবশ্য কিছু এসে যায় না। কথাবার্তা এগোলে এসব শেখাতে কতক্ষণ? সাত থেকে দশদিনের একটা ক্র্যাশ কোর্সে হয়ে যাবে। সন্টলেকে ছোটো বোনের ননদের বড়িতে না হয় দিন কতক গিয়ে থাকবে। সেই মেয়ে নিরামিষ রান্নাবান্নায় এক্সপার্ট। ঝটপট শিখিয়ে দেবে। শিমুলের মাথাও পরিষ্কার। কম্পিউটার নাড়াঘাটায় যে এত ওস্তাদ, তার ওলকচু, মানকচু ম্যানেজ করতে কতক্ষণ? তিনি নিজেও যে একেবারে কিছু পারেন না এমন নয়। যদিও সংসারে এসব খাওয়ার রোকের খুবই অভাব। শিমুল তো ছোঁয়েই না, শিমুলের বাবারও খাওয়া দাওয়ায় আবদার নেই। ফরে বহু বছর তাকে আর এসব করতে হয় না। করতে হলেও একেবারে ন'মাসে ছ'মাসে। এছাড়া গানের ব্যাপারটাও আছে। ডিপেস্নামা, ডিগ্রি না থাকলেও শিমুলের গানের গলা ভালো। স্কুলজীবনে সিনথেসাইজার কিনেছিল শখ করে। কলেজ পর্যন্ত টেনেছিল। অক্টোপাস না হিপোপটেমাস কী যে ছাইভস্ম নামে একটা ব্যাণ্ডে গানও গেয়েছে ক'দিন। গান তো নয়, চিৎকার। সেসব বন্ধ হয়েছে অনেক বছর। তবে এখনও গুনগুন করে খাল গলায় মাঝে মাঝেই গান করে। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত দু-একটা থাকে বৈকি। সব থেকে বড় কথা হল, বিজ্ঞাপন দেখেই ছেলের মন বোঝা যাচ্ছে। এটা খুব বড় জিনিস। মানুষ দেখেও আজকাল আর মানুষের মন বোঝা যায় না। তাকে ধরা যায় না। সেই জায়গায় মাত্র দু-এক লাইনেই ছেলে ধরা দিয়েছে। এই ছেলে 'হীরের টুকরো' না হয়ে যায়ই না। দেখাই যাক না একবার। এইসব ভেবেই মেয়ের ফটো পাঠিয়ে দেওয়া হল সুদূর আমেরিকায়। তিনদিনের মাথায় উত্তর। ফটো পাত্রের পছন্দ। কলকাতায় এসে ফাইনাল কথা বলতে চায়। তবে একটা খুব কড়া। বিয়ের পর মেয়ের কিছুতেই চাকরি-বাকরি করা চলবে না। ঘর সংসারে মন দিতে হবে যা এতদিন শিমুলের কাছে তার মা-বাবা গোপন করেছিল, তা এবার বলতেই হল।
তারপর থেকেই গোলমাল।
গোলমালের প্রথম পর্যায়ে ছিল শান্তিপূর্ণ। পরের দিকে অবস্থা জটিল হল।
শিমুলের মা বললেন, 'ঘর-সংসারেই মেয়ের আসল পরিচয়। এখানে তো আর তোকে ঝিয়ের মতো খাটতে হবে না, দু-একটা রান্নাবান্না আর ছেলেপুলে মানুষেই হ্যাপা শেষ। চোখ বুঁজে রাজি হয়ে যা শিমুল। এমন সুযোগ আর পাওয়া যাবে না।'
'না পাওয়া গেলেই মঙ্গল।'
'অমন করে বলছিস কেন? আমেরিকায় গিয়ে ঘর-সংসার পাতবি, এ কী চাট্টিখানি কথা হল? ছেলের নিজের বাড়ি। অতগুলো গাড়ি। ছাদে সুইমিংপুল। গিয়ে টেনিস খেলা শিখে নিবি।'
'কে বলেছে মা চাট্টিখানি কথা? খুবই কঠিন কথা। কিন্তু আমি অত কঠিন কাজ করতে পারছি না।'
'এক কাজ কর, নিজে একবার ছেলের সঙ্গে কথা বল।'
'কী কথা বলব? বড়ির কীভাবে নাক তোলে? নাকি নটে শাকের রেসিপি?'
'আহা, রেগে যাচ্ছিস কেন? বিদেশে গিয়ে কত ছেলে-মেয়ে বখে যায়, এই ছেলে তো সেরকম নয়। একটু বাঙালী রান্না খেতে চায়, বাংলা গান বাজনা পছন্দ করে। যদি বলিস আমি তোর মেল আইডি পাটিয়ে দিই।'
শিমুল বলেছে, 'এ বিষয়ে আর একটা কথাও নয় মা।
শিমুলের মা বললেন, 'কেন? কথা নয় কেন? আমার মেয়ের বিয়ে নিয়ে আমি কথা বলব না তো কে বলবে? তুই?'
'কেউ বলবে না।'
মহিলা রাগে চোখ-মুখ লাল করে বললেন, 'আমি খবর পেয়েছি, তুমি আজকাল আজেবাজে ছেলেপিলেদের সঙ্গে মেলামেশা শুরু করেছো শিমুল। দু-পয়সার চাকরি করে আমার মাথা কিনে নিয়েছো নাকি?'
শিমুল হেসে বলেছে, 'তোমার মাথা কিনিনি, নিজের মাথা কিনেছি। আর সেই কারণেই চাকরি ছেড়ে আমেরিকা কেন, চাঁদে গিয়েও হেঁসেল ঠেলার মধ্যে নেই। ও ওখানে তো আমার হেঁসেল হয় না। উনুনের বদলে আভেন আর ঝাঁটার বদলে ভ্যাকুয়াম ক্লিনার। শুনেছি আজকাল রোবট সিস্টেম চালু হয়েছে। কাজে বেরোনোর আগে প্রোগ্রামিং করে দিলেই হল। ফিরে এসে দেখা যাবে ঘরদোর সাফাইল হয়ে গেছে। সরি মা, এই সবের মধ্যে আমি নেই।'
এই গোলমালের পরেও বাড়ির পরিস্থিতি ঠাণ্ডা হয়নি। বরং উত্তাপ বেড়েছে। শিমূলের বাবাও গোলমালে প্রবেশ করেছেন এবং পুরোপুরি স্ত্রীর পক্ষ নিয়েছেন। নেয়াটাই স্বাভাবিক। অন্য কেউ হলেও নিত। সন্তানের এমন উজ্জ্বল, নিশ্চিন্ত জীবনের সুবর্ণ সুযোগ তিনি হেলাফেলা করতে পারবেন কেন? তিনি তো আর উন্মাদ নন।
সব ঘটনা শুনে অর্ক গম্ভীর গলায় বলেছিল, 'ছেলে কেমন?'
শিমুল কাঁধ ঝাঁকিয়ে বলল, 'কোন ছেলে?'
'কোন ছেলে আবার? যার সঙ্গে তোমার বিয়ের কথা হচ্ছে।'
'ছেলে চমৎকার।'
অর্ক ভুরু কুঁচকে বলল, 'কেন? চমৎকার কেন?'
'সরু একটা গোঁফ আছে। হালকা ভুড়ি। সন্ধের পর বাড়িতে ফিরে পায়জামা পাঞ্জাবি পরে। গান শোনে।'
অর্ক ভুরু আরও গভীর হল।
'কী করে জানলে? ফটো দেখেছো?'
'না। ওসব আমি দেখিনি।'
'তবে?'
'সিভি দেখে মনে হল। এ ছেলে সারাদিন গুড় বাতাসা বিক্রির পর পায়জামা পাঞ্জাবি পরে।'
অর্ক লম্বা নিঃশ্বাস টেনে বলল, 'তুমি কি রসিকতা করছো?'
শিমুল মিষ্টি করে হেসে বলল, 'হঁ্যা করছি। তবে মা করছে না। মা ইজ সিরিয়াস। মেয়েকে বিয়ে না দিয়ে ছাড়বে না। সমস্যা হল বাবা মায়ের সাইড নিয়েছে।'
'তুমি আমার কথা বলে দিচ্ছো না কেন?'
সেদিন এই আলোচনা হচ্ছিল পার্কস্ট্রিটের কফিশপে বসে। কফি মাগ হাতে শিমুল বলল, 'খেপেছো! একেই পরিস্থিতি ভলক্যানো হয়ে আছে। তার মধ্যে বেকার প্রেমিকের কথা বলে ঘি ঢালব নাকি? আগ্নেয়গিরিতে ঘি ঢাললে কী হয় জানও?'
'এখন বেকার পরে তো চাকরি পাবই।'
'সে যখন পাবে পাবে, তার আগে এই বিয়েটা তো আটকাতে হবে।'
অর্ক বলল, 'কীভাবে আটকাবে?'
শিমুল কফিতে চুমুক দিয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, 'একটাই পথ। ওনলি ওয়ান? বিয়ে করে।'
অর্ক বিষম খেল। বলল, 'কী বললে?'
শিমুল বলল, 'বিয়ে করে বিয়ে আটকাব। বিষে বিষে বিষক্ষয় শোননি? তোমাকে বিয়ে করে আমার বিয়ে আটকাবো। বাবা-মা বাড়াবাড়ি করলে ফট করে সার্টিফিকেট বের করে দেখাবো। আরও বাড়াবাড়ি করলে আমেরিকায় সার্টিফিকেটের কপি পাঠিয়ে দেব। স্ক্যান করে সোজা মেল।'
'অসম্ভব। ইমপসিবল্। তুমি ভেবেছোটা কী? কাজকর্ম কিছু করি না। দাদার সংসারে থাকি। এই অবস্থায় বিয়ে করে তোমাকে তুলব কোথায়?'
শিমুল ঠোঁট উল্টে বলল, 'বয়ে গেছে আমার। এখন ওঠাউটির কোয়েশ্চন আসছে কোথা থেকে? বিয়েটা করে রাখছি এই পর্যন্ত। বাবা-মা বেশি বাড়াবাড়ি করলে ফটাস্ করে বলে দেব। একটা লিগ্যাল প্রোটেকশন বলতে পারও। এরকম তো কতই হয়। হয় না? আমার কলেজেই এরকম তিনটে কেস ছিল। শরন্যা তো কেলেঙ্কারি করেছিল। অ্যাবরসন ট্যাবরসন করেঃ।' বিয়ে পর্যন্ততে যতটা ঘাবড়ে গিয়েছিল, অ্যাবরশন শুনে আরও ঘাবড়ে গেল অর্ক। ঢোঁক গিয়ে বলল, 'অন্য কোনও পথ নেই শিমুল? দেখ না ভেবে। এটা বড্ড রিস্ক হয়ে যাচ্ছে। জানাজানি হয়ে গেলে বিচ্ছিরি হবে। তোমার মা হেভি দুঃখ পাবেন।'
এবার ভুরু কোঁচকানোর পালা শিমুলের। অর্কর দিকে তাকিয়ে রইল সে।
আর ইউ স্কেয়ারড্? তুমি কি ভয় পাচ্ছো?'
অর্ক স্মার্ট হওয়ার ভঙ্গিতে বলল, 'আরে না না ভয় পাওয়ার কী আছেঃ সে কথা বলিনিঃ বলছি যদি অন্য কোনও ওয়েআউট থাকত। আর একটা পকৌড়া বলি?'
কফি মাগে লম্বা চুমুক দিয়ে শিমুল বলল, 'পথ অবশ্যই আছে। মাকে হঁ্যা বলে দিলেই সব ঝামেলা মিটে যায়। পাত্রকে শোনাবার জন্য দুটো গান বাছাও আছে। রবীন্দ্রসঙ্গীত। একটা শোনাবো পাকা দেখার দিন। একটা ফুলশয্যার রাতে। পাকাদেখার গানটা তোমার উদ্দেশ্যে গাইব। আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানেঃ। ফুলশয্যার গানটা ওই ছেলের জন্য। এখনও তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি- মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি। কেমন হবে?'
অর্ক ফিসফিস করে বলে, 'স্টপ ইট! পিস্নজ স্টপ।'
এরপর আর 'না' বলার উপায় ছিল না অর্কর। ঝিনুকের দূর সম্পর্কের এক দাদা বউদিকে সঙ্গ নিয়ে গড়িয়াহাটের রেজিস্টির অফিসে গিয়ে গোপনে সই করে এসেছে এক গনগনে রোদের দুপুরে। ব্যাক ডেটে ফর্ম ফিলাপ করতে অসুবিধে হয়নি। বাড়তি দুশো টাকায় সব ম্যানেজ হয়েছে।
সেই দাদা বউদিই আজ নেমন্তন্ন করেছে। তাদের নিউটাউনে নতুন ফ্ল্যাট। টাওয়ারে দশ তলার ওপর। ডিনারের নেমন্তন্ন। শিমুলের মুখে শুনে অর্ক ক্ষীণ আপত্তি করেছিল।
'এসবের কী দরকার?'
শিমুল বলল, 'এর আবার দরকার অদরকার কী? নতুন বর বউকে তো সবাই নেমন্তন্ন করে খাওয়ায়। খাওয়ায় না? তেমনই ওরা বলেছে। কী আর এমন ব্যাপার? আমি অফিস থেকে চলে যাব। তোমার তো সে ঝামেলাও নেই। বেকার যুবক। তুমি আটটা নাগাদ চলে এসো। দশটার মধ্যে খেয়ে দেয়ে বেরিয়ে এলেই হবে। আমাকে বাড়ির সামনে নামিয়ে তুমি চলে যাবে। ফিনিশ।'
'ঠাট্টা কোর না শিমুল। আমরা নেমন্তন্ন খাওয়ার জন্য বিয়ে করিনি।'
টেলিফোনের ওপাশে হেসে ফেলল শিমুল।
'তাহলে কী জন্য করেছি? বাড়িতেই বলতে পারব না, একসঙ্গে থাকতে পারব না, আবার ভালবেসে কেউ ডাকলে যেতেও পারব না? তুমি বাড়াবাড়ি করছো। কাম অন। যদি মন না চায় তাহলে ক্যানসেল করে দিচ্ছি। ওরা তো জোর করেনি। রেজিস্ট্রির সময় সাক্ষী ছিল। সেই কারণেই যাওয়া উচিত। তাছাড়া এই ফ্ল্যাটটা দাদারা নতুন কিনেছে। নিউটাউন একটা নতুন শহর। এয়ারপোর্টের কাছে। শুনলাম, দাদারা ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়েছে। সেটা একবার দেখাতে চাইছে। আমার তো মনে হয় ফ্ল্যাট ট্যাটের ব্যাপারগুলো আমাদের এখন থেকেই বুঝে নেওয়া উচিত।'
'কেন।'
'বাঃ, কেন মানে! আজ না হোক, দুদিন বাদে আমাদের লাগবে না?'
'আবার ঠাট্টা করছো?'
শিমুল হাসতে হাসতে বলল, 'হঁ্যা করছি। একদম টেনশন না করে আটটার মধ্যে চলে আসবে। শোন নুতন জায়গা চিনতে সমস্যা হতে পারে তাই একসঙ্গে যাওয়া উচিত।'
'তুমি চেনও?'
'গৃহপ্রবেশের সময় মায়ের সঙ্গে গিয়েছিলাম। আবছা আবচা মনে আছে। ওসব জায়গায় তো এখনও লোকজনও প্রায় থাকে না, রাস্তাঘাটে জিগ্যেস করে নেব এমন কাউকে চট করে পাওয়া যাবে না।'
আজ আটটার পর সেই ফ্ল্যাটেই আসা হয়েছে। শিমুল, অর্ক দুজনে একই সঙ্গে এসেছে। বিরাট হাউজিং কমপেস্নক্সের ভেতর ফ্ল্যাট। লোকজন সত্যি কম। ভেতরটা গাছপালা, আলো, ফোয়ারা, পার্ক দিয়ে সাজানো, কিন্তু ভীষণ নির্জন। আলো অল্প অল্প। তাই সুন্দর আর রহস্যময়।
শিমুল বলল, 'বিউটিফুল।'
অর্ক বলল, 'ভূতুড়ে মনে হচ্ছে।'
শিমুল বলল, 'বাজে কথা বলো না ইস্ আমাদের যদি এখানে একটা ফ্ল্যাট থাকত। মনেই হয় না কলকাতায় এত কাছে এরকম জায়গা আছে আমি তপনদাকে বলব, একটা যদি দেখে দেয়।'
'কী যে বল শিমুল। আমরা কী করে এখন ফ্ল্যাট কিনব?'
'আমি কিনব। ইতিমধ্যেই আমি অফিসে হাউজিং লোনের ব্যাপারে কথাবার্তা শুরু করেছি।'
'তুমি কিন্তু বাড়াবাড়ি করছো।'
'দেখ বিয়ে যখন করে ফেলেছি, তখন সবটাই ভাবতে হবে।'
'আগে তো আমাকে একটা কাজকর্ম পেতে দেবে।'
'ওমা কাজকর্ম পেতে তোমায় কে আটকাচ্ছে? না পেলেও ক্ষতি নেই। সবাই জানবে গৃহকর্মে নিপুণ একটা কমৎকার ছেলেকে আমি বিয়ে করেছি। মেয়েদের যদি গৃহকর্মে নিপুণা হতে লজ্জা না থাকে তোমার আপত্তি কীসের? তারপরও যদি শাক, কচু, থোড়ের প্রিপারেশন শিখে নাও তাহলে তো কথাই নেই।'
'তুমি কিন্তু আমাকে টিজ্ করছো শিমুল।'
শিমুল আর্কর হাতটা খপ্ করে ধরে বলল, 'যাঃ বাবা, নিজের সদ্য বিয়ে করা বরকে খেপাবো নাতো কাকে খেপাবো?' এরপর শিমুল মাথা উঁচু করে অন্ধকার আকাশছোঁয়া বাড়িগুলোর দিকে তাকিয়ে বলল, 'মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে।'
অর্ক চমকে মাথা তুলল। বলল, 'কেলেঙ্কারি। ঝড় বৃষ্টি হলে এখান থেকে আর ফিরতে হবে না।'
শিমুল বলল, 'কেন? তপনদা গাড়িতে বড় রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে।'
উঁচু লোহার গেট খুলে দিতে দিতে দারোয়ান ফ্ল্যাটের নম্বর জানতে চেয়েছিল। তারপর হাত তুলে বাড়িটা চিনিয়ে দিল। সেই বাড়ির নরম নীলচে আলো জ্বলা ইস্পাত রঙের একটু করো লিফট একটানে দশ তলায় তুলে দিল শিমুল আর অর্ককে। দরজা খুলতে লম্বা করিডোর। সারি সারি কম পাওয়ারের আলো জ্বলছে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অর্ক বলল, 'মনে হচ্ছে এই ফ্লোরে এখনও কেউ আসেনি। শুধু তোমার দাদা-বউদি এসেছে।'
শিমুল মুচকি হেসে বলল, 'দাদা-বউদিও আসেনি।'
'আসেনি মানে!' চমকে উঠল অর্ক।
'আরে বাবা, আসেনি মানে পাকাপাকিভাবে আসেনি। উইকএণ্ডে এসে থাকে। শনি-রবি করে। নতুন জায়গা, নতুন শহর, এখনও তো জমেনি। বছর খানেকের মধ্যে জমে যাবে। তাছাড়া ছেলে-মেয়েদের স্কুলের ঝামেলা রয়েছে। অনেকটা দূর হয়ে যাবে।'
করিডোর শেষেই ফ্ল্যাট। নেমপেস্নটে শিমূলের দাদা-বউদির নাম। শিমূল হাত বাড়িয়ে কলিংবেল টিপতে গিয়ে থমকে গেল। দরজার হাতলে কাগজ গোঁজা! কাগজ! কীসের কাগজ? শিমুল টেনে নিয়ে ভাঁজ খুলতেই দেখল কাগজটা একটা চিঠি। তার বউদির লেখা-
'স্নেহের শিমুল এবং অর্ক। তোমাদের দাদার অফিসের এক কলিগ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের দুজনকেই নার্সি হোমে ছুটতে হচ্ছে। তাই নেমন্তন্ন করেও নিজেরা থাকতে পারলাম না। মোবাইলে ধরবার চেষ্টা করেছিলাম। লাইন পেলাম না। মনে হয় টাওয়ারে গোলমাল হচ্ছিল। এখানে অনেক সময় এরকম হয়। নার্সিং হোমে পেঁৗছে তোমাদের ফোনে ধরবার চেষ্টা করব। যাই হোক, দরজা বাঁ দিকে যে লেটার বক্সটা দেখতে পাচ্ছো সেখানে ফ্ল্যাটের চাবি রেখে গেলাম। দরজার খুলে ভেতরে ঢুকে পড়বে খাবার টাবার সব করা আছে। খুবই সামান্য আয়োজন । রুটি, চিকেন রেজালা, রেশমি কাবাব আর খানিকটা ফ্রায়েড রাইস। ডাইনিং টেবিলের হটকেসে সব রেখে গেলাম। ফ্রিজে পুডিং আর দুটো রাজভোগ রাখা আছে। বের করে নিও। শিমুল তুমি খানিকটা স্যালাড কেটে নেবে। কিচেনে শশা পেঁয়াজ টোমাটো রাখা আছে। যদি সেরকম কিছু না হয় তাহলে আমরা অবশ্যই চলে আসব। পিস্নজ নিজের মনে করে বাকিটুকু করে নিও। ভালবাসা জেনো।'
শিমুল কাঁধ ঝাঁকিয়ে চিঠিটা অর্কর দিকে এগিয়ে দিল। তারপর লেটার বক্স হাতড়ে চাবি বেড় করে ফ্ল্যাটের দরজা খুলে ফেলল স্বচ্ছন্দে।
সত্যি দারুণ সাজানো গোছানো ঘর! একেবারে আধুনিক কায়দায় ড্রইং কাম ডাইনিং রুমের একপাশে ওপেন কিচেন। দেয়ালে বড় বড় পেন্টিং। লাল রঙের সোফার সামনে নিচু কাঁচের টেবিল। একটু দূরে ডাইনিং টেবিলে হটকেস, পেস্নট, গস্নাস সাজানো।
শিমুল দু'পাশে হাত ছড়িয়ে বলল, 'মার্ভেলাস। অ্যাই দরজাটা লক করে দাও।'
দরজা যতক্ষণ খোলা ছিল না, ততক্ষণ পর্যন্ত একরকম ছিল, দরজা বন্ধ করেই নার্ভাস হয়ে পড়ল অর্ক। বন্ধ ঘরে সে আর শিমুল! অতিরিক্ত রকম নার্ভাস লাগছে। সেটাই স্বাভাবিক। এরকম কোনও পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে সে কল্পনাও করতে পারেনি। এই প্রথম এরকম একটা কাণ্ড ঘটল।
শিমুল বলল, 'আমার ওপর কিন্তু একদম রাগ দেখানো চলবে না।'
'রাগ তোমার ওপর দেখাচ্ছি না, তোমার ওই দাদা বউদির ওপর দেখাচ্ছি। এটা কী হল? ধ্যাড়ে ধ্যাড়ে গোবিন্দপুরে ডেকে এনে তারা চলে গেলেন।'
শিমুল হাত তুলে আড়ামোড়া ভাঙল। বলল, 'প্রথমত এটা মোটেই ধ্যাড় ধ্যাড়ে গোবিন্দপুর নয়। দ্বিতীয়ত ওরা ইচ্ছে করে চলে যায়নি, যেতে বাধ্য হয়েছে। আমার অফিসের কেউ অসুস্থ হয়ে পড়লে আমিও যেতাম।'
'সেটা আমাদের জানিয়ে নেমন্তন্নাটা ক্যানসেল করলেই তো হত।'
'পর্ণা বউদি চিঠিটায় তো লিখেছে ফোন পায়নি। আর নেমন্তন্ন ক্যানসেল করার কী হয়েছে? ফ্ল্যাটও রয়েছে, খাবার দাবারও রেডি। খেয়ে নিলেই তো হয়। তোমার খিদে পায়নি?'
অর্ক তার রাগ এবং নাভার্স মিশ্রিত মুখ ঘুরিয়ে বলল, 'না, পায়নি।'
শিমুল উঠে দাঁড়িয়ে বলল, 'আমার পেয়েছে। আমি এখন কফি বানাব এবং স্টাটার হিসেবে রেশমি কাবাব সহযোগে খাব।'
'যা খুশি কর।'
শিমুল উঠে গেলে, সম্বিত আরও অস্বস্তির মধ্যে পড়ল। সে টেবিলের ওপর রাখা পুরোনো ম্যাগাজিন নিয়ে ওল্টাতে লাগল। বিরক্তিকর। কিছুক্ষণের মধ্যে ম্যাগাজিন সরিয়ে রেখে উঠে পড়ল। মিনিট দুই ঘরের মধ্যে পায়চারি করে বসে পড়ল ফের। দু' মগ কফি এনে শিমুল বলল, 'বউদি কিন্তু খুব সুন্দর করে সব সাজিয়ে রেখেছে। কফি টফ পেতে একটুও অসুবিধে হল না। আমিও এরকম করব। ধর তুমি বাড়ি ফিরে দেখলে আমি নেই, তখন নিজেই চা কফি বানিয়ে খেতে পারবে।'
অর্ক ঝাঁঝের সঙ্গে বলল, 'আদিখ্যেতা কর না ঝিনুক। আদিখ্যেতা ভাল লাগছে না।'
'তুমি অমন ছটফট করছো কেন? মনে হচ্ছে, কেউ তোমাকে জোর করে কনফাইনড্ করে রেখেছে।'
'বন্দী ছাড়া কী? এরকম একটা নির্জন জায়গায়ঃ।'
শিমুল চোখ কপালে তুলে বলল, 'ওমা নির্জনই তো ভাল। স্বামী স্ত্রী দুজনে নির্জনে থাকাটা খারাপ হবে কেন! তারওপর আমরা হলাম নবদম্পতি। আমাদের একা থাকতে হবে। দুটিতে লুটিতেঃ।'
কথা বলতে বলতে হেসে ফেলে শিমুল।
অর্ক কঠিন চোখে শিমুলের দিকে তাকালো। খোলা জানলা দিয়ে শির্শিরে হাওয়া আসছে। এটাও বাড়াবাড়ি করেছে মেয়েটা। ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছে।
শিমুল বলল, 'অমন কড়া চোখে তাকাচ্ছো কেন? নাও কফি খাও।'
অর্ক হাত বাড়িয়ে কফি নিল। বলল, 'কেউ যদি এখন এখানে এসে জিগ্যেস করে আপনারা কারা? এই ফ্ল্যাটে কী করছেন? কী বলবে?'
শিমুল ফিক্ করে হেসে ফেলল।
'বলল, আমরা মানুষ। দুটি মানুষ। নর এবং নারী। নাও কাবাব খাও। ফ্যানটাস্টিক! দাঁড়াও গান বাজনা কিছু চালাই। এদের মিউজিক সিস্টেমটা কোথায়? উফ্ আমার যা ভালো লাগছে না! মনে হচ্ছে এটা আমাদের বাড়ি। আমার আর তোমার।'
অর্ক এবার কেমন যেন মনে হচ্ছে। শিমুলের এত আনন্দ কীসের?
'কী পাগলামি শুরু করেছো!'
'পাগলের মতো ভাল লাগছে তাই পাগলামি করছি। বেডরুমে গিয়ে দেখব ওখানে মিউজিক সিস্টেমটা আছে কিনা?'
অর্ক চাপা গলায় ধমক দিয়ে বলল, 'তুমি চুপ করে বস তো। এক কাজ কর, তোমার বউদিকে একটা টেলিফোন কর। জিগ্যেস কর তারা সত্যি সত্যি কখন আসবে।'
শিমুল এর মধ্যে কখন যেন পায়ের সি্নকার খুলে ফেলেছে। এবার টপের ওপরের দুটো বোতাম খুলে জামাটাকে ঢিলেঢালা করে নিল।
'খেপেছা? আর ইউ ম্যাড? ফোন করতে যাব কেন? একটা এমারজেন্সি কাজে গেছে। ইস্ ঘামে গা চ্যাট চ্যাট করছে, একটা শাওয়ার নিলে হত। বাথরুমটা নিশ্চয় দুর্দান্ত। দাঁড়াও দেখে আসি। সেরকম হলে স্নান করে নেব। ওইটা বাথরুম না?
না ওটায় যাব না, বউদির বেড়রুমেরটায় যাই।'
কাঁচুমাচু মুখে অর্ক সরে গেল শিমুলর কাছ থেকে। বলল, 'কী আরম্ভ করেছো! অন্যের বাড়িতে এসে স্নান।'
হাতের কফি মগ নামিয়ে শিমুল সত্যি সত্যি বন্ধ বেডরুমটার দিকে এগিয়ে গেল। হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে অর্ক উত্তেজিত গলায় বলল, 'তুমি থামবে?'
শিমুল ঘুরে দাঁড়িয়ে অর্কর মুখোমুখি হল। ভুরু কুঁচকে বলল, 'কী ব্যাপার বলও তো? হোয়াই ইউ আর সো নার্ভাস? এমন একটা করছো যেন আমরা চুরি করে এই ফ্ল্যাটে ঢুকেছি। আর যদি ঢুকেই থাকি তাহলেই বা সমস্যাটা কোথায়? উই আর হাজবেণ্ড ওয়াইফ। আমি এখন সাবান মেখে ্ ভাল করে স্নান করব, তারপর একটা কাণ্ড করব।'
শিমুল 'হো হো' আওয়াজে হেসে উঠল। বুক কেঁপে উঠল অর্কর।
'ছিঃ শিমুল এসব তুমি কী বলছো?
শিমুল এ কথায় পাত্তা না দিয়ে বলল, 'কী বল তো?'
অর্ক ঢোঁক গিলে বলল, 'আমার তো এখন কেমন যেন সন্দেহ হচ্ছে। তোমার হাবভাব দেখে মনে হচ্ছে, গোটাটাই একটা পস্ন্যান। তুমি ইচ্ছে করে তোমার দাদা বউদিকে সরিয়ে দিয়েছো। নিশ্চয় তোমার ওই বউদি তোমার সঙ্গে পস্ন্যান করেছে।' কথাটা শুনেও না শোনার ভান করল শিমুল। ঠোঁট উল্টে ভেংচি কেটে বলল, 'স্নানের পর কী করব বললে না তো সোনা?'
'তুমি সবটা জানতে বলেই তোমার এত ফুর্তি। তাই না? সত্যি কথা বলো তো।' ঢোঁক গিলে বলল অর্ক।
'আর তোমার বুক ধুকপুকানি শুরু হয়ে গেল? সত্যি বাপু বিয়ের আগে কত বীরত্বই না দেখাতে। সুযোগ পেলেই হাত ধরা, পায়ে পা ছোঁয়ানো। সিনেমা হলে কতবার জড়িয়ে বসেছো বলতো। আর আজ বর হয়ে একেবারে ঘাবড়ে গেলে? হা হা। দাঁড়াও আজ তোমার মজা দেখাচ্ছি। আজই আমাদের ফুলশয্যা হবে। এখানেই হবে।'
'ছি ছি, কী বলছো শিমুল! তোমার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেল নাকি?'
'তুমি আলো নিভিয়ে অপেক্ষা কর। আর যদি আলো নেভাতে না চাও তাহলেও কোন অসুবিধে নেই, জানালার পর্দাগুলো টেনে দিলেই হবে। এত ওপরে আর কে দেখছে? আর তাও যদি ভয় ভয় করে তাহলে বেডরুমে চলে এসও গুডবয়ের মতো। ওঘরে নিশ্চয় জানলা খোলা নেই।'
কথাটা বলে হাসতে হাসতে শিমুল বন্ধ ঘরের দিকে রওনা হল। যাওয়ার সময় গলা ছেড়ে গান ধরল- 'ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি/ ঢাকা থাক না হায় গো, তারে রাখতে নারিঃ।'
শিমুল এমন সুন্দর গাইতে পারে! অর্ক আশ্চর্য হল। কই সে তো জানতো না! তার থেকেও আশ্চর্যের কথা সত্যি সত্যি বাইরে ঝড় উঠছে! খুব জোর নয়, তবে দশতলা ভেসে যেতে লাগল উথাল পাতাল বাতাসে।
অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের শরীরে দু'রকম প্রতিক্রিয়া হতে পারে। হয় অল্প অল্প ঘাম হয়, নয়তো হাত-পা ঠাণ্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আবার হাত-পা ঠাণ্ডাও হয়ে যাচ্ছে। এই অবস্থাতে সে ঘরের আলো নিভিয়ে সোফার ওপর বসে আছে জড়োসড়ো হয়ে। দুরু দুরু বুকে অপেক্ষা করছে। তার ভালো লাগছে। খুব ভালো লাগছে।
এমন সময় দরজায় খটখট আওয়াজ হল। অর্ক চমকে উঠল। কীসের আওয়াজ? কেউ এলো? নাকি ঝড়ের আওয়াজ?
================================
গল্প- 'শুধু একটি রাত' by সাইপ্রিয়েন এক্ওয়েন্সি। অনুবাদ বিপ্রদাশ বড়ুয়া গল্প- 'পিতা ও কুকুর ছানা' by হরিপদ দত্ত স্মরণ- 'শওকত ভাই : কিছু স্মৃতি' by কবীর চৌধুরী সাহিত্যালোচনা- 'রবীন্দ্রনাথকে নিয়ে পালাকারের নাটক স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ : কবি ও প্রাবন্ধিক' by রাজু আলাউদ্দিন স্মরণ- 'সিদ্ধার্থ শংকর রায়: মহৎ মানুষের মহাপ্রস্থানে by ফারুক চৌধুরী গল্প- 'ফাইভ স্টার' by সৈয়দ মনজুরুল ইসলাম গল্প- 'নূরে হাফসা কোথায় যাচ্ছে?' by আন্দালিব রাশদী গল্প- 'হার্মাদ ও চাঁদ' by কিন্নর রায় গল্প- 'মাটির গন্ধ' by স্বপ্নময় চক্রবর্তী সাহিত্যালোচনা- 'কবি ওলগা ফিওদোরোভনা বার্গলজ' গল্পিতিহাস- 'বালিয়াটি জমিদারবাড়ির রূপগল্প' by আসাদুজ্জামান ফিচার- ‘কাপ্তাই লেক:ক্রমেই পতিত হচ্ছে মৃত্যুমুখে' by আজিজুর রহমান রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি:লেজুড়বৃত্তির অবসান আজ জরুরি by বদিউল আলম মজুমদার কৃষি আলোচনা- 'কৃষিজমি রক্ষার দায় সবার' by আফতাব চৌধুরী শিল্পি- 'আমি যে গান গেয়েছিলেম...কলিম শরাফী' by জাহীদ রেজা নূর আলোচনা- 'হাওয়ার হয়রানি নামে ঢেকে যায় যৌন
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ প্রচেত গুপ্ত
এই গল্প'টি পড়া হয়েছে...
গল্প- 'শুধু একটি রাত' by সাইপ্রিয়েন এক্ওয়েন্সি। অনুবাদ বিপ্রদাশ বড়ুয়া গল্প- 'পিতা ও কুকুর ছানা' by হরিপদ দত্ত স্মরণ- 'শওকত ভাই : কিছু স্মৃতি' by কবীর চৌধুরী সাহিত্যালোচনা- 'রবীন্দ্রনাথকে নিয়ে পালাকারের নাটক স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ : কবি ও প্রাবন্ধিক' by রাজু আলাউদ্দিন স্মরণ- 'সিদ্ধার্থ শংকর রায়: মহৎ মানুষের মহাপ্রস্থানে by ফারুক চৌধুরী গল্প- 'ফাইভ স্টার' by সৈয়দ মনজুরুল ইসলাম গল্প- 'নূরে হাফসা কোথায় যাচ্ছে?' by আন্দালিব রাশদী গল্প- 'হার্মাদ ও চাঁদ' by কিন্নর রায় গল্প- 'মাটির গন্ধ' by স্বপ্নময় চক্রবর্তী সাহিত্যালোচনা- 'কবি ওলগা ফিওদোরোভনা বার্গলজ' গল্পিতিহাস- 'বালিয়াটি জমিদারবাড়ির রূপগল্প' by আসাদুজ্জামান ফিচার- ‘কাপ্তাই লেক:ক্রমেই পতিত হচ্ছে মৃত্যুমুখে' by আজিজুর রহমান রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি:লেজুড়বৃত্তির অবসান আজ জরুরি by বদিউল আলম মজুমদার কৃষি আলোচনা- 'কৃষিজমি রক্ষার দায় সবার' by আফতাব চৌধুরী শিল্পি- 'আমি যে গান গেয়েছিলেম...কলিম শরাফী' by জাহীদ রেজা নূর আলোচনা- 'হাওয়ার হয়রানি নামে ঢেকে যায় যৌন
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ প্রচেত গুপ্ত
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1340)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 11
(47)
- গল্প- 'মাদকাসক্ত' by আলী ইদ্রিস
- গল্প- 'বেঁটে খাটো ভালোবাসা' by রেজানুর রহমান
- কবর by জসীম উদ্দীন (পল্লীকবি)
- দখলবাজদের সংঘাত
- মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত
- ওড়িশার নাম হলো ওডিশা
- ভারতে মাওবাদীদের সহিংসতায় এ বছর নিহত প্রায় ১০০০
- ইয়েমেন ও সোমালিয়ার পণ্যবাহী বিমানের ওপর যুক্তরাষ্ট...
- মৃতের সংখ্যা ১৫৩
- পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিতে ভারত ব্যর্থ হয়েছে:...
- আগামী এপ্রিলে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলন
- আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে মিয়ান...
- জেলে বসে চরবৃত্তি সিআইএ কর্মকর্তার
- কেনিয়ায় এইডসবিরোধী কার্যক্রমে খুদে বার্তা কর্মকাণ্...
- ফাউন্ডেশনকে কোনো অর্থ না দিতে ইসলামী ব্যাংককে নির্দেশ
- এসইসি মডার্ন পলির আইপিও অনুমোদন বাতিল করেছে
- পূর্ব জেরুজালেমে আরও ১৩০০ বাড়ি নির্মাণে অনুমোদন
- বাণিজ্য সম্প্রসারণে চীন সফরে ক্যামেরন
- ডিএসইর সূচক আট হাজার পয়েন্টের মাইলফলক ছাড়াল
- সরকারি কোম্পানির শেয়ারের দাম কমাতে বাজারে কারসাজি ...
- ডিএসইর পুনর্নির্মিত অফিস উদ্বোধন
- জুলকারনাইনের অন্তর্ধান-রহস্য
- লড়াই চালিয়ে যাবেন পন্টিং
- ম্যাচ-সিরিজ দুটোই জিতল দক্ষিণ আফ্রিকা
- পাকিস্তান দলে মেজো আকমল
- ‘টেন্ডুলকারই সর্বকালের সেরা’
- গল্প- 'নদীর নাম চিলমারী' by নীলু দাস (অগ্রন্থিত গল্প)
- আরেকটি ‘সহনীয়’ হার বাংলাদেশের
- এশিয়ান গেমস ফুটবল: আরব আমিরাতের কাছেও ৩-০ গোলে হার...
- ‘গোলমাল’ বাধাবে ‘গোলমেলে’ সিটি
- এবার হারলেন রোনালদো
- স্টামফোর্ড ব্রিজ ছাড়ছে চেলসি
- ‘ভাজ্জি’র ব্যাটে ভারতের হাসি
- খেলাই ছেড়ে দিলেন জুলকারনাইন
- জুলকারনাইনের অন্তর্ধান নিয়ে বিস্ময়
- চার ইনিংসে চার সেঞ্চুরি
- বিশ্বকাপ! বিশ্বকাপ
- গল্প- 'লাউয়ের ডগা' by নূর কামরুন নাহার
- গল্প- 'অপূর্ব সৃষ্টি' by পারভীন সুলতানা
- গল্প- 'ঊনচলিস্নশ বছর আগে' by জামাল উদ্দীন
- গল্প- 'সুচ' by জাফর তালুকদার
- গল্প- 'বাসস্ট্যান্ডে যে দাঁড়িয়েছিল' by ঝর্না রহমান
- গল্প- 'গন্না' by তিলোত্তমা মজুমদার
- গল্প- 'ঘুড়িয়াল' by শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- গল্প- 'প্রক্ষেপণ' by মোহিত কামাল
- গল্প- 'গন্তব্য বদল' by রফিকুর রশীদ
- গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত
-
▼
Nov 11
(47)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment