Friday, October 15, 2010
গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর
গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর
১
৭ই ডিসেম্বর ২০০৩
স্নেহের মনি ও আক্তার ,
আশা করি তোমরা সকলে ভাল আছো। ভগবানের কৃপায় গতকাল আমি কোন প্রকার সমস্যা ব্যতিরেকে কোলকাতা পৌঁছেছি। যাত্রাপথে কোন অসুবিধা হয় নাই, তবে এইবার শীত একটু আগেভাগেই পড়েছে। ভাগ্যিস মনি বুদ্ধি করে প্যান্টের সাথে কোট আর আলোয়ানখানা দিয়েছিলে। বর্ডারে তেমন কোন সমস্যা হয়নি। আজকাল বুড়ো হয়েছি বলেই বোধ হয় ওরা করুণা করে ছেড়ে দেয়।আমি গড়িয়ায় মুক্তর কাছে উঠেছি। আমায় দেখে বুবুন ভীষণ খুশি হয়েছে। দাদুকে যে সে কত কী দেখাবে তার ইয়ত্তা নেই। মুক্ত আর দেবুও আমায় দেখে খুশি বলেই মনে হয়। নতুন দেশে ভালই মানিয়ে নিয়েছে। দেবু ওর চাকরি থেকে গোল্ডেন হ্যান্ডশেকে পাওয়া টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে পিসতুতো দাদাদের সাথে। দেবুর অধিকাংশ আত্মীয়-স্বজনই বহুদিন ধরে এখানে আছে, তাই বিপদে আপদে ওদের সাহায্য নিতে পারছে। মুক্তটাকে নিয়ে যা একটু ভাবনা। বাংলাদেশ ছাড়বার সময় জেদ করে সরকারি চাকরিটা ছাড়ল না। ওর মুখ দিয়ে কথা বের করে কার সাধ্যি। আপাততঃ ও ঘরকন্নাই করছে ।
ওরা আমায় কদ্দিন থাকব কিছুই জিজ্ঞেস করেনি। আমিও আমার পরিকল্পনা কিছু জানাইনি। মুক্ত হয়ত কিছু আঁচ করতে পারে। ও ছাড়া আমার আর আছে কে?
পৌঁছ সংবাদ দিতে গিয়ে অনেক কিছু লিখে ফেল্লাম। তোমরা সময় ক’রে লিখ। আমার মনটা এখনো বাংলাদেশে পড়ে আছে। ভাল থেক।
ইতি
পান্না কাকা
মনি চিঠিখানা হাতে নিয়ে বারান্দার ইজি চেয়ারে বসে থাকে খানিকক্ষণ। জামগাছে একটানা ঘুঘু ডেকে যায়। গনগনে রোদে খালি মাঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনির চোখের পাতা ভারি হয়ে আসে। মাঠের বালুতে, মাঝদুপুরে শীতের কড়া রোদে মরীচিকার মতো ধোঁয়াটে দেখায় সব কিছু। আসলে মরীচিকা বলেলও ঠিক বোধগম্য হয় না। বরং মনির ক্রমাগত মনে হতে থাকে মাঠের পরে রাস্তা বরাবর একটা স্বচ্ছ পানির দেয়ালের মতো কিছু উঠে গেছে, আর সেটা হাত দিয়ে ছুঁতে গেলেই অজস্র ঢেউ হয়ে ভেঙ্গে পড়বে। ঐ দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনি পান্না কাকার মুখটা মনে করতে চেষ্টা করে। যাও বা মনে পড়ে, তাও পানিতে প্রচ্ছায়ার মতো দুলতে থাকে। সন হিসেবে মনি মনে করতে পারে না কিছুই, শুধু টুকরো টুকরো সব ঘটনা মনে পড়ে।
২
সেবার আব্বার খুব জ্বর হলো। জ্বরের কারণে আব্বা কারখানায় যেতে পারেননি তিন দিন। তৃতীয় দিন সন্ধ্যায় আব্বাকে দেখতে এক ভদ্রলোক বাড়িতে হাজির হলেন। ভদ্রলোককে দেখে সবাই খানিকটা অবাক হলো। কারণ আব্বা বাড়ি এবং বাহির কখনো এক করতেন না। আব্বার অনেক বন্ধু কোন কালেই ছিল না। যা দু’ একজন সহকর্মীদের সাথে সখ্য ছিল, তা ঐ কারখানা আর বাজারে চায়ের দোকান পর্যন্তই সীমাবদ্ধ, তবে ঈদের দিনে খানিক ব্যতিক্রম দেখা যেতো। ঈদ না হলেও অতিথি সৎকারের রেওয়াজ এ বাড়িতে পুরনো। বেশিরভাগ অতিথি ছিলেন দূরসম্পর্কের আত্মীয়।
চা আর মুড়ি মাখা নিয়ে ঘরে ঢুকতেই আব্বা তার নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলেন। ‘মনি মা এইটা তোর পান্না কাকা। উনি বাজারে নতুন সাইকেল পার্টসের দোকান দিছেন। সেইদিন বল-বেয়ারিং কিনতে গিয়া পরিচয়।’ আমি সালাম দিয়ে ঘর থেকে বের হলাম আর অন্দরমহলে খবরটা চালান ক’রে দিলাম। সেই থেকে পান্না কাকার বিকেল বেলার চা মুড়ি এ বাসায় বরাদ্দ হলো ।
পরে আব্বার কাছে জানা গেল সৈয়দপুরে কাকা এসেছেন ষাটের দশকে। মূলতঃ পাটের ব্যবসা করতেন তিনি। গুদামঘরও ছিল তাঁর শহরতলিতে। ফলে বাজারে অনেক বেশি দেখা যেত না তাঁকে। সম্প্রতি পাটের ব্যবসায় মন্দা যাওয়াতে সাইকেল পার্টসের দোকান দিয়েছেন বাজারে। আব্বা বাজারে নতুন লোক দেখে পরিচিত হতে চেষ্টা করেন। সেই প্রথম আলাপ গিয়ে সখ্যে গড়ায়। সনটা ঠিক মনে পড়ে না আজ তবে আশির দশক হবে। সেই কবেকার কথা, ‘৮৫ বা ‘৮৬।
আব্বা সুস্থ হবার পরে পান্না কাকার গতায়াত আরো নিয়মিত হলো। কারখানার ভেঁপু বাজবার সাথে সাথে প্রায় রোজ সন্ধ্যায় মুন্সিজির হাতে দোকানের চাবিখানা দিয়ে, কাকা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতেন। প্রথমদিকে আম্মা কিছুদিন নিজহাতে চা-নাস্তা পরিবেশন করেছেন, আব্বা-কাকার আড্ডাতে শামিল হয়েছেন। সেকি আড্ডা—রাজনীতি, শিল্প, সাহিত্য, ধর্ম থেকে শুরু করে আমাদের পারিবারিক খুঁটিনাটি কোন কিছুই বাদ পড়ে না সে আড্ডা থেকে। কিন্তু পান্না কাকা তাঁর ব্যক্তিগত ও পারিবারিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা সযতনে এড়িয়ে চলতেন। আমি সদ্য কলেজে পড়ি, টুকটাক গানও করি। মাঝে মাঝে আমার সংগীত চর্চা, বুবুর ঢাকাই রাজনৈতিক জীবন, আব্বার কারখানা-ইউনিয়ন, তো কাকার বামপন্থীদের প্রতি ঘোরতর আস্থা—সব নিশ্চিন্ত মনে ঢুকে পড়ত আড্ডায়। যার অনেক কিছুই আমার মাথায় ঢুকত না। তবুও ভরপুর আর প্রাণবন্ত ছিল সেই বিকেলগুলো।
সবকিছুই একে একে সাঙ্গ হয়—সেই আড্ডাও একসময় শেষ হয়। কাকা একদিন আব্বা কারখানা থেকে আসবার আগেই চলে আসেন। আম্মা কাকাকে একা পেয়ে নানা কথার মাঝে কথাটা তুলতে চেষ্টা করেন।
“পান্নাবাবু আপনার বাড়ির খোঁজ খবরই নেয়া হয় না কখনো। কে কে আছেন?” আম্মা অম্লান বদনে প্রশ্ন করে যান। আম্মার প্রশ্ন শুনে কাকা পাকাল মাছের মতো করতে থাকেন। আম্মাও নাছোড়বান্দা, ছাই হাতে মাছ ধরবেনই আজ।
“জ্বি বাড়ি একটা আছে ভাবি। মানে গুদাম ঘর যেটা নিয়েছি সেটার সাথেই একটা থাকবার বন্দোবস্ত করে নিয়েছি।”
“তো গুদামঘর একলাই পাহারা দেয়া হয়?” আম্মা খানিক তরল স্বরেই জিজ্ঞেস করেন।
আম্মার জেরার মুখে কাকা আরো লাজুক ভঙ্গিতে উত্তর করেন, “জ্বি গুদামঘরে আর কে সাথি হতে চায় বলুন? তবে ওটার জন্য দারোয়ান আছে।”
এবার আম্মার শরমিন্দা হবার পালা। আম্মা একটুও অপ্রতিভ না হয়ে ছাই হাতে এগিয়ে যান। “পান্নাবাবু হেঁয়ালি ছাড়েন। ঠিক করে বলেন তো বাড়িতে কে আছে?”
“হেঁয়ালি না ভাবি। বাড়িতে আসলে বলার মতো তো কেউ নেই। পুরো শহরে বন্ধু বলতে ছিল কেবল মণীষ—মণীষ নাথ মণ্ডল। ওর পরামর্শেই কোলকাতা ছেড়ে এই সৈয়দপুরে ব্যবসা পাতি। লাভ কী হলো বলুন? যুদ্ধে মণীষদের সবাই বিহারীদের হাতে মরল। মুক্তটা বেঁচে গেলো কপাল জোরে। সেই থেকে ওই আছে। আমার সংসার বলতে মুক্ত।”
আম্মা মণীষ কাকাদের কথা খানিকটা জানতেন। একই ক্যাম্পে থেকেছেন কিছুদিন। কাকা একরকম জেদ করেই এদেশে থেকে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারি সব অনুভূতিতে বুঁদ হয়ে বেজুবান বসে থাকে দুটো মানুষ। আম্মার আর মুখে বলা হয়ে ওঠে না যে, দু’ কামরার বাড়িতে আড্ডার জন্য এক কামরা দখল করে রাখলে অবশিষ্ট এক কামরায় তিন ছেলেমেয়ের পড়তে অসুবিধা হয়। বলা হয় না তাঁর পতিদেব কাকাকে বন্ধুজ্ঞান করলেও আড্ডাটা ছুটির দিনে হলেই ভালো হয়। বরং নিঃসঙ্গ মানুষটার দিকে স্নেহভরে তাকিয়ে থাকেন আম্মা। কাকাও খানিকক্ষণ চুপচাপ বারান্দায় বসে থেকে আব্বার সাথে দেখা না করেই বেরিয়ে পড়েন। যেমন আচানক হাজির হয়েছিলেন তেমনি আাচানকই গায়েব হলেন কাকা। আব্বার সাথে দোকানেই আড্ডা দিতেন মাঝে-সাঝে। হয়তো কাকা আম্মার উৎকণ্ঠা পাঠ করতে পেরেছিলেন। আম্মা আব্বা মারফত দাওয়াত পাঠাতেন। আর কাকা আমাদের পড়াশুনার ক্ষতি হবে বলে এড়িয়ে যেতেন। আম্মা আর কাকা ব্যতিরেকে কেউ জানলো না আড্ডার রসভঙ্গের কারণ।
দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে গেলো। বুবুর বিয়ে হয়েছে, চাকরি করছে। আমি কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স শেষ করেছি তখন। আব্বা রিটায়ার করেছেন এবং রিটায়ার পরবর্তী কালে প্রায়শঃ ভীষণ অসুস্থ থাকতে লাগলেন। ঢাকার ডাক্তাররা ক্যান্সার শনাক্ত করলেন। এর চার মাসের মাথায় আব্বা বিছানায় পড়লেন। আম্মার স্কুল, সুমি আর মনার কলেজ থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আব্বাকে একাই থাকতে হতো। একদিন দুপুরে পান্নাকাকা বুবু বন্ধু আখতারকে আব্বার খোঁজ-খবর নিতে পাঠান। সেদিন আখতারের সাথে আব্বার কী কথা হয়েছিল জানা যায় না। কিন্তু আখতার রোজ সন্ধ্যার দিকে আব্বার খোঁজ নিয়ে যেতো। আর পরদিন থেকে পান্নাকাকা আব্বার দ্বিপ্রাহরিক আড্ডার একান্ত সঙ্গী হিসেবে বহাল হলেন। শুধু আড্ডাই নয় আব্বার দুপুরের ঔষধ পথ্য খাওয়ানোর ভারটাও কাকা নিজ হাতে তুলে নিলেন। আব্বা কাকার পরস্পরের প্রতি নির্ভরতার স্মারক হিসেবে সম্বোধন আপনি থেকে তুমিতে নামলো। কাকার এই আচানক প্রত্যাবর্তনে আম্মা বহুদিনের চেপে রাখা দীর্ঘশ্বাসগুলো ফেলবার সুযোগ পান। দু’জনের মাঝে নিঃশব্দে রচিত হয় এক চুক্তি, পরম আস্থায় আর নিছকই স্বাভাবিকতায়।
আম্মার স্কুলমাস্টারি আর আব্বার পেনশনের টাকায় বাড়ি এবং চিকিৎসার খরচ চালান এক অসম্ভব পর্যায়ে পৌঁছে। আব্বাও ক্রমাগত সেটা টের পাচ্ছিলেন। তিনি তাঁর ইহলৌকিক কর্তব্য সমাপ্ত করবার জন্য মরিয়া হয়ে ওঠেন। একে একে তিনি ভাইদের ডাকিয়ে বাড়ির জমিজমা কিছু বিক্রি করান আর কিছু আম্মার নাম করে দেন। পান্নাকাকা এই দুঃসময়ে প্রায় জোর করে আব্বাকে দিয়ে বিহারীদের ছেড়ে যাওয়া কলোনির একটা বাড়ি কেনান। বাড়ির বন্দোবস্ত হলে আব্বা, আম্মা আর পান্না কাকা আমাদের নিয়ে পরিকল্পনায় বসেন। বুবুকেও ঢাকা থেকে আনানো হয়। পুরো বাড়িজুড়ে আসন্ন মৃত্যুর প্রস্তুতি চলে।
নতুন বাসায় ওঠার পর আব্বা তাঁর আকাঙ্ক্ষানামা পেশ করেন। সেদিন পূর্ণিমা ছিলো। বারান্দায় আব্বার বিছানা দেয়া হয়। আমরা সবাই ঘিরে থাকি আব্বাকে। সেদিন আব্বাকে দেখে প্রথম উপলব্ধি করি যে শ্বাস নেয়াটাও যুদ্ধে পরিণত হতে পারে। আব্বা ভীষণ শ্বাসকষ্ট নিয়েই শুরু করেন, “রানী, রানীর আম্মা এবং পান্না তোমাদের সামনে আমার কিছু জিনিস ফয়সালা করার আছে। বাড়ি এবং জমিজমার ব্যবস্থা আমি আমার সাধ্যমতো করছি। কিন্তু সন্তানদের ভবিষ্যতের জন্য কিছুই করতে পারলাম না।”
বুবু আব্বাকে ভরসা দিতে চেষ্টা করে। “আব্বা আপনে খামোখা এ্যতো ভাবতেছেন ক্যান? আপনার শরীরটা একটু ঠিক হৌক তখন ভাইবেন। আমি তো আছি।”
আব্বা খানিক বিরক্ত হন বুবুর কথায়। “দেখ রানী তুই আছস আমি জানি। জামাই বাবাজি অত্যন্ত ভালো লোক, সময়ে-অসময়ে পাশে দাঁড়াইছে, তোরেও সাহায্য করতে বাধা দেয় নাই। তোর মা আমারে কিছু না কইলেও আমি জানি এই সংসারে কী পরিমাণ টাকা ঢালতেছস্। কিন্তু এই জোড়াতালি দিয়া চাইরটা মানুষের সারা জীবন চলব না।” এটুকু বলেই আব্বা হাঁপাতে থাকেন।
পান্নাকাকা আব্বার হাতটা ধরে থাকেন, “কাশেম তুমি কথা শেষ করো। ভাবি, রানী, মনি তোমরা সবাই মনোযোগ দিয়ে শোন। প্রশ্ন থাকলে পরে করো।”
আব্বা হাঁপাতে হাঁপাতেই বলেন, “আমি যাবার আগে মনির বিয়ার একটা বন্দোবস্ত করতে চাই। তোমাদের বা মনির কোন পছন্দ থাকলে আমারে জানাও। আমি না থাকাকালীন অবস্থায় সুমি আর মনার পড়াশুনা কোনোভাবে বন্ধ হইতে দিবা না। এবং মোমেনা আমার অবর্তমানে যে সিদ্ধান্ত নিবে সবাই মাইনা নিবা। কোন পরামর্শ লাগলে পান্নারে স্মরণ করবা।”
এর পরে প্রশ্ন থাকলেও কেউ তা উচ্চারণের ক্লেশ বোধ করে না। সবাই সবার দায়িত্ব বুঝে নিয়ে সেদিন গাঢ় নিরবতায় স্বস্তি খুঁজতে থাকে। পাথরসম নিস্তব্ধতা আমাদের অনুভূতিতে প্রোথিত হয়—সমবেত নৈঃশব্দে মাতম্ পল-মিনিট-ঘণ্টা বেয়ে অনন্তে মিলায়। সকলের মাতমের প্রতি যথাযোগ্য মর্যাদা প্রদর্শন করে আব্বাও ঐ রাতেই গত হন। তাঁর দীর্ঘ দিনের যন্ত্রণার অবসান ঘটায় আমরা খানিক স্বস্তিতে তাঁর রূহের মাগফেরাত কামনা করি। পূর্ণিমার স্বচ্ছ আলোয় মাতম্ গাঢ়তর হয়।
আব্বার মৃত্যুর পরে আমি কলেজে মাস্টারিতে ঢুকি। আখতারের সাথে সংসার পাতি, আম্মা, কাকা আর বুবুর ইচ্ছায়। আম্মা শক্ত হাতে সংসারের হাল ধরেন—একদিনের জন্যেও কারো মুখাপেক্ষী হননি। এমনকি কাকার কাছ থেকে পরামর্শ ব্যতিরেকে কোন প্রকার সাহায্য তিনি গ্রহণ করেননি। আব্বা যাবার পরে কাকাও অনেক বেশি কর্তব্য সচেতন হয়ে ওঠেন। আমাদের সংসারের ভালো-মন্দ দেখবার সাথে সাথে নিজ সংসারের ভাবনা—মূলতঃ মুক্তকে নিয়ে ভাবনা তাঁকে পেয়ে বসে।
“মোমেনা বেগম, মনির বিয়ের পরে মনে হচ্ছে আচমকাই মুক্তটা আমার বড় হয়ে গেছে।” কাকা নতুন বাড়ির বারান্দায় বসে স্বগতোক্তি করেন।
“বড় তো হইছে পান্না ভাই। মেয়ে তো আপনার সংসার সামলাইতে বয়সের বহু আগে বড় হইছে।” আম্মা বারান্দায় অন্যপ্রান্তে তরকারি কুটতে কুটতে উত্তর দেন।
“মণীষ বা বৌদি বেঁচে থাকলে হয়তো ভিন্নভাবে ভাবতেন। আমার কাছে কন্যার পড়াশুনা মুখ্য ছিল, সেটা সে শেষ করেছে। নিজের মতো চাকরি করছে। এর বাইরে ওর কোন ইচ্ছা আছে কিনা কখনো জিজ্ঞেস পর্যন্ত করিনি।”
“আপনে আসলে ওরে ছাইড়া থাকবার কথা ভাবতেই পারতেছেন না। আর কইন্যাও হইছে আপনার মতো, আপনারে ফালায়া কিছুই করব না। মনি কইল এক পোলারে তার খানিক পছন্দ হইছিল। তো পোলা আপনার নামে কিছু কইছিল, ওমনি তারে বিদায় কইরা দিছে।” আম্মা তথ্যটি দিয়ে রান্না করতে ঢোকেন।
কাকা আম্মার দেয়া নতুন তথ্যে অনেক গৌরব বোধ করেন না বরং বিষণ্ন হয়ে নানা কিছু ভাবতে থাকেন। এরপরের দিনগুলো কাকা বিষণ্ন চেহারায় কাটিয়ে দেন। কী কী করা উচিৎ তা নিয়ে আম্মার সাথে তিনি বিস্তর আলাপ করেন। কিন্তু ভাবনাকে কাজে রূপ দিতে তাঁর উদ্যোগ বা উদ্যম কোনোটাই বিশেষ দেখা যায় না। আম্মা কাকার দোটানা দেখে নিজেই উদ্যোগী হন কথা বলতে।
আম্মা মুক্তর বিছানায় বসে ভণিতা ছাড়াই কথা পাড়েন। “মামণি তুমি অত্যন্ত তীক্ষ্ণ, সেই ভরসায় কিছু কথা বলতে চাই। আশা করি তুমি চাচিরে ভুল বুঝবা না।”
মুক্ত মিটমিট করে হাসতে থাকে, “চাচি কম তীক্ষ্ণ হলেও আমি ভুল বুঝতাম না। বাবা নিশ্চয়ই কোন গুরুতর সমস্যায় পড়েছে। নইলে আপনি আসতেন না।”
“এই না হইলে পান্নাভাইর বেটি। তুমি তো মামনি কথা শুরুর আগে ধইরা ফেলছ। আসলে তোমার বাবা তোমার ভবিষ্যৎ নিয়া খানিক উদ্বিগ্ন, আর তোমারে সরাসরি কিছু বলতেও পারতেছেন না।”
“চাচি আমার ভবিষ্যৎ তো অত্যন্ত উজ্জ্বল। পড়াশুনা চাকরি সব ঠিকঠাক চলছে।” মুক্ত হাসতেই থাকে।
“সে তো চলতেছেই। এইবার ঘর-সংসারের কথাও ভাব একটু।”
“সেটা না ভেবে কি উপায় আছে চাচি। বাবা কি আর সংসারের কথা ভাবে নাকি? সব তো আমাকেই দেখতে হয়।”
“মা অনেক তো বাবারটা দেখলা এবার নিজেরটাও ভাব।”
“নিজেরটাই দেখছি। আমি বাবা ছাড়া থাকতে চাই না। অবশ্য উনি যদি তাই চান তাহলে সেটা ভিন্ন কথা।” মুক্ত বিষণ্ন আর অভিমানাহত চোখ দুটো লুকাতে ঘাড় গোঁজ করে নিচে তাকিয়ে থাকে আর পায়ের আঙুল দিয়ে মেঝেতে আঁকিবুকি করতে থাকে।
দেখতে দেখতে রেল ইঞ্জিনিয়ার দেবেশের সাথে মুক্তটার বিয়ে ঠিক হয়ে যায়। কন্যাসম্প্রদান কালে কাকা ধুতির খুঁটে চোখ মুছলেও মুক্ত শক্ত হয়ে থাকে। বিদায় কালে একটা কথা পর্যন্ত বলে না কাকার সাথে। অতিথিদের কেউ বধূকে ভীষণ শক্ত, কেউ বা অধিক শোকে পাথর বলে ঠাহর করে। কেউ ওর অভিমানটা দেখে না। আর ও নিজেও বোঝে না অভিমানটা কী নিয়ে বা কার প্রতি।
বিয়ের পরে মরিয়া হয়ে শহর ছাড়ল মুক্ত। বুবুন হবার পরে কাকাকে দেখতে আসাও বন্ধ করে দিল। কাকাই ওদের গিয়ে দেখে আসতেন। কাকা ভীষণ কষ্ট পেলেও কাউকে কিছু বলতেন না, পাছে মুক্তকে ছোট করা হয়। তবে উনি সবচেয়ে বড় আঘাত তখন পান যখন মুক্ত-দেবু কিছু না জানিয়ে কোলকাতায় পাকাপাকি থাকবার সিদ্ধান্ত নেয়। কোলকাতা যাবার আগে, দেবু পাটগুদামটাও বিক্রি করে দেয়। এ বিষয়ে মুক্তর নিরবতায় কাকা ভীষণ আহত হন। একের পর এক আঘাতের পর কাকা নিস্পৃহ থাকবার সিদ্ধান্ত নেন। হাসিমুখে ওদের সীমান্ত পর্যন্ত এগিয়ে দেন। একটাই তারকাটার বেড়া মাত্র, এক নিমেষে আপন-পর, নিজদেশ-পরদেশের বিভাজন মুখের উপর ছুঁড়ে মারে, অসংখ্য ম্মৃতি সেই বিভাজনকে মূর্ত করে, আর আনদেখা ভবিষ্যতের অবয়ব গড়ে।
মুক্তকে বিদায় দিয়ে ফিরবার পরে কাকা আরো চুপচাপ হয়ে যান। রোজ সন্ধ্যায় আমার বা আম্মার বাসায় বিকেলে চা খেতে আসতেন। অধিকাংশ সময় আপনমনে টেলিভিশন দেখতেন। আটটার খবর শুনে বাড়ি ফিরতেন। আব্বার মৃত্যুর পরে অনেকের সাথে কাজের সম্পর্ক থাকলেও আড্ডা দেবার মতো বন্ধু আর হয়নি কাকার। আম্মা, আখতার অর আমার সাথে যা একটু সময় কাটাতেন। বিহারী আর বাঙালি মুসলিম অধ্যুষিত এ শহরে হিন্দু, তাও ষাটের দশকে আশা, আত্মীয়-পরিজনহীন পুরুষের প্রান্তিকতা যতটুকু হবার কথা, কাকার অবস্থা ছিল তার চেয়েও খানিক প্রান্তিক। বাজারের চলতি আড্ডায় কেমন যেন বেমানান ছিলেন তিনি। বরাবরই। গৃহী হওয়াই হয়তো স্মিত এই পুরুষটার সবচেয়ে ভাল জায়গা হতে পারত। কিন্তু তিনি তো নিবিষ্ট হয়েছেন ব্রহ্মচর্যে।
রিটায়ার করবার বেশ ক’বছর পর আম্মা হঠাৎ ধুম করেই স্ট্রোকে মারা গেলেন, কাউকে কিছু বলবার সুযোগ পাননি। সেদিনটা স্পষ্ট মনে আছে। হাসপাতাল থেকে আম্মার লাশ এসেছে মাত্র, গোসল দেবার জন্য ভেতরের উঠানে নিমতলায় রাখা হয়েছে। কাকা আমার কাঁধে হাত রেখে বললেন, “মনি মা, মোমেনা দুনিয়ার হিসাব চুকিয়ে গেছে। কাশেম মারা যাবার পর ও বোধহয় তোমাদের জন্যই বেঁচে ছিল শুধু। কিন্তু আমাকে একটু বলে গেলেই পারতো। আমিও ওর কাছ থেকে হিসাবটা শিখে নিতাম, তাহলে অপ্রয়োজনীয় এ জীবনটাকে আর বয়ে বেড়াতে হতো না।”
আম্মা যাবার পরের ক’দিন কাকা নিয়মিতই আমার কাছে আসতেন। বসে থাকতেন চুপচাপ। কথা বলা অনেক কমিয়ে দিয়েছিলেন। তাঁর মুখের দিকে তাকিয়ে কোনোরকম সান্ত্বনা খুঁজতে আমার ভরসা হতো না। মনে হতো এই লোকটারই সেটা ভীষণ দরকার। শঙ্কা নিয়ে অপেক্ষা করতাম এই বুঝি এমন কিছু বলেন যা শুনবার প্রস্তুতি আমার হয়নি। কোনো এক সন্ধ্যায় চা খেতে খেতে সেটাই বললেন, “মামণি এবার যে কাকাকে বিদায় দিতে হয়।”
“কই যাবেন আপনি?” নিজেকে আড়াল করেই আমি জিজ্ঞেস করি।
“কয়দিন ধরেই মুক্ত আর বুবুনটাকে দেখতে ইচ্ছা করছে। ভাবছি দেখতে যাব ওদের।” কাকা এক মনে নিমগাছটির দিকে তাকিয়ে থাকেন। কুয়াশা আর আলো মিলে নিম গাছটাকে কেমন বিষণ্ন দেখায়।
“ওহ।” বুকের উপর থেকে পাথর নেমে যায়। “দেখতে দেখতে তো কতগুলো বছর পার হলো, একবার দেখতে গেলেন না। বেড়িয়ে আসুন ক’দিন, ভালো লাগবে।”
“না রে মামনি, একেবারেই যেতে চাই। মেয়ে না হয় আমার উপর অভিমান করে আছে, আমি কি ওকে ছাড়া থাকতে পারি?” অনেক দিন পরে কাকা মিষ্টি করে হাসেন।
“মানে? দোকান, বাড়ির বন্দোবস্ত? যোগাড়-যন্ত্র?” লঘু সব নিমিত্তকে আমি বড় করে তুলবার প্রাণপণ চেষ্টা চালাই। কাকার মুখের হাসিখানাকে কোথাও জায়গা দিতে পারি না।
“আমি সব বন্দোবস্ত করে ফেলেছি, গোছগাছ প্রায় সারা। এবার মায়ের আজ্ঞা হলেই বেরিয়ে পড়ি।”
আমার খানিক ত্রস্ত লাগে, আমি কিছুতেই ঠাহর করতে পারি না কার বাস্তুচ্যুতি ঘটছে। ভীষণ খাঁ খাঁ লাগে আমার। শূন্য দৃষ্টি মেলে কুয়াশায় এমন এক পথ খুঁজতে থাকি যার জমিন কখনোই আমার বানানো হয়নি।
নভেম্বরের শেষ সপ্তাহে আমি আর আখতার কাকাকে সীমান্ত অবদি পৌঁছে দিয়ে আসি। কাকাকে শক্ত করে জড়িয়ে থাকি কতক্ষণ—এই প্রথম, আর হয়তো শেষবারের মতো। আমরা অনেক কিছু বলতে চাই, গলা ধরে আসে, অথচ শেষে বলা হয়, “পানির বতোলটা নিছেন তো?” অথবা “গিয়েই ঠিকানা পাঠাব, লিখবে কিন্তু সময় করে।” অগোছালো কথার স্রোতে সময় দৌড়ে পালায়। পাসপোর্ট হাতে মানুষের লাইন কাকাকে ইমিগ্রেশন বুথের দিকে ঠেলে। তখনো আমাদের কিছুই বলা হয় না। পরস্পরের নিরবতার ভাষা পাঠ করতে করতে এ যাত্রা আমরা বিদায় নিই, ভোঁতা বোধ আর নাম না-জানা অগণিত অনুভূতি সমেত।
৩
মনির ম্মৃতি-পরিক্রমা শেষ হলে কোলে-রাখা বাকি চিঠি দুটোতে সে চোখ বোলায়। চোখ ঝাপসা হয়ে আসে। ভীষণ শূন্যতা আর অবসন্নতা শরীরের ভেতর আজিব রসায়ন সৃষ্টি করে—পলকের মতো হালকা, কাটা ঘুড্ডির মতো সুতো ছেঁড়া আর ভাসতে-থাকার অনুভূতিতে মেলতে থাকে সারা শরীর। শিকড় ছেঁড়ার দুরূহ অনুভব ক্লান্ত করে। সেই ক্লান্তিসমেত চিঠি দুটোর প্রতিটা অক্ষর আলাদা করে মনি পড়ে এবার, আর একবার।
ডিয়ার মিজ মনি,
নমস্কার। আই হোপ ইউ আর কীপিং ওয়েল। লেট মী ইন্ট্রোডিউস মাইসেল্ফ, আয়্যাম হরিশ। আই ওয়াজ ইন দ্য সেম আশ্রম ইন পন্ডিচেরী উইদ শ্রীমান পান্নালাল। ইট ইজ রিয়েলি বীয়িং ডিফিকাল্ট ফর মী টু লেট ইউ নো দ্যাট পান্নালালজি হ্যাজ পাস্ড এ্যাওয়ে অন এইটথ মার্চ, ২০০৪। এভরি রিচ্যুয়াল অব ক্রেমেশন হ্যাজ বীন ডান ইন দ্য বেস্ট পসিবল ওয়ে আশ্রম ক্যুড ডু।
আই ডোন্ট নো ইয়োর রিলেশন উইদ পান্নালালজি, বাট উই আর সরি টু বদার ইউ এ্যাজ উই ক্যুড ফাইন্ড ইয়োর এ্যাড্রেস অন এ্যান এনভেলপ। উই আর সেন্ডিং ইউ হিজ বিলংগিং এ্যালং উইদ এ্যান আনফিনিশড লেটার হুইচ প্রিজুম্যেবলি হী হ্যাড বীন রাইটিং অন দ্যাট ভেরি মর্নিং। মে হিজ সোউল রেস্ট ইন পীস!
আওয়ার কনডোলেন্স ইজ উইদ ইউ। মে ইউ হ্যাভ দ্য স্ট্রেন্থ টু ওভারকাম দ্য সরো !
ইয়োরস ট্রুলি
হরিশ রয়
১০.০৩.২০০৪]
৮ই মার্চ ২০০৪
পণ্ডিচেরী
স্নেহের মনি মা,
আশা করি ভগবানের কৃপায় তোমরা সকলে ভাল আছো। মোমেনা, তোমার কথা ক’টা দিন ভীষণ মনে হচ্ছে। কী লিখতে বসেছি, কেন লিখতে বসেছি বলা দুরূহ। হয়তো মোমেনা বেগমকেই বলা যেত সব কথা। হয়তো যা বলতে বসেছি আজ তাও আসলে তোমাকে শুনিয়ে মোমেনাকেও শোনানো, হয়তো আমাকেও।
দেবু, মুক্ত ও বুবুনকে দেখার আঁশ আমার মিটে গেছে। ওরা সবাই ভাল আছে। অনেক বদল ঘটেছে ওদের, ঠিক কী—তা বলতে পারব না। নতুন জায়গায় মানাতে হলে ওটাই বোধ হয় ভাল রাস্তা। আমি ওদের জন্য অপ্রাসঙ্গিক উপস্থিতি, যা কেবল অস্বস্তি দেয়—বারবার আপন অতীত মনে করিয়ে দেয়। পর ভিটাকে আপন করবার রাস্তা, এ উপস্থিতি কেবল বন্ধুর হয়। মাগো, এতোটা অবিবেচক তো আমি কোনোকালে ছিলাম না যে কন্যার আয়েশ-আরাম হারাম করব। ওদিকে সব দাবি ছেড়েই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছি। ফেরবার মন নেই। এদেশ থেকেও যাবার সময় সকল বন্ধন ছিন্ন করেই গিয়েছিলাম। ইচ্ছে ছিল পণ্ডিচেরী আশ্রম যাব কোন এক কালে, সেকাল বোধহয় চলে এসেছিল।…
(১৫ই মে ২০০৬, সিঙ্গাপুর।)
=================================
সিউতি সবুর
জন্ম: খুলনা, ১৭ই জুন ১৯৭৭ seuty@hotmail.com
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর এবং হিরোশিমা থেকে কালচারাল ডাইনামিক্সে দ্বিতীয় এম. এ. শেষে সিউতি সিঙাপুর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে পিএইচডি করছেন। তাঁর মুখ্য আগ্রহ নৃবিজ্ঞানী হওয়া। তিনি লেখক-নামে কিছু গল্প লিখেছেন। ছবি তুলছেন নিয়মিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর এবং হিরোশিমা থেকে কালচারাল ডাইনামিক্সে দ্বিতীয় এম. এ. শেষে সিউতি সিঙাপুর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে পিএইচডি করছেন। তাঁর মুখ্য আগ্রহ নৃবিজ্ঞানী হওয়া। তিনি লেখক-নামে কিছু গল্প লিখেছেন। ছবি তুলছেন নিয়মিত।
=================================
গল্প- আলিমের নিভৃতিচর্চা by রাশিদা সুলতানা গল্প- প্রত্যাবর্তন: আমার ‘ফেরা’ নিয়ে যে কাহিনী না ..মানষ চৌঃ গল্প- 'বীচিকলায় ঢেকে যায় মুখ ও শিরোনাম' by আনোয়ার ... গল্প- 'প্রীত পরায়া' by সিউতি সবুর গল্প- 'চলিতেছে' by মাহবুব মোর্শেদ গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা গল্প- 'রূপকথা' by লুনা রুশদী সঞ্জীব চৌধুরীর কয়েকটি গল্প গল্প- 'অস্বস্তির সঙ্গে বসবাস' by ফাহমিদুল হক গল্প- 'মঙ্গামনস্ক শরীরীমুদ্রা' by ইমতিয়ার শামীম গল্প- 'হাজেরার বাপের দাইক দেনা' by জিয়া হাশান গল্প- ‘অপঘাতে মৃত্যু’ ও ‘সাদামাটা’ by লীসা গাজী গল্প- 'দ্বিতীয় জীবন' by ইরাজ আহমেদ গল্প- 'পুষ্পের মঞ্জিল' by সাগুফতা শারমীন তানিয়া গল্প- 'একশ ছেচল্লিশ টাকার গল্প' by কৌশিক আহমেদ গল্প- 'একে আমরা কাকতালীয় বলতে পারি' by মঈনুল আহসান.. গল্প 'গহ্বর' by জাহিদ হায়দার গল্প- 'পুরির গল্প' by ইমরুল হাসান গল্প- 'নওমির এক প্রহর' by সাইমুম পারভেজ গল্প- 'মরিবার হলো তার সাধ' by আহমাদ মোস্তফা কামাল গল্প- 'নিষুপ্ত শেকড়' by নিরমিন শিমেল গল্প- 'লাল ব্যাসার্ধ্ব' by শামীমা বিনতে রহমান গল্প- 'সেদিন বৃষ্টি ছিল' by মৃদুল আহমেদ ক. কিছুদিন হয় সেই নগরে কোন বৃষ্টি হচ্ছিল না। কিছুদ.. গল্প- 'তুষার-ধবল' by সায়েমা খাতুন গল্প- 'কোষা' by পাপড়ি রহমান গল্প- 'কর্কট' by রাশিদা সুলতানা গল্প- 'তিতা মিঞার জঙ্গনামা' by অদিতি ফাল্গুনী গল্প- 'সম্পর্ক' by তারিক আল বান্না গল্প- 'অনেক দিন আগের দিনেরা' by রনি আহম্মেদ গল্প- 'গাদি' by ইফফাত আরেফীন তন্বী গল্প- 'কামলাঘাটা' by অবনি অনার্য গল্প- 'কক্ মানে মোরগ: উদ্ভ্রান্ত মোরগজাতি ও তাহাদে. গল্প- 'ভরযুবতী ও বেড়াল' by সাগুফতা শারমীন তানিয়া গল্প- 'অমর প্রেম অথবা আমার প্রেম' by ইমরুল হাসান গল্প- 'সরল রেখা' by শামীমা বিনতে রহমান গল্প- 'রুখসানার হাসব্যান্ড' by মাহবুব মোর্শেদ গল্প- 'ভ্রম অথবা ভ্রমণ বিষয়ক গল্প' by ইফফাত আরেফীন. গল্পিকা- 'সেল প্রেম' by আবদুশ শাকুর গল্প- 'আচারকাহিনি' by মোহাম্মদ আজম
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ সিউতি সবুর
এই গল্পটি পড়া হয়েছে...
লেখকঃ সিউতি সবুর
এই গল্পটি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1550)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 15
(46)
- আবার এল পুজো by মৃত্যুঞ্জয় রায়
- উদ্ধারকাজ: খালের ও খনির by সৈয়দ আবুল মকসুদ
- উদীয়মান ভারতের তলার অন্ধকার by পঙ্কজ মিশ্র
- অতীতের পুনরাবৃত্তি চাই না by আবুল মোমেন
- রেলওয়ের জমি বেদখল
- আফগানিস্তানে মালবাহী বিমান বিধ্বস্ত, আট আরোহী নিহত
- চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ব্যাধি
- কালো তালিকা থেকে আরও তালেবানের নাম বাদ দেওয়া হবে
- আগামী পাঁচ বছরে যক্ষ্মায় এক কোটি মানুষ মারা যেতে পারে
- দেশে এনে মোশাররফের বিচার করার আহ্বান নওয়াজ শরিফের
- গৃহবন্দী করায় সরকারের সমালোচনায় সিয়াওবোর স্ত্রী
- আফগানিস্তান থেকে ডাকযোগে রকেট
- থাইল্যান্ডে ১৫ পাকিস্তানি আটক
- মিসরে উপমন্ত্রীসহ ১১ জনের তিন বছরের কারাদণ্ড
- ইরানে রেভল্যুশনারি গার্ডের ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১৮
- ইসরায়েলের সীমানা চিহ্নিত করতে বলল ফিলিস্তিন
- কাশ্মীরে উত্তেজনা প্রশমনে তিন আলোচক নিয়োগ
- মেক্সিকো উপসাগরে তেলকূপ খননের নিষেধাজ্ঞা প্রত্যাহার
- খুলনায় রিটার্ন দাখিল করেননি ৬০% টিআইএনধারী
- চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স এ বছরই চালু হতে পারে
- এডিবির সঙ্গে ১০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- দুই প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলেছে এসইসি
- এডিবির সঙ্গে ১০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- দুই প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলেছে এসইসি
- দুই বাজারেই সূচক নতুন উচ্চতায়
- আইসিসির গ্লোবাল ক্রিকেট একাডেমি
- কলঙ্কের তিলমোচন পাকিস্তানের
- শ্যুটিংয়ের অর্ধেক পদকই ভারতের
- শেখ রাসেলের শিরোপা
- বাজল যখন শেষের বাঁশি
- সত্যিই রিয়াল ছাড়ছেন কাকা
- পিসিবি ‘আলী বাবা ও চল্লিশ চোর’
- টেন্ডুলকারই সর্বকালের সেরা
- ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা
- হোয়াইটওয়াশও হয় অস্ট্রেলিয়া
- খোলসবন্দী নিউজিল্যান্ড
- গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর
- গল্প- 'আচারকাহিনি' by মোহাম্মদ আজম
- গল্পিকা- 'সেল প্রেম' by আবদুশ শাকুর
- গল্প- 'ভ্রম অথবা ভ্রমণ বিষয়ক গল্প' by ইফফাত আরেফীন...
- গল্প- 'রুখসানার হাসব্যান্ড' by মাহবুব মোর্শেদ
- গল্প- 'সরল রেখা' by শামীমা বিনতে রহমান
- গল্প- 'অমর প্রেম অথবা আমার প্রেম' by ইমরুল হাসান
- গল্প- 'ভরযুবতী ও বেড়াল' by সাগুফতা শারমীন তানিয়া
- গল্প- 'কক্ মানে মোরগ: উদ্ভ্রান্ত মোরগজাতি ও তাহাদে...
- গল্প- 'কামলাঘাটা' by অবনি অনার্য
-
▼
Oct 15
(46)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
লেবানন
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
Exclusive
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment