Saturday, August 10, 2019
‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে নিরাশ হওয়ার মতো কিছু দেখছি না’: ডা. জাফরুল্লাহ চৌধুরী by মাধবী চৌধুরী
‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে নিরাশ হওয়ার মতো কিছু দেখছি না’: ডা. জাফরুল্লাহ চৌধুরী by মাধবী চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কূটকৌশল ও প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা
সংস্থার প্রচ্ছন্ন ভুমিকার কারণেই জাতীয় ঐক্য ফ্রন্ট গত ৩০ ডিসেম্বরের
নির্বাচনে পরাজিত হয়েছে। তিনি বলেন, আগের রাতে ভোট চুরির কাজটি সেরে ফেলা
এই সরকারের উদ্ভাবন, এটা কেউ বোঝেনি। তাই বলে আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত
ক্ষমতায় থাকতে পারবে, সেটাও মনে হয় না। আর সে কারণেই বিএনপির ভবিষ্যৎ নিয়ে
নিরাশ হওয়ার মতো কিছু দেখছি না।
সাউথ এশিয়ান মনিটরকে দেওয়া এক বিশেষ
সাক্ষাৎকারে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন বাংলাদেশে সুধী সমাজের প্রতিনিধি বলে পরিচিত এই
মুক্তিযোদ্ধ। যিনি বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্ট
গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সুধী সমাজের প্রতিনিধি হিসেবেই পরিচিতি থাকলেও হঠাৎ করে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনে মনোযোগী হলেন কেনো?
রাজনীতি নিয়ে সব সময়ই আমি চিন্তা করি। কারণ আমি মনে করি, রাজনীতিই দেশের
পরিবর্তন আনতে পারে। আমলারা হলো সুখের পায়রা। তাছাড়া আমলারা অনেক সময়
মিসগাইড করে। দ্বিতীয়ত, বাংলাদেশের এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায়
রাজনীতি মুখ থুবড়ে পড়েছে। তাছাড়া আওয়ামী লীগ সবকিছু দলীয়করণ করে ফেলছে।
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলাকেও তারা দলীয়করণ করেছে। শেখ সাহেবের জন্ম
শতবার্ষিকী পালনে আওয়ামী লীগের দলীয় উদ্যোগও শুভ কাজ নয়। কারণ এর মধ্যে
দিয়ে শেখ মুজিবকে তারা কেবল আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে। আমি
এসব নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি। হয়তো এর সূত্র ধরেই কিছুটা রাজনীতির
সঙ্গে সম্পৃক্ত হয়েছি।
কিন্তু বিভক্ত এই সমাজে কীভাবে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে সার্বজনিন করবেন?
এটা সম্ভব। তবে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। তাদের দৃষ্টিভঙ্গী
একরোখা। যেমন দুটি ঘটনার কথা বলবো। দীর্ঘদিন পরে “আমি সিরাজুল আলম খান’
নামে সিরাজুল আলম খান একটা বই লিখেছেন। এখন তার ওই বইতে লেখা ঘটনার সঙ্গে
দ্বিমত থাকতেই পারে। কিন্তু তাই বলে পুলিশ ও গোয়েন্দা বাহিনী দিয়ে মাওলা
ব্রাদার্সকে ভয় দেখিয়ে বইটি প্রত্যাহার করা যুক্তিসঙ্গত হয়নি। এতে আওয়ামী
লীগের লাভ হয়নি। কারণ এখন হয়তো তারা ভয় দেখিয়ে অনেককিছু ঠেকিয়ে রাখতে
পারবে। কিন্তু ইতিহাসের গতিপথ সব সময় তারা আটকাতে পারবে না। দ্বিতীয়ত, একে
খন্দকার সাহের তার বইতে লিখেছেন যে তিনি শুনছেন শেখ সাহের তার বক্তৃতায় জয়
বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। তো বলছে বলছে। উনি সঠিক বলতে পারেন, ভুলও
বলতে পারেন। কিন্তু এটার কারণে কী শেখ সাহেব ছোট হয়েছেন। জয় পাকিস্থান; তো
উনি কী সারা জীবন পাকিস্থান জিন্দাবাদ বলে নাই? দীর্ঘ রাজনৈতিক জীবনে
বঙ্গবন্ধু বহুবার পাকিস্থান জিন্দাবাদ বলেছেন। তো আওয়ামী লীগের এই
অসহিষ্ণুতা জনগণ পছন্দ করছে না। সে কারণেই আমি মনে করলাম সাবাইকে নিয়ে একটি
প্লাটফর্ম করা দরকার। হঠাৎ নয়, দু’বছর চেষ্টার পর জাতীয় ঐক্য ফ্রন্ট হলো।
বিএনপিকেও আনলাম।
তো বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারাকে আনতে পারলেন না কেনো?
বি. চৌধুরী ছিলো। কিন্তু এখানেও অসহিষ্ণুতা। তার প্রতি অন্যায় করা
হয়েছে। ড. কামাল হোসেনের বাড়িতে তার এ্যাপয়েনমেন্ট ছিলো। তিনি বাড়িতে না
থেকে বি. চৌধুরীকে অফিসে যাওয়ার কথা বলেছিলেন। আমিও অফিসে চলে গিয়েছিলাম।
কিন্তু এতে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হলো না?
হ্যা তা হলো। কিন্তু সমস্যা তো আছেই।
বি. চৌধুরী ঐক্য ফ্রন্টে থাকলে আরও ভালো হতো না?
খুবই ভালো হতো। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু আমাদের সমস্যা
আছে। সমস্যাতো কেবল এক তারেক জিয়া নয়। রাজনীতির উত্তারাধিকারী অনেকেরই
সমস্যা আছে। মাহী বি. চৌধুরী ঐক্য ফ্রন্টের আসার বিষয়ে বাধার সৃষ্টি করেছে।
বিএনপির সঙ্গে সে থাকবে না এটি তার এজেন্ডা ছিলো। ওর কারণেই ওর বাবা ঐক্য
ফ্রন্টের থাকতে পারেননি। আপনি প্রেসিডেন্ট ছিলেন, আপনাকে অপমান করলো – এসব
কথা বলে সে তার বাবাকে উস্কানী দিয়েছে।
কী এজেন্ডা থাকতে পারে মাহীর?
মাহী এবং এই জাতির অনেকেই অহমিকা করে নিজের এবং এই জাতির ক্ষতি করেছে।
ব্যবসায়িক সম্পর্ক আছে কি না জানি না। তবে সরকারের সঙ্গে তার সুসম্পর্ক
রয়েছে বলে শুনেছি। বি. চৌধুরী ও ড. কামালের মধ্যে জোরা না লাগাতে পারা আমার
ব্যর্থতা। প্রথম দিকে কামাল হোসেন প্রায় বাদ পড়ে গিয়েছিলো। পরে কামাল
হোসেন এলেও মাহী বি. চৌধুরীর বাধায় পণ্ড হলো। সে ১৫০ আসন দাবি করে বসলো।
পরে কী হলো?
পরে বিএনপিকে নির্বাচনে যাওয়ার ব্যাপারে রাজি করালাম। কিন্তু বিএনপি
আমাদের সঙ্গে একটি জায়গায় চালাকি করলো। ড. কামাল হোসেনের একটি শর্ত ছিলো যে
জামায়াতকে বাদ দিতে হবে। কিন্তু বিএনপি এক্ষেত্রে ২০ দলকে না এনে একাই
ঐক্য ফ্রন্টকে আসে। জামায়াতকে সে পাবলিকলি ঘোষণা দিয়ে বাদ দেয়নি।
নির্বাচনের সময় তাদের ২২টি আসনও দেওয়া হলো।
ড. কামাল হোসেনকে বিএনপি প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলো । এ ঘটনা কি আপনি জানেন?
প্রস্তাব দেওয়া হলেও তিনি হতে চাননি। খালেদা জিয়া চেয়েছেন যে তার
নেতৃত্বেই থাকুক। যেহেতু অন্য কেউ নেই। কিন্তু কামাল হোসেন বলেছেন যে আগে
নির্বাচনে জয়লাভ করি, তারপরে সবকিছু হবে।
কিন্তু নির্বাচন করে এমপি না হলে তিনি পরে কীভাবে প্রধানমন্ত্রী হতে পারতেন?
আরে; নির্বাচনে জয়লাভ করলে একটি আসন তাকে ছেড়ে দিয়ে উপ-নির্বাচন করা যেতো না?
উপ-নির্বাচনে আসন ছেড়ে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়তো ছিলো স্বয়ং খালেদা জিয়ার…..
খালেদা জিয়ার নামে তো মামলা মোকাদ্দমা আছে। সেগুলো নিষ্পত্তি হতে সময়
লাগতো। তাছাড়া খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে ড. কামাল রাষ্ট্রপতি হয়ে যেতে
পারতেন।
কিন্তু ড. কামাল নির্বাচন না করায় জোটের মধ্যে নেতৃত্বের সংকট তো দৃশ্যমান হলো…
এখানে একটি সমস্যা বিএনপি নিজেই তৈরী করেছে। তারা ঐক্য ফ্রণ্টের সঙ্গে
সম্মলিতভাবে বৈঠক এবং দরকষাকিষি না করে নাগরিক ঐক্যৈর সঙ্গে নোগেসিয়েট
করলো। পরে অন্য দলগুলোর সঙ্গে করেছে। কিন্তু কথা ছিলো বিএনপি জাতীয় ঐক্য
ফ্রন্টের দলগুলোকে ৬০টি আসন ছেড়ে দেবে। আমরা ঠিক করবো কাকে কোথায় দেবো।
আসলে দেশব্যাপী নির্বাচনী হাওয়া তখন ছিলো ঐক্য ফ্রন্টের পক্ষে। কিন্তু
সরকারের চালাকি আমরা বুঝতে পারিনি।
অবশ্য গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ড. কামাল দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রস্তাব তিনি পাননি….
এটা সত্যি কথা হতে পারে। কারণ এ ধরনের প্রস্তাব দেওয়া হলে আমি জানি না
কেনো? আমি তো প্রধান নোগেসিয়েটর। আমাকে বিএনপির কনফিডেন্সে নেওয়া উচিৎ
ছিলো। আমার সেখানে কোনো স্বার্থ ছিলো না।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে একটি দাবিও আদায় করা গেলো না কেনো?
প্রধানমন্ত্রী যখন বললো যে ধরপাড়ক আর করা হবে না সেটিতে বিএনপির শক্ত
অবস্থান নেওয়া উচিৎ ছিলো। ওই পরিস্থিতিতে বলা যেতো যে ধরপাকড় বন্ধ না হলে
নির্বাচন করবো না। প্রধানমন্ত্রী তুমি কথা রাখছো না এরকম অবস্থান নেওয়া
দরকার ছিলো। কিন্তু বিএনপি তখন আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। একটা বড়
জনসভা পর্যন্ত তারা করেনি। লড়াকু অবস্থানে বিএনপি ছিলো না। উপরন্তু আসন
বেচা-কেনা নিয়ে বাজারে নানান কথা ছড়িয়েছে।
খালেদা জিয়ার মুক্তির দাবি সংলাপে উঠছে?
হ্যা উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী বারবারই বলেছেন এটি আইনগত বিষয়। আমি
তাকে বার বার বলেছি খালেদা জিয়াকে আপনি জামিনে মুক্তি দেন। অথচ বিএনপি বার
বারই বলছে নি:শর্ত মুক্তি।
তার মানে আপনারা কোনো চাপ সৃষ্টি করতে পারেননি?
সময় কম থাকার কারণে সবাই অস্থির হয়ে পড়েছিলো। তাছাড়া জনমত তখন এমন
পর্যায়ে যে সবাই মনে করতে লাগলো আমরা উড়ে যাচ্ছি। আসন ভাগাভাগি নিয়ে সময়
বেশি নষ্ট হয়েছে। জয়ের আশায় আমরা তখন অনেকটাই পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু
সরকার এই কম সময়ের ফাঁদে ফেলেছে আমাদের চানক্য বুদ্ধি দিয়ে। সরকারের এই
চানক্য চাল আমরা বুঝতে পারিনি। নির্বাচন যে সরকার আগের রাতেই শেষ করে দেবে
এটি আমরা কল্পনাও করিনি। আমাদের ধারণা ছিলো ভোট কেন্দ্রে তারা ভোট চুরি
করবে। ভোট কেন্দ্র দখল করবে। এটা আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঠেকিয়ে দেবো এটা
ছিলো আমাদের কৌশল। কিন্তু কাজ যে রাতের বেলায় সেরে ফেলবে এটি আমরা ভাবিনি।
এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। শুনেছি ভোট দখলে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের
জন্য সরকার এক হাজার কোটি টাকা খরচ করেছে। অথচ নির্বাচনের পর আমরা একটা
হরতালও ডাকলাম না। নির্বাচনের পর ট্রাইব্যুনালে মামলাও করা হলো না। ড.
খন্দকার মোশাররফ ও ব্যারিস্টার মওদুদ আহমদের মতো বুদ্ধিমান লোকেরা বললো
মামলা করে কী হবে। সবতো সরকারের দখলে। কিন্তু মামলা হলে সবকিছু কোর্টে
যেতো। ভোটের অনিয়মের কিছু তথ্য জনসমুখে আসতো।
সবকিছু সরকারের দখলে একথা বলার তো যুক্তি আছে…
তাহলে খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপি কোর্টে না গেলেই পারে। কারণ ওটাওতো দখলে।
প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে ২০ দলীয় জোটকে পুরোপুরি উপেক্ষা করা কি ঠিক হয়েছে?
বিএনপি তাদের না আনলে আমরা কী করতে পারি। আমি কর্নেল অলি, মেজর জে. (অব.) ইবরাহিম ও আন্দালিব রহমান পার্থকে আনতে বলেছি। তারা আনেনি।
সুনির্দিষ্টভাবে জানতে চাই, একটি দলকে এগিয়ে নেওয়া বা ক্ষমতায়
আনার মতো রাজনৈতিক মেধা ও প্রজ্ঞা কি সত্যিকার অর্থে ড. কামাল হোসেনের
রয়েছে?
আমি মনে করি আছে। তবে তাকে সাপোর্ট দিতে হবে।
রাজনৈতিক বিশ্বাসের জায়গায় বিএনপি ও ড. কামালের মধ্যে দূরত্ব অনেক। ড. কামাল বঙ্গবন্ধুকে মেনে চলেন যা বিএনপি স্বীকার করে না।
আমার মতে, এটি অনেক ছোট ইস্যু। আজকে শেখ হাসিনাকে মোকাবেলা তথা রাজনৈতিক
পরিবির্তনটা বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কাজটি করতে হবে।
রাজনৈতিক অসহিষ্ণুতা এখন পরিহার করতে হবে।
আগামী নির্বাচন পর্যন্ত ঐক্য ফ্রন্ট টিকে থাকবে?
বলতে পারি না। আগামী নির্বাচন অনেক দূরে।
এমপিদের সংসদে যাওয়ার ঘটনকে কেন্দ্র করে জটিলতা তৈরী হয়েছে…
সেটাতো কামাল হোসেনের কারণে হয়নি। বিএনপির ছয়জন না গেলে সমস্যা তৈরী হতো
না। আমার মতে, তারেক জিয়া সব কাজ ভুল করলেও সংসদ যাওয়ার এই কাজটি সঠিক
করেছে। রুমিন ফারহানা একাই সংসদ নাড়িয়ে দিয়েছে।
কিন্তু সংসদে যোগদানের ঘটনায় তো বিগত নির্বাচনকে সমর্থনযোগ্য করে তোলা হয়েছে বলে অনেকে মনে করেন..
সমর্থনযোগ্য তো আছেই। মির্জা ফখরুল যে চিকিৎসার জন্য বাইরে যান সেটা কী
এই সরকারের ইমিগ্রেশন হয়ে যেতে হয় না? বিএনপির কেউ ব্যবসা-বাণিজ্য করলে এই
অবৈধ সরকারের সিলছাপ্পর লাগে না?
আন্তর্জাতিক অঙ্গনে ড. কামালের গ্রহণযোগ্যতা বা নেটওয়ার্ক রয়েছে
বলেই বিএনপি তার ওপরে ভর করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত এগুলো কাজে লাগেনি
কেনো?
আমরা তার ইমেজকে ব্যবহার করতে পারিনি। দ্বিতীয়ত আমরা তেমনভাবে বসতে
পারিনি। আমাদের মধ্যে ঐক্যেরও প্রচণ্ড অভাব ছিলো। পরষ্পরের মধ্যে বিশ্বাসের
ঘাটতি ছিলো। জামায়াতকে ধানের শীষ প্রতীক দেওয়া ঠিক হয়নি।
বিএনপিকে নির্বাচনে নিয়ে ড. কামাল ধাপ্পাবাজি করেছেন এমন আলোচনাও আছে….
এটা একদম ভুল কথা। বরং ড. কামাল আসায় বরং বিএনপির স্পেস তৈরী হয়েছে। তার
ব্যর্থতা আছে। তবে এ ধরনের ব্লেইম দেওয়া ঠিক হবে না। বিএনপি ড. কামাল
হোসেনের কাধে ভর করে ক্ষমতায় এসেছিলো।
কিন্তু বিএনপি মানে তাদের কাধেঁর ওপর ভর করে ড. কামাল প্রধানমন্ত্রী হতে আগ্রহী ছিলেন…
এটা একদম বাজে কথা। ড. কামালের ব্যর্থতা থাকতে পারে। কিন্তু তার লোভ
নেই। তো সেরকম ভাবলে বিএনপি একলা চললেই পারে। সেটাও একটা কৌশল। বিএনপিতে
স্বচ্ছতা না এলে এটা খুব দুর্ভাগ্য হবে। জাতির জন্য আরও দুর্ভাগ্য হবে এই
সরকার আরও পাচঁ বছর ক্ষমতায় থাকলে।
স্বচ্ছতা বলতে কী বোঝাতে চাইছেন?
তাদের চিন্তার স্বচ্ছতা মানে হলো; প্রথমত, জনগণের পক্ষ হয়ে তাদের মাঠে
নামতে হবে। দ্বিতীয়ত, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও থাকবে। মধ্যবর্তী
নির্বাচনের জন্য তাদের মাঠে নামতে হবে।
সুনির্দিষ্টভাবে জানতে চাই: জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করে বিএনপির অর্জন কী?
বিএনপি এক কোনাতে পড়ে ছিলো। ফ্রন্ট করায় সেখান থেকে তারা বের হয়ে আসতে
পেরেছে। রাজনৈতিক বিচ্ছিন্নতা থেকে তারা মাঠে নামতে পেরেছে। রাজনৈতিক স্পেস
পেয়েছে। তাছাড়া জনগণের কাছে একটি বার্তা পৌছানো গেছে। তোফায়েল আহমেদ
বলেছিলেন বিএনপি- জামায়াত ক্ষমতায় এলে তিন লাখ লোক মেরে ফেলবে। এটা ছিলো এক
ধরনের ভীতি। কিন্তু ঐক্য ফ্রন্ট থাকায় জনগণের মধ্যে ভারসাম্যের বার্তা
গেছে।
নির্বাচনে ঐক্য ফ্রন্টের পরাজয়ের কারণ কি?
ফ্রন্টের পরাজয় হয়েছে সরকারের চানক্য বুদ্ধি ও কূটকৌশলের কারণে। চানক্য
কূটকৌশল এবং ভারতীয় ‘র’সহ দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রচ্ছন্ন ভুমিকা
ছিলো।
দেখা যাচ্ছে যে, নির্বাচনে পরাজয়সহ সার্বিক পরিস্থিতির জন্য আপনি বিএনপিকেই বেশি দায়ী করছেন। কিন্তু আপনারাতো ঐক্য ফ্রন্টে ছিলেন…
আমাদের দোষ নেই তাতো বলিনি। কিন্তু এটিতো মানতে হবে যে যুদ্ধ পরিস্থিতির
মধ্যে সব হয়েছে। আর যুদ্ধের নিয়ম হলো যারা কমান্ডে থাকে দোষ তাদের বেশি
হয়। সব দোষ বিএনপির এই জন্যে যে তারাই বড় পার্টি। তাদের দোষ না হলে আর দায়ী
করা যায় সরকারকে। কারণ তারাও বড় পার্টি। ঐক্য ফ্রন্টের বাকিরা ছোট পার্টি
এবং তাদেরকে সহায়ক শক্তি বলা যায়। তাদের যদি এতো শক্তি থাকতো তাহলে তো তারা
নিজেরাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতো। বিএনপির সঙ্গে গাটছড়া বাধার প্রয়োজন
হতো না।
কিন্তু একথা তো ঠিক যে, ড. কামাল হোসেনকে প্রধান নেতা মানাই হয়েছিলে কৌশলগত সুবিধা পাওয়ার জন্যে?
কামাল হোসেনকে দোষ দিয়ে লাভ নেই। তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন।
কামাল হোসেন বা ঐক্য ফ্রন্টের হাতে বন্দুক ছিল না। তার জনবলও নেই, টাকা
পয়সাও নেই। দেশ এবং রাজনীতি দুটোকেই নাড়াচাড়া করতে চাইলে বিএনপি পারে।
ক্ষমতাও যেটুকু সেটি বিএনপির আছে। কামাল হোসেনের সেই শক্তি নেই বলেই তিনি
বিএনপির সঙ্গে একত্রিত হয়ে সরকারকে হটাতে চেয়েছেন। তাই আমি মনে করি,
নির্বাচনের আগে ও পরে বিএনপির রাস্তায় নামা উচিৎ ছিলো।
ড. কামাল হোসেনই বিএনপিকে নির্বাচনে নিয়ে গেছে এরকম একটি
গুঞ্জনের কারণ কি? আওয়ামী লীগ নেতা মো: নাসিম বলেছেন কামাল হোসেনকে তারাই
পাঠিয়েছেন…..
সম্ভবত মো: নাসিম সাহেব এটি রাজনৈতিক জোক করেছেন। তিনি এটি মিন করেননি।
এখন আমি যদি বলি, সরকার পরিবর্তন হলে অসুবিধা হবে এটি ভেবে নাসিম সাহেব
গোপনে বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে চলছেন; তাহলে সেটি কী অর্থবহ হবে? তাছাড়া
বাংলাদেশের ভেতরে ও বাইরে সবাই জানেন যে, শেখ হাসিনা সরকারের সঙ্গে ড.
কামালের সুসম্পর্ক নেই। সুসম্পর্ক থাকলে অনেক আগেই তিনি ভালো জায়গায় গিয়ে
ভালো সুবিধা নিতে পারতেন। সে কারণেই নাসিম সাহেবের ওই বক্তব্য হালে পানি
পায়নি। বিএনপিরও কেউ গুরুত্ব দেননি।
‘র’-এর বিপরীতে কোনো বিদেশি সংস্থা আপনাদের পক্ষে তৎপর ছিলো কি?
অন্য শক্তি বা বিদেশিরা বলেছে তোমরা জয়লাভ করো আমরা তোমাদের সঙ্গে আছি।
যুক্তরাষ্ট্র বলেছে তোমরা এটা ওটা করো। কিন্তু আমরাতো মাঠে নেই। কিছুই কাজে
লাগেনি।
বিদেশি কোনো কোনো শক্তি তারেক রহমানকে বাদ দিয়ে অন্য যে কোনো নেতাকে নেতৃত্ব গ্রহণের পরামর্শ দিয়েছিলো বলে শোনা যায়। আপনার জানা আছে?
আমার জানা নেই। তবে বিএনপির নেতৃত্ব নির্বাচনের জন্য আমি জরুরি কাউন্সিল করতে বলেছিলাম।
বিএনপির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মুল্যায়ন জানতে চাই…
এটা কঠিন প্রশ্ন। বিএনপির ভবিষ্যৎ না থাকলে আওয়ামী লীগ কি আরও পঞ্চাশ
বছর ক্ষমতায় থাকবে? তবে আমার মনে হয় না আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত
ক্ষমতায় থাকতে পারবে। সেই অর্থে অবশ্যই বিএনপির ভবিষ্যৎ আছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
August
(1053)
-
▼
Aug 10
(31)
- রাজনীতি থেকে সামরিক বাহিনীর পূর্ণ প্রত্যাহারের আহ্...
- এনআরসি-কেন্দ্রীক নাগরিকত্ব নিয়ে উভয়সঙ্কট: ভারতের স...
- কেন ৩৭০ ধারা বিলোপে ক্ষুব্ধ কাশ্মীর? কী দেখে এলো ব...
- তিনি বাংলাদেশের সানি লিয়ন
- কাশ্মীর: ভারতকে সমর্থন রাশিয়ার, পাকিস্তানকে চীনের
- শিল্পকলায় ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু’ প্রদর্শনী
- যানজট, দুর্ভোগ এবারো সঙ্গী
- কাশ্মীর সংকট সমাধানে বঙ্গবন্ধু যে পরামর্শ দিয়েছিলেন
- ‘চাইনিজ ডেট ট্র্যাপ’ -দক্ষিণ এশিয়ার জন্য চীনা ঋণের...
- যেভাবে বদলে যাবে ভারতের অধীন কাশ্মীর
- জাতীয় মসজিদের এ কী হাল! by ফয়েজ উল্লাহ ভূঁইয়া
- রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজন আন্তর্জাতিক উদ্যোগ by...
- রোহিঙ্গাদের গণহারে হত্যায় কোটি ডলার ব্যয় করেছে ৪৫ ...
- ডেঙ্গুর চিত্র
- যে কারণে দুই বছরে ১১ জনকে বিয়ে করেন এই তরুণী
- ৩৫ বছর বয়সে নতুন করে দেশ খুঁজবেন তিনি!
- সাম্প্রদায়িক নৃশংসতার সময় চুপ থাকার জন্য শ্রীলংকার...
- মশার ওষুধে টালমাটাল অবস্থা by ফারুক আলম
- রাখির হানিমুনের ছবি ভাইরাল
- শ্রীলঙ্কার ইসলামফোবিয়া অগ্রাহ্য করায় আরো ক্ষতিগ্রস...
- ‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে নিরাশ হওয়ার মতো কিছু দেখছি ন...
- নিউইয়র্কে জঙ্গি পরিচয়ে গ্রেপ্তার ব্রঙ্কসের দেলোয়ার...
- নাফিস, আকায়েদের পর আশিক: নানা প্রশ্ন প্রবাসী জনমনে...
- বিকাশ ফোন দেয় না, ফোন দেয় প্রতারকরা by মো. শফিকুল ...
- এমন বন্ধু আর কে আছে…তোমার মতো মিস্টার
- পরবর্তী দালাই লামাকে অবশ্যই চীন থেকে বাছাই করতে হব...
- নেপালের এক-তৃতীয়াংশ ব্যবসার মালিক নারীরা
- মিয়ানমারের কৌশলগত উপকূলরেখা এশিয়ার বৃহৎ অর্থনীতিগু...
- ছুটছেন সিন্ডি রোলিং!
- বহু গুণে গুণান্বিত এক মানুষ by আমীরুল ইসলাম
- কাশ্মিরি নারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান শিখ ধর্মগুরুর
-
▼
Aug 10
(31)
-
▼
August
(1053)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment