Monday, March 19, 2012
বিশেষ সাক্ষাৎকার : শেখ শহিদুল ইসলাম-প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে
বিশেষ সাক্ষাৎকার : শেখ শহিদুল ইসলাম-প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে
সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধীদের বিচার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কালের কণ্ঠের মুখোমুখি হন জাতীয় পার্টির (মঞ্জু) সেক্রেটারি জেনারেল শেখ শহিদুল ইসলাম। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোস্তফা হোসেইন
কালের কণ্ঠ : রাজনৈতিক কর্মসূচির কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে। জনগণ দুর্ভোগ কমিয়ে আনতে কী ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে বলে মনে করেন?
শেখ শহিদুল ইসলাম : প্রতিটি দেশের রাজনীতিতে নিজ নিজ দেশের পরিবেশের ওপর ভিত্তি করে কিছু গুণগত দিক আছে। আমাদের এখানে সাধারণত দেখা যায়, নির্বাচন ঘনিয়ে এলে বিরোধী দলের আন্দোলন শুরু হয়। ফলে বিরোধী দল মনে করতে পারে তাদের আন্দোলনের কারণেই সরকারের পতন হয়েছে। এতে মনস্তাত্তি্বক সুবিধা আছে। কিন্তু আমাদের এখানে দেখুন ১৯৯১ সালের পর থেকে যে কয়টি সরকারই এসেছে, প্রত্যেকেই মেয়াদ পূর্ণ করতে পেরেছে। শুধু ১৫ ফেব্রুয়ারি ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য। সেখানে সাত দিন সংসদ অধিবেশন স্থায়ী হয়েছিল। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকালেও সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত ছিল।
কালের কণ্ঠ : ঢাকায় পল্টন ময়দান ছাড়া সমাবেশের কোনো স্থান নেই। ফলে রাজপথেই সভা-সমাবেশ করতে হয়। এতে জনদুর্ভোগ বাড়ে। এ ক্ষেত্রে করণীয় কী?
শেখ শহিদুল ইসলাম : আমাদের এখানে সমাবেশ করার মতো জায়গা কিন্তু আছে। ৫০/৬০ বছর ধরে সমাবেশ হচ্ছে এমন জায়গা আমাদের এখানে আছে। পল্টনের মতো আরমানিটোলা, শহীদ মিনার, মুক্তাঙ্গন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড, লালদীঘি ময়দান এমন বেশ কিছু জায়গা তো এখনো আছে। এমনকি স্কুল কলেজের মাঠও একসময় সমাবেশের কাজে ব্যবহার হয়েছে। প্রশ্ন হচ্ছে, সেসব জায়গা যথাযথ ব্যবহার হচ্ছে কি না। আমরা কর্মসূচিগুলো কিভাবে নেব তার ওপর। কখন এবং কিভাবে নেব তার ওপর। সোহরাওয়ার্দী উদ্যানও ব্যবহার হতে পারে। বিশেষ প্রয়োজনে যদি পল্টনে ওভারফ্লো হয়ে যায় তা হতে পারে।
কালের কণ্ঠ : বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে। সরকার এই পদ্ধতির সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে ছেটে ফেলেছে। আপনারা কী ভাবছেন?
শেখ শহিদুল ইসলাম : তত্ত্বাবধায়ক সরকার বলুন আর অন্তর্বর্তীকালীন সরকারই বলুন এগুলো প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে। এই পদ্ধতির কিছু দুর্বলতা ছিল, আমাদের সংবিধানে সেপারেশন অব পাওয়ার সুস্পষ্ট। সেখানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের কথা আছে। সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে গিয়ে সংবিধানের মৌলিক বিষয়ই পরিবর্তন হয়ে যায় না কি? তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত। এর মধ্যে একটি সরকার তো দুই বছরেরও বেশি সময় ক্ষমতায় থেকে গিয়েছিল। এমনটা গণতন্ত্রের জন্য ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি। সব রাজনৈতিক দলের জন্য সমসুবিধা থাকা দরকার। আমি মনে করি রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী প্রমুখের এখনই দ্রুত এই বিষয়ে ভাবনা দরকার।
কালের কণ্ঠ : তত্ত্বাবধায়ক সরকার না থাকলে কিভাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা সম্ভব?
শেখ শহিদুল ইসলাম : রাজনীতিবিদদের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। নির্বাচন কমিশনকে স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন করতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত অন্তর্বর্তীকালের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। ওই সময় যে সরকার থাকবে সে যাতে বিশেষ কোনো রাজনৈতিক সুবিধা নিতে না পারে। তৃতীয়ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। রাজনীতিকে মাস্তানতন্ত্র থেকে মুক্ত করতে হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রথা আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য মোটেও গৌরবের বিষয় নয়। আদর্শহীন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।
কালের কণ্ঠ : বিরোধী দল সংসদে যোগ দিচ্ছে না। তাদের এই কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন।
শেখ শহিদুল ইসলাম : ১৯৯১ সাল থেকে আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে কোনো সংসদকেই কার্যকর বলে আমার কাছে মনে হয় না। প্রতিটি সংসদেই বিরোধী দলের অনুপস্থিতি ছিল নিয়মিত। উপস্থিত হওয়ার পরও দেখা গেছে, অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই তারা ব্যস্ত থেকেছে। দ্বিতীয়ত, ব্যবসায়ী ও আমলাদের আধিক্য ছিল সংসদগুলোতে। বিরোধী দল সরকারকে সহযোগিতা করার পরিবর্তে কিভাবে বেকায়দায় ফেলা যায় সেই চর্চাই করে আসছে। রাষ্ট্রপতিশাসিত সরকার নেই কিন্তু প্রধানমন্ত্রীশাসিত সরকার তো বরাবরই আছে। রাজনীতিবিদদের চিন্তা করা উচিত কোন পদ্ধতির সরকার ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত হবে। সরকারের স্বচ্ছতা থাকবে এবং সরকার জনকল্যাণমুখী হবে।
কালের কণ্ঠ : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে, লোডশেডিং বেড়েই চলেছে, বেড়েছে জ্বালানি তেলের দাম, গ্যাসের ক্ষেত্রেও কোনো সুখবর নেই। শেয়ারবাজার নিয়ে হৈচৈ চূড়ান্ত পর্যায়ে। কিভাবে দেখছেন বিষয়গুলোকে?
শেখ শহিদুল ইসলাম : বৈশ্বিক মন্দা চলছে। ফলে মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে আমাদের দেশেও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। লিবিয়া ও ইরাক অভ্যন্তরীণ সংকটের কারণে তাদের কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না। বিশ্বব্যাপী খাদ্যমূল্য বেড়েছে। আমাদের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ভয়াবহ সময় অতিক্রম করতে হচ্ছে। মুদ্রাস্ফীতি ও তেলের মূল্য সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।
শেয়ারবাজার পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। আমাদের এখানে বিনিয়োগকারীদের অধিকাংশই বিনিয়োগের জন্য বিনিয়োগ করেনি। তাঁরা মনে করেছেন শেয়ার বেচাকেনার মাধ্যমেই বড় অঙ্ক মুনাফা অর্জন করে নিয়ে যাবেন। ডিভিডেন্টের মাধ্যমে মুনাফার বিষয়টি ভাবছে কি কেউ? আর এই সুযোগটিই গ্রহণ করেছে কারসাজিকারীরা।
কালের কণ্ঠ : এ থেকে উত্তরণের উপায় কী?
শেখ শহিদুল ইসলাম : এ থেকে পরিত্রাণের জন্য তিনটি ধারায় কাজ করা যেতে পারে। প্রথমত, রপ্তানি বৃদ্ধি করতে হবে। আর রপ্তানিখাতকে বিভিন্নমুখী করতে হবে। দ্বিতীয়ত, শ্রমবাজারকে সম্প্রসারিত করতে হবে। যাতে রেমিট্যান্স বাড়ে। তৃতীয়ত, দেশের অভ্যন্তরে শিল্প অবকাঠামো খাতে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। এটা সম্ভব হলে দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও মানুষ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা যেতে পারে। মনে রাখতে হবে, বর্তমানে যে সংকট চলছে এটা বাজার অর্থনীতির কারণে।
আর শেয়ার বাজার সম্পর্কে বলতে গেলে তদন্ত কমিটির প্রতিবেদনের কথা বলব। খন্দকার ইবরাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটি যে সুপারিশ করেছে, তা মেনে অপরাধীদের শাস্তি প্রদান করা হোক।
কালের কণ্ঠ : সামগ্রিকভাবে অর্থনৈতিক পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন?
শেখ শহিদুল ইসলাম : তারপরও দেখুন, আমরা কিন্তু ৬.৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। এটা বলা হচ্ছে। তাহলে আমরা খুব একটা খারাপ করছি কোথায়? আয়ারল্যান্ড, পর্তুগাল, গ্রিস, ইতালি, স্পেনের মতো দেশে অর্থনৈতিক কারণে সরকারের পরিবর্তন ও পতন হয়েছে। ইউরোপ ও আমেরিকার অনেক দেশে বেকারত্ব বেড়েছে অনেক। সেখানে প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে এমন উদাহরণও আছে। এমনকি যুক্তরাষ্ট্রকেও অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। এটা আসলে পুঁজিবাজার অর্থনীতির সংকট।
কালের কণ্ঠ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সাফল্য-ব্যর্থতা সম্পর্কে বলুন।
শেখ শহিদুল ইসলাম : বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা দরকার। যাতে মানুষ নিরাপত্তা বোধ করতে পারে। অপরাধ কম হতে পারে। এর জন্য প্রয়োজন অপরাধীকে খুঁজে বের করা। তাকে আইনানুগ শাস্তি প্রদান করা। সাংবাদিক সাগর-রুনি হত্যা হলো, সম্প্রতি সৌদি নাগরিক খুন হলো। তাদের খুনিদের ধরতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। এটা অমার্জনীয়। অপরাধ দমন করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় চিন্তার ঊধর্ে্ব রাখতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাদের দুর্নীতির ঊধর্ে্ব থাকা প্রয়োজন। অপরাধীকে খুঁজে বের করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
কালের কণ্ঠ : একাত্তরে মানবতাবিরোধীদের বিচার বিলম্বিত হচ্ছে বলে শোনা যায়। সরকার ঘোষণা দিয়েছিল আরো ট্রাইব্যুনাল করা হবে। কিন্তু এখনো গঠন হয়নি। সরকারের ভূমিকা সম্পর্কে আপনার মন্তব্য কী?
শেখ শহিদুল ইসলাম : যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার হওয়া উচিত। প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমাদের এখানে যে বিচারব্যবস্থা তাতে তাড়াহুড়া করে কিছু করার অবস্থা নেই। দ্রুত শাস্তি প্রদানের ব্যবস্থা নেই। সনাতন পদ্ধতিতেই চলছে।
কালের কণ্ঠ : জোটভিত্তিক রাজনীতির প্রাধান্য এখন। আপনারা কি কোনো জোটে অন্তর্ভুক্ত হচ্ছেন?
শেখ শহিদুল ইসলাম : জোটভিত্তিক রাজনীতি হতে পারে আদর্শের ক্ষেত্রে এবং নির্বাচন প্রাক্কালে। নির্বাচন তো অনেক দূরে। সুতরাং এখনই এই ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে বলে মনে করি না। মনে করি, ইট ইজ টু আরলি টু ডিসাইড। নির্বাচন এলে দেখা যাবে। দলীয় দৃষ্টিভঙ্গি আছে সেই অনুযায়ীই বিবেচনা হবে।
কালের কণ্ঠ : বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তির উদ্ভব হবে বলে কি আপনি মনে করেন?
শেখ শহিদুল ইসলাম : রাজনীতিতে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় শক্তি বলতে কিছু নেই। বিভিন্ন দলের কর্মসূচি এবং তাদের আদর্শ থাকে। সেই ভিত্তিতেই তারা এগিয়ে চলে। কেউ যদি শুরুতে তৃতীয় চিন্তা করতে থাকে তাহলে কিভাবে? তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা মাইনাস টু ফর্মুলার কথা শুনেছিলাম। সন্ত্রাস ইত্যাদি থেকে রাজনীতিকে মুক্ত করতে পারলে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় এসব কিছুই লাগবে না। বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন হবে। রাজনীতিতে তৃতীয় শক্তি নয়, প্রথম শক্তির চিন্তাই করা উচিত।
কালের কণ্ঠ : আপনাকে ধন্যবাদ।
শেখ শহিদুল ইসলাম : আপনাকেও ধন্যবাদ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 19
(72)
- এই দিনে-ওরাও নতুন স্বপ্ন বোনে by শারমিন নাহার
- জাতীয় নির্বাচন-শক্তিশালী নির্বাচন কমিশনই যথেষ্ট নয়...
- গোধূলির ছায়াপথে-ফুল দাও, ভালোবাসা পাবে by মুস্তাফা...
- দিল্লির চিঠি-ফিদা হুসেনের নিরাপত্তার দায় ছিল সবার ...
- বিশেষ সাক্ষাৎকার-আদিবাসী নেই বলায় দেশের ভাবমূর্তি ...
- নজরদারি প্রতিষ্ঠানগুলো কেন বে-নজর?-‘প্রাপ্তবয়স্কদে...
- দেশের স্বার্থে ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন...
- চারদিক-বাবুইয়ের বাসার খোঁজে by ফারুখ আহমেদ
- কালের পুরাণ-আস্থা, অনাস্থা ও রাস্তার রাজনীতি by সো...
- অভিবাসী-প্রবাসীর দুঃখ, প্রবাসীর ক্ষোভ by নাইর ইকবাল
- জনস্বাস্থ্য-এইডস প্রতিরোধে বাংলাদেশের সাফল্য by আ ...
- গতকাল সমকাল-পারস্যে রবীন্দ্রনাথ আর আমার উপলব্ধির ই...
- সব কলকারখানায় বর্জ্য নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করুন...
- বড় ঝুঁকি নিয়ে ভারসাম্য রক্ষার প্রয়াস-নানা চাপে বিশ...
- ইতিউতি-অদ্ভুত বিচারের দেশ by আতাউস সামাদ
- চারদিক-‘হামরা বেলনিআলি, পাঁপর ডলি’ by সালেক খোকন
- অর্থনীতি-প্রবৃদ্ধি নিয়ে একটি সাম্প্রতিক বিতর্ক by ...
- ধর্ম-বৃক্ষরোপণ সাদকায়ে জারিয়া by মুহাম্মদ আবদুল মু...
- দিল্লির চিঠি-দুর্নীতিতে কংগ্রেস-বিজেপি সমানে সমান ...
- সময়চিত্র-বিএনপি: এগোনোর পথ সহজ নয় by আসিফ নজরুল
- এনজিও-সরকারকে পরিপূরক হিসেবেই কাজ করতে হবে-নাগরিক ...
- আলোচনা ও সমঝোতাতেই সমাধান খুঁজতে হবে-বিএনপির ‘না’
- এই দিনে-অতীত সংরক্ষণে সচেতন হোন by মুহাম্মদ লুৎফুল হক
- বাজেট-অর্থবছর ‘বারো’র জন্য তেরো শিক্ষা by দেবপ্রিয়...
- উন্নয়ন-সহযোগী-কেমন করে নির্মিত হবে পদ্মা সেতু by অ...
- বাজেটে ভর্তুকি-উৎপাদনমূলক খাতকে প্রাধান্য দিন by ফ...
- রাজনীতি-কিসে আপস আর কিসে আপসহীন? by এ কে এম জাকারিয়া
- সময়ের প্রতিবিম্ব-তত্ত্বাবধায়ক বিলুপ্তি নিয়ে বিচিত্...
- কমিশনের প্রস্তাবগুলো বিবেচনায় নিন-নির্বাচন কমিশন ন...
- সীমান্তে হত্যা বন্ধ ও পানি বণ্টনে অগ্রগতি দরকার-বা...
- ডাকযোগে পাওয়া
- আরও কিছু উদযাপন by মহিউদ্দিন কাউসার
- গুণীজন কহেন
- প্রদীপের ভেতর থেকে দৈত্য বের করার বাংলাদেশি উপায়
- রসকারণ-লাজে রাঙা হই কেন? by আব্দুল কাইয়ুম
- স্মরণ-কেন অসময়ে বিদায় নিলেন? by বেলাল চৌধুরী
- জনপ্রশাসন-‘দলীয় মিছিলে সরকারি কর্মকর্তা’—‘এটা রাষ্...
- বিশ্ব খাদ্য দিবস-চাই ক্ষুধামুক্ত পৃথিবী by হোসে গ্...
- সেবা ও গতি বাড়াতে ব্যবস্থাপনা ঢেলেসাজান-পাকেচক্রে রেল
- আলোচনার সুষ্ঠু পরিবেশ ধরে রাখুন-বিএনপির সংসদে প্রত...
- বিএনপি সংসদে : শুরুতেই উত্তেজনা, হাতাহাতি অবস্থা
- ২১ আগস্ট গ্রেনেড হামলা-তারেক বাবর হারিছ মুজাহিদের ...
- পোশাক শিল্পপল্লী স্থাপন-মালিকদের সহযোগিতা কাম্য
- ঢাকায় ভূমিকম্প-দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করতে হবে
- পবিত্র কোরআনের আলো-প্রত্যেক মানুষকেই পরকালে জবাবদি...
- অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক উন্নয়ন by ড. মো. দানে...
- বিশেষ সাক্ষাৎকার : শেখ শহিদুল ইসলাম-প্রতিহিংসার রা...
- চরাচর-জয়দেবপুরের পথ ধরে by সাইফুল ইসলাম খান
- ভিন্নমত-মূল্যস্ফীতি রোধের বর্তমান কৌশল কোনো কাজে ...
- জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ by এনামুল হক
- নেতৃত্ব-ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের স্বার্থেই জরু...
- আন্তঃনদী সংযোগ-অহেতুক খাল কেটে কুমির ডেকে আনা by ক...
- রূপকথার আলীবাবার বাস্তব রূপ by আবু এন এম ওয়াহিদ
- মত ও মন্তব্য-সমুদ্রসীমার অধিকার অবশ্যই বড়মাপের অর্...
- দুর্যোগ মৌসুমের দুর্ভাবনা by নূরুননবী শান্ত
- স্বাধীনতা আমার কতখানি স্বাধীনতা by মুজতবা আহমেদ মু...
- উপকূল বেষ্টনী ধ্বংস-দুর্বৃত্তদের কঠোর শাস্তি হোক
- বেহাল সড়ক ব্যবস্থা-চাই গতিশীল ও টেকসই উদ্যোগ
- ছিটমহল বিনিময়ের দাবি-পঞ্চগড়ে অনির্দিষ্টকালের গণ-অন...
- বুনো হাতির সন্ধানে by আ ন ম আমিনুর রহমান
- সাংবাদিক মহাসমাবেশ-৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে...
- নামবিপত্তি, নতুন জোটের আত্মপ্রকাশ আটকে গেছে by সেল...
- মিডিয়া ভাবনা-জনসভার সম্প্রচারে বাধা ও র্যাবের আপত...
- পাঠকের মন্তব্য-‘আমরা আসলেই টেনিস বল ছাড়া আর কিছু না’
- এনজিওর নতুন আইনের খসড়া-সরকারি অনুমতি ছাড়া বিদেশি অ...
- ফেসবুক সংস্করণ-মীনা কার্টুন by আসিফ ইয়ামিন
- সংরক্ষণের কলাকৌশল-হিমঘরে চাঞ্চল্যকর মামলা by ফিউশন...
- কোহলির ‘বিরাট’ কীর্তিতে ভারতের জয় by উৎপল শুভ্র
- মাঝারি ভূমিকম্পও ঢাকায় বিপর্যয় ঘটাতে পারে by মেহেদ...
- ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়
- এক বছর পর সংসদে বিএনপি-অশালীন ভাষা, তির্যক বাক্য, ...
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগ গঠন-বিচার শুর...
-
▼
Mar 19
(72)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment