Friday, November 23, 2012
জবান কো লাগাম দো শরিফোঁ by মোফাজ্জল করিম
জবান কো লাগাম দো শরিফোঁ by মোফাজ্জল করিম
ইদানীং চারপাশে খই ফোটার মতো খিস্তিখেউড় ফোটার শব্দ শুনতে শুনতে হঠাৎ মনে হলো, হিন্দি ছায়াছবির একটি প্রায়ই উচ্চারিত ডায়ালগকে এই কলামের কোনো লেখার 'থিম' বানালে কেমন হয়। ডায়ালগটি হচ্ছে : জবান কো লাগাম দো কমিনে।
ভেবে দেখলাম, কমিনে শব্দটি বাদ না দিলে কিল একটাও মাটিতে পড়বে না। আর যাঁদের নিয়ে লিখব, তাঁরা, তওবা তওবা, কমিনে হতে যাবেন কেন, তাঁরা তো অতি উঁচু স্তরের শরিফ লোক। অতএব? অতএব, কমিনে নয়, শরিফোঁ।ডাক্তাররা বলেন, কারো শরীরে অতি মাত্রায় রক্তশূন্যতা বা 'সিভিয়ার অ্যানিমিয়া' দেখা দিলে তা তার মৃত্যুর কারণ হতে পারে। আর আমাদের দেশের রাজনীতিতে মাত্রাতিরিক্ত শিষ্টাচারশূন্যতা এবং সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের তীব্র অভাবকে বলা যেতে পারে 'সিভিয়ার বিহেভিয়ারেল অ্যানিমিয়া ইন পলিটিকস'। এই অ্যানিমিয়ার কারণে বিভিন্ন দলের ভেতরে যত অস্থিরতা, উত্তেজনা ও যুদ্ধংদেহী ভাব। রোগীর কিন্তু ইতিমধ্যেই নাভিশ্বাস উঠে গেছে, যেকোনো মুহূর্তে ইন্না লিল্লাহ পড়তে হতে পারে। তখন আম ও ছালা- ম্যাঙ্গো অ্যান্ড দ্য গানি ব্যাগ- দুটোই হারাতে হবে। বিষয়টি নিয়ে হরহামেশা অনেক ওয়াজ-নসিহত আমরা শুনে থাকি, লেখালেখিও কম হয় না। কিন্তু অধার্মিক (এখানে প্রচলিত মূল শব্দটির ব্যবহার হবে শিষ্টাচার-বহির্ভূত!) না শোনে ধর্মের কাহিনী। শিষ্টাচার, সৌজন্যবোধ, ভদ্রতা, বিনয়, সহনশীলতা ইত্যাদি জীবন থেকে যে হারে দ্রুত লোপ পাচ্ছে, তাতে আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে।
মনে পড়ে আমাদের সময়ের (১৯৫৮-৬২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। সে আমলে ১৯৬০-এর দশকের শুরু পর্যন্ত তরুণসমাজের মধ্যে কোনো বিষয় নিয়ে যে সংঘাত সৃষ্টি হতো না, তা নয়- সমাজে মতদ্বৈধ, মতবিরোধ তো থাকবেই, আগেও ছিল, এখনো আছে; কিন্তু এ কথা প্রবীণরা আশা করি স্বীকার করবেন, তখনকার তারুণ্য এত বারুদধর্মী ছিল না। যেকোনো ইস্যুতে দলাদলি, তর্কাতর্কি অবশ্যই ছিল; কিন্তু ওই পর্যন্তই। চট করে ছুরি চালানো, পিস্তল বের করা- এগুলো ছিল না। ছুরি, পিস্তল- এগুলোর আমদানি হয় প্রেসিডেন্ট আইয়ুব খানের পোষ্য তথাকথিত ছাত্র নামধারী কিছু গুণ্ডার দ্বারা ষাটের দশকের মাঝামাঝি সময়ে। এসব সন্ত্রাসী মার্কা নেতা অচিরেই দৃশ্যপট থেকে বিলীন হয়ে যায়, কিন্তু তাদের ছুরি-পিস্তল-বোমাগুলো রেখে যায় শিক্ষাঙ্গনে।
এখন যাঁরা রাজনীতির ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের অনেকেই সেই আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, আমতলায়, মেডিক্যাল কলেজ-ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যান্টিনে অনেক তর্কযুদ্ধ করেছেন, টেবিল চাপড়িয়েছেন, আবার যুদ্ধ শেষে প্রতিপক্ষকে চায়ের দাম দিতে না দিয়ে নিজেই দিয়েছেন। হঠাৎ কালেভদ্রে কখনো একটু-আধটু হাতাহাতি হয়তো হতো, কিন্তু বড় রকমের মারামারি, ভাঙচুর- এগুলো ছিল সম্পূর্ণ অপরিচিত।
(২)
পাকিস্তানের জন্মের প্রায় সঙ্গে সঙ্গে জিন্নাহ সাহেব কিন্তু নিজের অজান্তেই বাঙালিদের একটা বড় উপকার করলেন : তিনি রাষ্ট্রভাষার প্রশ্নে একটিমাত্র নেতিবাচক ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ফেললেন, জাগিয়ে তুললেন তাদের ভেতর সহমর্মিতা, সহযোগিতার মনোভাব। মহান মুক্তিযুদ্ধের সময় এই ঐক্য দারুণভাবে কাজে লাগল। দেশ স্বাধীন হওয়ার পর আমরা মানচিত্র পেলাম, নতুন পতাকা পেলাম, ঢাকা শহর রাজধানী হলো, সঙ্গে বোনাস হিসেবে পাওয়া গেল ছোটবড় নানা আকৃতির, নানা বর্ণ ও স্বাদের অসংখ্য নেতা; কিন্তু দুঃখের বিষয়, পেলাম না শুধু সেই আগের আমলের রাজনৈতিক সহিষ্ণুতা, শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। যুদ্ধে গেলাম এই গুণাবলি সঙ্গে নিয়ে; ফিরে এলাম এগুলো ছাড়াই। এগুলোও কি তাহলে শহীদ হয়ে গেল যুদ্ধক্ষেত্রে?
অথচ আমাদের জাতীয় নেতাদের মধ্যে কখনো এই শিষ্টাচার ও মহানুভবতার অভাব দেখা যায়নি। বঙ্গবন্ধু নিজে এর প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করে গেছেন। যাঁরা তাঁর রাজনৈতিক জীবনে শত্রুতুল্য প্রতিপক্ষ ছিলেন, শুনেছি তাঁদেরও খোঁজখবর নিতেন, কুশলাদি জানতে চাইতেন তিনি। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও। এতে নিশ্চয়ই তিনি রাজাকার হয়ে যাননি, বরং তাঁর মহানুভবতার পরিচয় পেয়ে মানুষ মুগ্ধ হয়েছে। আর এখন ভিন্ন মাজহাবের কেউ মারা গেলেও সমবেদনা জানিয়ে একটা শোকবার্তা পাঠানো হয় না। এ রকম সিমারের মতো আচরণ বাংলাদেশে কেউ কোনো দিন দেখেছে? কী ঐতিহ্য বিনির্মাণ করছি আমরা আমাদের উত্তরসূরিদের জন্য?
(৩)
মধ্যবিত্ত বাঙালি-জীবনের অনেক কষ্টের মধ্যে একটি বিশেষ কষ্টের কথা বলি এবার। আগে যে আমলে টেলিভিশন, আকাশ-সংস্কৃতি, ফেসবুক, টুইটার ইত্যাদির নামও শোনেনি মানুষ, সে আমলে এ দেশের শিশুরা আদব-কায়দা, লেহাজ-তমিজ শিখত পরিবারের বড়দের কাছ থেকে। বড়দের একটা বড় দায়িত্বই ছিল ছোটদের স্বভাব-চরিত্র গঠনের দিকে লক্ষ রাখা, তাদের কথাবার্তা, চালচলন, মেলামেশা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। সামাজিক ও ধর্মীয় অনুশাসনগুলো শ্রদ্ধাভরে মেনে চলার শিক্ষা দেওয়া। একজন দায়িত্বশীল, চরিত্রবান মুরব্বি- তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন- ছিলেন সেই পরিবারের কনিষ্ঠ সদস্যদের জন্য রোল মডেল। তিনি নিজের কথাবার্তা, চালচলনে ছিলেন সদাসতর্ক। কারণ তিনি জানতেন, তাঁর ত্রুটি-বিচ্যুতি, স্বেচ্ছাচারিতার আছর পড়বে পরিবারের অন্য সদস্যদের ওপর। বিশেষ করে অপেক্ষাকৃত নবীনরা তাঁকে মহাজ্ঞানী-মহাজন মনে করে তাঁর পথে গমন করতে প্রণোদিত বোধ করবে। তিনি সৎভাবে জীবন যাপন করলে তারাও তাঁর সৎ দৃষ্টান্ত অনুসরণ করে জীবনে সৎপথে চলবে। তিনি যদি ম এবং ম-কারান্ত বিষয়াদিতে আসক্ত হয়ে পড়েন, তাহলে তারাও ওই পথেই ধাবিত হবে।
বাঙালি সমাজের আবহমান কালের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য ছিল একটি তরুণের চরিত্র গঠনের নিয়ামক শক্তি। এতে সমাজে বিশৃঙ্খলা দেখা দিত না, অস্থিরতা ছিল অনুপস্থিত। কিন্তু যখনই বাঙালি জীবনের সুস্থির সরসীনীরে স্বাভাবিক নিয়মেই আধুনিক বিশ্বের প্রযুক্তির লোষ্ট্রখণ্ডগুলো এসে টুপটাপ করে পড়তে লাগল, খোলা জানালা দিয়ে বিশুদ্ধ বায়ুর সঙ্গে কিছু পূতিগন্ধময় দূষিত বাতাসও ঢুকে পড়ল, তখনই বাঙালি তার মোমের আলোর মতো শান্ত-স্নিগ্ধ সাংস্কৃতিক রূপটি ঝেড়ে ফেলে, মাম্মি-ড্যাডিকে টা টা বাই বাই জানিয়ে, পাশের বাড়ির প্রতিবেশীকে হ্যালো আংকেল, হাই আন্টি বলে তাদের আধুনিকা কন্যাটিকে নিয়ে ঢাকার রাস্তায় বাপ-চাচাদের নাকের ডগায় হাত ধরাধরি করে ঘুরতে ঘুরতে, ভার্সিটি চত্বরে, পার্কেপুর্কে প্রকাশ্যে লৎকালৎকি করতে করতে বিদেশি সংস্কৃতিতে একেবারে ডাবল-ট্রিপল অটোপ্রমোশন নিয়ে নিল। বাতিল খবরের কাগজের মতো ঘরের কোণে 'রোলড্' হয়ে ল্যাদা মেরে পড়ে থাকা কোনো রোল মডেল প্রাচীন মুরব্বিকে আর কষ্ট করে এই প্রজন্মকে আদব-কায়দার সবক দিতে হয় না; সে দায়িত্ব নিয়ে নিয়েছে টিভির রকমারি স্যাটেলাইট চ্যানেল ও ইন্টারনেট নামক আলাদিনের জাদুই চেরাগ।... মধ্যবিত্ত বাঙালির জীবনে যে বিশেষ কষ্টের কথা বলছিলাম এটাই সে কষ্ট।
(৪)
এ তো গেল বাঙালির নিজস্ব কৃষ্টি-সংস্কৃতিকে বনবাসে পাঠিয়ে বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতিকে নিয়ে ঘর বাঁধার কষ্টের কথা। আরেকটা গোপন কষ্ট আছে বাংলাদেশের সব মানুষের মনে। তারা বড় আশা করে, তাদের নেতা-নেত্রীরা দলমত-নির্বিশেষে পরস্পরের সঙ্গে হাসিমুখে কথা বলবেন, একজনের বাড়িতে আরেকজন যাবেন, পান-তামাক খাবেন, রাস্তাঘাটে দেখা হলে শরীর-স্বাস্থ্য, জমিজিরাত, মামলা-মোকদ্দমার খবর নেবেন, ছেলেমেয়ে, নাতিপুতিরা কেমন আছে জানতে চাইবেন ইত্যাদি। দুই ঈদে যখন তারা দেখে তাদের শীর্ষ নেতারা একে অন্যকে ঈদকার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাহক মারফত, তখন তাদের কল্পনার পায়রা ডানা মেলে : ইস্, যদি একজনের বাড়িতে আরেকজন সেমাই খেতে যেতেন, এক দলের লোকেরা জিয়াফত খেতে যেতেন আরেক দলের বাড়িতে। আর এটা হবে না-ই বা কেন? রাজনীতিতে একে অন্যের বিরোধিতা করা মানেই তো একজন সাপ, আরেকজন বেজি হয়ে যাওয়া নয়। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাকে পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করতে, হাসাহাসি করতে দেখেছি আমি, যখন ওই দেশে বাংলাদেশের হাইকমিশনার ছিলাম তখন। এমন উদাহরণ পৃথিবীর প্রায় সব দেশেই আছে। শুধু আমরাই বোধ হয় একমাত্র ব্যতিক্রম। সেদিন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিভিন্ন পর্যায়ে বারাক ওবামা ও মিট রমনির পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শিষ্টাচার, বিশেষ করে নির্বাচনোত্তর বক্তব্যগুলো থেকে কি আমাদের কিছুই শেখার নেই?
(এর ভেতর আবার পাবলিকে যখন দেখে 'এ' দলের নেতার ছেলের সঙ্গে 'বি' দলের নেতার মেয়ের বিয়ে হচ্ছে- অ্যান্ড ভাইস ভার্সা- তখন হিসাব মেলাতে পারে না তারা, দার্শনিকের মতো শুধু বলে : বড়লোকদের ব্যাপারস্যাপারই আলাদা। সবই তাঁর ইচ্ছা।)
আজকালকার ছেলেমেয়েদের চালচলন যেমন বদলে গেছে, তেমনি বদলে গেছে বড়দের রাজনৈতিক কালচার। ভব্যতা-সভ্যতার আবহমান কালের মানদণ্ড ভেঙে নবীন-প্রবীণরা কে যে কাকে টপকে যাচ্ছেন বলা মুশকিল। নবীনরা যদি বলে, আমাদের চালচলনে আপনারা প্রাণের স্পন্দন নয়, শুধু বেলেল্লাপনাই দেখেন, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আমরা এখন একজন আরেকজনকে বন্ধুত্বের অন্তরঙ্গতায় তুই বলে সম্বোধন করি দেখে আপনারা 'গেল গেল' বলে আহাজারি করেন, কিন্তু আপনারা যখন টিভির টক শোতে লাখ লাখ দর্শকের সামনে তুই-তোকারি করে একজন আরেকজনকে শুধু আক্রমণই নয়, রীতিমতো মারতে তেড়ে আসেন, বক্তৃতার মঞ্চে এমন ভাষায় ধোলাই দেন প্রতিপক্ষকে যে শুনে ধোলাইখাল বস্তির ঠেলাওয়ালা লজ্জায় মুখ ফিরিয়ে নেয়, কেউ কেউ আবার কথায় কথায় জনসমক্ষে ইংরেজিতে স্টুপিড, ইডিয়ট, ননসেন্স, রাবিশ ছাড়া গাল দিয়ে সুখ পান না, তখন আমাদের কোন গল্পটা মনে পড়ে যায় জানেন? 'কোন গল্পটা?' শুনুন তাহলে। আপনাদের মতো দুই মুরব্বির মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে এক তরুণ যুবক এসে ওদের থামিয়ে দিয়ে বলল, চাচা মিয়ারা, আপনারা যা নিয়া ঝগড়া করতাছেন তার ফয়সালার জন্য ওই যে বইয়া রইছে ইনসাফ আলী দাদা, তার কাছে যান না ক্যাঁ? রাগে ফুঁসতে ফুঁসতে দুজন গেল বুড়ো ইনসাফ দাদার কাছে। শুরুতেই বুড়ো ওদের একজনের কাছে জানতে চাইল কী নিয়ে ঝগড়া। সে বলল, এই শুয়োরের বাচ্চা...। বুড়ো সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি থামেন। দেখি, আপনি বলেন তো সমস্যাটা কী। বলে তাকাল অন্যজনের দিকে। ওই লোক শুরু করল, এই কুত্তার বাচ্চা...। বুড়ো একেও থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে। আপনাদের দুজনেরই পিতৃপরিচয় পেলাম। এবার বলুন, ঝগড়া করছেন কেন?
(৫)
শ্রদ্ধেয় রাজনীতিকরা, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা গালাগালি-গলাগলি-ঢলাঢলি, মারামারি-ছোরাছুরি-চোরাচুরি যা-ই করুন না কেন, প্লিজ, মনে রাখবেন, আপনার ছেলেটি, মেয়েটি, ভাতিজা, ভাতিজিটি, নাতিটি কিন্তু আপনার পাশেই দাঁড়িয়ে আছে। আপনি রাজনীতিতে যে সংস্কৃতির চর্চা করছেন, দুই দিন পর এই তরুণ-তরুণীরা যখন আপনার স্থলাভিষিক্ত হবে, তখন তারাও এটাকেই রাজনীতির রেওয়াজ মনে করে এই একই পথে চলবে, একই ভাষায় কথা বলবে, একই কায়দায় (হয়তো উন্নত ডিজিটাল কৌশল প্রয়োগ করে) দুর্নীতিতে লিপ্ত হবে। আপনি কি তা-ই চান? আপনি হয়তো কপালগুণে কিংবা একে-ওকে ম্যানেজ করে পার পেয়ে যাবেন, কিন্তু আপনার সন্তানটিও যে উতরে যাবে, তার নিশ্চয়তা কী আছে? দশ দিন 'হলমার্কের', এক দিন র্যাবের-দুদকের- এটাই তো 'ডেসটিনি'!
আমাদের শ্রদ্ধেয় নমস্য নেতারা কথা বলার সময় যখন তাঁদের মুখ দিয়ে বালসুলভ দায়িত্বহীন বেফাঁস বাক্য নিঃসৃত হয়, তখন আমাদের সিলেট অঞ্চলের একটা গ্রাম্য শ্লোক মনে পড়ে যায় আমার : চামড়ার মুখ লড়খড়া (নড়বড়ে), মাত্ (কথা) যায় গিয়া ত্যাড়াবেড়া।... গ্রাম্য শ্লোক গ্রামের অশিক্ষিত, মূর্খ গরিবদের বেলা প্রযোজ্য হতে পারে, কিন্তু আপনারা? কাঁহা রাজা ভোজ, আর কাঁহা গঙ্গারাম তেলী।
(৬)
আমার নিজের জীবনের একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলে শেষ করি। ২০০৫ সালে লন্ডনে হাইকমিশনার থাকাকালে একদিন কুলাউড়া থেকে আমার এক আত্মীয় ফোন করল : বাইছাব, হুনছইননি? অমুকর হার্ট অ্যাটাক অইছে। অবস্তা বেশি বালা নায়। যার সম্বন্ধে আমার আত্মীয় সংবাদটি দিল, সেই অপেক্ষাকৃত তরুণ ব্যক্তিটি আমাদের দলের স্থানীয় রাজনীতিতে ছিল আমার প্রবল প্রতিপক্ষ। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল বললে সত্যের অপলাপ হবে। বরং সত্য হলো, অহেতুক নানাভাবে সে আমার জীবন দুর্বিষহ করে তুলেছিল। এই ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টারটির প্রধান আপত্তি ছিল, আমি কেন রাজনীতিতে যোগদান করে, তার চিন্তায়, তার বাড়া ভাতে ছাই দিতে এলাম। যা হোক, সেদিন টেলিফোনটা রেখেই সঙ্গে সঙ্গে তাকে একটা চিঠি লিখে আমি আমার গভীর উদ্বেগের কথা জানিয়ে তার আশু রোগমুক্তি কামনা করলাম এবং চিঠির শেষে জুড়ে দিলাম : একটু সুস্থ বোধ করলে তুমি সোজা লন্ডনে চলে এসো। আমার বাসায় থাকবে তুমি। এখানে তোমার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হবে। চিঠিটি সঙ্গে সঙ্গে ফ্যাঙ্ করে পাঠিয়ে দিলাম তার কাছে। এর পরের ঘটনা বেশ চমকপ্রদ। শুনলাম, চিঠির প্রাপক নাকি অনেকের কাছে ওটার কপি দিয়ে বলে বেড়াচ্ছে, এই দেখুন, সচিব সাহেব (এই নামেই আমাদের এলাকায় লোকে আমাকে ডাকে) সারেন্ডার করেছেন আমার কাছে। তিনি এই আসনে আগামীতে আমাকেই প্রার্থী হিসেবে চান।
আর জেলা পর্যায়ের একই দলের অন্য এক প্রতাপশালী নেতা, যিনি সেই তরুণকে সহ্য করতে পারতেন না, টেলিফোনে আমাকে খুব ঝাড়লেন- কেন আমি ওই...(অশ্লীল গালি)কে এ ধরনের চিঠি লিখলাম। 'দ্য বা...র্ড ডাজ নট ডিজার্ভ ইট', রাগে গজগজ করতে করতে বললেন তিনি। ...'আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে...।'
আমাদের দেশের রাজনীতিতে ভদ্রতা, শিষ্টতা, বিনয় ও পরমতসহিষ্ণুতার সুবাতাস কবে বইবে, প্রভু?
লেখক : সাবেক সচিব, কবি
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
November
(2002)
-
▼
Nov 23
(64)
- এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ওবামা
- অনাস্থা প্রস্তাব আনার আগেই হেরে গেছেন মমতা! by অ...
- রয়টার্সের বিশ্লেষণ- গাজা সংকট আড়ালে নিয়ে গেছে মাহম...
- কাসাবের প্রতিশোধ নিতে ভারতে হামলার হুমকি তালেবানের
- পাল্টাপাল্টি অভিযোগ- গাজায় অস্ত্রবিরতি কার্যকর স্থ...
- পাকিস্তানে আত্মঘাতী বোমা ও সহিংসতায় নিহত ৩৫
- ইসলামি রীতিতেই দাফন করা হয়ওসামাকে
- প্রধান অতিথির মাথায় কুড়াল দিয়ে আঘাত
- সড়ক দুর্ঘটনা- রাজনীতিক ও ছাত্রসহ বিভিন্ন স্থানে নি...
- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য কোনো রকমে সংস্কার-...
- ট্রাইব্যুনাল-১-এ ২৩ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ তাজুল
- দোহা জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ চাইতে সাত সংগঠনের দাবি
- খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী- উনি সন্ত্র...
- নির্বাচন- নির্বাচন কমিশনের প্রস্তাব নিয়ে সংশয় by ...
- ধর্ম- মহররম চান্দ্রমাসে আশুরার রোজা by মুহাম্মদ ...
- সহিংসতার প্রবণতা ও অসহিষ্ণুতার এই মাত্রা উদ্বেগজনক...
- উন্নয়ন ত্বরান্বিত করতে চাই স্থিতিশীলতা- বাংলাদেশ এ...
- চারদিক- মাটির ঘ্রাণ পাই প্রথম আলোতে by কানিজ ফাতেমা
- চারদিক- মাটির ঘ্রাণ পাই প্রথম আলোতে by কানিজ ফাতেমা
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- মোল্লা জুয়েল আটক, আপন ভুবনে পরাগ
- জবানবন্দিতে শহীদ জব্বল হোসেনের মেয়ে- বাবাকে বাঁচাত...
- ক্রিকেট-অন্তঃপরিবার- ‘মামা দেখিস, দেখিয়ে দিব’ by ...
- পদ্মা সেতু প্রকল্প- আবুল হোসেনসহ ১৫ জনকে আবার তলব ...
- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নিয়োগ-বাণিজ্য’- প্রশাসনিক প...
- প্রতিদিন ৬টি দলের সঙ্গে ১ ঘণ্টা করে ইসির সংলাপ by ...
- লাদেন যেভাবে সমাহিত-মার্কিন প্রতিরক্ষা বিভাগের গোপ...
- স্যামুয়েলস ও ব্রাভোর ধৈর্যে উইন্ডিজের দিন-(দ্বিতীয়...
- আতঙ্ক কাটেনি পরাগের-জুয়েল মোল্লা আটক - আমিরের খোঁজ...
- আতঙ্ক কাটেনি পরাগের-জুয়েল মোল্লা আটক - আমিরের খোঁজ...
- সংলাপে রাজি নয় আ. লীগ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য
- রাষ্ট্র: গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার সাফল্যই......
- ক্রিকেট-অন্তঃপরিবার- ‘মামা দেখিস, দেখিয়ে দিব’ by ...
- বাংলাদেশে পত্রিকার দায়িত্ব by নূরুল ইসলাম
- পোশাকশ্রমিক, প্রবাসী শ্রমিক ও কৃষক- তাঁরাই বাংলাদে...
- কোকোর পাচার করা অর্থ ফেরত এনেছে সরকার
- ডিসি-এসপিদের সতর্ক থাকার নির্দেশ-আমাদের শিশুরা কী ...
- এবার প্রাথমিকের প্রশ্নপত্রও ফাঁস
- দুদকের মামলা প্রত্যাহার-আইন সংশোধনে অতি উৎসাহী স্ব...
- সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা
- আবার স্কুলে মালালার সেই দুই সহপাঠী
- সৃষ্টির সেরা উপহার মা by মো. কামরুজ্জামান সোহাগ
- আশুরার রোজা by আসিম আনোয়ার
- বেচাকেনায় তৃতীয় পক্ষ by মুফতি মাহফূযুল হক
- ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? by মুফতি এনায়েতুল্লাহ
- 'ওরে বিহঙ্গ, বন্ধ কোরো না পাখা' by আ আ ম স আরেফিন ...
- মেধাস্বত্ব-ভৌগোলিক নির্দেশনা আইন প্রণয়নের এখনই সম...
- সাম্প্রতিক প্রসঙ্গ-মানবিকতার আহ্বানে সাড়া দিন by এ...
- ক্রিকেটে বিরল কৃতিত্ব-অভিনন্দন আবুল হাসান
- ইসলামী বিশ্ববিদ্যালয়-শিক্ষক নাজেহালকারীদের শাস্তি হোক
- পোপের রচনার শেষ খণ্ড প্রকাশ-যিশুর জন্ম প্রচলিত ধার...
- কঙ্গোয় এম২৩ বিদ্রোহীদের তৎপরতা-উগান্ডায় আঞ্চলিক সম...
- তুরস্কে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন ...
- মিয়ানমারের রোহিঙ্গা সংকট-জাতিসংঘের সহায়তা তহবিল গঠ...
- এফডিআই, জ্বালানি -প্রথম দিনেই উত্তপ্ত লোকসভা-রাজ্য...
- অস্ত্রবিরতির পর চলছে হার-জিতের বিশ্লেষণ
- এবার তবে আফজাল গুরু?
- তিন ঘণ্টায় শেষ কাসাব-অধ্যায়
- ফাঁসির বদলা নেওয়ার হুমকি তালেবানের-পাকিস্তানে বোমা...
- অভিনন্দন আবুল হাসান-টেস্ট ক্রিকেটে বিরল অর্জন
- অনাকাঙ্ক্ষিত-দুই নেত্রীর দিকেই তাকিয়ে দেশের মানুষ
- চরাচর-নীলপদ্মের নার্সারি by আরাফাত শাহরিয়ার
- মিয়ানমারের জাতিগত দাঙ্গার শেষ কোথায়? by ড. মাহবুব ...
- জবান কো লাগাম দো শরিফোঁ by মোফাজ্জল করিম
-
▼
Nov 23
(64)
-
▼
November
(2002)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment