Friday, November 12, 2010
গল্প- 'নাচে বানু নাচায়রে' by আতা সরকার
গল্প- 'নাচে বানু নাচায়রে' by আতা সরকার
তখন আধেক সকাল। ঘুটঘুট্টি অন্ধকার টুটা-ফাটা হয়ে যাচ্ছে। গায়ে ফোস্কা পড়ার মত এক-আধটুকু আলো ফুটি-ফুটি করে ফুটেই বেরুচ্ছে। আর সাথে সাথে ঘুটঘুট্টিতে টোল পড়ে যাচ্ছে, অন্ধকার ফিকে হয়ে আসছে।
এ বেলাতেই তো মোরগ ডাকার সময়। তা মোরগ ডেকেই উঠল। বাজার-গঞ্জ। মহাজনি খাঁচা ছাড়া আর কোথাও মোরগ-মুরগি নেই। তাদেরও বাস অন্ধকারে- সেখানে কুপ্পি না জ্বালালে আলো চোখ মেলে না।
তাহলে মোরগটা এল কোন্ গেরস্থের বাড়ি থেকে? তা গেরস্থের ঘরের সেয়ানা মোরগ বাজার-গঞ্জে ছুটে আসে; বেশ্যাবাড়ির চারপাশে ঘুর-ঘুর করে। মোরগ ডাকে বিয়ান বেলায় আলো ফুটায়। বানুর ঘুম ভাঙ্গে তারও আগে। রাতভর বাঁধা মরদ চড়িয়েও ঘুমটা কেন জানি আজ ভাল হয় না।
ঘুম থেকে উঠে প্রতিদিন সে ঘরের পাশের পুস্করিনী থেকে গোছল সেরে নেয়। আজ ঘর-লাগোয়া টিউবওয়েলেই শরীর ভিজিয়ে নিল। জায়নামাজ বিছিয়ে ফজরের সেজদায় গেল। এমনি সময় ঘরের দেউড়িতে মোরগ-ডাক। প্রথমে একটা হয়েই চুপ। দুই মিনিট পর আরেকটা। শেষে পর-পর কয়েকবার।
ঘুম থেকে উঠে প্রতিদিন সে ঘরের পাশের পুস্করিনী থেকে গোছল সেরে নেয়। আজ ঘর-লাগোয়া টিউবওয়েলেই শরীর ভিজিয়ে নিল। জায়নামাজ বিছিয়ে ফজরের সেজদায় গেল। এমনি সময় ঘরের দেউড়িতে মোরগ-ডাক। প্রথমে একটা হয়েই চুপ। দুই মিনিট পর আরেকটা। শেষে পর-পর কয়েকবার।
বানুর বিছানায় মড়ার মত ঘুমোচ্ছিল কালু ব্যাপারি। বারবার কুক্কুর তার ডান হাতটাকে সজাগ করল। বিছানার যে পাশটায় বানু শুয়েছিল, সে তার হাত সেদিকে বাড়িয়ে দিল। কোন নরম স্পর্শ না পেয়ে হাতটা ধপাস পড়ে গেল খটখটে বিছানায়। ঘুমের খোয়ারি কেটে গেল। চোখ মেলে দেখল, পাশে বানু সেজদায়। সে উঠে বসে চোখ রগ্ড়াল। হাই তুলতে তুলতে নেমে এল বিছানা থেকে। দরজা খুলে এসে দাঁড়াল টানা বারান্দায়। কালু ব্যাপারীর সাড়া পেয়ে মোরগ তখন পগার পার।
কাল হাট-বার ছিল। কালু ব্যাপারীর ট্যাঁকে তাই কাঁচা টাকা। আজ সকাল সকাল দোকান খোলার তাড়া নেই। তাই সকালের খানিকটা বেলা বানুর বাড়িতে কাটিয়ে যেতে মানা নেই। বাড়িতে বউ জানে, তার ব্যাপারী সোয়ামী দিনভর রাতভর বিক্রি-বাট্টা সেরে দোকানেই কাত হয়েছে। তার খাটুয়া স্বামীর বরাতে সংসার ভর-ভরন্ত। আজ সারাদিন দোকানে কাটিয়ে সাঁঝবেলায় ঘরে ফিরবে বড়সড় মাছ নিয়ে। পরনের শাড়ি না হয় হাল-ফ্যাশনের থ্রী-পিছ নিয়ে।
তাই কালু ব্যাপারী নিশ্চিন্ত। বানু খুব ভাল মেয়ে। বাজারে অন্য মাগীদের মত ঘর-সংসার করার জন্য চাপ দেয় না। বুদ্ধিমতী। আবার সেয়ানাও। ভয়টা এখানেই। হাতছাড়া না হয়ে যায়। অন্য মানুষকে নিয়ে দরজায় খিল দিয়েছে শুনলে হিংসেও হয়।
বারান্দায় মোড়া পেতে বসে এসবই ভাবছিল সে। বাজারের একপাশে বানুর ঘর। ঘর থেকে খানিক দূরেই একটা খাল। খাল পেরিয়ে উত্তরে একক্রোশ এগুলেই গ্রাম। দিনের আলো ছলকাচ্ছে। একজন-দুজন লোকেরও আনাগোনা শুরু হয়েছে। ওরা সবাই কালু ব্যাপারীকে দেখছে বানুর ঘরের বারান্দায় তাকে বসে থাকতে। এ নিয়ে পরোয়া নেই। বরং এটাই যেন তার অহংকার। বাজারের সবচাইতে দামি মাগী তার কব্জায়।
খানিক আগে নাস্তা সেরেছে। বানুর পানদানি থেকে এক টুকরো পান নিয়ে মুখেও পুরেছে। গৃহস্থ বৌয়ের মত বানু এল হুঁকো সাজিয়ে। নিজেই টান দিল গুড়-ক গুড়-ক। তারপর হুঁকোটা এগিয়ে দিল ব্যাপারীর দিকে। বলল:ন্যাও, ধুইমে ছাড়ো, আর আমারে লয়্যা চিন্তে করো।
ব্যাপারী হাত বাড়িয়ে হুঁকো নিল। বলল: ভারী ঠ্যাকা পড়ছে আমার।
বানু রহস্যময় হাসিতে ভরিয়ে তুলল তার মুখ। বলল: ঠ্যাকা কার, সময়েই বুঝান যাইবো।
একটা জলচৌকি টেনে বসল কালু ব্যাপারীর পাশে।
এসময়ই তারা দেখতে পেল নয়াপাড়ার সোরাব মিয়াকে। বিশ-বাইশ বছরের ছোকরা। বাজার ফুঁড়ে বেরিয়েছে। সম্ভবত শহর থেকে ফিরছে। মুখে গুনগুন গান। ফূর্তি-ফূর্তি ভাব। কখনো অকারণ শিস্ দিয়ে উঠছে। হাঁটছে ধপধপ করে কখনো লাফিয়ে লাফিয়ে রাস্তার দু'পাশের গাছ থেকে পাতা ছিঁড়ছে। বোধহয় বাড়িতে ফিরছে। তার মনের পুলক-ভাবটি বেশ বোঝা যাচ্ছে।
খালের পাশে এসে সে কিন্তু থমকে দাঁড়াল না। লাফিয়ে লাফিয়ে পার হল খাল। ছুটন্ত গতিতে এগিয়ে যেতে লাগল গাঁয়ের দিকে। বানু খুব মনোযোগ দিয়ে সোরাবের ফূর্তি-ফূর্তি
ছুটে চলা দেখছিল। কালু ব্যাপারী ভুরু কুঁচকে তাকে দেখল। বিরক্ত হয়ে বলল: নাক টিপলে দুধ বারোয়, ঐ পোলাডারে কি দেহোস। হেরেও টোপ বিইন্ধ্যা তর ঘরে তুইন্যা টুপ কইর্যা গিলবি নাহি?
বানু চোখ নাচিয়ে বলল: তুমার কুনো আপিত্তি আছে নাহি?
তয় পোলাডারে গিলনের কুনো নিয়ত নাই। হের চাল-চলন বলল দেইখ্যা একডা কতা ভাবতেছিলাম।
ব্যাপারী বলল: ঐ পোলার মইদ্দে আবার ভাবনের কি পাইলি?
বানু বলল: দেইখো, পোলাডার পহেটে ট্যাহা আছে।
তুই জানলি ক্যামনে? ক্যামনে ট্যাহার কতা কইলি?
বানু রহস্যময় হাসল। হাতের তুড়ি বাজিয়ে সগর্বে বলল:হুঁ-হুঁ। আমি কইতে পারি। কার কাছে কি থাহে না থাহে, আমার সব জানা।
কালু ব্যাপারী ধমকে বলল:চুপ যা মাগী। তোগো মাইয়া লোকের কতা-এই আমার বিশ্বাস যায় না।
উঠে দাঁড়াল বানু। বলল: ঠিক আছে। এক সুময় তোমারে দেহামু।
সে ঢুকে যায় ঘরের ভেতরে।
।। ২ ।।
বোঁচার মনে বেজায় ফূর্তি। তার পকেটে এখন কচকচে টাকা। হাতের মুঠোয় আর পকেটে টাকা থাকলে মনের ভেতরটাও ভর-ভরান্তি থাকে ফূতি-ফার্তি আর ঠাট-বাট দিয়ে। যেন সে বিশ্ব জয় করেছে, এখন গতিতেই লাফিয়ে লাফিয়ে খাল পার হল। ওসময়েই আড় চোখে দেখতে পেয়েছিল বাজারের শেষ কোণায় দহলিজে বেশ্যা মাগীটা তার দিকে তাকিয়ে হাসছে আর ঠারে-ঠুরে কি যেন বলছে। তার এখন সময় নেই। না হলে ওর ঘরেও খানিক সময় কাটিয়ে যেত। ঠারে-ঠুরের একটা সদ্গতিই করে যেত।
ক'দিন আগেও বোঁচার অবস্থা ছিল শোচনীয়। মন-ভরতি ছিল দুঃখ-বেদনার কচালি।
বোঁচারা তিন ভাই। সেই সবার ছোট। ছোট বলেই কিনা কে জানে, বাবা-মার মৃতু্যর পর সে জমি-জিরেতের তলানিটুকু পেয়েছে ঐদিয়ে তার দিন চলে না। ভাই-ভাবীদের ঘরে ঘরে দাওয়াত খেয়ে তার দিন কাটে।
তাই বলে ভাই-ভাবীদের দিয়ে তো আর পুরোটা জীবন কাটে না। ভাই আছে। ভাবী আছে। আছে গাঁওয়ালি দোস্তরা। তারপরও কেন জানি একা-একা মনে হয়। রাতটায় দেখা দেয় বেজায় ছট-ফটানি।
তাই দেখে ভাবীরা হাসাহাসি রঙ্গ-তামাসা করে। দোস্তরাও খোঁচা-খাচি দেয়। কিন্তু একলা একলা ভাবটা যেন কাটতেই চায় না।
বোঁচা একদিন শরমের মাথা খেয়ে ভাবীদের কাছে হাজির হয়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
বড় ভাবী বলে: দেবর সাব, মনে হয় কিছু সাধ জাগছে। কয়া ফেলাও, তুমার কি চাই।
ছোট ভাবীর মুখে ফস্কা গেঁরো। কোন কথাই আটকায় না। দেবরের দশা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলে: আমাগের ছোডো দেওরের নাকের প্যাটা বুধয় এহন উপর বাদ দিয়া নিচ দিয়া গড়াইতেছে। হেইডা মুছনের কাম তো আমরা পারুম না।
বোঁচা শরমের মাথা খেয়ে অগত্যা বলেই ফেলল তার মনের খায়েশ: হ, হেইডাই তো কইতে আইছি। আমারে বিয়া করাইবা না?
ভাবীরা অবাক আট্টাশ মারার ভান করে। বড় ভাবী গালে হাত দিয়ে বলে: ওমা ছোডো নাগরের এইডা কী কতা!
আমাগোরে দিয়া বুঝি চলতাছে না!
তারপর দুই ভাবীতে মিলে সেই খিলখিল হাসি।
বোঁচা লাজুক-লাজুক জেদ নিয়ে বলল: ঠাট্টা না, আমার বিয়া লাগবোই!
ছোট ভাবী বোঁচার পেটে খোঁচা দিয়ে বলে: তর বুঝি সইতাছে না!
বোঁচা গোস্বা দেখিয়ে বলল:কইলাম ঠাট্টা না। তোমরা ব্যবস্তা দ্যাহো।
বড় ভাবী দেবরকে ঠান্ডা করতে বলে: আচ্ছা, তুমার ভাইরে কমুনে।
দুপুরে খাওয়ার পিড়ায় প্রসঙ্গটা তুলতেই দুই ভাই-ই খেঁচ করে ওঠে: বিয়া করামু। অর নাই চাল-চুলা। অর ট্যাহা-পয়সা কই। বউরে খাওয়াবো কি? ট্যাহা রুজি কইরা আনতে ক ও, তারপর দ্যাহা যাইবোনি।
দেবরকা সে-কথাই জানান ভাবীরা। বলল:আগে তুমি ট্যাহা আনো। তারপর তুমারে বিয়া করামু।
টাকার কথা শুনেই বোঁচা ভড়কে যায়। মাথা-চুলকে জিজ্ঞেস করে:কতো ট্যাহা লাগবো ভাবী?
ছোট ভাবী বলল: পাঁচ হাজার ট্যাহা। হ, পাঁচ হাজার ট্যাহা আনলেই চলবো
বোঁচা বুকে সাহস ফিরিয়ে আনে। আত্মপ্রত্যয়ের সাথে বলে: আচ্ছা, কাইলকাই আমি বাইত থাইক্যা বাইরামু। দেহি, ট্যাহা আনবার পারি কি না।
সেই পাঁচ হাজার টাকা নিয়ে বোঁচা এখন বাড়িতে ফিরছে।
ফূর্তিটা এজন্যেই। মনের ভেতর গুণ-গুণাচ্ছে অনেক স্বপ্ন। আঙ্গিনা জুড়ে হেঁটে ছুটে লাফালাফি করে এক্কাদোক্কা খেলে সূর্যের রশ্মি চাঁদের আলো ফিরি করে বেড়াচ্ছে একটা টুকটুকি মেয়ে। মেয়েটার মুখ দেখা যায় কি যায় না। কিন্তু খুব মিষ্টি মুখ এটা অনুভব করা যায়। শহরে এসে বোঁচা প্রথমে বেদিশা হয়ে গিয়েছিল। এরপরই দেখা তাদের গাঁয়ের এক লোকের সাথে। সে তখন শহরের বড় মহাজন হয়ে উঠেছে। ধান-চালের বিশাল আড়ত। সেখানেই তার আশ্রয় ও চাকরি। বছর খানেকের মধ্যেই সে হাজার পাঁচেক টাকা খেয়ে-না-খেয়ে জমিয়ে ফেলে। মনে মনে বলে: ফাইকগা, মামার কাছে এসে বিয়ার ট্যাহা হয়্যা গ্যাছে।
খুব খুশি মনে এখন সে বাড়ি ফিরছে।
বাড়ির কাছাকাছি আসতেই তার মনে হল, এতগুলো টাকা নিয়ে সে যদি বাড়িতে ফেরে। টাকা রাখার জন্য ভাই-ভাবীকে দিতে হবে। আর তার ভাইরা যেমন, নগদ টাকা পেয়ে এই টাকা লাগবে ঘর-গেরস্থালির কাজে। তার বিয়ে করাটা আবার যাবে পিছিয়ে। তাই সে ঠিক করল।, এ টাকাটা সে জিম্মা রেখে যাবে গাঁয়ের মাতবরের কাছে।
মাতবরের বাড়ির সামনে এসেই তার এই বোধটি হল। যা ভাবা, সাথে সাথেই কাজ। মাতবরের বাড়ির বার-আঙ্গিনায় দাঁড়িয়ে সে হেঁকে ডাক দিল: মাতবর সাব, বাইত আছেন নাহি?
বাড়ির ভেতর থেকে মাতবর সাড়া দিল: কেডায়?
বোঁচা জাবাব দিল:আমি বোঁচা।
মাতবর বলল: কিয়ের লাইগা আইছো? কি দরকার? বোঁচা বলল: একডু কাম আছে। বাইরে আইবেন নাহি?
মাতবর বলল: খাড়াও। আইতাছি।
একটু পরেই মাতবর বেরিয়ে এলে বোঁচা বিনয়ের সাথে বলল: চাচা, আপনের কাছে একডা জরুরী প্রয়োজনে আইছি। আপনে বেয়াদবি নিয়েন না।
মাতবর বিরক্ত হয়ে বলল: কইয়া ফেলাও। তা আগেই কয়া রাহি, ট্যাহা-পয়সা কিছুই হাওলাত দিবার পারমুনা। দিতে দিতে ফতুর হয়্যা গেছি। ঘরে এহন ধাইন-চাইলও নাই। হেইডাও দিবার পারমুনা।
বোঁচা জিভ কেটে বলল: আপনেরে ঐ গুলা লইয়্যা জ্বালামু না।
মাতবর বলল: তাইলে কিসের সমস্যা? ভায়েগরে নামে নালিশ করতে আইছো?
বোঁচা বলল: তাও না। ভাইরা আমার ভালো মানুষ।
মাতবর বিরক্ত হয়ে বলল: তাইলে এই অসময়ে আমার কাছে আইছো কিয়ের লাইগ্যা?
বোঁচা আমতা আমতা করে বলল: চাচা, আমি শহর থাইক্যা ফিরতাছি। কাকাই রুজি কিছু করছি। হাতে আছে এহন পাঁচ হাজার ট্যাহা। এই ট্যাহা আপনার কাছে রাইখ্যা যাইবার চাই। কাইল, পরশু আবার নিয়া যামু।
টাকার গন্ধে চোখ দু'টো চকচকে হয়ে উঠল মাতবরের। কিন্তু মুখটা পঁ্যাচার মত করে বলল: না না। আমি ট্যাহা-পয়সা রাখবার পরমু না। এই এক জ্বালাতন। কত মানুষ কত ট্যাহা, পয়সা আমার কাছে রাইখ্যা যায়। আমি কই, এইসব ট্যাহা আমি রাখবার পরমু না। কিন্তু কেউ শোনে না। জুর-জারি কইর্যা খালি রাইখ্যা যায়। মাতবর কোমরের চাবির পোহা দেখিয়ে বলে: এই দেহো বাপু, আমার কোমরে কত সিন্দুকের চাবি। খালি খালি ঝামেলা। বোঁচা মাতবরের হাত জড়িয়ে ধরে। বলে: আমার ট্যাহা আপনার রাখতেই হইবো।
মাতবর নিরাসক্ত ভঙ্গি নিয়ে বলে: ট্যাহা যহন লয়্যা আইছো, এহন তুমারে যদি ফিরায়্যা দেই। তুমিও মনে পাইবা দুখখু। আনছো যহন, থুইয়া যাও।
বোঁচা মাতবরের হাতে পাঁচ হাজার টাকা গুঁজে দিয়ে নিশ্চিন্ত মনে বাড়িতে আসে।
বছর খানেক বাদে বোঁচাকে বাড়িতে পেয়ে ভায়েরা খুশি। ভাবীরাও খুশি। তার চাইতেও বেশি খুশি ভাস্তে ভাস্তিরা।
বোঁচা অবসর মত বড় ভাবীকে চুপি-চুপি জানায়: ভাবী, বিয়ার ট্যাহা লয়্যা আইছি।
বড় ভাবী মুখ টিপে হেসে বলে: বিয়া তাইনে করবাই
বোঁচা আনন্দে গদগদ হয়ে বলে: বিয়ার লাইগাই তো টাউন বাড়িতে গিয়ে এত কষ্ট করছি। ট্যাহা কামাইছি।
বড় ভাবী বলে: ভাল। কাইলকাই তুমার বিয়া ঠিক করুম। ট্যাহা তুমার বড় ভাইয়ের কাছে রাইখ্যা দ্যাও। বোঁচা বলে: আইজক্যা দিতে পরমু না। কাইলকা আইন্যা দিমুনে।
রাতে ভাল ঘুম হয় না বোঁচার। বিয়ের কল্পনা করতে করতে আর স্বপ্ন দেখতে দেখতেই সকালের পাখি ডেকে ওঠে।
ঘুম থেকে উঠেই বোঁচা হাত-মুখ ধুয়ে কোনরকমে নাস্তা খেয়ে চুট লাগায় মাতবরের বাড়ির দিকে। যেন টাকাটা এহন দিলেই নগদ-নগদ বিয়ে নতুন বউ তার বাড়ির দহনিকে খাড়া রয়েছে।
বোঁচা মাতবরের বাড়ির বার-আঙ্গিনায় দাঁড়িয়ে হেঁকে ওঠে: মাতবর চাচা, বাইত আছেন নাহি?
মাতবর বাড়ি থেকে বেরিয়ে আসে। বোঁচার দিকে তাকায় ভুরুকুচকে। বলে: কোন্ শালারে, চিলস্নায়ে চিন্নায়ে আমারে ডাহাডাহি করে?
বোঁচা বলে: চাচা, আমি।
মাতবর জিজ্ঞেস করে: তুমি কে?
বোঁচা বলল: আমারে চিনলেন না চাচা, আমি বুঁচা। আমি কাইলকা আপনার কাছে যে পাঁচ হাজার ট্যাহা থুয়ে গেছিলাম, হেই ট্যাহাডার লাইগ্যা আইছি।
মাতবর গর্জে উঠল: কি! হারামজাদা, তুই আমার কাছে ট্যাহা থুইয়া গ্যাছোস? গপেস্না মারার আর জায়গা পাস না। টাউটারি করতে আইছোস আমার সাথে!
ভ্যাবাচ্যাকা খেয়ে যায় বোঁচা। মাতববের চার-পাঁচজন পালোয়ান ছাইজের কামলা এসে দাঁড়ায় বোঁচার পেছনে। তাদেরকে দেখে বোঁচা আর কথা বলার সাহস পায় না। তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। অধোবদলে সে ফিলে চলে।
।। ৩ ।।
সেদিনও বানু তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে মাথার ভেজা চুল ঝাড়ছিল। তার পাশেই কোসায় বসেছিল কানু ব্যাপারী। যথারীতি হুঁকো টানছিল। বানুর নজর রাস্তার দিকে। সেই রাস্তা ধরে শহরের দিকে যাচ্ছে বোঁচা। মুখটা মাটির দিকে নামানো। হাঁটছে ধীর লয়ে। অপরিসীম দুঃখে যেন সে ভেঙ্গে পড়েছে। যানটা পেরুল হেঁটে হেঁটে। ভিজে গেল তার পরণের লুঙ্গি। সেদিকে খেয়াল নেই কোন। গভীর কোন চিন্তায় সে মগ্ন।
বানু কানু ব্যাপারীকে বলল: ঐ দ্যাহো, আইজো পোলাডা যায়। বুধয় শহর থনে আইছিল। এহন শহরে ফিরতাছে।
কানু ব্যাপারী বিরক্ত হয়ে বলল: কত মানুষই তো রাস্তা দিয়া যায় আর আহে। দেহনের কি হইলো?
বানু বলল: অনেক কিছু দেহনের আছে। আমি ঐ দিনকা কইছিলাম, এই পোলাডার কাছে কিছু ট্যাহা আছে। আইজকা ঐ ট্যাহাডা অর নষ্ট হয়্যা গ্যাছে।
কানু ব্যাপারী জিজ্ঞেস করল: তুমি বুঝনা ক্যামনে?
বানু রহস্যময় হাসিতে বলল: আমি সব বুঝি। বুঝি এমনে এমনে। তুমার যদি বিশ্বাস না যায়, পোলাডারে ডাক দ্যাও। হেরে জিগাও।
কানু ব্যাপারীর এমন কৌতূহল হল। ঘরের পাশের রাস্তা দিয়ে বোঁচা এগুতে ধরলেই সে হেঁকে উঠল: ঐ মিয়া, তুমারে ডাহে। এই দিক আহো।
বোঁচা যন্ত্রচালিতের মত বানুদের সামনে এসে দাঁড়ান। তাকে বানু জিজ্ঞেস করল: আচ্চা, তুমি হাছা কতা কওদেছি, তুমি যে কাইল এই রাস্তা দিয়ে গেছিলা, তহন তুমার কাছে ট্যাহা আছিল কিনা।
বোঁচা দীর্ঘশ্বাস ফেলে বলল: হ. আছিল।
বানু বলল: আইজকা পাইলে ট্যাহাটা নষ্ট হয়্যা গ্যাছে? বোঁচা বলল। হ। আপনে জানলেন ক্যামনে?
বানু বলল: আমি কইলাম তুমার কাইল আর আইজের হাঁটাচলার গতি দেইখ্যা। কাইল তুমার হাঁটার মইদ্ধে গরম আছিল। আইজ তুমি খান দিয়া কাপড় ভিজায়া নাইম্যা আইলা, হুঁশই নাই। এই জনে মনে হইলো, আইজ তুমার কাছে ট্যাহা নাই, ট্যাহার গরমও নাই। ঘটনাডা কি, খুইল্যা কও দেহি।
বোঁচা বানুর ঘরের বারান্দার উপর ধপাস করে বসে পড়ল। আদ্যোপান্ত খুলে বলল তার টাকা উপার্জন ও হারানোর কাহিনী।
সব শুনে বানু বলল: আমি যদি তুমার ট্যাহা উডায়ে দিতে পারি, আমারে কি দিবা?
বোঁচা বলল: আপনারে অর্ধেক ট্যাহা দিমু।
বানু বলল: দূর বোকা! আমারে অর্ধেক ট্যাহা দিবে, তুমি বিয়া করবা কি দিয়া?
বোঁচা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল: তাইলে কয় ট্যাহা দিমু আপনারে?
বানু বলল: তুমার পাঁচ হাজার ট্যাহা। তুমি আমারে শতকে দশ ট্যাহা দিবা। আর কিছু ট্যাহা আয়োজনে খরচ করবা। পারবা?
বোঁচা বলল: কয়ডা ট্যাহা এহনো আমার কাছে আছে। হ. পারমু।
বানু বলল: তাইলে পাঁচজনের লাইগ্যা পাঁচটা ইস্পিশাল টুপি বানাও। আমার লাইগ্যা একডা পাল্কি ঠিক কর। একদল বাইদ্যো-বাজনা নিবা।
বোঁচা সব আয়োজন সম্পন্ন করে। বানু পাঁচজন লোককে ভাল মত সাজিয়ে সবার মাথায় একটা করে টুপি পরিয়ে দেয়।
বানুও নিজে কাওয়ালিনী সেজে গয়না-গাটি, চুড়ি-বালা, টিকলি পরে পালকিতে গিয়ে বসে। এরপর পাঁচজনকে বলে: তুমরা রাস্তা দিয়্যা যাইবা আর কইবা, হায় হায়রে! এমুন সোন্দর এই কইন্যা, ঈমানদার ছাড়া হে বিয়া বইবো না। এই কথা কইতে কইতে মাতববের বাড়ির দরজায় গিয়া পালকি নামাবি। মাতবর যদি পালকির কাছে আছে, তহন তরা জোর গলায় কবি, এই দেশে ঈমানদার নাই। এই মাইয়া ঈমানদার ছাড়া বিয়া বইবো না। তারপর যদি মাতবর এই পোলাডার ট্যাহা দিয়া দ্যায় তাইলে আমি পালকি থন লাইম্যা ড্যান্স দিতে থাকমু।
বানুর নির্দেশ মত পালকি রওনা দেয়। লোকগুলো পুরো রাস্তায় বলতে বলতে যায়; এমুন সোন্দর মাইয়া ঈমানদার ছাড়া বিয়া বইবো না।
যথারীতি মাতবরের বাড়ির দরজায় গিয়ে পালকি নামে। বানু পালকির দরজা খুলে তার রূপের ঝিলিক দেখায়। আর লোকগুলো জোরে জোরে বলতে থাকে; হায় হায়! এই দেশে ঈমানদার নাই। এই মাইয়া ঈমানদার ছাড়া বিয়া বইবো না।
বার-আঙ্গিনায় এধরনের কোলাহলের আওয়াজ পেয়ে মাতবর বাড়ি থেকে বেরিয়ে আসে। জিজ্ঞেস করে: কি হইছে? লোকগুলো জবাব দেয়; এই মাইয়ারে বিয়া দিতে আনছি। হে আবার ঈমানদার ছাড়া আর কাউরে বিয়া করবো না।
মাতবর পালকির ভেতর সুন্দরী বানুকে দেখে। সাথে বোঁচাকেও। সে আর অপেক্ষা করে না। এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে যায়। সাথে সাথে পাঁচ হাজার টাকা নিয়ে ফেরে। এসে জড়িয়ে ধরে বোঁচার হাত। পাঁচ হাজার টাকা গুজে দিয়ে বলে: এই নে বাবা, তর ট্যাহা। তর হে ট্যাহার জন্য আমার ঘুম আহে না। এমন ভেজাল মাইনষে রাহে?
টাকা দেয়ার সাথে সাথে বানু পালকি থেকে নেমে বাওয়ালি ড্যান্স দিতে থাকে। বোঁচাও নাচতে থাকে। দেখাদেখি মাতবরও নাচতে থাকে। বাজতে থাকে বাদ্য-বাজনা।
লোকজনের ভীড় জমে যায়। তারা বলাবলি করতে থাকে: এই সুন্দরী মেয়েটা নিচে ক্যান্?
বানু বলে: শতকে পাইয়া দশ।
: বোঁচা নাচে ক্যান?
: ট্যাহার পাইয়া কচকচ।
: মাতবর চাচা নাচে ক্যান?
: এই নাচে হুদা যা ফসাফচ।
বলতে বলতে বানু পালকিতে গিয়ে ওঠে। মুহূর্তে তার লোকজন পালকি উঠিয়ে চোখের পলকে হাওয়া হয়ে যায়। লোকজন ঘিরে ধরে নৃত্যরত মাতবরকে।
(শ্রীনগর. ঢাকার উপকথা অবলম্বনে)
==========================
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ আতা সরকার
এই গল্প'টি পড়া হয়েছে...
গল্প- 'রূপকথার মতো' by নাসির আহমেদ গল্প- 'বিয়ে' by আর্নল্ড বেনেট গল্প- 'মাদকাসক্ত' by আলী ইদ্রিস গল্প- 'বেঁটে খাটো ভালোবাসা' by রেজানুর রহমান কবর by জসীম উদ্দীন (পল্লীকবি) গল্প- 'নদীর নাম চিলমারী' by নীলু দাস গল্প- 'লাউয়ের ডগা' by নূর কামরুন নাহার গল্প- 'অপূর্ব সৃষ্টি' by পারভীন সুলতানা গল্প- 'ঊনচলিস্নশ বছর আগে' by জামাল উদ্দীন গল্প- 'সুচ' by জাফর তালুকদার গল্প- 'বাসস্ট্যান্ডে যে দাঁড়িয়েছিল' by ঝর্না রহমান গল্প- 'গন্না' by তিলোত্তমা মজুমদার গল্প- 'ঘুড়িয়াল' by শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প- 'প্রক্ষেপণ' by মোহিত কামাল গল্প- 'গন্তব্য বদল' by রফিকুর রশীদ গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত গল্প- 'শুধু একটি রাত' by সাইপ্রিয়েন এক্ওয়েন্সি। অনুবাদ বিপ্রদাশ বড়ুয়া গল্প- 'পিতা ও কুকুর ছানা' by হরিপদ দত্ত স্মরণ- 'শওকত ভাই : কিছু স্মৃতি' by কবীর চৌধুরী সাহিত্যালোচনা- 'রবীন্দ্রনাথকে নিয়ে পালাকারের নাটক স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ : কবি ও প্রাবন্ধিক' by রাজু আলাউদ্দিন স্মরণ- 'সিদ্ধার্থ শংকর রায়: মহৎ মানুষের মহাপ্রস্থানে by ফারুক চৌধুরী গল্প- 'ফাইভ স্টার' by সৈয়দ মনজুরুল ইসলাম গল্প- 'নূরে হাফসা কোথায় যাচ্ছে?' by আন্দালিব রাশদী গল্প- 'হার্মাদ ও চাঁদ' by কিন্নর রায় গল্প- 'মাটির গন্ধ' by স্বপ্নময় চক্রবর্তী সাহিত্যালোচনা- 'কবি ওলগা ফিওদোরোভনা বার্গলজ' গল্পিতিহাস- 'বালিয়াটি জমিদারবাড়ির রূপগল্প' by আসাদুজ্জামান ফিচার- ‘কাপ্তাই লেক:ক্রমেই পতিত হচ্ছে মৃত্যুমুখে' by আজিজুর রহমান
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ আতা সরকার
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1528)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 12
(27)
- আলোচনা- ''স্বর্ণকণা শোভে শত শত' মদির গন্ধভরা কণ্টক...
- বিশেষ রচনা :ওমর খৈয়াম by ড. শামসুল আলম সাঈদ
- নাটক- 'বিম্বিত স্বপ্নের বুদ্বুদ' by মোজাম্মেল হক ন...
- গল্প- 'জয়া তোমাকে একটি কথা বলবো' by জাহিদুল হক
- গল্প- 'নতুন বন্ধু' by আশরাফুল আলম পিনটু
- গল্প- 'টপকে গেল টাপ্পু' by ঝর্ণা দাশ পুরকায়স্থ
- এশিয়ার অলিম্পিক শুরু আজ
- আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘কাজ’ কী by মশিউল আলম
- বাটা শুর ১৪৫ শতাংশ মধ্যবর্তী লভ্যাংশ ঘোষণা
- তারার আলো মেঘ খেয়ে ফেলছে
- সিয়াওবোর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁর স্বজনেরা
- পাকিস্তানে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছিলাম
- মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯১
- পুষ্টিমান নেই এমন খাবারের সঙ্গে খেলনা বিক্রি নিষিদ্ধ
- বাগদাদে খ্রিষ্টানদের বাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ৩
- চীনে শিশু অধিকার সংরক্ষণকর্মীর কারাদণ্ড
- গাড়ি কিনতে সন্তান বিক্রির চেষ্টা!
- চীনকে রাজনৈতিক স্বাধীনতা বাড়ানোর আহ্বান ক্যামেরনের
- শ্রীলঙ্কার টেস্ট দলে নেই মালিঙ্গা
- বিশ্বকাপে শামিল বাংলাদেশের পর্যটন
- ইরানের কথাও ভাবছেন ম্যারাডোনা
- সেই দিনে সেই সৌরভ
- কোপাতেই ‘শুরু’ দেখছেন মেসি
- শেষ পর্ব পর্যন্ত রইল উত্তেজনা
- গল্প- 'নাচে বানু নাচায়রে' by আতা সরকার
- গল্প- 'রূপকথার মতো' by নাসির আহমেদ
- গল্প- 'বিয়ে' by আর্নল্ড বেনেট (অনুবাদঃ আবু তাহের ম...
-
▼
Nov 12
(27)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment