Thursday, January 8, 2015
অগস্ত্য যাত্রা থেকে ফিরতে হবে by এ কে এম শাহনাওয়াজ
অগস্ত্য যাত্রা থেকে ফিরতে হবে by এ কে এম শাহনাওয়াজ
ক্ষমতা দখলের রাজনীতি থাকলে সেখানে
গণতন্ত্র নির্বাসনে যায়। আর গণসমর্থনে ক্ষমতা প্রাপ্তির পথ খুঁজলে গণতন্ত্র
তার প্রতিষ্ঠার পথ খুঁজে পায়। আমাদের দুর্ভাগ্য, এদেশে ক্ষমতা ধরে রাখতে
সরকার পক্ষ পেশিশক্তি ব্যবহার করছে আর বিরোধীশক্তি ক্ষমতা পাওয়ার জন্য
জিম্মি করছে গণমানুষকে। জনগণের ওপর নিবর্তনমূলক কর্মসূচি চাপিয়ে দিয়ে
সরকারকে দুর্বল করতে চাইছে। জনগণের ঘাড়ে পা রেখে প্রতারকের মতো জনগণের
দোহাই দিয়ে মসনদের কাছে পৌঁছার জন্য নানা কসরত করছে। এসব আচরণে জনগণের
সমর্থন আছে কি-না তা বিবেচনা করার কোনো দায় বোধ করছে না। ২০ দলীয় জোট তথা
বিএনপি ক্ষমতা হাতড়ে বেড়াতে গিয়ে এতই মরিয়া যে, প্রতি মুহূর্তে
স্ববিরোধিতায় তারা নিজেদের দুর্বল করে ফেলছে।
গত বছর ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বের জোট নির্বাচনের ময়দানে অনেকটা ওয়াকওভার পেয়ে যায়। ১৫৩ প্রার্থী কোনো প্রতিপক্ষ না পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আবার যেখানে প্রতিপক্ষ ছিল, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দুর্বল থাকায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ দলীয় জোট সরকার গঠন করে। তাই শুরু থেকেই বিএনপি ও এর জোট বন্ধুরা এ সরকারকে ‘অবৈধ সরকার’ বলে আসছে। যে সরকার বিএনপির কাছে অবৈধ, সেই সরকারের কাছে চাইবার কিছু থাকে না। কিন্তু বিস্ময়ের বিষয় হচ্ছে, বিএনপি-জামায়াত জোট তাদের ভাষায় অবৈধ সরকারের কাছে প্রতিনিয়ত নানা দাবি জানিয়ে আসছে। মধ্যবর্তী নির্বাচনের দাবি করছে, সংলাপ করতে চাইছে, আর অতিসম্প্রতি অর্থাৎ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের আগে আওয়ামী লীগ সরকার তথা ‘অবৈধ সরকারে’র কাছে বিএনপি নেত্রী সাত দফা দাবি উত্থাপন করেছেন। অবৈধ সরকার বলে পরিত্যাজ্য সরকারের কাছে দাবি উত্থাপন করলে তার কি কোনো বৈধতা থাকে?
প্রশ্ন থেকে যায়, তাহলে বিএনপির কী করার রয়েছে? আসলে অবৈধ বলে ফেলার পর একটিই অবকাশ থাকে তা হচ্ছে- প্রবল গণআন্দোলন তৈরি করে ‘অবৈধ সরকারে’র পতন ঘটানো। সেরকম এক-আধটা চেষ্টা হয়েছিল। জনগণের মধ্যে এর পক্ষে তেমন সাড়া পড়েনি। আওয়ামী লীগ নেতৃত্ব এ সময়টিতে বুদ্ধিমত্তার সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চালু করেছিল। মুক্তিযুদ্ধøাত দেশপ্রেমিক মানুষের প্রাণের দাবি এ বিচার প্রক্রিয়া। কিন্তু দুর্ভাগ্য বিএনপির। যুদ্ধাপরাধী দল হিসেবে মানুষের কাছে পরিচিত জামায়াতের সঙ্গে দলটি বন্ধুত্ব ত্যাগ করতে পারেনি। বিচারকে দুর্বল করার জন্য জামায়াত নানাভাবে বিতর্ক সৃষ্টি করতে থাকে। তৈরি করতে থাকে অরাজকতা। আর এর ভাগীদার হয়ে গণমানুষের আস্থা থেকে ক্রমাগত দূরে চলে যেতে থাকে বিএনপি। এ বিষয়টিকে মোটেও বিবেচনায় আনতে চাননি বিএনপি নেতৃত্ব। তার ওপর বিএনপি রাজপথের আন্দোলনে শক্তি ও উন্মত্ততার দায়িত্ব জামায়াত-শিবিরের হাতে দিয়ে মনোবল নষ্ট করে দেয় নিজ কর্মী-সমর্থকদের। ফলে আন্দোলনে রাজপথ গুলজার করার অভ্যাস প্রায় নষ্ট হয়ে যেতে থাকে বিএনপি নেতাকর্মীদের।
বর্তমান সময়ে আওয়ামী লীগও যে দলতন্ত্র ও ক্ষমতাতন্ত্রের মোহ ছেড়ে জনগণের রাজনীতি করে গণতন্ত্রকে উজ্জীবিত করছে, তেমনটি বলা যাবে না। কিন্তু ব্যাকফুটে থাকা বিএনপি-জামায়াত জোটের জন্য দুর্ভাগ্য, সরকারে থাকাকালে বিএনপির অতীত এতটা উজ্জ্বল ছিল না যে, এ দুঃসময়ে মানুষ বিএনপিকে মন্দের ভালো বিবেচনা করবে। তাই বিএনপির ডাকে সাধারণ মানুষের রাজপথে নামার কোনো কারণ নেই। তাছাড়া অর্থনৈতিক বাস্তবতায় মানুষ এখন এতটা
সংকটে নেই যে, সরকারবিরোধী আন্দোলন নিয়ে তাদের ভাবতে হবে। বরঞ্চ রাজনৈতিক কর্মসূচির কারণে মানুষের অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে তারা ক্ষুব্ধ হয়।
আমরা একটু পেছনে তাকাতে পারি। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল বিএনপি। অল্প কয়েক দিনেই দেশের ইতিহাসে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির ইমেজ নামতে নামতে তলানিতে এসে ঠেকেছিল। নেতা-নেত্রীদের এতদিনকার মাঠ কাঁপানো বক্তৃতা তখন চরম মিথ্যাচার ছিল বলে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। দেশটি বারবার দুর্নীতির ধারণা সূচকে বিশ্বসেরা হওয়ার কলংক গায়ে মেখেছে প্রধানত কাদের জন্য, তা আর কাউকে বলে বোঝাতে হয়নি। বাঘা বাঘা বিএনপি নেতা দুর্নীতির দায়ে একে একে অন্তরীণ হচ্ছিলেন জেলে। এখন যেমন বিএনপি নেতাকর্মীরা নিদানে খালেদা জিয়ার জন্য মাঠে নামার সাহস দেখাচ্ছেন না, তখনও এমন দশাই ছিল। পাঠক হয়তো মনে করতে পারবেন, খালেদা জিয়াকে সে সময় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ‘অনুচর-সহচরশূন্য’ অবস্থায় পুষ্পার্ঘ্য অর্পণ করতে হয়েছিল। এটাই বোধহ ইতিহাসের অমোঘ নিয়ম। ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত বিএনপিপ্রধান খালেদা জিয়া ক্রমাগত ‘উন্নয়ন’ আর ‘উন্নয়নের জোয়ার’ বলে বলে কান ঝালাপালা করে দিয়েছিলেন, পাশাপাশি গোলক ধাঁধায় পড়েছিল দেশবাসী। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, ভেঙে পড়া বিদ্যুৎ ব্যবস্থা, সন্ত্রাসের বাড়বাড়ন্ত, শিল্প খাতে অবক্ষয়, বিমানের খুঁড়িয়ে চলা অবস্থা, চট্টগ্রাম বন্দরের রুগ্নদশা, পিএসির প্রশ্নপত্র বারবার ফাঁস হওয়াসহ নানা ক্ষেত্রে দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দেয়ার পরও বিএনপি নেত্রী উন্নয়নের জোয়ার বলতে আসলে কী বোঝাতে চাচ্ছিলেন, তা এক গভীর রহস্য ছিল দেশবাসীর কাছে। এরপর রহস্যের জট ক্রমে খুলেছিল। সরকারে থাকাকালে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি। জনগণের সম্পদ ও ভাগ্য খুবলে খেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীরা এক-একজন ফুলে ঢোল হয়েছিলেন। যে কারণে এখন সরকারে দুর্নীতি-সন্ত্রাস প্রবলভাবে চালু থাকলেও তাদের বিকল্প হিসেবে বিএনপিকে ভাবা সাধারণ মানুষের পক্ষে সহজ নয়।
২০০৮-এর নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয়ের কারণ বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার ছিল না। সে সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতা, বিএনপি-জামায়াত জোটের শাসনামলের ক্ষত, শ্রমজীবী মানুষের কর্মচ্যুতি, অনিয়ন্ত্রিত বাজার, যুদ্ধাপরাধ ইস্যু, বিএনপির প্রার্থী নির্বাচনে দুর্বলতা, নির্বাচন ইস্যুতে ভুল পথে হাঁটা, সময়ের পরিবর্তিত রূপকে বিবেচনায় না রেখে বিএনপি নেত্রীর গৎবাঁধা বক্তৃতা দিয়ে বেড়ানো, ভুয়া ভোটার তালিকা ছেঁটে নির্বাচন কমিশনের সহি ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নিধারণ, আওয়ামী লীগের অপেক্ষাকৃত সুবিবেচনাপ্রসূত প্রার্থী নির্বাচন, উল্লেখযোগ্যসংখ্যক নতুন ভোটার- যাদের ওপর দলীয় আঁচড় তখনও রেখাপাত করেনি এবং যারা দুর্নীতিবাজ আর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার, তাদের ভোট জামায়াত নিয়ন্ত্রিত এবং দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতৃত্বের জোটের বাক্সে পড়ার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোটায়। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা- এসব কিছু মিলিয়ে যে কোনো সচেতন মানুষ অংকের যোগফল টানলে ফল অভিন্ন হওয়ারই কথা। তাই সে সময় নির্বাচনের ফলাফলটি প্রত্যাশিতই ছিল।
তবে মানতে হবে, সে সময়ের গণরায়ের পুরোটাই আওয়ামী লীগ বা মহাজোটের পক্ষে ছিল না; বরঞ্চ বলা ভালো, এ ছিল বিএনপির যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং পাঁচ বছরের অপশাসনসহ নানা দুষ্কর্মের বিরুদ্ধে গণরায়। আমরা বহুবার বলেছি, লিখেছি- জামায়াত-নির্ভরতা বিএনপিকে অন্তঃসারশূন্য করে দিচ্ছে। সময় অনেক গড়িয়েছে। প্রযুক্তির উৎকর্ষের এ সময়টিকে যথাযথ অনুধাবন করলে বিএনপির নেতৃত্ব বুঝতে পারতেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেয়ার প্রকল্পটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। অপেশাদার যোদ্ধাই ভোঁতা অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায়। জামায়াত-বন্ধুর কাঁধে হাত রেখে এ অস্ত্র নিয়েই বিএনপি মাঠ কাঁপাতে চেয়েছিল।
দাক্ষিণাত্য থেকে এসে প্রাচীন বাংলার শাসনক্ষমতায় জেঁকে বসা সেন রাজারা জনবিক্ষোভ এড়াতে সাধারণ শূদ্র বাঙালির ওপর নিবর্তনমূলক নানা রকম বিধি চাপিয়ে দিয়েছিলেন। এর মধ্যে একটি ছিল, কালাপানি পাড়ি দেয়া শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ সমুদ্র পাড়ি দেয়া যাবে না। কেন? পাছে ভয়, অন্য দেশের মানুষের সংস্পর্শে এসে যদি চোখ খুলে যায় শূদ্র বাঙালির। তখন ধর্মের দোহাই দিয়ে যা বলবে মানুষ তা নির্বিচারে মানবে না। বর্তমান সময়ে এ দেশের মানুষের কিন্তু ‘কালাপানি’ পাড়ি দেয়া হয়ে গেছে। বাংলাদেশের সরল সাধারণ ধর্মভীরু অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত মানুষও এখন কিন্তু আর অতটা অন্ধকারে নেই। রাস্তাঘাট পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বিজলি বাতি পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। রেডিও-টেলিভিশনের সঙ্গে যোগাযোগ বেড়েছে। এনজিও কর্মীরা পুরুষের পাশাপাশি নারীদেরও নানা কর্মপ্রয়াসে যুক্ত করেছেন। অনেক পরিবারেই কমবেশি শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। যুক্তিবুদ্ধি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে ডিজিটাল যুগের তরুণ প্রজন্মের উদ্দেশে তথ্যসূত্রবহির্ভূত রাজনৈতিক প্রচারণা চালালে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।
আজ বিএনপি জোট যখন ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ বলে মানুষকে মাঠে নামাতে চাইবে, তখন কিন্তু মানুষ সহজে তাতে সাড়া দেবে না। কারণ তারা ভাবতে পারে, নির্বাচনের আয়োজনটা তো নিয়ম মাফিকই হয়েছিল। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারে বিএনপিকেও অংশ নিতে বলা হয়েছিল। সাংবিধানিক শক্তি বলে আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে, তাতে বিএনপির গোঁ ধরে বসাটা ঠিক হয়নি। এত সবের পরও বিএনপি-জামায়াতের পক্ষ থেকে নির্বাচন প্রতিহত করার হুমকিকে মানুষ অগণতান্ত্রিক আচরণ বলেই মনে করেছে। শুধু হুমকি নয়, সরকারকে শাস্তি দিতে বা চাপে ফেলতে সাধারণ মানুষের ওপর যে নিবর্তন চাপিয়ে দেয়া হয়েছিল, তা কি মানুষ ভুলতে পেরেছে! পেট্রল বোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ মারা হয়েছে। একের পর এক গুলি-বোমার সন্ত্রাস ছড়ানো হয়েছে। যা ১১০ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। অসংখ্য মানুষকে আহত করেছে। গাড়ি পুড়িয়েছে। লাইন উপড়ে ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছে। গাছ কেটে, রাস্তা কেটে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা নির্বাচন বর্জন করে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি শূন্য করে দিয়ে ১৫৩ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতাহীন জয় পেতে সাহায্য করেছে। আর ভীতি ছড়িয়ে, শতাধিক ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়ে, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত শিক্ষককে খুন করে অনেক ভোটারকে জবরদস্তি ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রেখেছে। এ বাস্তবতায় বিএনপি জোট যেভাবে ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ বলে আখ্যায়িত করছে, সাধারণ মানুষ বিষয়টিকে সেভাবে দেখছে না। এসব বিচারে সাধারণ মানুষকে রাজপথে নামানোর মতো কোনো পরিবেশ বিএনপি জোট তৈরি করতে পারেনি।
যখন বিএনপি নেতাদের উচিত ছিল জামায়াত সংশ্রব ছেড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করে মানুষের আস্থা অর্জন করা, তখন তারা বরাবরের মতো রাজপথে নামতে না পেরে লাগাতার অবরোধ ঘোষণা দিয়ে গণমানুষকে আবার নিপীড়নের ভেতর ফেলে দিল। এভাবে বিএনপি একদিকে নিজেকে দুর্বল করে আওয়ামী লীগ নেতাদের স্বৈরাচারী হওয়ার পথ তৈরি করে দিচ্ছে, অন্যদিকে আরও কঠিন করে দিচ্ছে গণতন্ত্রে পৌঁছার পথ। এ সত্য বিএনপি নেতারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত দ্রুত দেশে স্বস্তি ফিরবে। আর রাজনৈতিকভাবে যে দুর্দশায় পড়েছে বিএনপি, তাতে মনে হয় ক্ষমতায় যাওয়ার দূরবর্তী পরিকল্পনা নিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করেই আপাতত অগস্ত্য যাত্রার হাত থেকে নিজেকে ফেরাতে পারবে তারা।
ড. এ কে এম শাহনাওয়াজ : অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 08
(61)
- আন্দোলন চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে -জামায়া...
- বিএনপির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে : রিজভী
- ইজতেমার সুযোগ নিতে পারে ২০ দল, উদ্বেগে সরকার
- রাজধানীতে দুই বিচারপতির বাসায় ককটেল হামলা
- খালেদাকে বিজেপি সভাপতির ফোন, সরকারকে সংলাপে বসার আ...
- তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, ‘নির্যা...
- জনগণের সহযোগিতায় সংকট কাটানো যাবে, আশা প্রধানমন্ত...
- ‘স্বামীর মরা মুখটাও দেখতে পারলাম না’ by মানসুরা হো...
- ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষা কার্যক্রম উদ্বোধ...
- প্যারিসে এবার বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ নিহত
- ‘অপরাধীকে মহিমান্বিত করার প্রচারযন্ত্র গণমাধ্যম নয়...
- আওয়ামী লীগের টাফ টেস্ট ২০১৫ -ইকোনমিস্টের প্রতিবেদন
- মিডিয়ায় ‘সরকারি হস্তক্ষেপে’ সুপ্রিম কোর্ট আইনজীবী ...
- প্রেস ক্লাবে লুকানো নেতাদের দিয়ে আন্দোলন হবে না: হ...
- রুবেল কারাগারে, এখন রুবেলের কী হবে!
- জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার -সংবাদ সম্মে...
- খোলা হয়েছে খালেদা জিয়ার কার্যালয়ের তালা, কার্যা...
- খুলনায় নিরীহ যাত্রীদের কুপিয়ে জখম
- একজন ধরা দিয়েছেন, দুই ভাইকে খুঁজছে পুলিশ
- সংবিধান সংশোধনের পথে পাকিস্তান
- রাজাপক্ষে কি এবার হারতে চলেছেন?
- দেড় ঘণ্টার পথ মাত্র ২১ মিনিটে!
- কাশ্মীর সীমান্তের ১০ হাজার মানুষ বাড়িছাড়া
- তাহলে কি খুনই হয়েছিলেন সুনন্দা?
- চাই দলনিরপেক্ষ বিবেকের প্রতিধ্বনি by মাহমুদুল বাসার
- অগস্ত্য যাত্রা থেকে ফিরতে হবে by এ কে এম শাহনাওয়াজ
- উদ্ধার অভিযানে ধীরগতি
- আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন
- সংঘাতের রাজনীতি অর্থনীতিকে বিপর্যস্ত করে by রণেশ ম...
- এক যুগ পর ঠিকই পেরেছেন রোজিনা
- ২৬ দিন পর সুন্দরবনের শ্যালা নদী দিয়ে আবারও নৌযান ...
- মাদারীপুর থানায় হামলা, ভাঙচুর
- মনোলোভা শালবন বিহার by গাজীউল হক
- পারকী সৈকতে বিড়ম্বনা by মোহাম্মদ মোরশেদ হোসেন
- বারবার অস্থিরতা বারবার লোকসান! ফুলের ভরা মৌসুমে ...
- খালি পড়ে আছে কোটি টাকার বাস টার্মিনাল by আবদুর র...
- সাখাওয়াতের ভার্চুয়াল মুক্তিযুদ্ধ by আহমেদ মুনির
- অবরুদ্ধ খালেদা জিয়া, অবরুদ্ধ গণতন্ত্র by মহিউদ্দিন...
- হঠাৎ লাইভে নেই অবরুদ্ধ বেগম খালেদা জিয়া
- চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে: বিএনপি
- আপস করবেন না ডিএমপি কমিশনার
- ইজতেমায় শিথিল হতে পারে অবরোধ
- তবে কি পাওয়া গেল ব্ল্যাকবক্স!
- ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা by সালমান ফরিদ
- মিয়ামিতে সুন্দরীদের মিলনমেলা
- ফ্রান্সে পত্রিকা অফিসে গুলি, নিহত ১২
- ৮ অগ্রাধিকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্র...
- লুকিয়ে বিয়ে ইমরানের
- খালেদার অনুপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ
- ফখরুল কারাগারে জামিন ও রিমান্ড নামঞ্জুর
- হাজিরার ভয়ে খালেদার অবরোধ
- বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুরু
- প্রেম নিয়ে বিরোধ, চট্টগ্রামে পুকুরে পাওয়া গেল সায়ে...
- নিউ ইয়র্কে বিচারের মুখে বাংলাদেশের কূটনীতিক
- তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন আজ- লড়াই হবে হাড্ড...
- অবরোধের দ্বিতীয় দিনেও সংঘর্ষ, নিহত ৩
- আরিফ-গউছ সাময়িক বরখাস্ত
- ‘পেপার স্প্রে’র কারণেই অসুস্থ খালেদা’
- 'মুসলিম-শাসিত ফ্রান্স': কাল্পনিক উপন্যাস নিয়ে হইচই
- চলতি মাসেই অনলাইন নীতিমালা
-
▼
Jan 08
(61)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment