Wednesday, February 22, 2012
কালান্তরের কড়চা-ড. জেকিল কখন এবং কিভাবে মি. হাইড হলেন! by আবদুল গাফ্ফার চৌধুরী
কালান্তরের কড়চা-ড. জেকিল কখন এবং কিভাবে মি. হাইড হলেন! by আবদুল গাফ্ফার চৌধুরী
দুই. পাকিস্তানের সামরিক গোয়েন্দা চক্র আইএসআই সম্পর্কে সে দেশের এক খ্যাতনামা কলামিস্টই মন্তব্য করেছেন, 'ওঝও রং ধহ রষষবমধষ পযরষফ ড়ভ অসবৎরপধহ ঈওঅ.' (আইএসআই মার্কিন সিআইএ-র একটি জারজ সন্তান)। কলামিস্টের মতে, এই জারজ সন্তান পাকিস্তানের সব দুঃখ-দুর্দশার মূল কারণ।
বর্তমানে জন্মদাতার সঙ্গে অবৈধ সন্তানের স্বার্থ-সংঘাত বেধেছে। লাদেনপন্থী ও আল-কায়েদার বিরুদ্ধে আমেরিকার তথাকথিত ওয়ার অন টেরোরিজমে আইএসআইয়ের দ্বিমুখী ভূমিকা। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের সহায়তার জন্য আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার তার হাতে তুলে দিচ্ছে। আইএসআই অর্থলোভে প্রকাশ্যে আমেরিকাকে সমর্থন দিচ্ছে। তলে তলে সাহায্য জোগাচ্ছে আল-কায়েদাকে। বিন লাদেন হত্যার সময় আইএসআইয়ের এই ভূমিকা আমেরিকার চোখে ধরা পড়েছে।
লন্ডনে কর্মরত এক মার্কিন সাংবাদিক আমাকে বলেছেন, সিআইএর অবৈধ সন্তান আইএসআইয়ের হাতে আবার বাংলাদেশেও একটি গোয়েন্দা সংস্থার প্রকৃত জন্ম ও বিকাশ। গোটা সামরিক শাসনামলে (জিয়া ও এরশাদের আমল) এবং বিএনপি ও জামায়াতের শাসনামলে এর কর্মকর্তাদের বড় অংশের প্রকৃত আনুগত্য ছিল আইএসআইয়ের প্রতি। আইএসআই এই কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করেছে এবং বিএনপিকে ক্ষমতায় রাখা এবং আওয়ামী লীগের নির্বাচন-পরাজয়ের নীল নকশাগুলো তারাই অঙ্কন করে দিয়েছে। আওয়ামী লীগকে ধ্বংস করা এবং বাংলাদেশের শিক্ষিত পেশাদার শ্রেণী (শিক্ষক, লেখক, সাংবাদিক প্রমুখ) ও বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে প্রচুর অর্থ ও সুযোগ-সুবিধা বিলিয়ে ক্রয় করে ফেলার পরিকল্পনাটিও সেই গোয়েন্দা সংস্থাটির হাতে তুলে দিয়েছিল আইএসআইই।
আমার মার্কিন সাংবাদিক বন্ধুর এই খবর কতটা সঠিক, তা আমি জানি না। তবে জেনারেল জিয়াউর রহমান ও জেনারেল এরশাদের শাসনামলে_এমনকি বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালেও এই গোয়েন্দা সংস্থার প্রবল প্রতাপ এবং ইনভিজিবল গভর্মেন্টের ভূমিকা গ্রহণ দেখে মার্কিন সাংবাদিকের মন্তব্যকে অসত্য মনে করা কঠিন। শেখ হাসিনার প্রথম সরকারের আমলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে ডেপুটি হাইকমিশনার পদে নিযুক্ত ইরফান রাজার কার্যকলাপেই ধরা পড়ে যায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাকিস্তানমনা ঊর্ধ্বতন অফিসার এবং বিএনপি ও জামায়াতের এক শ্রেণীর নেতানেত্রীর সহায়তায় বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাস সৃষ্টি ও অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রের ব্যাপারটি। পবিত্র রোজার মাসেও এদের গোপন চক্রান্তের বৈঠক চলত ইফতার পার্টি অনুষ্ঠানের নামে।
শেষপর্যন্ত ইরফান রাজা ধরা পড়েন এবং হাসিনা সরকার তাঁকে বাংলাদেশে পার্সন নন-গ্রাটা (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে তাঁর দেশে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু ষড়যন্ত্রের শক্তিশালী আখড়া তখন পর্যন্ত ভাঙতে পারেনি। ইরফান রাজা পাকিস্তানে ফিরে গিয়ে প্রভাবশালী 'ফ্রাইডে' কাগজের রিপোর্টারের কাছে গর্ব প্রকাশ করে বলেন, 'হাসিনা সরকার আমাকে বাংলাদেশ ত্যাগে বাধ্য করতে পেরেছে; কিন্তু আমাদের শক্তিশালী নেটওয়ার্ক ভাঙতে পারেনি। তার প্রমাণ তারা পাবে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের সময়। আমরা একসময়ের মুক্তিযুদ্ধের সমর্থক বুদ্ধিজীবী ও সাংবাদিকদের শিবিরেও পেনিট্রেট করতে সক্ষম হয়েছি।'
আমার হাতের কাছে 'ফ্রাইডে' কাগজের পুরনো সংখ্যাটি নেই। তখনকার ডায়েরিতে টুকে রাখা তাঁর বক্তব্যের কিছু অংশ তুলে ধরতে পেরেছি মাত্র। তাঁর পুরো বক্তব্য তুলে ধরতে পারলে বাংলাদেশে বুদ্ধিজীবী, সম্পাদক ও কলামিস্টদের একটা উজ্জ্বল অংশকে ক্রমান্বয়ে ক্রয় করার একটা আভাস-চিত্র পাঠকদের কাছে তুলে ধরতে পারতাম। আমার বন্ধু শফিক রেহমান তো প্রথম যৌবনে বামপন্থী কোনো বুদ্ধিজীবী কিংবা সম্পাদকও ছিলেন না। ছিলেন একজন প্রোগ্রেসিভ প্লেবয়। বামপন্থার দিকে তাঁর আকর্ষণ ছিল। প্রগতিশীল সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের দিকেই ছিল তাঁর ঝোঁক। তাঁকে বিভ্রান্ত বা প্রলোভনের দ্বারা বশ করা এমন কিছু কঠিন কাজ হয়তো ছিল না। কিন্তু কট্টর বামপন্থী, একদা বামপন্থী কাগজের সম্পাদক রূপে পরিচিত ও বিখ্যাত হওয়ার পর যাঁরা নিরপেক্ষতার ছদ্মবেশে ইরফান রাজা অথবা কথিত গোয়েন্দা সংস্থার রিক্রুটদের দলে গিয়ে ভিড়েছে, তাদের ভূমিকা আমার কাছে সবচেয়ে বিস্ময়কর ও বেদনাদায়ক ব্যাপার বলে মনে হয়েছে।
শফিক রেহমানের ঘনিষ্ঠ এবং বন্ধুস্থানীয় কারো কারো ধারণা, শফিক রেহমান যতদিন লন্ডনে একজন অখ্যাত বাঙালি প্রবাসী ছিলেন, ততদিন তাঁর দিকে ওই গোয়েন্দা সংস্থাটির নজর পড়েনি। কৈশোরে শফিক রেহমানের একমাত্র পরিচয় ছিল 'অধ্যক্ষ সাইয়েদুর রহমানের পুত্র'। বিবাহিত জীবনে তাঁর চেয়ে বিখ্যাত ছিলেন স্ত্রী তালেয়া রহমান। বিলেতের বাঙালি মহলে তাঁর পরিচয় ছিল 'তালেয়া রহমানের স্বামী'। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পেশায় তিনি সাফল্য বা খ্যাতি কোনোটাই লাভ করেননি। ফলে সোস্যাল স্টেটাস রক্ষার জন্য দেশের 'সচিত্র সন্ধানী' নামক কাগজে লেখালেখি এবং জীবিকার জন্য বিদেশি বেতারে হাফ-চাকরির ওপর তাঁকে নির্ভর করতে হয়েছে। তা ছাড়া স্ত্রীর উচ্চ আয় এবং বাবার টাকা-পয়সা, সম্পত্তির উত্তরাধিকার তো ছিলেনই।
তেমন অর্থাভাব শফিক রেহমানের ছিল না। কিন্তু তাঁর খ্যাতিমান বন্ধুদের তুলনায় তিনি খ্যাতিহীন, এই ক্ষোভটা সম্ভবত তাঁর মনে সবসময় ছিল। ফলে বিলেতের দীর্ঘ প্রবাসজীবন সঙ্গে করে তিনি দেশে ফিরে গিয়ে তাঁর কলাম 'যায়যায়দিন' নামটি গ্রহণ করে একটি সাপ্তাহিক ভিউজ ম্যাগাজিন বের করার উদ্যোগ নেন। অত্যন্ত সাদামাটাভাবে 'যায়যায়দিন' বের হয়। রাজনৈতিক মতামতের দিক থেকে চরমভাবে এরশাদ ও তাঁর সামরিক শাসনের বিরোধী। কিন্তু তাঁর স্বনামে-বেনামে লেখা রচনাগুলো স্যাটায়ার ও পর্ণোধর্মী। অল্পদিনেই পাঠকদের মধ্যে 'যায়যায়দিন' বিরাট জনপ্রিয়তা অর্জন করে এবং এরশাদের সরাসরি বিরোধিতার জন্য প্রগতিশীল রাজনীতিক ও বুদ্ধিজীবী মহলেও সাহসী ও জনপ্রিয় সম্পাদক হিসেবে স্বীকৃতি পান শফিক রেহমান।
অনেকেরই ধারণা, শফিক রেহমান খ্যাতির তুঙ্গে ওঠার পরই ওই গোয়েন্দা সংস্থার তৎকালীন কর্তাব্যক্তিদের নজরে পড়েন এবং জেনারেল এরশাদ তাঁর বিরুদ্ধে দমননীতি গ্রহণ করে তাঁকে আরো পরিচিত ও জনপ্রিয় করে তোলেন। কথিত গোয়েন্দা সংস্থার কর্তারা তাঁদের গোপন তদন্ত রিপোর্টে এই জনপ্রিয় সম্পাদকের কোনো নীতিনিষ্ঠা নেই জেনেই সম্ভবত তাঁকে নিজেদের স্বার্থে ব্যবহারের সিদ্ধান্ত নেন। কেউ কেউ বলেন, এই থিওরি সঠিক নয়। তাঁদের মতে, জে. এরশাদের রোষানলে পড়ে 'যায়যায়দিন' যখন বন্ধ হয়ে যায় এবং শফিক রেহমান দেশ ছাড়তে বাধ্য হয়ে লন্ডনে এসে হতাশ জীবনযাপন করছিলেন এবং স্পেকট্রাম নামে একটি বাংলা ও অন্যান্য ভাষায় রেডিও স্টেশন খুলে পার্টনারদের সঙ্গে ঝগড়ায় রেডিও থেকে বিতাড়িত হয়ে লন্ডনে একটি তন্দুরি রেস্টুরেন্ট খোলার চিন্তা-ভাবনা করছিলেন, তখন ওই গোয়েন্দা সংস্থার কর্তাদের নজরে পড়েন।
এই থিওরির কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয়, অথবা দুটি থিওরিই শুধু গুজবভিত্তিক কি না তা আমি হলফ করে বলতে পারব না। তবে তখনকার পরিস্থিতি এবং শফিক রেহমানের হাবভাব, মতিগতি দেখে আমার মনে ধারণা জন্মেছিল, হয়তো দ্বিতীয় থিওরিটিই সত্য অথবা সত্যের কাছাকাছি। আমার গত সপ্তাহের লেখায় এ সম্পর্কিত একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে আমাকে থামতে হয়েছে। কারণ 'কালের কণ্ঠে' আমার কলামের জন্য বরাদ্দ স্থান তখন শেষ। আমাকে লেখা অসমাপ্ত রাখতে হয়েছে। আজ সে ঘটনাটাই উল্লেখ করি।
তখন এরশাদ-হটাও আন্দোলন শুরু হতে যাচ্ছে। হঠাৎ লন্ডনের 'সানডে অবজারভার' কাগজে এরশাদ-মরিয়ম কেলেঙ্কারির খবর ফাঁস হলো। রিপোর্ট করেছেন অবজারভার প্রতিবেদক লেসলি পামার। অবজারভারে পৃষ্ঠাজুড়ে সচিত্র বিবরণ ছাপা হয়েছে। কিছুদিন পর এই খবর আরো রসালোভাবে ছাপা হয়েছে ভারতের 'ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়াতে'। দুটি কাগজই এরশাদ সরকার বাংলাদেশে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এমন রসালো খবর দেশ-বিদেশে প্রচারিত হতে দেরি হয়নি। বিদেশি মিডিয়াকে ম্যানেজ করার জন্য জেনারেল এরশাদ লন্ডনে পাঠালেন তখন তাঁর একান্ত বিশ্বস্ত মন্ত্রী (তখন কি তিনি উপরাষ্ট্রপতি?) ব্যারিস্টার মওদুদকে। তিনি অনেকের কাছে বলে বেড়ালেন তিনি অবজারভারের বিরুদ্ধে মানহানির মামলা করতে এসেছেন। পরে এ সম্পর্কে তাঁর সব তর্জন-গর্জন কর্পূরের মতো উবে গেছে।
এই সময় ঢাকা থেকে আসা একটি গুজব লন্ডনের বাতাসেও ছড়িয়ে গেল। বাংলাদেশের সেনা কর্মকর্তারা জেনারেল এরশাদকে ক্ষমতায় রাখার ব্যাপারে দ্বিধাবিভক্ত। জেনারেলের নৈতিক স্খলন, অত্যধিক নারীপ্রীতি, ব্যাপক দুর্নীতির অভিযোগ সামরিক শাসনের ভাবমূর্তি সম্পূর্ণ ধ্বংস করেছে এবং জেনারেল এরশাদ এখন সামরিক বাহিনীর জন্য লায়াবিলিটি। ফলে তাঁরা চান ক্ষমতা থেকে তাঁকে অপসারণ করে অন্য কাউকে ক্ষমতায় আনতে। তবে আওয়ামী লীগকে নয়। আর্মিতে এমনিতেই জিয়া ভক্তদের একটা শক্ত অবস্থান ছিল। তারা এবার সক্রিয় হলো। ওই গোয়েন্দা সংস্থার অধিকাংশ প্রধান কর্তা তাদের সঙ্গে যোগ দিলেন। শুরু হলো জে. এরশাদকে সম্পূর্ণ ডিসক্রেডিট করার গোপন পরিকল্পনার বাস্তবায়ন। আমার সন্দেহ, সঠিক কি না জানি না, এই সময়েই কথিত গোয়েন্দা সংস্থার জিয়াপন্থী অংশ শফিক রেহমানকে তাদের দলে রিক্রুট করে।
আগেই বলেছি, আমার এই সন্দেহ পোষণের কারণ একটি ঘটনা। আমি তখন লন্ডন থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক 'নতুন দিনের' সম্পাদক। এরশাদ-মরিয়ম কেলেঙ্কারির খবরটি ইংরেজি কাগজ থেকে অনুবাদ করে ছবিসহ যাতে প্রকাশ করি, সে জন্য চারদিক থেকে পাঠকদের কাছ থেকে চাপ আসছিল। আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। দেশের রাষ্ট্রপতিকে নিয়ে নারী কেলেঙ্কারির খবর আমাদের বাংলা কাগজে ছাপা ঠিক হবে কি না তা নিয়ে মনস্থির করতে তখনো পারিনি।
এই সময় শফিক রেহমান একদিন হন্তদন্ত হয়ে 'নতুন দিন' অফিসে এসে হাজির। তাঁর হাতে 'ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া' কাগজের একটি সংখ্যা। শফিক রেহমান তখনো আমার ঘনিষ্ঠ সহযোগী এবং নতুন দিন সম্পাদনায় আমাকে সাহায্য করেন। সেদিন আমার কক্ষে ঢুকেই কাগজটা আমার চোখের সামনে মেলে ধরে বললেন, 'দেখ, এরশাদ-মরিয়মের খবর এরা কিভাবে ছেপেছে! তোমার এখন আর ভাবনা-চিন্তা করা চলবে না। এ সপ্তাহের নতুন দিনেই খবরটা ছাপতে হবে।'
খবরটার উপর চোখ বোলালাম। কাগজটির একেবারে মধ্যভাগে সেন্ট্রাল ফোলডিংয়ের দুই পাশের পাতাজুড়ে খবর। সচিত্র এবং রঙিন। জেনারেল এরশাদ ও তাঁর প্রেমিকা মেরি অথবা মরিয়মের পাশাপাশি ঘনিষ্ঠভাবে বসা ছবি। নিউজও বেশ বড়। বললাম, 'শফিক, আমাদের কাগজ বের হয় শুক্রবার, আর বুধবার। কালই কাগজের আর্ট ওয়ার্ক শেষ করে প্রেসে পাঠাতে হবে। এই অল্প সময়ে ইংরেজি কাগজ থেকে খবরটা অনুবাদ ও টাইপ সেটের কাজ শেষ করে ধরানো সম্ভব হবে কি?'
শফিক রেহমান বললেন, 'ধরাতেই হবে।'
বলেছি, 'তুমি তাহলে চটপট অনুবাদ করে দাও।'
শফিক বললেন, 'আমার হাতে কয়েকটা কাজ এমনই জরুরি যে আমার পক্ষে অনুবাদে বসা সম্ভব হবে না। তুমিই তাড়াতাড়ি অনুবাদটি সেরে নাও।'
বলেছি, 'চেষ্টা করব, কাজটা করতে পারব কথা দিতে পারছি না।'
শফিক সে কথায় কান দিলেন না। বললেন, 'হ্যাঁ, আরেকটা কথা, কাগজের হাজারখানেক কপি বেশি ছেপো। অফিসের কাউকে বলো, শুক্রবার সকালেই যেন প্যাক করে রাখে। দুজন ভদ্রলোক আসবেন। তাঁরা কাগজ নিয়ে যাবেন। এক হাজার কাগজের দামও তাঁরা দিয়ে দেবেন।'
কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, 'কারা এই ভদ্রলোক?'
শফিক একটু গর্বিতভাবে হেসে বললেন, 'এরশাদকে যাঁরা হটাতে চান এবং হটাতে পারবেনও তাঁরা।'
আমি আর কথা বাড়াইনি।
দুর্ভাগ্যজনকভাবে অন্য জরুরি কাজ হাতে এসে পড়ায় ইলাস্ট্রেটেড উইকলির খবরটা আর সময়মতো অনুবাদ করতে পারিনি। ভেবেছি, এরশাদ-হটাও আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো দল এই অর্ডারটা দিয়েছে। লন্ডনের অবজারভার, ভারতের ইলেস্ট্রেটেড উইকলির এই খবরযুক্ত সংখ্যা দুটি বাংলাদেশে ঢোকা নিষিদ্ধ। তাই 'নতুন দিনে' খবরটা ছেপে তারা দেশে ঢোকাতে চায়। তাতে আর তাড়াহুড়ার কি আছে? এমনিতেই খবরটা বাসি হয়ে গেছে। আগামী সপ্তাহে ছাপলেই চলবে। দুই ভদ্রলোক কাগজ নিতে এলে বলে দেব আগামী শুক্রবার এসে নিয়ে যাবেন।
কিন্তু ব্যাপারটা যে এত সিরিয়াস, তা তখন বুঝতে পারিনি। ওই শুক্রবার বেলা ১০টার দিকে দুই ভদ্রলোক এসে হাজির। যুব বয়সী। চালচলন কথাবার্তায় মনে হয় আর্মির লোক। কিন্তু পরনে সিভিল ড্রেস। কাগজর প্যাক সেদিন পাওয়া যাবে না জেনে তাঁরা আঁতকে উঠলেন। বললেন, 'সর্বনাশ, তাহলে আমাদের সব প্ল্যান-পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। আমরা আজ বিকেলের ফ্লাইটে ঢাকায় যাচ্ছি। কাগজগুলো আমাদের সঙ্গে যাবে। আজই ক্যান্টনমেন্টে বিলি হয়ে যাওয়ার কথা। এক সপ্তাহ পরে বিলি করলে তো কাজ হবে না। এরশাদ ইতিমধ্যেই সতর্ক হয়ে গেছেন। আগামী সপ্তাহে কাগজ বিলি করা অসম্ভব হয়ে দাঁড়াবে।'
সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, 'আপনারা কারা?'
তাঁরা চুপ করে গেলেন। হয়তো বুঝতে পেরেছেন উত্তেজনার বশে তাঁরা একটু বেশি কথা বলে ফেলেছেন। যেমন হঠাৎ এসেছিলেন, তেমনি হঠাৎ চলে গেলেন।
শফিক রেহমান রাগ করে সে সপ্তাহে আর 'নতুন দিন' অফিসে এলেন না। আমি তাঁর রাগ ভাঙানোর জন্য পরের সপ্তাহেই ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া ও অবজারভারের নিউজ দুটো নিজে অনুবাদ করে ফলাও করে 'নতুন দিনে' ছেপেছি। কিন্তু শফিকের রাগ ভাঙল না, আর এলেন না নতুন দিন অফিসে। অবশ্যই সেই মিলিটারি চেহারার দুই ভদ্রলোকও এলেন না আর কাগজর প্যাকেট নিতে।
সৈয়দ শামসুর রহমান ফারুক (এখন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) তখন নতুন দিনের সম্পাদকীয় বিভাগের সদস্য। শফিক রেহমানের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন। দুই দিন পর তিনি আমাকে বললেন, 'শফিকভাই আর আমাদের অফিসে আসবেন না। আমাকে বলেছেন। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। বলেছেন, গাফ্ফারের সঙ্গে আমার বন্ধুত্বার এখানেই ইতি। সে শুধু আমার নয়, দেশেরও মহা ক্ষতি করেছে। এরশাদকে হটানোর একটা চমৎকার প্ল্যান সে নষ্ট করে দিয়েছে।'
ফারুককে জিজ্ঞেস করেছি, 'সে প্ল্যানটা কি ছিল, শফিক তা কি আপনাকে বলেছেন?'
ফারুক মাথা নেড়ে বলেছেন, 'না, আমাকে প্ল্যানের কথা কিছু বলেননি।'
লন্ডন, ২০ জুন, সোমবার, ২০১১
শেষাংশ আগামী মঙ্গলবার

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1334)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 22
(48)
- যে কথা যায় না বলা-পরিচয়ের সংকটে নারী
- আমি কী ভাবছি-আধা মানুষ, আধা মগজ by শামীম আজাদ
- অ ক ঈ ং ঙ খ চ-ভিনদেশির বাংলা শেখা by ফারহানা আলম
- অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পেশায় নারী-গাড়ির ডাক্তার! b...
- মেট্রো রেল প্রকল্প-কালক্ষেপণ কাম্য নয়
- ভাষাসৈনিকদের তালিকা-রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হোক
- পবিত্র কোরআনের আলো-ছলনাকারীরা আত্মদহনে জ্বলবে আর স...
- কে বলে নেই তিনি by কামাল লোহানী
- ফয়েজ, তুই যা আমিও আসছি by আবদুল গাফ্ফার চৌধুরী
- চরাচর-ভালোবাসার প্রতীক প্রেম কানন by আলম শাইন
- অত্যাচার সইছে ইছামতি by অমিত বসু
- আরব বসন্তোত্তর রাজনৈতিক মডেল by মুহাম্মদ রুহুল আমীন
- সময়ের প্রতিধ্বনি-পদ্মা সেতু : বিশ্বব্যাংকের কাছে এ...
- উন্নয়ন ও শিল্পায়ন-তোষামদমুখী নয়, উৎপাদনমুখী শিল্প ...
- 'কিল মারার গোঁসাই' ঢাকা ওয়াসা-সেবার মান নিশ্চিত কর...
- পবিত্র কোরআনের আলো-যারা আল্লাহর কিতাব অমান্য করে ত...
- রুমানা মনজুরের ওপর নির্যাতন আমাদের সংগঠিত করুক by ...
- দুর্মূল্যের রাজনীতি, হরতাল ও তত্ত্বাবধায়ক সরকার by...
- জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি-প্রেমিক ও বিপ্লবী চিরতরুণ কব...
- হাওয়ার্ড বি এবং টেরেসিটা সি. শাফার-পাকিস্তান যুক্ত...
- কল্পকথার গল্প-ছোট হয়ে আসছে মানুষের পৃথিবী! by আলী ...
- কালান্তরের কড়চা-ড. জেকিল কখন এবং কিভাবে মি. হাইড হ...
- সিরামিক শিল্প-সরকারি তরফে প্রণোদনা দরকার
- জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলে-দুর্গতদের বাঁচাতে ...
- সুফিয়া কামালের জন্মশতবর্ষ-তোমার জন্মদিনে, আমাদের চ...
- এক মহীয়সীর কথা by ডা. ওয়াহিদ নবি
- তাঁর জ্যোতির্ময় জীবন by ড. মুহাম্মদ আশকার ইবনে শাইখ
- তিনি এক এবং অখণ্ড by করুণাময় গোস্বামী
- পবিত্র কোরআনের আলো-মৌলিক বিশ্বাসের জায়গাগুলো চিহ্...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- মুখ্যমন্ত্রী মমতার এক মাস এবং ... by সুব্রত আচার্য্য
- নিত্যজাতম্-লজ্জা কিনতে রাজি নই by মহসীন হাবিব
- ভিন্নমত-প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের বিনিয়োগকারী...
- বিস্ময় বালক-দাবায় বাংলাদেশের মুখ উজ্জ্বলতর হতে পারে
- বেসরকারি আবাসন শিল্প-এ খাতের সংকট দূর করুন
- পবিত্র কোরআনের আলো-বিচার মীমাংসায় ও সাক্ষ্য প্রদান...
- বৃত্তের ভেতর বৃত্ত-বাণিজ্য মন্ত্রণালয়, বাজার ও টিস...
- গণতন্ত্রের জন্য... by তারেক শামসুর রেহমান
- চরাচর-বাবা দিবস by শরাফত হোসেন
- রঙ্গব্যঙ্গ-সাহারা-হানিফ মুখোমুখি by মোস্তফা কামাল
- কাল রঙ্গ-আমাদের �ব্লেক-সার্বভৌমত্ব� by হিলাল ফয়েজী
- স্বাস্থ্যনীতি-২০১১ by এ এম এম শওকত আলী
- পাটকলের শুল্কমুক্ত সুবিধা দাবি-পাট খাতে সর্বোচ্চ ন...
- গ্যাস উত্তোলন ও বণ্টন চুক্তি-দেশের স্বার্থ দেখতে হ...
- স্মরণ-আমার দেখা গৌরবাবু by জগদীশ চন্দ্র ঘোষ
- পবিত্র কোরআনের আলো-বহু বিবাহে সতর্কতা ও বিবাহ বিচ্...
- সদরে অন্দরে-'শত্রু সম্পত্তি আইন' একাত্তরের শহীদকেও...
- ইতিউতি-নারী নির্যাতনে নিকৃষ্ট দেশ by আতাউস সামাদ
-
▼
Feb 22
(48)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment