Friday, November 28, 2014
আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ by রাজীব সরকার
আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ by রাজীব সরকার
বাংলা
কথাসাহিত্যে সমাজবাদী বিশ্লেষণে মানিক বন্দ্যোপাধ্যায়কে কেন তিনি সবচেয়ে
সফল মনে করেন তা অনুমান করা কঠিন নয়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে
ইলিয়াসের পর্যবেক্ষণ তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য
গল্পে-উপন্যাসে আখতারুজ্জামান ইলিয়াস যে শিখরস্পর্শী সাফল্য পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে দুই বাংলায় বিস্তর লেখালেখি হয়েছে এবং যোগ্য স্বীকৃতিও তিনি পেয়েছেন। গল্পে-উপন্যাসে লেখকের জীবনদর্শন খুঁজে পাওয়া কঠিন নয়, কিন্তু তা বহুমাত্রিক হতে বাধ্য। একই লেখকের ভিন্ন ভিন্ন গল্পে-উপন্যাসে ভিন্ন জীবনদর্শন বা বিশ্বাসের প্রতিফলন ঘটে। প্রবন্ধ সাহিত্যেই একজন বড় লেখকের গভীর অন্তর্দৃষ্টি ও জীবনদর্শনের পরিচয় মেলে। তাই ‘গীতাঞ্জলি’ বা ‘সোনার তরী’র’ রবীন্দ্রনাথের চেয়ে ‘কালান্তর’ বা ‘সভ্যতার সংকট’ এর রবীন্দ্রনাথ অধিকতর নৈর্ব্যক্তিক ও বাস্তব। আখতারুজ্জামান ইলিয়াসের ক্ষেত্রেও অন্যথা ঘটেনি। বর্তমান রচনার উদ্দেশ্য প্রাবন্ধিক ইলিয়াসের বৈভবকে তুলে ধরা।
ইলিয়াসের সাহিত্যের মনোযোগী পাঠক জানেন, আরোপিত ঔচিত্যবোধ, নৈতিকতা, আশাবাদ থেকে মুক্ত হয়ে মানুষকে তার সম্ভাবনা ও বিলয়ের বিপরীতে সম্পূর্ণ দর্পণে ধারণ করাই তার জীবনদর্শন। তার নিজের ভাষায়-
‘যে লেখক মানুষকে যত সাহসের সঙ্গে তার টোটালিটিতে ধরবেন তিনিই তো পাঠককে তত বেশি ইন্সপায়ার করবেন মনে করি। লেখায় মানুষের সম্পূর্ণটুকু দেখতে চাই, সবকিছু। টোটাল ট্রুথের মুখোমুখি হতে চাই। ...কাউকে জাস্টিফাই করার দরকার নেই। যে যেমন সেই পারসপেকটিভে তাকে দেখাতে হবে। মানুষকে আমি যেমন দেখতে চাই সেটা বড় কথা নয় মানুষ কেমন আছে, সেটা বড়। সেখান থেকেই তার স্বপ্ন, তার সম্ভাবনা সবই দেখা যাবে। সমাজবিজ্ঞান, দর্শন বা মনস্তত্ত্ব মানুষকে যতটুকু দেখাতে পারে সাহিত্য তো আমি মনে করি আরেকটু এগিয়েই দেখাতে পারে।’
তার এ উপলব্ধির প্রতিফলন দেখা যায় প্রতিটি প্রবন্ধে। তার কলমে ‘বাংলা ছোট গল্প কি মরে যাচ্ছে’, ‘সংস্কৃতির ভাঙা সেতু’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের রাগী চোখের স্বপ্ন’, ‘সায়েবদের গান্ধি’ প্রভৃতি প্রবন্ধ সমকালীন প্রবন্ধসাহিত্যে বিশিষ্ট সংযোজন। ইলিয়াসের বক্তব্যের সঙ্গে সবসময় সহমত পোষণ করা কঠিন এবং সেটি তার অন্বিষ্ট নয়। কিন্তু তার চিন্তার নির্যাসকে অস্বীকার করা সম্ভব নয়।
গত দুই দশকে আমাদের সংস্কৃতি ও এর বিকাশ নিয়ে নানা আলোচনা হয়েছে। বিশেষ করে বিশ্বায়ন আমাদের এ সংক্রান্ত একটি শব্দ উপহার দিয়েছে-অপসংস্কৃতি। আমাদের যে কোনো সাংস্কৃতিক ব্যর্থতার কারণ হিসেবে আমরা দায়ী করি বিদেশী সংস্কৃতির আগ্রাসনকে। অথচ যে সংস্কৃতির রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, সেই বাঙালি সংস্কৃতি কেন অপসংস্কৃতি বা বিদেশী সংস্কৃতির অনুপ্রবেশে নতজানু হবে তা খুঁজে দেখি না। ইলিয়াসের অনুসন্ধানী দৃষ্টি যথার্থ কারণটিকে চিহ্নিত করতে পেরেছে। মার্কসীয় পরিভাষায় ‘অ্যালিয়েনেশন’ বা বিচ্ছিন্নতাতত্ত্ব এক্ষেত্রে তার মানসভূমি নির্মাণ করেছে। তাই নির্দ্বিধায় তিনি উচ্চারণ করেন-
‘...আজ মধ্যবিত্তের সংস্কৃতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এর ফল সাহিত্যিকেরও জন্য ভালো হয়নি। নিুবিত্তের মধ্যে শিক্ষার প্রসার একেবারেই নেই। সাংস্কৃতিক বিচ্ছিন্নতার ফলে দেশে শিক্ষিত অংশের সঙ্গে নিুবিত্ত-শ্রমজীবীর মানসিক ব্যবধান ক্রমেই বেড়ে চলেছে। ...যাকে ‘বাঙালি সংস্কৃতি’ বলে ঢাক পেটানো হয় তা যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কর্মপ্রবাহ ও জীবনযাপন থেকে প্রেরণা নিতে না পারে তো তা-ও অপসংস্কৃতির মতো উটকো ও ভিত্তিহীন হতে বাধ্য। তার বাইরের চেহারা যতই ‘রুচিশীল রুচিশীল’ হোক, তাতে ঘষামাজা ভাব যতই থাকুক, তা রক্তহীন হতে বাধ্য। সংখ্যাগরিষ্ঠের রক্তধারাকে ধারণ না করে কোনো দেশে সংগঠিত সংস্কৃতিচর্চা কখনও প্রাণবন্ত হতে পারে না।’
সংখ্যাগরিষ্ঠের রক্তধারাকে আজীবন ধারণ করেই ইলিয়াস তার কালের প্রধান শিল্পীদের একজন হয়েছেন। তার বক্তব্যের সারবত্তা অকাট্য। বিভিন্ন চ্যানেলে রকমারি সাংস্কৃতিক (?) অনুষ্ঠান, প্রতিভা অন্বেষণ কার্যক্রমের নামে বহুজাতিক পণ্যের বেসাতি, মেধার পরিবর্তে গ্ল্যামারকে সামনে নিয়ে আসার যে আত্মঘাতী সংস্কৃতি চালু হয়েছে এ দেশে তা কার সংস্কৃতি? গণমাধ্যমগুলোর নাটকে, সিনেমায়, সংখ্যাগরিষ্ঠ মানুষের শুধু নয়, মধ্যবিত্তের প্রকৃত জীবনযাত্রাও খুঁজে পাওয়া দুষ্কর।
যেহেতু ইলিয়াস কলাকৈবল্যবাদের পোষকতা করেননি, তাই সাহিত্য বিচারে তিনি যে জীবন ও সমাজ বাস্তবতার অন্বেষণকেই প্রাধান্য দেবেন এটি বিস্ময়কর কিছু নয়। সমালোচনার ক্ষেত্রে তিনি এ রীতিটিই অবলম্বন করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে শওকত ওসমান, শামসুর রাহমান পর্যন্ত যে মূল্যায়ন তিনি করেছেন সেখানেও তিনি এ ধারার বাইরে যেতে পারেননি। তিনি বিশ্বাস করেন, যে কোনো লেখকের প্রধান দুর্বলতা সমাজ বিচ্ছিন্নতা। এতে কখনও তার বক্তব্য খণ্ডিত হয়ে পড়েছে, কিন্তু‘ লঘু হয়নি মোটেও। বাংলা কথাসাহিত্যে সমাজবাদী বিশ্লেষণে মানিক বন্দ্যোপাধ্যায়কে কেন তিনি সবচেয়ে সফল মনে করেন তা অনুমান করা কঠিন নয়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইলিয়াসের পর্যবেক্ষণ তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য-
‘সমাজ বাস্তবতার বোধ প্রথম থেকে ছিল বলে মানিক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে মার্কসবাদকে সামাজিক ও ব্যক্তিরোগের সমাধান বলে উপলব্ধি করেছিলেন। তার সমকালীন অনেক লেখকের মতো রোগবিলাস রোগে আক্রান্ত হননি বলে অবক্ষয়ের প্রতিশেধক খোঁজার জন্য তিনি প্রথম থেকেই তৎপর ছিলেন। মাকর্সবাদী হওয়া মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনে কোনো আকস্মিক ব্যাপার নয়। ব্যক্তি ক্ষয় ও রুগ্নতা যখন তার মনোযোগের প্রধান বিষয় ছিল তখনও সমাজ কাঠামোর ওপর তার নিদারুণ বিতৃষ্ণা প্রকাশিত হয়েছে। ...কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় কেবল মনোবিকলনের সফল রূপকার নন। মানুষের ভান ও সমাজব্যবস্থাকে ধিক্কার দিয়েই তিনি দায়িত্ব পালনের তৃপ্তি পাননি। বিশ্লেণের কর্তব্য স্বেচ্ছায় নিজের ঘাড়ে তুলে নেন এবং আর একটু এগিয়ে এ অসহনীয় অবস্থাটি পালটে দেয়ার অঙ্গীকার গ্রহণ করেন।’
ব্যক্তির ক্ষয় মানিক সাহিত্যের অন্যতম উপাদান বললে অত্যুক্তি করা হয় না। এর সমান্তরালে চলে সমাজের অবক্ষয়। এ দুই বিচ্ছিন্ন নয়। ইলিয়াসের সাহিত্যে এ চেতনার প্রতিফলন ঘটেছে।
আগেই উল্লিখিত হয়েছে আরোপিত ঔচিত্যবোধের প্রতি ইলিয়াসের আজীবন অনাস্থার কথা। তার গল্পে-উপন্যাসের চরিত্র বিশ্লেণ করলেই স্পষ্ট হয়ে যায় এ বিষয়টি। নিজের এ বোধ আরও বলিষ্ঠভাবে উঠে এসেছে তার প্রবন্ধে। সেখানে তিনি আরও ক্ষুরধার, ছুঁৎমার্গবিহীন ও নির্বিকার। নিজের সম্পর্কে বলেছেন- ‘কেবল সাহিত্য নয়, এমনিতে সব ব্যাপারেই, যাকে বলে নীতিবোধ, তাতে আমার কোনো আস্থা নেই। নীতিবোধের যে ব্যাপার সেটা আমার মনে হয় ব্রাহ্ম সমাজ টাইপের, সেটা আমার কাছে হাস্যকর মনে হয়। আমি ন্যায়বোধ বা সত্য যেটা, সেটাকে একদম, matter of fact দেখতে চাই। আমি যদি বলি সাধারণ মানুষের ভালো ভাবে বাঁচা, এটা কিন্তু কোনো নীতিবোধ থেকে বলি না, এটা হচ্ছে absolutely কাণ্ডজ্ঞান থেকে। এটা খুব common sense আমি যে ভাতটা খাচ্ছি সেটা যে উৎপাদন করছে, সে এর দামটা পাচ্ছে না, এতে আমি guilty feel করছি, এটা কোনো নীতিবোধের ব্যাপার কিন্তু না। হ্যাঁ, কমিউনিস্টদের মধ্যে এক ধরনের লোক আছে যারা নীতিবাগিশ। কিন্তু নীতিবাগিশ ব্যাপারটা মনে করি Marxism-এর সঙ্গে খাপ খায় না। বুর্জোয়া সমাজ কিন্তু‘ এ নীতিবোধ দিয়েই শোষণের কাজটা চালিয়েছে।’
রবীন্দ্রনাথের জীবদ্দশা থেকে শুরু করে এখন পর্যন্ত এমন কিছু সমালোচক রয়েছেন, রবীন্দ্রনাথের বিরুদ্ধে যাদের প্রধান অভিযোগ, তার রচনা শ্রমজীবী মানুষের কথা বলে না, বিপ্লব গঠনে ভূমিকা রাখে না। সাহিত্যবোধের এমন অকর্ষিত ও স্থূল দৃষ্টিভঙ্গি অনেক বিদগ্ধ সমালোচকেরও রয়েছে। এ সমালোচনা নিঃসন্দেহে খণ্ডনযোগ্য। ইলিয়াস এ ধারার বিপরীতে রবীন্দ্রনাথের মূল্যায়ন করেছেন। ‘রবীন্দ্রসঙ্গীতের শক্তি’ নামে সংক্ষিপ্ত অথচ লক্ষ্যভেদী প্রবন্ধে তিনি বলেছেন-
‘বাংলাদেশেও ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের গান যথাযথ মর্যাদা পাচ্ছে এবং শক্তসমর্থ ব্যক্তি গঠনে এ গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রবীন্দ্রনাথের গান মানুষকে বিপ্লবের দিকে উদ্বুদ্ধ করবে না। কিন্তু শক্তসমর্থ ব্যক্তিগঠনে রবীন্দ্রনাথের গানের ক্ষমতা অসাধারণ। শক্ত মানুষের সমবেত শক্তি মানববিরোধী অচলায়ন ভাঙার অন্যতম প্রেরণা তো বটেই।’
‘বাংলা ছোটগল্প কি মরে যাচ্ছে?’- ইলিয়াসের বহুল আলোচিত একটি প্রবন্ধ। বাংলাসাহিত্যের ক্ষণজন্মা গল্পকারদের অন্যতম ইলিয়াস নিজেই। সমকালীন সাহিত্যে গড়পড়তা বাজারি উপন্যাসের চাকচিক্য, আকাশ সংস্কৃতিতে আকণ্ঠ নিমজ্জিত মধ্যবিত্ত, ছোট প্রাণ ছোট কথার সাম্প্র্রতিক অনুপস্থিতি, সমাজে প্রবল ভাংচুর এবং সমাজব্যবস্থায় নতুন শক্তি ও উপাদানের সংযোগ প্রভৃতি নানা বিষয় পর্যবেক্ষণে অসাধারণ ধীশক্তির পরিচয় দিয়েছেন তিনি-
‘..... খ্যাতি লেখককে প্রেরণা হয়তো খানিকটা দেয়, তবে খ্যাতি তাকে আরও বেশি সতর্ক করে রাখে খ্যাতি নিরাপদ রাখার কাজে। নিজের ব্যবহৃত, পরিচিত ও পরীক্ষিত রীতিটি তার বড় পোষমানা, এর বাইরে যেতে তার বাধোবাধো ঠেকে। কিংবা নিজের রেওয়াজ ভাঙতে তার মায়া হয়। তাই ছোটগল্পের জন্য ভরসা করতে হয় লিটল ম্যাগাজিনের ওপর। প্রচলিত রীতির বাইরে লেখেন বলেই লিটল ম্যাগাজিনের লেখকদের দরকার হয় নিজেদের পত্রিকা বার করার। বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় ছোটগল্পের ছিমছাম তনুখানি অনুপস্থিত, সাম্প্র্রতিক মানুষকে তুলে ধরার তাগিদে নিটল গপ্পো ঝেড়ে তারা তৈরি করছেন নানা সংকট, সমালোচকদের প্রশংসা পাওয়ার লোভ অনেকেই সামলাতে না পেরে চলতে শুরু করবেন ছোটগল্পের সনাতন পথে।’
উপরোক্ত উদ্ধৃতি থেকে দুটি বিষয় পরিষ্কার। ছোটগল্পের বহুমাত্রিকতা ও নিরীক্ষাকে স্বাগত জানানোর প্রধান প্লাটফর্ম লিটল ম্যাগাজিন। দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী প্রচলিত ধারার বাইরে লেখা ছাপাতে নারাজ। আধুনিক বাংলাসাহিত্যের বিবর্তন লক্ষ করলেও বোঝা যায় লিটল ম্যাগাজিন শুধু ছোটগল্প নয়, সাহিত্যের অন্যান্য শাখার জন্যও সোনালি দরজা খুলে দিয়েছে। আর সমালোচকদের প্রশংসা পাওয়ার লোভ সামলাতে না পারা তো সবচেয়ে সুলভ দৃষ্টান্ত। সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের কয়েকজন শক্তিমান কথাশিল্পী যে জনপ্রিয়তা ও গতানুগতিকতার আবর্তে ঘুরপাক খাচ্ছেন তা দিবালোকের মতো স্পষ্ট-
‘শ্রমজীবীর জীবনযাপন, তার ভুলভাল বা ঠিকঠাক বিশ্বাস, তার সংস্কার ও কুসংস্কার, তার পছন্দ-অপছন্দ, তার রুচি, তার ভাষা ও প্রকাশ, তার শক্তি ও দুর্বলতা, তার ভালোবাসা ও হিংসা-এসব নিয়ে তো তার সংস্কৃতিচর্চা, তার সংস্কৃতির এ পরিচয় বাংলাসাহিত্যে কোথায়?’
শুধু প্রশ্ন করে ইলিয়াস তার দায়িত্ব শেষ করেননি। আফ্রিকার উপন্যাসের উদাহরণ উপস্থাপন করে তিনি দেখালেন গ্রামীণ জীবনের স্বতঃস্ফূর্ততা কত জীবন্ত হয়ে উঠেছে নাইজেরীয় সাহিত্যিকের কলমে-
‘নাইজিরীয় লেখক চিনুয়া আচিবির উপন্যাসে নাইজিরিয়ার গ্রাম্যজীবনের গভীর ভেতরে ঢোকার সফল প্রচেষ্টা লক্ষ করা যায়। সেখানকার মানুষের জীবনযাপনের পরিচয় তো আছেই, উপরন্তু সেই জীবনযাপন জীবন্ত হয়ে উঠেছে আঞ্চলিক ভাষা বা উপভাষার প্রবাদ-প্রবচন, শ্লোক এবং তাদের বিশ্বাস ও সন্দেহ, সংস্কার ও কুসংস্কারের অপূর্ব ব্যবহারের ফলে।’
চিনুয়া আচিবির মানের লেখক বাংলাসাহিত্যে অবশ্যই রয়েছে। তাদের কেউ কেউ আচিবির চেয়েও প্রতিভাবান। কিন্তু দায়বদ্ধতাহীন প্রতিভা বাংলাসাহিত্যের লেখকদের ক্ষমতাকে সংকুচিত করেছে-
‘চিনুয়া আচিবির মানের লেখক বাংলাসাহিত্যেও পাওয়া যাবে, দক্ষতা ও নৈপুণ্য তাদের কোনো অংশে কম নয়। কিন্তু গল্পের জায়গা-জমি ও মানুষের জন্য যে মর্যাদাবোধ ও দায়িত্ববোধ নাইজেরীয় লেখককে উপন্যাস রচনার উদ্বুদ্ধ করে তার শোচনীয় অভাবে মাতৃভাষায় লিখেও আমাদের শ্রেষ্ঠ লেখকরা বাংলাভাষার প্রবাদ, প্রবচন, শ্লোক, ছড়া এবং সামগ্রিকভাবে লোকসংস্কৃতির উপযুক্ত ব্যবহার করতে পারেন না।’
গল্প, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নানা বিষয় বিশ্লেষণে পারদর্শিতার পরিচয় দিয়েছেন ইলিয়াস। ঔপনিবেশিক পরাধীনতা থেকে মুক্ত হওয়ার পরও কেন ‘গান্ধী’ চলচ্চিত্র নির্মাণের জন্য পশ্চিমাদের দ্বারস্থ হতে হয় সেটি তার অজানা নয়। নিপুণ বিশ্লেষণে তিনি অভিনন্দিত করেন ‘সূর্যদীঘল বাড়ির’ চলচ্চিত্রায়নকে। আমাদের শিক্ষাব্যবস্থা, আদিবাসী সংস্কৃতি, গুন্টার গ্রাসের সাহিত্য-কী নেই তার আগ্রহের তালিকায়? সামাজিক দায়বদ্ধতার প্রবল অনুপ্রেরণায় ইলিয়াস তাড়িত হয়েছেন সারাটি জীবন। ‘সংস্কৃতি’ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রবন্ধে ধরা পড়েছে তার ক্ষোভ, ক্রোধ, কৌতুক কখনও কখনও আশাবাদও। অভিমানী মানুষ প্রায়ই গণবিচ্ছিন্ন। ইলিয়াস তা হননি। একজন সমাজবিজ্ঞানীর মতোই তিনি ঢুকে পড়েছেন সমাজের অলিগলিতে। বের করে এনেছেন রাষ্ট্রের ও সমাজের প্রচলিত কাঠামোর দুর্বলতাকে, কখনও ধিক্কার দিয়েছেন, কখনও হাততালি দিয়েছেন। আমাদের কথাসাহিত্যিকদের দায়বদ্ধতা নিয়ে সন্দিহান ইলিয়াস যথার্থই বলেছেন-
‘বাংলাদেশের প্রধান ঔপন্যাসিক প্রয়াত সৈয়দ ওয়ালীউল্লাহ ধর্মীয় কিংবা সামাজিক কুসংস্কারকে গৌরব দেয়ার কাজে লিপ্ত হননি বরং এ সমাজের ধর্মান্ধতাকেই তিনি প্রবল শক্তিতে আঘাত করেছেন। নিজ সম্প্রদায়ের শেকড় সন্ধানের প্রয়াস এবং পশ্চাৎপদ সংস্কারকে আঘাত করার চেষ্টা তিনি করেছিলেন একই সঙ্গে। তার শেষ উপন্যাসে তাই তাকে একটি স্বকীয় ভাষারীতি তৈরি করতে হয়েছে। কিন্তু তার দৃষ্টান্ত অনুসরণ না করে আমরা বরং পাঠকের মনোরঞ্জনের কাজেই নিয়োজিত রয়েছি। আমরা কৃশকায় মধ্যবিত্ত ব্যক্তির তরল ও পানসে দুঃখ-বেদনার পাঁচালি গাই, কিন্তু এতে উপন্যাসে কি ব্যক্তির যথার্থ সামাজিক অবস্থানটি কোনোভাবেই প্রকাশিত হয়? এতে যে শেষ যে ব্যক্তিটিকে উদ্ধার করি সে কিন্তুু রেনেসাঁসের সেই শক্তসমর্থ, উচ্চাকাক্সক্ষী মানুষ নয়, বরং দায়িত্ববোধহীন ফাঁপা এক প্রাণী মাত্র।’
সেই শক্তসমর্থ ও উচ্চাকাক্সক্ষী মানুষের সন্ধান যে কোনো সৎ সাহিত্যিকের মতো ইলিয়াসও করেছেন। এক্ষেত্রে তিনি নিঃসঙ্গ। তার আকাক্সক্ষা কোনো সমবেত সমর্থনের অপেক্ষা করেনি। তার নিঃসঙ্গতা তার ব্যক্তিস্বাতন্ত্র্য ও শক্তিমত্তারই পরিচায়ক। ইবসেনের ‘এন এনিমি অব দি পিপল’ নাটকের ড. স্টকম্যানের মতোই ইলিয়াসের অবস্থান- ‘The strongest man in the world is the man who stands most alone’. প্রাবন্ধিক আখতারুজ্জামান ইলিয়াসের অন্বেষাও সেই সম্পন্ন ও শক্তসমর্থ ব্যক্তির জন্য।

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
November
(2026)
-
▼
Nov 28
(57)
- ধবলধোলাইয়ের আরও কাছে
- মোদিকে সশস্ত্র প্রতিরোধের হুমকি উলফার
- গাজীপুরের ‘বিপসট’ পরিদর্শনে নিশা দেশাই
- আত্মবিশ্বাস থাকলে তিনি পালিয়ে বেড়াতেন না: শেখ হা...
- বিল ক্লিনটনের লোলুপ দৃষ্টি!
- ড্রাকুলা উপন্যাসের দুর্গগুলো এখন
- ইন্দোনেশিয়ায় কর্মকর্তাদের রাস্তার খাবার খেতে নির...
- জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গি হামলা- সেনাসহ নিহত ৭, হাম...
- খালেদা জিয়ার সাথে নিশা দেশাইয়ের বৈঠক
- নির্বাচন কবে? রওশনকে নিশা দেশাই
- ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত মিসর : সিসি
- ‘অন্ধের যষ্টি’ চুরি
- অসৎ সঙ্গে প্রাণ হারালেন রাব্বী
- ভারতে কন্যাসন্তান হবে বলে গর্ভবতী স্ত্রীকে হত্যা
- দেশে পাকিস্তান আমলের চেয়েও ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে :...
- ই-বর্জ্য:মারাত্বক ক্ষতি হচ্ছে পরিবেশ ও শরীরের
- হাতে হাত মিললেও গলল না বরফ
- প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের সেতুবন্ধনকারী
- জিম্বাবুয়ের টার্গেট ২৫৭
- আলী দোস্ত বৃত্তান্ত by ওয়াসি আহমেদ
- জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গি হামলা
- অবশেষে হাত মেলালেন মোদি ও নওয়াজ
- ড্রাকুলা উপন্যাসের দুর্গগুলো এখন
- ‘কলাচাষী মা-বাবার সন্তান হিউজ কষ্টের মধ্যে দিয়েই ল...
- সে দুই কিশোরী ধর্ষিত হননি : সিবিআই
- দুমকির লেবুখালী ফেরিঘাট এলাকার ভাঙন প্রতিরোধে পার...
- বায়োগ্যাসে বাঁচবে পরিবেশ, হবে সাশ্রয়
- ‘মানুষ যে কঠোর আন্দোলন চাচ্ছে সেটি সময় এলেই হবে’ -...
- ফেঁসে যাচ্ছেন এমপি রানা!
- ‘আমি প্রধানমন্ত্রী হতে চাই’ by শেখ সাবিহা আলম
- গুগলকে ভেঙে ফেলার ভোট
- সাংসদ আমানুরকে পুলিশ খুঁজছে- পৌর মেয়রসহ সাংসদের ভ...
- বর্ণবাদ আগুনে জ্বলছে আমেরিকা
- ঠেলেই বিমান উড়াল যাত্রীরা
- ফার্গুসনে কৃষ্ণাঙ্গদের ইয়েস স্যার-নো স্যার জীবন
- জৈব গ্যাস প্রযুক্তি- রান্না, ব্যবসায় জৈব গ্যাস by...
- মনহারা সকাল by স্বপ্না রেজা
- চিনুয়া আচেবের ঔপনিবেশিকতা-বিরোধী উপন্যাসের প্রাসঙ্...
- আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ by রাজীব সরকার
- যশোদাবেনের উদ্বেগ- সরকারের কাছে জবাব চেয়েছেন নিরাপ...
- অদৃশ্য আবরণ পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে
- মামার বন্দিশালায় মা-ছেলের ৫ বছর by নাজমুল হক শামীম
- নামেই মানসিক হাসপাতাল by রাজিউর রহমান রুমি
- সংগ্রামী আমেনা by সাইফুর রহমান
- বিনাদোষে কারাগারে ৩৬ বছর
- রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের প্রস্তাব
- আসামির সঙ্গে ফোনালাপ ফেঁসে গেল দুই পুলিশ by মহিউদ্...
- এক দশকেও ‘স্বল্পোন্নত’ গণ্ডি পেরোনো অসম্ভব -ড. দেব...
- প্রশ্নপত্র ফাঁসে হাত দিলে পুড়ে যাবে: শিক্ষামন্ত্রী...
- এই আরিফই কি সেই আরিফ? by চৌধুরী মুমতাজ আহমদ
- লন্ডনে বাংলাদেশ বিষয়ক সেমিনার- গ্রহণযোগ্য নির্বাচন...
- ঢাকায় নিশা দেশাই- খালেদার সঙ্গে বৈঠক আজ
- ৩৬ দফা কাঠমাণ্ডু ঘোষণা -সার্ক জ্বালানি চুক্তি সই
- মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ফিলিপ হিউজ
- সাত খুনে তারেক-আরিফ সরাসরি জড়িত :র্যাব-এর তদন্ত প...
- মামলায় জেরবার বিরোধী জনপ্রতিনিধিরা by কাফি কামাল ও...
- দেশ চায় সুষ্ঠু নির্বাচন -স্মরণসভায় মিলনের মা
-
▼
Nov 28
(57)
-
▼
November
(2026)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment