Sunday, June 24, 2012
হিলারির সফর ও বাংলাদেশের ‘কৌশলগত’ তাৎপর্য by ফরহাদ মজহার
হিলারির সফর ও বাংলাদেশের ‘কৌশলগত’ তাৎপর্য by ফরহাদ মজহার
যত দূর জানা যায়, হিলারি কিনটন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসেননি, অর্থাৎ যে সময় শেখ হাসিনা তাকে চেয়েছেন সেই সময় নয়, ডক্টর ইউনূস নিয়ে টানাপড়েন একটা কারণ ছিল। এমনকি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই তাকে বাংলাদেশে আনবার চেষ্টা চলছিল।
এই বছর মে মাসে চীন থেকে কলকাতা হয়ে দিল্লি যাবার পথে মাঝখানে ছুটির দিনে বাংলাদেশ সফরে আসার দিনক্ষণ হিলারি নিজেই নির্ধারণ করেছেন। আসার পর তিনি প্লেন থেকে নেমেছেন দেরি করে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তার জন্য যে নৈশভোজের আয়োজন করেছিলেন, হিলারি তাতে শামিল হননি। অনেকে ধরে নিয়েছেন তিনি সরকারের কাছ থেকে একটা দূরত্ব বজায় রাখতে চেয়েছেন। কিন্তু এটা ঠিক নয়।
গুম, হত্যা ও মানবাধিকার নিয়ে তিনি উদ্বেগ দেখিয়েছেন, শাসনরীতি ও রাজনৈতিক দলগুলোর সংঘাতও তার ভালো লাগেনি, সেটাও বুঝিয়ে দিয়ে গেছেন। এটা তো বলতেই হবে, কারণ বাজারব্যবস্থা নিরাপদ রাখতে হলে আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। কিন্তু এহ বাহ্যÑ এগুলো বাইরের দিক। শেখ হাসিনা বিরক্তির কারণ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তাস্বার্থের নির্ভরযোগ্য মিত্র। গুম ও গুম-খুনের আতঙ্ক যখন চারদিকে এবং রাজনীতির তাপ যখন টগবগ করছে, তখন হিলারির এই সফর শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন অবশ্যই। অন্য দিকে বিএনপিও আন্দোলনের মাঠ থেকে পিছু হটেছে। শুধু পিছুই হটেনি, বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তারা পালিয়ে থেকেছেন। হিলারি ক্লিনটনকে খুশি করবার জন্য বিএনপি দেখাতে চেয়েছে তাদের ও তাদের অন্তর্ভুক্ত জোটের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে দায়ের করা অন্যায় মামলা তারা জনগণকে নিয়ে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন না, করবেন আইনিভাবে। আমরা আইন মেনে চলি- হিলারি ক্লিনটনের কাছে এই ভাবমূর্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তারা। আদালত দলীয় স্বার্থ রক্ষা করে, এই অভিযোগ তাদের। অথচ এই দলীয় আদালতের কাছেই জামিনভিক্ষা করছেন এখন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে দেখলে বিরোধী দলের এই রূপ দেখবার সুযোগও করে দিয়েছেন হিলারি। এগুলো ক্ষমতাসীনদের পক্ষে নগদ ফল। মেঘ না চাইতেই জল।
এ থেকে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় শুধু নগদ জিনিস শেখ হাসিনার হাতে ধরিয়ে দিতে তিনি বাংলাদেশে এসেছেন। কিম্বা শেখ হাসিনার সরকারের প্রতি একধরনের শীতলতা দেখেও মনে হওয়ার কারণ নাই যে তিনি বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছেন না। অবশ্যই দিচ্ছেন। শেখ হাসিনার সরকারের ওপর বা আরো সুনির্দিষ্টভাবে বললে শেখ হাসিনার শাসনে তিনি সন্তুষ্ট না-ও থাকতে পারেন, সেটা হতেই পারে, কিন্তু বাংলাদেশকে তিনি গুরুত্ব দিতে বাধ্য। সেটা অবশ্য বাংলাদেশে হিলারি ক্লিনটনের বক্তব্য থেকেই আমরা বুঝতে পারি। তিনি নিজেই বলেছেন, বাংলাদেশ স্ট্র্যাটেজিক বা ‘কৌশলগত’ দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কথা তিনি বাংলাদেশের পিঠ চাপড়িয়ে দেবার জন্য বলেন নি। তার এই কথার মর্ম আমাদের ভালোভাবে বোঝা দরকার।
‘কৌশলগত’ কথাটির মানে এই কালে শুধু সামরিক অর্থে ভূ-রাজনৈতিক কৌশলের প্রাচীন ধারণা দিয়ে বুঝলে হবে না। কিম্বা দুনিয়া যখন সমাজতান্ত্রিক আর পুঁজিতান্ত্রিক শিবির নামে দুই শিবিরে বিভক্ত ছিল, যাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বা লেনদেন ছিল না বললেই চলে... তখনকার স্নায়ুযুদ্ধের মোটা দাগের বিবেচনা দিয়েও বোঝা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নয়, কোনো রাষ্ট্রেরই প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশলের মর্ম আমরা এখন সাদাকালো কায়দায় দাগ টেনে, সরলভাবে ভূখণ্ডগত বিভাজন, কিম্বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের পরিচিত শত্রুতা মাথায় রেখে বুঝতে পারব না। স্ফীতি ও পুঞ্জীভবনের প্রক্রিয়ার মধ্য দিয়ে পুঁজির বিপুল গোলোকায়ন ঘটেছে। তাতে দুই শিবিরে বিভক্ত দুনিয়ার জায়গায় এক নতুন বিশ্বব্যবস্থার আবির্ভাব ঘটেছে। প্রতিটি দেশই দুনিয়াজোড়া বিস্তৃত একই পুঁজিতান্ত্রিক ব্যবস্থার অধীনস্থ। অতএব প্রতিটি দেশকেই নিজ নিজ নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থা এই বিশ্বব্যবস্থার অধীন থেকেই সন্ধান করতে হবে। তার বাইরে গিয়ে নয়।
এই কারণেই হিলারি ক্লিনটনের সফর নিয়ে আমার এর আগের লেখায় আমি বলেছি, “তার বাংলাদেশ সফরকে দিল্লি-ঢাকা-ওয়াশিংটন মিলে চীনের বিরুদ্ধে একটা প্রতিরোধের প্রাচীর গড়ে তোলার সফর হিশাবে যদি আমরা দেখি তাহলে সেটা খুবই সরলভাবে দেখা হবে। বাংলাদেশ ভারতের সমরনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থার অধীনস্থ একটি দেশ। সেই ক্ষেত্রে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কই তো যথেষ্ট। তার বাইরে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ‘রাজনৈতিক-সামরিক নিরাপত্তা’ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন ঘটল কেন? কী দরকার প্রতি বছর নিয়মিত সরকার ও রাষ্ট্রের উচ্চপর্যায়ে নিরাপত্তাসহ সকল বিষয় নিয়ে সংলাপের প্রয়োজনীয়তা এবং সেই সংলাপকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার চেষ্টা? হিলারির সফরের গুরুত্ব এই প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত।”
২.
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা মার্কিন নীতিনির্ধারকরা নতুন ভাবছেন এমন নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ক রচনা মার্কিন স্বার্থের অনুকূল- এই চিন্তা সম্প্রতি দানা বেঁধেছে। তা নিয়ে গত কয়েক বছরে আলাপ-আলোচনাও চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন তা বাস্তবায়ন করতে চাইছে। এই দেশগুলোর মধ্যে তিনটি দেশই সামুদ্রিক দেশ বা সমুদ্রসংশ্লিষ্ট রাষ্ট্র। ভারত মহাসাগর দিয়ে দুনিয়ার সমুদ্রগামী জাহাজের মধ্যে প্রায় ৫০ ভাগ চলাচল করে, পণ্য ও জ্বালানি বোঝাই জাহাজগুলো চলাচল করে ৭০ ভাগ। সেই দিক থেকে সমুদ্রের ওপর আধিপত্য ও দখলদারি বহাল রাখার ওপর শক্তিশালী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা নির্ভর করে। বিশ্বব্যবস্থায় প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে ততোই একটি দেশের পক্ষে একা ও একচ্ছত্র ভাবে দখলদারি ও আধিপত্য বজায় রাখা কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতায় সমুদ্রসংশ্লিষ্ট ছোটদেশগুলোর গুরুত্ব বাড়ছে।
সমুদ্রের গুরুত্ব বেড়ে যওয়ার সঙ্গে যুক্ত এই বছরের জুনে বারাক ওবামার ঘোষিত নতুন সমরনীতি। এই সমরনীতি ঘোষণার জন্য ওবামা এই বছরটা বেছে নিয়েছেন কারণ এটা নির্বাচনের বছর। তিনি বিপুলভাবে মার্কিন সামরিক বাজেট কাটছাঁট করেছেন। এই নতুন সমরনীতির প্রথম কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মনোযোগ দেবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
দুই. মধ্যপ্রাচ্যে শক্তিশালী মার্কিন উপস্থিতি থাকবে, কিন্তু ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করবার জন্য বিপুল সংখ্যায় যে সেনাবাহিনী দেখা গিয়েছিল অতো সেনাবাহিনী থাকবে না। মার্কিন সেনাবাহিনী হবে ছোট এবং মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা নির্ভর করবে সমুদ্রে ও আকাশে আধিপত্য নিশ্চিত করবার মধ্য দিয়ে। বিশেষত হরমুজ প্রণালি ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও ইরানকে প্রতিহত করবার ক্ষেত্রে প্রস্তুত থেকে। পেন্টাগনে ওবামা যখন তার নতুন সমরনীতি ঘোষণা করেছিলেন তখন বলছিলেন, ‘এক দশকের যুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসের পাতা আজ আমি উল্টালাম... এ হচ্ছে পালাবদলের এক মুহূর্ত’। মার্কিন সেনাবাহিনী এখন ছোট হবে-এটাই তার সিদ্ধান্ত। মার্কিন প্রতিরক্ষা বাজেট তিনি কেটেছেন বিপুলভাবে। মার্কিন অর্থনৈতিক অব্যবস্থাপনার জঞ্জাল সাফ করা দরকার মনে করেছেন তিনি। যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনগণের মনোভাবকে নির্বাচনের আগে নিজের পক্ষে নেবার ক্ষেত্রে এই কাটছাঁট ও নতুন সমরনীতি কতটা কাজ করে সেটা আমরা আগামি মার্কিন নির্বাচনেই দেখব। বাংলাদেশে হিলারি কিনটনের আগমন মার্কিন নির্বাচন ও নতুন মার্কিন সমরনীতি থেকে বিচ্ছিন্ন নয়।
গত বছর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় একটি প্রশান্ত মহাসাগরীয় দেশ (Pacific nation)। এশিয়ার অভিবাসীরাই মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে। বলেছেন, ‘এখানে আমি ভবিষ্যৎ দেখি, দুনিয়ার এই অঞ্চলটাই অর্থনৈতিকভাবে সবচেয়ে দ্রুত বেগে বেড়ে উঠেছে, দুনিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডের অর্ধেকেরও বেশি এখানে ঘটছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই আমার সংকল্পের সর্বোচ্চ সংকল্প বাস্তবায়নের পথ, আর সেটা হচ্ছে মার্কিন জনগণের জন্য চাকরি ও সুযোগ সৃষ্টি করা। এখানেই দুনিয়ার অধিকাংশ পারমাণবিক শক্তি এবং এখানেই দুনিয়ার অর্ধেকেরও বেশি মানুষ। এশিয়াই ঠিক করবে আগামি শতাব্দি সংঘাতে ক্ষতবিক্ষত হবে, নাকি সহযোগিতার পথ গ্রহণ করবে, নিরর্থক কষ্টভোগের কারণ হবে, নাকি হবে মানবপ্রগতির।’ তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিশাবে তিনি এই সজ্ঞান ও কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রশান্ত মহাসাগরীয় দেশ হিশাবে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতেই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে।
ওবামা ঠিক ধরেছেন যে দুনিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশাল যজ্ঞ চলছে এশিয়ায়। পুঁজি ধেয়ে আসছে এ দিকে, বিশেষত চীনে। পুঁজির এই ধেয়ে আসা বা স্থানান্তর এমন নয় যে পুঁজি আবার ফিরে যাবে ইউরোপে বা আমেরিকায়।
ইউরোপীয় ও মার্কিন অর্থনীতির যে দুর্দশা তাতে এক দিকে ইউরোপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক আধিপত্য টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠবে। পৃথিবী এককেন্দ্রিক থাকছে না, সেখানে অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্লা দিয়ে টিকে থাকতে হবে। এই সকল বাস্তবতার আলোকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুনভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তার কথা ভাবতে হয়েছে। বিশেষত দক্ষিণ এশিয়ায় ছোট দেশগুলোকে ভারতের সামরিক ও নিরাপত্তা স্বার্থের অধীন রেখে এশিয়ায় মার্কিন স্বার্থ বজায় রাখা সম্ভব কি না- এই দিকটি নতুন করে ভাবতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে। বুঝতে হবে, নিজের তাগিদেই হিলারি ক্লিনটন বাংলাদেশে এসেছেন, সাম্রাজ্যবাদী মোড়লির জন্য যতোটা তার চেয়ে অনেক বেশি এশিয়ায় মার্কিন মোড়লির দুর্বলতায় তাপ্পি মারার জন্য। আগে যেসব দেশের কোন কৌশলগত মূল্য তাদের কাছে ছিল না, আজ তারাই হঠাৎ মূল্যবান হয়ে উঠেছে।
৩.
এই দিক থেকে বিচার করলে রাজনৈতিক সামরিক ধারণা হিশাবে বাংলাদেশের ‘কৌশলগত’ অবস্থানের মূল্য ও ব্যাপ্তি এখন অনেক বিস্তৃত। বড় পরিসরেই তাকে বুঝতে হবে। পুঁজিতান্ত্রিক গোলোকায়ন এশিয়ার ‘কৌশলগত’ অবস্থানে রূপান্তর ঘটিয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব পুঁজিতান্ত্রিক অর্থনীতির মন্দা এবং যেখানে মুনাফা বেশি সেখানে পুঁজির চলে যাবার স্বভাব। পুঁজি এশিয়ার দিকে আসছে, কিন্তু প্রত্যাবর্তনের জন্য নয়, বিনিয়োগের জন্য। তার ওপর রয়েছে ইরাক ও আফগানিস্তানে কার্যত মার্কিন পরাজয় এবং অর্থনৈতিক কারণে মার্কিন সেনাবাহিনীর ছোট হয়ে যাওয়া। বেড়েছে স্থলযুদ্ধের চেয়ে সমুদ্র ও আকাশ যুদ্ধে মনোযোগ এবং তার কারণে সমুদ্র ও আকাশও এখন নিরাপত্তা বিবেচনার দিক থেকে আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হিলারি ক্লিনটন বাংলাদেশের ‘কৌশলগত’ অবস্থানের গুরুত্ব জানেন। এই গুরুত্ব শুধু ‘ভূকৌশলগত’ (geo-strategic) নয়, ওপরের আলোচনা থেকে এটা আশা করি পরিষ্কার। এমনকি নতুন আঞ্চলিক ও আন্তর্জাতিক বাস্তবতায় বাংলাদেশের ভূগোলও নতুন তাৎপর্য লাভ করছে। যেমন, ভূকৌশলগত দিক থেকে বঙ্গোপসাগর আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রের ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে তীব্র হয়েছে। সামুদ্রিক সম্পদ যেমন তেল ও খনিজ পদার্থের ওপর দখলদারি বজায় রাখার দিক তো আছেই। নিরাপত্তার দিক থেকেও সমুদ্র গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর নিয়ে যে কারণে কথা উঠেছে। বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে হিলারি কিনটন সরাসরি উত্তর না দিয়ে তার গুরুত্বের কথা এড়িয়ে গিয়েছেন। বরং উত্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্সের তারিফ করেছেন। বাংলাদেশকে কেউ প্রশিক্ষণের জন্য কিংবা এর ভূখণ্ড বাংলাদেশ বা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে পারে নি। বাংলাদেশ ঠিক কোন অর্থে কৌশলগত তাৎপর্য লাভ করেছে সেটা তিনি আর ব্যাখ্যা করে বলেননি। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ঠিক আগের মতো দেখছে না বরং বিশেষ নজরে দেখতে শুরু করেছে, সেটা তার কথায় তবুও বোঝা গিয়েছে।
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র নতুনভাবে বিবেচনা করছে সেটা হিলারি আসার আগে থেকেই স্পষ্ট হতে শুরু করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি রবার্ট ব্লেইক ঘুরে গেলেন ফেব্রুয়ারির ১৫ তারিখে, রাজনৈতিক বিষয় দেখাশুনা করবার দফতরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শেরম্যান এলেন এপ্রিলের ৫ তারিখে। তারপর রাজনৈতিক-সামরিক বিষয় দেখাশোনা করার দফতরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যান্ড্রু জে. শাপিরো হিলারি ক্লিনটন আসার মাত্র কিছু দিন আগেই ১৯ এপ্রিলে ঘুরে গেলেন। যারা এসেছেন এবং মার্কিন যে দফতরগুলোর পক্ষে এসেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল হিলারি ক্লিনটনের এই সফরের পেছনে কৌশলগত তাৎপর্যের তাগিদ রয়েছে প্রবল। অনুমান করা যায় বাংলাদেশের কৌশলগত তাৎপর্য অর্জনের মানে হচ্ছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু প্রতিরক্ষা, নিরাপত্তা ও রাজনীতি-সংশ্লিষ্ট স্বার্থ রক্ষা করতে পারে। যে ভূমিকা ভারতের আঞ্চলিক ভূমিকা থেকে আলাদা। এখানে সেই দিকটা নিয়ে কিছু কথা বলে শেষ করব।
৪.
প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন কিছু নয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে রাজনৈতিক-সামরিক অর্থে বিস্তৃত পরিসরে ‘নিরাপত্তা’ সম্পর্ক তৈরির প্রচেষ্টা নতুন। অ্যান্ড্রু শাপিরো যখন বাংলাদেশে এসেছিলেন তখনই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক-সামরিক দিক থেকে নিরাপত্তা বিষয়ে দুই দেশের সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক সংলাপের আরম্ভ। এই আলোচনাকেই ‘পার্টনারশিপ ডায়ালগ’ নামে দিপাক্ষিক ঘোষণার মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হোল মাত্র। শাপিরোর সফরের সময় দুই দেশের মধ্যে প্রথম যে সংলাপ হয়েছিল তাকে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তাবিষয়ক সংলাপ’ হিশাবেই আখ্যা দেওয়া হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের তথ্য বিভাগ বলছে, এই সংলাপ ‘দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ব্যাপ্তি, গভীরতা ও শক্তি এবং একই সাথে এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অর্জনে আমাদের সম্মিলিত সংকল্পের প্রতিফলন’। এর উল্লেখযোগ্য দিক হচ্ছে, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে কর্মপরিসরের বিস্তৃতি এবং এর সাথে আমাদের প্রতিরক্ষাবিষয়ক সম্পর্কের উন্নয়ন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ বিস্তৃত পরিসরে রাজনৈতিক-সামরিক বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বিস্তৃত ও শক্তিশালী করার কাজকে এগিয়ে নেবে এবং শান্তি রক্ষায় অংশীদারিত্ব, যৌথ সামরিক অনুশীলন ও বিনিময়, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে’ (দেখুন, মার্কিন দূতাবাস http://photos.state.gov/libraries/bangladesh/861/2012/%20Press% 20Releases/US-BD% 20Security%20Dialogue_%20Apr%2019_%202012.pdf)
বাংলাদেশের কৌশলগত তাৎপর্যের ব্যাপকতা খানিক এখান থেকে বোঝা যায়। তবে মার্কিনি স্বার্থ আরো ভালোভাবে বোঝার জন্য গত ২৪ এপ্রিল অ্যান্ড্রু শাপিরো ওয়াশিংটনে কার্নেগি এনডোমেন্ট নামের একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠানে তার ঢাকা-দিল্লি সফর নিয়ে যে আলোচনা করেছেন, সেখান থেকে আরো কিছু জানতে পারি আমরা। আগেই বলেছি তিনি মার্কিন পররাষ্ট্র বিভাগের রাজনৈতিক-সামরিক স্বার্থ দেখাশোনা করেন। শাপিরো এপ্রিলে ঢাকা ও দিল্লি ঘুরে গিয়েছিলেন। তার সফরের উদ্দেশ্য ছিল দিল্লি ও ঢাকার সঙ্গে রাজনৈতিক-সামরিক আলোচনা শুরু করা, যেন দুই দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার দ্বিপাক্ষিক জায়গাগুলো চিহ্নিত করা যায় এবং মার্কিন স্বার্থে দরকারি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। খেয়াল করতে হবে ত্রিপক্ষীয় কোনো সহযোগিতার কৌশল মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে না। দুটি দেশের সঙ্গেই আলাদা আলাদাভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে চাইছে। শাপিরো যখন ঢাকা সফর করছিলেন তখনই বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কৌশলগত প্রশ্নে উচ্চপর্যায়ে রাজনৈতিক-সামরিক সংলাপ চালাতে আগ্রহী। এই সংলাপকে ‘পার্টনারশিপ ডায়ালগ’ বলা হচ্ছে এখন। দ্বিপাক্ষিক সম্পর্কের সকল ক্ষেত্র নিয়েই দুই পক্ষের মধ্যে নিয়মিত সংলাপ। মার্কিন সামরিক স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নই এখানে প্রধান ও নির্ণায়ক ভূমিকা পালন করবে।
শাপিরো তার সফরের উদ্দেশ্য ও অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘এই সফরের মধ্যে এই সত্যও বোঝা যাবে যে আমাদের সঙ্গে অংশীদারদের জড়িত করবার জন্য আমরা ভিন্ন ভিন্ন ধরনের নিরাপত্তা-সম্পর্ক রচনার হাতিয়ার ব্যবহার করেছি।’ অর্থাৎ বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্ক রচনার ধরণ এক নয়, ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আচার কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার প্রশ্নের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে তার ওপরও তিনি জোর দিয়েছেন। (দেখুন, http://carnegieendowment.org/ 2012/04/24/roundtable-with-assistant-secretary-of-state-andrew-shapiro/aib7)
ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২০০৫ সালে। এর পর থেকে ভারত-মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক নিবিড় ও গভীর হয়েছে। বছরে দুই দেশের সামরিক মহড়ার সংখ্যা পঞ্চাশের বেশি ছাড়িয়ে গিয়েছে। সমরাস্ত্র ও সামরিক যন্ত্রপাতির বেচাবিক্রি যেখানে শূন্য ছিল, সেটা এখন ৮ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। প্রতিরক্ষা বিষয়ে উচ্চপর্যায়ে সংলাপ চালিয়ে যাওয়া সম্ভবপর হচ্ছে।
দুই দেশের মধ্যে সমরাস্ত্র বেচাকেনা বেড়েছে। শাপিরো জানিয়েছেন, ২০০৯ সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানান ধরণের ব্যবহারের উপযোগী সামরিক উড়োজাহাজ কিনেছে। তার মধ্যে রয়েছে সমুদ্রে নজরদারি করবার জন্য আটটা পি-৮১ নামের সামরিক উড়োজাহাজ, সামরিক কাজে মাল আনানেওয়ার জন্য সি-১৩০-জে নামের ছয়টি বিমান এবং সামরিক প্রয়োজনে স্থানান্তরের উপযোগী সি-১৭ নামের ১০টি উড়োজাহাজ। সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বেচাবিক্রির এই সম্পর্ক আরো বাড়বে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সম্পর্কও শাপিরোর ভাষায় গত এক দশকের মধ্যে এক জবরদস্ত (robust) রূপ নিয়েছে। নিরাপত্তার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কী চায়? শাপিরোর বক্তব্য থেকে বোঝা যায় চারটি জিনিস চাইছে মার্কিনিরা:
এক. বাংলাদেশের কাছ থেকে প্রথম যে জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র চায় সেটা হচ্ছে কাউন্টারটেররিজম বা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াকু শ্রেণি, শক্তি বা গোষ্ঠিগুলোর বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে লড়াই চালিয়ে যাবার ক্ষেত্রে বাংলাদেশ আরো কঠোর ও শক্তিশালী হোক। লড়াই সে চালিয়ে যাক। এর সঙ্গে গণমাধ্যম ও সুশীলসমাজকে যুক্ত করুক। এই ক্ষেত্রে পুলিশ, র্যাব ও গোয়েন্দা তৎপরতার দক্ষতা ও ক্ষমতা আরো বাড়ুক মার্কিন যুক্তরাষ্ট্র তা-ই চায়।
দুই. মার্কিন যুক্তরাষ্ট্র চায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বা দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করবার জন্য বাংলাদেশের জাতীয় সেনাবাহিনী যেন একটি দক্ষ ভাড়াটিয়া সৈন্য হিশাবে গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে স্থলবাহিনীকে তার সমরনীতির নির্ধারক অবস্থানে রাখতে চাইছে না বা আর্থিক সংকটের কারণে রাখতে পারছে না। শান্তিবাহিনী সেই ক্ষেত্রে কিছুটা অভাব পূরণ করবে, বাংলাদেশকে এখন অভাব পূরণে আরো বেশি অবদান রাখতে হবে।
তিন. মার্কিন যুক্তরাষ্ট্র চায় বঙ্গোপসাগরে মার্কিন নিরাপত্তাস্বার্থ নিশ্চিত করবার ক্ষেত্রে বাংলাদেশ প্রধান ভূমিকা পালন করুক; দুই হাজার পাঁচ সালে বাংলাদেশ ‘বিদেশি সেনাবাহিনীকে অর্থায়ন’-এর আওতায় যে সহায়তা নিয়েছে বাংলাদেশ তা জলসীমা পাহারা দেবার জন্য জাহাজ বানাতে ব্যয় করেছে। এতে সমুদ্রের নিরাপত্তা বাড়বে, দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে আসবে আর যেসব এলাকায় যাওয়া কঠিন সেইসব এলাকা নজরদারির মধ্যে আনা যাবে। এই ক্ষেত্রে বাংলাদেশের শক্তি ও দক্ষতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।
চার. আরেকটি অর্থনৈতিক স্বার্থ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার পুরানা সমরাস্ত্র খালাস করতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেসকল সমরাস্ত্র পুরানো বা বাড়তি সেই সকল অস্ত্রশস্ত্র ‘বাড়তি প্রতিরক্ষা উপকরণ কর্মসূচি’-র নামে বাংলাদেশকে গছিয়ে দিতে চায় তারা। শাপিরো জানাচ্ছেন, বাংলাদেশের সেনাবাহিনী ‘আধুনিক’ হতে চায়। তারা অস্ত্রশস্ত্রের সরবরাহকারীদের তত্ত্বতালাশ করছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসার একটা সুযোগও বটে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি থাকার পরেও দুই দেশের সম্পর্ক নিরাপত্তার প্রশ্নে মসৃণ- এটা দাবি করা যাবে না। জ্বালানি সম্পর্কের কারণে ভারতের ইরাননীতি যুক্তরাষ্ট্রের ইরাননীতি থেকে আলাদা। সিরিয়ার প্রশ্নেও দিল্লি ও ওয়াশিংটন এক সুরে কথা বলে না। চীনের প্রশ্নে অভিন্নতা থাকলেও দিল্লির নিজের কৌশলগত স্বার্থ আছে, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ থেকে আলাদা করে বিচার করাই সঙ্গত। ঠিক এই সকল কারণেই আমি আগের লেখায় বলেছিলাম, ‘চীনকে সামাল দেওয়ার একটা চিন্তা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ভারতের আছে। শুধু এই দিকে নজর নিবদ্ধ রাখলে মার্কিন পররাষ্ট্র সম্পর্কের নীতিগত ও কৌশলগত কোনো পরিবর্তন ঘটছে কি না সেটা আমরা ধরতে পারব না।’
হিলারি ক্লিনটনের সফরের এই তথাকথিত ‘পার্টনারশিপ ডায়ালগ’ যদি কোনো অর্থ বহন করে তা হচ্ছে- বিশ্বব্যবস্থায় নিজের একচ্ছত্র আধিপত্য হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছোট দেশগুলোর ওপর তাদের নিরাপত্তার দায় চাপিয়ে দিতে চাইছে। এই উদ্দেশ্যেই নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশকে দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় আনার প্রক্রিয়া শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র।
এর ফল কী দাঁড়ায় তা এখনি বলার সময় হয়নি। এশিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কৌশলগত অবস্থান ও সম্পর্ক বদলাচ্ছে- এটাই এখনকার জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক।
ফরহাদ মজহার: কবি, কলামিস্ট ও মানবাধিকার কর্মী
ইমেইল: farhadmazhar@hotmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1356)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 24
(27)
- গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎঃ আমার শংকা by ড. মুহাম্মদ...
- সন্ত্রাসী আর পুলিশের সাধারণ টার্গেট কি সাংবাদিকরা?...
- শ্রদ্ধা, হাবিব ভাইয়ের প্রতি by মনজুরুল আহসান বুলবুল
- তাজের ‘আমেরিকান’ ঝামেলা এবং হাসিনার ‘লেবুচেপা’ by ...
- লিবিয়া, সিরিয়া, এবং তা ছাড়িয়ে... সাম্রাজ্যবাদী বসন...
- আসবে কি নতুন দিনের সাংবাদিকতা? by সৈয়দ ইশতিয়াক রেজা
- সত্য সেলুকাস! এটাও ক্রিকেট! by পার্থ প্রতিম চন্দ্র
- সামনের বছরগুলোতেও তিস্তা চুক্তি করবে না ভারত by কা...
- পানির যুদ্ধে বাংলাদেশ by আলফাজ আনাম
- ইউনূসকে নিয়ে আওয়ামী লীগের কেন অসংযত আচরণ by সৈয়দ শ...
- হিলারি-কথন আমাদের রাজনীতি এবং নেতৃত্ব by ড. মাহবুব...
- পারে সবচেয়ে বড় সামাজিক প্রতিষ্ঠান by সৈয়দ ইশতিয়াক ...
- হিলারির সফর ও বাংলাদেশের ‘কৌশলগত’ তাৎপর্য by ফরহাদ...
- বিএনপি কি গুম-গুপ্তহত্যার দায়মুক্তি বন্ধ করবে? by ...
- কে জানে, রবীন্দ্রসঙ্গীতই বা আর কত দিন by অশোক মিত্র
- শিলাইদহ কুঠিবাড়ির যে ঘটনা আজো শিহরণ জাগায় by জাহি...
- হিলারি ক্লিনটনের স্মার্ট পাওয়ার এপ্রোচ by ফরহাদ ম...
- হিলারি কি ত্রাণকর্তা? by কামরুজ্জামান
- প্রেস ফ্রিডম ডেঃ সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ঝুঁকি...
- তুরস্ক-বাংলাদেশ সম্পর্কঃ কৌশলগত অমিত সম্ভাবনা by ক...
- ‘কর্পোরেট দাসমাত্র’ by আলী আসিফ শাওন
- ইউরোয় জমজমাট সেক্স মার্কেট
- ক্যাটের জুতার মিউজিয়াম!
- শাকিরার অন্তঃসত্ত্বার গুজব
- ১৪ বছর পর
- মধুচন্দ্রিমার অপেক্ষায় ড্রিমগার্ল কন্যা এষা
- মীর জাফরের বিশ্বাসঘাতকতার স্মৃতিবহ “নিমকহারাম দেউরি”
-
▼
Jun 24
(27)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment