Wednesday, December 31, 2014
২০১৪: যারা অনন্তপথের যাত্রী by কাফি কামাল
২০১৪: যারা অনন্তপথের যাত্রী by কাফি কামাল

মৃত্যু
নিয়তির এক অমোঘ নিয়ম। জন্মালেই মৃত্যুবরণ করতে হবে। কীর্তিমানের মৃত্যু
জাতীয় জীবনে তৈরি করে গভীর শূন্যতা। যা কখনও পূরণ হওয়ার নয়। সুন্দর ভুবনে
তাদের বেঁচে থাকা প্রয়োজনীয় হলেও অমোঘ সত্যকে মেনে আমাদের উচ্চারণ করতে হয়
‘যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’ প্রকৃতির নিয়ম মেনে
২০১৪ সালেও না ফেরার দেশে চলে গেছেন বেশ কয়েকজন কীর্তিমান। যাদের মধ্যে
রয়েছেন বরেণ্য সব দার্শনিক, শিক্ষাবিদ, বিপ্লবী, বিজ্ঞানী, আইনজ্ঞ, স্থপতি,
চিত্রশিল্পী, কবি, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক ও রাজনীতিক। স্বীয় কর্মক্ষেত্রে
বাংলাদেশের জন্য যারা রেখেছেন দিগন্তবিস্তারী অবদান। ‘আমি যেমন এসেছিলাম,
সঙ্গী ছাড়াই/ফিরব খালি হাতেই।/জমার খাতে কিছু যদি জমেই থাকে/থাক পড়ে তা
এইখানে,/যদি কারও কোন সময় কাজে লাগে।’ কবিতার চরণগুলো ‘নব বসন্তে’র কবি
খ্যাত বাংলা সাহিত্যের চল্লিশের দশকের কবি আবুল হোসেনের। ৯১ বছর বয়সে ২৯শে
জুন তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের অধিকারী আবুল হোসেন
বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে পালন করেছেন সরকারের উচ্চপর্যায়ের
বিভিন্ন দায়িত্ব। অলঙ্করণ করেছেন কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় নানা
সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ পদ। দীর্ঘ সাহিত্য জীবনে তার ২৫টি গ্রন্থ
প্রকাশিত এবং সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন বাংলা একাডেমী ও
একুশে পদক। দার্শনিক ও বরেণ্য শিক্ষাবিদ সরদার ফজলুল করিম। ৮৯ বছর বয়সে
তিনি মৃত্যুবরণ করেন ১৫ই জুন। বরিশালের কৃষক পরিবারের এ সন্তান ঢাকা
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও অধ্যাপনা করেন। সাম্যবাদী বামপন্থি
সামাজিক-রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকায় পাকিস্তান আমলে কারাভোগ করেন দীর্ঘ
১১ বছর। জেলে থেকেই ১৯৫৪ সালে পাকিস্তান সংবিধান সভার সদস্য হিসেবে কাজ
করেন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনীর হাতে গ্রেপ্তার ও নিগৃহীত হন। সরদার
স্যার খ্যাত এ দার্শনিকের ‘প্লেটোর সংলাপ‘, ‘প্লেটোর রিপাবলিক’,
‘অ্যারিস্টলের পলিটিক্স’, ‘দর্শনকোষ’সহ কয়েকটি বই বাংলাদেশে দর্শন ও
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের অবশ্যই পাঠ্য। কর্মের স্বীকৃতি হিসেবে
অর্জন করেছেন স্বাধীনতা দিবস পুরস্কার, একুশে পদকসহ নানা সম্মাননা। ভাষা
মতিন খ্যাত ভাষা আন্দোলনের পুরোধা পুরুষ আবদুল মতিন। ৮৮ বছর বয়সে তিনি
মৃত্যুবরণ করেন ৮ই অক্টোবর। সিরাজগঞ্জের কৃষক পরিবারের সন্তান উচ্চমাধ্যমিক
পাসের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বৃটিশ আর্মিতে যোগ দিয়ে কমিশন
র্যাঙ্ক পান। যুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যায় পড়ার সময় ১৯৫২ সালের ২১শে
ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। কলাভবনের ছাত্রসভায় সভাপতিত্বকারী
মতিন ছিলেন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম
কমিটির আহ্বায়ক। আজীবন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ভাষা মতিন ছাত্র ইউনিয়ন,
কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের ইউনাইটেড
কমিউনিস্ট লীগের সঙ্গে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলন ও রাজনীতি নিয়ে তিনি
বেশকিছু গ্রন্থ রচনা করেছেন। অর্জন করেছেন একুশে পদক-২০০১, ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জসহ নানা পুরস্কার। মরণোত্তর
চক্ষু ও দেহদান করেন বরেণ্য এ ব্যক্তিত্ব। কবি, কৃতী শিক্ষাবিদ ও
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী। ৮৬ বছর বয়সে
তিনি মৃত্যুবরণ করেন ১১ই নভেম্বর। শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের অধিকারী
মনীষী রাজশাহী, জাহাঙ্গীরনগর ও গণবিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কয়েক যুগ অধ্যাপনা ও
ভিসি’র দায়িত্ব পালন করেছেন। ১৯৯০-৯১ সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক দূত হয়ে সফর
করেছেন বিশ্বের অনেক দেশ। কবিতা রচনার পাশাপাশি অনুবাদ করেছেন বিস্তর।
অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমিসহ অনেক পুরস্কার।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ
হাবিবুর রহমান। ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ১১ই জানুয়ারি। ১৯৪৯ ও
৫২-এর ভাষা আন্দোলনের অন্যতম এ সৈনিক একাধারে আইনজীবী, গবেষক ও
অভিধানপ্রণেতা। শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের অধিকারী হাবিবুর রহমান ঢাকা ও
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও দীর্ঘ দুই যুগ হাইকোর্টের বিচারকের
দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে প্রধান বিচারপতি ও ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক
সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশে
বিচারপতিদের সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। তিনি কবিতার
পাশাপাশি আইন, ইতিহাস, ভাষা, ধর্ম ও সাহিত্য বিষয়ক অর্ধশতাধিক গ্রন্থ রচনা
করেন। সাহিত্যকৃতীর স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী, একুশে পদক, হিউম্যান
ডিগনিটি সোসাইটি থেকে সরোজিনী নাইডু পুরস্কার, স্পেশাল কনট্রিবিউশন টু
হিউম্যান রাইটস পুরস্কার অর্জন করেন। জাতির মুরব্বী খ্যাত প্রখ্যাত
সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট এবিএম মূসা। ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ
করেছেন ৯ই এপ্রিল। ছয় দশকের বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি ইনসাফ, পাকিস্তান
অবজারভার, বাংলাদেশ অবজারভার, সংবাদ, মর্নিং নিউজ, দৈনিক যুগান্তর পত্রিকায়
রিপোর্টার থেকে সম্পাদক নানা ভূমিকায় সাংবাদিকতা করেন। মুক্তিযুদ্ধের সময়
বিবিসি, সানডে টাইমসে সংবাদ পাঠাতেন রণাঙ্গন থেকে। এছাড়া পিআইবি, বাসস, ও
বিটিভি’র শীর্ষপদসহ দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের
আঞ্চলিক পরিচালক হিসেবে। এমপি নির্বাচিত হয়েও রাজনীতি থেকে সরে এসে নিজেকে
প্রতিষ্ঠিত করেছেন জাতির বিবেক হিসেবে। জাতীয় প্রেস ক্লাবের চারবার সভাপতি ও
তিনবারের এ সাধারণ সম্পাদক সরকারের নির্মোহ সমালোচনায় সোচ্চার ছিলেন
আমৃত্যু। টেলিভিশন টক-শোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে তিনি জনপ্রিয়তা
অর্জনের পাশাপাশি চক্ষুশূলে পরিণত হয়েছিলেন সরকারের। বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের স্নেহধন্য এবিএম মূসা মৃত্যুর পর পাননি যথাযোগ্য রাষ্ট্রীয়
সম্মান। বাংলাদেশের চিত্রশিল্পের অন্যতম প্রাণপুরুষ কাইয়ুম চৌধুরী। ৮০ বছর
বয়সে মৃত্যুবরণ করেছেন ৩০শে নভেম্বর। বেঙ্গল ফাউন্ডেশনের ক্লাসিক্যাল
মিউজিক ফেস্টিভ্যালে বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে অসুস্থ মঞ্চেই মৃত্যুর
মুখে ঢলে পড়েন। তার শেষ কথা ছিল- ‘আমার একটি কথা ছিল।’ বাংলাদেশের প্রকাশনা
জগতে প্রচ্ছদশিল্পী হিসেবে কিংবদন্তি কাইয়ুম চৌধুরী। শিল্পচার্য জয়নুল
আবেদীনের এ শিষ্য বাংলা সাহিত্যের অনেক খ্যাতিমান কবি-সাহিত্যিকের প্রথম
বইয়ের প্রচ্ছদশিল্পী। বর্ণিল পটভূমিতে মোটাদাগের নকশা তাঁর প্রধানতম
অঙ্কনশৈলী। প্রচ্ছদ শিল্পকে তিনি নিয়ে গেছেন অন্যরকম এক উচ্চতায়। ভাষা
আন্দোলনের এ সৈনিক কর্মজীবনে শিল্পচর্চার পাশাপাশি করেছেন সাংবাদিকতা ও
অধ্যাপনা। অর্জন করেছেন একুশে পদকসহ দেশ-বিদেশের নানা সম্মানজনক পুরস্কার।
দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার সাবেক সম্পাদক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক
উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম। ৭৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন
৬ই জুন। দীর্ঘ প্রায় ছয় দশকের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে সংবাদ সংস্থা
অ্যাসোসিয়েটস প্রেস অব পাকিস্তান, নিউ নেশন, সাপ্তাহিক ডায়ালগ,
ইন্ডিপেনডেন্ট, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার
অবদান অবিস্মরণীয়। তিনি সাংবাদিকতা জগতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন
এক অনুকরণীয় ব্যক্তিত্বে। নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সংবাদপত্রের
বিকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষায় তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ
ভূমিকা। সাংবাদিকতার পাশাপাশি সফলতার সঙ্গে লন্ডন হাইকমিশন ও ওয়াশিংটন
দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্বিশ্ব বিভাগের মহাপরিচালকসহ কূটনীতিক
হিসেবে পালন করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব। বাংলা সাহিত্যে পঞ্চাশের দশকের
অন্যতম প্রধান কবি ফজল শাহাবুদ্দীন। ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ৯ই
ফেব্রুয়ারি। তিনি রচনা করেছেন ৩০টির মতো কাব্যগ্রন্থসহ অর্ধশতাধিক গ্রন্থ।
সাংবাদিক হিসেবে তিনি স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে
রেখেছেন পথিকৃতের ভূমিকা। কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন একুশে
পদক, বাংলা একাডেমি পুরস্কার। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বর্ষীয়ান
রাজনীতিক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এলকে সিদ্দিকী। ৭৫ বছর বয়সে তিনি
মৃত্যুবরণ করেন ১লা আগস্ট। চট্টগ্রামের এক বনেদী পরিবারে জন্ম নেয়া এ
রাজনীতিক জাতীয় নির্বাচনে সীতাকুণ্ড থেকে চারবার এমপি নির্বাচিত হয়ে জিয়াউর
রহমানের সময় বিদ্যুৎ ও খালেদা জিয়ার সরকারে দুই মেয়াদের এ পানি
সম্পদমন্ত্রী ষষ্ঠ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি, ভারতের সঙ্গে যৌথ নদী কমিশনের
কো-চেয়ারম্যান, সংসদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক ফখরুজ্জামান চৌধুরী। ৭৪ বছর বয়সে তিনি
মৃত্যুবরণ করেন ১২ই জুন। কর্মজীবনে বিটিভির পরিচালকের দায়িত্ব পালন করেন
তিনি। ষাটের দশকের অন্যতম এ সাহিত্যিক নানা মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ
করেছেন বিস্তর। অর্ধশতাধিকের বেশি গ্রন্থের এ রচয়িতা অর্জন করেছেন অগ্রণী
ব্যাংক ও বাংলা একাডেমি পুরস্কার। প্রবীণ সাংবাদিক, নারী অধিকার আন্দোলনের
অন্যতম সংগঠক ও সাবেক এমপি এএন মাহফুজা খাতুন ওরফে বেবী মওদুদ। ৬৬ বছর বয়সে
তিনি মৃত্যুবরণ করেন ২৫শে জুলাই। বেবী মওদুদের মৃত্যুতে হাসপাতালে গিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন- ‘তার মৃত্যুতে আমি আমার দীর্ঘদিনের
একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি’। প্রায় ৫ দশকের সাংবাদিকতা জীবনে তিনি
সংবাদ, বিবিসি, ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রা এবং বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমে নানাপদে দায়িত্ব পালন করেন। একদা বাম রাজনীতির সঙ্গে
জড়িত বেবী মওদুদ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সক্রিয় এবং নবম জাতীয়
সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে এমপি নির্বাচিত
হন। তিনি সৃজনশীল ও মননশীল অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। আন্তর্জাতিক
বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরী। মাত্র ৬৫ বছর বয়সে এক
সড়ক দুর্ঘটনায় নিহত হন ২৯শে নভেম্বর। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর
সোনারগাঁও মোড়ে বাসচাপায় গুরুতর আহত হলে পথচারীরা তাকে নিয়ে যান পাশের একটি
হাসপাতালে। কিন্তু হাসপাতালে অবহেলাজনিত বিলম্বের কারণে শেষ পর্যন্ত তাকে
বাঁচানো আর সম্ভব হয়নি। বাসসের সাবেক এ প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা
পরিচালক মৃত্যুকালে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের পরামর্শকের দায়িত্ব পালন
করছিলেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ৬৩ বছর বয়সে তিনি
মৃত্যুবরণ করেন ১০ই নভেম্বর। ১৯৭৮ সালে কৃতী এ শিক্ষার্থীর বয়স তখন মাত্র
২৬। ১৭-১৮ জন প্রতিযোগীর ৫৭টি নকশার মধ্যে তার নকশাটি চূড়ান্ত নির্বাচিত
হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে ১৯৫২’র ভাষা
আন্দোলন, ১৯৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬’র শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২’র
শিক্ষা আন্দোলন, ১৯৬৬’র ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ এর
মহান মুক্তিযুদ্ধ নির্দেশ করে এ স্থাপনা। মহান মুক্তিযুদ্ধের শহীদদের
স্মরণে তার অনন্য সাধারণ নকশায় নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলা এবং বাঙালি
জাতির সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসেবে চির ভাস্বর থাকবে। একুশে পদকে
ভূষিত এ স্থপতি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে বসবাস করতেন। পাটের
জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। ৬০ বছর বয়সে তিনি
মৃত্যুবরণ করেন ২০শে ডিসেম্বর। মুক্তিযুদ্ধে শহীদ পিতার এ সন্তান মস্কো ও
জার্মানির ম্যাক্সপ্ল্যাংক ইনস্টিটিউট থেকে দু’বার পিএইচডি ডিগ্রি অর্জন
করেন। মাকসুদুল আলমের নেতৃত্বে ২০১০ সালে পাটের জিন নকশা ও ২০১৩ সালে দেশী
পাটের জীবনরহস্য উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা
ইনস্টিটিউট ও ডাটাসফটের একদল গবেষক। বিশ্বে এ পর্যন্ত আবিষ্কৃত ১৭টি
উদ্ভিদের জিন নকশার মধ্যে পাট, পেঁপে ও রাবার তিনটিই হয়েছে তাঁর হাতে।
বরেণ্য শিক্ষাবিদ ও টকশো আলোচক প্রফেসর ড. পিয়াস করিম মৃত্যুবরণ করেন ১৩ই
অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দীর্ঘদিন অধ্যাপনার পর তিনি
দেশে ফিরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড
সোশাল সায়েন্সেসে যোগ দেন। টেলিভিশনের টকশোসহ বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক ও
জাতীয় ইস্যুতে সাহসী বক্তব্য রেখে খুব দ্রুতই তিনি পরিণত হন এক দেশবরেণ্য
ব্যক্তিত্বে। কিন্তু তার মৃত্যুর পর কতিপয় প্রতিবাদী যুবকের অপপ্রচারে
অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির জন্ম হয়। এছাড়া ভাষাসৈনিকদের মধ্যে- ১লা মার্চ
ভাষাসৈনিক ও সাংবাদিক সাঈদ উদ্দীন আহমেদ, ৮ই মে ভাষাসৈনিক একেএম
আজহারউদ্দিন, ৯ই মে ভাষাসৈনিক শফিয়ার রহমান, ১৩ই সেপ্টেম্বর ভাষাসৈনিক ও
ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কমিটির সভাপতি আবদুস সামাদ, রাজনীতিকদের মধ্যে- ২০শে
জানুয়ারি আওয়ামী লীগ নেতা ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি শওকত মোমেন
শাহজাহান, ৫ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়ার সাবেক এমপি খন্দকার
রাশিদুজ্জামান দুদু, ১লা মার্চ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী
এডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহম্মাদ, ৯ই এপ্রিল আওয়ামী লীগ নেতা ও
বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন, ৩০শে এপ্রিল জাতীয় পার্টির নেতা ও
নারায়ণগঞ্জের সাবেক এমপি নাসিম ওসমান, ৭ই জুন বিএনপি নেতা ও ময়মনসিংহের
সাবেক এমপি আমানুল্লাহ চৌধুরী, ২০শে জুলাই রংপুরে মুক্তিযুদ্ধের সংগঠক
আফতাবুন নাহার, ১৮ই আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনীর সাবেক এমপি
মুহাম্মদ মোশাররফ হোসেন, ২রা সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট এরশাদের ছোট
ভাই সাবেক এমপি মোজাম্মেল হোসেন লালু, ১৯শে ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও
সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন, শিল্পী-সাহিত্যিকদের মধ্যে- ২১শে
জানুয়ারি চলচ্চিত্রকার মহম্মদ হান্নান, ২৩শে জানুয়ারি সাহিত্যিক-সাংবাদিক
জাকারিয়া শিরাজী, ১৯শে এপ্রিল ‘যারে যাবি যদি যা’ গানের শিল্পী বশির আহমেদ,
২৩শে মে কবি ও বিপ্রতীক সম্পাদক ফারুক সিদ্দিকী, ২রা ডিসেম্বর শিক্ষাবিদ ও
গবেষক তিতাশ চৌধুরী, ১২ই ডিসেম্বর সাংবাদিক ও শিশু সাহিত্যিক আহমাদ কাফিল,
১৮ই ডিসেম্বর কবি ও সাংবাদিক অরুনাভ সরকার, ৫ই সেপ্টেম্বর শাস্ত্রীয় ও
লোকগানের শিল্পী রামকানাই দাশ, ২৭শে সেপ্টেম্বর নন্দিত কথাসাহিত্যিক
হুমায়ূন আহমদের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজ, ৫ই নভেম্বর সংগীতজ্ঞ মোহাম্মদ আলী
সিদ্দিকী, ২২শে নভেম্বর ক্রীড়া ধারাভাষ্যকার মনজুর হাসান মিন্টু, ৭ই
ডিসেম্বর ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা খলিল, সাংবাদিকদের মধ্যে- ১৪ই
অক্টোবর অবজারভারের ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউ ও ১৫ই অক্টোবর প্রবীণ
সাংবাদিক ফওজুল করিম মৃত্যুবরণ করেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী
অপরাধে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত দুই বিতর্কিত রাজনীতিক জামায়াতের সাবেক
আমীর অধ্যাপক গোলাম আযম ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী আবদুল আলিম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের প্রিজন সেলে
মৃত্যুবরণ করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 31
(61)
- খালেদার বক্তব্যে হতাশা, বিস্ময় by রিয়াদুল করিম
- সুন্দরবনে নৌ চলাচল বন্ধের সুপারিশ -জাতিসংঘ বিশেষজ্...
- নির্বাচন নিয়ে সাত দফা প্রস্তাব খালেদার
- ‘জনগণ ছাড়া আমাকে কেউ মাইনাস করতে পারবে না’ -খালেদা...
- যুক্তরাষ্ট্রে দুই বছরের ছেলের গুলিতে মা নিহত
- টেকনাফে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
- গাজীপুরে আগুন, আটক ২৭, আহত ১০
- হরতালের মধ্যেও চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট চলছে
- খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আজ
- ৪৮ ঘণ্টার হরতাল চলছে, রাজধানীতে লরিতে আগুন
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ৩
- পুলিশের হাতে শিবির কর্মীর কামড়
- হ্যাপির মামলায় ডিএনএ পরীক্ষার অনুমতি
- খালেদার নিরাপত্তায় চকবাজার থানায় জিডি
- ঢাকার পানশালা রাতভর বন্ধ থাকবে
- পুলিশে ‘বডি ওউন ক্যামেরা’
- বর্ষবরণের প্রস্তুতি: সিডনির আকাশে দেখা মিলবে মোহনী...
- ‘বিমান বাহিনীর আধুনিকায়নে সর্বোচ্চ উদ্যোগ নেয়া হয়...
- ঢাকার পানশালা রাতভর বন্ধ থাকবে
- পরীক্ষা না দিয়েও জিপিএ–৫, দিয়েও অনুপস্থিতিজনিত ফ...
- আন্দোলনের আগে সংলাপের প্রস্তাব দিতে পারেন খালেদা জ...
- ‘২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক’ -আইন ও...
- সাগরেই বিধ্বস্ত উড়োজাহাজটি -নিশ্চিত করেছে এয়ারএশি...
- সামরিক আদালত গঠন অসাংবিধানিক হবে -পাকিস্তানের সাবে...
- খুদে ক্যামেরা নিয়ে রাজপথে পুলিশ
- টিকিট কেটেও বেঁচে গেলেন তাঁরা ১০ জন
- এক মাস পেছাল ৩৫তম বিসিএসের নির্বাচনী পরীক্ষা
- ধূমপানের পথ ধরে...
- নোয়াখালীতে শিক্ষক হত্যায় বিএনপি ও জামায়াত দায়ী
- থার্টিফার্স্ট ও হরতালে নিরাপত্তা চাদরে ঢাকা
- আজহারের ফাঁসির আদেশ
- হিটলারের পরমাণু বাংকার আবিষ্কার
- সেনা আদালত বৈধ নয়
- ২০১৪: এশিয়ার আলোচিত মুখগুলো
- উত্তর ভারতে হাড় হিম ঠান্ডা
- হিটলারের স্মৃতি ঘেরা বাড়ি নিয়ে বিড়ম্বনা
- যেকোনো কিছুই ঘটতে পারে
- জাভা সাগরের নীল পানিতে লাশ আর লাশ
- বছরজুড়ে আলোচনায় যারা
- প্রস্তুত কক্সবাজার কুয়াকাটা by রাসেল চৌধুরী ও শরিফ...
- নিহত জিহাদ ও রাষ্ট্রীয় রশি by রোবায়েত ফেরদৌস
- হিন্দুদের গোলপোস্ট হচ্ছে নয়াদিল্লি by কুলদীপ নায়ার
- ২০১৪: যারা অনন্তপথের যাত্রী by কাফি কামাল
- বছরজুড়ে আলোচনায় সাত খুন by নুরুজ্জামান লাবু ও আল আমিন
- দায়মুক্তির তকমা নিয়ে বছর পার by নিয়াজ মাহমুদ
- ২০১৪ সালে ৫ বিমান বিপর্যয়
- আত্মগোপনে নিরব-ঋদ্ধি
- হ্যাপির মামলায় রুবেলের ডিএনএ পরীক্ষার আবেদন
- শহীদুল আইজিপি বেনজীর র্যাবের ডিজি
- আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল by উৎপল রায়
- পিএসসিতে মেয়েরা জেএসসিতে ছেলেরা এগিয়ে by নুর মোহাম্মদ
- কে হচ্ছেন সিলেটের নতুন মেয়র, জল্পনা by ওয়েছ খছরু
- তিনি দীর্ঘ মেয়াদে বিদেশে থাকছেন!
- মেয়ের জিপিএ-৫ ক্ষুব্ধ শিক্ষক পিতা
- আরিফের সেই চিঠি -জামিন নামঞ্জুর, কারাগারে
- পরীক্ষা না দিয়েও জিপিএ-৫
- পল্টন থানায় ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা
- ‘বিশাল’ শোডাউন করবে জাপা
- বাইরের চাপ ও দক্ষতার অভাবে দুদক কাজ করতে পারে না’ ...
- ‘আমাদের অনেক সফলতা রয়েছে’ -দুদক কমিশনার সাহাবুদ্দি...
- সুন্দরী তৈদুছড়া ঝরনা by আজহার হীরা
-
▼
Dec 31
(61)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment