Thursday, December 23, 2010
আলোচনা- একটি পুরনো সম্পর্কের স্মৃতিচিত্র by সাযযাদ কাদির
আলোচনা- একটি পুরনো সম্পর্কের স্মৃতিচিত্র by সাযযাদ কাদির
বম্বে, বোম্বে, বম্বাই, বোম্বাই, মুম্বাই, মুম্বই ( সাতটি দ্বীপের এই নগরী আর এর চলচ্চিত্র জগৎ বলিউডের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো।
রবীন্দ্রনাথের বড় ভাই, প্রথম ভারতীয় আই.সি.এস. (ইন্ডিয়ান সিভিল সার্ভিস), সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৪২-১৯২৩) চাকরি উপলক্ষে ঐ প্রদেশে ছিলেন দীর্ঘদিন (১৮৬৫-১৮৯৭)। সে অভিজ্ঞতার আলোকে দু'টি বইও লিখেছেন "বোম্বাই চিত্র" (১৮৮৯) ও "আমার বোম্বাই প্রবাস" (১৯১৫)। "বোম্বাই রায়ত" নামের বইটি সঙ্কলিত হয়েছে পরে, ১৯৮৬ সালে।
সত্যেন্দ্রনাথের আলোকপ্রাপ্তা স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী (১৮৫০-১৯৪১) বাঙালিনীদের শাড়ি পরা শিখিয়েছেন ঐ প্রদেশ থেকেই শিখে এসে। সমীর সেনগুপ্ত লিখেছেন, "বোম্বাই গিয়ে জ্ঞানদানন্দিনী দেবী হিন্দি বা ইংরেজি বলতে না পারায় অসুবিধের মধ্যে পড়েছিলেন খুবই। তাছাড়া স্ত্রীলোকের বাইরে বেরোবার উপযুক্ত শোভন পরিচ্ছদেরও সমস্যা ছিল। নানা পরীক্ষার পর পার্সী শাড়ি ও জামার নমুনায় এবং গুজরাটি মেয়েরা যেভাবে শাড়ি পরে তার কিঞ্চিৎ পরিবর্তন ঘটিয়ে (ডান কাঁধের বদলে বাঁ কাঁধে অাঁচল নিয়ে) তার পোশাকের সমস্যার সমাধান করা হলো (এই পোশাকই কালক্রমে বাড়ি থেকে বাইরে বেরোনো বাঙালি মেয়েদের সার্বজনিক পোশাক হয়ে দাঁড়ালো।" (রবীন্দ্রনাথের আত্মীয়স্বজন ২০০৫)।
সত্যেন্দ্রনাথের আলোকপ্রাপ্তা স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী (১৮৫০-১৯৪১) বাঙালিনীদের শাড়ি পরা শিখিয়েছেন ঐ প্রদেশ থেকেই শিখে এসে। সমীর সেনগুপ্ত লিখেছেন, "বোম্বাই গিয়ে জ্ঞানদানন্দিনী দেবী হিন্দি বা ইংরেজি বলতে না পারায় অসুবিধের মধ্যে পড়েছিলেন খুবই। তাছাড়া স্ত্রীলোকের বাইরে বেরোবার উপযুক্ত শোভন পরিচ্ছদেরও সমস্যা ছিল। নানা পরীক্ষার পর পার্সী শাড়ি ও জামার নমুনায় এবং গুজরাটি মেয়েরা যেভাবে শাড়ি পরে তার কিঞ্চিৎ পরিবর্তন ঘটিয়ে (ডান কাঁধের বদলে বাঁ কাঁধে অাঁচল নিয়ে) তার পোশাকের সমস্যার সমাধান করা হলো (এই পোশাকই কালক্রমে বাড়ি থেকে বাইরে বেরোনো বাঙালি মেয়েদের সার্বজনিক পোশাক হয়ে দাঁড়ালো।" (রবীন্দ্রনাথের আত্মীয়স্বজন ২০০৫)।
মারাঠিনীরা শাড়ি পরেন মালকোঁচা দিয়ে। ওভাবে শাড়ির কোঁচা দু' পায়ের মাঝ দিয়ে টেনে নিয়ে পেছনে না গুঁজে জ্ঞানদানন্দিনী দিলেন ছেড়ে, ব্যবস্থা করলেন সে কোঁচা সামলাবার। সেই থেকে শুরু বাঙালিনীদের শাড়ি পরার আধুনিক কায়দা-কেতা।
জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা, রবীন্দ্রনাথের প্রিয় ভাইঝি, ইন্দিরা দেবী চৌধুরানী (১৮৭৩-১৯৬০) লিখেছেন, "মা যখন বোম্বাই থেকে পাসর্ী মেয়েদের শাড়ি পরা একটু বদলসদল করে আমাদের মেয়েদের পরনের উপযোগী করে বিজ্ঞাপন দিয়েছিলেন_ যে কেউ যদি শিখতে চায় তো জোড়াসাঁকোয় এলে শিখিয়ে দেবেন ( তখন বিহারী গুপ্ত মশায়ের স্ত্রী সৌদামিনী গুপ্তা একজন শিক্ষার্থিনী হয়ে এসেছিলেন শুনেছি।" ('স্মৃতিসম্পুট')
জ্ঞানদানন্দিনী দেবীর এক জা, উন্মাদ রোগগ্রস্ত বীরেন্দ্রনাথ ঠাকুর (১৮৪৫-১৯১৫)-এর স্ত্রী, প্রফুলস্নময়ী দেবীও লিখেছেন, "তিনি (জ্ঞানদানন্দিনী দেবী) প্রথমে বম্বে হইতে আসিয়া শাড়ির নীচে পায়জামা পরা, সায়া পরা, জামা পরা ও বম্বে ধরনের শাড়ি পরা আমাদের পরিবারের মধ্যে প্রচলন করিয়াছিলেন। তাই দেখিয়া বাহিরের অন্যান্য লোকেরা তাঁহার অনুকরণ করিতে থাকেন।" ('আমাদের কথা', প্রবাসী, বৈশাখ ১৩৩২)
শাড়ির কথা বললাম, খুঁজলে এ রকম আরো অনেক সূত্র পাওয়া যাবে বোম্বাই-বাংলা সম্পর্কের। সেকালে একটু বড়সড় ফলমূল, শাক-সবজি, তরি-তরকারির পরিচিত ছিল 'বোম্বাই' বা 'বোম্বাইয়া' নামে। বোম্বাই লিচু, বোম্বাই মুলা তখন কে না খেয়েছেন! বোম্বাই হলুদও ছিল। তবে সে নামকরণ হয়তো ছিল বড় আকারের যে কোনও কিছুকেই বোম্বাইয়া মনে করার কারণে। ঐ হলুদ পরে নাম পেয়েছে 'পাটনাই'। এভাবে ছিল বোম্বাই আলু, বোম্বাই মিষ্টিঃ। আরো কত কি! আমাদের বিন্দুবাসিনী স্কুলের শহীদ স্যার, রিয়াজ স্যার, কাগমারী কলেজের প্রিন্সিপাল জলিল স্যার বক্তৃতা করতেন অলঙ্কার বহুল ইংরেজিতে। ঐ ভাষা পরিচিত ছিল 'বোম্বাস্টিক ইংলিশ' নামে। এভাবে আড়ম্বর ও আতিশয্য পূর্ণ সব কিছু ছিল বোম্বাস্টিক। বোম্বাস্টিক কথা, বোম্বাস্টিক গল্পঃ। ফাঁকা বুলিও ছিল 'বোম্বাস্টিক ডায়লগ'। আর ছিল বোম্বেটে। বোম্বেটে মানে ডাকাত। আবার বোম্বেটে ডাকাত বলতে ঐ এলাকার (আরব সাগরের) জলদসু্যদেরও বোঝাতো। হার্জের অাঁকায় ও লেখায় সৃষ্ট টিনটিন-কাহিনী "বোম্বেটে জাহাজ" পড়ার অনেক আগে তাদের রক্ত হিম করা নৃশংসতার কাহিনী আমরা পড়েছি পাঁচকড়ি দে, দীনেন্দ্রকুমার রায়, শশধর দত্ত, হেমেন্দ্রকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্ত, স্বপনকুমার প্রমুখের রহস্য-রোমাঞ্চ সিরিজে। 'বোম্বেটের কবলে' বা 'বোম্বেটেদের খপ্পরে' ( এ ধরনের নামের কত বই পড়েছি)! আরো আছে বোম্বাস্টিক ব্যাপার। ছোটবেলায় এক থুত্থুরে বুড়ো দেখেছিলাম, শুনেছিলাম তিনি বোম্বাই হাজি। সে কি রকম? সেকালে হজ্বযাত্রীদের জাহাজ ছাড়তো বোম্বাই থেকে। সে জাহাজে চড়ে হজ্বে যেতে বহু লোক ট্রেনে, নৌকায়, পায়ে হেঁটে যেতেন সেখানে। কিন্তু পথে দেরি হওয়ায় সময়মতো পেঁৗছতে না পেরে অনেকেই দেখতে পেতেন ( সে জাহাজ ছেড়ে গেছে আগেই)। অল্পের জন্যও জাহাজে ওঠার সুযোগ হারাতেন অনেকে। তারা হতাশ হয়ে আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরতেন বাড়িতে। ঐ বুড়ো ছিলেন তেমন হতভাগা একজন। বোম্বাই থেকে ফিরে আসা হজ্বযাত্রী। এরা পরিচিত হতেন 'বোম্বাই হাজী' নামে। এ হয়তো ছিল সান্ত্বনা, তবে দেখেছি তারা সম্মান কিছু কম পেতেন না। তাদের একাগ্রতা, নিষ্ঠা ও শ্রমস্বীকারের মর্যাদা দিতো সবাই। এদেরই একজন কোন আশায় বোম্বাই ছিলেন কিছু দিন। থাকতে থাকতে ভালবেসে ফেলেন বোম্বাইয়া গান। বলিউডি হিন্দি ফিল্ম সং। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন এক গাদা গ্রামোফোন রেকর্ড। তারপর চোঙওয়ালা কলের গান কিনে দিন-রাত মজে থাকেন সেসব নিয়ে। হোটেল খুলে সেখানেও বাজাতে থাকেন ঐ হিন্দি-উর্দু গান। প্রথম দিকে না হলেও পরে শ্রোতা বাড়ে সেসব গানের। ক্রমে ভিড় জমে হোটেলে। চারদিকে ছড়িয়ে পড়ে চাচার গানের কথা। লোকের মুখে মুখে এ গানের নামও হয়ে যায় 'চাচার গান'। শেষে এমন অবস্থা দাঁড়ায় যে চাচার গান ছাড়া হোটেল চালানোর কথা ভাবতেও পারেন না কেউ। এখনও সে রীতি অব্যাহত আছে পুরান ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয়। সেকালে হিট-সুপারহিট চাচার গান ছিল (ম্যয় বন কা পঞ্ছি (অশোক কুমার ও দেবিকা রানী, অছুত কন্যা, ১৯৩৬); ইয়ামুনা জলি খেলু খেলা (মীনাক্ষী, ব্র?হ্মচারী, ১৯৩৮); ইক তুম না হুই তো কেয়া হুয়া (মতিলাল, তিন সও দিন কে বাদ, ১৯৩৮); আন বাসে পরদেশ সজনওয়া (সুরেন্দ্র ও জ্যোতি, জীবন সাথি, ১৯৩৯); আব কিস লিয়ে কাল কি বাত (শান্তা হুবলিকর, আদমি, ১৯৩৯); চানা জোর গরম (অরুণ কুমার, বন্ধন, ১৯৪০); চলি রে মেরে নাও (অশোক কুমার, ঝুলা, ১৯৪১); পাপিহা রে (পারুল ঘোষ), ধীরে ধীরে আ রে বাদল (অশোক কুমার, কিসমত, ১৯৪৩); আব তো নাহিঁ দুনিয়া মেঁ আপনা ঠিকানা (নূরজাহান, নাদান, ১৯৪৩); মোরে গলি মোরে রাজা (সুরাইয়া, সংযোগ, ১৯৪৩); দো নয়না মাতোয়ারে (কে. এল. সায়গল, মেরি বহেন, ১৯৪৪); আখিয়াঁ মিলা কে জিয়া ভরমা কে চলে নাহিঁ জানা (জোহরাবাই আমবালেওয়ালি, রত্তন, ১৯৪৪); আওয়াজ দে কাহাঁ হ্যায় (নূরজাহান ও সুরেন্দ্র, আনমোল ঘড়ি, ১৯৪৬); জব দিল হি টুট গ্যয়া (কে. এল. সায়গল, শাহজাহান, ১৯৪৬); জওয়ানি কি রেল চলে যাই রে (গীতা দত্ত, লতা মঙ্গেশকর ও চিতলকর রামচন্দ্র), মার কাটারি মর যানা (আমিরবাই কর্ণাটকি, শেহনাই, ১৯৪৭); বলো মোরে পায়েল (গীতা দত্ত, সুহাগ রাত, ১৯৪৮); ঝুম ঝুম কে নাচো আজ (মুকেশ, আনদাজ, ১৯৪৯); হাওয়া মেঁ উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা (লতা মঙ্গেশকর, বরসাত, ১৯৪৯); লা-রা-লাপপা লাই রাখাদা (লতা মঙ্গেশকর, এক থি লাড়কি, ১৯৪৯); আয়েগা আনেওয়ালা (লতা মঙ্গেশকর, মহল, ১৯৪৯); ইয়ে দুনিয়া রূপ কি চোর (শামশাদ বেগম, শবনম, ১৯৪৯); তেরি দুনিয়া মেঁ দিল লাগতা নাহিঁ (মুকেশ, বাঁওরে নৈন, ১৯৫০); তারা রি ইয়ারা রি (সুরাইয়া ও মোহাম্মদ রফি, দসতান, ১৯৫০); গোরে গোরে ও বাঁকে ছোড়ে (লতা মঙ্গেশকর ও আমিরবাই কর্ণাটকি, সমাধি, ১৯৫০); শাম ঢলে খিড়কি তলে (লতা মঙ্গেশকর ও চিতলকর রামচন্দ্র, আলবেলা, ১৯৫১) প্রভৃতি।
চাচার গানের সূত্র ধরে চাচার ছবি অর্থাৎ বলিউডি হিন্দি ছবিও জায়গা করে নেয় এ দেশে। সেই দর্শকপ্রিয়তার শুরু অশোক কুমার ও মমতাজ শান্তি অভিনীত "কিসমত" থেকে। পরে অশোক কুমার ও মধুবালা অভিনীত "মহল" সেই দর্শকপ্রিয়তাকে পৌঁছে দেয় তুঙ্গে। আমাদের এখানে নারগিস, সুরাইয়া, মমতাজ, শাকিলা, মীনা, আশা, লতা, ঊষা, খুরশিদ, পারুল প্রভৃতি নামের যে ছড়াছড়ি এর নেপথ্যে রয়েছে বলিউডি ছবির নায়িকা-গায়িকাদের নামের প্রভাব। আর নায়কদের প্রভাব তো সর্বব্যাপী। অশোক কুমারের প্রভাবে শুরু হয় ফুল হাতা শার্ট গুটিয়ে পরা আর রিং করে করে সিগারেটের ধোঁয়া ছাড়া। রাজকাপুরের প্রভাবে শুরু হয় ফুল প্যান্ট গুটিয়ে পরা। দিলীপ কুমার প্রভাব ফেলেন চুলের ছাঁটে। নাম হয় দিলীপ কাট। পরে আসে উত্তম (কুমার) কাট। প্যান্ট-শার্ট পরায় বৈচিত্র্য আনেন দেব আনন্দ, রাজেশ খান্না আনেন কলার বিশিষ্ট পাঞ্জাবি। আর বলিউডি নায়িকাদের শাড়ি, সালোয়ার-কামিজ ও অন্যান্য ড্রেস থেকে হেয়ার স্টাইল পর্যন্ত কত কিছুর কতখানি প্রভাব পড়েছে আমাদের সুন্দরীদের ওপর তা বলার জন্য হিসাব করতে হয় না আর। বস্নাউজের হাতা কতখানি বাড়বে বা কমবে, নাভির নিচে শাড়ি কতখানি নামবে বা উঠবে ( ওদের দেখেই সে হিসাব নেয়ার নিয়ম অব্যাহত আছে এখনও)। তবে সবই একতরফা নয়। আদানের সঙ্গে সঙ্গে প্রদানও কম নেই একেবারে। অশোক কুমার, কিশোর কুমার, অনিল বিশ্বাস, পান্নালাল ঘোষ, পারুল ঘোষ, উৎপল দত্ত, মিঠুন চক্রবতর্ী, সুস্মিতা সেন জন্মসূত্রে সম্পর্কিত বরিশালের সঙ্গে। শচীনদেব বর্মণ ও রাহুলদেব বর্মণ কুমিলস্নার সন্তান। বিমল রায় মানিকগঞ্জের। গীতা দত্ত শরীয়তপুরের গোসাইরহাটের। স্মৃতিরেখা বিশ্বাস খুলনার ভরসাপুরের। অনীতা গুহ, রাখী, প্রেমা নারায়ণ টাঙ্গাইলের সাকরাইলের। অপরেশ, বাঁশরী ও বাপ্পী লাহিড়ী সিরাজগঞ্জের। বাংলার রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, রাগপ্রধান ও লোক সংগীত শুধু নয় ঢাকাই বিয়ের আসরের গানও জায়গা করে নিয়েছে বলিউডি গানে। 'রাত ভর রইয়ো সাভেরে চলে যাইয়ো', 'যিসকো বিবি মোটি' প্রভৃতি গান ওইসব আসরেরই সৃষ্টি। বাংলা সাহিত্যেরও যথেষ্ট কদর আছে বলিউডে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রভাত কুমার মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিমল মিত্র, বিমল কর, নবেন্দু ঘোষ, আশুতোষ মুখোপাধ্যায়, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, ঋতি্বক ঘটক প্রমুখের গল্প-উপন্যাসের ভিত্তি হয়েছে বহু বলিউডি ছবি। অনেকে হয়তো জানেন না অশোক কুমার, সুমিত্রা দেবী, রুমা গাঙ্গুলি (গুহঠাকুরতা) অভিনীত "সমর" (১৯৫০) বঙ্কিমচন্দ্রের "রজনী" উপন্যাসের চিত্ররূপ, রবীন্দ্রনাথের "চার অধ্যায়" উপন্যাসের চিত্ররূপ দেব আনন্দ, গীতা বালী অভিনীত "জলজলা" (১৯৫২), মহাশ্বেতা দেবীর "লায়লী আশমানের আয়না"র চিত্ররূপ দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা অভিনীত "সংঘর্ষ" (১৯৬৮)। উদাহরণ দীর্ঘ করা যায় আরো। কিন্তু থাক। যারা অপসংস্কৃতির ধুয়া তোলেন তারা এসবের খবর রাখেন না হয়তো। তাদের অনেকে শুনলে নিশ্চয়ই অবাক হবেন যে শামসুর রাহমান, ফজল শাহাবুদ্দীনসহ অনেক কবি-সাহিত্যিক রীতিমতো পোকা ছিলেন বলিউডি ছবি ও গানের। হিন্দি ছবির নন্দিত নেপথ্য গায়ক মুকেশের মৃতু্যতে (২৭ অগস্ট, ১৯৭৬) দৈনিক বাংলায় এক বিশেষ কলাম লিখেছিলেন শামসুর রাহমান।
খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম ও আরো অনেকে বলিউডের আকর্ষণে অনেকদিন কাটিয়েছেন মুম্বইতে। আর আমি তো মজেছি সেই ১৯৫৫ সালে! ক্লাশ ফোরের ইঁচড়ে পাকা পুঁচকে ছোড়া আমি গিয়েছিলাম কালী সিনেমায় "জীবনতারা" (১৯৫১) দেখতে। হিন্দিতে ডাব করা মাদ্রাজের ছবি। নায়ক জীবন ও নায়িকা তারা চরিত্রে রূপ দিয়েছিলেন টি আর মহালিঙ্গম ও টি আর রাজকুমারী। এখন আর সেই পোকা নেই আমি। এখন ছবি দেখি বেছে বেছে। আমার সর্বশেষ ভাল লাগা ছবি অভিষেক চৌবের "ইশকিয়া" (আরশাদ ওয়ারসি, বিদ্যা বালন, নাসিরুদ্দিন শাহ, সলমান শহিদ)। এ ছবির একটি গান, রাহাত ফতেহ আলি খানের গাওয়া "দিল তো বাচ্চা হ্যায়", প্রায়ই গুণগুণ করি ঘণ্টার পর ঘণ্টা।
আমাদের মুক্তিযুদ্ধে বিপুল সমর্থন-সহযোগিতা যুগিয়েছে বলিউড। শরণাথর্ী ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তহস্তে দান ছাড়াও শিল্পী-কলাকুশলীরা ভারত জুড়ে অনুষ্ঠান করে তহবিল সংগ্রহ করেছেন দুর্গতদের ত্রাণে। তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুষ্ঠান করে সবচেয়ে বেশি অর্থ দান করেছে ওয়াহিদা রেহমান ট্রুপ। স্বাধীনতার পর এ ট্রুপকে আমন্ত্রণ জানানো, সম্মান দেখানো ছিল আমাদের কর্তব্য। দুঃখের বিষয় আমরা তা করিনি এখনও। অবশ্য সেই সময়ের অনেক বন্ধুকেই হয়তো ভুলে গেছি আমরা। আই এস জোহর ১৯৭১ সালেই নির্মাণ করেছিলেন "জয় বাংলাদেশ" নামের ছবি। এতে অভিনয় করেছিলেন অম্বিকা জোহর, রাজীব জোহর, কবরী, মধুমালতী, দিলীপ দত্ত, আই এস জোহর প্রমুখ। ছবিটির সংগীত পরিচালক ছিলেন কল্যাণজি আনন্দজি। সর্বশেষ আশুতোষ গোয়ারিকর তৈরি করেছেন "খেলেঁ হাম জি জান সে"। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাহিনী ভিত্তিক এ ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়-কোন, বিশাখা সিং প্রমুখ। গত ৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এ ছবির সংগীত পরিচালক সোহেল সেন। মনে পড়ে ঢাকা ভিত্তিক এক ছবিও তৈরি হয়েছিল বলিউডে ( সেই ১৯৫৬ সালে। "ঢাকে কি মলমল" নামের ওই ছবির নায়ক-নায়িকা ছিলেন কিশোর কুমার ও মধুবালা। চাচার গানে ভরপুর সে ছবির সংগীত পরিচালক ছিলেন ও. পি. নায়ার। আর আমাদের ঢাকার চলচ্চিত্র তো স্বাধীনতার পর থেকে আদর্শ হিসেবে বেছে নিয়েছে বলিউডকেই। স্বাধীনতার আগে কলকাতার ছবির যে ধারাবাহিকতা দেখা গিয়েছিল তার অবসান ঘটে জহিরুল ইসলামের "রংবাজ" (১৯৭৩) হিট হওয়ার পর থেকে। তখন থেকে চলছে বলিউডি নাচ-গানে ভরপুর অ্যাকশন-ফাইটিং ছবির জয়জয়কার!
বিজয়ের পর পর পিলখানায় ভারতীয় সৈন্যদের মনোরঞ্জনে অনুষ্ঠান করেছিল নারগিস ট্রুপ। ঐ ট্রুপে অনেক তারকার মধ্যে ছিলেন লতা মঙ্গেশকরও। সেদিন তিনি বিশেষভাবে গেয়েছিলেন "আয়েগা আনেওয়ালা" গানটি। অনুষ্ঠানে সবাইকে মাতোয়ারা করেছিলেন নৃত্যশিল্পী মধুমতী। তার সেই নৃত্যউচ্ছল ছবি ছাপা হয়েছিল "চিত্রালী"র প্রচ্ছদ জুড়ে। নারগিসের মা জদ্দনবাই একাধিকবার অনুষ্ঠান করেছেন ঢাকায়। সেকালের নায়িকা সিতারা দেবী (পরিচালক-প্রযোজক কে আসিফ-এর স্ত্রী) নাচে তালিম পেয়েছেন ময়মনসিংহ-মুক্তাগাছার রাজবাড়িতে।
বলিউডের নায়কদের মধ্যে সুনীল দত্ত (১৯২৯-২০০৫), নারগিসের স্বামী, ঢাকায় এসেছিলেন আশির দশকে। তার প্রযোজিত-অভিনীত "দর্দ কা রিশতা" (১৯৮২) দান করে গিয়েছেন এ দেশের ক্যান্সার রোগীদের চিকিৎসায় সাহায্যার্থে। গায়ক-নায়ক তালাত মাহমুদ (১৯২৪-১৯৯৮) ঢাকা এসেছিলেন ১৯৬০ সালে। তার আগমনের স্মৃতি রয়ে গেছে "রাজধানীর বুকে" (১৯৬০) ছবির "তোমাকে লেগেছে এত যে ভাল চাঁদ বুঝি তা জানে" গানটিতে। তালাত মাহমুদকে অবশ্য আধা বাঙালিই বলা চলে। তিনি আসলে কলকাতার 'তপন কুমার'। তার এক বোন ঢাকায় থাকতেন স্বামীর চাকরিসূত্রে। আজিমপুর কলোনির এক ফ্ল্যাটে তাদের দেখেছি ১৯৬৯-'৭০ সালে। সায়রা বানুর নানা চাকরিসূত্রে ছিলেন ঢাকা-চট্টগ্রামে। এ কারণে তিনি, তার মা নাসিম বানু ও নানি শামশাদ বেগম বেশ কয়েক বছর ছিলেন এই দু' শহরে। এই শামশাদ বেগমও একজন গায়িকা, তবে সেই বিখ্যাত গায়িকা শামশাদ বেগম নন।
দিলীপ কুমার ঢাকায় এসেছিলেন ১৯৯৫ সালের ২২ জানুয়ারি। জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল তার জন্য। সেখানে নিজের অভিনয় জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে অল্পকথায় অনেক বলেছিলেন তিনি। সেদিন অনেক কিছু জেনেছি, ক্ষুদ্র জ্ঞানে বোঝার চেষ্টাও করেছি অনেক। শিল্প ও জীবন কিভাবে একাকার হয়ে যায় তা তাকে দেখে বুঝেছি সেদিন। তিনি একজন মহান অভিনেতাই শুধু নন, অসাধারণ প্রজ্ঞার অধিকারী একজন জীবনশিল্পীও বটে। বলিউডের আরেক মহানায়ক শাহরুখ খানও ঢাকা এসেছিলেন এই সেদিন ( গত ১০ ডিসেম্বর)। ধুমধাড়াক্কা অনুষ্ঠান করে গিয়েছেন আয়োজকদের চাহিদা পূরণ করে। তিনি নৃত্যকুশল অভিনেতা। শাম্মী কাপুর, জিতেন্দ্র, মিঠুন চক্রবতর্ী প্রমুখের পর তিনিই এক্ষেত্রে সেরা। তবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারিনি সেভাবে। বোম্বেটের এলাকায়, আরব সাগরের বুকে, সোমালিয়ার জলদসু্যদের কবলে পড়া বাংলাদেশী জাহাজ "জাহানমণি"ও তার ২৬ জন আরোহীর কথা ভেবে মন ছিল খারাপ। ভাবছিলাম, এসব ক্ষেত্রে কি করতে পারি আমরা? কি করতে পারে আমাদের নৌবাহিনী ও বিমানবাহিনী। খবরে দেখলাম, আমাদের নৌবাহিনী প্রধান এক আমন্ত্রণে গিয়েছেন অপহরণস্থল লাক্ষ্যা দ্বীপের কাছাকাছি এক দেশ শ্রীলঙ্কায়। না, "জাহানমণি" ও ২৬ জন বাংলাদেশীদের উদ্ধারে এগিয়ে যায়নি কেউ।
আন্তর্জাতিক আইন অনুযায়ী যাদের এগিয়ে যাওয়ার কথা তারা হাত-পা গুটিয়ে বসে থেকেছে, দূর থেকে দেখেছে সবকিছু। আমাদের সরকারেরও তো ভাবখানা এমন যে, কিছু করার নেই। কিন্তু সত্যিই কি কিছু করার নেই? একজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ জানান, সরকারের উচিত ছিল মিশর ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দু'জনকে সোমালিয়া সরকারের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেয়া। সেখানে একজনকে পাঠানো। জাতিসংঘ মহাসচিবের কাছেও পাঠানো উচিত ছিল বিশেষ প্রতিনিধিকে। কিন্তু দেশবাসীর কথা কে আর কি ভাবে! আমাদের সঙ্গে বলিউডের আনুষ্ঠানিক যোগাযোগ ছিন্ন হয়েছে ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের পর থেকে। শেষ যে হিন্দি ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম "পরবরিশ" (রাজ কাপুর, মালা সিনহা, মেহমুদ; ১৯৫৮)। তখন বলিউড ছাড়াও মাদ্রাজ, কলকাতা, লাহোর, করাচির হিন্দি-উদর্ু-বাংলা ছবি চলতো আমাদের প্রেক্ষাগৃহে। স্বাধীনতার পর বন্ধ হয়ে যায় লাহোর-করাচির ছবি। এরপর প্রেক্ষাগৃহগুলো দর্শকশূন্য হতে শুরু করে, এখন দেশ প্রেক্ষাগৃহশূন্য হতে শুরু করেছে। কারণ যোগান নেই দর্শক চাহিদা অনুযায়ী। একটা সময় হয়তো আসবে যখন আমরা চলচ্চিত্রশূন্যও হয়ে পড়বো! বলিউডের ছবি কিন্তু একশ্রেণীর প্রেক্ষাগৃহে সীমিত পর্যায়ে প্রদর্শিত হয়ে আসছে বলে শুনি। মাঝে-মধ্যে বিভিন্ন উৎসবেও দেখানো হয় সেসব ছবি। পাবনায় সুচিত্রা সেন উৎসব হয়েছে কিছু দিন আগে।
আশা করছি এরপর আয়োজন করা হবে "বলিউডে সুচিত্রা সেন" উৎসব। তখন অনেকে দেখতে পাবেন দেবদাস (১৯৫৫), মুসাফির, চম্পাকলি (১৯৫৭), সরহদ, বম্বাই কা বাবু (১৯৬০), মমতা (১৯৬৬), অাঁধি (১৯৭৫)। ১৯৬৫ সালের আগে বলিউডের ছবি যেভাবে আমাদের প্রেক্ষাগৃহগুলোতে চলেছে সেভাবে আবার চলুক এটাই আমার দাবি। অনেকে বলছেন, সেভাবে চললে ক্ষতি হবে আমাদের চলচ্চিত্রের। এ আশঙ্কা অমূলক। যখন বলিউডের ছবি ছাড়াও কলকাতা, মাদ্রাজ, লাহোর, করাচি, হলিউডের ছবি দেদার চলেছে তখনই তো উদ্ভব ও বিকাশ ঘটেছে আমাদের চলচ্চিত্রের। প্রতিবছর বেড়ে চলেছে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ( ১৯৬০ সালে ২, '৬১ সালে ৪, '৬২ সালে ৫, '৬৩ সালে ৫, '৬৪ সালে ১৬।
আসলে বলিউডকে ঠেকিয়ে রাখা হবে একটি আত্মঘাতী কাজ। একটির পর একটি প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে চললে আমাদের চলচ্চিত্রই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। এছাড়া দেশের সাধারণ মানুষ এমনিতেই বিনোদন বঞ্চিত। এ কারণে ব্যর্থ হয়ে গেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। অপরাধ ও মাদকাসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। এ অবস্থায় বিনোদন বঞ্চনাকে আরো তীব্র করে তোলার কোনও হেতু খুঁজে পাওয়া মুশকিল। প্রশ্ন জাগে, যেখানে বলিউডের প্রবেশ আছে পাকিস্তান, চীনসহ সব দেশে, সেখানে কেবল আমাদের মতো বলিউডপ্রিয় দর্শকদের দেশে কেন থাকবে না? মনে পড়ে বিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে বরেণ্য অভিনেতা গোলাম মুস্তাফা বলেছিলেন, 'বলিউডের ছবি এ দেশে চললে ক্ষতি হবে ১০-১২ জনের, লাভ হবে কোটি-কোটি মানুষের।' আমরা এখন লাভ দেখবো কার?
============================
পাটশিল্প ঘুরিয়ে দিতে পারে অর্থনীতির চাকা ড. ইউনূসকে বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে সুশিক্ষার পথে এখনও বাধা অনেক ব্যক্তির স্বাধীনতা হরণ ও মর্যাদাহানির পরিণাম কখনই শুভ হয় না ঘুষ ও লুটপাট উভয়ের বিরুদ্ধে একই সাথে লড়তে হবে সুনীতি ও সুশাসন আমি কেন জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে শ্রমিক অসন্তোষ বর্তমান প্রেক্ষিত জীবন ব্যাকরণঃ দর্জির মুক্তিযুদ্ধ তথ্যের অধিকার ও জুলিয়ান অ্যাসাঞ্জ শালীন ও সংযত কথাবার্তা কি শুধু একতরফা হতে হবে? একটি অসমাপ্ত গল্প মুসলিম বিশ্বে সেক্যুলারিজমের বর্তমান ও ভবিষ্যত চীন দেশের কথা হিকমতে হুজ্জতেদের কথা মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিশ্বসভায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বধ্যভূমিতে গেয়ে গেল যাঁরা জীবনের জয়গান ভিক্ষাবৃত্তির মুখোশ লন্ডন ভ্রমণ এবং সুখ-দুঃখের দু'টি কথা শিক্ষার মানোন্নয়নে চাই যথার্থ মনিটরিং পান্থজনঃ কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজী বাঙালির বৌদ্ধিক ঐতিহ্য ৭২-এর সংবিধানের আলোকে কি রূপকল্প বদল করা উচিত নয়? জুলিয়ান অ্যাসাঞ্জ :নতুন যুগের বার্তাবাহক প্রশাসনে জনগণের আস্থা অর্জন জরুরি পরিবেশ সুরক্ষায় তরল বর্জ্য ব্যবস্থাপনা রাত যায় দিন আসে শিক্ষা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব ভালবাসা নিভিয়ে দেয় হিংসার আগুন মহান মুক্তিযুদ্ধঃ প্রত্যাশা ও প্রাপ্তি রহস্যের পর্দা সরিয়ে দ্যুতিময় এমিলি ডিকিনসন বেগম রোকেয়াঃ নারী জাগরণের বিস্ময়কর প্রতিভা শিক্ষারমান ও সমকালীন প্রেক্ষাপট বিজয় দিবসঃ অর্জন ও সম্ভাবনা একটি ট্রেন জার্নির ছবি ও মাইকেলের জীবন দর্শন ডক্টর ইউনূসকে নিয়ে বিতর্ক উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ক্ষুদ্রঋণ ও বাংলাদেশের দারিদ্র্য শেয়ারবাজারে লঙ্কাকাণ্ড
দৈনিক ইত্তেফাক এর সৌজন্যে
লেখকঃ সাযযাদ কাদির
কবি ও সাংবাদিক
এই আলোচনা'টি পড়া হয়েছে...
পাটশিল্প ঘুরিয়ে দিতে পারে অর্থনীতির চাকা ড. ইউনূসকে বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে সুশিক্ষার পথে এখনও বাধা অনেক ব্যক্তির স্বাধীনতা হরণ ও মর্যাদাহানির পরিণাম কখনই শুভ হয় না ঘুষ ও লুটপাট উভয়ের বিরুদ্ধে একই সাথে লড়তে হবে সুনীতি ও সুশাসন আমি কেন জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে শ্রমিক অসন্তোষ বর্তমান প্রেক্ষিত জীবন ব্যাকরণঃ দর্জির মুক্তিযুদ্ধ তথ্যের অধিকার ও জুলিয়ান অ্যাসাঞ্জ শালীন ও সংযত কথাবার্তা কি শুধু একতরফা হতে হবে? একটি অসমাপ্ত গল্প মুসলিম বিশ্বে সেক্যুলারিজমের বর্তমান ও ভবিষ্যত চীন দেশের কথা হিকমতে হুজ্জতেদের কথা মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিশ্বসভায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বধ্যভূমিতে গেয়ে গেল যাঁরা জীবনের জয়গান ভিক্ষাবৃত্তির মুখোশ লন্ডন ভ্রমণ এবং সুখ-দুঃখের দু'টি কথা শিক্ষার মানোন্নয়নে চাই যথার্থ মনিটরিং পান্থজনঃ কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজী বাঙালির বৌদ্ধিক ঐতিহ্য ৭২-এর সংবিধানের আলোকে কি রূপকল্প বদল করা উচিত নয়? জুলিয়ান অ্যাসাঞ্জ :নতুন যুগের বার্তাবাহক প্রশাসনে জনগণের আস্থা অর্জন জরুরি পরিবেশ সুরক্ষায় তরল বর্জ্য ব্যবস্থাপনা রাত যায় দিন আসে শিক্ষা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব ভালবাসা নিভিয়ে দেয় হিংসার আগুন মহান মুক্তিযুদ্ধঃ প্রত্যাশা ও প্রাপ্তি রহস্যের পর্দা সরিয়ে দ্যুতিময় এমিলি ডিকিনসন বেগম রোকেয়াঃ নারী জাগরণের বিস্ময়কর প্রতিভা শিক্ষারমান ও সমকালীন প্রেক্ষাপট বিজয় দিবসঃ অর্জন ও সম্ভাবনা একটি ট্রেন জার্নির ছবি ও মাইকেলের জীবন দর্শন ডক্টর ইউনূসকে নিয়ে বিতর্ক উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ক্ষুদ্রঋণ ও বাংলাদেশের দারিদ্র্য শেয়ারবাজারে লঙ্কাকাণ্ড
দৈনিক ইত্তেফাক এর সৌজন্যে
লেখকঃ সাযযাদ কাদির
কবি ও সাংবাদিক
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 23
(21)
- দরপতনের ধাক্কা সামলে উঠেছে শেয়ারবাজার
- ঢাকার শেয়ারবাজারে মিশ্র অবস্থা
- ফলাফল ঘোষণা ছাড়াই শেষ চট্টগ্রাম চেম্বারের সভা
- সয়াবিন ৯০ ও পামঅয়েল ৮৬ টাকা পুনর্নির্ধারণ
- ডিএসইতে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস by মোহীত...
- গাইয়ে ইঁদুর!
- ইরানে ভূমিকম্পে সাতজনের মৃত্যু
- স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকায় ক্ষতি ৫৩৮০ কোটি ডলার
- গাজায় আবারও বিমান হামলা চালাল ইসরায়েল
- কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে উত্তর কোরিয়া ‘সঠিক প...
- এবার কি সাকিবকে চিনবে আইপিএল?
- পারল না বাংলাদেশের মেয়েরা
- বিশ্বকাপে অনিশ্চিত মাশরাফি
- নারী- সময়ের দাবি জাতীয় নারী উন্নয়ন নীতি by শিরীন আ...
- আলোচনা- জনসংখ্যা বনাম জনশক্তি by মোহাম্মদ শফিকুর র...
- অর্থনীতি- ব্যাংকের টাকা নয়ছয় হওয়া উচিত নয় by ড. আর...
- আলোচনা- একটি পুরনো সম্পর্কের স্মৃতিচিত্র by সাযযাদ...
- শিল্প-অর্থনীতি- পাটশিল্প ঘুরিয়ে দিতে পারে অর্থনীতি...
- আলোচনা- ড. ইউনূসকে বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে by ...
- আলোচনা- সুশিক্ষার পথে এখনও বাধা অনেক by মো. রহমত উ...
-
▼
Dec 23
(21)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment