Saturday, October 12, 2024
উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
এ মাসে শুরুর দিকে ইসরাইলকে টার্গেট করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তার জবাবে তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। ওই হামলার ফলে ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইলি কর্মকর্তারা। ইরানের পারমাণবিক স্থাপনা বা তেলক্ষেত্রের ওপর প্রতিশোধমূলক হামলার আশঙ্কা দেখা দিয়েছে তারপর। এই হামলা করতে যদি ইসরাইলকে কোনো দেশ তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ওইসব দেশ এরই মধ্যে আরেকটি বৃহত্তর যুদ্ধে নিজেদের জড়ানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে। এসব জ্বালানিসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের আশঙ্কা তাদের তেলক্ষেত্র নিয়ে। এসব তেলক্ষেত্র প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় আছে। তাদের আশঙ্কা যদি শত্রুতা বৃদ্ধি পায়, যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এসব স্থাপনা হতে পারে প্রধান টার্গেট। বিশ্বে সবচেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন আছে বর্তমানে ওই অঞ্চলে। যদি ওইসব স্থাপনায় হামলা হয় তাহলে মার্কিন বাহিনীও বড় রকম ঝুঁকিতে থাকবে। উপসাগরীয় দেশগুলোর বড় উদ্বেগের মধ্যে অন্যতম হলো- যুদ্ধ শুরু হয়ে গেলে বিশ্ব তেলের বাজারে তার বড় প্রভাব পড়বে। তারা মনে করেন ইসরাইল ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে তাতে হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বিঘ্নিত হবে। এই প্রণালীকে বিশ্ব বাজারে তেল সরবরাহের চেকপয়েন্ট হিসেবে দেখা হয়। ফলে সেখানে কোনো রকম বিঘ্ন ঘটলে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠবে। তাতে শুধু ওই অঞ্চলই অস্থিতিশীল হবে এমন না। একই সঙ্গে বিশ্ববাজারও ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরব নেতারা ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় জড়িত হওয়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। উত্তেজনার মধ্যেই ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের কথিত ‘শ্যাডো ফ্লিট’ জাহাজকে লক্ষ্য করে। ইরানের পেট্রোলিয়াম পরিবহনের সঙ্গে জড়িত বহু কোম্পানি এবং জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় নিয়েছে। এর মধ্য দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক যোদ্ধাগোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার আর্থিক লাইফলাইন কর্তন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 12
(26)
- টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, পেলেন দ...
- নেতানিয়াহুর পরবর্তী লক্ষ্য কী
- ইতিহাস গড়তে পারবেন তো কমালা হ্যারিস!
- উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
- বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে: বাংলাদেশের জন্য ভা...
- ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে ...
- জুলাই-আগস্ট হত্যা: চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ, দ্র...
- মানবতা আজ কোথায়, প্রশ্ন লেবাননের প্রধানমন্ত্রীর
- গ্রাম থেকে আসা মেয়েদের দিয়ে দেহব্যবসা, পেছনে ছাত্র...
- ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর নতুন সামরিক ...
- লেবাননে আগ্রাসন: শান্তিরক্ষীদের ওপরেও হামলা চালাচ্...
- তুর্কমেনিস্তানে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক, উদ্বেগ যু...
- ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমু...
- ভ্যাপিং বা ই-সিগারেটের থাবা স্কুলের শিক্ষার্থীদের ...
- বাংলাদেশে সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে -আসিফ ন...
- ‘পূজা কমিটির নেতার অনুরোধে মণ্ডপে যায় ইসলামী গানের...
- ওয়াশিংটনে পররাষ্ট্র সচিবের সিরিজ বৈঠক: অন্তর্বর্তী...
- মামলা পিছু ছাড়ছে না সিলেটে ‘ভূমির কুতুব’ মহিতোষের ...
- এবার খেলোয়াড়দের ওজনের অজুহাত দিলেন পোথাস
- দীপ্ত টিভি’র কর্মকর্তা খুন: গ্রেপ্তার ৫, ওসি প্রত্...
- মাধ্যমিক শিক্ষার্থীপ্রতি ব্যয়: এক বছরে বেড়েছে ৫১ শ...
- ১৬ বছর দেশের ১৮ কোটি মানুষ মজলুম ছিলেন -সিলেটে আমী...
- রপ্তানি রেমিট্যান্সে ইতিবাচক রিজার্ভ
- টাটা ট্রাস্টের উত্তরাধিকারী হচ্ছেন রতন টাটার সৎভাই
- আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পার...
- গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত
-
▼
Oct 12
(26)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment