Saturday, October 12, 2024
মামলা পিছু ছাড়ছে না সিলেটে ‘ভূমির কুতুব’ মহিতোষের by ওয়েছ খছরু
মামলা পিছু ছাড়ছে না সিলেটে ‘ভূমির কুতুব’ মহিতোষের by ওয়েছ খছরু
এমনকি সেটেলমেন্ট অফিসাররাও তাকে সমীহ করতেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের কারণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার বা কানুনগো পদে নিয়োগ লাভের পর সিলেটে যোগদান করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মহিতোষ সিলেট সেটেলমেন্টে একক সাম্রাজ্য কায়েম করে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিজ এলাকা শাল্লা ও মামার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বিঘার পর বিঘা জমির মালিকানাসহ ফিসারিজ ব্যবসাও রয়েছে তার। সিলেট শহরের পনিটোলা, ভাতালিয়া, বিমান বন্দর এলাকা, সালুটিকর, সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্বে, সুনামগঞ্জ শহর, ঢাকার সিদ্ধেশ্বরী, বসুন্ধরা, বনশ্রী ও আফতাবনগর এলাকায় রয়েছে তার বিশাল প্লট ও ফ্ল্যাট। এই সম্পত্তির মূল্য অর্ধশত কোটি টাকারও বেশি। চাকরি জীবনে টাকা দিলে ভূমি রেকর্ড বিভাগে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। টাকা দিলে অসম্ভবকে সম্ভব করাই ছিল তার একমাত্র নেশা। সরকারি সম্পত্তি, খেলার মাঠ, সাবেক অতিরিক্ত সচিবের ভূমিসহ সিলেট বিভাগের হাজার হাজার নিরীহ ভূমির মালিকদের নির্ভেজাল ভূমির রেকর্ড অবৈধ পন্থায় পরিবর্তন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ দুর্নীতিবাজ কর্মকর্তা। দামি গাড়িতে চড়ে অফিসে যাতায়াত করতেন। তার স্ত্রী ও দুই সন্তানের জন্য রয়েছে আলাদা গাড়ি। কানাডায়ও রয়েছে তার বাড়ি-গাড়ি। সেখানে তার দুই সন্তান বসবাসও করেন। ৫ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের আগে কখনো কখনো প্রকাশ্য দেখা গেলেও এখন পুরোপুরি আত্মগোপনে।
সিলেট নগরের পনিটুলা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মহিতোষের বাসভবন এলাকার মানুষের জন্য যন্ত্রণার আরেক নাম। পাওনাদাররা সব সময় তার বাসায় আসেন। কিন্তু স্ত্রী ফটকই খুলেন না। এ কারণে প্রতিদিনই মানুষ এসে গালিগালাজ করে যায়। এ গালিগালাজের দৃশ্য এখন এলাকার মানুষের কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, পনিটোলার নিজ বাসভবনে গভীর রাতে সবার অগোচরে এলেও ভোর রাতে পুনরায় বাসভবন থেকে চলে যান। সিলেট বিভাগের নিরীহ ভূমির মালিকদের টাকা আত্মসাৎ করে সিলেট, হবিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে কানাডায় যাওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে জানান প্রতিবেশীরা। ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন, শত শত আবেদন সাবেক প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, ভূমি সচিব, মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা ও দুদক প্রধান কার্যালয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। দুর্নীতির দায়ে ভূমি মন্ত্রণালয়ের জরিপ শাখা থেকে অবসরোত্তর ছুটি ও থোক বরাদ্দ মঞ্জুর করা হলেও এখনো স্থায়ী পেনশন মঞ্জুর হয়নি। এই টাকা পেতে তিনি দৌড়ঝাঁপ করছেন।
তারা জানান, মহিতোষের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় ভূমি অফিসের কর্মকর্তা মামলাসহ নানা ধরনের হেনস্থার শিকার হয়েছেন। এখন অনেকেই ফেরারি জীবন কাটাচ্ছেন বলে জানান তারা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 12
(26)
- টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, পেলেন দ...
- নেতানিয়াহুর পরবর্তী লক্ষ্য কী
- ইতিহাস গড়তে পারবেন তো কমালা হ্যারিস!
- উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
- বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে: বাংলাদেশের জন্য ভা...
- ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে ...
- জুলাই-আগস্ট হত্যা: চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ, দ্র...
- মানবতা আজ কোথায়, প্রশ্ন লেবাননের প্রধানমন্ত্রীর
- গ্রাম থেকে আসা মেয়েদের দিয়ে দেহব্যবসা, পেছনে ছাত্র...
- ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর নতুন সামরিক ...
- লেবাননে আগ্রাসন: শান্তিরক্ষীদের ওপরেও হামলা চালাচ্...
- তুর্কমেনিস্তানে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক, উদ্বেগ যু...
- ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমু...
- ভ্যাপিং বা ই-সিগারেটের থাবা স্কুলের শিক্ষার্থীদের ...
- বাংলাদেশে সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে -আসিফ ন...
- ‘পূজা কমিটির নেতার অনুরোধে মণ্ডপে যায় ইসলামী গানের...
- ওয়াশিংটনে পররাষ্ট্র সচিবের সিরিজ বৈঠক: অন্তর্বর্তী...
- মামলা পিছু ছাড়ছে না সিলেটে ‘ভূমির কুতুব’ মহিতোষের ...
- এবার খেলোয়াড়দের ওজনের অজুহাত দিলেন পোথাস
- দীপ্ত টিভি’র কর্মকর্তা খুন: গ্রেপ্তার ৫, ওসি প্রত্...
- মাধ্যমিক শিক্ষার্থীপ্রতি ব্যয়: এক বছরে বেড়েছে ৫১ শ...
- ১৬ বছর দেশের ১৮ কোটি মানুষ মজলুম ছিলেন -সিলেটে আমী...
- রপ্তানি রেমিট্যান্সে ইতিবাচক রিজার্ভ
- টাটা ট্রাস্টের উত্তরাধিকারী হচ্ছেন রতন টাটার সৎভাই
- আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পার...
- গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত
-
▼
Oct 12
(26)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment