Saturday, October 12, 2024
টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, পেলেন দ্বিতীয় সুযোগ
টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, পেলেন দ্বিতীয় সুযোগ
নোয়েল টাটার পারিবারিক অবস্থান এবং টাটা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর পেশাগত অভিজ্ঞতার কারণে টাটা ট্রাস্টে রতন টাটার উত্তরসূরি হিসেবে নোয়েলকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো।
টাটা গোষ্ঠীর বেশ কয়েকটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন নোয়েল টাটা। যেমন ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান তিনি। এ ছাড়া স্যার রতন টাটা ট্রাস্টেরও একজন সদস্য নোয়েল।
টাটা গোষ্ঠীর প্রধান দুই অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে টাটা সন্স ও টাটা ট্রাস্ট। এর মধ্যে টাটা গ্রুপের হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সন্স গোষ্ঠীটির ব্যবসায়িক উদ্যোগগুলো (কোম্পানি) নিয়ন্ত্রণ করে। অন্যদিকে টাটা ট্রাস্ট হলো দাতব্য সংস্থা; এটি আবার টাটা সন্সের বেশির ভাগ (৬৬ শতাংশ) শেয়ারের মালিক এবং টাটা গ্রুপের মূল্যবোধের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখে। মূলত মানবহিতৈষী টাটা ট্রাস্টের মাধ্যমেই টাটা সাম্রাজ্য পরিচালিত হয়।
তবে টাটা সন্সের চেয়ারম্যান ও টাটা ট্রাস্টের চেয়ারম্যানের পদকে আলাদা করেছিলেন রতন টাটা। উদ্দেশ্য ছিল—উভয় প্রতিষ্ঠানের ওপরে একজন ব্যক্তির নিয়ন্ত্রণ বা খুব বেশি কর্তৃত্ব এড়ানো। ২০১২ সাল পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। এরপর টাটা ট্রাস্টের চেয়ারম্যান হন তিনি। যদিও টাটা গ্রুপের সার্বিক বিষয়ে তাঁর যথেষ্ট প্রভাব ছিল।
আর বর্তমানে টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন, যিনি চন্দ্র নামেই বেশি পরিচিত। টাটা সন্সের পরিচালনা পর্ষদে তিনি যোগ দেন ২০১৬ সালে। এক বছর পর তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। একই সঙ্গে তিনি টাটা গোষ্ঠীর বেশ কয়েকটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পড়াশোনা ও কর্মজীবন
নোয়েল টাটার জন্ম ১৯৫৭ সালে। তিনি যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরে ফ্রান্সের ইনসিয়াদ (ইনস্টিটিউট ইউরোপিয়ান ডি’প্রশাসন দেস অ্যাফেয়ার্স) থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (আইইপি) সম্পন্ন করেন।
টাটা গ্রুপে যোগদানের আগে নোয়েল যুক্তরাজ্যে নেসলেতে কাজ করতেন। ১৯৯৯ সালে টাটা গ্রুপের রিটেইল কোম্পানি ট্রেন্টে কাজ শুরু করেন নোয়েল। পরে ২০১৪ সালে তিনি ট্রেন্টের চেয়ারম্যান হন। ২০১০ সালে তিনি টাটা ইন্টারন্যাশনালে যোগ দেন। কোম্পানিটি চামড়াজাত পণ্য, খনিজ ও ধাতু রপ্তানি করে। এই প্রতিষ্ঠানে নোয়েল ২০২১ সাল পর্যন্ত কাজ করেন। বর্তমানে তিনি টাটা গ্রুপের অন্য দুটি কোম্পানি—ভোল্টাস ও টাটা ইনভেস্টমেন্ট করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে পালন করছেন।
২০১৯ সালে স্যার রতন টাটা ট্রাস্টে এবং ২০২২ সালে স্যার দোরাবজি টাটা ট্রাস্টের পর্ষদ সদস্য হন নোয়েল টাটা। গত মে মাসে নোয়েল টাটার তিন সন্তানকেও টাটা ট্রাস্টের অধীনে পাঁচটি জনহিতকর সংস্থার পরিচালনা পর্ষদে নিযুক্ত করা হয়।
টাটা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে টাটা ইন্টারন্যাশনালে নোয়েলের ভূমিকাকে সবচেয়ে বড় করে দেখা হয়। এটি টাটা গ্রুপের ট্রেডিং ও ডিস্ট্রিবিউশন শাখা। ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নোয়েল এতে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ সময়ে তাঁর নেতৃত্বে এটি ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার থেকে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের কোম্পানিতে পরিণত হয়। অন্যান্য প্রতিষ্ঠানেও তিনি ভালো ভূমিকা রেখেছেন।
টাটাদের পরবর্তী প্রজন্ম
রতন টাটার সৎভাই নোয়েল টাটা হলেন নাভাল টাটা ও সিমোন টাটার (নাভাল টাটার দ্বিতীয় স্ত্রী) ছেলে। তিনি আইরিশ নাগরিক হলেও তাঁর যাবতীয় কার্যক্রম ভারতকেন্দ্রিক। নোয়েল বিয়ে করেছেন প্রয়াত পালোনজি মিস্ত্রির মেয়ে ও প্রয়াত সাইরাস মিস্ত্রির বোন আলু মিস্ত্রিকে। মায়া ও লিয়া নামে তাঁদের দুই মেয়ে ও নেভিল নামে এক ছেলে রয়েছে।
টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সে ভারতীয়-আইরিশ শাপুরজি পালোনজি পরিবারের ১৮ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে। শাপুরজি পালোনজি গ্রুপের সাবেক চেয়ারম্যান হলেন পালোনজি মিস্ত্রি; আর টাটা গ্রুপে একসময় চেয়ারম্যান ছিলেন সাইরাস মিস্ত্রি।
নোয়েল টাটার মেয়ে লিয়া (৩৯) টাটা এডুকেশন ট্রাস্ট, টাটা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ও সার্বজনিক ট্রাস্টে কাজ করছেন। আরেক মেয়ে মায়া (৩৬) টাটা এডুকেশন ট্রাস্ট ও সার্বজনিক ট্রাস্টের পাশাপাশি আরডি টাটা ট্রাস্টে যুক্ত রয়েছেন। আর ছেলে নেভিল (৩২) টাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্কিলসের (টিআইআইএস) বোর্ড সদস্য। তাঁদের তিনজনই আবার কলকাতায় অবস্থিত ক্যানসার হাসপাতাল টাটা মেডিকেল সেন্টারেরও ট্রাস্ট সদস্য। পর্যবেক্ষকেরা মনে করেন, উত্তরাধিকার পরিকল্পনার অংশ হিসেবে নোয়েল টাটা আগে থেকেই তাঁর ছেলেমেয়েদের এভাবে বিভিন্ন দায়িত্বে যুক্ত করেছেন।
দ্বিতীয় সুযোগ
প্রায় ১২ বছর আগে টাটা গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ টাটা সন্সের চেয়ারম্যান হওয়ার খুব কাছাকাছি গিয়েছিলেন নোয়েল টাটা। কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই পদে যেতে পারেননি। এর তিন বছর পরেই টাটা সন্সের চেয়ারম্যানের পদ ছেড়ে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হন রতন টাটা।
ওই সময় টাটা সন্সের চেয়ারম্যান বাছাইয়ের জন্য একটি বোর্ড গঠন হয়েছিল। নতুন চেয়ারম্যানের কী যোগ্যতা থাকা উচিত, তা নিয়ে মন্তব্য করেছিলেন রতন টাটা। সেই যোগ্যতার বিচারে পিছিয়ে ছিলেন নোয়েল টাটা।
যাহোক, শেষ পর্যন্ত নোয়েলের শ্যালক সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান হন। এতে অবশ্য অনেকে অবাক হয়েছিলেন। কারণ, টাটা গ্রুপ ও শাপুরজি পালোনজি গ্রুপের মধ্যে ঐতিহাসিকভাবে একটি টানাপোড়েনের সম্পর্ক ছিল। বলা হয়ে থাকে, ওই সময় রতন টাটা তাঁর পরবর্তী উত্তরসূরি হিসেবে নোয়েলকে যোগ্য মনে করেননি। এ কারণে বাছাইপ্রক্রিয়া থেকে বাদ পড়েন নোয়েল।
উল্লেখ্য, স্যার রতন টাটা ট্রাস্ট ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। নোয়েল টাটা হলেন ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান। এ ছাড়া টাটা গোষ্ঠীর আরেক ট্রাস্ট স্যার দোরাবজি টাটা ট্রাস্টের ১১তম চেয়ারম্যানও তিনি। ২০২৩-২৪ সালে টাটার কোম্পানিগুলোর মোট রাজস্ব ছিল ১৬ হাজার ৫০০ কোটি ডলারের বেশি। টাটা সন্সের হিসাবে, এ প্রতিষ্ঠানগুলোতে সম্মিলিতভাবে ১০ লাখের বেশি লোক কাজ করছেন।
সংবাদ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড ও এনডিটিভি।
| ভাই রতন টাটার মরদেহ দেখার জন্য হাজির হয়েছিলেন তাঁর সৎভাই নোয়েল টাটা (মাঝে)। ১০ অক্টোবর মুম্বাইয়ে তোলা ছবি। টাটা ট্রাস্টে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নোয়েল। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 12
(26)
- টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, পেলেন দ...
- নেতানিয়াহুর পরবর্তী লক্ষ্য কী
- ইতিহাস গড়তে পারবেন তো কমালা হ্যারিস!
- উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
- বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে: বাংলাদেশের জন্য ভা...
- ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে ...
- জুলাই-আগস্ট হত্যা: চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ, দ্র...
- মানবতা আজ কোথায়, প্রশ্ন লেবাননের প্রধানমন্ত্রীর
- গ্রাম থেকে আসা মেয়েদের দিয়ে দেহব্যবসা, পেছনে ছাত্র...
- ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর নতুন সামরিক ...
- লেবাননে আগ্রাসন: শান্তিরক্ষীদের ওপরেও হামলা চালাচ্...
- তুর্কমেনিস্তানে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক, উদ্বেগ যু...
- ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমু...
- ভ্যাপিং বা ই-সিগারেটের থাবা স্কুলের শিক্ষার্থীদের ...
- বাংলাদেশে সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে -আসিফ ন...
- ‘পূজা কমিটির নেতার অনুরোধে মণ্ডপে যায় ইসলামী গানের...
- ওয়াশিংটনে পররাষ্ট্র সচিবের সিরিজ বৈঠক: অন্তর্বর্তী...
- মামলা পিছু ছাড়ছে না সিলেটে ‘ভূমির কুতুব’ মহিতোষের ...
- এবার খেলোয়াড়দের ওজনের অজুহাত দিলেন পোথাস
- দীপ্ত টিভি’র কর্মকর্তা খুন: গ্রেপ্তার ৫, ওসি প্রত্...
- মাধ্যমিক শিক্ষার্থীপ্রতি ব্যয়: এক বছরে বেড়েছে ৫১ শ...
- ১৬ বছর দেশের ১৮ কোটি মানুষ মজলুম ছিলেন -সিলেটে আমী...
- রপ্তানি রেমিট্যান্সে ইতিবাচক রিজার্ভ
- টাটা ট্রাস্টের উত্তরাধিকারী হচ্ছেন রতন টাটার সৎভাই
- আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পার...
- গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত
-
▼
Oct 12
(26)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment