Saturday, October 12, 2024
ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমুল হুদা
ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমুল হুদা
খিলগাঁও থানার সাহেরনবাগ রিকশা গ্যারেজ মো. উজ্জ্বলের। সেখানে ৫০-৬০টা রিকশা রাখা যায়। প্রতিদিন ১০-১২টি অটোরিকশা তার গ্যারেজে চার্জ করা হয়। এতেই প্রত্যেক মাসে তার ২৫-২৬ হাজার টাকার বিদ্যুৎ বিল চলে আসে বলে জানান তিনি। বলেন, কেউ এখন প্যাডেল রিকশা চালাতে চায় না। অটোরিকশা চালায়। এগুলো চার্জ দেয়ার চাহিদাও অনেক। আমার এখানে ১০-১২টার চার্জ দেই প্রতিদিন। জায়গা থাকলে আরও চার্জ দেয়া যেতো। শুধু উজ্জ্বলের গ্যারেজই নয়, ঢাকায় ছোট-বড় এমন কয়েক হাজারের অধিক গ্যারেজে চার্জিং স্টেশন রয়েছে। তবে ২০২১ সালে ট্রাফিক পুলিশের একটি তালিকায় ৭৫২ স্টেশনের নাম রয়েছে। এরমধ্যে ট্রাফিকের ওয়ারি, তেজগাঁও, মতিঝিল, লালবাগ, গুলশান ও উত্তরা বিভাগে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সড়কে প্রায় ৪০ লাখ অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশা ৫-১০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে। যদি ৫০ শতাংশ অটোরিকশাও দৈনিক সড়কে চলাচল করে সে হিসাবে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে। গ্যারেজে গড়ে ওঠা চার্জিং স্টেশন ছাড়াও আবাসিক সংযোগ দিয়েও রিকশা ব্যাটারি চার্জ করা হচ্ছে। এতে সরকারও রাজস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার লোডশেডিং-এর ওপর চাপ পড়ছে। বর্তমানে ঢাকার অটোরিকশার চিত্র তুলে ধরে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান মানবজমিনকে বলেন, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ২ হাজার অটোরিকশা চলছে। পুরো ঢাকায় ৬-৭ লাখ অবৈধ অটোরিকশা রয়েছে। তারা দৈনিক ৩০০-৪০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ করছে। চার্জিং স্টেশন ছাড়াও অনেকে বাসা থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জ করে। তিনি বলেন, এত বড় গ্যারেজ এটা চোখের সামনে দেখা যায়। অবৈধভাবে বিদ্যুৎ খাচ্ছে। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না। বিদ্যুৎ বিভাগের অসাধুরাও এখানে জড়িত রয়েছে।
অটোরিকশাগুলো রাতে ১০-১২ ঘণ্টা চার্জে রাখা হয়। অনেকে দিনেও চার্জ করেন। বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের পরিচালক (ম্যানেজমেন্ট) শেখ মুনির আহমেদ মানবজমিনকে বলেন, এই রিকশাগুলো সাধারণত মধ্যরাতে চার্জ হয়। আগে মধ্যরাতে আমাদের বিদ্যুতের চাহিদা তেমন ছিল না। কিন্তু এখন মধ্যরাতে চাহিদা বেড়ে যায়। ওই সময় এই লোডটা এখান (ব্যাটারি চার্জ) থেকে আসে। আগে রাত ১২টা থেকে ৩টার দিকে অফ পিক আওয়ার ছিল। এটা কিন্তু এখন অফ পিক আওয়ারের প্যাটার্নে নাই। এই সময়ে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে।
অটোরিকশায় সয়লাব ঢাকার সড়ক, বিশৃঙ্খলা, যানজট: হাসিনা সরকার পতনের পর থেকেই ঢাকায় অস্বাভাবিক হারে বেড়েছে অটোরিকশা। পাড়া-মহল্লার আনাচে কানাচে ছড়িয়ে-ছিটিয়ে এসব অটোরিকশা। সড়ক, মহাসড়ক এমনকি ফ্লাইওভারেও দাপিয়ে বেড়াচ্ছে। এতে সড়কের গতিরোধ সৃষ্টি হয়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ব্যাটারিচালিত এসব রিকশার হটস্পট ওয়ারি, মতিঝিল, তেজগাঁও, লালবাগ, গুলশান ও উত্তরার জোনগুলো। লাখ লাখ অটোরিকশা এসব এলাকায় দেদারছে ঘুরে বেড়াচ্ছে। তুলনামূলক ভাড়া কম ও দ্রুত চলায় এই রিকশাগুলোতে করে প্রধান সড়কে ওঠার ক্ষেত্রে যাত্রীদের সায়ও রয়েছে। এসব রিকশার কারণে গতি হারাচ্ছে বাস, ট্রাক, প্রাইভেট ও মোটরবাইকের মতো উচ্চ গতির যানবাহনগুলো। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়ে যানজট বাড়ছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 12
(26)
- টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, পেলেন দ...
- নেতানিয়াহুর পরবর্তী লক্ষ্য কী
- ইতিহাস গড়তে পারবেন তো কমালা হ্যারিস!
- উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
- বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে: বাংলাদেশের জন্য ভা...
- ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে ...
- জুলাই-আগস্ট হত্যা: চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ, দ্র...
- মানবতা আজ কোথায়, প্রশ্ন লেবাননের প্রধানমন্ত্রীর
- গ্রাম থেকে আসা মেয়েদের দিয়ে দেহব্যবসা, পেছনে ছাত্র...
- ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর নতুন সামরিক ...
- লেবাননে আগ্রাসন: শান্তিরক্ষীদের ওপরেও হামলা চালাচ্...
- তুর্কমেনিস্তানে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক, উদ্বেগ যু...
- ঢাকায় অটোরিকশা চার্জের কয়েক হাজার স্টেশন! by নাজমু...
- ভ্যাপিং বা ই-সিগারেটের থাবা স্কুলের শিক্ষার্থীদের ...
- বাংলাদেশে সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে -আসিফ ন...
- ‘পূজা কমিটির নেতার অনুরোধে মণ্ডপে যায় ইসলামী গানের...
- ওয়াশিংটনে পররাষ্ট্র সচিবের সিরিজ বৈঠক: অন্তর্বর্তী...
- মামলা পিছু ছাড়ছে না সিলেটে ‘ভূমির কুতুব’ মহিতোষের ...
- এবার খেলোয়াড়দের ওজনের অজুহাত দিলেন পোথাস
- দীপ্ত টিভি’র কর্মকর্তা খুন: গ্রেপ্তার ৫, ওসি প্রত্...
- মাধ্যমিক শিক্ষার্থীপ্রতি ব্যয়: এক বছরে বেড়েছে ৫১ শ...
- ১৬ বছর দেশের ১৮ কোটি মানুষ মজলুম ছিলেন -সিলেটে আমী...
- রপ্তানি রেমিট্যান্সে ইতিবাচক রিজার্ভ
- টাটা ট্রাস্টের উত্তরাধিকারী হচ্ছেন রতন টাটার সৎভাই
- আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পার...
- গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত
-
▼
Oct 12
(26)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment