Thursday, December 25, 2014
বকশীবাজার রণক্ষেত্র
বকশীবাজার রণক্ষেত্র

(ছাত্রলীগের নেতৃত্বে হামলার সূত্রপাত, খালেদার গাড়িবহর, এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা, ভাঙচুর, আগুন, বিএনপির বিক্ষোভ কাল) বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে ঘিরে রাজধানীর বকশীবাজার এলাকায়
জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাদের দেহ তল্লাশি
করে ওই এলাকায় প্রবেশ করতে দেয়া হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী রাস্তায়
অবস্থান করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। কিন্তু হঠাৎই শান্তিপূর্ণ এ চিত্র
বদলে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে ধাওয়া করে হামলা চালায় বিএনপি
নেতাকর্মীদের ওপর। এ সময় অনেকটা নীরব দর্শকই ছিল পুলিশ। কিছুক্ষণ পরিস্থিতি
পর্যবেক্ষণের পর অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাঁদানে গ্যাস
আর রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা। ততক্ষণে
পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। রাস্তায় ফেলে ছাত্রলীগের কয়েকজন মিলে
বিএনপি ও ছাত্রদলের একেকজনকে বেধড়ক পেটাতে দেখা যায়। গতকাল দুপুর সোয়া ১২টা
থেকে ঘণ্টাব্যাপী এ হামলায় আহত হয়েছেন শতাধিক বিএনপি নেতাকর্মীসহ অন্তত
কয়েক শ’ সাধারণ মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
সেখানে তাদের ওপর হামলা চালায় সরকারদলীয় কর্মচারীরা। এ সময় হাসপাতাল গেটে
ছাত্রদল কর্মীদের হামলার শিকার হন নেত্রকোনা-১ আসনের সরকারদলীয় এমপি ছবি
বিশ্বাস। বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা তাকে গাড়ি থেকে বের করে মারধর করে। এতে
তার মাথা ফেটে যায়। এ সময় তার গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থল
থেকে গ্রেপ্তার করেছে অর্ধশতাধিক নেতাকর্মীকে। ছবি বিশ্বাসের ওপর হামলার
ঘটনায় আটককৃত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রকে দুই বছরের কারাদণ্ড
দেয় ভ্রাম্যমাণ আদালত। এদিকে তুমুল সংঘর্ষের মধ্যেই আলিয়া মাদরাসা মাঠের
বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া। এ সময় তার গাড়িকে লক্ষ্য করেও
ইট-পাটকেল ছোড়ে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল বের
করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও ময়মনসিংহ জেলা ছাত্রদল। ওদিকে হামলার
প্রতিবাদে আগামীকাল শুক্রবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা শহরগুলোতে
বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা অভিযোগ করেছে, আক্রমণকারীদের
মূল পরিকল্পনা ছিল খালেদা জিয়ার গাড়িতে হামলা। তবে সাধারণ মানুষের
স্বতঃস্ফূর্ত অবস্থানের কারণে সেটা সম্ভব না হলেও হামলায় দলের নেতাকর্মীসহ
আহত হয়েছেন অন্তত ৬ শতাধিক।
যেভাবে হামলার সূত্রপাত: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে সকাল ৯টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বকশীবাজার এলাকায় জড়ো হতে থাকেন। এদিকে চানখাঁরপুল, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আলিয়া মাদরাসামুখী প্রতিটি প্রবেশপথ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। আর্মড পুলিশ ও সাদা পোশাকের পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় প্রতিটি প্রবেশপথে। মজুত রাখা হয় রায়ট কার, জলকামান, এপিসি ও পুলিশ ভ্যান। নিরাপত্তা ব্যারিকেড ডিঙিয়ে খণ্ড-খণ্ডভাবে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সামনের মোড়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ কয়েক সহস্রাধিক নেতাকর্মী বকশীবাজার মোড়ে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ওদিকে বেলা ১১টার দিকে পলাশীর মোড়ে অবস্থান নেন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ওই এলাকা দিয়ে বিএনপির যে সব নেতাকর্মী বকশীবাজার মোড়ে প্রবেশের চেষ্টা করেছেন তাদেরকেই ধরে মারধর করেন তারা। বেলা সোয়া ১২টার দিকে পলাশীর মোড় থেকে কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী লাঠিসোটা ও রড নিয়ে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীদের ওপর। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। প্রথমদিকে বিএনপি নেতাকর্মীরা প্রতিহত করার চেষ্টা করলেও পরে বুয়েটের হল থেকে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে আরও কয়েক শ’ কর্মী যোগ দেয়। সম্মিলিতভাবে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। এসময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর শটগানের বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়া হয় ছাত্রলীগের অবস্থান থেকে। সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা একপর্যায়ে চানখাঁরপুলের দিকে পিছু হটতে থাকেন। এ সময় পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা বেপরোয়া লাঠিপেটা এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পলায়নপর কয়েকজন ছাত্রদল কর্মীকে ধরে গণপিটুনি দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ৮-১০ জন মিলে এক একজনকে উপর্যুপরি পেটানোর সে দৃশ্য ছিল ভয়াবহ। মাথায় আঘাত করার পর রাস্তায় পড়ে যাওয়া এক ছাত্রদল কর্মীকে রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়া হয় দুই পা। রাস্তায় পড়ে যাওয়া আরেক ছাত্রদল কর্মীর মুখ ও মাথার ওপর লাফাতে দেখা গেছে কয়েকজনকে। আরেক ছাত্রদল কর্মীকে মুমূর্ষু অবস্থায় বস্তার মতো রোড ডিভাইডারের একপাশ থেকে অন্যপাশে ছুড়ে ফেলা হয়। অর্ধমৃত অবস্থায় তারা পড়ে থাকেন রাস্তায়। এদিকে সংঘর্ষ শুরুর প্রথম ১০ মিনিট পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে ছাত্রলীগের সঙ্গে যোগ দেয় পুলিশ। তারা বিএনপি নেতাকর্মীদের ওপর টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর লাঠিচার্জ শুরু করে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চানখাঁরপুল, নাজিমউদ্দিন রোড, বকশীবাজার, পলাশী মোড়সহ আশপাশের এলাকায়। ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয় চানখাঁরপুল ফ্লাইওভার মোড়ে। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তারা ফজলে রাব্বি হলের দিকে এগোতে থাকে। রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় পুলিশ সাঁজোয়া যান নিয়ে তাদের ধাওয়া দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে মোটরসাইকেল ও টায়ারের আগুন নেভায়। এদিকে তুমুল সংঘর্ষের মধ্যেই বেলা সাড়ে ১২টার দিকে চানখাঁরপুল দিয়ে বকশীবাজারে আদালতের দিকে অগ্রসর হয় খালেদা জিয়ার গাড়ি বহর। এসময় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী খালেদা জিয়ার গাড়িকে চারপাশে কর্ডন করে আলিয়া মাদরাসা পর্যন্ত এগিয়ে দেয়। খালেদা জিয়া আদালতে প্রবেশ করার পর ছাত্রলীগ নেতাকর্মীরা পলাশীর মোড় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে যায়। সংঘর্ষ থামার পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় অসংখ্য স্যান্ডেল ও গুলির খোসা। আহতদের মধ্যে রয়েছেন যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, কবি নজরুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার, ঢাকা মহানগর উত্তরের প্রথম যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শরিফ হোসেন, সাখাওয়াত হোসেন, তেজগাঁও কলেজের আরাফাত, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম, জগন্নাথ হলের ছাত্রদল কর্মী মিঠুন কুমার দাস, সূর্যসেন হলের শাফি, জহুরুল হক হলের মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল জলিল, ছাত্রদল কর্মী শামসুল আবেদিন, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী এমএম ইমরান, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মৃণাল রায়, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মী সোহেল রানা, আল-আমিন, তিতুমীর কলেজ ছাত্রদলের কর্মী কাওসার, ফরহাদ হোসেন রাজন, তানজিল হাসান, যুবদলের মহানগর দক্ষিণের সদস্য এমএন ইসলাম, মোহাম্মদ সাইদ প্রমুখ। তাদের মধ্যে মোজাম্মেল, সাত্তার, কাওসারসহ অন্তত ১০জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার সময় ছাত্রলীগের এসএম হলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পিকুল ও একুশে হলের কর্মী রাজসহ কয়েকজন ছাত্রলীগ কর্মীও পুলিশের লাঠিচার্জে আহত হন। এদিকে দেড়টার দিকে মামলার পরবর্তী শুনানি আগামী ৭ই জানুয়ারি নির্ধারণ করলে খালেদা জিয়া আদালত থেকে বের হয়ে বাসায় চলে যান।
এমপি ছবির ওপর হামলা
ওদিকে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রদলের একাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়ে। এসময় হাসপাতালের সরকার দলীয় কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়। কর্মচারীদের ধাওয়া খেয়ে হাসপাতাল গেটে অবস্থান নেয় ছাত্রদল নেতকর্মীরা। এ সময় নেত্রকোনা-১ আসনের সরকারদলীয় এমপি ছবি বিশ্বাস গাড়িতে করে মেডিকেলে ঢুকছিলেন। গাড়িতে সংসদ সদস্য স্টিকার দেখেই তার ওপর হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা। হামলাকারীরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। পরে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে হাসপাতাল এলাকায় ছুটে যায় পুলিশ। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এমপি ছবি বিশ্বাসের গাড়ির আগুন নেভায়। হামলার একপর্যায়ে এমপি ছবি বিশ্বাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ছবি বিশ্বাস মানবজমিনকে জানান, পাবলিক লাইব্রেরি থেকে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে চিকিৎসার জন্য তিনি হাসপাতালে আসছিলেন। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের দেখে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বলেন চালককে। এর মধ্যেই তার গাড়িতে হামলা চালানো হয়। এমপি ছবি বিশ্বাসকে হাসপাতালের নাক, কান, গলা বিভাগের একটি কেবিনে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরিন জাহান জানান, ছবি বিশ্বাসের কানের পেছনের অংশ ফেটে গেছে। এছাড়া তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে পেয়েছেন। এ ঘটনায় দনিয়া কলেজের ছাত্র আফজাল হোসেনকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাৎক্ষণিকভাবে এই সাজা দেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় আফজালকে গ্রেপ্তার করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আফজাল। তিনি জানান, রোগী দেখার জন্য বন্ধুর সঙ্গে তিনি হাসপাতালে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই ভাবে তার পিতা আবুল হোসেন জানিয়েছেন, তার সন্তান কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। যাত্রাবাড়ী বউবাজার এলাকার কুতুবখালীর ১৭ নম্বর বাড়ির বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার চৌকিদারকান্দি গ্রামে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের মিরপুর থানার সহ-সভাপতি ফিরোজ অভিযোগ করেন, কোন কারণ ছাড়াই ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে মিছিল থেকে গুলি বর্ষণ করা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে বদিউজ্জামান সোহাগ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বুয়েটে হামলা চালায়। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বকশীবাজার মোড়ে ছাত্রদলের ওপর পাল্টা হামলা চালাতে যায়। তখন তাদের নিবৃত্ত করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন বলে জানান ছাত্রলীগ সভাপতি। ওদিকে সংঘর্ষের শুরুতে পুলিশের নীরবতার বিষয়ে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বলেন, কি হচ্ছে তা বুঝে উঠতে শুরুতে কিছু সময় লেগেছে। যে কারণে পুলিশ প্রথমে নীরব ছিল। পরে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
ঢাবিতে ছাত্রলীগের প্রকাশ্যে গুলি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে, ফাঁকা গুলি করে মহড়া দিয়েছে ছাত্রলীগ। গতকাল দুপুরে বকশীবাজার এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর টিএসসিতে অবস্থান করে তারা এই মহড়া দেন। এ সময় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হল, একুশে হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ হল এবং কার্জন হলের গেট শিকল দিয়ে বন্ধ করে দেয় ছাত্রলীগের নেতারা। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকে তারা। বুয়েটের পাশে ছাত্রদলের অবস্থানের কথা শুনে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটের দিকে যায়। পরে বকশীবাজার মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতকর্মীরা সশস্ত্র হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিল। বকশীবাজার মোড়ে হামলার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে চলে আসে। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে সশস্ত্র মহড়া দেয়। দুপুর ১টায় রাজু ভাস্কর্যে সমাবেশ করে তারা। সমাবেশে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এ কারণে নেতাকর্মীরা সবাই এক হয়ে তাদের প্রতিহত করতে এগিয়ে এসেছে। সমাবেশ শেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি সড়কদ্বীপে অবস্থান নেয়। সেখানে ছাত্রদল সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে নেতারা উদ্ধার করে রিকশায় তুলে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা কলেজ মিছিল নিয়ে টিএসসিতে আসে। দুপুর দুইটায় মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের পাশে দাঁড়িয়ে কালো জ্যাকেট পরা দু’জন একটা পিস্তল থেকে চার রাউন্ড এবং অপর একজন কাটা রাইফেল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ক্যাম্পাসে যেই অস্থিতিশীল অবস্থান সৃষ্টি করার চেষ্টা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হবে।
‘পরিকল্পনা ছিল খালেদার ওপর হামলার’
শুক্রবার সারা দেশে বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার ও আশপাশের এলাকায় ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এটা সবার কাছে স্পষ্ট, এ হামলা পূর্বপরিকল্পিত। ক্ষমতাসীনদের ওই আক্রমণের মূল পরিকল্পনা ছিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা। আপনারা দেখেছেন তার গাড়িবহর সেখানে পৌঁছানোর পাঁচ মিনিট আগে থেকেই আক্রমণ শুরু হয়। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অবস্থানের কারণে সরকার সমর্থকদের ওই আক্রমণ সফল হয়নি। যদিও তাদের এ হামলায় বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীসহ ৬০০ সাধারণ মানুষ আহত হয়েছে। আমরা এ হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সারা দেশের জেলা শহর ও ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবো। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। মির্জা আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিতে যান। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতাকর্মীসহ অনেক সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। খালেদা জিয়া এজলাসে উপস্থিত হওয়ার কয়েক মিনিট আগে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। পুলিশ ও র?্যাবের ছত্রছায়ায় এ হামলা চালানো হয়। এতে ৬ শতাধিক মানুষ আহত হয়েছে, তাদের মধ্যে শতাধিক লোকের অবস্থা মারাত্মক। সেখান থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। মির্জা আলমগীর বলেন, অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করতে সহিংসতার আশ্রয় নিয়েছে। কয়েক দিন ধরে অবৈধ সরকারের মন্ত্রীরা বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন অশালীন উক্তি করছেন। পুরান ঢাকায় হামলার ঘটনায় তা মারাত্মকভাবে প্রকাশ ঘটেছে। হামলার ঘটনার নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মির্জা আলমগীর বলেন, অন্যথায় যে কোন অবস্থার জন্য সরকারকেই দায় নিতে হবে। গাজীপুরের জনসভা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গাজীপুরে আমরা জনসভা করার অনুমতি পেয়েছি। ছাত্রলীগ অন্যায়ভাবে মঙ্গলবার রাতে জনসভাস্থলে আক্রমণ চালিয়েছে। মঞ্চ তৈরির কাজে নিয়োজিত কর্মচারীদের মারধর করেছে। ব্যানার, পোস্টার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার কারা দিবস উপলক্ষে গাজীপুর যান। তিনি সেখান থেকে ফিরে আসার পর থেকে এ তাণ্ডব শুরু হয়েছে। তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই কি গণতন্ত্রবিরোধী এ কার্যকলাপ শুরু হলো? তিনি বলেন, সরকারের আসলে কোন নৈতিক ভিত্তি নেই বিধায় তারা ভিন্নমতের লোকজনকে দমন-নিপীড়ন করছে। গণআন্দোলন দমাতে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। সরকারের এমন কার্যকলাপে কোন ?অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার তাদের ওপরই বর্তাবে। তিনি বলেন, গাজীপুরের জনসভা যথাসময়েই হবে। একজন এমপির গাড়িতে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, এ হামলার দায় সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিতে হবে। গাড়ি তারা পুড়িয়েছে কিনা, তা তদন্ত করে দেখতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপি সদস্যসচিব হাবিব-উন খান নবী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1345)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 25
(34)
- বাংলাদেশে যাও নয় হিন্দু হও
- যুদ্ধবিমান ভূপাতিত করল আইএস
- তিন ধরনের প্রতিষ্ঠানে স্বতন্ত্র বেতন স্কেল নয়
- জাতিসংঘ প্রতিনিধি দলের রিপোর্ট ৩১ ডিসেম্বর
- সংঘর্ষে রণক্ষেত্র বকশিবাজার
- হিন্দু হোন, নয় ভারত ছাড়ুন
- বিটিভিকে সরকারের মুখপাত্র করতে চাই না: প্রধানমন্ত্রী
- রাত্রীর যাত্রীতে নায়লা নাঈম
- ‘বিএনপি নেতাদের উপরও হামলা হতে পারে’ -হানিফ
- সবচেয়ে সুন্দরী বালিকা সুপার মডেল ক্রিস্টিনা পিমেনোভা
- বিশ্বের ১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকায় পঞ্চম ড...
- ‘ছবি বিশ্বাসকে হত্যাই ছিল উদ্দেশ্য’ -স্বরাষ্ট্র প্...
- যুক্তরাষ্ট্রে ফের শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত কৃ...
- আন্ডারওয়ার চোর প্রেমিকা!
- বাংলাদেশে বড়দিন: কতটা স্বচ্ছন্দ খ্রীষ্টানরা?
- কী ঘটবে ৫ জানুয়ারি? by আহমেদ সুমন
- ভারতে ঘর ওয়াপাস্ : শেষ কোথায়? by ড. ফেরদৌস আহমদ কো...
- শ্বাস যদি নেই সুখে জীবন থাকবে আনন্দে by শুভাগত চৌধুরী
- মিলন ও সম্প্রীতির উৎসব by ফাদার বেঞ্জামিন কস্তা
- চতুর্থ প্রহরে ওবামার চার ছক্কা
- সিরিয়ায় ধ্বংস হচ্ছে সভ্যতা
- করাচিতে ১৩ তালেবান ও আল–কায়েদা নিহত
- একই পরিবারের ৪ জনকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
- ভারতে জোর করে ধর্মান্তর
- সংঘ পরিবারের মুখে লাগাম পরাতে পদত্যাগের হুমকি মোদির
- দেশরক্ষায় সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে -প্রধানমন্ত্রী
- সুন্দরবন বিপর্যয় নিয়ে জাতিসংঘ প্রতিবেদন ৩১শে ডিসেম...
- বিনায়ক সেনের আহ্বানে সাড়া দিবে কি জামায়াত? by সাজে...
- বিশ্বভারতীতে লাঞ্চ না করেই ফিরলেন প্রেসিডেন্ট
- আসামে জঙ্গিদের গুলিতে নিহত ৭৬
- সুন্দরবনের দুর্ঘটনা নিয়ে দুই সংসদীয় কমিটির পাল্টাপ...
- আদালতে খালেদা জিয়ার ৩৫ মিনিট -দুই মামলায় পরবর্তী স...
- বকশীবাজার রণক্ষেত্র
- একাধিক সম্পর্কের আলামত হ্যাপির -ফরেনসিক রিপোর্ট
-
▼
Dec 25
(34)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
জোহরান মামদানি
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment