Friday, December 27, 2024
একমাত্র অবলম্বন নয়নকে হারিয়ে অসহায় পরিবার
একমাত্র অবলম্বন নয়নকে হারিয়ে অসহায় পরিবার
নয়নকে হাসপাতালে নিয়ে আসা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিস সদস্যরা সচিবালয়ের মালামাল নিয়ে রাস্তা পার হওয়ার সময় জিরো পয়েন্টের দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেয়া হলে হলে সোহানুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর রহমান (২৬) চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়। নিহতের চাচাতো ভাই মো. রাকিবুল ইসলাম বলেন, সোহানুর জামান নয়ন, পিএন: (৫০৭৬৭৫ ৬১তম ব্যাচ) ০২-১০-২০২২ সালে যোগদান করেন। পরে সেখান থেকে তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়। আটপনিয়া গ্রামের আখতারুজ্জামান এর সন্তান। নয়ন বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। তার বড় বোন রয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, নয়নের ব্যবহৃত হেলমেটটি রাস্তায় পড়ে রয়েছে। পিচঢালা রাস্তাটিতে রক্তের চিহ্ন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালককে আটক করেন শিক্ষার্থীরা।
ফায়ার সার্ভিস জানায়, সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান ফায়ারফাইটার মো. সোহানুর জামান নয়ন। গতকাল দুপুর ২টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। জানাজা অনুষ্ঠানের আগে শহীদ মো. সোহানুর জামান নয়ন এর কফিনে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ নয়নের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল আমাদের ফায়ার ফাইটার নয়ন দুর্ঘটনায় মারা যান। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। নয়নের বয়স খুবই কম ছিল। তিনি মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করছিলেন। কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান, তার মা-বাবার যে কি অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি। তিনি খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিলেন। তাই তাকে স্পেশাল টিমের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 27
(10)
- মির্জা গালিবের যত বিপত্তি by জাভেদ হুসেন
- মা–বাবার বিষণ্নতা যেভাবে সন্তানের জন্য ভয়ংকর বিপদ ...
- কুর্দিদের প্রতি এরদোয়ানের ক্ষোভের মূল কারণ
- ধনী দেশগুলোর মানবিক সহায়তা হ্রাসে বিশ্ব জুড়ে বাড়ছে...
- একমাত্র অবলম্বন নয়নকে হারিয়ে অসহায় পরিবার
- মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন: দুর্ঘটনা না নাশকতা?
- পুলিশ সংস্কারে কিছু প্রস্তাবনা by শহীদুল্লাহ ফরায়জী
- বেতন ১৩ হাজার বান্ধবীকে উপহার ২১ কোটি রুপির সম্পদ
- দেশে ফিরে ব্যারিস্টার রাজ্জাক: দেশে এখন জাতীয় ঐক্য...
- যুদ্ধবিরতিতে বিলম্ব, গাজায় ঠাণ্ডায় মরছে নবজাতক
-
▼
Dec 27
(10)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment