Sunday, January 14, 2018
সংবাদমাধ্যমের ওপর আস্থা কমে যাচ্ছে কেন?
সংবাদমাধ্যমের ওপর আস্থা কমে যাচ্ছে কেন?

একটা
সময় ছিল, যখন সাধারণ মানুষ ‘পেপারে লিখেছে’ বললেই ধরে নিত, সংবাদপত্রে যা
ছাপা হয়েছে, তা সত্য। তাই যারা অনিয়ম-দুর্নীতিসহ নানা রকমের অন্যায়-অপকর্ম
করে, তারা সতর্ক থাকত তাদের কর্মকাণ্ড নিয়ে যেন ‘পেপারিং’ না হয়। এখনো এই
মানসিকতার খুব বেশি পরিবর্তন ঘটেনি বলেই আমার বিশ্বাস। কিন্তু ম্যানেজমেন্ট
অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) নামের এক বেসরকারি
সংস্থার একটি জরিপ বলছে, এ দেশের মাত্র ১৪ শতাংশ পাঠক সংবাদমাধ্যমে
প্রকাশিত প্রতিবেদন পুরোপুরি সত্য বলে বিশ্বাস করে। একান্তই ছোট পরিসরে
(১৪০ জন মানুষের মধ্যে) পরিচালিত এই জরিপে যদি দেশের বৃহত্তর চিত্রই
প্রতিফলিত হয়ে থাকে, তবে পেশাদার সাংবাদিকতার জন্য এটা একটা বড় দুঃসংবাদ।
এর মানে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর সাধারণ মানুষের আস্থা বেশ কমে গেছে।
সংবাদপত্রগুলোতে যা ছাপা হচ্ছে, অধিকাংশ পাঠকই তা সত্য বলে বিশ্বাস করছে
না। কিন্তু পাঠক-দর্শকদের আস্থাই সংবাদমাধ্যমের মৌলিক পুঁজি। সেটাই যখন
নষ্ট হয়ে যায়, তখন আমরা কেন, কী উদ্দেশ্যে সাংবাদিকতা করছি? আমরা সত্য বলে
যা প্রকাশ করছি, যাদের জন্য তা প্রকাশ করছি, তারা যদি সেটাকে সত্য বলে
বিশ্বাস না করে, তাহলে আমাদের এই কাজের অর্থ বা সার্থকতা কী? এই প্রশ্নের
উত্তর সহজ। জনগণ যা বিশ্বাস করে না, তা লেখার কোনো অর্থ হয় না। তবে কিছুটা
হলেও স্বস্তির বিষয়, এখনো ১৪ শতাংশ মানুষ সংবাদপত্রের প্রতিবেদনগুলো
‘পুরোপুরি সত্য’ বলে বিশ্বাস করছে। ‘মোটামুটি সত্য’ বলে বিশ্বাস করছে ২৪
শতাংশ। কিন্তু পাঠকদের এই দুটি অংশই বেশ ছোট, বড় অংশ মানে ৫৮ শতাংশের মনে
প্রতিবেদনের কোনো কোনো ঘটনার বিবরণ বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ‘সন্দেহ’ তৈরি
করে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন,
আরও বড় পরিসরে গবেষণা সমীক্ষা চালানো প্রয়োজন। এই ‘সন্দেহ’ দূর করার জন্য
সাংবাদিক ও সংবাদপ্রতিষ্ঠানগুলোকে অনেক কাজ করতে হবে। সেটা করতে হলে
প্রথমেই জানার ও বোঝার চেষ্টা করতে হবে সংবাদমাধ্যমের ওপর জনগণের আস্থা ও
বিশ্বাস কমে যাচ্ছে কী কারণে। এ বিষয়ে ব্যাপক পরিসরে মতামত জরিপ করা উচিত।
তবে সাধারণভাবেও কিছু সম্ভাব্য কারণ শনাক্ত করা যায়। সংবাদমাধ্যমের আস্থা
কমে যাওয়ার সমস্যা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এ সমস্যা বৈশ্বিক।
সাম্প্রতিক কালে এ নিয়ে বৈশ্বিক পরিসরে বেশ আলোচনা শুরু হয়েছে। এর একটা
কারণ তথ্য ও খবর এবং এ দুইয়ের মতো করে পরিবেশিত, সঞ্চালিত, প্রচারিত,
পুনঃপ্রচারিত গুজব বা ভুয়া খবরের প্রাচুর্য। শুধু গুজব বা শুধু ভুয়া খবরই
যে বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে তা নয়, আংশিক সত্য খবর এবং ভিন্ন ভিন্ন
সংবাদমাধ্যমে একই ঘটনা বা একই বিষয়ে ভিন্ন ভিন্ন রকমের তথ্য-উপাত্ত-ভাষ্য
প্রচারিত হওয়ার ফলেও একই সমস্যার সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে সামাজিক
যোগাযোগমাধ্যম ও অসংবাদমাধ্যমগুলোর ভূমিকা বেশি; তবে সাংবাদিকতা পেশায়
নিয়োজিত ব্যক্তিদের দায়ও কম নয়। একশ্রেণির সংবাদমাধ্যমের কিছু কর্মীর মধ্যে
চাঞ্চল্যকর খবর প্রচারে অতি উৎসাহ কাজ করে; অতি দ্রুত বা ‘সবার আগে’ সংবাদ
পরিবেশনের প্রতিযোগিতায় লিপ্ত সাংবাদিকেরা খবরের যথার্থতা ভালোভাবে যাচাই
করার পেছনে সময় ব্যয় করতে চান না। এটা অনলাইন সংবাদমাধ্যমে বেশি ঘটে। ফলে
দেখা যায়, কখনো কখনো একই সংবাদপ্রতিষ্ঠানের অনলাইন সংস্করণে প্রকাশিত খবর ও
পরদিন প্রকাশিত ছাপা সংস্করণের খবর এক রকম নয়। অধিকাংশ ক্ষেত্রে অনলাইন
সংস্করণের ভুল ছাপা সংস্করণে পুনরাবৃত্ত হয় না। কোনো কোনো সংবাদপ্রতিষ্ঠান
খবর পরিবেশনে সময়ের দিক থেকে পিছিয়ে পড়তে পারে খবরটির যথার্থতা যাচাইয়ের
পেছনে অপেক্ষাকৃত বেশি সময় ব্যয় করার কারণে।
কিন্তু অধিকাংশের প্রবণতা এর
উল্টো, সবার আগে ‘নিউজ ব্রেক’ করার প্রতিযোগিতায় নেমে বেঠিক বা ভুল সংবাদ
পরিবেশনের ঘটনা বেড়ে যাচ্ছে। সাংবাদিকদের শিক্ষা ও প্রশিক্ষণেরও ঘাটতি
রয়েছে। এমআরডিআইয়ের উল্লিখিত জরিপের আরেকটি তথ্য হচ্ছে, এ দেশের
সংবাদমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়, তার ৪৪ শতাংশের ক্ষেত্রে সাংবাদিকতার
নীতিনৈতিকতা বা নিয়মকানুন অনুসরণ করা হয় না। অবশ্য এমন কথা বলা যাবে না যে
এর সম্পূর্ণটাই সচেতনভাবে নিয়মকানুন ভঙ্গ করা। অনেক কারণে নিয়মকানুন
অনুসৃত না হতে পারে; সাংবাদিকদের জানা-বোঝার ঘাটতিও একটা কারণ। অনেক
সাংবাদিক জানেন না কীভাবে তথ্য যাচাই করতে হয়, অনেকের জানা নেই যে একটি
ঘটনা সম্পর্কে প্রতিবেদন লিখতে গেলে ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত সব পক্ষের
সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে হয় এবং তাদের বক্তব্য প্রতিবেদনে স্থান দিতে
হয়। এমনকি, অনেক সাংবাদিকের জানা নেই, খবরের বা তথ্যের সূত্র উল্লেখ করতে
হয়। ভালো প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের এই ঘাটতিগুলো অবশ্যই দূর করা
সম্ভব। কিন্তু যেসব সাংবাদিক সচেতনভাবেই সাংবাদিকতার নীতিনৈতিকতা এড়িয়ে
সংবাদ পরিবেশন করেন, যাঁরা ‘হলুদ সাংবাদিকতা’ করেন, তাঁরা এই পেশার ক্ষতি
করেন। সাংবাদিকেরা নানা ধরনের বাধাবিপত্তি, ভয়ভীতি, চাপ, নিপীড়ন-নির্যাতনের
শিকার হয়ে থাকেন, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে তাঁদের একটা অংশ
সচেতনভাবে অপসাংবাদিকতারও আশ্রয় নিয়ে থাকেন। সংবাদমাধ্যমের ওপর জনগণের
আস্থা কমে যাওয়ার জন্য তাঁদেরও দায়ী করতে হয়। এ বিষয়ে সাংবাদিকদের নিজেদেরই
কথা বলা উচিত, কিন্তু বলা হয় না। সাংবাদিকেরা অন্যান্য পেশার মানুষদের
অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অপকর্ম নিয়ে যত লেখালেখি করেন, নিজেদের এই
ব্যাপারগুলো নিয়ে তার ক্ষুদ্র ভগ্নাংশও করেন না। কিন্তু আমরা যদি নিজেদের
ভুল-ত্রুটি-অন্যায়ের প্রতিকারের চেষ্টা না করি, এসব ব্যাপারে চোখ বন্ধ করে
থাকি, তাহলে আমাদের পেশার মর্যাদা কমতেই থাকবে। ইতিমধ্যেই যে কমেনি, তা-ই
বা কে বলতে পারে? আমরা তো কখনো জানার চেষ্টা করি না জনসাধারণ আমাদের
সম্পর্কে কী ধারণা পোষণ করে। বোঝার চেষ্টা করি না সাংবাদিক কথাটাকে বিকৃত
করে কেন ‘সাংঘাতিক’ বলে অশ্রদ্ধা বা বিরূপ মনোভাব প্রকাশ করা হয়।
সাংবাদিকদের নীতিনৈতিকতা মেনে কাজ করার ক্ষেত্রে সংবাদপ্রতিষ্ঠানগুলোর
দায়িত্ব আছে। কোনো সংবাদপ্রতিষ্ঠানের কোনো কর্মী নীতিনৈতিকতার বাইরে কিছু
করলে, তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া ওই সংবাদপ্রতিষ্ঠানের কর্তব্য।
কারণ, এই ধরনের সংবাদকর্মী বা সাংবাদিকের অন্যায় আচরণ সংবাদপ্রতিষ্ঠানটির
ভাবমূর্তি ক্ষুণ্ন করে, আস্থার সংকট সৃষ্টি করে। সাংবাদিকতা পেশারও
মর্যাদাহানি ঘটে। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে এমআরডিআইয়ের জরিপ
প্রতিবেদনটির তথ্যাবলি তুলে ধরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন
সংবাদপ্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় সাংবাদিকেরা। তাঁদের কেউ কেউ অভিযোগ
করেছেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার চাপ রয়েছে।
এমনকি, একটি সংস্থা কয়েকজন সম্পাদককে ডেকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিলিপি
ধরিয়ে দিয়ে সাংবাদিকদের কোনো বক্তব্য ছাড়াই তা প্রকাশ করতে বাধ্য করা
হয়েছে। সংবাদপ্রতিষ্ঠানের মালিক ও বিজ্ঞাপনদাতাদের প্রভাব খাটানোরও অভিযোগ
উচ্চারিত হয়েছে। এগুলোও সাংবাদিকতাকে প্রভাবিত করে এবং তার ফলে
সংবাদমাধ্যমের ওপর জনসাধারণের আস্থা ক্ষুণ্ন হয়। যদিও সংবাদ সংগ্রহ ও
প্রতিবেদন রচনার প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ পাঠক অবগত নন এবং উল্লিখিত
অভিযোগগুলোর কথা সাধারণত সংবাদমাধ্যমে প্রকাশিত হয় না, তবু স্বাধীন
সাংবাদিকতার পথে বাধাবিপত্তির নেতিবাচক প্রভাব চাপা থাকে না। চাপের মুখে
থাকা সাংবাদিকতার বৈশিষ্ট্য হলো, সেই চাপের প্রতিফলন সাংবাদিকদের
প্রতিবেদনেও ফুটে উঠতে পারে। আমাদের সংবাদমাধ্যমে সেই চাপ এখন আগের তুলনায়
বেশি করে প্রতিফলিত হচ্ছে। বিভিন্ন ক্ষমতাধর কর্তৃপক্ষের বিরূপ প্রতিক্রিয়া
এড়াতে সমঝে চলা সাংবাদিকতা এই সময়ের সংবাদমাধ্যমের লক্ষণীয় বৈশিষ্ট্য হয়ে
উঠেছে। শুধু সরকারি সংস্থা, সংবাদমাধ্যমের মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতারা নয়,
বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী, ব্যবসায়ী সম্প্রদায়ের করপোরেট স্বার্থ,
জেলা-উপজেলা পর্যায়ের ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীগুলোর দিক
থেকেও নানা রকমের বাধাবিপত্তি আছে। দেশের সামগ্রিক পরিবেশ স্বাধীন ও নির্ভয়
সাংবাদিকতার অনুকূল নেই। সেলফ সেন্সরশিপের চর্চা এখন বেশি হচ্ছে। তাহলে
ব্যাপারটা দাঁড়াচ্ছে এই: গুজব, ভুয়া খবর, অসতর্কভাবে তৈরি করা আংশিক সত্য
সংবাদ ইত্যাদির প্রাচুর্য, একশ্রেণির সাংবাদিকের সাংবাদিকতার নীতিনৈতিকতা
মেনে না চলার প্রবণতা, সরকারি সংস্থাগুলোর চাপ, মালিকপক্ষ ও
বিজ্ঞাপনদাতাদের প্রভাব এবং বিরূপ প্রতিক্রিয়ার শিকার হওয়ার শঙ্কা থেকে
স্ব-আরোপিত নিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ—এই সমস্ত কিছুর প্রভাবে
সাংবাদিকতার গুণতম মান নেমে যাচ্ছে এবং তার ফলে সংবাদমাধ্যমের ওপর সাধারণ
মানুষের আস্থা কমে যাচ্ছে। এই বিরাট ও জটিল সমস্যা সমাধানের জন্য যা করা
দরকার, তা শুধু সাংবাদিকেরা করতে পারবেন না। পাঠক-দর্শককে সামনে রেখে,
সাংবাদিকতা পেশাকে ‘পাবলিক সার্ভিস’ হিসেবে অটুট রাখার স্বার্থে সরকার ও
রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব পক্ষকে গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে
হবে। শুধু গণতান্ত্রিক পরিবেশেই স্বাধীন ও জনহিতকর সাংবাদিকতা সম্ভব।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
mashiul.alam@gmail.com
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
mashiul.alam@gmail.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
January
(1086)
-
▼
Jan 14
(64)
- আশা-নিরাশার দোলাচলে রোহিঙ্গা প্রত্যাবাসন by মিজানু...
- ‘সংবিধানের ধারার ব্যাখ্যা প্রয়োজন’
- লন্ডনের হ্যারডস থেকে সরানো হচ্ছে প্রিন্সেস ডায়ানা...
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি ইরানের
- যে মেয়ে শিশুটির ধর্ষণ ও হত্যায় উত্তাল পাকিস্তান
- ভারতে স্কুলগুলোয় 'মুসলিম বাচ্চারা হয়রানির শিকার'...
- ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের হুমকি
- যেভাবে রোহিঙ্গা সংকট সমাধান করতে পারে যুক্তরাষ্ট্র...
- অতিরিক্ত মদপানে কলেজছাত্রীর মৃত্যু
- রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান
- পর্নো তারকাকে মুখ বন্ধ রাখতে ১৩০০০০ ডলার দিয়েছিলেন...
- চট্টগ্রামের নেতাদের ঐক্য চায় শেখ হাসিনা: ওবায়দুল ক...
- আরো ৮টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে: শিক্ষামন্...
- ঢাকায় প্রণব মুখার্জি,চট্টগ্রামে আসবে মঙ্গলবার
- দ্যাটস অল রাবিশ... রাবিশ... রাবিশ
- নাচের ক্লাসে আমির-ক্যাট একসঙ্গে কেন?
- আবারো সিনেমায় শাহরুখ-কাজল
- আখেরি মোনাজাতে প্রধানমন্ত্রী
- প্রতি ১০ মিনিটে একই কথা বলেন ট্রাম্প!
- হঠাৎ কেন চড়া?
- গেল বছরটি ছিল ব্যাংক কেলেঙ্কারির
- ফোর জি: নিলাম প্রক্রিয়া এগিয়ে নিতে বাধা ‘নেই’
- হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা
- অসুস্থ্য রমা চৌধুরীর শয্যাপাশে ওবায়দুল কাদের
- নারকেলের ছোবড়ার বিদেশযাত্রা
- ৯০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তাঁরা
- সংকটে গলদার পোনা উৎপাদন
- ‘নো নো নো, অল রাবিশ’
- কঠোর অবস্থানে রিপাবলিকানরা, বাতিল হতে পারে ডিভি লট...
- হংকংয়ে বিলাসবহুল হোটেলে নারী ও শিশু খুন
- আইনি জটিলতা দূর হবে কীভাবে?
- বন্যার্তদের মতো শীতার্তদের পাশে আসুন by তুহিন ওয়াদুদ
- ফোরজির পথ খুলল
- ‘সাজানো’ ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেটক...
- মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক
- অ্যাপল চমক দেখাবে এ বছর
- সরকারের সাড়া নেই
- নারায়ণগঞ্জ এখন আর সন্ত্রাসের জনপদ নয়
- মৃত্যুশিবিরে ভালোবাসার ফুল
- চুক্তি বাস্তবায়ন নিয়ে সংশয়
- সাতকানিয়ায় সমাপ্ত হল ৩ দিনের উন্নয়ন মেলা
- রাজনৈতিক স্থিতিশীলতা যেন মায়া by আফ্রাসিয়াব খটক
- বিএনপির জটিল হিসাব-নিকাশ by এ কে এম জাকারিয়া
- সংবাদমাধ্যমের ওপর আস্থা কমে যাচ্ছে কেন?
- ফ্ল্যাট নির্মাণে ৯০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন যারা
- প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর শোকসভা বিকেলে লালদিঘীর মাঠে
- ‘থাকতে পারবে, ভোট দিতে পারবে না’ by তরুণ চক্রবর্তী
- বিধ্বংসী অবকাঠামো
- বাংলাদেশের ওপর ভারতের নজরদারি
- ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে শেষ ইজতেমার প্রথম...
- ওমান থেকে আসা চট্টগ্রামের ফ্লাইট নামলো কলকাতায়
- পাবনা মেডিকেল কলেজ বন্ধ কেন
- শীতের মাসে স্কুল ছুটি দেওয়া যায় না? by নিশাত সুলতানা
- যত দিন সমস্যা, তত দিন সহায়তা: রেহান আসাদ
- ইরানের নীতি বদলাতে হবে by জিওফ্রে হুন
- কুতুব মিনারে এক প্রহর
- ভিডিও চ্যাটিং ডিভাইস আনছে ফেসবুক
- যুক্তরাষ্ট্রকে চরম হুমকি ইরানের
- ঝাঁপিয়ে পড়ল ইসরাইলি সেনারা, আহত হলো হাজার হাজার ফি...
- বালিয়াকান্দিতে বাদাম ও ঝাল খেয়ে ৪ ছাত্রী অসুস্থ
- শিশু হত্যা ও ধর্ষণের নেপথ্যে সিরিয়াল কিলার : উত্তা...
- ঐতিহ্যবাহী ‘হুমঘুটি’তে মত্ত হাজারো মানুষ
- মোবাইল ফোনে কেন মিসক্যারেজের শঙ্কা বাড়ে?
- কারাগারে ১২ হাজার টাকায় মেডিক্যালের আরাম!
-
▼
Jan 14
(64)
-
▼
January
(1086)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment