Sunday, December 14, 2014
কোন পথে যাব- কার হাত ধরব? by মোকাম্মেল হোসেন
কোন পথে যাব- কার হাত ধরব? by মোকাম্মেল হোসেন
পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। পারছি
না। বিশ্বের অনেক রাষ্ট্রের নগর-শহরে ফুটপাতের উপর দিয়ে আবেগ-কাতর নর-নারী
হাত ধরাধরি করে হাঁটলে অন্য পথচারীদের সমস্যা হয় না। ঢাকা শহরে হয়। ঢাকা
শহরের ফুটপাত হচ্ছে দুগ্ধবতী গাভী। মাস্তান, রাজনৈতিক পোষ্য ও রাষ্ট্রের
পুলিশ বাহিনী প্রতিদিন দুবেলা এ গাভী দোহন করে বছরে যে পরিমাণ দুধ সংগ্রহ
করে- টাকার অংকে তার পরিমাণ অন্তত ৬০০ কোটি। যে শহরের ফুটপাত প্রতিবছর
অন্যূন ৬০০ কোটি টাকা চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছে, তার উপর দিয়ে হাঁটার
সময় পথচারীদের পিঁপড়ারীতি অনুসরণ করা উচিত। বঙ্গীয় রোমিও-জুলিয়েট এ রীতি
অনুসরণ করছে না। তারা হাঁটছে হাত ধরাধরি করে, পরস্পরের মুগ্ধতা বিনিময় করতে
করতে। গলা খাঁকারি দিলাম- কাজ হল না। এক্সকিউজ মি বললাম- শুনল না।
মুগ্ধতার নোনাজলে আকণ্ঠ ডুবে থাকা এ জুটির কারবার দেখে বাসের ঘটনা মনে পড়ল।
বাড্ডা নতুন বাজার পর্যন্ত জাবালে নূর নামে একটা বাস সার্ভিস চালু হয়েছে। আজকাল এ বাসেই অফিসে আসা-যাওয়া করি। কয়েকদিন আগে বাসে উঠে বসতে না বসতেই অস্পষ্ট নারী কণ্ঠস্বর কানে এলো-
: আহ! ছাড়ো...
হায় আল্লাহ তুমি সোবাহান- ইজ্জতের মালিক। জোশের বশে ভুল করে ধরে ফেললাম না তো! হাতজোড়ার দিকে তাকালাম। নাহ! হাতের জায়গায় হাত আছে। কোনো গড়বড় হয়নি। তাহলে? প্রশ্রয়মাখা, আবেশ জড়ানো বাক্যের উৎস অনুসন্ধানে ডানে-বামে চোখ ঘোরাতেই দেখলাম- আমার পেছনের সিটে একজোড়া তরুণ-তরুণী বসে আছে। অফিসে যাওয়া-আসার পথে বাসে সহযাত্রী হিসেবে যাদের পাই- অধিকাংশই তরুণ-তরুণী। বোঝা যায়, এরা নতুনবাজার-নর্দা-বসুন্ধরা এলাকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্লাসরুমের বাইরেও শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে। দেখার আছে। এ দুই শিক্ষার্থীর শেখার ও দেখার অধিকার মেনে নিয়ে চোখ বন্ধ করে বসে আছি, বাস কন্ডাক্টরের গলা বেজে উঠল-
: বাচ্চার কি সিট নিবেন?
আরে! এরমধ্যে বাচ্চাও হয়ে গেছে! এটা কীভাবে সম্ভব? চিত্রনায়ক অনন্ত জলিল অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব পালন করছে। এ তরুণ কি তবে অনন্ত জলিলের খালাত ভাই জলন্ত খলিল? জলন্ত বারুদের ক্ষমতা ছাড়া এত দ্রুত পৃথিবীতে নতুন আদম সন্তানের আগমন ঘটানো সম্ভব নয়! বারুদের ক্ষমতার ফসল দেখার আশায় সিট ছেড়ে উঠে দাঁড়াব কিনা ভাবছি, জলন্ত খলিলের কণ্ঠ শোনা গেল-
: অই মিয়া, বাচ্চা পাইলা কই?
শব্দ-নৈরাজ্যের মিছিলে যোগদানকারী জাবালে নূর চিৎকার করতে করতে দৌঁড়াচ্ছে। জাবালে নূর-এর আরবী উচ্চারণ জাবাল-আল-নূর। আরবী জাবাল মানে পাহাড় আর নূর হচ্ছে আলো। জাবাল-আল-নূর-এর বাংলা করলে অর্থ দাঁড়ায় আলোর পাহাড়। এ পাহাড়ের হেরা নামক গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আখেরী নবী হযরত মুহম্মদ (সাঃ)-এর নবুয়ত প্রাপ্তি ঘটে। নবীজির (সাঃ) মাধ্যমে আল্লাহপাক কোরআনের যে আলো বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, তার সূচনা ঘটে এ পাহাড় থেকেই। সেজন্য একে জাবাল-আল-নূর বা আলোর পাহাড় নামে অভিহিত করা হয়। পাহাড়ের পক্ষে নড়াচড়া করা অসম্ভব। পবিত্র নগরী মক্কার জাবাল-আল-নূর অনড় থাকলেও বাংলার জাবালে নূর দৌঁড়াচ্ছে। দিয়াশলাই বাক্স আকৃতির বাংলার আলোর পাহাড় শুধু দৌঁড়াচ্ছেই না, চলমান এ পাহাড়ের কোলে আরব্য রজনীর গল্পের স্টাইলে প্রেম-রোমান্স সবই চলছে। চাকা ফিট করে আলোর পাহাড়কে সচলকারীরা ক্বলবে পবিত্রতার জোশ অনুভব করলেও নামের পবিত্রতা যে রক্ষা হচ্ছে না- কন্ডাক্টরের কথায় তা স্পষ্ট হল। সে বলল-
: বাচ্চা না হইলে কোলে লইয়া বইসা রইছেন কী জন্য?
যৌবনপ্রাপ্ত নর-নারীর একে অপরের সান্নিধ্যে আসা, কোলে ওঠা বা ঠোঁটে ঠোঁট রাখা জাগতিক নিয়মের চিরন্তন রূপ। পশু-পাখিরাও এ নিয়মের অধীন। তবে সবার উপস্থাপনা এক রকম নয়। গোপনীয়তার মোড়কে আবৃত থাকে বলেই চুম্বনের স্মৃতি এত মধুর। বাঙালি যদি প্রকাশ্যে চকাস-চকাস চুম্বনচর্চায় লিপ্ত হতো, তাহলে চুম্বন তাদের স্মৃতির মন্দিরে জায়গা করে নিতো না। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মন্দিরের বেদি থেকে চুম্বনকে রাজপথে টেনে নামানোর আন্দোলন শুরু করেছে। দাদাদের সবকিছুই আমাদের অতি প্রিয়। পাখি-ঢেউয়ের মতো চুম্বন-ঢেউ এদেশে আছড়ে পড়ার আতংকে আতংকিত হয়ে ওইদিনই একটা ডিভিডি প্লেয়ার কিনে বাসায় হাজির হলাম। বগলে বাক্স দেখে অবাক হয়ে লবণ বেগম জিজ্ঞেস করল-
: বাক্সের মধ্যে কী?
- লেখা আছে।
: কী লেখা আছে?
- কানিবুড়ি হইছ? কী লেখা আছে, দেখতেছ না?
: দেখলাম। এইটা কই পাইলা?
- কই পাইলাম মানে! এইসব কি রাস্তায় কুড়াইয়া পাওয়ার জিনিস? কিইন্যা আনলাম।
: কেন?
ব্যাগ থেকে কতগুলো ডিভিডি ডিস্ক বের করে টেবিলের উপর রাখতে রাখতে বললাম-
: আইজ থেইক্যা বাসার ডিশ সংযোগ বিচ্ছিন্ন। বাচ্চাদের জন্য কার্টুন ছবি আর তোমার জন্য ক্লাসিক ম্যুভি ও গানের ডিস্ক আনছি। এখন থেইক্যা বিনোদন জগতে তোমরা এইসব লইয়া বিচরণ করবা। আমি টাইম টু টাইম ডিস্ক সাপ্লাই দিব।
লবণ বেগম ডিভিডি ডিস্কগুলো খুঁটিয়ে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল-
: তাসিনের আব্বু! তোমারে নির্বোধ বলার মধ্যে আমার সুখ নাই; গৌরবও নাই। তারপরও আমি বলতে বাধ্য হইতেছি- তুমি একটা চরম নির্বোধ।
নারীজাতির মূল্যায়ন রিপোর্টে নির্বোধ চিহ্নিত হওয়া বড়ই লজ্জার বিষয়। কোনো পুরুষের পক্ষে এটা হজম করা মুশকিল। হজম করতে না পেরে মুখের ভাষা হারিয়ে ফেললাম। আগের কথার সূত্র ধরে লবণ বেগম বলল-
: টেলিভিশনের সম্প্রচার নীতিমালা সামাজিক অনুশাসন, বিধিবিধান ও আইনের কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু ডিভিডি ডিস্কের তো কোনো বাপ-মা নাই। আমাদের অনুপস্থিতির সুযোগে বাচ্চারা যদি অশ্লীল ছবির ডিস্ক জোগাড় কইরা দেখা শুরু করে- কী করবা? ডিশের লাইন বন্ধ করতে চাও- ভালা কথা। ইন্টারনেট? এইটা বন্ধ করবা কীভাবে? মাই ডিয়ার তাসিনের আব্বু! কাচের ঘরে বাচ্চাদের আবদ্ধ কইরা চরিত্রবান বানানোর চেষ্টা না কইরা তারা যাতে সত্য, সুন্দর ও সঠিক পথের অনুসারী হয়-সেই শিক্ষা দেও। সঠিক শিক্ষা পাইলে কোন পথে হাঁটা যাবে, কার হাত ধরা যাবে- এইটা নির্ধারণ করতে তারা ভুল করবে না।
মাগনা জিনিসের কদর কম। লবণ বেগমের ফ্রি পরামর্শ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। তবে কথাগুলো ফেরত এলো। কয়েকদিন পর লবণ বেগমের প্রতিটি কথা হাজার গুণ শক্তিশালী হয়ে আমার চেতনার জগতে আঘাত করল।
অফিসের উদ্দেশে বাসা থেকে বের হচ্ছি, লবণ বেগম জানতে চাইল-
: এইবার শাফিনের জন্মদিনে কী করবা?
- দোয়া করব।
: হুরু! তোমার খালি বাউলি কাটার স্বভাব। বাপ হইয়া সন্তানের জন্য দোয়া করবা- এইটা ঘোষণা দিয়া বলার দরকার নাই। ঘোষণা দিয়া কী করবা- সেইটা কও।
- নাথিং টু ডু। ফকিরচাঁনের পক্ষে দোয়া ছাড়া আর কিছু বিতরণ করা সম্ভব নয়।
: তাসিনের আব্বু! পিছলা মারবা না।
- পিছলা মারা না, যা সত্য- তাই বললাম। সন্তানের জন্য বাপ-মায়ের দোয়ার চাইতে মূল্যবান আর কিছু নাই...
সন্ধ্যার পর অফিস থেকে বাসায় ফিরে লবণ বেগমের খোঁজ করতেই রুমা বলল-
: আন্টি ট্যাবলেট কিনতে গেছে।
ততক্ষণাৎ লবণ বেগমকে ফোন করলাম। বললাম-
: কী হইছে তোমার?
- কিছু হয় নাই তো!
রুমা কি তবে ভুল তথ্য দিল? লবণ বেগমকে রুমার গাধামি সম্পর্কে বলতেই সে কুড়মুড় করে হাসল কিছুক্ষণ। তারপর বলল-
: রুমা ভুল বলে নাই। আমি ট্যাবলেট কিনতেই আসছি। তবে এইটা খাওয়ার ট্যাবলেট না, ব্যবহারের।
ব্যবহারের ট্যাবলেট! সোশ্যাল মার্কেটিং কোম্পানি একসময় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী হিসেবে বাজারে এক ধরনের ট্যাবলেট সরবরাহ করত। এর নাম ছিল জয় ফোম ট্যাবলেট। বিশেষ মুহূর্তে ব্যবহার উপযোগী জয় ফোম ট্যাবলেট পরবর্তীকালে বাজার থেকে উঠিয়ে নেয়া হয়। পুনরায় এর সাপ্লাই শুরু হল নাকি? আমার ভাবনা শুনে লবণ বেগমের হাসি হেঁচকিতে গিয়ে ঠেকল। হেঁচকি তুলতে তুলতে কোনোমতে সে উচ্চারণ করল-
: লাইনে থাক- পানি খাইয়া লই।
পানিপান পর্ব শেষ করে লবণ বেগম বলল-
: তোমার মতো গাধা জগতে দুইটা নাই। তুমি কোন লাইনের গাড়ি কোন লাইনে তুইল্যা দিছ- হুঁশ আছে? ট্যাবলেট কিনতে আসছি শাফিনের জন্য।
- শাফিনের কী হইছে?
: আবার বলে কী হইছে? আরে গাধা! এই ট্যাবলেট হইল ল্যাপটপের মিনি সংস্করণ।
- ল্যাপটপের মিনি সংস্করণ দিয়া শাফিন কী করবে?
: এর উত্তর আমি দিতে পারব না। শাফিনের জন্মদিন উপলক্ষে তার লাইজু খালামনি তারে এইটা উপহার দিতেছে। তোমার যা জিজ্ঞাসা করার শাফিনের খালামনিরে জিজ্ঞাসা কর।
বাসায় ফেরার পর লবণ বেগমকে বললাম-
: পুইচ্চাদের হাতে ট্যাবলেট-ফ্যাবলেট না দিয়া প্রাইজবন্ড কিইন্যা দিলেই হইত।
লবণ বেগম স্যুটের মাপ নেয়ার মতো সূক্ষ্মভাবে উপর-নিচে আমার মাপ সম্পন্ন করে বলল-
: জন্মদিন উপলক্ষে বাচ্চাদের একাধিকবার প্রাইজবন্ড উপহার দেওয়া হইছে। তার রেজাল্ট কী?
রেজাল্ট ফাটা বেলুন। অভাবের সংসারে প্রয়োজন যখন অনিবার্য হয়ে সামনে দাঁড়ায়, তখন সবার আগে রেডিমেড সঞ্চয়ের উপর হাত পড়ে। এ প্রক্রিয়ায় প্রাইজবন্ড ক্যাশে রূপান্তরিত হয়ে হজম হতে দেরি হয়নি। প্রাইজবন্ড বুমেরাং হয়ে আমাকেই আঘাত করবে বুঝতে পারিনি। বুঝতে পারলে ভদ্রলোকের মতো চুপচাপ থাকতাম।
ট্যাবলেট হাতে পেয়েই শাফিন বলল-
: আব্বু, আমারে একটা সিম কিইন্যা দিবা?
- শিমের কারবার তো আমি করি না। রুমা করে। তুমি তার কাছে চাও।
: আব্বু! কথা ঘোরাবা না। আমি কোন সিমের বলতেছি, এইটা তুমি ঠিকই বুঝতে পারছ।
- সিম দিয়া কী করবা?
: ট্যাবে লাগাব।
- ট্যাবে লাগাইলে কী হবে?
: ইন্টারনেট ইউজ কইরা নতুন নতুন গেইম ডাউনলোড করা যাবে।
ইন্টারনেটের সার্চ ইঞ্জিন শুধু গেইম ডাউনলোডেই সহায়তা করে না। এ লেখার সঙ্গে সঙ্গে অ্যাডাল্ট ফিল্মের অপশন নিয়ে হাজির হয়। ফেসবুকে ঢোকার জন্য এফ লিখতেই ফাক উঁকি মারে। অপরিপক্ক ছেলেমেয়েদের চোখের সামনে ফাকের পর্দা একবার উন্মোচিত হলে তার পরিণতি মারাত্মক হতে বাধ্য। জ্ঞানচর্চার নামে, স্মার্ট হওয়ার দোহাই দিয়ে আধুনিক প্রজন্ম ই-মেইল, ফেসবুক চর্চা করছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশের ইন্টারনেট পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তুমুল প্রতিযোগিতায় লিপ্ত। কেউ কেউ রাত ১২টার পর থেকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত পাঁচভাগের এক ভাগ মূল্যে সেবা নেয়ার লোভ দেখাচ্ছে। বিদ্যাসাগর রাতে রাস্তার পাশের ল্যাম্পপোস্টে বসতেন। তার হাতে থাকত বই। আমাদের সন্তানরা এখন স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার সামনে নিয়ে রাত জাগে। এসব উপকরণ সামনে নিয়ে কোন জ্ঞান আহরণ করছে তারা? দেশের মন্ত্রী-মিনিস্টার, এমপি-স্পীকার, আমলা-গামলারা এ প্রজন্মকে চরিত্রবান হওয়ার তাগিদ দিয়ে ন্যায়ভিত্তিক আদর্শ সমাজ গঠনের কারিগর হওয়ার আহ্বান জানিয়ে হর-হাশেমাই বক্তৃতা-বিবৃতি দেন। অথচ ১৫ পার্সেন্ট ভ্যাট পাওয়ার মায়া ত্যাগ করে তারা উচ্চারণ করতে পারেন না- মাছের সামনে টোপ রাখার মতো ছেলেমেয়েদের সামনে গভীর রাতের টোপ ফেলা চলবে না।
পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিনিয়ত ইন্টারনেটের জগতে বিচরণ করতে হয়। কাজের উৎকর্ষ সাধনে ইন্টারনেটের কোনো জুড়ি নেই। এ জ্ঞান-সমুদ্রে সাঁতার কাটার সময় আমি ডলফিন আর হাঙরের পার্থক্য বুঝতে সক্ষম। আমার অল্পবয়েসী ছেলে কি তা বুঝতে সক্ষম? রাষ্ট্র যখন তার নাগরিকের সুরক্ষা কবজ হিসেবে ভূমিকা পালন করে না, তখন যার যার ঘর তাকেই সামলাতে হয়। ছেলেকে সামলানোর একটা অস্ত্রই হাতে আছে আমার। আমি সেটা প্রয়োগ করে তাকে বললাম-
: নেভার অ্যান্ড এভার। কিছুতেই না। কখনই না। যে দোকান থেইক্যা ট্যাবলেট কেনা হইছে, তোমার আম্মুরে লইয়া সেখানে যাবা- তারা নতুন গেইমস ভইরা দিবে।
আজ শাফিনের জন্মদিন। কেক কাটা হবে সন্ধ্যায়। লবণ বেগম দুপুরে মুরগি-পোলাউয়ের আয়োজন করেছে। আমার তিনছেলে বন্ধুদের সঙ্গে নিয়ে নাকে-মুখে মুরগি-পোলাউ খেয়ে ট্যাব নিয়ে বসে পড়ল। ডি ড্রাইভে সংরক্ষিত গেইমসের মজুদ শেষ হওয়ার পর শাফিন তার সীমাবদ্ধতার কথা জানাতেই ওর এক বন্ধুকে বলতে শুনলাম-
: আরে! এইটা কোনো ব্যাপারই না। আমি ওয়াই-ফাই দিয়া পাঁচ মিনিটের মধ্যে নতুন গেইম ডাউনলোড কইরা দিতেছি...
বুঝতে পারলাম- পৃথিবী যে গতিধারায় অগ্রসর হচ্ছে, কাঁচের ঘর তৈরি করে ওদের আড়াল করার চেষ্টা করা বৃথা। বরং তারা যাতে ভুল পথে পা না রাখে, ভুল মানুষের হাত না ধরে- সে চেষ্টা করা উচিত। ভুল পথে পা রাখলে, ভুল মানুষের হাত ধরলে তার মূল্য এক জীবনে শোধ করা যায় না। পৃথিবী নামের এই গ্রহে বাবার ভূমিকা পালন করে আমি আমার সন্তানদের একটা জীবন উপহার দিয়েছি। দ্বিতীয়বারের মতো তাদের জীবন দেয়ার ক্ষমতা আমাকে দেয়া হয়নি।
মোকাম্মেল হোসেন : সাংবাদিক

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 14
(69)
- সুন্দরবনের নদীতে তেলবাহী জাহাজডুবি- দ্রুত ব্যবস্থা...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১
- ‘পতাকা নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’ -...
- শেলা নদীতে ভেসে উঠেছে মৃত ডলফিন
- গণকর্মচারীর স্বেচ্ছা-অবসর এবং বাধ্যতামূলক অবসরের প...
- জয় বাংলা ধ্বনি দিয়েই নিভে গেল বীর মুক্তিযোদ্ধার জী...
- কোন পথে যাব- কার হাত ধরব? by মোকাম্মেল হোসেন
- মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা প্রসঙ্গে by বদর...
- আইএসের টুইটার বানানো সেই ভারতীয় গ্রেফতার
- চার হাজার কোটি টাকার বিচ্ছেদ!
- তৃতীয় স্ত্রীকেও তালাক দিলেন থাই যুবরাজ ভাজিরারংকর্ণ
- মোদিকেও গ্রেফতার করা উচিত : মমতা
- সিআইএকে শাস্তি দিতে পারবেন না ওবামা
- সুশাসনের অভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে
- আবেগে শুরু রোমাঞ্চে শেষ
- ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে নরেন্দ্র মোদির হস্তক্ষে...
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ‘তৃতীয় সিএসই উৎসব’শু
- কাদের মোল্লার ছেলে যা বলেন
- ভিন্ন আয়োজনে মিমি
- তৃপ্ত মম
- রাজধানীর ২১ প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ
- জাপা নেতা মসীহ সৌদিতে, শহীদুল মালয়েশিয়ার দূত
- ভালবাসার ভেলায় তানভীর-জেনি
- ক্রিকেটাঙ্গনে থমথমে নীরবতা
- ‘সমুদ্র সম্পদ রক্ষায় কোষ্টগার্ডের ভূমিকা অপরিসীম’
- তেল সংগ্রহে শ’ শ’ নারী-পুরুষ
- সৌদি আরব থেকে ৯০ সহস্রাধিক অভিবাসী ফেরত
- ‘সবুজ পণ্যে ৪% সুদে ঋণ দেয়া হবে’
- চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি
- ড্যান মজিনাকে নিয়ে ‘উইথ শাইখ সিরাজ’
- বৃটেনের সর্ববৃহৎ পরিবারে আসছে ১৮তম সন্তান
- ইবোলা মহামারিতে এতিম সুইটির আকুল আবেদন- ‘তুমি কি আ...
- জঙ্গি শাহনূরের যাতায়াত ছিল এমএলএ হোস্টেলে
- চবিতে দু’গ্রুপে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত
- পুতিনের ভারত সফরে ‘নাখোশ’ যুক্তরাষ্ট্র
- শেলা নদীতে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ
- চীন ও জাপানকে ঘৃণা ভুলে যেতে হবে
- বেশি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে
- একজন ডায়ান ফাইনস্টাইন
- যুবরাজের ঘর ভাঙল
- রহস্যে ঘেরা সুন্দরবনের ট্যাংকার দুর্ঘটনা
- ডিআইজি রফিকুল ইসলামের সম্পদ অনুসন্ধান শুরু
- মাছের দেখা নেই : ডলফিন লাপাত্তা
- শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
- সীমিত গোলাবারুদে পাকসেনাদের পর্যুদস্ত করি
- ফাঁসির দুই আসামিকে দেশে ফেরানোর গতি নেই
- দীর্ঘমেয়াদে ভয়াবহ ক্ষতি
- ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নায়িকার মামলা
- তারেক ও ফখরুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০শে জানু...
- জিয়ার প্রকৃত হত্যাকারী কে?
- মালয়েশিয়ায় কর্মীদের জিম্মি রাখার ঘটনায় ৩ জন রিমান্ডে
- বার্সেলোনার হোঁচট
- এশীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ ব্যাংক
- ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যাচ্ছেন বাংলাদেশের ২৭ মু...
- শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা
- আসছে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’
- ‘পারলে আমাকে গ্রেপ্তার করুন’
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ১০৮
- ভারতীয় অংশের সুন্দরবনে উচ্চ সতর্কাবস্থা
- ভারতের সঙ্গে যৌথ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব ...
- ফ্রন্ট লাইনে কামরান by ওয়েছ খছরু
- গুম-খুনের দায়িত্ব জাতীয় পার্টি নেবে না -জিয়াউদ্দিন...
- শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
- জাফলংয়ে ইউএনও’র গাড়িতে হামলা, রাস্তা অবরোধ, বিক্ষোভ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব যে কোন...
- কতদিন এমপি থাকবেন লতিফ? by কাজী সোহাগ
- সুন্দরবনের তেমন ক্ষতি হবে না -নৌ-পরিবহন মন্ত্রী শা...
- তেল সংগ্রহে শ’ শ’ নারী-পুরুষ by এ কে আজাদ
- সাহস থাকলে রাজপথে মোকাবিলা করুন -খালেদা জিয়া by কা...
-
▼
Dec 14
(69)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment