Friday, February 6, 2015
রাজনীতির ভাগ্যাকাশে পরিবর্তনের হাতছানি by সিরাজুর রহমান
রাজনীতির ভাগ্যাকাশে পরিবর্তনের হাতছানি by সিরাজুর রহমান

ছায়া
পূর্বগামী। সূর্য যতই অস্তাচলের পথে তলিয়ে যাবে, ছায়াগুলো ততই দীর্ঘ থেকে
দীর্ঘতর হতে থাকবে। ঠিক বর্তমান সরকারের মন্ত্রীদের মতো। এদের পতন
অত্যাসন্ন। কিন্তু তাদের হুঙ্কার, গালিগালাজ ততই কান-ফাটানো হচ্ছে, দমনপীড়ন
ততই অমানুষিক হচ্ছে। ঠিক অস্তগামী সূর্যের দীর্ঘায়মান ছায়ার মতো। দিন কয়েক
আগে ইন্টারনেটে একটা গুজব ছড়াচ্ছিল, ক্ষমতাশালী ২১ ব্যক্তি নাকি নিরাপদে
পালিয়ে যাওয়ার শর্ত আদায় করতে উঠেপড়ে লেগেছেন। এদের অনেকেই নাকি
পরিবার-পরিজন আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এ সরকারের ভাগ্যাকাশে ছায়া
পূর্ব দিকে সরতে শুরু করে গত বছর মে মাসের পর থেকেই। ভারতের সাধারণ
নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট বিপুল গরিষ্ঠতায় কংগ্রেস নেতৃত্বাধীন
জোটকে পরাস্ত করেছে। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হলেন। আগেও আঁচ
করা হয়েছিল এবং এখন প্রমাণিত হয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা
ধনতন্ত্রের সাথে ভারতের গাঁটছড়া বাঁধতে চান। এ দিকে বাংলাদেশের সরকার বালুর
উত্তাপের মতো দিল্লির কংগ্রেসি সরকারের খুঁটির জোরে ধরাকে সরাজ্ঞান করছিল।
পাঁচ বছর ধরে মনমোহন সিংয়ের সরকার বাংলাদেশের মানুষকে হেনস্তা দেখিয়ে
আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেছে। মনমোহনের সূর্য ডোবায় বালুও শীতল,
সরকারের এখন লেপ-কম্বলের প্রয়োজন।
আওয়ামী নেত্রীর সাথে অনেক গোপন চুক্তি করেছিল দিল্লি ২০১০ সালে- বাংলাদেশের মানুষ শুধু সেটাই জানে। কতগুলো চুক্তি হয়েছে এবং কী সম্বন্ধে, আজো কেউ জানে না। দেশের মানুষ গভীর হতাশা আর বিস্ময়ে দেখেছে- তাদের সড়ক, রেল, নদীপথ, নদী ও সমুদ্রবন্দরগুলো বিনা মাশুলে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে; আমাদের বাণিজ্যকে ভারতের শোষণের অনুকূল করে ঢেলে সাজানো হয়েছে; বাংলাদেশের তরুণ ও যুবকেরা অন্নের সন্ধানে সুদূর বিদেশে অজ্ঞাত ভবিষ্যতের পথে পাড়ি দিয়েছে, পথেই প্রাণ দিয়েছে অনেকে; বিদেশের কারাগারে পচে মরেছে। অথচ বিপুলসংখ্যক ভারতীয় বাংলাদেশের শাঁসালো চাকরিগুলো হাতিয়ে নিয়েছে এবং তাদের রেমিট্যান্সে ভারতের অর্থনীতি স্ফীত হচ্ছে।
যেকোনো মূল্যে আওয়ামী লীগ সরকারকে গদিতে রাখার প্রতিশ্রুতি ভারত দিয়েছিল। বস্তুত সে লক্ষ্যেই ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকার একটি পত্রিকা গোষ্ঠী, সেনাপ্রধান মইন ইউ আহমেদ এবং ভারতের হাইকমিশনার বীণা সিক্রি ষড়যন্ত্র পাকাচ্ছিলেন। এই তিন পক্ষের ভুয়া আশ্বাসে মার্কিন দূতাবাসও সে ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল। এরই পরিণতিতে ২০০৮ সালে মাস্টারপ্ল্যানের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল গরিষ্ঠতা দেয়া হয়। নতুন সরকার ক্ষমতা পাওয়ার সূচনা থেকেই প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বিভাগগুলোসহ সরকারের প্রায় সব বিভাগের দলীয়করণ এবং সংবিধান নিয়ে নানা কারসাজি করে একদলীয় বাংলাদেশ গড়ার আয়োজন হয়। একই লক্ষ্যে মূল বিরোধী দল বিএনপিকে সমূলে ধ্বংস করার চেষ্টায় গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন-নিপীড়ন এবং সাজানো মামলা ও গ্রেফতার ইত্যাদি শুরু হয়ে যায়।
ভারত-মার্কিন সম্পর্ক ও বাংলাদেশ
ওবামা রাষ্ট্রভার গ্রহণ করেন শেখ হাসিনার কয়েক দিন পরই। ঢাকার আওয়ামী লীগ সরকারের এবং দিল্লির কংগ্রেসি সরকারের আসল মতলব বুঝে উঠতে ওয়াশিংটনে ওবামা সরকারের বিলম্ব হয়নি। কিন্তু বিশ্ব অর্থনৈতিক সঙ্কট, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ গুটিয়ে আনা, ফিলিস্তিনি-ইসরাইলি সঙ্কট, পারমাণবিক গবেষণা প্রসঙ্গে ইরানের সাথে বিরোধ এবং সিরিয়ার ভয়াবহ গৃহযুদ্ধ ও তার বৃহত্তর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ওয়াশিংটন হিমশিম খাচ্ছিল। ভবিষ্যতের পরাশক্তি ভারতের সাথে পাঞ্জা লড়ার মতো অবস্থা ওবামা প্রশাসনের ছিল না। তবে দুই সরকারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। ঢাকার সরকার তার অনেক সুযোগ নিয়েছে।
কথায় বলে- ‘যে হাত খেতে দেয়, সে হাত কামড়াতে নেই’। হিত বাণীগুলো জানার কিংবা শোনার ধৈর্য অর্বাচীন ও মাথাগরম মন্ত্রীদের ছিল না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঋণ ও অনুদানের প্রধান উৎস এবং বাংলাদেশের প্রধান রফতানি বাজার ছিল। শুল্কমুক্ত রফতানির সুযোগের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরী পোশাকের বৃহত্তম বাজারে পরিণত হয়। সবচেয়ে বড় কথা, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এমনকি ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের ওপর মার্কিন নীতির প্রভাবের কথা ভুলে গিয়ে ঢাকার মন্ত্রীরা কারণে-অকারণে যুক্তরাষ্ট্রের লেজে চিমটি কেটেছেন। এমনকি মার্কিন কূটনীতিকদের অপমান করার কোনো সুযোগ ছাড়েননি। প্রধানমন্ত্রী স্বয়ং মার্কিন রাষ্ট্রদূত ও সফরকারী মার্কিন মন্ত্রীদের সাথে দেখা করতে অস্বীকার করেছেন। কেবিনেট মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে এ ব্যাপারে ‘চ্যাম্পিয়ন’ বলতে হবে। কিছু দিন আগে সর্বশেষ রাউন্ডে তিনি সফররত একজন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে ‘দুই আনার মন্ত্রী’ এবং রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে ‘বাসার চাকর মর্জিনা’ বলে অপমান করেছিলেন।
ভারতে ও বাংলাদেশে ভাষ্যকার ও বিশ্লেষকেরা আঁচ-অনুমান করছিলেন যে ওয়াশিংটনের সাথে নতুন ঘনিষ্ঠতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বাংলাদেশ নীতির ওপর প্রভাব ফেলবে। কিন্তু দিল্লির নীতিতে সম্ভাব্য কোনো পরিবর্তন এত দিন লক্ষ করা যায়নি। অবশ্য সে বিলম্ব ঘটেছে স্বাভাবিক কারণে। কংগ্রেস সরকারগুলোর আমলে ভারতের পররাষ্ট্র নীতিনির্ধারণ ক্রমান্বয়ে গোয়েন্দা সংস্থা র-এর হাতে চলে যায়। র-এর শাখা-প্রশাখা ও শিকড় দেশটির পররাষ্ট্রনীতির সর্বস্তরে পোক্ত হয়ে গেড়ে বসেছে। প্রধানমন্ত্রী মোদি নীতিনির্ধারণ আবার মন্ত্রিপর্যায়ে ফিরিয়ে আনতে চান, কিন্তু হঠাৎ করে র-কে নাড়া দিতে চাননি। বাংলাদেশে বিরোধী দলগুলো দিল্লির সরকারের বিদেশনীতিতে পরিবর্তনের লক্ষণ খুঁজছিল। তার চেয়েও বেশি আগ্রহ নিয়ে সে দিকে তাকিয়ে আছে শেখ হাসিনার সরকারও। ভারতের শাসক দল বিজেপির সভাপতি অমিত শাহ অফিসে তালাবন্দী খালেদা জিয়াকে টেলিফোন করায় সরকারে ও মন্ত্রিপাড়ায় সে জন্যই ‘গেল গেল’ আতঙ্ক দেখা দিয়েছিল।
সময় থাকতে সাবধান হলে ভালো হতো
সে আতঙ্ক ছাড়াও বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশ করতে না দিয়ে সরকার নিজেদের গলার ফাঁস আরেকটু ‘টাইট’ করে ফেলেছে। এখন স্পষ্ট যে, সরকারের মন্ত্রী এবং তাদের নতজানু পুলিশ ও র্যাব কর্মকর্তারাও সে ভুল বুঝতে পেরেছেন। উভয় মহল থেকেই এখন ‘আবার আবেদন করিলেই অনুমতি’ কথা ক’টি ঘন ঘন উচ্চারিত হচ্ছে। এই বোধোদয় আগে ঘটলে সবার জন্য ভালো হতো। বিরোধী দলের সমর্থকদের নিরুৎসাহিত করা এবং বিদেশী প্রভুদের এ কথা বোঝাতে যে, দেশবাসী খালেদার সাথে নেই- মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা স্লোগান দিয়ে যাচ্ছিলেন, খালেদা জিয়া আন্দোলন করতে জানেন না এবং বিরোধীদের আন্দোলন ‘এক সপ্তাহের’ মধ্যেই ফুঁৎকারে উড়িয়ে দেয়া হবে। মিথ্যাবাদীর অনিবার্য পরিণতির মতো নিজেদের মিথ্যার জালে তারা নিজেরাই জড়িয়ে পড়েছিলেন। এখন একে একে প্রমাণিত হচ্ছে, প্রতিটি ব্যাপারে তারা ভ্রান্ত পদক্ষেপ নিয়েছেন।
সরকারের ও মন্ত্রীদের গায়ের জ্বালা সে জন্যই অসহ্য হয়ে উঠেছে। উল্টোপাল্টা বলেছেন এবং আবোল-তাবোল বকছেন তারা। নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি র্যাব অফিসারের শ্বশুর যে মন্ত্রী, তিনি খালেদা জিয়াকে ডাইনি বলে গাল দিয়েছেন। আরো একাধিক মন্ত্রী তো অভিধান ঘেঁটে গালিগুলো লিখে নিচ্ছেন খালেদার বিরুদ্ধে ব্যবহারের জন্য। খালেদার অরাজনৈতিক পুত্র কোকোর জানাজায়ও দেশের মানুষের ঢল নামায় কারো কারো মাথা আরো খারাপ হয়ে গেছে। বলতে চেয়েছেন যে, ‘শকুনের অভিশাপে গরু মরে এবং তার ও আওয়ামী লীগের অভিশাপে কোকো মারা গেছে।’ আস্তাগফিরুল্লাহ।
মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও বিশ্বসমাজ
আন্দোলন দমনের নামে অতিরিক্ত শক্তি প্রয়োগের বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ প্রভৃতি মানবাধিকার সংস্থা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। তা সত্ত্বেও খালেদাকে গালি আর তার বিরুদ্ধে নির্যাতনের হুমকি দিতে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা যেন প্রতিযোগিতায় নেমেছেন। জাতিসঙ্ঘ, ব্রিটিশ পার্লামেন্ট এবং ইউরোপীয় পার্লামেন্ট থেকেও ঘন ঘন হুঁশিয়ারি আসছে সরকারের কাছে। তা সত্ত্বেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদা জিয়ার কার্যালয়ে (তাকে সমেত?) পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। আট শ’ বছর আগে ইংরেজ রাজা জন ম্যাগনাকার্টা চুক্তিতে সই করেছিলেন। সে চুক্তির প্রধান কথা হলো, রাজা কিংবা রানীও প্রচলিত আইনের ঊর্ধ্বে নন। তখন থেকে সভ্য বিশ্বের শাসকেরা মোটামুটি সেই শর্ত মেনে চলেছেন। সরকারপ্রধানের কথায় ও কাজে মনে হতে পারে, তিনি নিজেকে সব আইনের ঊর্র্ধ্বে বিবেচনা করেন। তিনি পুলিশ-র্যাবকে ‘যেকোনো উপায়ে’ (এমনকি আইনবহির্ভূত হলেও?) বিএনপির আন্দোলন-অবরোধ দমন করার হুকুম দিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের আগাম অব্যাহতি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আন্দোলন দমনের ব্যাপারে তারা যেকোনো ব্যবস্থাই নিন না কেন, তিনি ব্যক্তিগতভাবে তার সব দায়দায়িত্ব নেবেন।
এই উক্তি আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে। আভাস পাওয়া যাচ্ছে, দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারও পুলিশকে এই নির্দেশ দান এবং খালেদা জিয়াকে ১৯ ঘণ্টা তার সদ্যবিধবা পুত্রবধূ ও দুই নাতনী নিয়ে অন্ধকার বাড়িতে থাকতে বাধ্য করায় উদ্বিগ্ন। মোদির সরকার বাংলাদেশনীতি চূড়ান্ত করার আগ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতে চায় না। কিন্তু সেটা হাসিনার সরকারের জন্য যথেষ্ট নয়। এ সরকারের এখন অস্তিত্বের সঙ্কট দেখা দিয়েছে। তেমন কোনো মহলেরই সমর্থন তার পক্ষে নেই। দিল্লি কিছু ইতিবাচক ইঙ্গিত দিলেও দলে ও সরকারে মনোবল ধরে রাখা যেত। বস্তুত এই মনোবল সঙ্কটের কারণেই মন্ত্রীরা উল্টোপাল্টা বিবৃতি দিচ্ছেন।
দখিনা বসন্তের সুনিশ্চিত আগমনবার্তা
যখন এ কলাম লিখছি, বাইরে তখন চার দিক বরফে সাদা হয়ে আছে। আর ভীষণ শীত। বাংলাদেশে এখন মাঘের শেষার্ধ। শুনছি, শীত কমে আসছে। শিগগিরই বাতাস উত্তর থেকে দক্ষিণমুখী হবে। সেটা এই সুনিশ্চিত আশ্বাস যে, বসন্ত এলো বলে। পরিবর্তনের লক্ষণ বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যাকাশেও কিছু দেখা যাচ্ছে। ২০০৬-০৮ সালে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনে ঘসেটি বেগমের ভূমিকা নিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে সমর্থন দিতে এসেছিলেন সুজাতা সিং। অত্যন্ত শক্তিধর কর্মকর্তা ছিলেন তিনি। ভারতীয় পররাষ্ট্র দফতরের সচিব। কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর প্রিয়পাত্রী এবং র-এর বরকন্যা। তার পিতা টি ভি রাজেশ্বর এক কালে র-এর ডাকসাইটে মহাপরিচালক ছিলেন। এটা কি তাৎপর্যপূর্ণ হতে পারে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনা মেঘে বজ্রপাতের মতো রাতের বেলা সুজাতাকে জানিয়ে দেন, অবসর গ্রহণের মাত্র সাত মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে? স্বাধীন ভারতের ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে মাত্র একবারই ঘটেছিল। ২৮ বছর আগে প্রধানমন্ত্রী রাজিব গান্ধী চলমান একটি সংবাদ সম্মেলনে আকস্মিকভাবে ঘোষণা করেন যে, তিনি পররাষ্ট্রসচিব এ পি ভেঙ্কটেশ্বরণকে বরখাস্ত করছেন।
তাৎপর্য খুঁজতে হলে আরো উপাদান আছে। সুজাতা সিংকে বরখাস্ত করা হয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের মাত্র এক দিন পরে। নতুন পররাষ্ট্রসচিব নিযুক্ত হয়েছেন সুব্রামনিয়াম জয়শঙ্কর। নতুন নিয়োগের আগের মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র সরকারের সাথে তিনি সুসম্পর্ক গড়ে তুলেছিলেন এবং গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত সফল ওয়াশিংটন সফরের আয়োজনে তার বিশেষ ভূমিকা ছিল।
জাতিসঙ্ঘের হুঁশিয়ারি
বাংলাদেশে সবার গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে এবং মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে জাতিসঙ্ঘ থেকে বহু বিবৃতি দেয়া হয়েছে। মহাসচিব বান কি মুন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে দীর্ঘক্ষণ কথা বলেছেন, জাতিসঙ্ঘের একাধিক পদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফরও করেছেন। নিশ্চয়ই, দিল্লির খুঁটির জোরে শেখ হাসিনা বিশ্বসভার সেসব তৎপরতাকে পাত্তা দেননি। কিন্তু মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক গত ২২ জানুয়ারি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যে মন্তব্য করেছেন, তাতে ঢাকার সরকারের টনক না নড়েই পারে না। কূটনৈতিক ভাষায় তিনি খালেদা জিয়াকে গ্রেফতার কিংবা তার বিরুদ্ধে নির্যাতনমূলক ব্যবস্থা নেয়ার বিরুদ্ধে ঢাকাকে হুঁশিয়ার করে দিয়েছেন।
এটা জানা কথা যে, বাংলাদেশ সেনাবাহিনী বহু দেশে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত আছে। সে বাবদ মোটা অঙ্কের ডলার রোজগার করা সম্ভব হচ্ছে। স্টিভেন ডুজারিক বলেছেন, যারা বিদেশে শান্তি রক্ষা করবে বলে আশা করা হয়, তাদের উচিত স্বদেশেও শান্তি রক্ষায় ভূমিকা রাখা। এ কথার তাৎপর্য গভীর। প্রকারান্তরে তিনি বাংলাদেশ কোনো প্রকার অভ্যুত্থান অথবা নির্যাতনের পক্ষ নেয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন।
ইতোমধ্যে বেগম খালেদা জিয়া তার কার্যালয়ে পুরো এক মাস অতিক্রম করলেন গৃহবন্দী দশায়। তার সাথে দেখা করতে আসাও যেন মহাপাপ। নিছক পুত্রশোকে সমবেদনা জানাতে এসেও গ্রেফতার হচ্ছেন আগতরা। তার দলের ও জোটের উল্লেখযোগ্য নেতারা সবাই গ্রেফতার হয়ে গেছেন। এখন আর নেতা পাচ্ছে না র্যাব-পুলিশ এবং বিজিবিÑ যাদেরকে হত্যা-নির্যাতন চালানো থেকে দায়মুক্তি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সাড়ে আট হাজার নেতাকর্মী কারাগারে। খালেদা জিয়া নিজেও কার্যালয়ের বাইরে বেরোতে অপারগ। এমনকি তার স্যাটেলাইট ডিশ, ইন্টারনেট, টেলিফোন ও মোবাইল বিচ্ছিন্ন। বেগম জিয়াকে গ্রেফতার করে কী করবে এই সরকার? এ আন্দোলন প্রকৃতই গণ-আন্দোলন। খালেদা জিয়ার কপালে যা-ই থাকুক, এ আন্দোলন চলছে এবং চলবে। প্রয়োজনে বাংলাদেশের শেষ মানুষটিও নেতৃত্ব দেবে। এ আন্দোলনের পরাজয় নেই।
লন্ডন, ০৩.০২.১৫
serajurrahman34@gmail.com

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1419)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 06
(38)
- রোববার থেকে ২০ দলের ৭২ ঘণ্টা হরতাল
- বিএনপি-জামায়াত ও আইএসে কোনো পার্থক্য নেই : প্রধানম...
- যারা সংলাপ চান তারা পাগল : জয়
- রাজনৈতিক পরিস্থিতি- কানাগলি থেকে রাজনীতিকে রাজপথে ...
- সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
- চাই অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি by মো. শহীদুল আলম
- আদালত কি এই হরতালকেই বৈধতা দিয়েছিলেন? by আফতাব উদ্...
- অভয় দিলে বলতে পারি- কতো সহিব নিত্য by মাকিদ হায়দার
- খুনি ও গণবিরোধী কর্মকর্তা-কর্মচারীদের নাম-ঠিকানা ল...
- জ্বলছে বাংলাদেশ -দি ইকোনমিস্ট
- অনন্য আত্মজীবনীর অপূর্ব পর্যবেক্ষণ' by ড. ফজলুল হক...
- মীমাংসা by অনুরূপ আইচ
- ১৫০ কোটি টাকার শুঁটকি পড়ে আছে কক্সবাজারে- টানা অব...
- পুরস্কার পেলেও লিখব না পেলেও লিখে যাব -জাকির তালুক...
- বঙ্গবীর নামাজে, মঞ্চ তুলে নিয়ে গেলো পুলিশ
- রাজনৈতিক সংকট- এই পরিস্থিতিতে নাগরিকদের ভূমিকা কী?...
- সংলাপ না হলে দেশে গৃহযুদ্ধ হবে : বি. চৌধুরী
- সহিংসতায় উদ্বেগ, রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দি...
- অর্থনীতি- নতুনভাবে শুরু করতে দিতে হবে by জোসেফ ই স...
- কারা ফোনে আড়ি পাতছে, কারা ইন্টারনেটে ছড়াচ্ছে? by...
- মাইশা, ক্ষমা কোরো না, অভিশাপ দাও by আনিসুল হক
- বার্ন ইউনিটে মা-মেয়ের কান্না by আল-আমিন
- কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ শিবির সভাপতি নিহত: ৪৮ ঘণ্...
- নিলামের অপেক্ষায় সাদ্দামের ফাঁসির দড়ি
- পেট্রলবোমাসহ আটকের পর যুবলীগ নেতাদের মন্ত্রীর নির্...
- বেওয়ারিশ লাশের মিছিল দীর্ঘ হচ্ছে by দীন ইসলাম ও রু...
- ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার বাংলাদেশী গবেষক দলের
- পুলিশের গুলিতে রাবি শিবির নেতা নিহত- গুলিবিদ্ধ ২, ...
- রাজনীতির ভাগ্যাকাশে পরিবর্তনের হাতছানি by সিরাজুর ...
- ক্যান্সার চিকিৎসাসেবা- প্রতিকারের পাশাপাশি প্রতিরো...
- গুজবে ভাসছে দেশ
- প্রিয়জনের সন্ধান চেয়ে কান্নায় বুক ভাসালেন স্বজনেরা
- রাজধানীতে গুলিতে ৩ জন নিহত : র্যাবের দাবি- দু’জন ...
- আওয়ামী লীগের ১০টি ভয়, আর ৩টি নির্ভয় by সোহেল মাহমুদ
- আবারো একটি কফিনের পাশে বাংলাদেশ by জাহাঙ্গীর আলম ম...
- ক্ষমতায় নেই, পালাবদলের শিকার by মর্জিনা আফসার রোজী
- মিরপুরে বন্দুকযুদ্ধে আরো ১ জন নিহত
- বগুড়ায় পেট্রলবোমায় ২ জন নিহত- ৪ ট্রাক, ৩ বাস ও ফিল...
-
▼
Feb 06
(38)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
ইয়েমেন
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment