Saturday, October 5, 2024
চিকিৎসার নামে প্রতারণা, কোটিপতি কবীর by নূর ইসলাম
চিকিৎসার নামে প্রতারণা, কোটিপতি কবীর by নূর ইসলাম
স্থানীয়রা জানান, ‘গত ১০ বছরে আওয়ামী লীগ দুঃশাসনের সময় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ি হওয়ায় মিলিটারি কবীরের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। প্রতারিতরা সকলেই মুখবুজে তার প্রতারণা সহ্য করেছেন।’ গোপালগঞ্জের দাপট দেখিয়ে প্রতারক মিলিটারি কবীর এখন জিরো থেকে হিরো। বিগত দিনে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে জানা গেছে, মিলিটারি কবির ওরফে খন্দকার কবীর হোসেনের পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার নারিকেলবাড়িয়ায়। তার পিতার নাম ওসমান আলী খন্দকার ও মাতার নাম রিজিয়া খাতুন। তিনি সেনাবাহিনীর নন কমিশনে চাকরি করতেন। চাকরি জীবনের শেষ দিকে তিনি পোস্টিং নিয়ে যশোর সেনানীবাসে কর্মরত ছিলেন। এখান থেকেই তিনি অবসরে যান। সে সময় সেনানীবাসের বাসা ছেড়ে তিনি পরিবার-পরিজন নিয়ে পাশেই ছাতিয়ানতলা গ্রামে অধ্যাপক মশিউল আজমের বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করেন। কবীর ভাড়া বাড়ির ছাদে গড়ে তোলেন একটি সুন্দর ছাদবাগান। ১ বছর পর তিনি ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় মাসুদ পারভেজের ভাড়াবাড়িতে চলে যান। সেখানে তিনি ননী ফল নার্সারি করেন। এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ননী ফল নার্সারিকে পুঁজি করে শুরু হয় খন্দকার কবীরের মানুষ ঠকানোর ব্যবসা।
খোঁজ নিয়ে জানা গেছে, ননী ফল নার্সারির আড়ালে চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পাতেন খন্দকার কবীর হোসেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে যৌন ও ক্যান্সার চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেন। যা নিয়ে সে সময় স্থানীয় একাধিক পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে ২০২২ সালের ১৭ই মে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রতারক কবীরের ডেরায় অভিযান চালায়। এ সময় আপাদমস্তক প্রতারক কবীরের মুখোশ উন্মোচিত হয়। তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ও সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ক্যান্সার ও যৌন চিকিৎসায় প্রতারণা ও অবৈধভাবে ভুয়া ওষুধ তৈরির দায়ে খন্দকার কবীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। নামের পরে মিলিটারি শব্দ যোগ করায় কবীরকে বিশেষভাবে সতর্কও করা হয়।
অভিযোগ রয়েছে, প্রতারক কবীর জেল থেকে জামিনে বেরিয়ে এসেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে ডিজিটাল প্ল্যাটফরমে চিকিৎসার নামে প্রতারণা ব্যবসা জোরদার করেন। একাধিক ফেসবুক পেজ খুলে দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে (চিকিৎসা ও ওষুধ পাঠানোর নামে) মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় কবীর চক্র। ৯০ বছরের বৃদ্ধকে যৌন রোগের ওষুধ খাওয়ায়ে ১৭ বছরের যুবক বানানোর ঘোষণা দিয়েও তিনি প্রতারণা করেন। এসব অভিযোগে ২০২২ সালের ১৭ই অক্টোবর কোতোয়ালি মডেল থানা পুলিশ খন্দকার কবীর হোসেনের ডেরায় অভিযান চালায়। এ সময় কবীর হোসেন পালিয়ে রক্ষা পেলেও তার চার সহযোগীকে আটক করে পুলিশ। পরে এসআই মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে কবীর ও তার ৪ সহযোগীর নামে মামলা করেন। কিছু দিন গা ঢাকা দিয়ে থাকার পর তিনি ফের প্রতারণার ব্যবসা শুরু করেন। এদিকে ২০২৩ সালের ১৪ই জানুয়ারি রাতে খন্দকার কবীর ফের আটক হন। কুষ্টিয়া সদর থানা পুলিশ একটি প্রতারণা মামলায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, কুষ্টিয়ার সরকারি একটি দপ্তরে অফিস সহকারী পদে কর্মরত তানজিল নামে এক ব্যক্তি খন্দকার কবীর হোসেনের ফাঁদে পড়ে ১ লাখ টাকা ব্যয়ে চিকিৎসা নিয়ে প্রতারিত হন। ২০২৩ সালের ১লা জানুয়ারি তানজিল হোসেন কুষ্টিয়া সদর থানায় খন্দকার কবীর হোসেনের নামে মামলা করে। যার নম্বর -২৩/২৩।
স্থানীয়রা জানান, এতকিছুর পরও থেমে নেই কবীরের প্রতারণা। ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে তিনি চিকিৎসা প্রতারণা দেশে ও বিদেশে ছড়িয়ে দিয়েছেন। ব্যবসা জমজমাট করতে খোলা হয়েছে একাধিক ফেসবুক পেজ। যোগাযোগের জন্য পেজে দেয়া হয়েছে একাধিক মোবাইল নম্বর। প্রতারণায় কৌশল অবলম্বন করে প্রতারক কবীর কুরিয়ারে ওষুধ দেয়ার নামে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। পরে অনেকের ওষুধ পাঠানো হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। সূত্র জানায়, বিগত দিনে এমন প্রতারণার শিকার হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর থানার চরকাদিয়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে সোহেল (৩৫)। কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠানোর নামে কবীর তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন সাড়ে ৯ হাজার টাকা। এ ঘটনায় প্রতারিত সোহেল লক্ষ্মীপুর থানায় একটি জিডি করেছিলেন। সূত্রটি আরও জানায়, খন্দকার কবীর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ইউটিউবারদের ম্যানেজ করে চিকিৎসা প্রচারণা চালিয়ে থাকেন। এসব প্রচারণা বিশ্বাস করে অর্থ খোয়াচ্ছেন বহু মানুষ। তার মূল টার্গেট হচ্ছে যৌন দুর্বল মানুষ ও ক্যান্সারে আক্রান্ত মানুষ। তার খপ্পরে অনেকে সর্বস্বান্ত হলেও আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন কবীর।
এলাকাবাসীর তথ্য মতে, প্রতারণা করে মহাটাউট কবীর এখন কোটিপতি। যশোরে ৩টি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। এরমধ্যে ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় চারতলা বাড়ি, খিতিবদিয়া গ্রামে দু’টির একটি ছয়তলা ও অপরটি চারতলা। যার একটি খিতিবদিয়া পুকুর মোড় ও অপরটি কলাবাগান রোডে অবস্থিত। জমি কিনে তিনি এসব আলিশান বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়াও ছাতিয়ানতলা মল্লিকপাড়া, খিতিবদিয়া, শানতলাসহ বিভিন্নস্থানে নামে-বেনামে প্রায় শতাধিক বিঘা জমি কিনেছেন। বরিশাল ও গোপালগঞ্জে কবীরের আরও দু’টি আলিশান বাড়ি আছে বলে জানান ছাতিয়ানতলা গ্রামের জাকির হোসেন। ছাতিয়ানতলা গ্রামের মিঠু চাকলাদার জানান, ২০২২ সালে তার শাশুড়ির ক্যান্সার নিরাময়ে ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে ওষুধ দেন খন্দকার কবীর। চিকিৎসা বাবদ নেয়া হয় ৭০ হাজার টাকা। বলা হয় এই ওষুধ খেলে কেমোথেরাপি ছাড়াই ক্যান্সার ভালো হয়ে যাবে। কিন্তু ওষুধ খাওয়ানোর কিছু দিন পর তার শাশুড়ি মারা যান। মিঠু চাকলাদার আরও জানান, তার মতো অনেকের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকায় খন্দকার কবীর কোটিপতি বনে গেছেন। কবীরের প্রতারণা থেকে রেহাই পাননি প্রতিবেশী আব্দুর রাজ্জাক। তার মায়ের ক্যান্সার চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। যদিও কাজের কাজ কিছুই হয়নি। অনেকেই জানান, খন্দকার কবীরের বাড়ি গোপালগঞ্জে হওয়ার কারণে তিনি দাপট দেখিয়ে চলাফেরা করতেন। এলাকার একটি প্রভাবশালী চক্রকেও তিনি ম্যানেজ করেছিলেন। ফলে প্রতারিত অনেক মানুষ তার ডেরায় গিয়ে প্রতিবাদ করার সাহস পেতেন না। প্রতিবাদ করলেই নানাভাবে হয়রানি করা হতো। গোপালগঞ্জের প্রভাবে বিভিন্ন মহলকে ম্যানেজ করে খন্দকার কবীর অনেকটা ফ্রি-স্টাইলে প্রতারণা করেছেন। বছরের পর বছর সাধারণ মানুষকে ঠকিয়ে হয়েছেন অধিক ধন সম্পদের মালিক। তার অবৈধ সম্পদের খোঁজ নেয়ার জন্য দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে খন্দকার কবীর ক্ষিপ্ত হয়ে জানান, চুরি-ডাকাতি করে এই ধন সম্পদের মালিক হয়েছি। কি করবেন আপনি? লিখে আমার বিরুদ্ধে কিছু করতে পারবেন না। যান যা পারেন লেখেন। আমি সাংবাদিকদের ভয় পাই না। সাংবাদিকদের মতো তো আর আমি চাঁদাবাজি করছি না। যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে খন্দকার কবীরের ডিজিটাল প্ল্যাটফরমে চিকিৎসা প্রতারণার বিষয়টি জানতাম না। এ ধরনের প্রতারণা অবশ্যই দুঃখজনক। তার প্রতারণা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার নামে মানুষকে ঠকিয়ে প্রতারণা করার সুযোগ দেয়া হবে না। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, যৌন ও ক্যান্সার চিকিৎসার নামে খন্দকার কবীরের প্রতারণার ফাঁদের বিষয়টি তিনি জানতেন না। তিনি এই জেলায় নবাগত। এই বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়ার পরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারণা করে কোটিপতি বনে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান জেলা প্রশাসক।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1395)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 05
(26)
- সাংবিধানিক সংস্কার ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা by ড. ...
- গণঅভ্যুত্থানের পর আমরা কতোটা দায়িত্বশীল আচরণ করছি ...
- কেউ তদবির করলে প্রথমে তাকে বাদ দেয়া উচিত -ড. এসএমএ...
- ইসরায়েলে হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিল ইরান!
- চট্টগ্রামে ফের তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন
- রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস
- লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল, দুর্দশায় সাধার...
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কতটা প্রভাব ফেলবে ইরানের আঞ...
- পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে উচ্ছ্বসিত ইউনূস: ১৮ হা...
- এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে হামল...
- ধরাছোঁয়ার বাইরে একরামপুত্র সাবাব by মারুফ কিবরিয়া
- চিকিৎসার নামে প্রতারণা, কোটিপতি কবীর by নূর ইসলাম
- দুর্নীতির বরপুত্র আনোয়ারুজ্জামানের এপিএস শহীদ by ও...
- কার্যকর হয়নি সরকারের বেঁধে দেয়া দাম
- ‘এখন তোমরা কোথায় কোন জঙ্গলে লুকিয়ে আছো’
- ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের জন্য ন্যূনতম শাস্তি -খ...
- নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদে জটিলতা by মো...
- ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে তরুণরা by ফরিদ উদ্দিন আহমেদ
- লেবাননের দক্ষিণাঞ্চলের ২০টিরও বেশি শহরের বাসিন্দাদ...
- খুনিদের বিচারের মুখোমুখি করতে হবে: সেলিম উদ্দিন
- হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড: রাশেদ খান
- বিশ্ববিদ্যালয় ছাত্রকে ক্রসফায়ারে হত্যা: সাবেক এমপি...
- প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররা...
- এনআরবি ব্যাংকে অস্থিরতা, বাড়ছে খেলাপি ঋণ
- ঘাটাইলে ১২১৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৮ শতাধিকই ভুয়া...
- বিএনপি নেতার নাম ভাঙিয়ে কলেজে প্রবেশের চেষ্টা, ব্য...
-
▼
Oct 05
(26)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment