Saturday, October 5, 2024
ঘাটাইলে ১২১৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৮ শতাধিকই ভুয়া, ভাতা তুলছেন সবাই
ঘাটাইলে ১২১৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৮ শতাধিকই ভুয়া, ভাতা তুলছেন সবাই
প্রায় ৮ শতাধিক অমুক্তিযোদ্ধার বিষয়ে খোঁজখবর নিতে অনুসন্ধানে নামে মানবজমিন।
অনুসন্ধানে জানা যায়, মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধাসহ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে তাদের সন্তান নাতি-পুতিদের জন্য রাষ্ট্রীয় দাঁড় উন্মুক্ত থাকায় উপজেলার কিছু সুবিধাবাদী লোক মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে হুমড়ি খেয়ে পড়ে এবং তারা জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বরত কর্মকর্তা ও তাদের সহযোগীসহ একটি চক্রের সঙ্গে মোটা অংকের টাকা লেনদেন করে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম জানায়, আমি একজন প্রকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ১৯৭৩ সালের অক্টোবর মাস থেকে রাষ্ট্রীয় ভাতাসহ সকল সুবিধা ও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে সম্মান পেয়ে আসছিলাম। কিন্তু পরিতাপের বিষয় ২০১৯ সালের নভেম্বর মাস থেকে আমার সেই ভাতা বন্ধ করে দেয়াসহ সকল কিছু কেড়ে নেয় নিশিরাতের অবৈধ সরকারের কিছু স্বার্থান্বেষী মহল। আমাদের মতো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের স্থান করে দিয়েছে সরকারের কিছু দালাল, আমলা ও আওয়ামী এজেন্টরা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান জানায়, বর্তমান প্রেক্ষাপটে বাহিরে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে লজ্জা বোধ করি। এখন ১২ শতাধিক মুক্তিযোদ্ধা ভাতা পায়। এরা কারা। কোথা থেকে এলো। এদের বিচার হওয়া জরুরি। আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি কোষাগার থেকে মাসের পর মাস ভাতা দিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের কাছ থেকে সমুদয় টাকা সরকারি কোষাগারে ফেরত নিয়ে রাষ্ট্রের সঙ্গে এমন প্রতারণার জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে কঠিন বিচারের আওতায় এনে বিচার করা জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মুক্তিযোদ্ধা জানান, বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ঘুরে ফিরে প্রত্যেকেই যার যার সুবিধা মতো অমুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করেছেন। তবে এসব অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করার সবচাইতে বেশি অনিয়মের অভিযোগ রয়েছে ২০১৭ সালের আওয়ামী লীগ সরকারের সময়ের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে। ওই সময় জেলা ও উপজেলার কতিপয় কয়েকজন মুক্তিযোদ্ধা সঠিক তালিকা প্রণয়নের কথা বলে আবেদনকৃত প্রায় ৮ শতাধিক অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অনৈতিক লেনদেন করে বাছাই কমিটির সদস্যরা একেকজন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ফলে ওই বাছাই কমিটির সদস্য সচিব তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বাছাই কমিটিতে স্বাক্ষর না করে অনিয়মের বিষয়টি লিখিত আকারে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ওই বাছাই কমিটির কাছে ২৩ জন চিহ্নিত রাজাকার, ৫২ জন অযুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ২১ জন অশহীদ মুক্তিযোদ্ধা চিহ্নিত হলেও ওই সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্তরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের অনেকের বন্ধ ভাতা চালু করার সুপারিশ করে উত্তোলনের ব্যবস্থা করে দেয় বলে অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়ে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, নিজেদের সম্মান রক্ষার্থে এই সময়ে আমি কোনো বক্তব্য দিবো না। এ বিষয়ে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই বিষয়টি পরিচালিত হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে। ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এসব অভিযোগ লিখিত আকারে পেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠানো হবে। কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
- ► 2026 (1548)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 05
(26)
- সাংবিধানিক সংস্কার ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা by ড. ...
- গণঅভ্যুত্থানের পর আমরা কতোটা দায়িত্বশীল আচরণ করছি ...
- কেউ তদবির করলে প্রথমে তাকে বাদ দেয়া উচিত -ড. এসএমএ...
- ইসরায়েলে হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিল ইরান!
- চট্টগ্রামে ফের তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন
- রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস
- লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল, দুর্দশায় সাধার...
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কতটা প্রভাব ফেলবে ইরানের আঞ...
- পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে উচ্ছ্বসিত ইউনূস: ১৮ হা...
- এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে হামল...
- ধরাছোঁয়ার বাইরে একরামপুত্র সাবাব by মারুফ কিবরিয়া
- চিকিৎসার নামে প্রতারণা, কোটিপতি কবীর by নূর ইসলাম
- দুর্নীতির বরপুত্র আনোয়ারুজ্জামানের এপিএস শহীদ by ও...
- কার্যকর হয়নি সরকারের বেঁধে দেয়া দাম
- ‘এখন তোমরা কোথায় কোন জঙ্গলে লুকিয়ে আছো’
- ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের জন্য ন্যূনতম শাস্তি -খ...
- নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদে জটিলতা by মো...
- ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে তরুণরা by ফরিদ উদ্দিন আহমেদ
- লেবাননের দক্ষিণাঞ্চলের ২০টিরও বেশি শহরের বাসিন্দাদ...
- খুনিদের বিচারের মুখোমুখি করতে হবে: সেলিম উদ্দিন
- হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড: রাশেদ খান
- বিশ্ববিদ্যালয় ছাত্রকে ক্রসফায়ারে হত্যা: সাবেক এমপি...
- প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররা...
- এনআরবি ব্যাংকে অস্থিরতা, বাড়ছে খেলাপি ঋণ
- ঘাটাইলে ১২১৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৮ শতাধিকই ভুয়া...
- বিএনপি নেতার নাম ভাঙিয়ে কলেজে প্রবেশের চেষ্টা, ব্য...
-
▼
Oct 05
(26)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment