Saturday, May 14, 2011
অরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঃ উপন্যাসের জগতের সঙ্গে আমার সম্পর্ক নেই
অরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঃ উপন্যাসের জগতের সঙ্গে আমার সম্পর্ক নেই
২০১০ সালের নভেম্বরে কাশ্মীরের মুক্তিসংগ্রাম নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখায় অরুন্ধতী রায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়েরের হুমকি দেওয়া হয়।
ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি অরুন্ধতী রায়ের পক্ষে দাঁড়ালেও উদারবাদীদের এই গোষ্ঠীটির বেশ উল্লেখযোগ্য অংশ স্পষ্ট করে দিয়েছেন, রায়ের পক্ষে তাঁদের সমর্থন আসলে বাক্স্বাধীনতার পক্ষাবলম্বন। রায়ের কোন জিনিসটা ভারতীয় মধ্যবিত্ত ও অভিজাত গোষ্ঠীর বিরক্তি উদ্রেক করে?
সেটা কি স্থিতাবস্থার রক্ষক মধ্যপন্থী, ভদ্র, পণ্ডিতসুলভ ব্রাহ্মণ্যবাদী ডিসকোর্সের সঙ্গে তাঁর সম্পর্কহীনতা? তাঁর সমালোচকদের যুক্তি, অনেক সময়ই ফাঁকা ঠেকে। কারণ, তাঁরা কখনো অজনপ্রিয়তাকে প্রত্যক্ষ করেননি। তাঁদের কখনও আদালতের সমন মোকাবিলা করতে হয় না। স্বাভাবিকভাবেই রায়ের কাছে জিজ্ঞাস্য ছিল, চারপাশের লোকজনের ভিড়ে নিজেকে তাঁর বিচ্ছিন্ন মনে হয় কি না। ‘হয়, আবার হয় না।’ এরপরের প্রশ্ন: ‘আপনি কি নিঃসঙ্গ?’ রায়ের চমৎকার আত্মবিশ্বাসী জবাব ছিল, ‘নিঃসঙ্গ হলে ভিন্ন কিছু করতাম, কিন্তু আমি তা নই; আমি জনতার হূদয় থেকে আমার লেখা ছড়িয়ে দিই।’
ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি অরুন্ধতী রায়ের পক্ষে দাঁড়ালেও উদারবাদীদের এই গোষ্ঠীটির বেশ উল্লেখযোগ্য অংশ স্পষ্ট করে দিয়েছেন, রায়ের পক্ষে তাঁদের সমর্থন আসলে বাক্স্বাধীনতার পক্ষাবলম্বন। রায়ের কোন জিনিসটা ভারতীয় মধ্যবিত্ত ও অভিজাত গোষ্ঠীর বিরক্তি উদ্রেক করে? গুয়ের্নিকা পত্রিকার ফেব্রয়ারি ২০১১ সংখ্যার জন্য সাক্ষাৎকারটি নিয়েছিলেন অমিতাভ কুমার।
প্রশ্ন: প্রথম যখন শব্দের শক্তি সম্পর্কে সজাগ হয়ে উঠলেন, আপনার বয়স কত ছিল?
অরুন্ধতী রায়: মনে হয় বেশ বড়ই ছিলাম। হয়তো দুই বছর। আমার অদৃশ্য হয়ে যাওয়া বাবার কাছে শুনেছিলাম। আমার বয়স যখন চব্বিশ কি পঁচিশ, তখন প্রথমবারের মতো তাঁর সঙ্গে আমার দেখা হয়। দেখা গেল, তিনি দারুণ আকর্ষণীয় এক ব্যক্তি—একই সঙ্গে বেকার, দেউলিয়া ও মাতাল। (এতে প্রথম দিকে খানিকটা থতমত খেয়ে গেলেও পরে তিনি প্রবীণ আমলা বা গল্ফখেলুড়ে নির্বাহী না হওয়ায় বরং খুশিই হয়েছিলাম। আমি তাঁর বেশ ভক্ত হয়ে উঠি।) প্রথম আমাকে তিনি যে কথা জিজ্ঞেস করেছিলেন, তা হলো, ‘এখনো মুখখিস্তি করো নাকি?’ উনি কী বলছেন বুঝে উঠতে পারিনি, আমাকে শেষবার যখন তিনি দেখেন, তখন আমার বয়স ছিল দুই বছরের মতো। তিনি বললেন, আসামের যে চা-বাগানে তিনি কাজ করতেন, সেখানে দুর্ঘটনাক্রমে সিগারেটের আগুনে আমাকে পুড়িয়ে দিলে আমি চোখ রাঙিয়ে বলেছিলাম, ‘চুতিয়া’—নির্ঘাৎ চা-শ্রমিকদের বসতিতে শিখেছিলাম এই ভাষা।...পাঁচ বছর বয়সে প্রথম লিখি আমি...এখনো সেই নোটবইগুলো আছে। এক ভয়ংকর অস্ট্রেলিয়ান মিশনারি মিস মিটেন ছিলেন আমার শিক্ষক। রোজই আমাকে বলতেন, আমার চোখে নাকি খোদ শয়তানকে দেখতে পান। আমার দুই ছত্রের রচনায় (পরে যেটাকে দ্য গড অব স্মল থিংস-এ রূপান্তরিত করা হয়েছে) আমি বলেছিলাম, ‘মিস মিটেনকে আমি ঘৃণা করি, তাঁকে দেখলেই আমার ছেঁড়া ন্যাকড়ার কথা মনে হয়। আমার মনে হয়, তাঁর অন্তর্বাসগুলো ছেঁড়া।’ এখন আর তিনি বেঁচে নেই। জানি না, আপনাকে যেসব গল্প বলছি, সেগুলো শব্দের শক্তি সম্পর্কে সজাগ হয়ে ওঠার সঙ্গে সম্পর্কিত কি না...।
প্রশ: লেখালেখিতে আপনার কোনো আদর্শ আছে, কাউকে বিশেষভাবে অনুকরণ করেন?
অরুন্ধতী রায়: আমার আদর্শ আছেন কি না? আমি হয়তো এই শব্দটি ব্যবহার করব না। কারণ, এতে মনে হতে পারে এমন ব্যক্তিরা আছেন, যাঁদের আমি এতটাই শ্রদ্ধা করি যে তাঁদের মতো হতে চাইব...আমার কাছে কাউকে তেমন মনে হয় না। তবে আমি শ্রদ্ধা করি, এমন লেখক কারা জানতে চাইলে বলব, হ্যাঁ, অনেকে। শেকসিপয়ার, জেমস জয়েস, নবোকভ, নেরুদা, এদুয়ার্দো গালিয়ানো, জন বার্গার বাদে ঠিক এই মুহূর্তে উর্দু কবিদের রচনায় আমি মুগ্ধ—বলতে লজ্জা লাগছে, তাঁদের সম্পর্কে, তেমন কিছুই জানি না...তবে শিখছি, আমি হাফিজ পড়ছি। দারুণ দারুণ সব লেখক আছেন, এই পথিবীতে জীবন যাপন করে যাওয়া আমার পূর্বসুরিদের মধ্যে। তবে লেখকেরাই যে শুধু আমাকে গল্প বলার বেলায় অনুপ্রাণিত করেন, তা নয়। কথাকলি নর্তকের দিকে তাকান, কী সহজে তিনি একটা গল্পের ভেতর গতি বদলান—কৌতুক থেকে এপিফ্যানি, বৈরী থেকে কোমলতায়, মহাকাব্য থেকে একান্তে—এই নৈপুণ্যকে আসলে শ্রদ্ধা করি আমি। আমার কাছে এই অনায়াস স্বচ্ছন্দ একধরনের অ্যাথলিটিজম, যেমন সুন্দর অনায়াস দৌড়বিদকে ক্ষিপ্র ছুটন্ত চিতার মতো প্রত্যক্ষ করা, এটাই গল্প কথকের ফিটনেসের প্রমাণ।
প্রশ্ন: আমেরিকান পাঠক গড অব দ্য স্মল থিংস বেরোনোর আগে নিউইয়র্ক-পত্রিকার ভারত সংখ্যায় প্রকাশিত চুম্বক অংশ থেকে আপনার লেখার সঙ্গে পরিচিত হয়েছিলেন। রুশদি, অমিতাভ ঘোষ, বিক্রম শেঠ, বিক্রম চন্দ, অনিতা দেশাই, কিরণ দেশাই ও আরও কয়েকজন ভারতীয় লেখকদের সঙ্গে আপনার ছবি ছিল সেখানে। এরপর লেখক হিসেবে আপনার চলার পথ ওই গ্রুপের সবার সঙ্গে পার্থক্যটুকু বেশ চড়া দাগে শনাক্ত হয়েছে। আপনি কখনো ওই গ্রুপে থাকতে চেয়েছিলেন?
অরুন্ধতী রায়: সেদিনের কথা মনে হলে হাসি আমি। আমার ধারণা, সবাই খানিকটা অস্বস্তিতে ভুগেছে। চাপা সম্মতি ছিল, কিন্তু কেউ কেউ বিড়বিড় একা একা, ফিসফিস করে কথাবার্তাও হচ্ছিল কারও কারও মধ্যে। আচরণে কর্কশ সৌজন্য ছিল। অস্বস্তি নিয়ে সবাই ভাবছিল, আমাদের ভেতর ঠিক কোথায় মিল আছে, কোন জিনিসটা আমাদের—এই ছবিতে জড়ো করল। কিন্তু এটা ছিল নিউ ইয়ার্কারের জন্য, আর এমন কে আছে যে নিউ ইয়র্কারে পাতায় ছবি ছাপতে চাইবে না? সেটা ছিল ভারতের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বিশেষ সংখ্যাটি ভারতীয় ইংরেজি লেখকদের রেনেসাঁ-বিষয়ক হওয়ার কথা ছিল। কিন্তু পরে লাঞ্চে যাওয়ার সময়ে দেখা গেল, আমাদের জন্য বুক করা বাসটি একদম ফাঁকা—আমরা বেশি ছিলাম না আসলে। আমরা কারা? ভারতীয় লেখক? কিন্তু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ লোকই তো আমাদের সম্পর্কে তেমন কিছু জানে না। আমরা কী লিখছি, তা নিয়েও মাথা ঘামায় না। আমার মনে হয় না ওই ছবির কেউই নিজেকে ওই দলের লোক মনে করেছেন। লেখকরা কি তেমনই নন? দারুণ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী? অন্য লেখকদের সঙ্গে আমার ভিন্নতা বা মিল নিয়ে ভাবতে গিয়ে সময় নষ্ট করি না আমি। আমার কাছে, তারচেয়ে বেশি কৌতূহলের বিষয় হচ্ছে, ভাষা শাণিত করার ফাঁকে হাঁটার চেষ্টা করা, তাকে যথাসম্ভব আপন করে নেওয়া আর তারপর চারপাশে চোখ বুলিয়ে লাখ লাখ মানুষের জীবন দেখে সেই একান্ত ভাষাকে জনতার হূদয়ের ভাষায় পরিণত করা। এই দুটো পরস্পরবিরোধী বিষয়কে একটি মুগ্ধকর প্রয়াসে ধরে রাখা। আমি এখানে প্রবল রাজনৈতিক কর্মকাণ্ডের অংশীদার। গত ছয়টি মাস দেশময় ঘুরে বেড়িয়েছি, ছোট ছোট শহর রাচি, জলন্দার, ভুবনেশ্বর, জয়পুর, শ্রীনগরে। বিরাট সমাবেশে তিন-চার হাজার লোক—ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিককর্মীর সামনে বক্তব্য দিয়েছি। বেশির ভাগই হিন্দিতে কথা বলি, আমার ভাষা নয় এটি (এমনকি মিটিংটা কোথায় হচ্ছে তার ওপর ভিত্তি করে সেটাও তরজমা করতে হয়)। ইংরেজিতে লিখলেও আমার লেখা সঙ্গে সঙ্গে হিন্দি, তেলেগু, কানাড়া, তামিল, বাংলা, মালয়ালাম, ওড়িয়া ভাষায় অনুবাদ হয়ে যায়। মনে হয় না এখন আর আমাকে ‘ইন্দো-অ্যাংলিয়ান’ লেখক মনে করা হয়। অািম যেন ইংরেজি ভাষীদের জগৎ থেকে দ্রুতই সরে যাচ্ছি; অন্তত ভাষা সম্পর্কে আমি যেভাবে ভাবি, সেটা তো অবশ্যই।
প্রশ্ন: ইদানীং আপনি কী পড়ছেন বা লিখছেন, যেমন গত বছর কী পড়ছিলেন আপনি?
অরুন্ধতী রায়: রাশিয়া, বিপ্লবোত্তর রাশিয়া সম্পর্কে পড়ার কারণ আছে আমার। বারলাম শালামভের কোলিমা টেলস নামে চমকপ্রদ একটা গল্পসংকলন, দ্য ট্রায়াল অব ট্রটস্কি ইন মেক্সিকো, এমা গোল্ডম্যানের আত্মজীবনী, লিভিং মাই লাইফ, ইউজিনা গিনজবার্গের জার্নি ইনটু দ্য ওয়ার্লউইন্ড...অস্বস্তি জাগানো জিনিস।
প্রশ্ন: এখন উপন্যাস লেখার ব্যাপারটা কেমন হবে আপনার কাছে?
অরুন্ধতী রায়: এর মানে হবে সময় বের করা, কিছুটা নিরিবিলি পরিবেশ বের করা, বাঘের পিঠ থেকে নামা। আশা করি, সেটা সম্ভব হবে। পারমাণবিক বোমা পরীক্ষার মাত্র অল্প মাস আগে বেরিয়েছিল দ্য গড অব স্মল থিংস, নষ্ট জাতীয়তাবাদের এক নতুন, ভীতিকর ও চড়া ভাষার আবির্ভাব ঘটিয়েছিল তা। জবাবে আমি লিখেছিলাম, ‘দ্য এন্ড অব ইমাজিনেশন।’ আমাকে তা রাজনীতির পথে নামিয়েছিল, যার কোনো ইচ্ছাই আমার ছিল না। এতগুলো বছর পরে বিশাল সব বাঁধ, প্রাইভেটাইজেশন, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ, পার্লামেন্টে আক্রমণ, কাশ্মীরে দখলদারি, মাওবাদী আর সবকিছুর করপোরেটাইজেশন নিয়ে লেখার পর—যেসব লেখা অসম্ভব বৈরী ও বিপজ্জনক। আমার ধারণা, আমরা বেশ কঠিন সময়ের দিকে এগিয়ে চলেছি। এই দেশটি আরও সহিংস অঞ্চলে পরিণত হতে চলেছে। কিন্তু ব্যাপারটা যখন আমাদের হাতে, একজন লেখক হিসেবে আমাকে বেঁচে থাকার একটা উপায় বের করতে হবে, কী ঘটছে সেটা দেখার, জানানোর ব্যবস্থা করতে হবে। ভারতীয় অভিজাতগোষ্ঠী মহাশূন্যে গেছে। কিন্তু যাদের মর্ত্যে ফেলে যাওয়া হয়েছে, তাদের বোঝার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে তারা।
প্রশ্ন: হ্যাঁ। কিন্তু নতুন একটি উপন্যাস লিখতে গেলে আপনাকে কী করতে হবে?
অরুন্ধতী রায়: জানি না, যে গল্পটি বলতে চাই, সেটি বলার জন্য একটা ভাষা খুুঁজে বের করতে হবে। ভাষা দিয়ে আমি ইংরেজি, হিন্দি, উর্দু, মালয়ালাম বোঝাচ্ছি না অবশ্যই। বলতে চাইছি অন্য কিছু। বিভিন্ন জগৎকে একসঙ্গে করার একটা উপায়, যারা ছিন্নভিন্ন হয়ে গেছে। দেখা যাক।
প্রশ্ন: আপনার উপন্যাস অবশ্যই দারুণ চলেছে। কিন্তু নন-ফিকশনগুলোরও ভালো কাটতি। নিউইয়র্কের মতো বিভিন্ন জায়গায় যখনই আপনি কথা বলেন, বিশাল ভক্তগোষ্ঠী হাজির হয়। এখানে আপনার বই ভালোই বিক্রি হয়, কিন্তু এত দিনে আমাকে যেটা বিস্মিত করেছে তা হলো সেপ্টেম্বর ১১-র হামলার পর পর প্রকাশিত লেখাটিসহ কোনো কোনো লেখা ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারেন? আর এটা কি সত্যি যে নিউইয়র্ক টাইমস আপনার এই লেখাটি প্রকাশ করতে চায়নি?
অরুন্ধতী রায়: আমি যত দূর জানি, নিউইয়র্ক টাইমস-এর অন্য কোথাও প্রকাশিত লেখা না ছাপানোর নীতি রয়েছে। আর আমি খুব কমই ফরমায়েশি লেখা লিখি। তবে ৯/১১-র পরে লেখা দ্য অ্যালজেব্রা অব ইনফিনিট জাস্টিস কোনো মূলধারার মার্কিন প্রকাশনায় ছাপা হয়নি—সে সময় এটা ছিল অচিন্তনীয়। তবে তখন সারা দুনিয়ায় সেটি ছাপা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ছোটখাট রেডিও স্টেশনে সম্পূর্ণ পাঠ করা হয়েছে। নেটেও গেছে। ইন্টারনেট নিয়ে অনেক কিছু বলার আছে...উইকিলিকস, তারপর আফগানিস্তানে ভারতীয় প্রপাগান্ডা ও কৌশলগত নীরবতাকে দমিয়ে দেওয়া ফেসবুক বিপ্লব। ইরানে টুইটারের উত্থান। আমি আশা করছি, বিভিন্ন সরকার আর বড় বড় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ লাভ, দাম বাড়িয়ে একে গরিবের আওতার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার ফলে অচিরেই ইন্টারনেট সংঘাতের সাইটে পরিণত হবে...অবশ্য এসব কায়দা সফল হচ্ছে বলে মনে হচ্ছে না। ভারতের সবচেয়ে বড় ও নবীনতম বিনিয়োগ অপারেশন গ্রিন হান্ট উপজাতীয় লোকদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যাদের অনেকেই কম্পিউটার তো দূরের কথা, বাস বা ট্রেনও চোখে দেখেনি, কিন্তু এমনকি সেখানেও মোবাইল ফোন আর ইউ-টিউব ভূমিকা রাখছে।
প্রশ্ন: আপনার সাধারণ একটা দিন সম্পর্কে ধারণা দিতে পারেন? যেমন অন্যদের চেয়ে আপনার দিনগুলো কেমন ভিন্ন আর অনিয়মিত?
অরুন্ধতী রায়: আমার দিন-রাত? আসলে আমার নৈমিত্তিক কোনো দিন (বা রাত) নেই। অনেক বছর ধরেই এমন। এর সঙ্গে দেশদ্রোহিতার তামাশার কোনো সম্পর্ক নেই (হাসি)। এ নিয়ে আমার অনুভূতি সম্পর্কে আমি ঠিক নিশ্চিত নই। তবে ব্যাপারটা এমনই। অনেক ঘুরি আমি। একই জায়গায় সব সময় ঘুমাই না। আমার জীবনটা বড়ই অস্থির, তবে অশান্ত নয়। কিন্তু অনেক সময় মনে হয়, যেন আমার শরীরে বুঝি ত্বক নামের পদার্থটি নেই—বসবাসের পৃথিবী থেকে আমাকে যা আলাদা করে। ত্বকের এই অনুপস্থিতি ভয়ংকর। আপনার একান্ত জীবনে ঝামেলা বয়ে আনে; ব্যক্তিগতকে প্রকাশ্য আর প্রকাশ্যকে ব্যক্তিগত করে ফেলে। অনেক সময় যন্ত্রণাকর হয়ে উঠতে পারে। কেবল আমার নয়, বরং আমার কাছাকাছি যাঁরা আছেন, তাঁদের পক্ষেও।
প্রশ্ন: এমন কিছু কি অতীতে আপনি লিখেছেন, যার সঙ্গে এখন আর একমত নন, যেখানে আপনার ভুল হয়েছিল, বা হয়তো যার সম্পর্কে আপনি নাটকীয়ভাবে মত পাল্টেছেন?
অরুন্ধতী রায়: আপানি জানেন, আমার কথায় কোনো ভুল হলে তাতে দুঃখ পাব না। ভেবে দেখুন, হঠাৎ করে যদি বুঝতে পারি যে বড় বড় বাঁধগুলো চমৎকার, তখন হিমালয়ে নির্মিত শত শত বাঁধ নিয়ে ফুর্তিতে নেচে উঠতে পারব। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি উদ্যাপন করতে পারব। তবে কিছু ব্যাপার আছে, যার সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পাল্টানোর কারণ সময়ের পরিবর্তন। বেশির ভাগই কৌশলগত প্রতিরোধ-সংক্রান্ত। ভারতীয় রাষ্ট্রটি কঠোর ও ক্ষমাহীন হয়ে উঠেছে। এককালে যে কাজটি তারা কাশ্মীর, নাগাল্যান্ড আর মণিপুরে করেছে, সেটাই এখন করছে মূল ভারতীয় ভূখণ্ডে। তো মুক্তিসংগ্রাম থেকে পাওয়া কোনো কোনো কৌশল এখন অচল হয়ে গেছে বটে।
প্রশ্ন: এমন বিশেষ কোনো লেখা কি আছে, বিশেষ করে উপন্যাস, যেটা ৯/১১-র পরবর্তী আমাদের বসবাসের বিশ্বের অবস্থা ব্যাখ্যা করার কাছাকাছি?
অরুন্ধতী রায়: আসলে দুঃখের কথা উপন্যাসের জগতের সঙ্গে আমার সম্পর্ক নেই। এমনকি কে কোন বছরে বুকার পুরস্কার পেয়েছেন, তাও জানি না। তবে যখন নেরুদার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি পড়বেন, আপনাকে সত্যিই বিশ্বাস করতে হবে যে অবস্থার পরিবর্তন হলেও তা আগের মতোই রয়ে যায়।
=============================
ইতিহাস ও জাতি দিয়ে ঘেরা গল্প- চাল ডাল লবণ ও তেল ক-য়ে ক্রিকেট খ-য়ে খেলা গল্পসল্প- ডাংগুলি হ্যারল্ড পিন্টারের শেষ সাক্ষাৎকারঃ আশৈশব ক্রিকেটের ঘোর সূচনার পিকাসো আর ভ্যান গঘ আল্লাহআকবরিজ সি সি গল্প- কবি কুদ্দুস ও কালনাগিনীর প্রেম গল্পসল্প- আমার বইমেলা বাংলাদেশ হতে পারে বহুত্ববাদের নির্মল উদাহরণ শিক্ষানীতি ২০১০, পক্ষ-বিপক্ষ শক্তি এবং জাতীয় স্বার্থ চীন-ভারত সম্পর্ক এবং এ অঞ্চলে তার প্রভাব নারী লাঞ্ছনার সর্বগ্রাস একজন এস এ জালাল ও মুক্তিযুদ্ধের তথ্যভাণ্ডার গল্প- স্বপ্নের মধ্যে কারাগারে গল্পিতিহাস- কাঁথা সিলাই হইসে, নিশ্চিন্ত ‘এখন প্রাধান্য পাচ্ছে রম্যলেখা' অকথিত যোদ্ধা কানকুনের জলবায়ু সম্মেলন, বাংলাদেশের মমতাজ বেগম এবং আমার কিছু কথা নাপাম বোমা যা পারেনি, চ্যালেঞ্জার ও আব্রাম্স্ ট্যাংক কি তা পারবে? ঠাকুর ঘরে কে রে...! ষড়যন্ত্র নয়, ক্ষুধা ও বঞ্চনাই আন্দোলনের ইন্ধন বাহাত্তরের সংবিধানের পুনঃপ্রতিষ্ঠায় বাধা কোথায়? ড.ইউনূসের দুঃখবোধ এবং প্রাসঙ্গিক কিছু কথা গীতাঞ্জলি ও চার্লস এন্ড্রুজ গল্প- তেঁতুল একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলাদেশের পুস্তক প্রকাশনা গল্প- বট মানে গরুর ভুঁড়ি গল্প- কিশলয়ের জন্মমৃত্যু গল্প- মাকড়সা দুর্নীতি প্রতিরোধে আশার আলো জাগো যুববন্ধুরা, মুক্তির সংগ্রামে ঢাকা নগর ব্যবস্থাপনায় পরিবর্তন প্রয়োজন মারিও বার্গাস য়োসার নোবেল ভাষণ- পঠন ও কাহিনীর নান্দীপাঠ লন্ডন পুলিশ জলকামানও নিল না রাষ্ট্রের চ্যালেঞ্জ ও যুদ্ধাপরাধী বিচারের দায়বদ্ধতা পোশাক শিল্পে অস্থিরতার উৎস-সন্ধান সূত্র বাতাসের শব্দ গোলাপি গল্প বজ্র অটুঁনি অথবাঃ উদ্ভট উটের পিঠে আইভরি কোস্ট আনল বয়ে কোন বারতা!
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার
অনুবাদঃ শওকত হোসেন
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার
অনুবাদঃ শওকত হোসেন
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1375)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
May
(582)
-
▼
May 14
(34)
- গল্প- এভাবেই ভুল হয় by আলীম আজিজ
- গল্প- মাঠরঙ্গ by হুমায়ূন আহমেদ
- ফয়েজ আহমেদ ফয়েজঃ স্মৃতিতে চিঠিতে by মুর্তজা বশীর
- অরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঃ উপন্যাসের জগতের সঙ্গে আ...
- ইতিহাস ও জাতি দিয়ে ঘেরা by আফসান চৌধুরী
- অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলী নেতৃত্বের বিকল্প নেই
- ইসলামে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পরিবার by মুহাম্মদ ...
- রপ্তানিকারকেরা উৎসে কর হ্রাসের সুপারিশ করেছে
- আবদুর রব পুনরায় ন্যাশনাল হাউজিংয়ের এমডি হলেন
- সিম্ফনি নিয়ে এল প্রজেকশন ফোন
- বাংলাদেশে টেলিযোগাযোগ গড়পড়তা মানের নিচে
- দ্রুত এসইসির চেয়ারম্যান ও সদস্য নিয়োগ: অর্থমন্ত্রী
- সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ব্যাপক বিক্ষোভ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীর পাঁচ বছরের কারাদণ্ড
- দুই সপ্তাহ পর টিভিতে দেখা গেল গাদ্দাফিকে
- মিয়ানমারে কোনো অর্থবহ পরিবর্তন আসেনি
- যুক্তরাষ্ট্রে আরেকটি বড় হামলার পরিকল্পনা করেছিলেন ...
- ‘পাকিস্তানে লুকিয়ে থাকা’ শীর্ষ সন্ত্রাসীদের নাম প্...
- বিন লাদেন নিহত হওয়ার ঘটনা ‘গুপ্ত হত্যা’ নয়: অ্যাটর...
- সহযোগীদের জন্য আশার আলো
- লাদেনের মৃত্যুতে উল্লাস প্রকাশ অধিকাংশ মার্কিনের অ...
- আগামী বছরই দিবা-রাত্রির টেস্ট
- মহিলা ক্লাব ক্রিকেটে বিকেএসপির জয়
- আন্তজেলা ক্রিকেট
- এবার মুখ খুলল অস্ট্রেলিয়াও
- এগিয়ে চলেছেন শামীমা
- জানেত্তির এক হাজার
- আশীর্বাদ আর আতঙ্কের নাম গেইল
- মেসিরা বলছেন, সময়টা উপভোগের
- নতুন বলে হাফিজের স্পিন
- সাকিবের প্রতিবেশী ভালোবাসে ফুটবল
- পাকিস্তানের শুভসূচনা
- ‘ড্রিম টিমে’র হ্যাটট্রিক
- কার্তিক ঝড়ে ম্যাচ পাঞ্জাবের
-
▼
May 14
(34)
-
▼
May
(582)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment