Friday, August 7, 2015
দায়ী রাজনীতিকরাই by উৎপল রায়
দায়ী রাজনীতিকরাই by উৎপল রায়
রাজনৈতিক
কারণেই দেশের সিভিল সোসাইটি ভাগ হয়ে গেছে বলে মনে করেন সিভিল সোসাইটির
প্রতিনিধিরা। তারা বলছেন, জনগণ নিরপেক্ষ ভূমিকা আশা করলেও বিভক্তির কারণে
তারা সিভিল সোসাইটি সে ভূমিকা পালন করতে পারছে না। মুক্তিযুদ্ধের অন্যতম
সংগঠক, রাজনৈতিক বিশ্লেষক নূরে আলম সিদ্দিকী বলেন, বাংলাদেশের সুশীল সমাজ
আজ পরিপূর্ণভাবে বিভক্ত। এর কারণ, মূলত নিষ্কলুষভাবে তারা সম্পূর্ণরূপে
নির্দলীয় নয়। সুশীল সমাজ বলতে আমি শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এবং
আইনজ্ঞদের মনে করি। এরা জ্ঞাত ও অজ্ঞাতে মনের গভীরে দেশের দুই শীর্ষ
নেতৃত্বের কাছে হয় বন্দি, না হয় অসহায়। এ বন্দিত্ব ও অসহায়ত্ব থেকে বেরিয়ে
আসতে যে সাহস ও প্রাপ্তি প্রত্যাশা বিবর্জিত মননশীলতা প্রয়োজন তা অনেক
ক্ষেত্রেই দেখা যায় না। আর সুশীল সমাজের মধ্যে যারা সাহসের সঙ্গে অনাচারের
বিরুদ্ধে কথা বলতেন তাদের অনেকেই নিষিদ্ধ হয়ে গেছেন অথবা পূর্বের সাহস
হারিয়ে ফেলেছেন। আমার মতে নির্যাতন নিগ্রহকে ভয় পেলে সাহসের অভাব হলে
দোটানা নাগরদোলায় দোল খাওয়া যায়, মানুষের আস্থার গভীরে আসন পাওয়া যায় না।
তিনি বলেন, গণতন্ত্রের অস্তিত্ব বিলুপতার পরিবারতন্ত্র এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার এই দুর্বিষহ পরিবেশ সৃষ্টি হওয়ায় দুই শীর্ষ নেত্রীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতায় আসীন হওয়ার পর দুটি সংগঠনের ভেতরে অথবা সমাজের অভ্যন্তরে কোথাও কোন বিকল্প শক্তি বা সাহসী সুশীল সমাজকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হয়নি। কি সংগঠন, কি সংসদ কি সমাজের অভ্যন্তরে কোথাও গণতন্ত্রের চর্চার অনুশীলন বর্তমানে নেই। এমনকি দুটি জোটে বিপরীতমুখী নানা দল সংগঠিত হলেও তারা তাদের দলীয় চেতনা ও মননশীলতাকে শুধু জলাঞ্জলিই দেন নাই, তারা এখন নিতান্ত আজ্ঞাবহ ভূমিকা পালন করছে। সুশীল সমাজের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে নূরে আলম সিদ্দিকী বলেন, দুই নেত্রীর করুণা ভিক্ষার জন্য যে স্তুতি, বন্দনা, অর্চনা হয় তা রাজনীতিকেই শুধু দূষিত করেনি, এই বাংলার যে জাগ্রত জনতা যারা একসময় ভিসুভিয়াসের মতো জ্বলে উঠতো তাদেরকে সম্পূর্ণরুপে নিষ্পৃহ ও নির্বিকার করে দিয়েছে। প্রক্রিয়াটি শুরু হয় ২০০১ এর পর থেকে। ক্রমে ক্রমে তা এমন পরিপূর্ণতা লাভ করে যে, সমস্ত বিচারিক ব্যবস্থা, প্রশাসন থেকে শুরু করে সংসদ এবং শাসনতন্ত্রকে বিকলাঙ্গ এবং দলকানা করেনি বরং সমস্ত জায়গায় একটি বিশৃঙ্খল আবহের ভয়াবহ উদগ্র রূপ প্রতিভাত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে সুশীল সমাজের বিরাট একটি অংশ বিভাজিত ও বরাবরই দলকানা ছিল। বিশ্ববিদ্যালয়ে লাল দল, নীল দল, সাংবাদিকদের মধ্যে প্রচণ্ড দল নির্ভরতা, আইনজ্ঞদের মধ্যে শুধু বিভাজনই নয়, দলের প্ররোচনায় প্রধান বিচারপতির কার্যালয়ের দরজায় লাথি মারা, হাতাহাতি, মারামারি দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশই শুধু হয়নি বিচার ব্যবস্থাকেও তা বাধাগ্রস্ত করেছে এবং জাতির কাছেও আমাদের মাথা হেট করেছে।
তিনি বলেন, আজকে রাজনীতির নিয়মই হলো অর্চনা, বন্দনা, স্তুতি ও স্তাবকতা। আমি বরাবরই মন্তব্য করি, গণতন্ত্র অর্থই হলো অনুশীলন ও চর্চা এবং তার জীবনীশক্তি হলো সহনশীলতা। কিন্তু বর্তমানে রাজনৈতিক সংগঠনেরতো বটেই শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজ্ঞ সকলেই আজ দলকানা। অগণতান্ত্রিক স্বৈরাচারী এ পরিবেশে মানুষ শুধু প্রচণ্ডভাবে অসহায়ই নয়, নির্বিকার ও নিস্পৃহ। অকুতোভয় সুশীল সমাজ নিঃস্বার্থ প্রাপ্তি ও প্রত্যাশার ঊর্ধ্বে উঠে একটা তৃতীয় ঐক্য সুসংগঠিত থাকলে একটা গণবিক্ষোভ ঘটাতে না পারলেও জনগণের প্রত্যয়কে কিছুটা হলেও জাগ্রত করতে সাহায্য করতো। কিন্তু ব্যতিক্রমধর্মী কিছু প্রথিতযশা ব্যক্তিত্ব যারা জ্ঞানে প্রদীপ্ত কিন্তু সাহসের প্রশ্নে দরিদ্র। কেউ কেউ কিছুটা নিরপেক্ষতা অবলম্বন করলেও যে সাহস ও মানসিকতা জনগণকে উজ্জীবিত করতে পারতো তার এখন ভীষণ অভাব। নূরে আলম সিদ্দিকী আরও বলেন, রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের স্বৈরাচারী মনোভাব তো বটেই বিভাজিত সুশীল সমাজে অনৈক্য ও সাহসের দারিদ্রের কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করলেও জনগণ ব্যথিত চিত্তে তা অবলোকন করে। কিন্তু প্রতিহত করতে কেউ এগিয়ে আসে না। এর দায়ভার আমাদের সকলকেই নিতে হবে। তিনি বলেন, সুশীল সমাজের অনেকেই আমাকে বলেন, আমাদের সময়ের রাজনীতিতে মতপার্থক্য ছিল, কিন্তু গুম খুন ছিল না। আর গ্রেপ্তার হলেও আমরা রাজবন্দির মর্যাদা পেয়েছি। কিন্তু এখন গ্রেপ্তার হলে থানা থেকেই যে পাশবিক নির্যাতন করা হয় তা বর্ণনাতীত। সুশীল সমাজও এখন সেই আতঙ্কে অস্থির। তবুও আমি এটুকু বলবো আমাদের আমলে রাজনীতির মধ্যে প্রত্যাশা, প্রাপ্তি লোভ লালসা ছিল না। রাজনীতি আমাদের জন্য ছিল আদর্শ, প্রত্যয়ের বিষয়। যেখানে আমাদের শক্তির উৎস ছিল জনগণের হৃদয় উৎসারিত সমর্থন। আর বঙ্গবন্ধুর একক নেতৃত্বে সেই জনগণকে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম। সাবেক এই ছাত্রনেতা বলেন, অধিকার, অনুদানের বিষয় নয়, নয় সুশীল সমাজ ও রাজনৈতিক কর্মীদের কাছে আমার অভিব্যক্তি অর্জনের বিষয়। নিজেদের নির্মোহ হতে হয়। তবেই জনগণের আস্থা ও সমর্থন মিলে। নেতৃত্বের সততা, সাহস, প্রত্যয় জনগণকে উজ্জীবিত করে। সুশীল সমাজকে সেটিই অনুধাবন করতে হবে।
অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায়, আমরা যাদের সুশীল সমাজ বা সিভিল সোসাইটি বলি তাদের অনেকেই শাসক দলের পদলেহনকারী। শাসক দলের প্রতি তারা অনুরক্ত থাকে। কেন তারা এমন করে তা সহজেই অনুমেয়। সুবিধাবাদী ও সুবিধাভোগী চরিত্রের কারণেই তারা এমন করে। আবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে মিশে যায়। এরাই সুবিধাবাদী এবং সুবিধাভোগী। এদের বেশিরভাগ দালাল। এদের মধ্যে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী কমবেশি সবাই আছেন। তিনি বলেন, বিখ্যাত দার্শনিক কালমার্কসের উদ্ধৃতি দিয়ে যদি বলি তাহলে এটা বলা যায়, সিভিল সোসাইটির মানুষদের শ্রেণী চরিত্র হলো এরা বিশেষ সুবিধা পাওয়ার আশায় বিশেষ সময়ে শাসক ও শোষক শ্রেণীর সঙ্গে মিশে যায়। আবার কোন কোন ক্ষেত্রে গুনগান গাওয়ার জন্য শাসক শ্রেণীরও চাটুকারের প্রয়োজন হয়। তখন সুশীল সমাজের একশ্রেণীর মানুষকে তারা কাছে টানে। তবে, কিছুসংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ আছে যারা এ ধরনের পদ্ধতিতে বিশ্বাস করে না। কিন্তু এ সংখ্যা খুবই কম। আবার কেউ কেউ আছে শাসকদলের সমর্থন করে কিন্তু তাদের পদলেহন করে না। যদি এ থেকে দূরে থাকা না যায় তাহলে সুশীল সমাজের মধ্যে দলবাজি, বিভক্তি, বিভাজন চলতেই থাকবে। যা দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না।
মোবাশ্বের হোসেন
স্থপতি মোবাশ্বের হোসেন মনে করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুশীল সমাজ যে ধাপে উঠার কথা ছিল সে ধাপে উঠেনি। মাত্র নয় মাসের যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। যদি তা না হয়ে নয় বছরে হতো তাহলে বহু বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পাকিস্তানের হয়ে যেত। কারণ বাংলাদেশের সিভিল সোসাইটি বা সুশীল সমাজ বলে যাদের আমরা চিনি তারা এত ধৈর্যশীল নয়। এরা এক ধাপে এক ধরনের আচরণ করে আবার আরেক ধাপে গিয়েই নিজেকে পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। কেউ কেউ স্রোতের বিপরীতেও চলে। আসলে সামগ্রিকভাবে বাংলাদেশে সুশীল সমাজ যে প্রক্রিয়ায় আসার কথা ছিল সে প্রক্রিয়ায় এখনও আসেনি। এখন যাদের সুশীল সমাজের প্রতিনিধি বলা হয়, তারা আসলে সুশীল সমাজ নয়। সুশীল সমাজের ছদ্মবেশে তারা মূলত দেশ ও জাতির ক্ষতি করছে। তিনি বলেন, এখন সরকারে আছে আওয়ামী লীগ। স্বভাবতই সুশীল সমাজের অনেকেই এখন আওয়ামী লীগার হয়ে গেছে। আমার প্রশ্ন হলো পঁচাত্তরে যখন বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হলো তখন এই সুশীল সমাজের প্রতিনিধিরা কোথায় ছিল? এখন যারা আওয়ামী লীগের নামে গলা ফাটায় সেই নেতারাই বা ছিল কোথায়? অথচ এই সুশীল সমাজ নামধারীরা বঙ্গবন্ধুর আমলে তৎকালীন সরকারের সুবিধা যেমন নিয়েছে। তেমনি এই শেখ হাসিনার আমলেও নিচ্ছে। মোবাশ্বের হোসেন বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, আমার পাশে সব চাটার দল। তিনি (বঙ্গবন্ধু) তখনকার সুবিধাবাদী সুশীল সমাজের উদ্দেশেই তা বলেছিলেন। কত দুঃখে তিনি একথা বলেছিলেন তা সহজেই অনুমেয়। তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, তাকে ছাড়া আর সবাইকে কেনা যায়। তিনিও সেই সুবিধাবাদীদের উদ্দেশেই একথা বলেছেন। তিনিও কত দুঃখে একথা বলেছেন। আসলে সুশীল সমাজ এখন চাটতে চাটতে গেলার দল আর গিলতে গিলতে রাক্ষসে পরিণত হয়েছে। সরকার ও দলের ভেতরেই তারা ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে। মোবাশ্বের হোসেন আরও বলেন, শিশু সন্তান অপরিষ্কার হলেও মা বাবা যেমন তাকে ডাস্টবিনে ফেলে না, তেমনি গণতন্ত্র ও স্বাধীনতা হচ্ছে একটি শিশুর মতো। যা দুর্বল হলেও কখনো ফেলা যায় না, সযত্নে রাখতে হয়। তাই, নাই গণতন্ত্রের চাইতে দুর্বল গণতন্ত্রও ভাল। দুর্বল হলেও আমাদের তা ধরে রাখতে হবে। আর সঠিক গণতান্ত্রিক চর্চা যদি আমরা করতে পারি তাহলে সঠিক সুশীল সমাজ গড়ে উঠবে। সেজন্য আমি আশাহত নই। বর্তমান তরুণ প্রজন্মই ভবিষ্যতে গ্রহণযোগ্য সুশীল সমাজের প্রতিনিধিত্ব করবে বলে আমার আশা।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা-জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বাংলাদেশে যে বিদ্যমান সুশীল সমাজ ব্যবস্থা ছিল তা এনজিওগুলোর দাপটের কারণে অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। এনজিওগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন আছে। সেহেতু সিভিল সোসাইটিও বিভাজিত ও বিভক্ত হয়ে গেছে। তাই দেশে চলমান এনজিওগুলোর অর্গানিক ভিত্তি থাকতে হবে। তিনি বলেন, কোন কিছুই রাজনীতি বিযুক্ত নয়। কিন্তু এখন যেভাবে সিভিল সোসাইটিকে রাজনীতি প্রভাবিত করছে তাতে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ আরও সংকুচিত হয়ে পড়েছে। এ কারণে সিভিল সোসাইটির যতটুকু ভূমিকা রাখার দরকার তা আর হালে পানি পাচ্ছে না। তিনি বলেন, যারা রাজনীতির টুপুর মাথায় দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাম্পে আশ্রয় নিয়েছে তাদের বিষয়ে কথা বলা অতিশয়োক্তি হবে। তবে, নিকট অতীতে বিগত ওয়ান ইলেভেনের সময় সিভিল সোসাইটির প্রতিনিধিরা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন।
ড. দিলারা চৌধুরী
রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী সুশীল সমাজের বিভক্তির জন্য সরাসরি দায়ী করেছেন রাজনীতিকে। তার মতে, আমাদের দেশের সিভিল সোসাইটি বিভক্ত হওয়ার একমাত্র কারণ রাজনীতি। এ জন্য দেশের বর্তমান সিভিল সোসাইটি কোন সংজ্ঞার মধেই পড়ে না। কেননা, রাজনৈতিকভাবে সুবিধা নেয়ার জন্য কিন্তু সিভিল সোসাইটি গড়ে উঠেনি। তিনি আরও বলেন, সিভিল সোসাইটির প্রথম শর্তই হলো তারা হবে অরাজনৈতিক। তারা সরকারের ভুলত্রুটি নিরসনে জাতীয় জনমত গঠন করবে, যাতে সরকার সঠিকভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে। কিন্তু আমাদের দেশে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন সঠিকভাবে গড়ে উঠেনি, তেমনি সিভিল সোসাইটিও সঠিকভাবে গড়ে উঠেনি। ফলে যারাই সরকারের মন্দ কাজের সমালোচনা করবে বা ভুল ধরিয়ে দেবে তাদেরকেই অপদস্থ করা হবে। এজন্য দেশে সুশীল সমাজ মাথা তুলে দাঁড়াতে পারছে না।
তৌফিক ইমরোজ খালিদী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, বাংলাদেশের সিভিল সোসাইটি বা সুশীল সমাজ তার পূর্ব সম্মান হারিয়েছে। কেন হারিয়েছে সেটা সহজেই অনুমেয়। দেশের সুশীল সমাজ ভাব করে যেন তারা নিরপেক্ষ। তারা আসলে নিরপেক্ষ নন, বিভাজিত। নিজেদের সুবিধার জন্য যে কোন সরকারের সময় এরা সুবিধালাভের আশায় তৎপর হয়ে উঠে। কোন না কোন দল বা সরকারের পদলেহন করে। কিছুদিন আগে শত নাগরিক কমিটি ও সহস্র নাগরিক কমিটি নামে সুশীল সমাজের প্রতিনিধিরা আওয়ামী ও বিএনপি নামে দুটি ভাগে ভাগ হয়ে গেল। এটা নির্লজ্জ দলবাজির উদাহরণ ছাড়া আর কিছুই নয়। সুশীল সমাজের এখন যারা সক্রিয় তাদের মধ্যে সুবিধাবাদিতার বিষয়টি অত্যন্ত ষ্পষ্ট। তারা মূলত কাজ করে ব্যক্তিস্বার্থে। তিনি বলেন, আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখবো, সুশীল সমাজের অনেকেই অতীতেও বিভিন্ন সরকারের সময় অনেক ধরনের সুবিধা নিয়েছেন। নিকট অতীতে ২০০৭ সালের জরুরি অবস্থার সময়ও অনেকে নির্লজ্জভাবে বিশেষ সুবিধা নিয়েছেন। সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়ার পর গত ২৪ বছরে যে সরকারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তখনই সুশীল সমাজ ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তৎপর হয়ে উঠেছে। এদের অনেকে মন্ত্রী হওয়ার আশায় ছিলেন। অনেকে সেই সুযোগ পেয়েছেনও। রাজনৈতিকভাবেও অনেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, পেয়েছেন। আর সিভিল সোসাইটির বিভাজন ও বিভক্তিটাও এ কারণেই।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
August
(765)
-
▼
Aug 07
(22)
- তুলা রাশি ও সম্মুখবর্তী কাঁসা by রাসেল আহমেদ
- ভারত–বিরোধিতা বনাম দেশপ্রেম by আসিফ নজরুল
- ক্ষত কাটিয়ে উঠেছে হিরোশিমা
- ‘ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল অতীত ফেরাতে চেষ্টা করবো...
- এক ভয়ার্ত সাঁওতালপল্লি থেকে বলছি... by ফারুক ওয়াসিফ
- স্বপ্ন দেখতে হবে বড়, নিজের জন্য নয়, সবার জন্য -বিশ...
- দায়ী রাজনীতিকরাই by উৎপল রায়
- পদ্মাপারের তিন লড়াকু by আবুল কালাম মুহম্মদ আজাদ
- সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থ পাচার by জব্বার আল নাঈম
- চ্যালেঞ্জে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ by কাজী স...
- বিচারবহির্ভূত হত্যা নিয়ে পুলিশের বক্তব্যে বিস্ময় b...
- দরজা ভাঙা নোংরা দুর্গন্ধময় রংপুর মেডিকেল কলেজ হাস...
- আবদুল হাই বাচ্চুকে ধরার সাধ্য কার? সংবাদ বিশ্লেষণ:...
- মোহাম্মদপুরে বাঁশবাড়ি সড়কের বেহাল অবস্থা by সামছ...
- খালেদার মামলা নিয়ে বিএনপিতে শঙ্কা বাড়ছে by রিয়াদুল...
- নিকলী মানেই সাঁতার! by সুমন মোল্লা ও দিলীপ কুমার সাহা
- মালয়েশিয়ার হারানো বিমান: দুই রকম তথ্যে হতাশা, ক্ষোভ
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ প্রশ্নপত্র ফাঁস...
- ‘প্রধানমন্ত্রী কি আর আমাগো কথা শুনবে? রাকিব হত্যা...
- মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ: মায়ের মুখে হাসি চিকিৎসক...
- ‘ফাঁসি দিতে আমার কিছুই বোধ হয় না’
- কুমিল্লায় বিজ্ঞান জয়োৎসব শুরু
-
▼
Aug 07
(22)
-
▼
August
(765)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment