Saturday, April 11, 2015
সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার পরামর্শ
সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার পরামর্শ
![]() |
| (বাঁ থেকে) জিল্লুর রহমান খান, মেখলা সরকার, আহমেদ হেলাল, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, ফারজানা রহমান ও ইকবাল মাসুদ |
প্রথম
আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ১৪ মার্চ বিকেল সাড়ে চারটায়
পরামর্শ সহায়তা-৫৮-এর আসরটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ
আয়োজনে মাদকাসক্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্তি নিরাময়ের জন্য তাঁদের বিভিন্ন
পরামর্শ দেন। পরামর্শ সহায়তা অনুষ্ঠানের আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো
প্রথমে
মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আহমেদ হেলাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
দীর্ঘদিন ধরে আমরা এ অনুষ্ঠান করছি। আজ ৫৮তম আসর। অনেক মানুষ এই অনুষ্ঠানে
এসেছেন। অনুষ্ঠানের শুরুর দিকে অনেকে মাদকাসক্ত ছিলেন। তাঁদের কেউ কেউ
ভালো হয়ে আবার অনুষ্ঠানে এসেছেন। অনেকে প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কখনো
মাদক গ্রহণ করবেন না। এসব আমাদের অনুপ্রাণিত করে। এর বাইরেও অসংখ্য মানুষ এ
অনুষ্ঠান থেকে উপকৃত হন। এটাও আমাদের আশাবাদী হওয়ার একটা কারণ। সবার
নাম-পরিচয় গোপন রেখেই আপনাদের প্রশ্ন, আমাদের পরামর্শ—সবই প্রথম আলো
পত্রিকায় প্রকাশিত হয়। দেশের অনেক ভুক্তভোগী মানুষ এটা পড়ে উপকৃত হন।
তাঁদের করণীয় এখান থেকে জানতে পারেন।
প্রশ্ন: আমি একজন ছাত্র। আগে গাঁজা, ইয়াবা সেবন করতাম। ১৭ মাস ধরে মাদকমুক্ত আছি। পড়াশোনায় মনোযোগ অনেক কমে গেছে। চরম হতাশায় ভুগছি। বিদেশে যেতে চাই।
পরামর্শ : ১৭ মাস ধরে আপনি মাদকমুক্ত। এ জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন। সাধারণত যাঁরা মাদক গ্রহণ করেন, তাঁদের শরীরে অনেক দিন পর্যন্ত মাদকের প্রতিক্রিয়া থেকে যায়। গাঁজা বা ইয়াবা আমাদের মস্তিষ্কে একধরনের উত্তেজনা সৃষ্টি করে। অনেক সময় এটি মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটায়। এর ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়। স্মৃতিশক্তি কমে যায়। পড়াশোনায় অমনোযোগী, অনীহা, অনিচ্ছা দেখা দেয়। এ সময় মনে অনেক হতাশা বাসা বাঁধে। এই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ রকম হতাশায় পড়তে দেখা যায়। এ রকম সমস্যায় প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী, শিল্পপতি, করপোরেট অফিসের বড় কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করে তুলেছি। আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসার মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে শতভাগ সমাধান পাওয়া সম্ভব। আপনি ধৈর্য ধরুন, মনকে স্থির করুন। আপনি যেহেতু ১৭ মাস ধরে মাদকমুক্ত। তাই আমরা মনে করি আপনার হতাশামুক্ত হওয়াও সম্ভব। ঠিকমতো পড়াশোনা করুন। বারবার পড়তে থাকুন। পড়ার পর লিখুন। নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন। সমস্যা থাকলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসতে পারেন। বিদেশ গেলে এর সমাধান আসবে না। এতে আরও ক্ষতি হতে পারে। এমন উদাহরণ আমাদের দেশে অনেক আছে। এমনকি বিয়ে করলে বা নতুন কোনো বন্ধু-বান্ধবী তৈরি করলেও এর সমাধান হবে না। এ সময় আপনাকে পরিবারের সঙ্গে থাকা জরুরি। পরিবারের ভালোবাসা আর সঠিক চিকিৎসায় হতাশার বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব।
প্রশ্ন: আমার স্বামী মৌখিকভাবে স্বীকার করেছেন তিনি গাঁজা ও সিসা গ্রহণ করেন। তাঁকে রিহ্যাবে (পুনর্বাসন কেন্দ্রে) রাখা হয়েছে। এখন কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়া তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ খাওয়ানো হচ্ছে। এটা কি ঠিক?
পরামর্শ: যারা মাদক গ্রহণ করে আমরা প্রাথমিকভাবে তাদের মূত্র ও রক্ত পরীক্ষা করে থাকি। এই পরীক্ষার মাধ্যমে তার শরীরে মাদক উপস্থিতির পরিমাণ নির্ণয় করা যায়। এরপর মাত্রা অনুযায়ী চিকিৎসকেরা ওষুধ সেবনের পরামর্শ দেন। আপনার স্বামী যদি বলে থাকেন তিনি কী কী মাদক কত দিন যাবৎ গ্রহণ করছেন, তাহলে মূত্র ও রক্ত পরীক্ষা ছাড়াও চিকিৎসা করা সম্ভব। তবে প্রয়োজন হলে চিকিৎসক এসব পরীক্ষা করে নিতে পারেন। আপনার স্বামী যেহেতু রিহ্যাবে (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) চিকিৎসাধীন আছেন, সেহেতু তিনি এখন মাদক থেকে দূরে আছেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকলে সেখানে মাদক নিতে পারবেন না। আর মাদক থেকে দূরে থাকলে একটা পর্যায়ে মাদকের রাসায়নিক প্রভাব শরীর থেকে ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। মাদক গ্রহণের ফলে মস্তিষ্কের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যেমন যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস ইত্যাদি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। এসবের পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া যেতে পারে।
প্রশ্ন: আমার ভাইয়ের ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। একসময় সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এর পর থেকে সে ধূমপান ও কাশির সিরাপ খাওয়া শুরু করে। প্রথমে এক বোতল খেত। এখন দুই বোতল লাগে। সে তার মাকে চিকিৎসা করাতে বলেছে। এখন কী করতে পারি?
পরামর্শ: সে যেহেতু চিকিৎসা নিতে চেয়েছে, এতে চিকিৎসা করাটা সহজ হবে। প্রথমেই আমরা বলব আপনি তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে নিয়ে যেতে পারেন। এটা প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা থেকে। বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
প্রশ্ন: আমার ছেলে দশম শ্রেণিতে পড়ে। সে দিনে ঘুমায় ও রাতে জাগে। রাতে দরজা লাগিয়ে প্রচুর ধূমপান করে। সব সময় মোবাইল ফোন ও ট্যাব ব্যবহার করে। আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তার পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে। তার রক্ত ও মূত্র পরীক্ষা করানো হয়েছে। কোনো কিছু ধরা পড়েনি। এখন আমি কী করব?
পরামর্শ: হতাশা বা সন্দেহ থেকে অনেকে মাদক গ্রহণ করে থাকে। মানসিক রোগ ও মাদকাসক্তি একই সঙ্গে থাকতে পারে। ধরুন একজন লোক মানসিকভাবে অসুস্থ, তখন সে মাদকের দিকে ঝঁুকে পড়বে। আবার সে যদি মাদকাসক্ত হয় তখন সে মানসিক রোগীদের মতো আচরণ করে থাকবে। এ সময় মানসিক রোগের সঠিক চিকিৎসা করালে তাকে সুস্থ করা সম্ভব। আপনার ছেলের হঠাৎ কোনো মানসিক চাপ বা পড়াশোনার চাপ আছে কি না তা খোঁজ নিতে হবে। ক্লাস বা কোচিংয়ে রেজাল্ট খারাপ হচ্ছে কি না বা হঠাৎ করে তার মন খারাপ হচ্ছে কি না তারও খোঁজ নিতে হবে। অথবা পরিবারে কেউ মানসিক রোগে বা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কি না তা খোঁজ নিয়ে জানতে হবে। যেহেতু আমরা তাকে দেখিনি শুধু আপনার কাছে কিছু লক্ষণের বিবরণ শুনে কোনো মন্তব্য করা চিকিৎসা আইনের পরিপন্থী হবে। তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করে পরামর্শ দেবেন।
আপনারা মা-বাবা তাকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে তার টিভি দেখা, পড়াশোনা, ইন্টারনেট ব্যবহার করার সময় নির্ধারণ করে দেবেন। একটা সঠিক রুটিন তার জীবনের পরিবর্তন আনতে পারে।
প্রশ্ন: আমার একজন পরিচিত রোগী রিহ্যাবে (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) চিকিৎসাধীন। রিহ্যাব থেকে ফিরে তিনি কী করতে পারবেন এবং কীভাবে সুস্থ থাকবেন?
পরামর্শ: সদ্য মাদক ছাড়া কোনো রোগী কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। রিহ্যাব থেকে যাওয়ার পর রোগী কী করবেন, আমরা এ ব্যাপারে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করি। তিনি যদি শিক্ষিত হন তবে তাঁর চাকরির কথা ভাবি। কম শিক্ষিত হলে ব্যবসার কথা বলি। তবে প্রথমত তাঁর হাতে বেশি টাকা দেওয়া যাবে না। পুরো ব্যবসা ছেড়ে দেওয়া যাবে না। তাঁর মাথায় ব্যবসায়িক চাপ দেওয়া যাবে না। মাদক থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার পর কমপক্ষে তিন মাস পর্যবেক্ষণ করতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে। তাঁর প্রতি সব সময় নজর রাখতে হবে তিনি যেন আগের মাদকাসক্ত বন্ধুদের থেকে দূরে থাকেন। তিনি যে এলাকা বা স্থানে মাদক গ্রহণ করতেন সে এলাকায় যাওয়া থেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে আগের ফোন নম্বর পরিবর্তন করতে হবে। পরিবারের সবাই যেন তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেন সে দিকে খেয়াল রাখতে হবে। তাঁকে কোনো সময় একা বের হতে দেওয়া যাবে না। বদ্ধঘরে একা থাকতে দেওয়া যাবে না। এ রকম কিছু পরামর্শ তাঁর পরিবারের সদস্যদের দিতে হবে।
প্রশ্ন: আমি একসময় বিদেশে ছিলাম। সেখানেই ইয়াবার নেশায় জড়িয়ে পড়ি। দেশে ফিরে একবার রিহ্যাবে চিকিৎসা নিয়েছি। আবার নেশাখোর বন্ধুদের প্ররোচনায় নেশায় পড়ি। আমার কিছু জমি খুব কম মূল্যে হাতছাড়া হয়। এখন খুব হতাশায় আছি, কী করব?
পরামর্শ: আমরা এখানে জমিজমাসংক্রান্ত সমস্যার সমাধান দিতে পারব না। এ জন্য আপনাকে অন্য কোথাও পরামর্শ নিতে হবে। তবে আপনাকে মানসিক সমস্যা ও মাদকাসক্ত থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতে পারি। সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। এ জন্য আপনাকে প্রথমে স্থির হতে হবে। এরপর মাদক ছাড়তে হবে। মাদকমুক্ত থাকা ছাড়া কোনো বিকল্প নেই। মাদকমুক্ত না হতে পারলে জমিজমার সমস্যা সমাধান করতে পারবেন না। আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১০ টাকায় টিকিট করে বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবেন। আপনার বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করানো দরকার। প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা লাগতে পারে।
প্রশ্ন: আমার ছেলে দীর্ঘ দিন রিহ্যাবে ছিল। রিহ্যাব থেকে ফিরে এসে আবার পুরোনো বন্ধুদের সঙ্গে মেশা শুরু করেছে। আমরা খুব আতঙ্কে আছি কখন সে আবার নেশায় পড়ে। তার ওজন বেড়ে যাচ্ছে। কী করব?
পরামর্শ: নিরাময়কেন্দ্র থেকে ফিরে আসার পরে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খেতে হবে। নিয়মিত ওষুধ না খেলে তার মানসিক সমস্যা আবারও বেড়ে যাবে। আর মানসিক সমস্যা বেড়ে গেলে মাদক গ্রহণের প্রবণতাটাও বেড়ে যাবে। অবশ্যই মাদকাসক্ত পুরোনো বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। এমন বন্ধুদের সঙ্গ ত্যাগ না করলে পুনরায় মাদকের ছোবলে পড়ার আশঙ্কা খুব বেশি থাকে। অনেক সময় ওষুধ খাওয়ার ফলে ওজন বাড়ে। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওজন বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে এ সময় নড়াচড়া কম হয়। এ জন্য ওজন বাড়তে পারে। আপনার ছেলেকে ব্যায়াম করতে হবে। প্রতিদিন নিয়মিত ৩০-৪০ মিনিট হাঁটতে হবে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন। শর্করা-জাতীয় খাবার (যেমন ভাত, মিষ্টি ) কম খেতে হবে। তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। শাকসবজি বেশি খেতে হবে। নির্দিষ্ট সময় পর পর চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে।
প্রশ্ন: আমার স্বামী মাদকাসক্ত। তিনি মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ সব ধরনের মাদক গ্রহণ করেন। সারা রাত ঘুমান না। প্রতি রাতে তার পাঁচ-ছয়টা ইয়াবা ট্যাবলেট লাগে। যা আয় করেন তার সব মাদক নিতে ব্যয় করেন। মাঝেমধ্যে আমাকে মারধর করেন। তাঁকে কোথায় চিকিৎসা করাব?
পরামর্শ: আপনার স্বামী যেহেতু প্রতিদিন পাঁচ-ছয়টা ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদক গ্রহণ করছেন, তাই আমরা বলতেই পারি তিনি এখন মাদক গ্রহণের প্রাথমিক পর্যায়ে নেই। এ পর্যায়ে আপনার শ্বশুর, দেবর বা বন্ধুদের বিষয়টা জানান। প্রথমত, তাঁকে ভালোভাবে বুঝিয়ে সরকারি বা বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করুন। তিনি যদি রাজি না হন তবে তাঁকে বিশেষ পদ্ধতিতে জোরপূর্বক ভর্তি করানোর ব্যবস্থা করতে হবে। আপনার স্বামী যেহেতু মাদকাসক্তের জটিল পর্যায়ে চলে গেছেন, তাই খুব দ্রুত তাঁকে চিকিৎসার ব্যবস্থা নিন। দেশে সরকারি ও বেসরকারি দুই ধরনের নিরাময়কেন্দ্র বা রিহ্যাব আছে। আপনার স্বামীকে ভর্তি করতে হলে অবশ্যই জেনে-বুঝে ভর্তি করতে হবে। তা নাহলে চিকিৎসার পরিবর্তে ক্ষতিটাই বেশি হবে।
পরামর্শ দিয়েছেন যাঁরা:
আহমেদ হেলাল, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
মেখলা সরকার, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
ফারজানা রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
মো. জিল্লুর রহমান খান, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, নির্বাহী পরিচালক, আপন
ইকবাল মাসুদ, পরিচালক, নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্র, ঢাকা
সঞ্চালনা: ফেরদৌস ফয়সাল

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1393)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 11
(27)
- ওবামা-ক্যাস্ত্রো ‘ঐতিহাসিক’ করমর্দন
- কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর
- পৃথিবীর কোনো শক্তি নেই পরাজিত করবে : খোকন
- ‘প্রাণের মালিক আল্লাহ, প্রেসিডেন্ট নন’ -কামারুজ্জামান
- অন্যতম সন্দেহভাজন রঞ্জু by নেসারুল হক খোকন ও ওবায়ে...
- কে জিতবে সিটি করপোরেশন নির্বাচনে by আসিফ নজরুল
- লি কুয়ানের কাছ থেকে আমরা কী নেব, কী নেব না by মইনু...
- চাওয়া পাওয়া by
- যখন সকাল হলো by আহমাদ মোস্তফা কামাল
- একই ঝুড়িতে সকল ডিম by হাসান ফেরদৌস
- কী করবেন মাহী-রনি by কাফি কামাল
- গণতন্ত্র না ‘রক্ষা’ পেল, না ‘উদ্ধার’ হলো by এ কে ...
- বৈচিত্র্যই ভারতীয় সমাজের শক্তি by কুলদীপ নায়ার
- পুলিশই নষ্ট করে আলামত! by নেসারুল হক খোকন ও ওবায়েদ...
- ‘কামারুজ্জামানকে আর সময় দেয়া হচ্ছে না’
- শিক্ষক প্রশিক্ষণে কেন এই অরাজকতা? by আমিরুল আলম খান
- সালাউদ্দিনকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ
- ভারত নিজেকে নিয়ে ব্যস্ত
- সালাহউদ্দিন কোথায়? স্ত্রী-সন্তানদের অসহায় অপেক্ষা ...
- মোহাম্মদপুরের এসি রাজিব ক্লোজের নেপথ্যে by নুরুজ্জ...
- সম্ভাবনাময় ফুল- গোলাপের বিকল্প হবে নন্দিনী! by আশ...
- মানিকগঞ্জ জেলা কারাগার- অনিয়মই যেখানে নিয়ম! by আ...
- মাস্টার মশাইয়ের ১২ হাজার শয্যাসঙ্গী
- প্রাণী উদ্যানে গাছের প্রাণ যায় যায়
- ঢাকা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডে মাদকই বড় সমস্যা by...
- সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার পরামর্শ
- ইরান চুক্তির নিশ্চয়তা নেই -খামেনি
-
▼
Apr 11
(27)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment