Sunday, October 10, 2010
পিটার নাজারেথ-এর গল্প 'মালদার' অনুবাদঃ মাসুদ খান
পিটার নাজারেথ-এর গল্প 'মালদার' অনুবাদঃ মাসুদ খান
সরকারি চাকরিতে যোগ দিয়েছিল বাবু মান্না লেইতাও। সেটা সেই আমলের কথা, যখন গোয়া-র বাসিন্দাদের কারুরই কোনো গাড়ি ছিল না। ছাতাটাকে ছড়ির মতো করে ধরে শহরটাতে ঘুরে বেড়াতে দেখা যেত তাকে, আর সেই কালে তার পক্ষে সেটাই ছিল মানানসই। কিন্তু দশকের পর দশক গুজরে যাওয়ার পর, এখন, যখন গোয়াবাসীরা সাইকেল-যুগ পার করে এসে পা দিয়েছে গাড়ির জমানায়, যখন তারা গাড়ির মালিক হওয়ার মতো যথেষ্ট স্বচ্ছল, তাজ্জব ব্যাপার, এই যুগে এসে কিনা তাকে দেখা যাচ্ছে ভেসে বেড়াতে নেড়িকুত্তার মতো, ফুটপাতে, অলিতে গলিতে। ‘কে এই বেখাপ্পামতন লোকটা?’ — হঠাৎ কারুর মধ্যে এমতো হুশ না হওয়া অব্দি যেন তার হুশের কিনার ধরে চুপিচুপি চলেছে মানুষটা।
সত্যিই সে বেখাপ্পামতন। ঢাউস সাইজের মেছতাপড়া মুখ। চুলগুলা জলাজংলায় গজিয়ে ওঠা এক কিসিমের ঢেঁকিশাকের মতো, যাদের চোখা চোখা ডগাগুলা আস্তে আস্তে বেঁকে গিয়ে হয়ে যায় কুণ্ডলাকার। কান দুইটা যেন ইটালিক করে দিয়েছে মাথাটাকে আর সেই ইটালিক মাথার চুলগুলা সব মিনি-টেলিভিশন অ্যান্টেনার মতো খাড়া-খাড়া। ঠোঁট দুইটা দেখলেই মনে হয় লালসায় ভরা, আর তা বিশ্বাস যুগিয়েছে এই কেচ্ছাটায় যে — বিয়া না করলে কী হবে, তলে-তলে লোকটা কিন্তু ভীষণ কামুক। গোয়াবাসীরা মনে করত, বিয়া সে করে নাই কারণ বউ-বাচ্চা পালা তো খরচের কাম।
খুব বড়াই ছিল তার। সে মনে করত আপানা নামের ছোট্ট শহরটায় সে-ই সবচেয়ে ধনী আদমি। আজব তো! একজন ছাপোষা চাকুরে, যে কিনা কোনোদিন দান চালে নাই স্টক মার্কেটে, সে কেমন করে ধনী হতে পারে? তবে হ্যাঁ, পারে, তরিকা আছে দুইটা! এক, সরাসরি মহাজনি কারবার। আপানায় ছিল আরো অনেক ছা-পোষা চাকুরে, বিশেষ করে আফ্রিকানরা, মাসের তৃতীয় সপ্তাহের কাছাকাছি সময়ে যাদের দিন আর কিছুতেই চলত না! তা ছাড়া যাদের সত্যি-সত্যি খুব ঠেকা, তাদেরকে তো ব্যাংকঅলারা কখনোই ঋণ দেয় না, আর সেটাই ছিল সেই মোক্ষম জায়গা যেখানে গিয়ে ঢুকত এই মান্না বাবু। টাকা ধার দিত সে বড়জোর দুই সপ্তাহের জন্য। সুদের হার শতকে প্রায় চল্লিশ। বছরে না, দুই সপ্তাহেই চল্লিশ পারসেন্ট। এভাবেই মান্না লেইতাও প্রথমে মানি লেইতাও, পরে মানিম্যান বা মালদার হিসাবে পরিচিতি পেল।
মালপানি বানানোর আরেকটা তরিকা ছিল তার। তা হলো, একদম খরচ করত না সে। একদিন সন্ধ্যাবেলা শ্রীমতী কারমেন ডায়েস তাদের বাসার বাইরে একটা গোঙানির আওয়াজ শুনতে পেল। সে তার মরদ আর পোলাকে বলল, যাও দ্যাখো তো কী ব্যাপার! খোঁজ নিয়ে তারা দেখতে পেল, মালদারটা পড়ে আছে তাদের আঙিনার ভিতর, একটা নর্দমার মধ্যে, নিজের একটা পা ধরে নিয়ে ব্যথায় কোঁকাচ্ছে। পরে কাহিনী ছড়িয়ে পড়ল এভাবে — মালদারটা একটা ডবকা আফ্রিকান ছুকরির পিছনে ধাওয়া করতে গিয়ে নর্দমায় পড়ে পা ভেঙেছে। যা হোক ডায়েসরা শেষমেশ জানল যে হ্যাঁ সত্যিই পা-টা ভেঙেছে তার। তারা অবশ্য আগেই জানতে পারত যদি তাকে নিয়ে যাওয়া হতো ‘এ’ গ্রেডের হাসপাতালে। কিন্তু প্রচণ্ড ব্যথা সত্ত্বেও মালদারটা পীড়াপীড়ি করছিল ‘বি’ গ্রেডের জন্য, যেখানে মাগনা চিকিৎসা দেওয়া হয় গরিবদের! পায়ে প্লাস্টার করে দেওয়া হলো তার। বিছানায় পড়ে থাকল মালদার। থাক পড়ে!
মালদারটার একঘর আত্মীয় থাকত প্রতিবেশী দেশে। একমাত্র খোঁজ-জানা আত্মীয়বাড়ি। সেখানে নাকি যাতায়াত ছিল তার, এরকমটাই তো লিখেছে ডায়েস-রা! সেই আত্মীয়রা তো ঝড়ের বেগে এসে হাজির! মালদার তাদের সাথে দেখা করতে নারাজ। সে বলে, ‘‘তারা তো এসেছে আশা ক’রে যে, আমি মরব। তারা তো আর কিছু চায় না, চায় আমার মালপানি কব্জা করতে। বেশ, আমিও দেব না, আর তাদেরকেও ফিরে যেতে হবে নগদ নারায়ণ ছাড়াই।” তারা অবশ্য খসাবার সবরকম কোশেশই করল, কিন্তু হাল ছেড়ে দিতে হলো শেষমেশ। মনে ঘেন্না নিয়ে যেতে হলো বাড়ি ফিরে। ফলে মালদারের দেখাশোনার ভার নিতে হলো ডায়েসদেরকেই। তারাও ভাবল, যেহেতু তারা তাকে পেয়েছে বলতে গেলে তাদেরই দরোজার সিঁড়িতে, তাই সে এখন পড়ে তাদেরই দায়িত্বের মধ্যে। তারাই যদি নারাজ হয়, তবে কে আর দেখবে এই গোঁয়ারগোবিন্দ বুড়া মানুষটাকে? এমনকী তার খানাও পাক হতো তাদেরই হাতে, কারণ আফ্রিকান খাবার আবার সে খেতে পারে না! বাপ-ব্যাটা মিলে রান্না করত পালা করে, কারণ সে-সময়টায় আবার শ্রীমতী ডায়েস প্ল্যান করে ফেলেছে, গোয়া যাবে সে বাবা-মাকে দেখতে, আর তা ছাড়া মালদারের পা সারতেও সময় লাগছিল বেশ। বলা বাহুল্য, মালদারটা ডায়েসদেরকে দিত না কিছুই, খালি সুযোগটুকু নিত গোয়ানিজদের সেই ঐতিহ্যবাহী মেহমানদারির। আরো একটা ব্যাপার, যেই সে বুঝল, নিয়মিত খানা সে পাবেই, নিশ্চিত, অমনি কী খাবে, কোনটা পাকাতে হবে, তা নিয়ে বাপ-ব্যাটার ওপর শুরু করে দিল খবরদারি।
যমের সাথে ঘষটাঘষটির সময় মালদারটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছিল — আহা, একা মানুষ যে কতটা একলা! যা-ই হোক, হাসপাতাল ছাড়ার বেশিদিন পার হয়নি, সে তার একা-ফাঁকা বাড়িটা ছেড়ে দিয়ে উঠে পড়ল কোনো এক ফার্নান্দেজদের বাসায়। ফার্নান্দেজদের পরিবারে ছিল বাপ-মা আর তাদের তিন ছেলে। মালদারকে যে তারা আদৌ নেবে, এটাই ছিল এক তাজ্জব ব্যাপার। মা-টা ছিল একটা দিলে-সিল-মারা বেরহম গোছের মহিলা, স্বামীটা একটা বেহেড মাতাল, সে ছিল আবার একটা ছাপাই কাজের দোকানের মালিক। বড় পোলাটা তো আস্ত একটা লুচ্চা। দুই নম্বর যে পোলা, খুব গম্ভীর, কথা কয় কম, মনে হয়, কী জানি এক কঠিন প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। কী সে-প্রতিজ্ঞা, কেউই তা জানত না। তবে মনে হতো, আছে কিছু একটা গোপন উচ্চাকাঙ্ক্ষা। সবচেয়ে ছোট ছেলেটা ছিল দিলদরিয়া স্বভাবের। কিন্তু সাংঘাতিক লাজুক, মুখচোরা! কারো সাথে যে বাতচিত করবে, খোলস ভেঙে বেরিয়ে আসবে, এটা যেন কল্পনা করাও কঠিন।
আস্তে আস্তে একসময় দেখা গেল, এই আপানায় ছাপাই কাজের দোকান চালাচ্ছে শ্রীমতী ফার্নান্দেজ, আর বাবু ফার্নান্দেজ ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, মদের খালি বোতলের মতো পরিত্যক্ত, বাতিল…। মহিলাটা ব্যবসায় গিয়ে ঢুকল এমন এক সময়ে যখন টাকার জন্য ফার্নান্দেজদের সম্পত্তির দখল নেওয়ার বন্দোবস্ত করে ফেলেছে মহাজনরা। কিছু ধারকর্জ সে শোধ করে দিল, আর ওয়াদা করল বাকিগুলাও শোধ করে দেবে সময়মতো। মহাজনরা কিছুটা তর সইতে রাজি হলো এই শর্তে যে, ব্যবসার ভার তুলে নিতে হবে তার নিজের হাতে। রাজি হয়ে গেল সে, যদিও ছাপাইয়ের কাজ জানত না কিছুই।
একদিন মালদার এসে হাজির হলো পোব্রাস ডি’মেলো-র বাসায়। আপানায় গোয়া-সম্প্রদায়ের মুরুব্বিমতো একজন হলেন এই ডি’মেলো বাবু। দেখে তো তিনি পড়ে গেলেন ধন্দে। কারণ, মিশুক হওয়া তো দূরে থাক, মালদার-টা তো সামাজিকও না।
মামুলি কথাবার্তা আর হালকা শরবতের খায়খাতিরপর্ব শেষে মালদার বলল, ‘‘ডি’মেলো বাবু, পরামর্শ চাই আপনের।”
ডি’মেলো বাবু তো অবাক, তলে-তলে একটু খুশিও হলেন, বললেন, ‘‘আলবৎ চাইবেন।”
মালদার একটা কাগজ তার হাতে দিয়ে বলল, “প্লিজ চিঠিডা পড়েন।”
বাবু ডি’মেলো পড়তে লাগলেন — ‘‘শ্রীমতী ফার্নান্দেজ, আপনি আমার দরদি স্বভাবের বেইজ্জতি করিয়াছেন।”
এরপর রয়েছে কিছু কড়া-কড়া কথা।
‘‘জুনে যখন আপনি আমার নিকট হইতে চার হাজার শিলিং কর্জ লইয়াছিলেন, তখন এই বলিয়া ওয়াদা করিয়াছিলেন যে, তিন মাসের মধ্যে সেই টাকা তো ফেরৎ দিবেনই, বাড়তি কিছু লেন্ডিং চার্জও দিবেন। কিন্তু আপনি কিছুই দেন নাই, এবং এক্ষণই এই মুহূর্তে আমি ফেরৎ চাই সব, আপনি…” এরপর আরো কিছু খাস্তা-খাস্তা কথা।
‘‘দারুণ না?” মালদারটা বলল।
‘‘দারুণ?” — জিজ্ঞাসুভাব ডি’মেলো বাবুর।
মালদার বলল, ‘‘আপনের কি মনে হয় না যে এইডা একটা দারুণ চিঠি?”
ডি’মেলো বাবু কায়দাকৌশলের জন্য ছিলেন মশহুর। তাই সিধা জবাব না দিয়ে তিনি বললেন, ‘‘আরেট্টু খোলাসা কইরা কন তো ঘটনাডা।”
‘‘ম্যাডাম ফার্নান্দেজ তো খুবই মসিবতের মইদ্দে আছিলো স্বামীর ধারদেনা নিয়া। তো হ্যে আমারে খুব কইরা ধইরলো। দেনা মিটাইবার লাইগা হাওলাত চাইতেছিলো চাইর হাজার শিলিং। মায়া হইলো খুব, ট্যাকাটা দিলাম। হেরপর হের পোলার পেট্রোল কেনোনের টাইমে একবার জিম্মা হইছিলাম। হেরপর আরেক যাত্রায়, হেগো নয়শো শিলিংয়ের একটা বিল, হেইডাও পেমেন্ট কইরতে হইছিল আমারে।”
‘‘আপনে একটা সার্ভিস চার্জের কথা কইছেন না, আপনের চিঠির মইদ্দে?” বললেন ডি’মেলো বাবু, ‘‘হেইডা কীয়ের?”।
মালদার বলল, “সেভিং অ্যাকাউন্ট থেইকা ট্যাকা উঠাইতে হইছে, সুদ মাইর গেছে না আমার! হের তো উচিত আমারে পোষায়া দেওন, হেইডাই তো ন্যায্য, নাকি?”
“কয় ট্যাকা?” জিজ্ঞেস করলেন ডি’মেলো বাবু।
“আমি…উম্…উম্” করতে থাকল মালদার।
“কত?” ডি’মেলো বাবুর স্বর কিছুটা ধারালো, “কত, সার্ভিস চার্জ?”
“উম্…এক…দুই হাজার শিলিং।”
“বছরে?” অবাক হয়ে জিজ্ঞেস করলেন ডি’মেলো বাবু।
“না, শোধ কইরতে হইব ট্যাকা ডিউ হওনের লগে লগেই।”
“তো হোন্তে চান, আমার কী মনে কয়?” বললেন ডি’মেলো বাবু, “আমার তো মনে কয় আপনে একটা ছোটলোক, এক্কেরে হাড্ডিকিপটা। যাউকগা, আপনে আমার পরামর্শ চাইছেন এই যে…এই চিঠিডার ব্যাপারে, তো পরামর্শ আমি আপনেরে দিমু। আপনের চিঠিডা তো খুব কড়া, দোষ নেওনের মতন চিঠি একখান। চিঠিডা যদি আপনে দেন, তাইলে ক’লাম ম্যাডাম আপনের নামে মামলা ঠুইকা দেওনের কামে লাগাইতে পারে এইডারে। আর আপনে না-কইলেন, আপনে হেরে ট্যাকা দিছেন, হেইডা তো মনে কয় আপনার লেখার মইদ্দে আসে নাইক্যা — ”
“আমি তো দিয়াই ফালাইছি চিঠিডা, আইজকা সক্কালেই।” বলল মালদার।
“তাইলে তো আমি কইমু মেহেরবানি কইরা চইলা যান আমার বাসা থেইকা।” বললেন ডি’মেলো বাবু।
রাতের খাবার খেতে মালদার বাড়ি ফিরল সময়মতোই। ডাইনিং টেবিলে গিয়ে বসল সে। আবহাওয়াটা সেখানে জমাট, আগে থেকেই ঠিক-করা। এক পর্যায়ে কোন্কানি ভাষায় সে বলে উঠল, “উডোই কোড্ডি,” মানে, “এদিকে দাও তরকারিটা”, তবে আক্ষরিক অর্থ ধরলে মানে হয়, “ছুড়ে দাও তরকারিটা”। আর মেজ ছেলেটা করল ঠিক তা-ই। তরকারির ডিশটা তুলে ছুড়ে মারল মালদারের দিকে।
“শালা বেজন্মা কোথাকার!” তার দিকে খেঁকিয়ে উঠল ছেলেটা। “থাকতেছ তো আমাগো লগে, নাকি? তোমার কয়টা ট্যাকাতেই কি পোষায়া গেল গা আমাগো হগল ঝক্কিঝামেলা? আর তুমি কিনা আমার মায়েরে দিছ বেইজ্জতি চিঠি, হিম্মৎ কত! এক্কেরে শিক্ষা দিয়া ছাড়মু তোমারে!” বলেই সে ধোলাই দেওয়া শুরু করে দিল বুড়াটাকে।
বড় আর ছোটটা মিলে টেনে সরিয়ে আনল মেজটাকে। সরিয়ে আনল বটে, তবে ততক্ষণে মালদারের ভালো পা-টাও ভাঙা সারা। বড় ছেলেটাকেই নিতে হলো তাকে গ্রেড ‘বি’ হাসপাতালে। হাজার হোক গাড়িটাতে তো মালদারেরই দেওয়া পেট্রোল।
মালদারটা বাতিল হয়ে পড়ে থাকল গ্রেড ‘বি’তে। সে খবর পাঠাল ডায়েসদেরকে। তারা এসে এবার দেখে গেল, কোনো রকম বিবেকের তাড়না ছাড়াই একটা বেয়াড়া বুড়া লোককে ফেলে রেখে যেতে পারে তারা! মালদারকে যখন ডিসচার্জ করা হলো চূড়ান্তভাবে, তখনও খরচের ব্যাপারে ফার্নোন্দেজদেরকে কোনো চাপ দিল না সে। কারণ, কাগজে-কলমে কিছুই ছিল না তার, অথচ ফার্নান্দেজদের তা ছিল। তা ছাড়া উকিল ধরতেও অনেক খরচ।
তবে, অভিজ্ঞতায় লাভই হয়েছে মান্না লেইতাও-য়ের, আচ্ছা সবক পেয়েছে সে। মানুষের উপর আর ইমান নাই তার, টাকার মতো অত নির্ভরযোগ্য নয় মানুষ। এখনো তাকে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যাবে আপানার আনাচে-কানাচে ছেঁড়াখোড়া ময়লা পোশাকে, তার নিত্যসঙ্গী ছাতাটাসহ; আর ফার্নান্দেজদের সেই আয়বরকত-বাড়তে-থাকা ছাপাখানার পাশ দিয়ে যখন সে যায়, আপনমনে বিড়বিড় করে আর শক্তমুঠিতে চাপতে থাকে ছাতাটাকে, যেন ওটা একটা ব্যাংকরোল যা থেকে কিছুতেই আলাদা হতে চায় না সে।

===================
পিটার নাজারেথ (Peter Nazareth, জন্ম. ২৭/৪/১৯৪০)

পিটার নাজারেথ: কথাশিল্পী, নাট্যকার, সমালোচক। জন্ম ২৭ এপ্রিল, ১৯৪০, উগান্ডার এনটেব-এ, কোন্কানিভাষী ভারতীয় গোয়ানিজ খ্রিস্টানদের ছোট্ট গোষ্ঠীটিতে। ওই গোষ্ঠীরই সাহিত্য বিভিন্ন ভাষায় রূপায়িত করার মধ্য দিয়ে পিটার গড়ে তুলেছেন তাঁর বিশেষত্ব। শিক্ষা, উগান্ডার ম্যাকেরেরে এবং যুক্তরাজ্যের লন্ডন ও লিড্স্ বিশ্ববিদ্যালয়ে। ইস্ট আফ্রিকান লিটারেচার ব্যুরো থেকে প্রকাশিত হয়েছে তাঁর সবগুলি উপন্যাস; সমালোচনাগ্রন্থও, বিশেষ করে তৃতীয় বিশ্বের লেখকদের ভূমিকা বিষয়ে।
১৯৭২-এ এশীয়দের তাড়িয়ে দেওয়া হচ্ছিল উগান্ডা থেকে। সে-সময় তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি সম্পাদনা করেন বেশ কয়েকটি সংকলনগ্রন্থ, আফ্রিকান বিভিন্ন লেখকের লেখা নিয়ে। তা ছাড়া তাঁদের ওপর যে-সমস্ত লেখালিখি হয়েছে সেগুলি নিয়েও কয়েকটা সংকলন। শর্ট স্টোরি ইন্টারন্যাশনালসহ নানা জায়গায় প্রকাশিত হয়েছে তাঁর গল্প। তাঁর এই ‘মালদার’ গল্পটি ছাপা হয় এনগুগি ওয়া থিয়োঙ’ও সম্পাদিত জ্যুকায়, সত্তরের দশকে। জ্যুকা পূর্ব আফ্রিকান সৃজনশীল লেখালেখি বিষয়ক একটি পত্রিকা। এ ছাড়াও গল্পটি স্থান পেয়েছে ১৯৮৮-তে প্রকাশিত Valerie Kibera’s pick of the fruitful decade of the mid-1960s to mid-1970s নামের পূর্ব আফ্রিকান একটি গল্পসংকলনে।
পিটার নাজারেথ বর্তমানে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড আফ্রিকান-আমেরিকান ওয়ার্ল্ড স্টাডিজ-এর অধ্যাপক। ”এলভিস অ্যাজ অ্যান্থোলজি” নামের ওই বিশ্ববিদ্যালয়ের এক জনপ্রিয় কোর্স পড়ানোর সুবাদে তিনি মিডিয়ার ব্যাপক নজর কাড়তে সমর্থ হন। জনসংস্কৃতিতে এলভিস প্রিসলির ভূমিকার এক গভীর মিথোলজিক্যাল শিকড় খোঁজার প্রয়াস হিসাবে ডিজাইন করা হয়েছে কোর্সটি।]
=======================
মাসুদ খান

masud_khan@yahoo.com
জন্ম
ক্ষেতলাল, জয়পুরহাট, ২৯ মে ১৯৫৯
পৈতৃক নিবাস সিরাজগঞ্জ
পেশায় প্রকৌশলী।
প্রকাশিত কবিতাগ্রন্থ
পাখিতীর্থদিনে (১৯৯৩ খ্রিঃ)
নদীকূলে করি বাস (২০০১ খ্রিঃ)
সরাইখানা ও হারানো মানুষ (২০০৬ খ্রিঃ)
প্রকাশিতব্য গ্রন্থ
কাকের বাসা
বগুড়া লেখকচক্র পুরস্কার পেয়েছেন কবিতায়, ১৯৯৪ সালে। বর্তমানে প্রবাসযাপন করছেন কানাডায়।
======================
bdnews24 এর সৌজন্যে
অনুবাদ: মাসুদ খান
এই গল্পটি পড়া হয়েছে....
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1528)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 10
(36)
- ভ্লাদিমির মায়াকভস্কি ও আন্দ্রেই ভজ্নেসেন্স্কির ...
- ফেদেরিকো গার্থিয়া লোরকার কবিতা ও প্রিয় বন্ধুর জন্য...
- স্টিফেন ডান-এর দুটি কবিতা
- 'তাদেউজ রজেভিচ ও তার কয়েকটি কবিতা' অনুবাদঃ মাসুদু...
- বৃষ্টি এবং আফসোস
- এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ ‘ই’ গ্রুপে
- তথ্য দেওয়ার দায়িত্ব কে নেবেন by মশিউল আলম
- ইংলিশ চ্যানেলের কাছে দুর্ঘটনায় রাসায়নিক দ্রব্যবাহী...
- নেদারল্যান্ডে সরকার গঠন করছেন ভিভিডি নেতা রুট্টে
- ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করার শেষ আইনি বাধা পার
- নোবেল শান্তি পুরস্কার পাওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিরা
- জাতীয় ঐক্যের ডাক দিলেন মালিকি
- কাশ্মীরের কিছু অংশে আবার কারফিউ
- আফগানিস্তানে বোমা হামলায় গভর্নর নিহত
- ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করছেন
- মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জয়ে বাধা হতে পারে বিজেপি!
- জলবায়ু আলোচনা নিয়ে অচলাবস্থার জন্য ধনী দেশগুলো দায়...
- নতুন ছায়া মন্ত্রিসভা ঘোষণা করলেন এড মিলিব্যান্ড
- আফগানিস্তানের নিরাপত্তার অর্থে পকেট ভারী তালেবানের
- ফেডারেশন কাপ পিছিয়ে গেল
- বাকি তিন ম্যাচেও অধিনায়ক সাকিব
- সামুরাইয়ে বধ আর্জেন্টিনা
- প্রিয় মাঠে অস্ট্রেলিয়ার সমতার লড়াই
- তবুও আশাবাদী বাতিস্তা
- হারুকি মুরাকামির গল্প 'নিখুঁত মেয়েটির সঙ্গে দেখা ...
- পিটার নাজারেথ-এর গল্প 'মালদার' অনুবাদঃ মাসুদ খান
- ইতালো কালভিনোর গল্প : ‘জেদ’
- মানুয়েল মুহিকা লাইনেস-এর গল্প ‘গুরুত্ব’
- আর. কে. নারায়ণ-এর গল্প 'বাবার সাহায্য'
- এনগুগি ওয়া থিওংগ্’ও-এর গল্প ‘ফেরা’
- আর. কে. নারায়ণ-এর গল্প 'মাসে পঁয়তাল্লিশ টাকা'
- স্টিভেন মিলহসার-এর গল্প 'বহির্জাগতিক আক্রমণ'
- আর. কে. নারায়ণ-এর গল্প 'ঈশ্বরণ'
- হার্টা ম্যুলার-এর গল্প 'অন্ত্যেষ্টির বয়ান'
- হার্টা ম্যুলার-এর গল্প 'আমার পরিবার'
- হারুকি মুরাকামির গল্প 'উড়োজাহাজ'
-
▼
Oct 10
(36)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment