Sunday, October 10, 2010
আর. কে. নারায়ণ-এর গল্প 'বাবার সাহায্য'
আর. কে. নারায়ণ-এর গল্প 'বাবার সাহায্য'
বিছানায় শুয়ে থাকতে থাকতে সোয়ামি হঠাৎ বুঝতে পারলো যে দিনটি সোমবার। যদিও এক মুহূর্ত আগেও মনে হচ্ছিল যে শুক্রবারের শেষ প্রহরটি চলছিল কিন্তু ইতোমধ্যেই সোমবার এসে গিয়েছে। সে আশা করল যেন একটা ভূমিকম্প এসে স্কুলের দালানটাকে ধূলিস্মাৎ করে দেয়, কিন্তু অ্যালবার্ট মিশনারী স্কুলের সেই দৃঢ় দালানটি এই একই প্রার্থনা উপেক্ষা করে প্রায় একশ বছরেরও ওপর হলো দাঁড়িয়ে আছে।
নয়টা বাজলে সোয়ামীনাথন আর্তনাদ করে উঠল, “আমার মাথা ব্যাথা।” তার মা বললেন, দতুই একটা জাটকায় ( ঘোড়া-টানা দুই চাকাওয়ালা গাড়ি) করে চলে যাস না কেন?”
“রাস্তার ঐ মাথায় যেয়ে আমি মারা যাই আর কি? তুমি জান জাটকায় ঝাঁকি খেতে কেমন লাগে?”
“তোর কি আজকে কোনো জরুরি পড়া আছে?”
“জরুরি না ছাই! ভূগোলের শিক্ষক তো এক বছরের ওপর হয়ে গেল একই পড়া পড়াচ্ছেন। আর গণিতের ক্লাস আছে, তার মানে পুরো একটা পিরিয়ড ধরে টিচারের মার খেতে হবে।…জরুরি পড়া!”
এবং মা তখন উদার হয়ে সোয়ামিকে স্কুলে না যাবার পরামর্শ দিলেন।
সাড়ে নয়টায়, যখন সোয়ামির স্কুলের মাঠে চিৎকার করার কথা ছিল তখন সে তার মার ঘরের খাটের ওপর শুয়ে থাকল।
ওর বাবা জিজ্ঞেস করলেন, “স্কুল নাই আজকে?”
“মাথা ব্যাথা।” সোয়ামি উত্তর দিল।
“বাজে কথা! কাপড় পড়ে স্কুলে যা।”
“মাথা ব্যাথা।”
“তো রবিবারে এখানে সেখানে একটু কম ঘোরাঘুরি করলেই সোমবার আর মাথাব্যাথা থাকে না।”
সোয়ামি জানত যে তার বাবা কতটা একগুঁয়ে তাই সে তার কৌশল পরিবর্তন করল। “তাই বলে আমি এত দেরিতে স্কুলে যেতে পারি না।”
“স্কুলে তো তোকে যেতেই হবে কারণ এটা তোর নিজেরই দোষ। না যাওয়ার কথা ভাবার আগে তুই আমাকে জিজ্ঞেস করতে পারতি।”
“কিন্তু আমি এত দেরিতে গেলে টিচার কী ভাববে?”
“তাকে বলিস যে তোর মাথা ব্যথা ছিল তাই দেরি হয়েছে।”
“একথা বললে সে আমাকে ধরে মারবে।”
“তাই নাকি? দেখি, তার নাম কী?”
“স্যামুয়েল।”
“সে ছেলেদের মারে?”
“সে খুবই হিংস্র , বিশেষ করে দেরিতে আসা ছেলেদের প্রতি। কয়েকদিন আগে একটা ছেলে দেরিতে আসায় ওকে পুরো একটা পিরিয়ড নীলডাউন হয়ে থাকতে হয়েছিল, তারপর তাকে ছয়টা বেতের বাড়ি এবং কানমলা খেতে হয়েছিল। আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাই না।”
“সে যদি এতই হিংস্র হয়, তাহলে তোরা এ ব্যাপারে হেডমাস্টারকে কিছু বলিস না কেন?”
“সবাই বলে যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পায়। সে এতই হিংস্র।”
তারপর সোয়ামি স্যমুয়েলের হিংস্রতার একটি ভয়ংকর বর্ণনা দিল: কীভাবে সে একবার কাউকে বেতানো শুরু করলে তার হাতে রক্ত না দেখা পর্যন্ত থামত না; তারপর ছেলেটিকে সেই রক্ত সিঁদুরের ফোঁটার মত কপালে লাগাতে বাধ্য করত।
সোয়ামি আশা করল যে তার বাবা হয়ত বুঝবে যে সে দেরিতে স্কুলে যেতে পারবে না। কিন্তু তার বাবার ব্যবহারে হঠাৎ অপ্রত্যাশিত পরিবর্তন আসল। তিনি উত্তেজিত হয়ে পড়লেন। “এরা আমাদের ছেলেদের মেরে কী বোঝাতে চায়? এদের চাকরি থেকে বের করে দেওয়া উচিত। আমি দেখব…।”
ফলাফল এমন হল যে, তিনি সোয়ামিকে স্কুলে পাঠানোটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তিনি সোয়ামির সাথে হেডমাস্টারের জন্য একটি চিঠি দিবেন বলেও ঠিক করলেন। সোয়ামির শত আপত্তি সত্বেও কোনো লাভ হলো না–তাকে স্কুলে যেতেই হল।
সোয়ামি স্কুলের জন্য তৈরি হতে হতে তার বাবা হেডমাস্টারের জন্য একটি চিঠি লিখে খামে ভরে সীল করে দিল।
“তুমি এখানে কী লিখেছো বাবা?” সোয়ামি শঙ্কিত হয়ে প্রশ্ন করল।
“তোর জন্য কিছু না। এটা হেডমাস্টারকে দিয়ে তারপর তুই ক্লাসে যাবি।”
“তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো?”
“তার সম্পর্কে অনেক কিছুই লিখেছি। তোর হেডমাস্টার যখন এটা পড়বেন তখন তিনি সম্ভবত স্যামুয়েলকে বরখাস্ত করবেন এবং পুলিশে দিয়ে দিবেন।”
“সে কী করেছে বাবা?”
“সে যা যা করেছে তার সমস্ত কিছুর বর্ণনা এখানে আছে। তুই তোর হেডমাস্টারকে এটা দিয়ে ক্লাসে যাবি। তার মতামত নিয়েই বিকেলে তুই বাড়ি ফিরবি।”
স্কুলে যেতে যেতে সোয়ামির মনে হল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ মিথ্যাবাদী। তার নীতিবোধ তাকে পীড়িত করতে লাগল। সে জানত না যে স্যামুয়েল সম্পর্কে তার দেয়া সমস্ত বর্ণনা আদৌ সঠিক ছিল কিনা। তার বলা কথার কতটুকু বাস্তব এবং কতটুকু কল্পিত ছিল সে সম্বন্ধে সে নিশ্চিত হতে পারছিল না।
সে রাস্তার ধারে কিছুক্ষণের জন্য দাঁড়াল, স্যামুয়েল সম্পর্কে তার ধারণাগুলো স্থির করার জন্য। সে মানুষ হিসেবে ততটা খারাপও নয়। ব্যক্তি হিসেবে সে অন্যদের চেয়ে অমায়িক ছিল। মাঝে মাঝে সে সোয়ামির আলস্যকে কেন্দ্র করে দু’একবার ঠাট্টা করত এবং সোয়ামি সেটাকে তার প্রতি স্যামুয়েলের ব্যক্তিগত বিবেচনা হিসেবেই মনে করত। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে স্যামুয়েল মানুষের সাথে খারাপ ব্যবহার করত…তার বেত মানুষের হাতের চামড়া উঠিয়ে ফেলত।
সোয়ামি এসব ঘটনার উদাহরণ মনে করার চেষ্টা করল কিন্তু তার জানা এমন কোনো দৃষ্টান্ত ছিল না।
অনেক বছর আগে প্রথম শ্রেণীর একজন ছেলের আঙুলের গাটের চামড়া ছিলে ফেলার জন্য বিখ্যাত ছিলেন। প্রকৃতপক্ষে এই ঘটনা কেউ দেখেনি, কিন্তু বছরের পর বছর গল্পটি ছাত্রদের মধ্যে বিদ্যমান ছিল।
স্যমুয়েলের চরিত্র আসলে ভাল নাকি খারাপ, সে কি আসলেই চিঠিতে লেখা অভিযোগগুলোর যোগ্য কিনা–এই বিভ্রান্তিতে সোয়ামির মাথা ঝিম ঝিম করতে লাগল। তার মনে হতে লাগল দৌড়ে বাসায় গিয়ে তার বাবাকে চিঠিটি ফিরিয়ে নেবার অনুরোধ করে। কিন্তু তার বাবা ছিল বড়ই একগুঁয়ে।
স্কুলের হলুদ দালানটার কাছে এসে তার মনে হলো সে নিজের সাথেই মিথ্যাচার করেছে এবং তার শিক্ষকের ক্ষতি করেছে। হেডমাস্টার সম্ভবত স্যামুয়েলকে বরখাস্ত করবেন এবং তারপর পুলিশ তাকে জেলে আটকে রাখবে। তার এই অসম্মান, অপমান ও দুর্দশার জন্য কে দায়ী থাকবে? সোয়ামি কেঁপে উঠল। যত বেশি সে স্যামুয়েলের কথা চিন্তা করতে লাগল ততই সে দুঃখ পেতে লাগল। তার কালো হয়ে যাওয়া চেহারা, ছোট হয়ে আসা লাল , ভাঁজ-পড়া চোখ, সূক্ষ্ম গোফের রেখা, না কামানো গাল ও চিবুক, হলুদ কোটÑ এসব চিন্তা সোয়ামিকে পীড়িত করে তুলল। যখনই সে তার পকেটের ভেতর খামটার অস্তিত্ব অনুভব করছিল, তার মনে হচ্ছিল যেন সে একজন জল্লাদ। এক মুহূর্তের জন্য সে নিজের বাবার ওপর রেগে উঠল এবং ভাবল, এমন যুক্তিবহির্ভূত এবং জেদী একজন মানুষের চিঠি সে কেন ছুড়ে ফেলে দিচ্ছে না।
সে যখন স্কুলের গেটে ঢুকল, তার মাথায় একটা বুদ্ধি আসল; অনেকটা সমাধানের মত। সে এখনই হেডমাস্টারকে চিঠিটা দিবে না। বাবার অবাধ্য হয়ে এবং নিজের স্বাধীনতার চর্চা করে সে দিনের শেষে চিঠিটা দিবে। এতে অন্যায় কিছুই নেই এবং বাবাও কোনোভাবেই এটা জানতে পারবে না। তাছাড়া সে যদি দিনের শেষেই চিঠিটা দেয় তাহলে স্যামুয়েল এমন কিছু করতে পারে যাতে চিঠিটার সত্যতা প্রমাণিত করার সুযোগ আসে।
সোয়ামি ক্লাসের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকল। স্যামুয়েল তখন গণিত পড়াচ্ছিলেন। তিনি কিছুক্ষণ সোয়ামির দিকে তাকিয়ে থাকলেন। সোয়ামির আশা ছিল স্যামুয়েল তার ওপর ঝাঁপিয়ে পড়বেন এবং তার চামড়া ছিলে ফেলবেন। কিন্তু তিনি শুধুমাত্র জিজ্ঞেস করলেন, “তুমি এইমাত্র ক্লাসে আসলে?”
“জ্বি, স্যার।”
“তুমি দেড় ঘণ্টা দেরিতে এসেছ।”
“আমি জানি।” সোয়ামি আশা করল তাকে এখনই আক্রমণ করা হবে। সে প্রায় প্রার্থনা করতে শুরু করল: তিরুপতি ভগবান, স্যামুয়েল যেন আমাকে মারে।
“এত দেরিতে এলে কেন?”
সোয়ামি উত্তর দিতে চাইল, “তুমি কী করো তা দেখার জন্য।” কিন্তু সে শুধু বলল, “আমার মাথাব্যাথা, স্যার।”
“তাহলে তুমি স্কুলে আসলেই বা কেন?”
স্যামুয়েলের কাছ থেকে একদমই অপ্রত্যাশিত একটা প্রশ্ন।
“আমার বাবা বললেন যে আমার ক্লাস বাদ দেয়া উচিত হবে না,” সোয়ামি বলল।
একথা স্যামুয়েলকে প্রভাবিত করল বলে মনে হল। “তোমার বাবার কথা একদম ঠিক। তিনি খুবই বিচক্ষণ ব্যক্তি। আমরা তার মত অভিভাবক আরও চাই।”
“আহা! বেচারা,” সোয়ামি ভাবল। “যদি তুমি জানতে আমার বাবা তোমার সাথে কী করেছে!”
সোয়ামি কখনও স্যামুয়েলের স্বভাব সম্পর্কে এত হতবুদ্ধি হয়নি।
“ঠিক আছে, তুমি তোমার সিটে যাও। এখনও কি তোমার মাথাব্যাথা আছে?”
“সামান্য আছে, স্যার।”
সোয়ামি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সিটে গেল। সে কখনও স্যামুয়েলের মত এমন ভাল মানুষ দেখেনি। তিনি বাড়ির কাজগুলো দেখছিলেন যা সাধারণত হিংস্রতায় পূর্ণ কিছু দৃশ্য উৎপন্ন করত (অন্তত সোয়ামির তাই ধারণা)। নোটবই মুখের ওপর ছুড়ে ফেলার কথা, ছেলেদের সাথে খারাপ ব্যবহার করার কথা, বেত মারা এবং বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখার কথা। কিন্তু আজ স্যামুয়েলকে দেখে মনে হল তার সহ্যশক্তি এবং ভদ্রতা অনেক বৃদ্ধি পেয়েছে। খারাপ খাতাগুলো সে দূরে ঠেলে দিল, ছেলেদের গায়ে বেতটা ছোঁয়ালো মাত্র এবং কাউকেই কয়েক মিনিটের বেশি দাঁড় করিয়ে রাখল না। সোয়ামির পালা এলো। সে এই সুযোগের জন্য ভগবানকে ধন্যবাদ জানালো।
“সোয়ামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়?”
“আমি বাড়ির কাজ করিনি, স্যার,” সে নম্রভাবে জবাব দিল।
কিছুক্ষণ বিরতি দিয়ে স্যামুয়েল জিজ্ঞেস করলেন, “কেন, মাথাব্যাথা?”
“জ্বি স্যার।”
“ঠিক আছে, বসো।”
সোয়ামি বসল এবং ভাবতে লাগল স্যামুয়েলের হয়েছেটা কী। ক্লাস শেষ হয়ে গেল এবং সোয়ামি বড়ই নিরানন্দ বোধ করতে লাগল।
সেদিন শেষের ক্লাসটা আবার স্যামুয়েল নিলেন। ক্লাস ৩:৪৫ টায় শুরু হল এবং ৪:৩০ এ শেষ হবার কথা ছিল। তিনি এবার ‘ভারতীয় ইতিহাস’ পড়াতে এলেন।
এর আগের পিরিয়ডগুলোতে সোয়ামি গভীরভাবে চিন্তা করেছিল। কিন্তু স্যামুয়েলকে রাগানোর বা উত্তেজিত করার কোনো পরিকল্পনাই সে করে উঠতে পারছিল না। ঘড়িতে চারটা বাজতেই সোয়ামি মরিয়া হয়ে উঠল। আর মাত্র আধ ঘণ্টা। স্যামুয়েল একটা বই পড়ছিলেন যেখানে ভাস্কো-ডা-গামার ভারত আসার কথা বর্ণিত ছিল। ছাত্ররা প্রায় নির্জীব ভাবে শুনছিল। সোয়ামি উচ্চস্বরে বলল, “কলম্বাস কেন ভারতে আসেননি স্যার?”
“তিনি পথ হারিয়ে ফেলেছিলেন।”
“আমি বিশ্বাস করতে পারছি না, এটা অবিশ্বাস্য, স্যার।”
“কেন?”
“এত মহান মানুষ; তিনি কি রাস্তা জানতেন না?”
“চিৎকার করো না আমি তোমার কথা ভালোভাবেই শুনতে পাচ্ছি।”
“আমি চিৎকার করছি না, স্যার, এটা আমার স্বাভাবিক স্বর যা কিনা ঈশ্বরের দেওয়া। আমি এর কীইবা করতে পারি ?”
“তুমি চুপ করে বসো।”
সোয়ামীনাথন বসল। নিজের সাফল্যে সে খানিকটা খুশিই হল।
শিক্ষক খানিকটা ধাঁধা এবং সন্দেহ নিয়ে তার দিকে তাকালেন এবং পুনরায় পড়ানো শুরু করলেন।
এর পর সুযোগ আসল যখন প্রথম বেঞ্চে বসা শংকর জিজ্ঞেস করল, “স্যার, ভাস্কো-ডা-গামাই কি ভারতে আসা প্রথম মানুষ ছিলেন?”
শিক্ষক উত্তর দেওয়ার আগেই পেছনের বেঞ্চ থেকে সোয়ামি চিৎকার করে উঠল, “সবাই তো তাই বলে।”
টিচার এবং সব ছেলেরা তার দিকে তাকালো। সোয়ামির আজকের অবাঞ্ছিত ব্যবহারে স্যামুয়েল রীতিমতো হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। “সোয়ামীনাথন, আবার চিৎকার করছ তুমি?”
“আমি চিৎকার করছি না, স্যার। ঈশ্বরের দেওয়া কণ্ঠের আমি কীইবা করতে পারি?” স্কুলের ঘড়ি বলল যে সোয়া এক ঘণ্টা শেষ। আর পনের মিনিট। সোয়ামির মনে হল যে এই পনের মিনিটে তার সাংঘাতিক কিছু একটা করতে হবে। স্যামুয়েল কয়েকবার ভ্রুকুটি করল এবং তিরস্কার করল কিন্তু তা যথেষ্ট ছিল না। সোয়ামির মনে হল যে আরেকটু চেষ্টা করলেই স্যামুয়েলকে বরখাস্ত ও কারারুদ্ধ করা যেতে পারে।
শিক্ষক বইয়ের একটা অংশ শেষ করে থামলেন। তিনি বললেন যে তিনি বাকি সময়টুকু ছেলেদের প্রশ্ন করবেন।
তিনি ক্লাসের সবাইকে বই সরিয়ে রাখার নির্দেশ দিলেন এবং দ্বিতীয় সারিতে বসা কাউকে জিজ্ঞেস করলেন, “ভাস্কো-ডা-গামার ইন্ডিয়ায় আসার তারিখ কত?”
সোয়ামি হঠাৎ কর্কশ স্বরে বলল, “১৬৪৮, ডিসেম্বর ২০।”
“তোমার চেঁচানোর দরকার নেই,” শিক্ষক বললেন।
তিনি জিজ্ঞেস করলেন, “তোমার মাথাব্যাথা কি তোমার মাথা খারাপ করে দিয়েছে?”
“আমার এখন মাথাব্যাথা নেই, স্যার”, সে বজ্রধ্বনির মত উচ্চকণ্ঠে উত্তর দিল।
“বসো, মূর্খ কোথাকার।” সোয়ামিকে মূর্খ বলায় সে রোমাঞ্চিত হয়ে উঠল।
“আরেকবার যদি তুমি উঠে দাঁড়াও তাহলে আমি তোমাকে বেত দিয়ে মারব,” শিক্ষক বললেন। সোয়ামি এই প্রতিশ্রুতির কথা শুনে আনন্দের সাথে বসল।
শিক্ষক তখন বললেন, “আমি মুঘল পর্যায় সম্পর্কে কিছু প্রশ্ন করব। মুঘল রাজাদের মধ্যে কাকে তোমরা সবচেয়ে মহান, কাকে সবচেয়ে শক্তিশালী এবং কাকে সবচেয়ে ধর্মপরায়ণ বলবে?”
সোয়ামি উঠে দাঁড়ালো। ওকে দেখা মাত্রই শিক্ষক জোর দিয়ে বললেন, “বসো।”
“আমি উত্তর দিতে চাই, স্যার।”
“বসো।”
“না, স্যার, আমি উত্তর দিতে চাই।”
“তুমি আবার উঠে দাঁড়ালে আমি কী করব বলেছিলাম?”
“আপনি বলেছিলেন যে আপনি আমাকে বেত দিয়ে মারবেন এবং আমার আঙুলের চামড়া উঠিয়ে ফেলবেন এবং সেটা আমার কপালে লাগাতে বাধ্য করবেন।”
“ঠিক আছে, এদিকে আসো।”
সোয়ামীনাথন আনন্দের সাথে সিট ছেড়ে উঠল এবং রীতিমতো লাফ দিয়ে সামনে গেল। শিক্ষক ড্রয়ার থেকে বেত বের করে রাগান্বিত স্বরে চিৎকার করলেন, “হাত পাতো, শয়তান কোথাকার!”
প্রতিটি হাতে তিনি তিনটা করে বাড়ি দিলেন। সোয়ামি সংকুচিত না হয়েই সেগুলো গ্রহণ করল।
অর্ধডজন বাড়ি দেবার পর তিনি জিজ্ঞেস করলেন, “এগুলো কি যথেষ্ট নাকি তুমি আরো চাও?” সোয়ামি আবার হাত বাড়িয়ে দিয়ে আরো দুটো বাড়ি খেল; এমন সময় ঘণ্টা বাজল।
সোয়ামি হালকা মন নিয়ে সেখান থেকে লাফিয়ে নামল, যদিও তার হাতে সে হুল ফোটার মত ব্যথা অনুভব করছিল। সে নিজের বইগুলো নিল, পকেট থেকে চিঠিটা বের করল এবং হেডমাস্টারের রুমের দিকে দৌড় দিল। সে পিওনকে জিজ্ঞেস করল, “হেডমাস্টার কোথায়?”
“তাকে তোমার কী দরকার?”
“আমার বাবা তার জন্য একটা চিঠি দিয়েছেন।”
“তিনি তো আজ দুপুরবেলাই ছুটি নিয়েছেন, আর দুই সপ্তাহের মধ্যে আসবেন না। তুমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে চিঠিটা দিতে পার।”
“তিনি কে?”
“তোমাদের শিক্ষক স্যামুয়েল। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি চলে আসবেন।”
“সোয়ামীনাথন সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। চিঠিসহ সে যখন বাড়ি পৌঁছলো, তার বাবা মন্তব্য করলেন, “আমি জানতাম তুই চিঠিটা দিতে পারবি না, ভীরু কোথাকার।”
“আমি দিব্যি দিচ্ছি, আমাদের হেডমাস্টার ছুটিতে…”, সোয়ামি শুরু করল।
বাবা বললেন, “তোর ভীরুতাকে ঢাকার জন্য মিথ্যা কথা বলার দরকার নেই।”
সোয়ামি খামটা দেখিয়ে বলল, “হেডমাস্টার ফিরে আসার সাথে সাথেই আমি এটা তাকে দিব।”
বাব তার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে ছিড়ে ফেললেন এবং টেবিলের নিচে রাখা ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। তিনি বিড়বিড় করে বললেন, “এরপর স্যামুয়েল তোর টুঁটি চেপে ধরলেও আমার কাছে আসিস না। তুই তোর স্যামুয়েলেরই যোগ্য।”
====================ভারতীয় ঔপন্যাসিক রসিপুরম কৃষ্ণসোয়ামি আয়ার নারায়ণস্বামী
ভারতীয় ঔপন্যাসিক রসিপুরম কৃষ্ণসোয়ামি আয়ার নারায়ণস্বামী-এর জন্ম ১৯০৬ সালে মাদ্রাজে (বর্তমানে চেন্নাই)। নারায়ণ ইংরেজিতে লেখালেখি করেছেন। তাঁর প্রথম উপন্যাস Swami and Friends বেরিয়েছিল ১৯৩৫ সালে। ঔপন্যাসিক গ্রাহাম গ্রিন এটি প্রকাশের ব্যবস্থা করেছিলেন। গ্রাহাম গ্রিনের পরামর্শে তিনি নাম সংক্ষিপ্ত করে আর. কে. নারায়ণও করেছিলেন। তাঁর উপন্যাস The Financial Expert মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয় ১৯৫২ সালে। আর. কে. নারায়ণের ১৫টি উপন্যাসের ১৪টিরই পটভূমি কাল্পনিক শহর মালগুডি। নিখুঁত সৌন্দর্যমণ্ডিত, বুদ্ধিদীপ্ত, জীবনঘনিষ্ঠ ও উপলব্ধিজাত তাঁর লেখার বর্ণনা প্রায়শই দক্ষিণ ভারতের গ্রামজীবন ছুঁয়ে যায়। ২০০১ সালে মারা যান আর. কে. নারায়ণ। আর. কে. নারায়ণকে আমেরিকান ঔপন্যাসিক উইলিয়াম ফকনারের সঙ্গে তুলনা করা হয়। মানবিকতায় ঋদ্ধ তাঁর লেখালেখিতে প্রাত্যহিক জীবনের আনন্দ ও প্রাণশক্তি টের পাওয়া যায়।
(আর. কে. নারায়ণ এর বড়ভাই ইন্ডিয়ার জনপ্রিয় কার্টুনিস্ট আর. কে. লক্ষণের কার্টুনে লেখক আর. কে. নারায়ণ)
আর. কে. নারায়ণের প্রবাদপ্রতীম গ্রহণযোগ্যতা সত্ত্বেও কিছু সমালোচনা হয়েছে। তিনি মারা যাওয়ার কিছুদিন পর ভারতেরদি হিন্দু পত্রিকায় লেখক ও সমালোচক শশি থারুর ‘Comedies of Suffering’ লেখায় এভাবে বলেছিলেন, “Narayan was a consummate teller of timeless tales, a meticulous recorder of the ironies of human life, an acute observer of the possibilities of the ordinary: India’s answer to Jane Austen… …But I felt that they also pointed to the banality of Narayan’s concerns, the narrowness of his vision, the predictability of his prose, and the shallowness of the pool of experience and vocabulary from which he drew.”
আর. কে. নারায়ণ-এর গল্প 'মাসে পঁয়তাল্লিশ টাকা' আর. কে. নারায়ণ-এর গল্প 'ঈশ্বরণ'
আর. কে. নারায়ণ-এর গল্প 'মাসে পঁয়তাল্লিশ টাকা' আর. কে. নারায়ণ-এর গল্প 'ঈশ্বরণ'
bdnews24 এর সৌজন্যে
অনুবাদ: আনিকা শাহ
এই গল্পটি পড়া হয়েছে....
অনুবাদ: আনিকা শাহ
এই গল্পটি পড়া হয়েছে....
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1528)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 10
(36)
- ভ্লাদিমির মায়াকভস্কি ও আন্দ্রেই ভজ্নেসেন্স্কির ...
- ফেদেরিকো গার্থিয়া লোরকার কবিতা ও প্রিয় বন্ধুর জন্য...
- স্টিফেন ডান-এর দুটি কবিতা
- 'তাদেউজ রজেভিচ ও তার কয়েকটি কবিতা' অনুবাদঃ মাসুদু...
- বৃষ্টি এবং আফসোস
- এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ ‘ই’ গ্রুপে
- তথ্য দেওয়ার দায়িত্ব কে নেবেন by মশিউল আলম
- ইংলিশ চ্যানেলের কাছে দুর্ঘটনায় রাসায়নিক দ্রব্যবাহী...
- নেদারল্যান্ডে সরকার গঠন করছেন ভিভিডি নেতা রুট্টে
- ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করার শেষ আইনি বাধা পার
- নোবেল শান্তি পুরস্কার পাওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিরা
- জাতীয় ঐক্যের ডাক দিলেন মালিকি
- কাশ্মীরের কিছু অংশে আবার কারফিউ
- আফগানিস্তানে বোমা হামলায় গভর্নর নিহত
- ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করছেন
- মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জয়ে বাধা হতে পারে বিজেপি!
- জলবায়ু আলোচনা নিয়ে অচলাবস্থার জন্য ধনী দেশগুলো দায়...
- নতুন ছায়া মন্ত্রিসভা ঘোষণা করলেন এড মিলিব্যান্ড
- আফগানিস্তানের নিরাপত্তার অর্থে পকেট ভারী তালেবানের
- ফেডারেশন কাপ পিছিয়ে গেল
- বাকি তিন ম্যাচেও অধিনায়ক সাকিব
- সামুরাইয়ে বধ আর্জেন্টিনা
- প্রিয় মাঠে অস্ট্রেলিয়ার সমতার লড়াই
- তবুও আশাবাদী বাতিস্তা
- হারুকি মুরাকামির গল্প 'নিখুঁত মেয়েটির সঙ্গে দেখা ...
- পিটার নাজারেথ-এর গল্প 'মালদার' অনুবাদঃ মাসুদ খান
- ইতালো কালভিনোর গল্প : ‘জেদ’
- মানুয়েল মুহিকা লাইনেস-এর গল্প ‘গুরুত্ব’
- আর. কে. নারায়ণ-এর গল্প 'বাবার সাহায্য'
- এনগুগি ওয়া থিওংগ্’ও-এর গল্প ‘ফেরা’
- আর. কে. নারায়ণ-এর গল্প 'মাসে পঁয়তাল্লিশ টাকা'
- স্টিভেন মিলহসার-এর গল্প 'বহির্জাগতিক আক্রমণ'
- আর. কে. নারায়ণ-এর গল্প 'ঈশ্বরণ'
- হার্টা ম্যুলার-এর গল্প 'অন্ত্যেষ্টির বয়ান'
- হার্টা ম্যুলার-এর গল্প 'আমার পরিবার'
- হারুকি মুরাকামির গল্প 'উড়োজাহাজ'
-
▼
Oct 10
(36)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট


No comments:
Post a Comment