Thursday, March 30, 2017
কুসিকে ভোটযুদ্ধ শুরু
কুসিকে ভোটযুদ্ধ শুরু

চাপা
উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের
ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ
চলবে বিকেল ৪টা পর্যন্ত। গতকাল বুধবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে
ব্যালট পেপারসহ প্রয়োজনীয় মালামাল। নির্বাচনী অপরাধের সাজা দিতে আইনশৃঙ্খলা
বাহিনীর সাথে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা।
নির্বাচনী
এলাকায় আজ মোটরসাইকেলসহ সবধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিএনপি সমর্থিত প্রার্থী। তার কর্মীদের বাড়ি
গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রচারণার শুরু থেকেই বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু ভোট
নিয়ে এই শঙ্কার কথা জানিয়ে আসছিলেন। তবে প্রচারের শেষ দিন পর্যন্ত তেমন
কোনো অঘটন না ঘটায় তার সেই শঙ্কা খুব একটা আমলে নেননি রিটার্নিং অফিসার।
সাক্কুর পক্ষ থেকে মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডলের
বরাবর কয়েকটি কেন্দ্রের পুলিশ ইনচার্জদের বদলে দেয়ার আবেদন করা হয়। পরে
রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী বুধবার ওই পুলিশ কর্মকর্তাদের
কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এ দিকে বুধবারও শঙ্কা প্রকাশ করে সাক্কু বলেন,
ভোট নিয়ে একটা শঙ্কা আছে। তবে যদি নির্বাচন কমিশন নিজেদের কথা রেখে সুষ্ঠু
নির্বাচন করতে পারে তবে অনেক ভোটেই আমি জয়ী হবো। অন্য দিকে আওয়ামী লীগ
সমর্থিত মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমাও জয়ের বিষয়ে আশা প্রকাশ করে
বলেন, আওয়ামী লীগ সারা দেশে যেভাবে উন্নয়ন করছে কুমিল্লায়ও সেই উন্নয়নের
ধারা অব্যাহত রাখতে মানুষ নৌকার প্রার্থীকেই ভোট দেবে। ভোটারদের উদ্দেশে
তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছি। আপনারা
কেন্দ্রে এসে ভোট দিন। এ ছাড়াও ভোটের মাত্র এক দিন আগে নৌকার প্রধান
প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নির্বাচনী সমন্বয়কারী এজেন্টদের আইনশৃঙ্খলা
বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয়েছে।
ইমরান হোসেন ইকু ও আবদুর রাজ্জাক নামে
দু’জনকেই ৬ নম্বর ওয়ার্ড থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন
মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। এ ছাড়া ক্ষমতাসীন দলীয় পরিচয়ের অভিযোগে
সিটির ১০৩ কেন্দ্রের মধ্যে সদর দক্ষিণ ও কোতোয়ালি থানাধীন ১৯ কেন্দ্রের
দায়িত্বপ্রাপ্ত এসআইকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন
কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল বলেন, নির্বাচনের তফসিল
ঘোষণার পর থেকে এখন পর্যন্ত কোথাও তেমন কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আশা করছি
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণও করতে পারব। সব প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন,
১০৩ কেন্দ্রেই ভোটগ্রহণে প্রয়োজনীয় ব্যালট পেপার, সিল ও ব্যালট বাক্সসহ
অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা ভোটগ্রহণ
কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পৌঁছে গেছেন। আশা করছি কোথাও
কোনো সমস্যা নেই। বৈধ অস্ত্রের বিষয়ে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন
এলাকায় যাদের বৈধ অস্ত্র রয়েছে। তাদের কারো অস্ত্রই আমরা জমা নিইনি। সবাইকে
বলে দেয়া হয়েছে কেউ অস্ত্র বের করবেন না, এখন পর্যন্ত কেউ অস্ত্র বের
করেওনি বলে তিনি জানান। তিনি বলেন, যদি কেউ তার বৈধ অস্ত্র বের করেছেন, এমন
খবর পাওয়া যায় তাহলে তার ওই অস্ত্র সিজ করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের
বিষয়ে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের ১০৩ ভোটকেন্দ্রকেই অতি
গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি আমরা। নির্বাচনের সার্বিক মূল্যায়ন জানতে
চাইলে রিটার্নিং অফিসার বলেন, শুরু থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা
পার করেছি। যেকোনো মূল্যে শান্তিুপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন করব।
তবে কেউ যদি অবৈধভাবে ব্যালটে হাত দেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নেয়া হবে বলে মন্তব্য করেন রিটার্নিং অফিসার। অন্য দিকে ভোটারদের নির্বিঘেœ
ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। পৃথক প্রেস ব্রিফিংয়ে তারা এ
আহ্বান জানান। স্থানীয় সরকারের এ নির্বাচনটি দেশের প্রধান দুই রাজনৈতিক
জোটের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। এর মধ্য দিয়েই দ্বিতীয়বারের মতো দলীয়
প্রতীকে নির্বাচিত হতে যাচ্ছেন কোনো সিটি মেয়র। এর আগে গত ২২ মার্চ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনটি রাজনৈতিক পরিচয় ও দলীয় প্রতীকের প্রথম
নির্বাচন। ভোট গণনা শেষে কেন্দ্রে ফল ঘোষণার পাশাপাশি কুমিল্লা টাউন হলেই
ইসি স্থাপিত কন্ট্রোলরুম থেকেই ফল ঘোষণা করা হবে। নির্বাচক বিশ্লেষকেরা মনে
করেন এই নির্বাচনে দলীয় প্রতীকের ৩৮ হাজার নতুন ভোটারও ফল নির্ধারণে
ভূমিকা রাখবে। এর মধ্য দিয়েই নগরীর দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটার তাদের
রায় ঘোষণা করবেন। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা
হয়েছে। মেয়র পদে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল
হক সাক্কু জনরায় পেলে টানা দ্বিতীয়বারের মতো কুমিল্লার মেয়র হিসেবে বিজয়ী
হবেন। অন্য দিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা
সীমা প্রথমবারের মতো জয়ী হলে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে অন্য উচ্চতায়
উত্তরণ ঘটবে তার। কারণ বিদায়ী মেয়রের কাছে তার বাবা বিপুল ভোটে পরাজিত
হয়েছিলেন। নানা কারণেই আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ
রাজনৈতিক মহল, এমনকি সাধারণ মানুষেরও দৃষ্টি থাকবে আজ কুমিল্লার দিকে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন
নির্বাচন কমিশনের পথাচলা মসৃণ নাকি আরো জটিল হবে তার ওপরও প্রভাব ফেলতে
পারে এই ভোটের ফল। একই সাথে এই ভোটের ফল কুমিল্লার স্থানীয় আওয়ামী
লীগ-বিএনপির রাজনীতিতে নয়া মেরুকরণের জন্ম দেবে। স্থানীয়দের মতে, নির্বাচন
নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বললেই চলে। শান্তিপূর্ণভাবে
প্রচার শেষ হওয়ায় ভোটারদের মনে এক ধরনের স্বস্তিও বিরাজ করছে। যদিও
কুমিল্লার অতীতের বিভিন্ন নির্বাচনের পরিস্থিতি বিবেচনায় রেখে এবার ভোটের
দিনটিকে ঘিরে আতঙ্কের কথাও উঠছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা
করার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা র্যাব-১১ উপঅধিনায়ক মেজর আশিক বলেন,
প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন একটি মডেল
নির্বাচন হোক এটাই আমরা চাই। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নেয়া
হবে সব ধরনের পদক্ষেপ।
তিনি বলেন, নির্বাচনের সহিংসতা এড়াতে ঢাকা থেকে
বোমা নিষ্ক্রীয় বস্তু এবং দু’টি ডগ স্কোয়াড আনা হয়েছে, তারা বিভিন্ন এলাকায়
অশনি সঙ্কেত শনাক্ত করবে। এর আগে কুসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও
বিএনপির নেতারা নানা বক্তব্য দেন। ইসিও তাদের বক্তব্য খণ্ডন করে। বিএনপির
সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লা সিটি নির্বাচন
বর্তমান ইসির কাছে একটা অগ্নিপরীক্ষা। এ ইসির ব্যাপারে অনেক রাজনৈতিক দলের
নানা প্রশ্ন রয়েছে। এ পরীক্ষায় পাস করলে ইসির ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা
বাড়বে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার
আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, নির্বাচন কমিশন
বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে সরকারি দলের প্রতি নিষ্ঠুর আচরণ করছে। তিনি
বলেন, আমরা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে অগ্নিপরীক্ষা মনে করছি না।
তবে এটি একটি কঠিন পরীক্ষা। শুধু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নয়,
আগামীতে সব ধরনের নির্বাচনে আওয়ামী লীগ ইসিকে সহযোগিতা করবে। ইসি সচিব
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুই দলই বিভিন্ন অভিযোগ নিয়ে সিইসির সাথে
সাক্ষাত করেছে। তবে কমিশনের মেসেজ কিয়ার : সুষ্ঠু নির্বাচন করতে হবে। তিনি
বলেন, দুই দলই চায় লেভেল প্লেয়িং ফিল্ড, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি
করব। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকবারই প্রকাশ্যে নিজের আশঙ্কার কথা
বলেছেন ধানের শীষের মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। গতকাল সারা দিন বাসাতেই
ছিলেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত বাসাতেই থেকে নেতাকর্মীদের সাথে
মতবিনিময় করেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় সবাইকে ভোটের মাঠে নজর রাখার
পরামর্শ দেন সাক্কু। অপর দিকে নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ঘর থেকে
বেরোলেও জনসংযোগ করেননি। তবে নিজ বাসার বাইরে স্থানীয় নেতাকর্মীদের সাথে
বৈঠক করেছেন বলে জানান তিনি।
সীমা বলেন, জয়ের বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। এ
দিকে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে গতকাল বুধবার সকাল থেকেই র্যাব, বিজিবি
এবং রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী এলাকায় টহল ও মহড়া দেন। আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, নির্বাচনে বড় ধরনের কোনো সঙ্ঘাত-সংঘর্ষের
আশঙ্কা না থাকলেও জনমনে আস্থা ফেরাতে এবং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি
বাড়াতে বিশেষ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে
পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। অতীত কর্মকাণ্ডের কারণে বেশ কয়েকজন
কাউন্সিলর প্রার্থীকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ
থেকে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে গতকালই কেন্দ্রে কেন্দ্রে ভোটের
সরঞ্জাম পাঠানো হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, গতকাল বেলা ১টায় শহরের নগর
মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বচ্ছ
ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য উপকরণ
পুলিশি পাহারায় পাঠানো হয়েছে সব কেন্দ্রে। রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন
মণ্ডল বলেন, নিরাপত্তার ক্ষেত্রে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে বিএনপির ৪৭ ও
আওয়ামী লীগের ৩৭টিকে বেশি নজর দেয়া হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা
কঠোরভাবে দমন করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সদর দক্ষিণ এলাকাকে বেশি
ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে।
কুসিক
নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে চারজন প্রার্থী। বিদায়ী মেয়র মনিরুল হক
সাক্কু ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপিসহ ২০ দলের একক প্রার্থী হিসেবে। তার
মূল প্রতিদ্বন্দ্বী নৌকার ১৪ দলের একক মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।
অপর মেয়রপ্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শিরিন আক্তার এবং
স্বতন্ত্রপ্রার্থী মেজর (অব:) মামুনুর রশিদ। ফলে মেয়র পদে মূল
প্রতিদ্বন্দ্বী সীমা ও সাক্কু। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৪ ও সংরক্ষিত
সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে প্রার্থী সংখ্যা ১৫৮
জন। দুই লক্ষাধিক ভোটার : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার
দুই লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৪৪৭ এবং নারী এক
লাখ পাঁচ হাজার ১১৯। ২৭ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩। মোট ভোট কক্ষের
সংখ্যা ৬২৮টি। নির্বাচনে ১০৩ কেন্দ্রে একজন করে ১০৩ জন প্রিজাইডিং অফিসার,
৬২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার ২৫৬ জন পোলিং অফিসার দায়িত্ব
পালন করছেন। ৩৮ হাজার নতুন ভোটার : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৩৮
হাজার নতুন ভোটারের মন জয় করতে উঠে পড়ে লেগেছেন প্রতিদ্বন্দ্বী দুই
মেয়রপ্রার্থী। এই ৩৮ হাজার ভোটই এবার টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন
তারা। জয়পরাজয়ে তাদের ভূমিকা থাকবে ব্যাপক। সে কারণে তাদের ওপর নজর বেশি
দুই প্রার্থীর। জানা গেছে, ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কুমিল্লা
সিটি করপোরেশন নির্বাচনের প্রথম নির্বাচনে ভোটার ছিল এক লাখ ৬৯ হাজার ২৭৩
জন। আর এবার ৩৮ হাজার ২৯৩ জন ভোটার বেড়ে এ সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ সাত
হাজার ৫৬৬ জনে। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে একাধিক স্থানীয়
সমাজসেবী, রাজনৈতিক, দলীয় নেতাকর্মীর সাথে নতুন ভোটারদের বিষয়ে কথা হলে
তারা জানান, বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে
নিজেদের প্রতিশ্রুতি জানিয়েছেন। তাদের এই প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হচ্ছে
কুসিকের ৩৮ হাজার নতুন ভোটারের মধ্যে।
দলীয় প্রতীকে প্রথমবারের মতো
অনুষ্ঠিত হতে চলা কুসিক নির্বাচনে এই নতুন ভোটার একটা ফ্যাক্টর। নিরাপত্তার
চাদরে ঢাকা কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজিবি, র্যাব,
পুলিশ ও আনসার বাহিনীসহ চারটি বাহিনীর প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন আজ। এর মধ্যে ২৭ প্লাটুন বিজিবি (৬০০
জন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৩৩৮ জন, পুলিশের দুই হাজার
৪৫৬ জন ও আনসারের এক হাজার ৯৭২ জন সদস্য আজ নগরীতে দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমাণ আদালত থাকবে ৩৬টি : রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান,
ভোট গ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের সাথে সাথে সাজা
দেয়া হবে। এ জন্য ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ৩৬টি মোবাইলকোর্ট কাজ করবে। অপরাধকারীরা
কোনোভাবেই পার পাবে না। যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা বিশৃঙ্খলার চেষ্টা
করবে সে সাথে সাথেই সাজা পাবে। ১৯ কেন্দ্রের পুলিশ কর্মকর্তা পরিবর্তন :
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, সদর দক্ষিণের ও
কোতোয়ালি থানার আওতাধীন ১৯টা ভোট কেন্দ্রে পুলিশের দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তাকে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, এসব পুলিশ কর্মকর্তাকে
কেন্দ্র পরিবর্তনের জন্য বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষ থেকে
বুধবার রাতে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডলের বরাবরে আবেদন করা হয়।
পরে রিটার্নিং অফিসারের নির্দেশ অনুযায়ী তাদের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান দুই প্রার্থীর : নির্বাচনের পরিবেশ
স্বাভাবিক উল্লেখ করে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন
আওয়ামী লীগ সমর্থিত মেয়র আঞ্জুম সুলতানা সীমা। বিএনপির প্রার্থী মনিরুল হক
সাক্কু বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই যেন ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যান।
ভোটারদের উদ্দেশে বুধবার সীমা বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে
বলে আশা করছি। আপনারা কেন্দ্রে এসে ভোট দিন। তিনি বলেন, কারচুপির মাধ্যমে
জয়ের কোনো চেষ্টাই আমি করিনি। জনগণ যাকে ভোট দেবে তিনিই মেয়র হবেন। এখানে
জোরজবরদস্তির কিছু নেই। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারের শেষ
দিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আশা করছি, ভোটের দিনও সবাই
শান্তিপূর্ণভাবেই ভোট দেবেন। আমি ভোটে বিশ্বাসী। নির্বাচন কমিশন
নিরপেক্ষভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন সীমা। অন্য দিকে, বিএনপি সমর্থিত
মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কুও ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান
জানিয়েছেন। ভোটরদের উদ্দেশে তিনি বলেন, যত শঙ্কাই থাক আপনারা কেন্দ্রে
আসুন, ভোট দিন।
ভোটের বিকল্প কিছুই নেই। তিনি বলেন, প্রচার-প্রচারণা শুরুর
পর থেকেই আমার কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে পুলিশের লোকজন খোঁজাখুুঁজি
করেছে। আমার কর্মীরা ঠিকমতো বাড়িতে ঘুমাতেও পারেননি। এসব কারণে ভোট নিয়ে
আমার একটা শঙ্কা রয়েই গেছে। তবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে
আমিও জয়ের বিষয়ে আশাবাদী। আর জয়ী হলে নিজের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার
কথাও বলেন কুমিল্লা সিটি করপোরেশনের এই প্রথম মেয়র। সীমা ও সাক্কু
কখন-কোথায় ভোট দেবেন : আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা
বৃহস্পতিবার সকাল ৯টায় তার বাবা প্রবীণ রাজনীতিবিদ আফজাল খানকে সাথে নিয়ে ৮
নম্বর ওয়ার্ডের কুমিল্লা মডার্ন স্কুল (প্রাইমারি শাখা) কেন্দ্রে ভোট
দেবেন। অন্য দিকে বৃহস্পতিবার সকাল ৮টায় বাবা-মায়ের কবর জিয়ারত মাধ্যমে
দিনের কর্মসূচি শুরু করবেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। পরে
তিনি দারোগা বাড়ি মাজার ও কালিয়া ঝুড়ি মাজার জিয়ারত করে সকাল ৯টা থেকে সাড়ে
৯টার মধ্যে ১২ নম্বর ওয়ার্ডে নবাব হোচ্ছাম হায়দার সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ইসির ২৭ নীরব পর্যবেক্ষক : নির্বাচন কমিশনের
নিজস্ব কর্মকর্তাদের মধ্যে ২৭ জন ‘নীরব পর্যবেক্ষক’ হিসেবে সিটি নির্বাচনে
দায়িত্ব পালন করবেন। এসব কর্মকর্তা পরিচয় গোপন রেখে নির্বাচনের সামগ্রিক
পরিবেশ সম্পর্কে তথ্য নির্বাচন কমিশনকে জানাবেন। ইসির কর্মকর্তারা জানান,
নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে এসব পর্যবেক্ষক
নিয়োগ করা হয়েছে। কোথাও অনিয়মের খবর পেলে তারা কমিশনকে জানাবে এবং সেই
অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি।
যান চলাচলে নিষেধাজ্ঞা : ২৯ মার্চ মধ্যরাত থেকে ৩০ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্প্রিড বোট, ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপরও এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি।
ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তা : কুসিকে মোট ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। পুরুষ এক লাখ দুই হাজার ৪৪৭ জন ও নারী এক লাখ পাঁচ হাজার ১১৯ জন। তবে নারী ভোটার পুরুষের চেয়ে বেশি এ সিটিতে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এক হাজার ৯৮৭ জন। এর মধ্যে প্রিজাইডিং প্রতি কেন্দ্রে এক জন করে ১০৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি কক্ষে একজন করে ৬২৮ জন এবং পোলিং অফিসার প্রতিটি কক্ষে দু’জন করে এক হাজার ২৫৪ জন। গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে আঞ্জুম সুলতানা সীমাকে এবং বিএনপির প্রার্থী হিসেবে মনিরুল হক সাক্কুকে মেয়র পদে মনোনয়ন দেয় প্রধান দুই রাজনৈতিক দল। পরে ২ মার্চ মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন। ১৫ মার্চ ১৫৮ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। ওই দিন থেকেই প্রচার-প্রচারণায় নেমে পড়েন প্রার্থী ও তাদের সমর্থকেরা। সীমা ও সাক্কু ছাড়াও কুমিল্লা সিটি নির্বাচনে আরো দু’জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন : জাতীয় সমাজতান্ত্রিক দলে শিরীন আক্তার (তারা প্রতীক) এবং স্বতন্ত্রপ্রার্থী মেজর (অব:) মামুনুর রশিদ। অন্য দিকে ২৭ ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ১১৪ জন প্রার্থী লড়ছেন। সংরক্ষিত ৯ মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৪০ জন প্রার্থী।
যান চলাচলে নিষেধাজ্ঞা : ২৯ মার্চ মধ্যরাত থেকে ৩০ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্প্রিড বোট, ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপরও এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি।
ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তা : কুসিকে মোট ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। পুরুষ এক লাখ দুই হাজার ৪৪৭ জন ও নারী এক লাখ পাঁচ হাজার ১১৯ জন। তবে নারী ভোটার পুরুষের চেয়ে বেশি এ সিটিতে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এক হাজার ৯৮৭ জন। এর মধ্যে প্রিজাইডিং প্রতি কেন্দ্রে এক জন করে ১০৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি কক্ষে একজন করে ৬২৮ জন এবং পোলিং অফিসার প্রতিটি কক্ষে দু’জন করে এক হাজার ২৫৪ জন। গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে আঞ্জুম সুলতানা সীমাকে এবং বিএনপির প্রার্থী হিসেবে মনিরুল হক সাক্কুকে মেয়র পদে মনোনয়ন দেয় প্রধান দুই রাজনৈতিক দল। পরে ২ মার্চ মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন। ১৫ মার্চ ১৫৮ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। ওই দিন থেকেই প্রচার-প্রচারণায় নেমে পড়েন প্রার্থী ও তাদের সমর্থকেরা। সীমা ও সাক্কু ছাড়াও কুমিল্লা সিটি নির্বাচনে আরো দু’জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন : জাতীয় সমাজতান্ত্রিক দলে শিরীন আক্তার (তারা প্রতীক) এবং স্বতন্ত্রপ্রার্থী মেজর (অব:) মামুনুর রশিদ। অন্য দিকে ২৭ ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ১১৪ জন প্রার্থী লড়ছেন। সংরক্ষিত ৯ মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৪০ জন প্রার্থী।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1763)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
March
(1181)
-
▼
Mar 30
(71)
- কন্ঠরোধের প্রচেষ্টায় ফেসবুককে ব্যবহার করতে চাইছে ...
- ব্রেক্সিট প্রক্রিয়া শুরু, প্রতিক্রিয়া জানালো ইইউ
- আফগানিস্তানে বিশেষ অভিযানে ২৭ উগ্রবাদী নিহত
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে দুইজনের প্রাণহানি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নতুন সম্পর্ক’ স্থাপনে চেষ্টা...
- ভারতে ট্রেন দুর্ঘটনা : ৮ বগি লাইনচ্যুত, আহত ৬
- নিখোঁজ যুবকের লাশ সাপের পেট থেকে উদ্ধার
- বিনা বেতনে ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প
- বাগদাদে গাড়ি বোমা হামলায় হতাহত অর্ধশত
- সৌদি আরবে ড্রোন তৈরির কারখানা করবে চীন
- মেক্সিকোর খাদ থেকে ১০টি লাশ উদ্ধার
- গোবিন্দপুরে জাল ভোট : ইসিসহ সবাইকে জানিয়েও সহায়তা ...
- বাগেরহাটে ট্রলারডুবি : আরো ৭ লাশ উদ্ধার
- ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন
- নাসিরপুরে ফের অভিযানে থেমে থেমে গুলি-বিস্ফোরণের শব্দ
- ১০ বোমা উদ্ধার : বুথে ভোটারের ব্যালট কেড়ে এজেন্টদে...
- সাক্কুর যত অভিযোগ
- নৌকায় সিল, বিস্ফোরণ ও মারধর : এক কেন্দ্রে ভোট স্থগিত
- মৌলভীবাজারে উগ্রবাদী আস্তানায় আবার অভিযান শুরু
- বেড়ায় বোমা মেশিন দিয়ে যমুনা থেকে বালু উত্তোলন অব্যাহত
- আত্রাইয়ে পাথরের মূর্তি উদ্ধার
- শারমিনের হাতে সাহসিকতার পুরস্কার তুলে দিলেন মেলানি...
- নীতিশ কুমারকেই ফারাক্কা বাঁধ ভাঙতে হবে : জাফরুল্লা...
- তিস্তা চুক্তি নিয়ে মমতার বিরোধিতা কেন?
- কুমিল্লা সিটি নির্বাচনে শাসক দলের সন্ত্রাস চলছে : ...
- খালেদা জিয়ার ২ মামলার শুনানির দিন ধার্য
- এফবিসিসিআই নির্বাচনে বাধা নেই
- হাজারীবাগে ট্যানারি কার্যক্রম ৬ এপ্রিলের মধ্যে বন্...
- ধরিত্রীকে হুমকির মুখে ফেলছেন ট্রাম্প
- ভ্রাতৃপ্রতিম সম্পর্কে উদ্বেগ থাকতে নেই
- নামাজ আর সূর্য পুজায় মিল পেলেন আদিত্যনাথ
- কিছু অলিখিত সামাজিক চুক্তিতে আবদ্ধ হওয়ার সময় এখন
- হজের প্রাক-নিবন্ধনে জটিলতা নিরসনের দাবি হাবের
- জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী মহাজোটের আত্মপ্রকাশ
- খালেদার সঙ্গে সন্ধ্যায় কানাডীয় এমপির বৈঠক
- ভোট দিলেন জয়া- ছায়েদ
- উল্লাপাড়ায় জেএমবি সদস্য আটক
- জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন
- বৃষ্টিতে ভাঙল ব্রিজের পিলার, ট্রেন যোগাযোগ বন্ধ
- সিলেটে বোমা আতংক, দোকান ঘিরে পুলিশ
- সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের
- বনদস্যু ছোট রাজু বাহিনীর আত্মসমর্পণ
- রাত জেগে পড়ালেখায় শিশুর ঘুম রোগ
- ককটেল ফাটিয়ে কেন্দ্র দখল, ভোট বন্ধ
- ‘ডিভোর্স’ নোটিশে স্বাক্ষর তেরেসার
- কোকাকোলা পানীয় ‘বিষাক্ত’
- ছেলের খুনি পুত্রবধূকে ক্ষমা করলেন শাশুড়ি
- কুসিকে ভোট সুষ্ঠু হচ্ছে: সিইসি
- ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারি বন্ধের নির্দেশ
- মার্কিন ফার্স্ট লেডি সম্মাননা পেল ঝালকাঠির শারমিন
- স্মার্টকার্ড প্রকল্প থেকে সরে যাচ্ছে বিশ্বব্যাংক
- হজ নিবন্ধনের সময় ১১ দিন বাড়ল
- পবিত্র লাইলাতুল মিরাজ ২৪ এপ্রিল
- গোয়েন্দা নজরদারিতে ২৫ হাজার ব্যক্তি
- গ্রামীণফোনের সিইওসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- র্যাব গোয়েন্দা প্রধানকে দেশে আনা হয়েছে
- নৌকায় ভোট দিতে বলছে পুলিশ: রিজভী
- নাসিরপুরের পরে বড়হাটে অভিযান: মনিরুল
- নাসিরপুরে জঙ্গি আস্তানায় ফের অভিযান
- ভোট সুষ্ঠু হলে রায় মেনে নেব: সাক্কু
- সুনামগঞ্জে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- নির্ধারিত সময়েই এফবিসিসিআই নির্বাচন
- জনরায় মাথা পেতে নেব
- বাগেরহাটে ট্রলারডুবিতে নিহত বেড়ে ১২
- আ'লীগ-বিএনপির মর্যাদার লড়াই
- মৌলভীবাজার আস্তানায় সোয়াতের অভিযান
- আ’লীগ বিএনপি ও জাসদ নেতাকর্মীদের মাদক কানেকশন
- রিজার্ভ চুরিতে রাষ্ট্রীয় মদদ ছিল: হোতাদের নাম প্রক...
- গম ও ডাল আমদানিতে ভারতের শুল্কারোপ
- কুসিকে ভোটযুদ্ধ শুরু
- আহত র্যাবের গোয়েন্দা পরিচালককে সিঙ্গাপুর থেকে দেশ...
-
▼
Mar 30
(71)
-
▼
March
(1181)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
দেশে দেশে
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
ফিলিস্তিন
Lead
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
কালবেলা
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
মুসলিম
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
ইউরোপ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
সৌদি আরব
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
আফ্রিকা
মাদক
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
সংখ্যালঘু
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সৈয়দ আবুল মকসুদ
তুরস্ক
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
হিন্দু
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
স্বাস্থ্য
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
নেপাল
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
কক্সবাজার
এ এম এম শওকত আলী
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
লেবানন
ঐতিহ্য
শিল্প
কুমিল্লা
জীবনযাপন
মুক্তমত
মাহমুদুর রহমান
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
চিকিৎসা
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
Exclusive
মেহেদী হাসান
কলকাতা
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
তথ্য প্রযুক্তি
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
ব্রাজিল
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
ইয়েমেন
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
উত্তর কোরিয়া
জলবায়ু ও পরিবেশ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
কালি ও কলম
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
জাতীয় নাগরিক পার্টি
নিবন্ধ
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উচ্চশিক্ষা
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
জনস্বাস্থ্য
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
প্রযুক্তি
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
কাতার
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আরব আমিরাত বা দুবাই
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
লিবিয়া
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
ইসলাম
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
জোহরান মামদানি
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জলবায়ু পরিবর্তন
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
গণমাধ্যম
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
সোমালিয়া
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
ওমান
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment