নিরাপত্তারক্ষীরই ১৫ কোটির বাড়ি
রাখি যখন অটোরিকশায় ফারাহর অ্যাপার্টমেন্টে পৌঁছালেন, তখন তিনি নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বললেন এবং জানতে চাইলেন, সেখানে একটি অ্যাপার্টমেন্টের দাম কত। নিরাপত্তারক্ষীর উত্তর ছিল, ‘১৫ কোটি রুপি’। রাখি চমকে লিফটে উঠে ফারাহর অ্যাপার্টমেন্টে পৌঁছালেন। পরে ফারাহকে উদ্দেশ করে বললেন, ‘আমার বাড়ি আপনার থেকে বড়। আপনার বাড়ি ১৫ কোটি আর আমার বাড়ি ৫০ কোটি।’
ফারাহ হেসে জবাব দিলেন, ‘তুমি আমার বাড়ির দাম কমাচ্ছ কেন? আমার নিরাপত্তারক্ষীর ১৫ কোটির ফ্ল্যাট আছে এই ভবনে। তখন রাখি জিজ্ঞেস করেন তাঁর বাড়ির দাম কত? ফারাহ বললেন, ‘আমি বলতে পারি না। আমার আরও দুটি তলা আছে; সুইমিংপুলও আছে।’
রাখি মজার ছলে বললেন, ‘এ জন্যই তো বলি, বলিউডে আমাকে কাজের জন্য টাকা দেয় না, বলে সব টাকা ফারাহ খান নিয়ে যায়।’ ফারাহ হেসে বললেন, ‘কী বাজে কথা! আমি তো সবাইকে বিনা মূল্যে কাজ করে দিই।’
রাখি বাড়ি ছাড়ার সময় ফারাহ নিজে তাঁকে ‘জেমস বন্ড’ লিফটে নিয়ে গিয়েছিলেন, যা সরাসরি বাড়িতে পৌঁছে দেয়। ভ্লগে দেখা যায়, রাখি ফারাহকে অনুরোধ করলেন নতুন কোনো সিনেমা বানাতে এবং তাঁকে কাস্ট করতে।
ফারাহর কুকিং ভ্লগ
ফারাহ ২০২৪ সালে তাঁর কুকিং ভ্লগ শুরু করেন, যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। দর্শকেরা তাঁর ও রাঁধুনি দিলিপের মজার আড্ডা পছন্দ করেছেন। ভ্লগে দেখা যায়, ফারাহ বিখ্যাত ব্যক্তিদের বাড়ি ভিজিট করে নতুন রান্না শেখেন এবং মজাদার আলাপের সঙ্গে লাঞ্চ করেন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
![]() |
| ফারাহ খান ও রাখি সাওয়ান্ত। ভিডিও থেকে |

No comments