Monday, October 7, 2024
রাসেলের মৃত্যুতে স্তব্ধ পরিবার by ফাহিমা আক্তার সুমি
রাসেলের মৃত্যুতে স্তব্ধ পরিবার by ফাহিমা আক্তার সুমি
কাঁদতে কাঁদতে রাসেলের মা মাকসুদা বেগম মানবজমিনকে বলেন, আমার সন্তান তো নেই আর, তাকে তো গুলি করে মেরে ফেলেছে। আমি তো শেষ হয়ে গেছি। আমার ছেলেটা জুমার নামাজ পড়তে গেল আর ফিরে আসলো না। আমার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেছে। আমার দুই ছেলে ও এক মেয়ে। রাসেল ছিল সবার ছোট। সে তার বোনের কাছে থাকতো। কাছে হওয়ায় সেখানেই থেকে কাজ করতো। রাসেল যখন সময় পেতো আমাদের কাছে আসতো। মৃত্যুর চারদিন আগেও আমি গিয়ে রান্না করে নিজ হাতে বেড়ে খাইয়ে এসেছি। তিনি বলেন, ওইদিন রাসেল আমাকে বললো, ‘মা রাত দশটা বেজে গেছে আপনি বাসায় যান, দেরি হয়ে যাচ্ছে।’ শুক্রবারও মেয়ের বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি বাইরের পরিস্থিতি খারাপ দেখে। পরে তো ওর মৃত্যুর কথা শুনে যেতে হয়েছে। সোমবার কথা বলে এসেছি আর কথা হয়নি। আমরা ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। গ্রামে কোনো সম্পদ নেই। মোহাম্মদবাগে বাসা ভাড়া কম হওয়ায় বড় ছেলের সঙ্গে থাকি। ওর বাবা কয়েকবার স্ট্রোক করেছে। ছেলে মারা যাওয়ার পর আবার স্ট্রোক করেছে। আগে হাঁটতে চলতে পারতো এখন কথাই বলতে পারে না, বিছানায় শুয়ে থাকে। আমার রাসেল মাসে কিছু টাকা দিতো আমাদের ও নিজে চলতো। মারা যাওয়ার আগে আমাকে চশমা কিনতে এক হাজার টাকা দিয়েছিল আমি সেই টাকা দিয়ে চশমা কিনেছি। পরে বলেছিল, ‘মা আবার কিছুদিন পর তোমাকে টাকা দিবো।’ ওর বাবাকেও মেডিসিন কেনার টাকা দিতো। যখন যেটা আমাদের প্রয়োজন হয় সেটি দিতো। এখন আমাদের দেখবে কে? আমার সন্তানের মুখটা তো কিছুতেই ভুলতে পারছি না।
ওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে রাসেলের ভাই হাছান বলেন, ১৯শে জুলাই শুক্রবার রাসেল যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়। প্রত্যেক জুমায় সে এখানের বড় মসজিদে নামাজ পড়তে যেতো। নামাজ শেষে বের হলে তখন এলোপাতাড়ি গুলি ছুড়ে পুলিশ। এ সময় রাসেলের গলায় এসে একটি গুলি লেগে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সেখানে থাকা শিক্ষার্থীরা তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। রাসেলের ফোন থেকে আমার বোনকে কল করে ঘটনাটি জানায়। পরে বোন আমাকে জানালে বিকাল চারটার দিকে একসঙ্গে হাসপাতালে যাই। সেখানে গিয়ে দেখি তিনটা লাশের সঙ্গে আমার ভাইকে মর্গে রেখে দিয়েছে।
হাসপাতাল থেকে ভাইয়ের লাশ বের করতেও বাধা দেয়া হয় আমাদের। রাত দশটা বেজে গেলেও মরদেহ বের করতে দেইনি। একপর্যায়ে পেছনের দরজা দিয়ে বের করে নিতে গেলে দায়িত্বরত আনসার সদস্যরা মারধর করে আমাদের। কান্নাকাটি করে মানুষের হাত-পা ধরেছি ভাইয়ের লাশটি যেন দেয়। কোনোমতে পেছনের দরজা দিয়ে রাস্তায় ভাইকে বের করে আনলে আনসার সদস্যরা আবার ভেতরে নিয়ে যায়। পরে অনেক হাতজোড় করে ভাইয়ের লাশ নিয়ে আসি। কোনোমতে রাতে গোসল দিয়ে জুরাইন কবরস্থানে এগারোটার দিকে দাফন করা হয়। তিনি বলেন, আমরা জন্মের আগে থেকেই ঢাকায় থাকি। গ্রামে কোনো জমি-জায়গা নেই। চট্টগ্রাম থেকে আমার পরিবার অনেক আগে ঢাকায় এসেছে। বাবা-ভাইয়ের মৃত্যুর পর বেশি অসুস্থ হয়ে পড়েছে। কথা বলতে পারে না। রাসেল আমাদের সবার ছোট ছিল। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। সব ছোট ভাইটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। রাসেল আজ বেঁচে থাকলে তো চোখের সামনে ঘুরতো, দেখতে পেতাম। রাসেল যা আয় করতো পরিবারকে মোটামুটি খরচ দিতো। আমি গাড়ি মেরামতের কাজ করি। ভাইয়ের এমন মৃত্যু কোনো ভাই চায় না। এ পর্যন্ত অনেকে নাম-ঠিকানা নিয়ে গেছে কিন্তু কোনো সুফল পাইনি। কেউ খোঁজখবর রাখছে না। সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, অনেক ভদ্র ছিল। এত অল্প বয়সে আমার ভাইকে হারাতে হলো।
বোন শিরীন আক্তার বলেন, বাইরের অবস্থা খারাপ হওয়ায় সে সময় মালামাল বিক্রি করতে যেতে পারতো না। সেদিনও রাসেল বাসায় ছিল। খাবার খেয়ে জুমার নামাজ পড়তে গিয়েছিল। ১৮ই জুলাই যাত্রাবাড়ী বড় মসজিদের সামনে একটি ছেলের গায়ে গুলি লাগে। রাসেল তাকে রিকশায় তুলে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেই ছেলেটা সুস্থ হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছায় কিন্তু আজ আমার ভাইটা বেঁচে নেই। এর আগে রাসেল না বলে আন্দোলনে চলে যেতো। আমার ঘর থেকে প্রায়ই গুলির শব্দ শোনা যেতো। রাসেল যেদিন মারা যাবে সেদিন বাইরে যাওয়ার আগে আমাকে বলেছিল, ‘আপু নামাজ পড়তে যাই।’ আমি ওকে সাবধানে যেতে বলেছিলাম। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। যাওয়ার কিছুক্ষণ পর আমার নাম্বারে কল করে একজন মৃত্যুর খবর জানায়। পরে আমরা হাসপাতালে গিয়ে মৃত পাই। আমার মা হার্টের রোগী। আর বাবা তো আগে থেকেই অসুস্থ। এখন রাসেলের মৃত্যুর পর আরও অসুস্থ হয়ে পড়েছে। আমি রাতে ঘুমাতে পারি না, মনে হয় আমার ভাই পাশে শুয়ে আছে। এখন সবসময় মনে হয় আমার ভাই আমাকে এসে আপু বলে ডাকছে। আমার ভাইয়ের নামটা এখন পর্যন্ত শদীদদের তালিকায় উঠেনি। সরকার যেন আমার ভাইকে শহীদি মর্যাদাটুকু দেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 07
(27)
- আমেরিকার বোমায় মরছে ফিলিস্তিনিরা
- হামাস-ইসরাইল সংঘাতের এক বছর পূর্ণ আজ, ভালো নেই গাজ...
- হাতে আগুন দিয়ে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ
- ৭ অক্টোবর: নারকীয় হামলার দৃশ্যে থমকে গিয়েছিল বিশ্ব
- রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি
- দক্ষিণ ইসরায়েলে বন্দুক হামলায় এক নারী পুলিশ নিহত
- গাজা যুদ্ধের এক বছর: রক্ত, লাশ আর বারুদের গন্ধের ভ...
- গণহত্যা মামলা: বিচার নিয়ে সমন্বয়হীনতা by শুভ্র দেব
- বিবিসির বিশ্লেষণ: সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্...
- সেনাসদরে প্রধান উপদেষ্টা: দেশের ক্রান্তিলগ্নে সেনা...
- রাসেলের মৃত্যুতে স্তব্ধ পরিবার by ফাহিমা আক্তার সুমি
- ১৩ বছরে শিল্পকলায় লাকীর থাবা by মারুফ কিবরিয়া
- খাস্তগীরের নিয়োগ বাতিল, মেরিটাইম সচিবের পদত্যাগ
- আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই করে কারখানা বন্ধ
- ‘ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে’ -বাপ্পারাজ
- ভাসছে শেরপুর
- আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও আসামি
- অক্টোবরে তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধ...
- অদ্ভুত এক চোর!
- বিরক্ত অনন্যা
- গাজার মসজিদে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৮
- ৭ বছর বন্ধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম: আ'ল...
- আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতে ট্রাম্পকে জেতানো জর...
- খাইবার পাখতুনখোয়ায় সেনা-জঙ্গি লড়াই, উভয়পক্ষের নিহ...
- সীমান্তে বিএসএফ’র টার্গেট বাংলাদেশের মানুষ- রিজভী
- ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার আব্দুল্লাহ্ আল মামুন...
- রাশিয়ার বিরুদ্ধে ৯৩ যুদ্ধবন্দি হত্যার অভিযোগ ইউক্র...
-
▼
Oct 07
(27)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment