Monday, October 7, 2024
১৩ বছরে শিল্পকলায় লাকীর থাবা by মারুফ কিবরিয়া
১৩ বছরে শিল্পকলায় লাকীর থাবা by মারুফ কিবরিয়া
উত্তীর্ণ না হওয়া প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে ১০টি পদে নিয়োগ দিয়ে সরকারের ৮ কোটি টাকার বেশি অর্থ ক্ষতিসাধনের মামলায় লাকীকে আসামি করা হয়। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে আরও ২৩ জনকে। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি করেন। বিকালে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কালচারাল অফিসার আল মামুন, মো. হামিদুর রহমান, সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, বেগম রুনা লায়লা মাহমুদ, সহকারী পরিচালক (বাজেট ও প্ল্যানিং) বেগম সামিরা আহমেদ, স্টেজ ম্যানেজার বেগম রহিমা খাতুন, গাইড লেকচারার মো. মাহাবুবুর রহমান, ইনস্ট্রাকটর (সংগীত ও যন্ত্র) বেগম মীন আরা পারভীন, ইনস্ট্রাকটর (নৃত্য) প্রিয়াংকা সাহা, যন্ত্রশিল্পী (গ্রেড-৩) নারায়ণ দেব লিটন, যন্ত্রশিল্পী (গ্রেড-৩) মোহাম্মদ জিয়াউল আবেদীন, নৃত্যশিল্পী (গ্রেড-৩) বেগম লায়লা ইয়াসমিন, বেগম মিফতাহল বিনতে মাসুক ও বেগম সুমাইতাহ তাবাসসুম ধানম, কণ্ঠশিল্পী বেগম রোকসানা আক্তার রূপসা, আবদুল্লাহেল রাফি তালুকদার, মো. সোহানুর রহমান, বেগম আবিদা রহমান সেতু, বেগম মোহনা খাস এবং ক্যামেরাম্যান (জনসংযোগ) মো. রুবেল মিয়া।
মামলার অভিযোগে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষার নম্বরপত্রে অসৎ উদ্দেশ্যে আসামিরা পরস্পর যোগসাজশে জাল জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে অনুত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ১০টি পদে ২৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন। পরে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ করে বিভিন্ন পদে যোগদান করে তাদের বেতনভাতা বাবদ সরকারি তহবিল থেকে ৮ কোটি ২৮ লাখ ৪৯৫ টাকা উত্তোলন করে সরকারকে আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভুয়া বিলে শতকোটি টাকা আত্মসাৎ: লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে শুধু নিয়োগ দুর্নীতিরই অভিযোগ নয়, দুদকের টেবিলে অনুসন্ধান চলমান রয়েছে বিভিন্ন বিল-ভাউচারের নামে টাকা আত্মসাতের তথ্যও। সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০শে জুন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। ২০২০-২১ অর্থবছরের ৩০শে জুন বিভিন্ন অনুষ্ঠান দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাৎ করেন। তাকে এ কাজে সহায়তা করেন তার সিন্ডিকেটের সদস্য কালচারাল অফিসার সহকারী পরিচালক (হিসাব) আল হেলাল ও উপপরিচালক (অর্থ) শফিকুল ইসলাম। ২০২১ সালে ৩০শে জুন আটজন কালচার অফিসারকে জেলায় বদলি করেছিল মন্ত্রণালয়। শিল্পকল্পার ডিজি প্রায় ৩ কোটি টাকা খরচ করে তাদের বদলির আদেশ বাতিল করান। এরপর এসব কর্মকর্তাকে নিয়ে মিটিং করে অনুষ্ঠান দেখিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি বিভিন্ন জেলার কালচার অফিসারদের ঢাকায় এনে সুযোগ-সুবিধা দিয়ে টাকা আত্মসাতের পথ সুগম করেন।
সূত্র আরও জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে এশীয় চারুকলা প্রদর্শনী হয়নি। কিন্তু ১২-১৫ কোটি বাজেট আত্মসাতের জন্য ভার্চ্যুয়াল অনুষ্ঠান করে কাগজপত্র বানানো হয়। যারা চারুকলার কাজ বোঝেন, তাদের এ কাজের সঙ্গে রাখা হয়নি। তিনি নিজের পছন্দের লোক দিয়ে চারুকলা প্রদর্শনীর জোট করেন। ২০২০-২১ অর্থবছরের শিল্পকলা একাডেমির ৩৫ কোটি টাকা আত্মসাতের ব্যবস্থা করেন। তিনি একাডেমির সচিবকে ২০২১ সালের জুন মাসে সরিয়ে দিয়ে অন্য একজনকে সচিবের দায়িত্ব দেন। পরে প্রতি বছর জুন মাসে ২৫-৩০ কোটি টাকা আত্মসাৎ করেন। এসব টাকার ভাগ তার সিন্ডিকেটের সদস্যরা পেয়ে থাকতেন।
সূত্র জানায়, ২০২১ সালের ৩০শে জুন শিল্পকলা একাডেমির আগের সচিব নওশাদ হোসেন বদলি হলে ওইদিনই নতুন আদেশ জারি করে একাডেমির চুক্তিভিত্তিক পরিচালক সৈয়দা মাহবুবা করিমকে সচিবের দায়িত্ব দেন লাকী। এরপর ৩০শে জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ২৬ কোটি টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া লাকীর বিরুদ্ধে সংগীত বিভাগের কক্ষে ব্যবহারের জন্য পর্দা, ক্রোকারিজ ও আসবাবপত্র না কিনে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ বরাদ্দ, ডান্স অ্যাগেইনস্ট করোনা কর্মসূচির আওতায় নৃত্যদলের সম্মানী, হার্ডডিস্ক ক্রয়, ডকুমেন্টেশন, প্রপস-কস্টিউম, প্রচার ও বিবিধ খরচ দেখিয়ে শতকোটি টাকা আত্মসাৎ করেন।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনেক অভিযোগ। এগুলো অনুসন্ধান চলমান রয়েছে। তিনি ডিজি থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ছিল। সে কারণে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনুসন্ধানের গতিও থেমে থাকে। তবে ৫ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর এই অনুসন্ধান নিয়ে কেউ আর বাধা দেয়নি।
সূত্র জানায়, ২০২২ সালের ৫ই জানুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে শিল্পকলার ঢাকা কার্যালয়ে বরাদ্দকৃত বাজেট ও ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথিপত্রের ফটোকপি এবং ২০২০-২১ অর্থবছরে অব্যয়িত ৩৫ কোটি টাকা ২০২১ সালের ৩০ জুনে ব্যয়করণসংক্রান্ত রেকর্ডপত্র তলব করা হয়েছিল। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্রের ফটোকপি, ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যয়সংক্রান্ত বিভিন্ন ভাউচার-ক্যাশ বই এবং শিল্পকলা একাডেমি নামীয় সোনালী ব্যাংক (সেগুনবাগিচা শাখা) অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি চাওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতেও একইভাবে নথিপত্র তলব করা হয়। তবে ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর ধীরে ধীরে তথ্য আসা শুরু হয়েছে। ফলে একটি মামলা খুব দ্রুতই করতে পেরেছে দুদক।
অনুসন্ধান চলছে পাচারেরও: শিল্পকলার ডিজি থাকাকালীন সময়ে নানা অনিয়মের মাধ্যমে শতকোটি টাকার অবৈধভাবে মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে লাকীর বিরুদ্ধে। এসব টাকার বেশির ভাগই বিদেশে পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধান সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সাবেক ডিজি লাকীর অর্থ পাচারের বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া দুদকও এসব নিজস্ব কৌশলে তথ্য সংগ্রহ শুরু করেছে।
মামলা ও অভিযোগের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় লাকীর সঙ্গে। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ই এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান। ২০২৩ সালের ২৯শে মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। এতে টানা একযুগেরও বেশি সময় শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর শিল্পকলার ডিজির পদ থেকে সরে দাঁড়ান লাকী। তার স্থলাভিষিক্ত হয়েছেন সৈয়দ জামিল আহমেদ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 07
(27)
- আমেরিকার বোমায় মরছে ফিলিস্তিনিরা
- হামাস-ইসরাইল সংঘাতের এক বছর পূর্ণ আজ, ভালো নেই গাজ...
- হাতে আগুন দিয়ে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ
- ৭ অক্টোবর: নারকীয় হামলার দৃশ্যে থমকে গিয়েছিল বিশ্ব
- রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি
- দক্ষিণ ইসরায়েলে বন্দুক হামলায় এক নারী পুলিশ নিহত
- গাজা যুদ্ধের এক বছর: রক্ত, লাশ আর বারুদের গন্ধের ভ...
- গণহত্যা মামলা: বিচার নিয়ে সমন্বয়হীনতা by শুভ্র দেব
- বিবিসির বিশ্লেষণ: সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্...
- সেনাসদরে প্রধান উপদেষ্টা: দেশের ক্রান্তিলগ্নে সেনা...
- রাসেলের মৃত্যুতে স্তব্ধ পরিবার by ফাহিমা আক্তার সুমি
- ১৩ বছরে শিল্পকলায় লাকীর থাবা by মারুফ কিবরিয়া
- খাস্তগীরের নিয়োগ বাতিল, মেরিটাইম সচিবের পদত্যাগ
- আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই করে কারখানা বন্ধ
- ‘ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে’ -বাপ্পারাজ
- ভাসছে শেরপুর
- আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও আসামি
- অক্টোবরে তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধ...
- অদ্ভুত এক চোর!
- বিরক্ত অনন্যা
- গাজার মসজিদে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৮
- ৭ বছর বন্ধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম: আ'ল...
- আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতে ট্রাম্পকে জেতানো জর...
- খাইবার পাখতুনখোয়ায় সেনা-জঙ্গি লড়াই, উভয়পক্ষের নিহ...
- সীমান্তে বিএসএফ’র টার্গেট বাংলাদেশের মানুষ- রিজভী
- ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার আব্দুল্লাহ্ আল মামুন...
- রাশিয়ার বিরুদ্ধে ৯৩ যুদ্ধবন্দি হত্যার অভিযোগ ইউক্র...
-
▼
Oct 07
(27)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment