লোহিতসাগরে রাসায়নিক ট্যাংকার ছিনতাই করেছে সোমালীয় জলদস্যুরা

সোমালীয় জলদস্যুরা লোহিতসাগরের দক্ষিণাঞ্চল থেকে ফিলিপাইনের ১৮ জন নাবিকসহ একটি রাসায়নিক ট্যাংকার ছিনতাই করেছে। ইউরোপীয় ইউনিয়নের জলদস্যুতা দমনবিষয়ক মিশন গতকাল সোমবার এ তথ্য জানায়।
মিশনটি এক বার্তায় জানায়, গত রোববার ভোরে আরব উপদ্বীপ ও আফ্রিকার প্রবেশদ্বারের মধ্যবর্তী বাবেল মান্দেবের উত্তরাঞ্চলে সোমালীয় দস্যুরা ছোট ছোট অস্ত্র নিয়ে এমটি মোটিভেটর নামের ওই ট্যাংকারটিতে আক্রমণ করে। ঘটনার পর মিশনটি ট্যাংকারটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি।