Tuesday, October 15, 2024
বিটিভি’র মাহফুজার অনিয়ম-দুর্নীতি: দশ মাসেও শেষ হয়নি অনুসন্ধান by মারুফ কিবরিয়া
বিটিভি’র মাহফুজার অনিয়ম-দুর্নীতি: দশ মাসেও শেষ হয়নি অনুসন্ধান by মারুফ কিবরিয়া
দুদক সূত্রে জানা গেছে, বিটিভি’র সাবেক জিএম দায়িত্বে থাকাকালীন মাহফুজা আক্তারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এই অভিযোগের মধ্যে রয়েছে- শিল্পী সম্মানির ১৩ কোটি ২৮ লাখ টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে তা আত্মসাতের ঘটনা। দুদকের একটি দল বিষয়টি অনুসন্ধান করছে। এ ছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরের মে-জুন ২০২৪ মাসে অনুষ্ঠান না করে, ভুয়া বিল-ভাউচার এবং বাজেটের মাধ্যমে ১৮ কোটি টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে মাহফুজা আক্তারের বিরুদ্ধে। বিটিভি’র একাধিক সূত্র জানিয়েছে, অর্থ আত্মসাতের এসব কর্মকাণ্ডে বিটিভি’র সাবেক ডিজি জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততাও রয়েছে। এ ছাড়া আত্মসাতের এই সিন্ডিকেটের সঙ্গে অতিরিক্ত পরিচালক (অর্থ) মো. আতাউর রহমান, নিয়ন্ত্রক (ডিজাইন) মোহাম্মদ সেলিম, পিএম মোহাম্মদ মোল্লা আবু তৌহিদ এবং পিএম (চলতি দায়িত্ব) সাহরিয়ার মোহাম্মদ হাসানের নামও রয়েছে। দুদকের কর্মকর্তারা জানান, অনুসন্ধানে যাদের নাম আসছে তাদের কার কি দায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত একটি অনুসন্ধানের মধ্যে একাধিক অভিযোগ থাকায় বেশি দেরি হচ্ছে বলেও জানা গেছে।
সূত্র জানায়, এর আগেও মাহফুজা আক্তার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালনকালেও ১ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত খরচের নামে আত্মসাৎ করেছেন। অন্যদিকে, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ অনুমোদিত বাংলাদেশ টেলিভিশনের শিল্পী, নাট্যকার, গীতিকার, পাণ্ডুলিপি রচয়িতা ও কলাকুশলী তালিকাভুক্তি এবং গ্রেডেশন নির্ধারণ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে ১৭৬১ জন শিল্পীকে তালিকাভুক্ত করেছে বিটিভি’র সাবেক মহাপরিচালক, ডিডিজি ড. সৈয়দা তাসমিনা আহমেদ (কমিটির আহ্বায়ক), ঢাকা কেন্দ্রের সাবেক জিএম এবং পিএম মোহাম্মদ মোল্লা আবু তৌহিদ (কমিটির সদস্য সচিব)। শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা লঙ্ঘন করে নিজের ইচ্ছামতো কমিটি গঠনের নামে ১৭৬১ জন শিল্পীকে তালিকাভুক্ত করা হয়েছে বলেও অভিযোগনামায় উল্লেখ রয়েছে।
সূত্র আরও জানায়, সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম ক্ষমতার অপপ্রয়োগ করে এবং নীতিমালা লঙ্ঘন করে তালিকাভুক্তির আগে এবং পরে নিজের ছেলেকে দিয়ে বহু অনুষ্ঠান নির্মাণ করে ১০৭টি চেক নিয়েছেন। ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তার ছেলেকে সংবাদ পাঠকসহ নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি এবং আধুনিক গানে তালিকাভুক্ত করেন। আর এসব অনিয়মের সঙ্গে মাহফুজা আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে দুদক সূত্রে। সূত্র আরও জানায়, মাহফুজা আক্তার চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপপ্রয়োগ করে নিজেই প্রযোজক সেজে ৬৩৯টি অনুষ্ঠান নির্মাণ দেখিয়ে ভুয়া বিল-ভাউচার এবং নামে-বেনামে প্রায় ৯৮ লাখ টাকা উত্তোলন করেছেন।
সূত্র জানায়, মাহফুজা আক্তার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম হিসেবে চলতি দায়িত্ব পালনকালে এবং এইচডিটিভি প্রকল্পের পিডি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে এই অনিয়মের বিষয়ে জানতে চট্টগ্রাম কেন্দ্রে বেশ কয়েকটি পত্র প্রেরণ করেছেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তা।
দুদকের অনুসন্ধান সূত্র বলছে, মাহফুজা আক্তারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। পাচারকৃত অর্থে কানাডার টরেন্টোতে বাড়ি কিনেছেন। দুদকের অনুসন্ধান টেবিলে এসব তথ্যও রয়েছে। পাচারের বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংস্থাটির পক্ষ থেকে বিএফআইইউতে চিঠি পাঠানো হয়েছে।
সূত্রের বরাতে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই বিটিভি’র ঢাকা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিটিভি’র একাধিক কর্মকর্তার দাবি, ভবনের বাইরের হামলা ও ভাঙচুর এবং অগ্নিসংযোগ একটি পক্ষ করেছে। আর ভেতরের অগ্নিসংযোগের সঙ্গে মাহফুজা আক্তারসহ তার সিন্ডিকেটের কর্মকর্তারা জড়িত।
এদিকে বিটিভি’র শিল্পী, কলা-কুশলী, কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, বিটিভি’র ইতিহাসে এ ধরনের লুটপাট কখনোই ঘটেনি। এই সিন্ডিকেটের কারণেই বিটিভি’র ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে ঢাকা কেন্দ্রের শিল্পী সম্মানি খাতে ৬৯ কোটি টাকা বরাদ্দ থাকলেও ৬ মাস অনুষ্ঠান নির্মাণ না করে পুরো খরচ দেখানো হয়েছে। এক্ষেত্রে প্রায় ৩৫ কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানান একাধিক বিটিভি’র কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতির এই সিন্ডিকেটের বিরুদ্ধে বহু শিল্পী, কলা-কুশলী, কর্মকর্তা-কর্মচারী সমপ্রতি মানববন্ধন করে বিটিভি’র সামনে।
অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম মানবজমিনকে বলেন, এ বিষয়ে অনুসন্ধান চলছে। কর্মকর্তা ভালো বলতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, মাহফুজা আক্তার ও বিটিভি’র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনায় অনুসন্ধানগুলো ধীরে এগুচ্ছে। তবে কাজ একদম শেষের দিকে। আগামী মাসেই প্রতিবেদন জমা দেয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে মাহফুজা আক্তারকে একাধিকবার কল করা হয়। তিনি তার মুঠোফোন রিসিভ করেননি। এমনকি বক্তব্য জানতে তাকে ক্ষুদে বার্তাও পাঠানো হয়েছে। তাতে সাড়া দেননি মাহফুজা আক্তার। তবে এই প্রতিবেদকের কাছে থাকা অন্য একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় কল রিসিভ করে মাফফুজা আক্তারের স্বামী পরিচয়ে একজন কথা বলেন। তিনি বলেন, নম্বরটি বাসায় ব্যবহার হয়। তিনি (মাহফুজা) বাসায় নেই। আসলে আপনার কথা বলবো।
সার্বিক বিষয়ে জানতে বিটিভি’র বর্তমান মহাপরিচালক মো. মাহবুবুল আলম মানবজমিনকে বলেন, এটি একটি সেনসেটিভ বিষয়। এ ব্যাপারে কথা বলতে হলে সামনাসামনি আসুন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1395)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 15
(22)
- ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ হলে যুদ্ধও বন্ধ হবে’
- ‘পালাব না’ বলে কোথায় গেলেন ওবায়দুল কাদের, জানেন না...
- নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত ‘ভারত সরকার মদদপুষ্ট’ বিষ...
- বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় প্রাণের সন্ধানে নাসা
- ইসরাইলি হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি
- গল্প- ভিখারিনী by রবীন্দ্রনাথ ঠাকুর
- লেবাননের খ্রিস্টান গ্রামে ইসরায়েলের বিমান হামলা, ন...
- ঘিরে ফেলল চীন, পাল্টা পদক্ষেপে সেনা পাঠাল তাইওয়ান
- আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ড্রোন হামলা
- যুক্তরাষ্ট্রে নির্বাচন চীনাদের ভাবনা কী
- বিটিভি’র মাহফুজার অনিয়ম-দুর্নীতি: দশ মাসেও শেষ হয়ন...
- আফ্রিকাসহ ১০৪টি দেশ সমর্থন জানালেও ইসরাইল-নিন্দাপত...
- পলিথিন ও প্লাস্টিক বন্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ...
- প্রবাসীরা ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছেন by এম এস সেকিল ...
- চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াবে সরকার
- লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
- গুলিতে স্বামীর মৃত্যু, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা ল...
- তিন মাস পর্যবেক্ষণ এরপর কৌশল নির্ধারণ বিএনপি’র by ...
- বিচার বিভাগ থেকে অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দোসরদে...
- ‘শেখ হাসিনার ট্র্যাভেল ডকুমেন্ট ইস্যু গণঅভ্যুত্থান...
- প্রকাশিত সংবাদের বিষয়ে ওরিয়নের ব্যাখ্যা
- কানাডার কূটনীতিককে তলব নয়া দিল্লির: কূটনৈতিক উত্তেজনা
-
▼
Oct 15
(22)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment