Tuesday, October 15, 2024
কানাডার কূটনীতিককে তলব নয়া দিল্লির: কূটনৈতিক উত্তেজনা
কানাডার কূটনীতিককে তলব নয়া দিল্লির: কূটনৈতিক উত্তেজনা
এতে আরও বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে সুনির্দিষ্ট অভিযোগ আনেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপর থেকে আমাদের পক্ষ থেকে বহুবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকারের সঙ্গে কোনো তথ্যপ্রমাণ শেয়ার করেনি কানাডা সরকার। সর্বশেষ আবার যে অভিযোগ আনা হয়েছে তাতে কোনো সত্যতা নেই। এতে সন্দেহ নেই যে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ভারতকে হেয় করার বিষয়ে এই তদন্ত করা হচ্ছে। এতে আরও বলা হয়, হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা হলেন ভারতের সবচেয়ে সিনিয়র কূটনীতিক। তার ৩৬ বছরের উজ্জ্বল ক্যারিয়ার আছে। তিনি জাপান এবং সুদানের রাষ্ট্রদূতও ছিলেন। একই সঙ্গে ইতালি, তুরস্ক, ভিয়েতনাম ও চীনের দায়িত্বও পালন করেছেন। কানাডা সরকার তার সঙ্গে যে আচরণ করছে তা অবজ্ঞা ও হাস্যকর। এর মধ্যদিয়ে তাকে হেয় করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি লাওসে আসিয়ান সামিটের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে সংক্ষিপ্ত কথা হয়। তারপর সর্বশেষ এই অবস্থা দাঁড়িয়েছে এই দু’টি দেশের মধ্যে। নয়াদিল্লি এই বৈঠককে অপ্রয়োজনীয় বলে বর্ণনা করেছে। কিন্তু ট্রুডো এটাকে দু’জনের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এতে তিনি কানাডার নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন। আইনের শাসন সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার (মোদি) সঙ্গে যে, আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত বলবো না। তবে কানাডার যেকোনো সরকারের মতো মৌলিক অন্যতম দায়িত্ব কানাডিয়ানদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1395)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 15
(22)
- ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ হলে যুদ্ধও বন্ধ হবে’
- ‘পালাব না’ বলে কোথায় গেলেন ওবায়দুল কাদের, জানেন না...
- নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত ‘ভারত সরকার মদদপুষ্ট’ বিষ...
- বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় প্রাণের সন্ধানে নাসা
- ইসরাইলি হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি
- গল্প- ভিখারিনী by রবীন্দ্রনাথ ঠাকুর
- লেবাননের খ্রিস্টান গ্রামে ইসরায়েলের বিমান হামলা, ন...
- ঘিরে ফেলল চীন, পাল্টা পদক্ষেপে সেনা পাঠাল তাইওয়ান
- আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ড্রোন হামলা
- যুক্তরাষ্ট্রে নির্বাচন চীনাদের ভাবনা কী
- বিটিভি’র মাহফুজার অনিয়ম-দুর্নীতি: দশ মাসেও শেষ হয়ন...
- আফ্রিকাসহ ১০৪টি দেশ সমর্থন জানালেও ইসরাইল-নিন্দাপত...
- পলিথিন ও প্লাস্টিক বন্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ...
- প্রবাসীরা ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছেন by এম এস সেকিল ...
- চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াবে সরকার
- লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
- গুলিতে স্বামীর মৃত্যু, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা ল...
- তিন মাস পর্যবেক্ষণ এরপর কৌশল নির্ধারণ বিএনপি’র by ...
- বিচার বিভাগ থেকে অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দোসরদে...
- ‘শেখ হাসিনার ট্র্যাভেল ডকুমেন্ট ইস্যু গণঅভ্যুত্থান...
- প্রকাশিত সংবাদের বিষয়ে ওরিয়নের ব্যাখ্যা
- কানাডার কূটনীতিককে তলব নয়া দিল্লির: কূটনৈতিক উত্তেজনা
-
▼
Oct 15
(22)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
No comments:
Post a Comment