Wednesday, June 7, 2017
ব্যাংক লুটেরাদের বিচার দাবি জাতীয় সংসদে
ব্যাংক লুটেরাদের বিচার দাবি জাতীয় সংসদে

ব্যাংক লুটেরাদের বিচার দাবি করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির সংসদ সদস্যরা বলেছেন, সরকার ব্যাংক লুটেরাদের বিচার করার পরিবর্তে উল্টো নানাভাবে করারোপের নামে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। আমানতের ওপর আবগারি শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে তারা আরও বলেন, আগে ব্যাংকে সুদ থেকে শুল্ক কাটা হতো, এবারের বাজেটে জনগণের গচ্ছিত আসল টাকাতেই হাত দেয়া হয়েছে। এতে সরকারের শুধু ইমেজই (ভাবমূর্তি) ক্ষুণ্ণ হয়নি, ভোটব্যাংকেও আঘাত হানবে। মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য এসব কথা বলেন। এ সময় সরকারি দলের কোনো কোনো সদস্য তাদের সঙ্গে তাল মিলিয়ে প্রায় একই সুরে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও নুরুল ইসলাম ওমর। সরকারি দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সোহরাব হোসেন, মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব। সংসদ সদস্যরা বলেন, আবগারি শুল্ক আরোপে সাধারণ আমানতকারীরা আতঙ্কে আছেন। এতে মানুষ ব্যাংকে টাকা রাখবেন না। এছাড়া দেশ থেকে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার হচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে সহজে বিদেশে পাচার করছে। কিন্তু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
আইন থাকলেও বাস্তবায়ন নেই। ব্যাংকিং খাতে চলছে লুটপাট। কিন্তু মূল হোতারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। বিনিয়োগে চলছে স্থবিরতা। গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাবে বিনিয়োগ হচ্ছে না। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান হচ্ছে না। এসব বিষয়ে সমাধান না হলে দেশের অর্থনীতি এগোবে না। এদিকে আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন- অর্থ পাচার যেটা হয়, সেটা বেআইনি, সেটা রুদ্ধ করার সুযোগ নেই। তবে পাচারের সুযোগ কমাতে আগামী মাসেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কাজী ফিরোজ রশীদ বলেন, আস্তিক, নাস্তিক, বামপন্থী-চরমপন্থী হাইব্রিড- সবাইকে নৌকায় তুলেছেন। এত পরিমাণ লোক নৌকায় উঠেছে যে, নৌকা এখন ডুবো ডুবো। এ আস্তিক-নাস্তিক নিয়া সাগর পাড়ি দিবেন ক্যামনে? নির্বাচনই বা কিভাবে পাড়ি দেবেন? তিনি আরও বলেন, ’৭০ সালের নৌকা আর এখনকার নৌকা এক নয়। ’৭০ সালের নৌকা ছিল ছোট। ছোট নৌকা নিয়েই কিন্তু বঙ্গবন্ধু সাড়ে ৭ কোটি লোক নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। এখন বাজেট অনেক বড়, নৌকাও অনেক বড়। নৌকায় কারে উঠিয়েছেন এখন? কাজী ফিরোজ রশীদ বলেন, যেখানে আওয়ামী লীগের ত্যাগী নেতারা উঠতে পারেননি। ভোট দেন- দেখবেন, এই আস্তিক-নাস্তিক আর হাইব্রিড আওয়ামী লীগারদের সঙ্গে ত্যাগী আওয়ামী লীগারদের দূরত্ব বেড়ে গেছে। পাশে এদের কাউকে পাবেন না। তিনি বলেন, ‘টাকা খরচ তো হয়েই গেছে। এখন আইছেন সংসদে, কেন? এই টাকা হচ্ছে জনগণের টাকা। জনগণের ট্যাক্সের টাকা। খরচ কইর্যা আইছেন আমাদের বৈধতা দেন। আমাদের বৈধতা তো দিতেই হবে। কারণ সরকারি দল হ্যাঁ-না ভোটে জিতে যাবে। বৈধতা হয়েই গেল। এটা অনৈতিক, অসাংবিধানিক।’ বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলি। আরও একটু বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলি। মাননীয় অর্থমন্ত্রী। দেশের সমস্ত জনগণকে মনে করেছেন পুতুল। পুতুলের যেমন বাকশক্তি নাই। এই দেশের ১৬ কোটি মানুষও বাকশক্তি হারিয়ে ফেলেছে, তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাদের বোধশক্তি নেই। তাহলে কি এখানে এ বাজেট আসে? ৪৯টি মন্ত্রণালয়ের মধ্যে ২৭টি মন্ত্রণালয় বেশি খরচ করে ফেলেছে। একজন বলেছে, ১৮ হাজার কোটি টাকা মাত্র। এক লাখ কোটি টাকা যেহেতু পাচার হয়ে গেছে দেশ থেকে। তা হলে ওই ১৮ হাজার কোটি টাকা কিছুই না। সেইজন্য এটা বলে।’ জাতীয় পার্টির এ সংসদ সদস্য আরও বলেন, ‘কালকে একজন হুইপ বললেন, দ্রব্যমূল্য যা বেড়েছে তাতেও মানুষ খুশি। একথা শুনলে মানুষ হাসে।
আপনি তো আলো-বাতাস সবকিছু ফ্রি পান। আপনারা বুঝতে পারবেন না। মানুষের ইনকাম বাড়ে নাই। রাজপথে ইফতারি খেয়ে রোজা ভাঙতে হয়। সেজন্য তাদের ব্যথার কথা বুঝবেন না। জনগণের টাকা ভাঙলেন, সংসদের কাছে আইছেন বৈধতা নিতে।’ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘অর্থমন্ত্রী এই টাকা খরচ করার পিছনে যুক্তি দেখান। মন্ত্রীরা বিরাট বিরাট বহর নিয়ে বিদেশে যান। এমন এমন মন্ত্রী আছেন বছরে ৯ মাস বিদেশ থাকেন। কারণ কোথাও কোনো জবাবদিহিতা নেই।’ তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের সময় তিনি (আবুল মাল আবদুল মুহিত) ২টি বাজেট দিয়েছেন। খুব ভালো বাজেট দিয়েছেন। ৫ হাজার ৮০০ কোটির বাজেট। এ বাজেট দিয়েই আমরা ৪৬০টি উপজেলা করেছিলাম, জেলা পরিষদ করেছিলাম।’ অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাংকে আমানত রাখবেন আবগারি শুল্ক বসিয়েছেন। আগে সুদ থেকে টাকা কাটা হতো এখন কাটবেন আসল থেকে। ভোটের আগে বাজেট... ভোট যে কি পরিমাণ নষ্ট হয়েছে রাস্তায় না গেলে বুঝবেন না।’ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সরকারে গেলে দুই ধরনের লোকের অভাব হয় না। একটি হল তেল দেওয়া, আরেকটি হল বাঁশ দেওয়া। ব্যাংক লুট যারা করেছে তাদের বিচার না করে জনগণকে...। জনগণকে পুতুল ভাববেন না।’ জাপার আরেক সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘একজন সিনিয়র মন্ত্রী বলেছেন, সমুদ্র কি নৌকা দিয়ে পাহারা দেওয়া যায়? যায় না। সমুদ্র পাহারা দিতে হলে জাহাজ কিনতে হবে। আমিও তাই বলব। নৌকা দিয়ে কিছুই করা যাবে না। নৌকায় আপনারা সবাই উঠে পড়েছেন। নৌকা এখন ডুবো ডুবো। তাই আমি আরও বলব, নৌকা দিয়ে সমুদ্র পাহারা দেয়া যাবে না। নৌকা দিয়ে দেশের অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না। দেশের অর্থনীতি এগিয়ে নিতে হলে আরও কিছু লাগবে। কি লাগবে? লাঙল লাগবে। এর আগেও লাঙ্গলকে লেগেছে।’ ফখরুল ইমাম আরও বলেন, গত ৩ বার লাঙল দিয়ে আমরা আপনাদের সাহায্য করেছি। তবে প্রবলেম কোথায় জানেন? আপনাদের সাহায্য করার পর ভুলে যান। এবারও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কি ভূমিকা ছিল। সেটা ভুলে গেছেন। ৩ জনকে দিয়ে সহায়তা করছি। আরও চাইলে সামনে বসে আছেন, দেওয়া যাবে।’ তিনি বলেন, ‘এক লাখ টাকার ওপরে ট্যাক্স-আবগারি শুল্ক ধরা হলে মূলধন কমে যায়। মানুষ ব্যাংকে টাকা রাখতে চায় না। বালিশের নিচে, মাটির নিচেও প্রবলেম আছে। সেটা নাকি সরকারের। আকারে-প্রকারে অর্থমন্ত্রী রেকর্ড করতে চান। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে খাজনা বেশি আদায় করতে হবে। সরকার মানেই খাজনা আদায়কারী, জনগণ মানেই খাজনা দেওনওয়ালা।’ পাচার হওয়া অর্থ উদ্ধারে কোনো উদ্যোগ নেই জানিয়ে ফখরুল ইমাম বলেন, ‘অর্থ পাচার রোধে আইন করেছেন। কিন্তু যথাযথ প্রয়োগ করছেন না। বিদেশে অর্থ পাচার করে কথিত শিল্পোদ্যোক্তারা গাড়ি-বাড়ি করেছেন।’ রেমিটেন্স কম আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘মেগা প্রকল্প নিয়ে মেগাজটে পড়েছে সরকার। সামনে নির্বাচন। আগামী ২ বছরের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না। পার ক্যাপিটা ইনকাম...। অর্থনীতি ভয়াবহ অবস্থায় আছে। আশা করি, অর্থমন্ত্রী সবকিছু উতরে এগিয়ে নেবেন দেশকে।’ জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে বলেন, ব্যাংকে টাকা রাখা নিয়ে দেশের জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেভাবে বিষয়টি প্রচার হয়েছে তাতে আবগারি শুল্ক প্রত্যাহার করে নিলেও সরকারের যে ইমেজ ক্ষুণœ হয়েছে, তা পূরণ হবে না। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেন পৃথিবীর সব দেশে নাকি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। কিন্তু বাংলাদেশের মতো কোথাও এভাবে সাগরচুরির ঘটনা ঘটে না। ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আরও তিনি তাদের পুরস্কৃত করছেন।’ সরকারি দলের সংসদ সদস্য সোহরাব হোসেন বলেন, বিনিয়োগ না থাকায় অর্থনীতি সচল হচ্ছে না। বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোক্তাদের নগদ প্রণোদনা দিতে হবে। ১৯৯৬ সালে এ ধরনের একটি সুযোগ ছিল। ফলে ওই সময় ব্যাপক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল। অভ্যন্তরীণ শিল্পায়নের জন্য এ সুবিধা দিতে হবে। তিনি বলেন, কালো টাকা বিদেশ চলে যাচ্ছে। আইন করে অপ্রদর্শিত আয় প্রকাশের সুযোগ দেয়া উচিত। বর্তমান বৈধ আয় (কলো টাকা) প্রকাশের সুযোগ নেই। এ সুযোগ দেয়া হলে টাকা সরবরাহ বাড়বে। এতে অর্থনীতি চাঙ্গা হবে। তিনি আরও বলেন, ব্যাংক গ্রাহকের আমানতের ওপর আবগারি শুল্ক আরোপের ফলে প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি না, প্রধানমন্ত্রী এতে সমর্থন দেবেন। তা প্রত্যাহারের দাবি জানান। অর্থ পাচার রোধে আগামী মাসেই ব্যবস্থা : দেশ থেকে মুদ্রা পাচারের সুযোগ কমাতে জুলাইয়ে নতুন কিছু ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তবে কী ধরনের ব্যবস্থা নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অর্থ পাচার যেটা হয় সেটা বেআইনি, সেটা রুদ্ধ করার সুযোগ নেই। তবে যেটা আমরা করতে পারি তা হচ্ছে পাচারের সুযোগ কমানো। আমরা টাকা পাচারের সুযোগ কমানো বা কালো টাকা সৃষ্টির সুযোগ কমানোর ব্যবস্থা করতে পারি। কিছু ব্যবস্থা নেয়া হচ্ছে। কয়েকটি পদক্ষেপ নেয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে দেখবেন কী কী পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, কয়েক বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে না। তবে নিয়মিতভাবে কালো টাকা সাদা করার আইন দেশে আছে। সেক্ষেত্রে ২০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ আছে এবং ভবিষ্যতে থাকবে।’ বর্ধিত আবগারি শুল্ক নিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ব্যাংকের আমানতের ওপর কর ধার্য নতুন কিছু নয়, আগেই ছিল। আপনারা বহু বছর ধরে অনবরত দিয়ে যাচ্ছেন। আমি করের হারটা একটুখানি বাড়িয়েছি মাত্র।’ সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে তিনি বলেন, ‘আমি আগেই বলেছি সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে। সাধারণত সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সুদের হারের থেকে একটু বেশি রাখা হয়। তবে খুব বেশি রাখা উচিত নয়।’ মন্ত্রী বলেন, ‘আমাদের সামগ্রিক একটি হিসাব হল, মার্কেট ইন্টারেস্ট রেটের থেকে কমপক্ষে দুই শতাংশ বা তার বেশি রাখা দরকার। সেই অনুযায়ী এ রেট নির্ধারণ করা হবে। তবে এজন্য একটু সময় লাগবে।’ আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া প্রত্যেকটি দেশেরই রেমিটেন্স কমেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রেমিটেন্স কমার যথেষ্ট কারণও রয়েছে। রেমিটারদের অনেকেই এখন বিদেশে বাসস্থান গড়ছেন। তারা বিদেশের নাগরিক হওয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য সেখানে তারা যথেষ্ট সম্পদ রাখেন।’ আগামী অর্থবছরের বাজেট নিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এবারের বাজেট, একটি অত্যন্ত ভালো বাজেট। আমার ৮৪ বছরের যে অভিজ্ঞতা, কর্মদক্ষতা বা ব্যর্থতা সব কিছু নিয়েই তৈরি করেছি। সম্পূরক বাজেটে সেরকম কৃতিত্ব দাবি করি নাই।’ প্রসঙ্গ জাতীয় পার্টি : জাতীয় পার্টির মন্ত্রী থাকা অবস্থায় দুইবার বাজেট পেশ করেছেন- বিভিন্ন মহলের এমন দাবির পরিপ্রেক্ষিতে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘অনেকে বলেছেন, আমি নাকি জাতীয় পার্টির মন্ত্রী হিসেবে সংসদে প্রথম বাজেট দিয়েছি। বাস্তবে এটি ঠিক নয়। আমি কখনও জাতীয় পার্টি করিনি, জাতীয় পার্টির সদস্য বা মন্ত্রীও ছিলাম না। হুসেইন মুহম্মদ এরশাদ যখন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হন, তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি। ওই সময় আমার সঙ্গে কথা হয়েছিল, আমি কোনো দলের সদস্য হব না। এরশাদ দল করলে মন্ত্রী থেকে চলে যাব। দেশের একমাত্র মন্ত্রী হিসেবে আমি পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করেছি। এর আগে জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ পদত্যাগ করেছিলেন।’ এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘১৯৮৩ সালে এরশাদ আমাকে বললেন, আমি একটি পার্টি করব। আপনি থাকেন। আমি বলেছি, আমার আগের সিদ্ধান্তেই আমি অটল। রাজনৈতিক দলে থাকতে পারব না। তখন তিনি আমাকে বললেন, আপনি যেতে পারেন। আমি পদত্যাগ করলাম। তখন আমাকে বলা হল, দল গঠনে আরও কিছুদিন বিলম্ব হবে। আপনি মন্ত্রী থাকেন। আমি থাকলাম। পরে ১৯৮৪ সালের ৮ জানুয়ারি আমাকে এরশাদ বিদায় দিলেন। অত্যন্ত সদয় বিদায় দিয়েছিলেন মন্ত্রিসভায় অনুষ্ঠান করে।’ এজন্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি ভালো মানুষ, সজ্জন মানুষ।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
June
(1181)
-
▼
Jun 07
(65)
- লিভ টুগেদারে আপত্তি নেই
- মিথ্যা রিপোর্টের ভিত্তিতে কাতারের বিরুদ্ধে একশন?
- হাইরিস্কের তালিকায় বাংলাদেশ
- হোমিও চিকিৎসা ও প্রেসক্রিপশন by মুহাম্মদ ওয়াছিয়ার ...
- কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে সৌদী শর্ত
- ৬৬ হাজার টাকা চিবিয়ে খেল ছাগল
- ঝালকাঠিতে নির্মাণাধীন লঞ্চে আগুন
- ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : সিলেটে হিন্দু মহাজোট নেত...
- সিলেটে ভাইয়ের হাতে বোন খুন
- বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় বাজারে...
- সেনবাগে ডাকাতিসহ ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার
- পাথরঘাটায় বেড়েই চলছে বাল্যবিয়ে
- নওগাঁয় বিচারক সংকটে মামলার জট বাড়ছে ভোগান্তি ও হয়রানী
- মির্জাপুরে নদীতে নিখোঁজের ৩ দিন পর ছাত্রীর লাশ উদ...
- ব্যাংক হিসাবের বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি খোদ ...
- মওদুদের বাড়ি নিয়ন্ত্রণে নিচ্ছে রাজউক
- বিএনপির ‘রূপকল্প ২০৩০’ কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে ...
- বেসামরিকে পদায়নে সশস্ত্র বাহিনীর সুস্পষ্ট নীতিমালা...
- ফ্লাইওভার গার্ডার ভেঙ্গে হতাহতদের ক্ষতিপূরণ প্রদান...
- কাতারের পাশে তুরস্ক
- ট্রাম্পের কলকাঠিতে কাতার বিচ্ছিন্ন!
- চুরির অভিযোগে প্রৌঢ়াকে নগ্ন করে মারধর : গ্রেফতার ২৩
- ব্রিটেনে কড়া নিরাপত্তায় শেষদিনের প্রচারণা চলছে
- ভালুকায় ট্রাক খাদে পড়ে এক ব্যক্তি নিহত
- ভ্যাটের একক হারে দাম বাড়বে গ্যাস-বিদ্যুতের
- মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ...
- সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া...
- নিউজিল্যান্ডের হারে সম্ভাবনা বাড়ল বাংলাদেশের
- বৃষ্টির ফাঁদে বাদ পড়ে যেতে পারে অনেক ফেভারিটও!
- যমজ সন্তানের বাবা-মা হলেন জর্জ এবং আমাল ক্লুনি
- বৃহত্তম গ্রহের খোঁজ মিলল
- কড়া নিরাপত্তায় ব্রিটেনে চলছে শেষ দিনের প্রচারণা
- সবাই দেখল বৃদ্ধের মৃত্যু এগিয়ে এলো না কেউ
- শের বাহাদুর দেউবা ফের নেপালের প্রধানমন্ত্রী
- কাতার সংকটে কৃতিত্ব দাবি ট্রাম্পের
- আন্দোলনরত কৃষকদের উপর গুলি, নিহত ৫
- সেহরিতে খাবার খাবেন যেভাবে
- দুনিয়া কাঁপানো ছবিটি ছিল সাজানো!
- জাল নোট রোধে ব্যাংকগুলোকে বিজ্ঞাপন প্রচারের নির্দেশ
- আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি
- কাতার সংকটের অবসান চায় বাংলাদেশ
- কানাডার জঙ্গি সালমানের খোঁজে গোয়েন্দারা
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ১২ জুন থেকে
- ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
- বিমান ও নৌপথের কার্গোতে ইইউর নিষেধাজ্ঞা
- ব্যাংক লুটেরাদের বিচার দাবি জাতীয় সংসদে
- সিপিডি রাবিশ: অর্থমন্ত্রী
- কসবায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
- মৌলভীবাজারে বন্যা কমলেও বাড়ছে দুর্ভোগ
- কলেজছাত্রীর দেহ ব্লেড দিয়ে কেটে মরিচের গুঁড়া
- মেয়র আরিফ চান হকারদের উচ্ছেদ কামরান পুনর্বাসন
- আগামী নির্বাচনে আ'লীগের হ্যাট্রিক জয় হবে: ওবায়দুল
- নির্বাচনী জোটের পথে বিএনপি
- নতুন নোট বিনিময় শুরু বৃহস্পতিবার
- রমজান মাসই টার্গেট ছোলা ব্যবসায়ীদের
- শহীদের রক্তে লেখা ছয়-দফা
- ২০১৫ বিশ্বকাপ মনে পড়ছে মাশরাফির
- এক ও আটের লড়াই আজ দ. আফ্রিকা পাকিস্তান
- থ্রিপিস পাঞ্জাবি শাড়িতে নতুনত্বে নজর
- পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার মোহাম্মদপুরে
- ইউটিউব দেখেই বিমান বানাল তরুণ
- দূর থেকে চালানো যাবে অ্যাপলের স্মার্ট স্পিকার
- রোজায় মাথা ঘোরালে
- জঙ্গি সালমানের খোঁজে তৎপরতা
-
▼
Jun 07
(65)
-
▼
June
(1181)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment