Sunday, December 16, 2012
কুয়াশার অবগুণ্ঠন থেকে ইতিহাস মুক্ত হতে চলেছে by ড. মাহবুব উল্লাহ্
কুয়াশার অবগুণ্ঠন থেকে ইতিহাস মুক্ত হতে চলেছে by ড. মাহবুব উল্লাহ্
সমসাময়িককালের ইতিহাস রচনা অত্যন্ত কঠিন কাজ। বাংলাদেশ রাষ্ট্রটির স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস লেখার কাজটিও তাই অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল।
সেই থেকে প্রায় ৩৯ বছর অতিক্রান্ত হতে চলেছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের কুশীলবরা অনেকে এরই মধ্যে পরলোকগমন করেছেন। আবার অনেকে এখনও জীবিত আছেন। ইতিহাসের বিশাল ঘটনায় অংশগ্রহণকারী নায়করা এবং তাদের সহযোগীরা যতদিন জীবিত থাকেন, ততদিন চলমান ইতিহাসের ঘটনাবলী নিয়ে বিতর্ক এবং দৃষ্টিভঙ্গিগুলো প্রায়ই সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর কারণ অংশত আবেগসঞ্জাত, অংশত রাজনৈতিক সুবিধা আদায়ের স্থূল চিন্তায় আচ্ছন্ন থাকা। তাই অনাবিল সত্য উদ্ঘাটন কঠিন হয়ে দাঁড়ায়। সমকালীন ইতিহাস রচনার এসব সমস্যা সম্পর্কে আলোকপাত করেছেন রজনী পাম দত্ত তার Problems of Contemporary History গ্রন্থে। গ্রন্থটির ভূমিকায় তিনি লিখেছেন, Contemporary history is a dangerous subject to handle. It is full of explosive material. Much essential information will not be known until many years later, as documents are released and memoirs published. Passions and partisanship can obscure objective Judgement. Anyone who attempts to write contemporary history in any more durable form than a current journalistic article is lying his head on the block for the executioner. ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য পণ্ডিত প্রবর রজনী পাম দত্ত ১৯৬২ সালের মে মাসে মস্কো বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণকালে যে পাণ্ডিত্যপূর্ণ ভাষণ দিয়েছিলেন, সেটাই পরবর্তীকালে লন্ডনের লরেন্স অ্যান্ড উইশার্ট নামক প্রকাশনা সংস্থা ১২৮ পৃষ্ঠা সংবলিত গ্রন্থাকারে প্রকাশ করে। সুতরাং যে বিষয় সম্পর্কে রজনী পাম দত্তের মতো মানুষ আলোচনা করা বিপজ্জনক মনে করতেন, সেই সম্পর্কে আমাদের মতো সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করা ঔদ্ধত্য ছাড়া আর কী হতে পারে?
গত সপ্তাহে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর একটি ঐতিহাসিক উক্তি সম্পর্কে লিখেছিলাম। তার এ উক্তি ইতিহাসকে কুয়াশার চাদরের ভেতর থেকে ঝলমলে সূর্যালোকের দিকে নিয়ে আসতে প্রভূতভাবে সাহায্য করবে। যারা বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করতে আগ্রহী তারা কিঞ্চিত্ হলেও সাহসী হয়ে উঠবেন। তিনি বলেছেন, ‘আগরতলা ষড়যন্ত্র মিথ্যা ছিল না।’ তিনি আরও বলেছেন, ‘আমরা চেয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করতে।’ কী ছিল সেই সশস্ত্র বিপ্লবের উদ্যোগ? একজন প্রতিবাদী ছাত্রনেতা হিসেবে তত্কালীন সময়ের রাজনীতির অন্তরালের রাজনীতি সম্পর্কে অনেক কথাই শুনতে পেতাম। ১৯৬৭ সালেই শোনা গিয়েছিল পূর্ব পাকিস্তান সফরে আসা পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানকে হত্যার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম বিমানের একটি ফ্লাইট বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনা এবং অতঃপর পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার কথা। সে সময় এ গল্পটি নিছক গুজব বলেই মনে হয়েছিল। যখন পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা রুজু করে, তখন এ রকম একটি কথাই ঢাকার রাজনৈতিক মহলে ফিসফাস করে বলা হচ্ছিল। আজ বহু বছর পর এ গুজবের যে একটি ভিত্তি ছিল তার ঐতিহাসিক সাক্ষাত্ পাওয়া যাচ্ছে। Stanley wolpert দক্ষিণ এশীয় ইতিহাসের একজন নামকরা বিশেষজ্ঞ। তিনি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ইতিহাসের অধ্যাপক ছিলেন। দক্ষিণ এশিয়ার ইতিহাসের ওপর তিনি অনেক নিবিড় গবেষণা সমৃদ্ধ প্রামাণ্য ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। গান্ধী, নেহরু, জিন্না সম্পর্কে তার রচিত গ্রন্থগুলো পণ্ডিত মহলে সমাদৃত হয়েছে। তিনি পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো সম্পর্কেও একটি নিবিড় গবেষণাসমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশ করেছে। গ্রন্থটির নাম Zulfi Bhutto of PakistanÑHis life and times. এই গ্রন্থের ১১৫ পৃষ্ঠায় আইয়ুব খানকে হত্যা চেষ্টার একটি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। উলপার্ট লিখেছেন, 'Ayub was almost kidnapped, nearly assassinated, during his presidential tour of East Pakistan in December. Zulfi wrote to 'warn' the foreign secretary at that time that India was determined to 'dismember' Pakistan. Ayub now feared that Mujibur Rahman was India's leading agent in Dacca, and that the Awami League was but an East Bengali branch of Indira Gandhi's congress Party. More of Mujib's supporters were arrested in December 1967, and thirty two Bengali members of his party were soon to be charged with helping him to 'treacherously conspire' with India against Pakistan. উলপার্টের উদ্ধৃতিতে শেখ মুজিবুর রহমানের দলের ৩২ জন বাঙালি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা বলা হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় এরকম সংখ্যক অভিযুক্তই ছিল। এখন কর্নেল (অব.) শওকত আলী সাহেব যদি এ পরিকল্পনাটি সম্পর্কে কোনো আলোকপাত করেন তাহলে উলপার্ট প্রদত্ত তথ্য সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যেতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার স্টেনলি উলপার্টকে দিয়ে শেখ মুজিবুর রহমানের ওপর একটি প্রামাণ্য জীবনীগ্রন্থ রচনার উদ্যোগ নিয়েছিল। উলপার্ট এ ব্যাপারে আলোচনার জন্য ঢাকায় এসেছিলেনও। কিন্তু অজানা কারণে সেই প্রয়াস থেমে যায়। হয়তো উলপার্ট ফরমায়েশি কিছু লিখতে সম্মত হননি। উলপার্ট যে ধাঁচের ঐতিহাসিক তাতে তাকে দিয়ে কারও মনসই ইতিহাস লেখানো সম্ভব নয়। শোনা যায়, তত্কালীন শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া উলপার্টকে দিয়ে শেখ মুজিবুর রহমানের প্রামাণ্য জীবনীগ্রন্থ রচনা করানোর উদ্যোগ নিয়েছিলেন।
স্বাধীনতার ঘোষক নিয়ে জাতীয় সংসদে যখন দুর্ভাগ্যজনক কটূ-কাটব্য চলছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আলোকিত করতে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। গত ৫ মার্চ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি। কারণ সেটা করা হলে দেশ কোনোদিন স্বাধীন হতো না। আমাদের মুক্তির সংগ্রাম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে পরিচিতি পেত। আন্তর্জাতিক স্বীকৃতি আসত না। তিনি বলেন, তবে সেটা ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে যান। এ নিয়ে বিতর্কের কিছু নেই। বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা ইপিআরের ওয়ারল্যাসের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ... শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু আগেই লন্ডনে বসে মুক্তিযুদ্ধের সব পরিকল্পনা ঠিক করে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘নির্বাচন হবে, আমরা বিজয় অর্জন করব, আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না, মুক্তিযুদ্ধ হবে, আমরা বিজয় অর্জন করব, বাংলাদেশ স্বাধীন হবে’ [সূত্র : আমার দেশ ৬ মার্চ ২০১০]। হাতের কাছে অন্য পত্রিকা নেই বলে আমার দেশকে বাধ্য হয়ে সূত্র হিসেবে ব্যবহার করছি। অন্য কোনো পত্রিকা হাতের কাছে থাকলে সেগুলোকেই সূত্র হিসেবে উল্লেখ করতাম। কারণ, আমার দেশকে শাসকদলের লোকেরা পছন্দ করে না। তবে মনে হয় এ রকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার দেশ বিভ্রান্তিকর কোনো রিপোর্ট করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সঙ্গে আমি অন্তত একমত। তিনি যথার্থই বলেছেন, স্বাধীনতার ঘোষণা যদি শেখ মুজিবুর রহমান আগেই দিয়ে ফেলতেন, তাহলে বিচ্ছিন্নতাবাদের দায় তার কাঁধে বর্তাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তরকালে পৃথিবীতে বহু স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এর কোনোটি তার একটি অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাক তা কখনোই মেনে নেয়নি এবং আজও মেনে নেয় না। নাইজেরিয়ায় বিচ্ছিন্নতাবাদী প্রয়াসের পরিণতি সম্পর্কে আমরা জানি। অতি সম্প্রতি শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদ সামরিকভাবে পরাস্ত হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভূ-খণ্ডগত সংহতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন আন্তর্জাতিকভাবে গৃহীত এবং সর্বদা অনুসরণীয় একটি নীতি। সেদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী ৭ মার্চ বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে কৌসুলী ভূমিকা পালন করেছেন। তবে ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার আগে ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে তার স্বাধীনতা ঘোষণার দাবি বিতর্কের ঊর্ধ্বে থাকেনি। এ প্রসঙ্গে ঔ. ঘ. উরীরঃ যিনি সর্বপ্রথম ১৭ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশে ভারতের ডিপ্লোমেটিক মিশন চালু করেন, তিনি তার বিখ্যাত গ্রন্থ Liberation and Beyond- Indo-Bangladesh Relations-এ লিখেছেন, Mujib went under-ground some time around midnight on March 25. A pre-recorded broad-cast by him declaring East Pakistan as a newly independent Country called Bangladesh went on the air from a clandestine radio station established by the Awami League at Rangpur and Rajshahi districts in the north-western part of the country. Simultenuously the battalion commander of the East Bengal Regiment at Chittagong, Major Ziaur Rahman (who become President of Bangladesh in 1976-77), briefly captured the Chittagong radio station and broadcast a declaration announcing the establishment of free Bangladesh and appealing to all Bengali military and para-military personnel to resist the Pakistan Army. In fact, Ziaur Rahman's broadcast came a little earlier than Mujib's broadcast. He was the first Bengali military officer of the Pakistan army to declare his loyality to the new country [müÎ] J. N. Dixit, Liberation and Beyond, পৃষ্ঠা-৪২]।
দীক্ষিতের ভাষ্যমতে, শেখ মুজিবুর রহমানের ঘোষণাটি এসেছিল রংপুর ও রাজশাহী জেলার গোপন বেতার কেন্দ্র থেকে। এই বেতার কেন্দ্র স্থাপন করেছিল আওয়ামী লীগ; কিন্তু এই ভাষ্যে ইপিআরের ওয়্যারলেসের কোনো উল্লেখ নেই। দীক্ষিত এ কথাও উল্লেখ করেছেন যে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। দীক্ষিত এটাও উল্লেখ করেছেন যে জিয়াউর রহমানের বেতার ঘোষণা শেখ মুজিবুর রহমানের বেতার ঘোষণার কিছু আগে এসেছিল। সুতরাং জিয়াউর রহমানকে অস্বীকার করার উপায় নেই। দীক্ষিতের বক্তব্যে বিতর্কের একটি ভিন্নমাত্রা দেখা যাচ্ছে। সেটা হলো শেখ মুজিবের ঘোষণাটি কোন মাধ্যমে প্রচার করা হয়েছিল! ইপিআরের ওয়্যারলেস না রংপুর রাজশাহীতে আওয়ামী লীগ স্থাপিত গোপন বেতার কেন্দ্রে? তবে আজ পর্যন্ত রংপুর-রাজশাহীর আওয়ামী লীগ নেতাদের তরফ থেকে এ ধরনের কোনো প্রকাশ্য দাবি করা হয়নি। ইতিহাস গবেষকদের জন্য আরও একটি রহস্য উদ্ঘাটনের দায়িত্ব এসে গেল।
সম্প্রতি প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিত মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন গ্রন্থে মূল ধারা-৭১ গ্রন্থের প্রণেতা মঈদুল হাসান বলেছেন, “তাজউদ্দীন আহমদের ভাষ্য অনুযায়ী, তিনি যখন তাঁকে বললেন, ‘মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কেননা কালকে কী হবে, আমাদের সবাইকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে কেউ জানবে না কী তাদের করতে হবে।’ এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাব। যদি বেতার মারফত কিছু করা যায়, তাহলে সেটাই করা হবে। শেখ সাহেব তখন উত্তর দিয়েছিলেন, ‘এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে।’ এ কথার পিঠে তাজউদ্দীন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রাত ৯টার পর পরই ৩২ নম্বর ছেড়ে চলে যান।” বক্তব্য অব্যাহত রেখে তিনি আরও বলেন, ‘সিগন্যালসই কোনো বাহিনীর আত্মরক্ষার ও আক্রমণের মূল যোগাযোগ মাধ্যম। আর ইপিআর ছিল মিশ্র বাহিনী। এই বাহিনীতে অনেক অবাঙালিও ছিলেন। সেখানে তো তাঁদের বাদ দিয়ে সন্দেহের পাত্র বাঙালিদের হাতে সিগন্যালস থাকতে পারে না। কাজেই ইপিআর সিগন্যালসের মাধ্যমে শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন—এটা বোধহয় অবাস্তব কথা।’ একই গ্রন্থে বর্তমান পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেছেন, ‘আমি এ কথা একটু আগেও বলেছি যে, শুধু আমার ঢাকায় অবস্থানকালেই নয়, গোটা মুক্তিযুদ্ধের সময়কাল ধরেই কিন্তু এ ঘোষণা নিয়ে কোনো বিভ্রান্তি বা কোনো মতবিভেদ আমরা শুনিনি। আমি আগে বলেছি যে মেজর জিয়া কীভাবে এ ঘোষণাটি ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পড়েছিলেন। যে কথাটা এখন আমি বলতে চাই তা হচ্ছে, এ ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির খুব একটা মূল্য নেই এ জন্য যে, এ ঘোষণা কখন হয়েছিল, কে দিয়েছিল, কোথায় দিয়েছিল—সেটার অপেক্ষা না করে স্বাধীনতা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছিল ২৫ মার্চ রাতেই। তবে জিয়ার ২৭ মার্চ ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সারা দেশে এবং বাংলাদেশের বাইরে যারা ছিল, তাদের মধ্যে যে একটা প্রচণ্ড উদ্দীপনা সৃষ্টি হয়, সে সম্পর্কে কারও সন্দেহ থাকার কথা নয়।’ প্রশ্ন হলো এ কে খন্দকার সাহেবের বক্তব্য অনেকটাই উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। এ জন্য কি তার বিচার হবে? আলোচ্য গ্রন্থটিতে আরও অনেক চমকপ্রদ তথ্য আছে। কলেবর বড় হবে বলে এ লেখায় সেগুলো উদ্ধৃত করা হলো না। একই কারণে ড. কামাল হোসেনের লেখা থেকেও উদ্ধৃতি দিলাম না। এ কে খন্দকার, মঈদুল হাসান এবং এস আর মীর্জা এরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। কাজেই এদের বক্তব্যের একটা মূল্য আছে বৈকি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটি দাবি করেছেন যে বঙ্গবন্ধু আগেই লন্ডনে বসে মুক্তিযুদ্ধের সব পরিকল্পনা ঠিক করে এসেছিলেন—কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে গুরুত্বের সঙ্গেই নেয়া উচিত। এ বক্তব্য থেকে যেসব প্রশ্ন উঠে আসে তাহলো শেখ মুজিবুর রহমান লন্ডনে কাদের সঙ্গে বসে মুক্তিযুদ্ধের সব পরিকল্পনা ঠিক করে এসেছিলেন। তাজউদ্দীন সাহেবরা কি তার কোনো অংশীদার? ৩২ নম্বরের বাড়ি থেকে তাজউদ্দীন সাহেব যখন ২৫ মার্চ রাত ৯টার দিকে বিদায় নিয়ে চলে আসেন তখন তার প্রতি শেখ মুজিবুর রহমানের কী নির্দেশ ছিল? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি উড়িয়ে দিতে চাই না। মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে তিনি তো তার পিতার অনেক কর্মকাণ্ডেরই সাক্ষাত্ বহন করতে পারেন। তবে লন্ডন পরিকল্পনাটি যখন অকাট্য সাক্ষ্য-প্রমাণসহ জাতির কাছে প্রকাশ পাবে তখন আমাদের মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য উদ্ঘাটিত হবে। এখন এগুলো নিয়ে কেবল আঁচ-অনুমান করা চলে। এটি অত্যন্ত শুভলক্ষণ যে, ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আকারে হলেও মুক্তিযুদ্ধের ইতিহাসের সূত্রগুলো ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে উঠছে। একটি নতুন রাষ্ট্রের উদ্ভব প্রক্রিয়া সঠিকভাবে উদ্ঘাটন ইতিহাসের অমূল্য রত্ন উদ্ধারের মতোই মূল্যবান হবে।
লেখক : অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
December
(2623)
-
▼
Dec 16
(26)
- যুক্তরাষ্ট্রে স্কুলছাত্র হত্যাঃ একাকিত্ব ঘাতক বানা...
- কুকুর নিধন, ক্রসফায়ার এবং ক্রান্তিকাল by ফজলুল হক ...
- স্মরণঃ আসাদুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ by...
- হি কেম ইন অ্যান্ড ওয়াজ শ্যুটিং এভরিবডিঃ মামনুন by ...
- প্রধানমন্ত্রীর চীন সফরকে আমরা কীভাবে মূল্যায়ন করব?...
- লাখো মানুষের বিজয় উল্লাসে উন্মাতাল টিএসসি by মাহমু...
- বিজয় র্যালি থেকে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার শপথ
- আলোয় ভূবন ভরাঃ নানান দেশের পাখি by কাজী জহিরুল ইসলাম
- বিজয় র্যালিতে জনতার ঢল- জাতি যুদ্ধাপরাধীদের বিচার...
- ইহুদি বসতি নির্মাণ ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন উভয় সঙ...
- পাপের প্রায়শ্চিত্তেই পিতার মৃত্যু
- গণতন্ত্র নির্বাসিত by হায়দার আকবর খান রনো
- অপেক্ষায় সোনাক্ষী
- বড়ালসহ অসংখ্য নদী আজ মরা গাং- ঢাক পেটানো উদ্যোগে ক...
- র্যাবের নৈতিক স্খলন নিয়ে ডিজি’র উদ্বেগঃ জনগণের প্র...
- জীবনধারার স্রোত by আতাউর রহমান
- কুয়াশার অবগুণ্ঠন থেকে ইতিহাস মুক্ত হতে চলেছে by ড....
- কানেক্টিকাট হত্যাকাণ্ডঃ প্রত্যেকের দেহে একাধিক গুলি
- আরেক রূপে প্রিয়াংকা
- ঘরে শত্রু রেখে বাইরের আনন্দ শুধু অভিনয়
- শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
- নাটক সিনেমা গান আর কবিতায় বিজয় বন্দনা
- পোশাক কারখানা অনিরাপদের দায় সরকারেরওঃ ফারুক খান
- নিউইয়র্কে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহ...
- অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে টনক নড়ছে মার্কিনিদের
- গণতন্ত্র আজ ছাত্রলীগের চাপাতির আঘাতে লন্ডভন্ড by ম...
-
▼
Dec 16
(26)
-
▼
December
(2623)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment