মমতার আঁকা ছবির প্রদর্শনী

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ব্যয়ের অর্থ জোগাড়ে তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির তিন দিনের এক প্রদর্শনীর আয়োজন করেছে। মমতা একাধারে কবি, ঔপন্যাসিক ও চিত্রশিল্পী।
গতকাল সোমবার বিকেলে কলকাতার গ্যালারি হাউসে যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অমলাশংকর, চলচ্চিত্র তারকা সন্ধ্যা রায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও যোগেন চৌধুরী।
প্রদর্শনীতে মমতার আঁকা ৯৮টি তৈলচিত্র রয়েছে। এর মধ্য থেকে ৯৫টি ছবি বিক্রি করা হবে। ছবি বিক্রির অর্থ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মকাণ্ডে ব্যয় করা হবে।