Friday, November 5, 2010
ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া
ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া
গুরুত্বর অপরাধ করলেও কোনো শাস্তি হয় না – এমন এক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে দেশে সব ধরনের অপরাধই বাড়ছে। আর এ কারণেই নারী উৎপীড়ক সন্ত্রাসীরাও অদম্য হয়ে উঠেছে।

আইনের ফাঁকফোকর আর সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণে অবহেলায় তারা একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে। আগের চেয়ে আরো মারমুখী হয়ে উঠেছে। আগে অতিষ্ঠ মেয়েটি জীবন দিয়ে এ থেকে নিস্তার পেতে চাইত। কিন্তু বর্তমানে তার আত্মীয়স্বজন, অভিভাবক, শিক্ষক-কারোরই রেহাই নেই। নারী উৎপীড়নের বাধা হয়ে দাঁড়ালে জীবন দিয়ে মাশুল দিতে হচ্ছে।
এ কথা ঠিক যে এটি সামাজিক ব্যাধি। সরকারের একার পক্ষে এর ত্বরিত সমাধান এবং মোকাবিলাও সম্ভব নয়। সামাজিকভাবে এর প্রতিরোধ দরকার। কিন্তু সন্ত্রাসীরা যখন বিভিন্ন ঘটনায় দেখতে পায় অপরাধীরা ভয়াবহ অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে, তখন তারা এ ধরনের অপরাধকে থোরাই পরোয়া করে। এ মুহূর্তে সারা দেশে নারী উৎপীড়ক সন্ত্রাসীদের কর্মকান্ড সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই ধরনের ঘটনায় ফরিদপুরে চাঁপা রানী ভৌমিক নামের একজন মা ও নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানকে একই কায়দায় খুন করেছে নারী উৎপীড়ক সন্ত্রাসীরা। দেশের বিভিন্ন স্থানে এদের কারণে অনেক স্কুল-কলেজছাত্রী ঘর থেকে বাইরে যেতে পারছে না। তবে বেশির ভাগ ঘটনায়ই মেয়ের অভিভাবকরা মামলা করতে চান না। কারণ মামলার পর অধিকাংশ ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এমনও ঘটনা আছে, ঘটনার ১০ বছর পরও নিস্তার পায়নি একটি পরিবার। সন্ত্রাসীরা তাদের জীবনকে অতিষ্ঠ করে রেখেছে। এর পরও কয়েক দিনে কয়েকটি স্থানে মামলা হয়েছে।
এ কথা ঠিক যে এটি সামাজিক ব্যাধি। সরকারের একার পক্ষে এর ত্বরিত সমাধান এবং মোকাবিলাও সম্ভব নয়। সামাজিকভাবে এর প্রতিরোধ দরকার। কিন্তু সন্ত্রাসীরা যখন বিভিন্ন ঘটনায় দেখতে পায় অপরাধীরা ভয়াবহ অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে, তখন তারা এ ধরনের অপরাধকে থোরাই পরোয়া করে। এ মুহূর্তে সারা দেশে নারী উৎপীড়ক সন্ত্রাসীদের কর্মকান্ড সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই ধরনের ঘটনায় ফরিদপুরে চাঁপা রানী ভৌমিক নামের একজন মা ও নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানকে একই কায়দায় খুন করেছে নারী উৎপীড়ক সন্ত্রাসীরা। দেশের বিভিন্ন স্থানে এদের কারণে অনেক স্কুল-কলেজছাত্রী ঘর থেকে বাইরে যেতে পারছে না। তবে বেশির ভাগ ঘটনায়ই মেয়ের অভিভাবকরা মামলা করতে চান না। কারণ মামলার পর অধিকাংশ ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এমনও ঘটনা আছে, ঘটনার ১০ বছর পরও নিস্তার পায়নি একটি পরিবার। সন্ত্রাসীরা তাদের জীবনকে অতিষ্ঠ করে রেখেছে। এর পরও কয়েক দিনে কয়েকটি স্থানে মামলা হয়েছে।
২০০১ সালে রাজধানীর খিলগাঁওয়ের চারুকলার ছাত্রী সিমি বানু আত্মহত্যা করেছিলেন। এ জন্য দোষীদের এক বছরের সাজা হয়েছিল। ১০ বছর পার হয়ে গেলেও সিমির পরিবারকে এখনো থাকতে হচ্ছে পুলিশি পাহারায়। সন্ত্রাসীরা এতটাই প্রভাবশালী যে, পুলিশ তাদের ঠেকিয়ে রাখতে পুরো পরিবারটিকেই ১০ বছর ধরে পাহারা দিচ্ছে। একটি পরিবার গণমাধ্যমের কল্যাণে নিরাপত্তা পাহারা পেলেও দেশের অগণিত পরিবার মামলা করার পর আরো নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমানে এ অপরাধের জন্য যে শাস্তির ব্যবস্থা রয়েছে তা খুব অপ্রতুল। আর এ আইনের আওতায় অপরাধ প্রমাণও করা কঠিন।
পুলিশ সদর দফতর থেকে পাওয়া হিসাবে দেখা গেছে, আগস্ট পর্যন্ত এক বছরে নারী উৎপীড়নের ঘটনায় সারা দেশে ১৫০টি মামলা হয়েছে। আর সাধারণ ডায়রি (জিডি) হয়েছে ৩৭৭টি। এক হাজার ২৬৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে মাত্র ৫২০ জনকে।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের হিসাবে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মহানগর পুলিশ উৎপীড়নের ঘটনায় এক হাজার ২৭ জনকে গ্রেফতার করে। এ সময়ে ২৫টি মামলা হয়। ৮৩৪ জন বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ আসে। এদের মধ্যে মুচলেকার মাধ্যমে ৪১৮ জনকে মুক্তি দেওয়া হয়।
তবে পত্র-পত্রিকায় ছাপা হওয়া সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদের সংগৃহীত হিসাবে, ২০১০ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১০ মাসে ৩৫৪ জন উৎপীড়নের শিকার হয়েছেন। আর এ ঘটনায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ২০ জন নারী। এভাবে মামলা হলেও উৎপীড়কদের গ্রেফতারের হার খুবই কম। ফলে নারী উৎপীড়ক সন্ত্রাসীরাও কোনো কিছুর পরোয়া করছে না।
উৎপীড়নের সাম্প্রতিক পরিস্থিতি : কয়েক সপ্তাহেই নারী উৎপীড়কদের হাতে এক কলেজশিক্ষক ও একজন মা নিহত হয়েছেন। আহত হয়েছেন একটি পরিবারের সদস্যরা। এ ছাড়াও বেশকিছু স্কুল-কলেজের ছাত্রী বাড়ি থেকে বের হতে পারছে না। অথচ কলেজশিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার পর ২৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তাতে উৎপীড়ন থামেনি। পরে ২৭ অক্টোবর জীবন দেন ফরিদপুরের একজন মা চাঁপা রানী ভৌমিক। এরপর প্রধানমন্ত্রী ২৭ অক্টোবর উৎপীড়নের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। কিন্তু এরপরও ১ নভেম্বর সিরাজগঞ্জে রূপালী আত্মহননে বাধ্য হয়েছে।
১২ অক্টোবর নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়নের শিক্ষক মিজানুর রহমানের গায়ে মোটরসাইকেল তুলে দেয় সন্ত্রাসীরা। পরে তাকে অচেতন অবস্থায় রাজধানীতে পাঠানো হয়। কয়েক দিন জীবন-মৃত্যুর মাঝখানে থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৪ অক্টোবর তিনি মারা যান।
ওইদিন ধামরাইয়ের কালামপুর আমাতননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হামলাকারীদের গ্রেফতার করা হবে। ছাত্রীদের উত্ত্যক্ত করা বন্ধ এবং বখাটেদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারির নির্দেশও দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের একদিন পর ২১ অক্টোবর সহকর্মীদের উত্ত্যক্তের প্রতিবাদ জানিয়ে উৎপীড়কদের নির্যাতনের শিকার হন মাগুরায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত শিক্ষক শরিফুজ্জামান। ভাইজির উত্ত্যক্তকারীকে বাধা দেওয়ায় মঙ্গলবার চাঁদপুরের কচুয়ায় বখাটেদের হামলায় গুরুতর আহত হন দুই সহোদর।
২৭ অক্টোবর উৎপীড়নের প্রতিবাদ করায় শিক্ষক মিজানুর রহমানের পর উৎপীড়ক সন্ত্রাসীদের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ দিলেন এক মা। ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে উৎপীড়ক দেবাশীষ সাহা রনির (২৪) মোটরসাইকেলের ধাক্কায় মারা যান চাঁপা রানী ভৌমিক (৪৮)।
তিনি ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মী ছিলেন।
এদিন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারী উৎপীড়নের জন্য দায়ী কাউকেই রেহাই দেওয়া হবে না। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের হাতে কলেজশিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘এ জন্য দায়ী একজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও অবিলম্বে গ্রেফতার করা হবে।’
প্রধানমন্ত্রীর এ হুমকির পরও সারা দেশে নারী উৎপীড়নের সংবাদ এসেছে। ১ নভেম্বর সিরাজগঞ্জে সুনীল চন্দ্র বয়াতির মেয়ে রূপালী রানী আত্মহননে বাধ্য হয়েছে। সে সীমাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
৩১ অক্টোবর নওগাঁ সদর উপজেলায় নারী উৎপীড়নের প্রতিবাদ করলে সন্ত্রাসীদের হামলায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন আহত হন। গুরুতর অবস্থায় আবদুল হান্নান (৪২), তার ছেলে ফসিউর রহমান (১৪) ও আবদুল হান্নানের মামা আকরাম হোসেনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসীদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর হারবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ডা. আবুল হোসেন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী সেলিনা খাতুন। এ ঘটনায়ও থানায় লিখিত কোনো অভিযোগ দিতে সাহস করেনি সেলিনার পরিবার।
একজন সিমির পরিবার : ২০০১ সালে সিমি আত্মহত্যা করার পর তার পরিবারকে এখনো পুলিশি নিরাপত্তা নিতে হচ্ছে। গত জুলাইয়েও তাদের বাড়ির ছাদে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে সিমির একজন স্বজন সাপ্তাহিক বুধবারের সঙ্গে তাদের পরিবারের ওপর ওই সন্ত্রাসীদের নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। তিনি ভয়ে নাম প্রকাশও করতে চাননি। তিনি বলেন, এখনো পরিবারের লোকজন বাইরে বেরুতে ভয় পান। ওই সন্ত্রাসীরা এখন এলাকাবাসীদেরও তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে চেষ্টা করছে। ফলে সিমি আত্মহনন করে বেঁচে গেলেও পরিবারের সদস্যরা রয়েছেন একই পরিস্থিতিতে। সিমির আত্মহননের ঘটনায় নিম্ন আদালত অভিযুক্ত ছয়জনের পাঁচজনকে এক বছর করে কারাদন্ড ও এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এর বিরুদ্ধে সিমির বাবা জজ আদালতে আপিল করেন। আসামিপক্ষ সিমির বাবার আপিলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে এই বলে যে, সিমির বাবা রায় হওয়া মামলার বাদী ছিলেন না বলে তার আপিল খারিজযোগ্য। হাইকোর্টে আসামিপক্ষের আবেদন খারিজ হলে তারা আপিল বিভাগে যায়। আপিল বিভাগ শুনানির জন্য এটি তালিকাভুক্ত করেন এবং বিষয়টি এখন শুনানির অপেক্ষায় আছে। উল্লেখ্য, এ পর্যন্ত নারী উৎপীড়নের কোনো মামলার চূড়ান্ত রায়ে কারো সাজা হয়নি।
আত্মহননের আগে সাহস করে প্রতিবাদ জানিয়েছিলেন রাজধানীর ২৪৮/৬ ভূঁইয়াপাড়ার আলী ইমদাদ আলীর মেয়ে সিমি বানু। বিচার চেয়ে খিলগাঁও থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু এসআই বাশারসহ পুলিশের হাতে উল্টো উৎপীড়নের শিকার হয়েছিলেন। ‘বিচার পাই না, তাই বিচার চাই না’ বলে অনেকে অপরাধ এড়িয়ে গেলেও সিমির অপরাধ ছিল তিনি বিচার চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। ২০০১ সালের ২৩ ডিসেম্বর ওই দারোগাকে নিয়ে এলাকার মুরুবিবদের সালিসি বসে। সালিসে সন্ত্রাসীদের বিচার না করে সন্ধ্যার পর সিমিকে ঘর থেকে বের না হওয়ার ফয়সালা দেওয়া হয়। এই হাস্যকর বিচার মানতে পারেননি সিমি। তাই লজ্জায়, ক্ষোভে ও অপমানে ওই সময়ই সিমি পাশের ঘরে বিষপানে আত্মহত্যা করেন।
শিক্ষামন্ত্রীর দৌড়ঝাঁপ : ৯ জুন সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, ছাত্রী কিংবা মহিলাদের উত্ত্যক্তকারী উৎপীড়ক যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বাহিনীকেও সেভাবে নির্দেশনা দেওয়া আছে বলে তিনি জানান। ১০ আগস্ট মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়া আত্মহত্যা করে। এর কিছুদিন আগে নারী উৎপীড়নের বিরুদ্ধে স্কুল থেকে বের করা র্যালিতে ব্যানার নিয়ে শামিল হয়েছিল সে। কিন্তু নিজেকেই এ কারণে আত্মহননের পথ বেছে নিতে হলো। এ ঘটনার পর ১৪ আগস্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুন্সীগঞ্জে যান। তিনি নারী উৎপীড়ন বন্ধে কঠোর শাস্তি দিতে প্রয়োজনে নতুন আইন করা হবে বলেও জানান।
তিন মাস পর ৩০ অক্টোবর তিনি আবার ফরিদপুরে চাঁপা রানীর বাড়িতে যান। সেখানে গিয়েও উৎপীড়ন রোধে কঠোর আইন তৈরি করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষক মিজানুর রহমানের বাড়িতেও গিয়েছিলেন। শিক্ষামন্ত্রী ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনাই দিয়েছেন। কিন্তু একদিকে তিনি সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, অন্যদিকে ঘটনার মিছিল ক্রমশ লম্বা হচ্ছে।
আইনের খসড়ায় যা আছে : প্রচলিত আইনের অপ্রতুলতা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন যৌন হয়রানিমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০০৯ সালের ১৫ মে রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮ এর রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কতকগুলো দিকনির্দেশনা প্রদান করেন এবং যথাযথ আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এ দিকনির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে আইন কমিশনের নিয়মিত গবেষণা কাজের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের জন্য একটি খসড়া আইন প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে আইন কমিশনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিট পিটিশনের নির্দেশনা ও পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তানের এ বিষয়ে প্রণীত বিল এবং আইনের আলোকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত একটি আইনের খসড়া নমুনা কমিশনের গবেষণা শাখা থেকে ইংরেজিতে প্রস্ত্তত করা হয়। ওই নমুনার ভিত্তিতে এবং পাশের দেশের আইন পর্যালোচনা করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইনের একটি বাংলা খসড়া তৈরি করে আইন কমিশনে হস্তান্তর করে। পরে প্রস্তাবিত আইনটির চূড়ান্ত খসড়া প্রস্ত্তত করা হয়। খসড়া আইনে যৌন হয়রানির সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। তা ছাড়া কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ আইনে উল্লিখিত অন্যান্য প্রয়োজনীয় শব্দের সংজ্ঞাও প্রদান করা হয়েছে।
খসড়ার (ট) ধারায় ‘যৌন হয়রানি’ অর্থ-(১) সরাসরি বা ইঙ্গিতে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ, যেমন শারীরিক স্পর্শ বা এ ধরনের প্রচেষ্টা; (২) প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষমতা ব্যবহার করিয়া কাহারো সহিত যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা; (৩) যৌন ইঙ্গিতবাহী কোনো কিছু উপস্থাপন বা উক্তি বা মন্তব্য বা প্রদর্শন করা; (৪) যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য অনাকাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয় এমন আবেদন বা অনুরোধ করা; (৫) পর্নোগ্রাফি দেখানো; (৬) যৌন ইঙ্গিতমূলক মন্তব্য বা ইশারা করা; (৭) অশালীন অঙ্গভঙ্গি, অশালীন ভাষা বা মন্তব্যের দ্বারা উত্ত্যক্ত করা বা অশালীন উদ্দেশ্য পূরণে কোনো ব্যক্তির অলক্ষ্যে নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা বা যৌন ইঙ্গিতপূর্ণ ঠাট্টা বা উপহাস করা; (৮) চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ই-মেইল, নোটিশ, কার্টুনের মাধ্যমে বা বেঞ্চ, চেয়ার, টেবিল, নোটিশ বোর্ড, অফিস, কারখানা, ক্লাসরুম, ওয়াশরুম, বাথরুম বা যে কোনো স্থানে বা দেওয়ালে যৌন ইঙ্গিতমূলক কোনো কিছু লেখা বা অঙ্কন করা বা চিহ্নকরণ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো অশ্লীল বা যৌনতাসংশ্লিষ্ট কোনো বস্ত্ত রাখা বা দেখানো ইত্যাদি; (৯) যৌন আকাঙ্ক্ষা পূরণে কমনরুম, ওয়াশরুম, বাথরুম বা এ ধরনের কোনো স্থানে উঁকি দেওয়া; (১০) ব্লাকমেইল বা চরিত্রহননের উদ্দেশ্যে কারো স্থির বা ভিডিওচিত্র ধারণ ও সংরক্ষণ, প্রদর্শন, বিতরণ, বিপণন ও প্রচার বা প্রকাশ করা; (১১) লিঙ্গগত কারণে বা যৌন হয়রানির উদ্দেশ্যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ বা বিরত থাকিতে বাধ্য করা; (১২) প্রেমনিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ করা; (১৩) প্রতারণার মাধ্যমে, ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা; (১৪) যৌন আকাঙ্ক্ষা পূরণসংশ্লিষ্ট কোনো কাজ করিতে অস্বীকার করার কারণে কোনো ব্যক্তির পদোন্নতি বা পরীক্ষার যথাযথ ফলাফল বা অন্যান্য যে কোনো সুবিধাদি বাধাগ্রস্ত করা; (১৫) যৌন প্রকৃতির যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত শারীরিক, বাচনিক বা ইঙ্গিতমূলক অভিব্যক্তি।
খসড়া আইনের ১৩ ধারায় যৌন হয়রানির দন্ডের কথা বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে লঘুদন্ড যেমন, তিরস্কার, পদাবনতি, ছাত্রত্ব স্থগিতকরণ এবং গুরুদন্ড যেমন বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতি ও ছাত্রত্বের অবসানসহ বিভিন্ন শাস্তি দেওয়ার সুপারিশ করে থানা, আদালত বা ট্রাইব্যুনালে পাঠানো যেতে পারে। এ ছাড়াও ১৮৬০ সালের দন্ডবিধির ৫০৯ সংশোধন ও ৫০৯এ ধারা যুক্ত করারও খসড়া বিল তৈরি করেছে কমিশন। ৫০৯ ধারায় বর্তমানে এক বছরের কারাদন্ড দেওয়ার বিধান রয়েছে। কিন্তু যৌন হয়রানির সংজ্ঞা এমন হালকা করে দেওয়া হয়েছে যে তা দিয়ে কাউকে নারী উৎপীড়ক হিসাবে প্রমাণ করা যায় না। এ ক্ষেত্রে বর্তমান খসড়ায় এর সংজ্ঞা বাড়িয়ে যুগোপযোগী করা হয়েছে। ৫০৯এ ধারা যুক্ত করে শাস্তির বিধানের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদন্ড যা তিন বছরের কম হবে না। মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা অ্যাডভোকেট চঞ্চল মুখার্জি বুধবারকে বলেন, এ আইনের খসড়াটি আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু আইনটি আলোর মুখ দেখেনি।
শেষ কথা : দেখা যাচ্ছে নারী উৎপীড়ক সন্ত্রাসীদের দ্বারা হত্যাকান্ড সংঘটিত হয় কিংবা তাদের যন্ত্রণায় আত্মহননের মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে কিছুদিন শোরগোল হয়। পত্রিকার পাতায় স্থান নেয় হত্যার শিকার মেয়েটি বা তার অভিভাবকের ছবি। সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কয়েক দিন পর আরেকজন সে স্থান দখল করে নেন। শুধু ব্যক্তি আর স্থান ভিন্ন হলেও ঘটনা একই থাকে। এর আর প্রতিকার হয় না। সরকার যেন এ ক্ষেত্রে পুরোপুরিই ব্যর্থ।
=========================
রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি তার হারানো গৌরব ফিরে পাক by ফরহাদ মাহমুদ আলোচনা- 'দেশ কাঁপানো নূরজাহান' by আবদুল হামিদ মাহবুব ইতিহাস- 'বাংলা ভাষার স্বপ্ন ও স্বপ্নভঙ্গ' by রফিকুল ইসলাম গল্পালোচনা- 'অরণ্যে যুদ্ধ' by অরুন্ধতী রায় রাজনৈতিক আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আর ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ নিবন্ধ- 'আইলা, কৃষি এবং কোপেনহেগেন প্রাপ্তি' গল্পিতিহাস- 'এত যে সফলতা, তবুও বিফলতা' by সনৎ কুমার সাহা আলোচনা- 'মুনাফার মালা গলায় ঝুলিয়ে পুঁজিবাদীরা মানবজাতি ধবংসের ব্যবস্থা করছে by বদরুদ্দীন উমর গল্পালোচনা- 'স্বাধীনতাটাকে খুঁজছি' by লে. জেনারেল মাহবুবুর রহমান আলোচনা- 'টেলিভিশন কি পত্রিকার প্রতিদ্বন্দ্বী'
সাপ্তাহিক বুধবার এর সৌজন্যে
এই আলোচনা'টি পড়া হয়েছে...
রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি তার হারানো গৌরব ফিরে পাক by ফরহাদ মাহমুদ আলোচনা- 'দেশ কাঁপানো নূরজাহান' by আবদুল হামিদ মাহবুব ইতিহাস- 'বাংলা ভাষার স্বপ্ন ও স্বপ্নভঙ্গ' by রফিকুল ইসলাম গল্পালোচনা- 'অরণ্যে যুদ্ধ' by অরুন্ধতী রায় রাজনৈতিক আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আর ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ নিবন্ধ- 'আইলা, কৃষি এবং কোপেনহেগেন প্রাপ্তি' গল্পিতিহাস- 'এত যে সফলতা, তবুও বিফলতা' by সনৎ কুমার সাহা আলোচনা- 'মুনাফার মালা গলায় ঝুলিয়ে পুঁজিবাদীরা মানবজাতি ধবংসের ব্যবস্থা করছে by বদরুদ্দীন উমর গল্পালোচনা- 'স্বাধীনতাটাকে খুঁজছি' by লে. জেনারেল মাহবুবুর রহমান আলোচনা- 'টেলিভিশন কি পত্রিকার প্রতিদ্বন্দ্বী'
সাপ্তাহিক বুধবার এর সৌজন্যে
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 05
(22)
- খাদ্য আলোচনা- 'খাদ্য উৎপাদনের বাধা দূর করাই ক্ষুধা...
- রাজনৈতিক আলোচনা- ' কোন পথে ক্ষমতা! হস্তান্তর নয় রূ...
- আলোচনা- 'শিল্পনীতি-২০১০:সামর্থ্যের অপব্যবহারে পঙ্গ...
- উত্তর কোরিয়ার মাছ ধরার নৌকা লক্ষ্য করে দক্ষিণের গু...
- ইরাকে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা শতাধিক
- ওবামার জন্য ভারতে থাকবে আট স্তরের নিরাপত্তা-বেষ্টনী
- উড়োজাহাজে ডাক পরিবহন স্থগিত করেছে গ্রিস
- গভর্নর পদ হারালেন আরনল্ড শোয়ার্জনিগার
- ফিলিপাইনে শিগগিরই সন্ত্রাসী হামলা হতে পারে: অস্ট্র...
- খ্রিষ্টানদের ওপর হামলাকে বৈধ ঘোষণা করেছে আল-কায়েদা
- সেই বেলেই বিপন্ন ইন্টার
- সূচনা ম্যাচেই জিততে চায় ইংল্যান্ড
- দুই রানের আক্ষেপ আফ্রিদির
- বাতিস্তার চোখ বিশ্বকাপে
- ভারত-নিউজিল্যান্ড টেস্টে ‘বাংলাদেশ’
- বাংলাদেশকে ভোলেননি হোয়াটমোর
- ম্যাথুস-মালিঙ্গার অসাধ্য সাধন
- আলোচনা- যুক্তরাষ্ট্রে ইহুদিদের স্বার্থ রক্ষাকারী ই...
- ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া
- রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি তার হারানো গৌরব ফি...
- আলোচনা- 'দেশ কাঁপানো নূরজাহান' by আবদুল হামিদ মাহবুব
- ইতিহাস- 'বাংলা ভাষার স্বপ্ন ও স্বপ্নভঙ্গ' by রফিকু...
-
▼
Nov 05
(22)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment