Thursday, November 7, 2024
অনিশ্চিত দেশের হয়ে খেলাও: ‘সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ’ by ইশতিয়াক পারভেজ
অনিশ্চিত দেশের হয়ে খেলাও: ‘সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ’ by ইশতিয়াক পারভেজ
সাকিব আল হাসান ছিলেন ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য। দলটির হয়ে তিনি ছিলেন রাজনীতিতে সক্রিয়। যখন ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা বাড়ছিল তখন তিনি ছিলেন দেশের বাইরে। এমনকি এই ঘটনাতে তিনি ছাত্রদের পক্ষে কোনো মন্তব্যও করেননি। উল্টো পরিবার নিয়ে আনন্দ ভ্রমণের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার আন্দোলন চলাকালে তার নীরবতাকে পতিত সরকারের
প্রতি তার সমর্থনই মনে করেছেন দেশের জনগন। ধারণা করা হচ্ছিল তার ক্রিকেট ক্যারিয়ার পাঁচ আগষ্টের পরই শেষ হয়ে যাবে। কিন্তু ক্রিকেটার সাকিবের প্রতি সম্মান দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বাইরে থেকেই তাকে জাতীয় দলে খেলতে সুযোগ দেয়া হয়। তিনি পাকিস্তান ও ভারতে টেস্ট সিরিজ খেলেন দলের হয়ে। সবশেষ ভারতের কানপুরে তিনি ঘোষণা দেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের। তবে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শুরুতে তার দেশে আসার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে সিরিজের আগে ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই এসেও দেশের বিমান ধরতে পারেননি। তাকে সরকারের উপর মহল থেকে দেশে না ফিরতে নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, তার দেশে আসা ঠেকাতে সাকিব বিরোধীরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে শুরু করে সামাবেশ। অন্যদিকে ম্যাচের আগের দিন সাকিবের ভক্তরা অবস্থান নেয় স্টেডিয়ামের সামনে। এ নিয়ে পক্ষে বিপক্ষে সংঘর্ষে মিরপুর রণক্ষেত্রে পরিণত হয়। সাকিবভক্তদের ওপর কে বা কারা হামলাও চালায়। পরে পুলিশ ও সেনা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে দলে রাখেনি বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এই সিরিজে না খেললেও তার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে সাকিবকে জাতীয় দলে রাখা হলেই তাকে দেশে ফেরানোর জন্য তার ভক্তরা দাবি তুলবে। সেটি হলে ফের দেশে তৈরি হবে অশান্তি। শুধু তাই নয়, বিপিএলে তাকে খেলার সুযোগ করে দিলেও তার নিরপত্তা দেয়া হবে বিসিবি’র অন্যতম মাধা ব্যথার কারণ। তখন ৭ দলের দেশি বিদেশি ক্রিকেটারদের নিরাত্তার মাঝে একা সাকিবকে গুরুত্ব দেয়ার বিষয়টিও কঠিন হয়ে পড়বে। যে কারণে তার দেশে এসে কিংবা দেশের হয়ে খেলা হয়ে পড়েছে অনিশ্চিত। আর জানা গেছে ব্যাংক হিসাব জব্দ হওয়াতে এত সব জটিলতা নিয়ে তিনি নিজেও আর দেশে হয়ে খেলতে চান না!

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 07
(16)
- ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি : মাহমুদুর রহমান
- লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ৪০
- তেলআবিবে ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা
- জন্মসূত্রে আর নয় মার্কিন নাগরিকত্ব
- ১৯৭৭ সালের ২ অক্টোবরের ব্যর্থ সিপাহী বিপ্লব এবং তা...
- ভয় আর অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে খেলেছেন ট্রাম্প, তা...
- ড. ইউনূসের অভিনন্দন
- ১২০ বছরের রেকর্ড ভাঙলেন ডনাল্ড ট্রাম্প: বাজিমাত
- ড. ইউনূসকে ইইউ দূত: বার্তা স্পষ্ট ইইউ আপনার সঙ্গে আছে
- অনিশ্চিত দেশের হয়ে খেলাও: ‘সাকিবের ব্যাংক অ্যাকাউন...
- ৭ই নভেম্বর ঘটেছিল অভূতপূর্ব সিপাহী জনতার ঐক্য by শ...
- ‘ভাগ্যে ছিল বলেই এখানে সভাপতি হয়ে ফিরেছি’
- হিমালয় অববাহিকায় দুর্গম অঞ্চলজুড়ে নতুন গ্রাম গড়ে ত...
- ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ
- গুলিতে আলী হোসেনের মৃত্যু: দুই সন্তানকে নিয়ে অন্ধক...
- সিলেটে সন্ত্রাসী শুটার আনসার গ্রেপ্তার by ওয়েছ খছরু
-
▼
Nov 07
(16)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment