‘আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে’
আসিফ আকবর তাঁর ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘২৫ অক্টোবর ২০২৫ এ শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এই কারণেই আমার দায়বদ্ধতাও বেশি।’
আসিফ আরও লিখেছেন, ‘বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন (বেজ বাবা) ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করা হয়েছে। তিনি সব সময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত, আজকেও তার ব্যত্যয় ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফরম্যান্স দেখেছেন।’
সবশেষ আসিফ লিখেছেন, ‘সুমন ভাইয়ের জীবনের উপর দিয়ে স্টিম রোলার চললেও তিনি এখনো আস্থায় অবিচল। এই ধরনের মানুষের জন্য সংগীতজগৎটা এখনো ভালো লাগে। সুমন ভাই, আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা। আপনাকে ভালোবাসি। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। ভালোবাসা অবিরাম।’
![]() |
| আসিফ আকবর ও সাইদুস সালেহীন সুমন। ছবি: আসিফের ফেসবুক |

No comments