Wednesday, August 16, 2017
অপ্রতুল ত্রাণ, দিশেহারা দুর্গতরা
অপ্রতুল ত্রাণ, দিশেহারা দুর্গতরা

ত্রাণ সরবরাহ পর্যাপ্ত না থাকায় বন্যদুর্গত এলাকার মানুষ চরম বিপাকে পড়েছে। কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানির তোড়ে পাকা সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন এখন উত্তরাঞ্চলের অনেক জেলা। বন্যায় আমন ধান ক্ষেত, বীজতলা, শাকসবজির ক্ষেত, পানবরজ, আখক্ষেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গবাদিপশু নিয়ে দিশেহারা কৃষকরা। পানি প্রবেশ করায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ময়মনসিংহ, নেত্রকোনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকার বন্যাকবলিত মানুষ এখন বাঁচার জন্য লড়াই করছে। এদিকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পদ্মাসহ বিভিন্ন নদীর পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় এ আশঙ্কা করা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পানি প্রবাহের প্রধান অববাহিকা ব্রহ্মপুত্র-যমুনা এবং মেঘনায় পানির চাপ কমতে থাকায় এ মুহূর্তে দেশে ১৯৮৮ বা ১৯৯৮ সালের মতো দেশব্যাপী বড় বন্যার আশঙ্কা নেই। বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গত তিন দিনে বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ৫০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজধানীতে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সংস্থাটির প্রধান প্রকৌশলী একে মনজুর হাসান বলেন, পদ্মায় পানি বাড়লেও বন্যার পানির প্রধান উৎস ব্রহ্মপুত্র-যমুনায় উজান থেকে আসা পানির চাপ কমতে শুরু করেছে। উত্তরাঞ্চলে বন্যা যে পর্যায়ে গেছে তা সেখানকার জন্য ভয়াবহ। কিন্তু ১৯৯৮ সালে দেশের দুই-তৃতীয়াংশে বন্যা হয়েছিল। এবার শুধু উত্তরাঞ্চলের ৯টি জেলা এখন পর্যন্ত আক্রান্ত। যেহেতু আসামে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ব্রহ্মপুত্র-যমুনায় পানি আসার প্রবণতা কমেছে। সুরমা-কুশিয়ারায়ও উজান থেকে আগের পরিমাণে পানি আসছে না। এ দুই অববাহিকা থেকে দেশের ভেতরে পানি আসার পরিমাণও কমছে। অপরদিকে পদ্মায় পানি বাড়লেও তা বিপদসীমার নিচে আছে। ফলে তিন অববাহিকা একসঙ্গে সক্রিয় হওয়ার আশঙ্কা নেই। তাই বড় বন্যারও আশঙ্কা নেই। তবে যেহেতু উজান থেকে ঢলের পানি আসা একেবারে বন্ধ হয়নি, তাই ব্রহ্মপুত্র-যমুনার পানির আরও ২৪ ঘণ্টা ধরে অল্প হারে পানি বাড়তে থাকবে। এতে উত্তরাঞ্চলে আরও ৪৮ ঘণ্টা ধরে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকবে। ইতিমধ্যে চলে আসা বানের পানিতে ভাসছে উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল। এ পানিতে ডুবে আছে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। সেই পানি কতদিনে নামবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। অপরদিকে উত্তরের বানের পানি ক্রমান্বয়ে চলে আসছে দেশের মধ্য এবং দক্ষিণ-মধ্যাঞ্চলে। রাজবাড়ীর গোয়ালন্দের পর মঙ্গলবার প্রথমবারের মতো মুন্সীগঞ্জের ভাগ্যকুলে পদ্মার পানি বিপদসীমা পার করেছে। টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জের চর ও নিন্মাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বন্যা দেখা দিতে পারে। এ পানি ধেয়ে আসছে রাজধানীর দিকেও। ঢাকার আশপাশের পাঁচ নদীর পানি বাড়ছে। তবে আগামী ৩ দিনে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, মঙ্গলবারও বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র-যমুনা বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে যমুনা বাহাদুরাবাদ পয়েন্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ওপরে প্রবাহিত হচ্ছে। বিকাল ৩টায় বিপদসীমার ১৩২ সেন্টিমিটার ওপরে ছিল। তখন পর্যন্ত এটি ২০.৮২ মিটারে ছিল। এরআগে ওই পয়েন্টে ২০.৭১ মিটার পর্যন্ত পানি উঠেছিল। আবার বাহাদুরাবাদসহ উজান থেকে পানি নামতে শুরু করায় সারিয়াকান্দি, সিরাজগঞ্জ, কাজিপুর ও আরিচায় আগের দিনের তুলনায় পানি বেড়েছে। এফএফডব্লিউসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল হোসেন বলেন, বৃষ্টিপাত বন্ধ থাকলে এবং পানি নামার এ হার অব্যাহত থাকলে আগামী ৭২ ঘণ্টায় উত্তরের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। পানি বাড়ছে ধলেশ্বরী ও পুরাতন ব্রহ্মপুত্রে। ঢাকায় পানি আসে এ দুই নদী দিয়ে। মঙ্গলবার সকাল থেকে ৬ ঘণ্টায় বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যায় গড়ে ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এ নদীগুলোর পানি এখনও বিপদসীমার ৪০ সেন্টিমিটার থেকে ১৩০ সেন্টিমিটার নিচে বইছে। গঙ্গা-পদ্মার পানি বাড়লেও তা বিপদসীমার অনেক নিচে আছে। আরিচার পর যে দুই পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা পার করেছে, তা মূলত যমুনা থেকে আসা। আর সুরমা-কুশিয়ারার পানি এসে এদিন নতুন করে তিতাসের পানি বিপদসীমার ওপরে নিয়ে গেছে। তবে সুরমা-যমুনায় ভারত থেকে নতুন পানি আসার হার কমেছে। এ কারণে মেঘনা অববাহিকায় আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। একই ভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কময় সেখানেও বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়া নদীগুলো হচ্ছে- ধরলা, যমুনেশ্বরী, ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনা, গুর, আত্রাই, ধলেশ্বরী, লক্ষ্যা, পুনর্ভবা, ইছ-যমুনা, ছোট যমুনা, পদ্মা, কপোতাক্ষ, সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, কংস ও তিতাস। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২১ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। সব মিলিয়ে মঙ্গলবার দেশের ৫৬ স্টেশনে পানি বেড়েছে। এ প্রসঙ্গে এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, কতটি নদীর পানি বিপদসীমার ওপরে গেছে তা দিয়ে বন্যার ভয়াবহতা নিরূপণ করা যাবে না। প্রধান উৎস যমুনা, পদ্মা এবং মেঘনার কি অবস্থা- তা দেখতে হবে। যেহেতু ওইগুলোতে উজান থেকে পানির হার কমতে শুরু করেছে, সেটাই ইতিবাচক। এ নদীগুলোর পানিই এখন দেশের অন্য নদীতে চলে যাচ্ছে। সারা দেশ থেকে যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৩ দিন ধরে টানা বৃষ্টিতে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে মান্দায় ৬টি স্থানে, রানীনগরে ৫টি স্থানে, আত্রাইয়ে ২টি ও পত্নীতলায় ১টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় দুই লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে জেলার রানীনগর, আত্রাই, মান্দা, পত্নীতলা, বদলগাছী ও ধামইরহাট উপজেলায় প্রায় ৩০ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে নওগাঁ শহর রক্ষা বাঁধ উপচে পড়ছে। বাঁধের আউটলেট (নদী থেকে পানি বের করে দেয়ার নালা) দিয়ে পানি শহরের বেশ কিছু এলাকায়ও প্রবেশ করেছে। এদিকে ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। জেলার ৫টি উপজেলায় প্রায় ৭০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, জেলায় রোপা ও আমন ২৩ হাজার ৭০০ হেক্টর, আউশ ৫ হাজার এবং সবজি ৫০০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
রাজশাহী : পদ্মার পানি বিপদ সীমার কাছাকাছি অবস্থান করায় শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। তবে পাউবো কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত বালুর ব্যাগ ও ব্লক মজুদ রাখা হয়েছে। নগরবাসীর আতঙ্কের কোনো কারণ নেই। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী নজরুল ইসলাম টিপু জানান, সোমবার সকালে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৬২ মিটার। যা দুপুরে বেড়ে দাঁড়িয়েছিল ১৬ দশমিক ৬৬ মিটারে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, শহর রক্ষা বাঁধ ভালোভাবে দেখভাল ও মনিটরিং করা হচ্ছে।
গাইবান্ধা : সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি ৩ সেমি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৩ সেমি. ওপর দিয়ে, ঘাঘটের পানি ৩ সেমি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেমি. ওপর দিয়ে এবং করতোয়ার নদীর পানি ৪ সেমি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার ৪২টি ইউনিয়ন এবং গোবিন্দগঞ্জ পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। এদিকে সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের বাবলু মিয়ার ছেলে হানিফ মিয়া (৫) মারা গেছে। মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা এলাকায় করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার ভেঙে যাওয়ায় ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এগুলো হল- চেরেঙ্গা, কিশামত চেরেঙ্গা, শালমারা, ঝাপো, দৌলতপুর, কড়িআটা, জগন্নাথপুর ও চাকলা। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টেংরারদহ এলাকায় করতোয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার ধসে যায়।
ভূঞাপুর (টাঙ্গাইল) : দ্বিতীয় দফা বন্যায় ভূঞাপুর উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এলাকার স্কুল, মাদ্রাসা, হাট-বাজার পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার ভোরে গোবিন্দসী-মাটিকাটা কষ্টাপাড়ায় পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার ভূঞাপুর পয়েন্টে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বানভাসি ও ভাঙন কবলিত এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে চরম দুর্ভোগ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র থাকা ছিন্নমূল পরিবারগুলো। এ পর্যন্ত দুর্গতদের কোনো ত্রাণ দেয়া হয়নি।
সুনামগঞ্জ : মঙ্গলবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুরমা নদীর পানি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় সুরমা নদীতে প্রায় ২৮ সেন্টিমিটার পানি কমেছে। শহরের রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে। সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজারসহ পাঁচ উপজেলার লাখো মানুষ এখনও পানিবন্দি রয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ জেলায় ৭০০ হেক্টর আমন ধানের বীজতলা এবং ৫ হাজার হেক্টর রোপা আমন নষ্ট হয়েছে। তাহিরপুর উপজেলার সঙ্গে সুনামগঞ্জ জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বৃষ্টি বন্ধ হলে সুরমা নদীর পানি কমে বন্যা পারিস্থিতির আরও উন্নতি হবে।
বারহাট্টা (নেত্রকোনা) : কংস নদীর পানি বিপদসীমার ১৮২ সেমি ওপর দিয়ে এবং খড়মা, ধলাই, গোলামখালী, কাউনাই, বিষনাই প্রভৃতি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের শতাধিক গ্রামের কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, ৬২৫ একর রোপা আমন ও ৫০ একর বীজতলা পানিতে তলিয়ে গেছে। কৃষকরা জানান, পানিবন্দি অবস্থায় নিন্ম আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে। গ্রামগুলোতে জ্বালানি ও গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।
ধোবাউড়া (ময়মনসিংহ) : বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হওয়ায় ৩০ হজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। অর্ধশতাধিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। নেতাই নদীর ভাঙনে গামারীতলা ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ১০টি বাড়ি হুমকির মুখে রয়েছে। প্রশাসন ত্রাণ দিচ্ছে, তবে তা একবেলাও যায় না বলে দুর্গতদের অভিযোগ। এখানে বিশুদ্ধ পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও : বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঠাকুরগাঁওয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে কেন্দ্রে আসা দুর্গতরা। অনেকে বাড়ি ফিরে গেছেন। তবে, নিচু এলাকা থেকে পানি সরে না যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ অবস্থান করছে। এছাড়া বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে তারা। এদিকে, তিন দিন আগে নিখোঁজ কলেজছাত্র রিয়াদের (২০) লাশ মঙ্গলবার সকালে টাঙ্গন নদীতে ভেসে উঠে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : টানা চার দিন বৃদ্ধির পর সোমবার রাত থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার সব রাস্তাঘাট, ঘরবাড়ি এখনও পানির নিচে। এরই মধ্যে পানিতে ডুবে মারা গেছে একজন। পানির তোড়ে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের পাটেশ্বরীর ক্লিনিকসংলগ্ন এলাকায় প্রায় দুইশত মিটার, কুড়ারপাড় এলাকায় প্রায় ৭০ মিটার ও পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ৫০ মিটার সড়ক ভেঙে গেছে। এতে চার দিন ধরে জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার। এদিকে, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কিছু ত্রাণ সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয়।
দিনাজপুর : জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। একটি নদী বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও সব নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে বানভাসি মানুষের দুর্ভোগ। বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধের মেরামত করা হয়নি। মঙ্গলবার আরও চারজন মারা গেছে। তারা হল- পার্বতীপুর উপজেলার নামাপাগড়া গ্রামের আতাবুর রহমান (৫৫), দিনাজপুর সদর উপজেলার সুইহারী রহমান পাড়ার আজাদ মিয়ার পুত্র হুমায়ুন আহমেদ (১৬), বিরল উপজেলার গড়বাড়ী গ্রামের সুরাই মুর্র্মুর মেয়ে মালিয়া মুর্মু (৫৯) এবং একই উপজেলার ভূমিগড় গ্রামের আফসার আলীর ছেলে মাসুদুর রহমান (১৫)। এ নিয়ে দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত দিনাজপুরে বন্যায় ১৮ জনের মৃত্যু ঘটে।
সিলেট : সুরমা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার, কানাইঘাটে ৯৭ সেন্টিমিটার ও সুনামগঞ্জে বিকালে সুরমার পানি বৃদ্ধি পেয়ে ৯৪ সেন্টিমিটার এবং শেওলায় কুশিয়ারা ৮০ সেন্টিমিটর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সবগুলো উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে চার উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। পানি বেড়েছে সীমান্ত নদী ধলাই, পিয়াইন, বড়গাঙ, সারীতেও।
বগুড়া : সারিয়াকান্দির যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার বিকালে কালিতলা হার্ড পয়েন্টে পানি বিপদসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কালিতলার উত্তর পাশে নদী তীর সংরক্ষণ প্রকল্পের ৫০ মিটার অংশের ব্লক ২-৩ ইঞ্চি দেবে গেছে। এদিকে বিভিন্ন স্কুলের আশ্রয় কেন্দ্রে ও বাঁধে আশ্রয় নেয়া জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। তাদের সরকারি বা বেসরকারিভাবে কোনো ত্রাণ দেয়া হয়নি।
জামালপুর : ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার অন্তত সাড়ে ৫ লাখ মানুষ পানিবন্দি হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর সদর ও বকশীগঞ্জ উপজেলার ৫৫টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার অধিকাংশ এলাকা বন্যাকবলিত হয়েছে। মঙ্গলবার মেলান্দহের কুলিয় সুইস গেটে পানিতে ডুবে মো. কমল (১৭) নামে এক কলেজছাত্র মারা গেছে। কমল মেলান্দহের টনকী গ্রামের টাবু শেখের পুত্র। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, গোখাদ্য ও শিশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবন্দি মানুষ বিভিন্ন বাঁধ, উঁচুস্থান ও আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।
রাঙ্গামাটি : কয়েক দিনের অবিরাম টানা বর্ষণে নামা পাহাড়ি ঢলে বন্যার পানিতে ভাসছে জেলার লংগদু ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা। এ ছাড়া কাপ্তাই লেকের পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন লেকসংলগ্ন কয়েক হাজার পরিবারের মানুষ। জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির নিচু এলাকার অসংখ্য পরিবারের বাড়িঘর প্লাবিত হওয়ায় ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ২ হাজারের অধিক দুর্গত লোক আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে রাঙ্গামাটি শহরের শান্তিনগর, পুরানবস্তি, জুলুক্যাপাহাড়, মুসলিমপাড়া, গর্জনতলী, তবলছড়ির মাঝেরবস্তি, আসামবস্তিসহ লেকসংলগ্ন বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকে কয়েক হাজার পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানায় পৌর কর্তৃপক্ষ।
গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ২৪ ঘণ্টায় ৩৯ সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে ১৬ হাজার পরিবার। এতে করে বন্যাদুর্গত দেবগ্রাম, দৌলতদিয়া, উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের বহু এলাকা প্লাবিত হয়েছে। দেবগ্রাম ও দৌলতদিয়া এলাকায় বৃদ্ধি পেয়েছে নদী ভাঙন। অসহায় হয়ে পড়েছে পানিবন্দি হাজার হাজার মানুষ। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এসএম নুরুন্নবী জানান, অস্বাভাবিক গতিতে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার সকাল ৯টায় গোয়ালন্দে পানি বিপদসীমার ৫২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ৩টার দিকে তা ৮৫ সেন্টিমিটারে পৌঁছায়। এখানে পানির বিপদসীমা ৮.৬৫ মিটার।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
August
(465)
-
▼
Aug 16
(82)
- আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের...
- জেলেদের জালে পাওয়া গেল চুয়েট-ছাত্রের লাশ
- কাশ্মীর ঢুকে পড়ার চেষ্টা চীনা সেনাদের, মারপিট
- আমরা তো ইলিশের গন্ধও পাই না : প্রধান বিচারপতি
- দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী
- 'নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই'
- সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি
- চীন-ভারত সৈন্যদের সংঘর্ষ, টান টান উত্তেজনা
- কলম্বিয়ায় ফার্কের সঙ্গে ৫০ বছরের যুদ্ধ অবসানের ঘোষণা
- বেড়ায় হাজার মানুষ পানিবন্দী
- ভারী বর্ষণের পূর্বাভাস
- ষোড়শ সংশোধনীর রায় : সার্টিফায়েড কপি চেয়ে সরকারের আ...
- বন্যা পরিস্থিতির সংকট মোকাবিলায় সরকার সক্ষম: অর্থম...
- ড্রেসিং সম্পন্ন, ভালো আছে মুক্তামণি
- সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর
- দক্ষিণ কোরিয়া কি সমাধান দিতে পারবে?
- কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা
- বন্যায় ভাসছে দক্ষিণ এশিয়া
- বৃষ্টিপাতে ডুবছে শহর, শুষ্ক থাকছে গ্রামাঞ্চল
- গুলি-গালি নয়, কাশ্মীর সমস্যা সমাধানে চাই ভালোবাসা
- আশ্রয় নেই, ত্রাণও নেই
- সেনাবাহিনীর সাহায্য চায় এলাকাবাসী
- সিরাজগঞ্জে বন্যায় ২১০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
- পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
- হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় যুবলীগ নেতা চ...
- লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল
- বিপর্যস্ত যোগাযোগ: শক্তিক্ষয় মানুষের
- গণমাধ্যমের সঙ্গে সংলাপে ইসি
- শেখ মুজিব হত্যার পর জিয়া যে মন্তব্য করেছিলেন
- মুক্তামনি কেমন আছে
- যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
- ইয়েমেনে ভয়াবহ কলেরা
- রাশিয়া তৈরি করেছে ‘অদৃশ্য’ সুপারসনিক জেট
- গলায় ছুরি ধরে ট্যাক্সি চালককে ধর্ষণ সুন্দরী তরুণীর
- তিন সৌদি যুবরাজকে অপহরণ
- লাদাখ দিয়ে ভারতে প্রবেশ চীনা সেনাবাহিনীর!
- ছয় লাখের বেশি সিরীয় ঘরে ফিরেছে
- গুয়ামে হামলার পরিকল্পনা স্থগিত করল উত্তর কোরিয়া
- হাওর পাড়ে শুধুই দীর্ঘশ্বাস
- এক ছাগল ৭০ হাজার!
- লালমনিরহাটে মাঠে নেমেছেন ডজন খানেক মনোনয়নপ্রত্যাশী
- প্রেমের নামে স্কুলছাত্রীকে নিয়ে পালানোর সময় ভারতীয়...
- বিদেশী কোম্পানিগুলোর দখলে ৬০ ভাগ, বাড়ছে ঝুঁকি
- মেয়র আনিসুল হক আইসিইউতে
- ‘আপনি প্রশাসনের সঙ্গে আপস করছেন’
- সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর
- বিটিআরসি কেন মোবাইলের কলরেট বাড়াতে চায়?
- মোবাইল কোর্ট ১০ অক্টোবর পর্যন্ত চলবে
- সেই শিশুর ভাগ্য নির্ধারণ আজ
- বন্যার নতুন রেকর্ড : তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা
- দুই বছরেও হয়নি সরকারি ব্যাংকের মামলা পর্যবেক্ষণে ড...
- যে কারণে ডুবছে হজ ব্যবস্থাপনা
- ইয়েমেন যুদ্ধ বন্ধের পথ খুঁজছে সৌদি আরব
- অপ্রতুল ত্রাণ, দিশেহারা দুর্গতরা
- মিষ্টি খাওয়ার ইচ্ছে বেড়ে যায় কেন?
- বিদেশ থেকে অপহরণের পর ৩ সৌদি যুবরাজ নিখোঁজ
- মার্কিন হুমকিতে ভেনিজুয়েলায় সামরিক মহড়ার ডাক
- সাংবাদিকদের সঙ্গে সংলাপে ইসি
- নান্দাইলে ট্রাকচাপায় ২ পথচারী নিহত
- জামায়াত নেতা সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর
- গুয়ামে উত্তর কোরিয়ার হামলার পরিকল্পনা স্থগিত
- ধর্মের নামে সংঘাত চলবে না
- নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭
- শেম! শেম! স্লোগানে ট্রাম্পকে নিজগৃহে বরণ
- লাগামহীন পেঁয়াজের দাম
- নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়াই যৌক্তিক
- জামালপুরে ডুবে গেছে রেললাইন, ট্রেন চলাচল বন্ধ
- বিমানবন্দরে ফেলে যাওয়া সেই শিশুর ভাগ্য নির্ধারণ আজ
- ঢামেক মর্গের বাতাসে লাশের গন্ধ : ভোগান্তি
- ‘নাটের গুরু’ হোস্টেল সুপার মিজানুর
- বন্যা পরিস্থিতির আরও অবনতি : তিন দিনে ৫০ জনের মৃত্যু
- পিতার সমাধিতে অশ্রুসজল দুই বোন
- মুক্তামণির ড্রেসিং খোলা হবে আজ
- শ্রদ্ধা ভালোবাসায় জাতির জনককে স্মরণ
- বাংলাদেশে বন্যায় ব্রিটিশ ভ্রমণ সতর্কতা
- পদস্থ কর্মকর্তার ঘুষের দরবার
- ঠিকাদার খায়রুল হুদাকে গ্রেফতার করেছে দুদক
- নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা থেকে স্কুল ছাত্রের লা...
- নেত্রকোনায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু
- ঘাতকরা কাউন্সিলর রাজিবের ঘনিষ্ঠ
- বিশ্ববাজারে চিনির দাম নিম্নমুখী
- চীন-ভারত বাণিজ্য যুদ্ধ শুরু
-
▼
Aug 16
(82)
-
▼
August
(465)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment