Sunday, August 18, 2013
অধ্যাপক ইউনূস ও মেজর মান্নানের মেয়ের আংটি বদল by বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
অধ্যাপক ইউনূস ও মেজর মান্নানের মেয়ের আংটি বদল by বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
ঢাকা থেকে ঈদে বাড়ি যেতে চেয়েছিলাম ৫ই
আগস্ট। শবেকদরের রাত কাটাতে চেয়েছিলাম টাঙ্গাইলে। শবে কদর একজন মুসলমানের
কাছে হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
যতই ঢাকায় বসবাস
করি বাড়ি বাড়ি মনে হয় না, কেমন যেন বাসা বাসা মনে হয়। নাড়ির টান অনুভব করি
বাড়ি গেলে। হাত খালি ছিল, বাড়ি গেলেই নানাজন হাত পাতবে, তাদের দাবি পূরণ
করতে হবে। কয়েক জনের কাছে টাকা-পয়সা চেয়েছিলাম। তারাও যথেষ্ট সাহায্য
করেছে। কিন্তু ৫ তারিখে নয়, সেটা করেছে ৬ তারিখ। তাই ৬ই আগস্ট ইফতার শেষে
৮টার দিকে যাত্রা করেছিলাম। টাঙ্গাইল পৌঁছতে খুব একটা সময় লাগেনি। ১ ঘণ্টা
৪০-৪৫ মিনিটে পৌঁছেছিলাম। তা-ও আবার রাস্তায় ১০ মিনিট নষ্ট হয়েছে।
স্বাধীনতার পর রাস্তা খারাপ ছিল, গাড়ি ছিল আরও খারাপ। তারপরও ১ ঘণ্টা ২০-২৫
মিনিটে হরহামেশা যাতায়াত করতাম। এখনকার গাড়ি তখনকার গাড়ি থেকে শত গুণ
উন্নত, রাস্তাঘাট ভাল, অনেক প্রশস্ত। কিন্তু ব্যবস্থাপনায় ত্রুটির কারণে
অনেক বেশি সময় লাগে। সেদিন অসংখ্য পুলিশ সদস্য ছিল, রাস্তায় কোন গাড়ি
দাঁড়াতে দেয়নি। ভাবছিলাম যোগাযোগ মন্ত্রীকে একটা ধন্যবাদ দেবো। কিন্তু
পরদিন বলি কি করে, ৮-১০ ঘণ্টা পরেই সব উল্টে পাল্টে গেল। রাত পৌনে ১০টায়
টাংগাইল পৌঁছেছিলাম। প্রতিদিন সকাল ৭টা-সাড়ে ৭টায় পত্রিকা পাই। বছর বিশেক
একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একবেলা খাবার না হলে মনে পড়ে না। কিন্তু সকালে
পত্রিকা ছাড়া খালি খালি লাগে। সকালে উঠে পত্রিকা পেলাম না। কি ব্যাপার!
পত্রিকার গাড়ি চন্দ্রাতে আটকে আছে। সকালের পত্রিকা সন্ধ্যায় পেলাম।
মন্ত্রীকে যানজট না থাকায় ধন্যবাদ দেয়ার উৎসাহ হারিয়ে ফেললাম। সেই যে যানজট
শুরু হয়েছিল ৯ই আগস্ট, ঈদের দিন পর্যন্ত ছিল। ১০, ১১ রাস্তায় কিছুটা চাপ
কম ছিল। ১৩, ১৪ জামায়াতের হরতাল। ১২ তারিখ টিভি চ্যানেলে কয়েকটা সাক্ষাৎকার
দিতে ঢাকা এসেছিলাম। রাস্তা ফাঁকাই ছিল। ১৪ তারিখ সকালে হরতালের মধ্যেই
নির্বিঘ্নে টাঙ্গাইল ফিরেছিলাম। হরতালে আমার সমর্থন নেই। তাই তার মধ্যেই
গিয়েছিলাম। ১৫ই আগস্ট আমার জীবনের এক নিষ্ঠুর কালো দিন। কোন কিছুই ভাল লাগে
না। প্রায় ৩৫ বছর ১৫ই আগস্ট সারাদিন ঘরের দরজা খুলিনি, পানিও স্পর্শ
করিনি। এখন আর কেন যেন তেমন তাগিদ পাই না। এখন বেলা ১২টার পর ঘর থেকে
বেরিয়ে যা পারি মুখে দেই। কারণ কিছু বছর ধরে ডায়াবেটিসে ধরেছে। এ পর্যন্ত
কোনদিন সুগার নীল হয়নি। কিন্তু একটা আশঙ্কা তো আছেই। সেদিন আবার মানবজমিন-এ
দেখলাম, বিদেশী কে একজন খাবার নিয়ন্ত্রণ করে ১১ দিনেই ডায়াবেটিস নামের
অসুখটিকে চিরবিদায় দিয়েছে। পত্রিকাটি রেখে দিয়েছি। আগামীকাল অথবা পরশু আমার
ডায়াবেটিস চিকিৎসক খাজা নাজিমুদ্দিনের কাছে যাবো পরামর্শ নিতে। সহধর্মিণী
নাসরীন সিদ্দিকী ছেলেমেয়ে নিয়ে ১৫ তারিখ বেলা ১টায় ঢাকার দিকে পাড়ি
জমিয়েছিল। নিজে সারাদিন গাড়িতে থাকি তেমন চিন্তা হয় না। পরিবার পরিজন যখনই
গাড়িতে সওয়ার হয় স্বস্তি পাই না। গাড়ির চালক হোসেন, যীশু, মান্নান সবাই
অভিজ্ঞ, ধীরস্থির। কেউ প্রায় ৪০ বছর ধরে আছে। কিন্তু রাস্তাঘাটের অবস্থা
দেখে তবু একটা অস্বস্তি লেগেই থাকে। ঔরসজাত দীপ-কুঁড়ি বড় হয়েছে। কিন্তু
আল্লাহর দান কুশিমনি বেশ ছোট। বাইরে গেলে ওর কথা মন থেকে আড়াল করতে পারি
না। আল্লাহর রহমতে তারা সহিসালামতে ২-সোয়া ২ ঘণ্টায় ঢাকা পৌঁছেছিল। এর কয়েক
ঘণ্টা পরেই শুরু হয় মহাজট- যা এখনও চলছে।
১৯৭১-এর ১৬ই আগস্ট সম্মুখ যুদ্ধে ধলাপাড়ার মাকরাইয়ে গুলিবিদ্ধ হয়েছিলাম। বাঁচার তেমন আশাই ছিল না। কেন আল্লাহর দয়ায় আজও বেঁচে আছি তিনিই জানেন। প্রতি বছর মাকরাইয়ে যাই, এ বছর যেতে পারিনি। কারণ পরম সুহৃদ মেজর (অব.) আবদুল মান্নানের মেয়ের আংটি বদল, বিয়ে আরও অনেক দূর। তবু সেখানে গিয়েছিলাম বা অন্তরের টানে যেতে বাধ্য হয়েছিলাম। মানুষের আন্তরিকতা যে কত শক্তিশালী সেটা দু’একজন গরিব মানুষের দেখেছি, দু’চারজন ধনবানেরও দেখেছি। তাদের মধ্যে মেজর (অব.) আবদুল মান্নান অন্যতম। এমনিতে ধনবানদের আমার তেমন ভাল লাগে না। কিন্তু কি করে যেন মেজর মান্নান সেই বেরিয়ারটা অতিক্রম করেছেন। যতবার তার কাছে গেছি কখনও ছাড়তে চাননি। সময় নষ্ট হচ্ছে বলে উঠে পড়তে চাইলেও উঠতে দেননি। কত কোটি কোটি টাকার কাজ আমার মতো অকর্মা মানুষের জন্য পড়ে থাকে। প্রথম প্রথম মনে হতো লৌকিকতা করছেন। কিন্তু গত কয়েক বছর দেখে দেখে মনে হয় আমাকে পাশে পেলে তিনি বড় প্রশান্ত হন, স্বস্তি পান। ব্যবসার ঝামেলা থেকে কিছু সময় অন্য চিন্তা করতে পারেন। আমি আদার ব্যাপারী জাহাজের খবর কি-ই বা জানি। তবু মাঝে সাজে আপন মনে করে কষ্টের কথা বলে হালকা হতে চেষ্টা করেন, সেটা সব ধরনের কথা। আমারও বেশ ভাল লাগে। জীবনে কত কষ্ট করেছি, এখনও কত শঙ্কায় থাকি। কেউ হাত পাতলে হাত ভরে দিতে পারি না, সে এক জ্বালা। যারা এক সময় হাত পেতে চলতো তারা এখন আমাদের সম্পদের নিচে সমাধি করতে চায়, সে-ও আরেক জ্বালা। ক্ষমতাবান কেউ কেউ এমন ব্যস্ত থাকেন ফোন ধরেন না। আবার কখনও প্রয়োজন হলে ৭ বার ফোন করে বিরক্ত করেন। এসবের বাইরের মানুষ মেজর (অব.) আবদুল মান্নান। ১৬ তারিখ আমার মরণদিন। তা-ও তার মেয়ের বিয়ের আংটি বদলে যোগ দিতে বেলা ২টায় টাঙ্গাইল থেকে রওনা হয়েছিলাম। রাস্তায় গাড়ি আর গাড়ি। গোড়াই হয়ে না এসে ভাতকুড়া, বাসাইল, সখিপুর, ভালুকার সিডস্টোর হয়ে দু’এক ঘণ্টা কম লাগবে ভেবে সিডস্টোরের রাস্তা ধরেছিলাম। গ্রামে এক প্রবাদ আছে, ‘তাড়াতাড়ি যেতে চাও তো ঘুরে যাও’। সে কারণেই ঘোরা পথ ধরেছিলাম। কিন্তু তাড়াতাড়ি হয়েছে কিনা বলতে পারবো না। জয়দেবপুর চৌরাস্তায় সে যে কি ভিড়, দেড়-দুই কিলোমিটারে দেড়-দুই ঘণ্টা লেগেছে। ৮টার দাওয়াতে ৯টা ৪০ মিনিটে সোনারগাঁওয়ের বলরুমে গিয়েছিলাম। খুব মার্জিত চমৎকার ব্যবস্থাপনা। গেইটে জাহাঙ্গীর দাঁড়িয়ে ছিল। হলের দরজায় মেজর মান্নান। বহুদিন পর তাকে বড় হাসিখুশি মনে হচ্ছিল। তার তিন মেয়ে, এক ছেলে। আমার দুই মেয়ে, এক ছেলে। ১৬ তারিখ আমারও প্রথম মনে হলো, আমার মেয়ের বিয়ের দিনে আমারও কি অমন আনন্দ হবে? গিয়ে দেখি ১ নম্বর টেবিলে জনাব হুসেইন মুহম্মদ এরশাদ। পাশের টেবিলে ড. কামাল হোসেন, তার স্ত্রী ও আরেক পাশে প্রাক্তন জ্বালানি মন্ত্রী জেনারেল নুরউদ্দীন। হুসেইন মুহম্মদ এরশাদের পাশে আমাদের বসানো হয়। ডানে কুশিমনি, তারপর তার মা নাসরীন। এরশাদ সাহেবের বামে এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতি ফরিদপুরের এ.কে. আজাদ। যার সংবর্ধনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বেয়াই মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিরোধিতার কারণে সব কয়টা দৈনিকের প্রথম পাতায় মাননীয় প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রীর চেয়ে বড় বড় করে ছবি আসায় বর্তমানে বেশ আলোচিত। অনুষ্ঠানের এক পর্যায়ে আমাদের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসেছিলেন। কোন সামাজিক অনুষ্ঠানে আমি এই তাকে প্রথম দেখলাম। হয়তো আরও অনেক অনুষ্ঠানে গেছেন কিন্তু আমি দেখিনি। ড. কামাল হোসেন এবং প্রাক্তন মন্ত্রী জেনারেল নুরউদ্দীনের মাঝে তিনি বসেছিলেন। অধ্যাপক ইউনূস এবং ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলে আমরা একটু আগেই চলে এসেছিলাম। আমাদের আগে জনাব এরশাদ চলে গিয়েছিলেন।
ক’দিন আগে আমার প্রিয় এক কর্মী বর্তমান সাংবাদিক সাগর আনোয়ার এক সাক্ষাৎকার নিতে এসেছিল। তার প্রশ্ন ছিল, কোন কোন বিদেশী রাষ্ট্র তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বা ষড়যন্ত্র সফল করতে অধ্যাপক ইউনূসকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন কিনা? অল্পবয়সী মানুষ তাই তার সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস সম্পর্কে আমার বক্তব্য পরিষ্কার হয়নি। সে আমার বরাত দিয়ে উল্লেখ করেছে, ‘যদি বিদেশী কোন রাষ্ট্র ষড়যন্ত্র করে, তবে ড. ইউনূসকে দিয়ে লাভবান হবে না। অধ্যাপক ইউনূস ষড়যন্ত্রের মাধ্যম হওয়ার উপযুক্ত নন। এমনটাই মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী।’ আসলে অধ্যাপক ইউনূসকে আগে কখনও ঝেঁকে দেখিনি, অধ্যয়ন করিনি। গ্রামীণ ব্যাংকের ঘটনার পর তাকে পরতে পরতে উলটেপালটে দেখার চেষ্টা করেছি। আমারও এক সময় মনে হয়েছিল, ঘুষ টুষ দিয়ে তারা নোবেল পেয়েছেন। কিন্তু ক’বছর নাড়াচাড়া করে আমার উপলব্ধি হয়েছে, কেউ তাকে দয়া করে নোবেল দেয়নি। তার যোগ্যতাকে সম্মান জানাতে নোবেল কমিটি বাধ্য হয়েছে। আর বিদেশী রাষ্ট্রের কোন এজেন্ডার বাহন হওয়ার মতো চারিত্রিক বৈশিষ্ট্য তার নেই। সাদাসিধে, খোলামেলা নিরহঙ্কার খাঁটি বাঙালি তিনি। তার মধ্যে দেশপ্রেমের স্ফূরণ দেখে আমি অভিভূত। অমন মানুষ অন্যের উদ্দেশ্য সাধনের বাহক হতে পারেন না। তাই ওকথা বলেছি, অধ্যাপক ইউনূসকে জাতীয়ভাবেই আমাদের সম্মান করা উচিত। তাকে আর বিব্রত করা উচিত না। তার মেধাকে কাজে লাগালে জাতি উপকৃত হবে। এই জাতীয় কল্যাণব্রতী মানুষটাকে নাজেহাল করতে গিয়ে আমরাই যে বড় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ চেতনা ক্ষমতাসীনদের কবে হবে সেটা তারাই জানেন। তবে যত তাড়াতাড়ি হবে ততই কল্যাণ বা মঙ্গল।
মহাজোট সরকারের এটাই ছিল সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর শেষ শোক পালন। তারা আর সরকারিভাবে শোক পালন করতে পারবে কিনা ভবিতব্যই জানে। তবে জাতির জনক বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় শোক পালনে দলাদলির কোন মানে হয় না। যারা অমন করবেন তাদের মহাকালের কলঙ্ক অবশ্যই গ্রাস করবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব কালোত্তীর্ণ বাংলার জনগণ তথা বিশ্বের নিপীড়িত মানবতার অগ্রদূত। শ্রমজীবী নিগৃহীত মানুষের বন্ধু। আমরা তাকে বঙ্গবন্ধু বললেও তিনি তার আপন মহিমায় মানবতার বন্ধু, বিশ্ব বন্ধু। কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন ছাড়া ১৫ই আগস্টে মহাজোটের অন্য শরিকদের কোন উচ্চবাচ্য দেখা গেল না। কেমন যেন কোচ কাটা ছুরির মতো সব লুকিয়ে থাকলো।
বছর আড়াই আগে প্রধান বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দু’ঘণ্টার কয়েক মিনিট কম একান্তে আলোচনা হয়েছিল। চারদলীয় জোটের শক্তি বৃদ্ধির জন্য তাদের আমাকে চাই। ওরকম আওয়ামীদেরও চাই। আলোচনার এক পর্যায়ে বলেছিলাম, স্বাধীনতাবিরোধী জামায়াত সঙ্গে থাকলে আমার পক্ষে পাশে থাকা সম্ভব নয়। তাছাড়া, যৌবনে প্রেম করিনি, বঙ্গবন্ধুকে ভালবেসেছি, না চাইতেও তার সঙ্গে একটা প্রেমের অনুভূতির মিশ্রণ ঘটেছে। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব বেশি আমার হৃদয় জুড়ে। বিধবার সাজ না ধরলেও আমার সমস্ত অন্তর জুড়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব। তাই আপনার জোট তাকে নিয়ে যখন যা খুশি বললে আমার পক্ষে নীরব দর্শকের ভূমিকা পালন করা সম্ভব না। তাছাড়া, ১৫ই আগস্ট শোকে আমরা যখন মুহ্যমান, জাতির মহা রক্তক্ষরণের ক্ষণে আপনার শুভ জন্মদিন পালন বড় নিষ্ঠুরভাবে হৃদয়ে আঘাত করে। তাই ওটা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেছিলেন, অমন একজন মহান নেতার নির্মম মৃত্যুদিনে ঘটা করে জন্মদিন পালন করতে আমিও উৎসাহী না। কিন্তু দশের চক্রে ভগবান ভূতের মতো অবস্থা। দলীয় নেতাকর্মীরা করে, দেশের যে রাজনৈতিক অবস্থা তাতে তাদের একেবারে ফিরাই কি করে? তবে আমি মনে রাখবো। জানি না কতটা মনে রেখেছেন। কিন্তু ওর পরের বছর জন্মদিন পালন করেননি। জন্মদিনে ছিলেন সৌদি আরবে। গত বছর ছিল মাহে রমজান। এবছরও নিজে কেক কাটেননি, দলের নেতারা কেটেছেন। জানি না তার নিজে কেক না কাটা বা তাতে অংশ না নেয়া কতটা শ্রদ্ধা বা কৌশল। তবে আওয়ামী লীগ ফেটে পড়েছে। যারা বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে ঘটা করে জন্মদিন পালন করে, আনন্দ করে তাদের সঙ্গে আবার সমঝোতা কি? শুধু ছোটখাটো নেতারা বলেননি, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। দেখাই যাক কত ধানে কত চাল। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী পবিত্র সংসদে বলেছেন, তিনি আর নির্বাচন করবেন না। না করলে যাওয়ারকালে তবু একটু সম্মান নিয়ে যাবেন। আর নেত্রীর কথায় যদি নির্বাচন করেন লোকজন বলবে, যেমন মদখোরের ‘রাত কি বাত, বাত কি বাত’ মানে নেশার ঘোরে রাতের কথা কথার কথা, তার কোন মূল্য নেই। তেমনি আওয়ামী নেতাদের কথার কোন মূল্য নেই। খালেদা জিয়া নিজে কেক কাটেননি তা-ও এমন বাগাড়ম্বর, কোন সমঝোতা করবেন না। নিজে কেক কেটে ঘটা করে জন্মদিন পালন করলে মনে হয় সব নেতা আত্মহত্যা করতেন। কোন সমঝোতা না হলে কার ক্ষতি? সব থেকে বেশি দেশের, তারপরই আওয়ামীপন্থিদের। কথাটা একটু হৃদয়ঙ্গম করতে চেষ্টা করবেন। আর জিয়াউর রহমানের হত্যার দিনে আওয়ামীদের কি এবং কেমন করা উচিত সেটাও ভাবার মনে হয় সময় এসেছে ...।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
August
(269)
-
▼
Aug 18
(15)
- রাজনীতিতে বিলবোর্ডের ব্যবহার by ড. সৈয়দ রাশিদুল হাসান
- দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে না by...
- চাঁদরাতে চাঁদের সঙ্গে দিয়েছিলাম আড়ি by মোকাম্মেল হ...
- মিসরে ১৪ আগস্টের গণহত্যা সামরিক বাহিনী ও মার্কিন স...
- ঐশীর প্রেমের বলি বাবা-মা by নূরুজ্জামান
- ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ঐশীর
- ভর্তির সুযোগ পাবে না ২০,০০০ শিক্ষার্থী by সোলায়মান...
- অধ্যাপক ইউনূস ও মেজর মান্নানের মেয়ের আংটি বদল by ব...
- ‘নিজেরা চুলোচুলি করলেও আমার বেলায় সবাই হাতে হাত মে...
- ফুলন দেবী যেভাবে দস্যুরানী by কাজী সুমন
- ‘নির্বাচন হবে না’
- শহীদী মৃত্যু কামনা করেন সাঈদী
- গোলাম আযমের বিচার ত্রুটিপূর্ণ পক্ষপাতদুষ্ট
- ‘এক চুলও নড়বো না’ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- ঐশীর বয়ফ্রেন্ড আর ইয়াবা জীবন
-
▼
Aug 18
(15)
-
▼
August
(269)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment