সিরিয়ায় বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট শুরু

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা গতকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী অবস্থান ধর্মঘট শুরু করেছে। বিক্ষোভ দমনে ব্যাপক আকারে ধরপাকড় শুরু হওয়ার পর এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ফেসবুকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিরিয়ার সব অঞ্চলের মানুষকে আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে অবস্থান ধর্মঘট পালনের আহ্বান জানাচ্ছি। দিনে-রাতে সারাক্ষণ এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণের উদ্দেশে ‘বেআইনি কর্মকাণ্ড’ পরিহার করার ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়ার প্রথম দিনেই অবস্থান ধর্মঘটের ঘোষণা দেওয়া হলো।