Thursday, March 22, 2018
সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদার মুক্তি ও সংলাপ প্রয়োজন -কূটনীতিকদের বিএনপি
সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদার মুক্তি ও সংলাপ প্রয়োজন -কূটনীতিকদের বিএনপি

বিএনপি
আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- দলটির নেতাদের কাছে জানতে চেয়েছেন
কূটনীতিকরা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল কূটনীতিকদের ব্রিফ করে
বিএনপি। এ সময় কূটনীতিকদের তরফে এমন প্রশ্ন আসে। জবাবে সুষ্ঠু নির্বাচনের
জন্য খালেদা জিয়ার মুক্তি ও সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে বিএনপি।
এর আগে বিকেল সোয়া ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ
বৈঠক শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর কূটনীতিকদের লিখিত ব্রিফ করেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়-
বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা গণতান্ত্রিক ধারায়
বিশ্বাস করেন এবং অনুধাবন করেন একমাত্র গণতান্ত্রিক পথেই শান্তিপূর্ণ উপায়ে
ক্ষমতার রদবদল হতে পারে। বিএনপি বিশ্বাস করে-দেশের বর্তমান রাজনৈতিক
পরিস্থিতিতে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সকলের
অংশগ্রহণের পরিবেশ দরকার। আর এর সমাধানের জন্য একমাত্র পথ হচ্ছে সংলাপ, যা
ক্ষমতাসীন দলের উদ্যোগে সম্ভব। এর আগে তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার
মুক্তির দাবি করেন। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচন আর গণতান্ত্রিক ধারা
অব্যাহত রাখতে খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার মামলা ও
তার জামিন নিয়ে আইনি জটিলতা, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার ও
আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন এবং আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে
বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এ
সময় তারা দলের নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতনের বিভিন্ন স্থির চিত্র
ডকুমেন্টও সরবরাহ করেন। স্থির চিত্রের মধ্যে সম্প্রতি রিমান্ডের পর
কারাগারে নিহত ছাত্রনেতা জাকির হোসেন মিলনসহ বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম
হোসেন আলাল, শফিউল বারী বাবু, মিজানুর রহমান রাজ, নারায়ণগঞ্জের নেতা
অধ্যাপক মামুন আহমেদসহ আরো অনেক নেতাকে আটক করার ৪০টি স্থিরচিত্র রয়েছে।
বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত মামলা দায়ের,
বিচার প্রক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে মির্জা আলমগীর বলেন, আগামী
সংসদ নির্বাচনে অযোগ্য ও অংশগ্রহণ থেকে দূরে রাখতেই রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও সৃজনকৃত কাগজপত্রের মাধ্যমে জিয়া অরফানেজ
ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। কারাগারে
প্রথম শ্রেণির বন্দি হিসেবে প্রাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
তাকে শতাব্দী পুরনো পরিত্যক্ত কারাগারে রাখা রয়েছে। সরকার তাকে শারীরিক ও
মানসিকভাবে নির্যাতন করছে। মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে।
কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চয় দেখছেন জামিনযোগ্য মামলায়
খালেদা জিয়ার জামিন প্রক্রিয়া কিভাবে প্রলম্বিত করা হচ্ছে। নিম্নআদালত থেকে
যথাসময়ে রায়ের কপি দেয়া হয়নি। কপি পেতে ১১ দিন লেগেছে। এ বিলম্ব প্রমাণ
করে তখনও রায় লেখা হচ্ছিল বা পরিবর্তন করা হচ্ছিল। আওয়ামী লীগ সরকার
বিচারব্যবস্থা প্রভাবিত করছে। বিএনপি মহাসচিব বলেছেন, হাইকোর্টেও জামিন
প্রক্রিয়ায় পদে পদে বিলম্ব করা হয়েছে। এধরনের স্বল্প রায়ের ক্ষেত্রে নিম্ন
আদালতে নথির জন্য জামিনের অপেক্ষা করে না হাইকোর্ট। এখানে সেটা হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বয়স, কম সাজা ৪টি গ্রাউন্ডে হাইকোর্ট তাকে
চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। সেই সঙ্গে চূড়ান্ত আপিল শুনানির
জন্য পেপারবুক তৈরির নির্দেশও দিয়েছেন। অন্যদিকে জামিন দেয়ার পরপরই উচ্চ
আদালতের বিপক্ষে সরকার ও দুদক আপিল বিভাগে যায়। প্রধান বিচারপতি সৈয়দ
মাহমুদ হোসেন শুনানি করতে দেননি। তিনি কেবল প্রধান সরকারি কৌঁসুলি ও দুদকের
আইনজীবীর শুনানি শুনেছেন। আগামী ৮ই মে পর্যন্ত তার জামিন স্থগিত করেছে।
বিএনপি মহাসচিব বলেছেন- বর্তমান সরকার সংসদ, নির্বাচন কমিশন, দুদক, সরকারি
কর্ম-কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচারবিভাগ,
পুলিশ ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনকে পুরোপুরিভাবে দলীয়করণ
করেছে। যার কারণে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগ ও দেশত্যাগে
বাধ্য করা হয়েছে। সরকার সবকিছুই নিজের হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। এ অবস্থায়
বিচারবিভাগসহ সব প্রতিষ্ঠানে স্বাধীন ও ভীতিহীনভাবে কাজ করা অসম্ভব হয়ে
পড়েছে। পুরো সমাজ আজ ভয়ের মধ্যে কাটাচ্ছে। মির্জা আলমগীর বলেন, আমাদের
নেত্রী খালেদা জিয়া দেড় মাস ধরে কারাগারে আছেন। জামিন পাবেন কিনা সেটার
জন্য আরো দেড় মাস অপেক্ষা করতে হবে। তার বিরুদ্ধে ৩৬টি মিথ্যা ও রাজনৈতিক
মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। বিএনপি মহাসচিব
বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এসব মামলা ও বিচারের মাধ্যমে তার নেতৃত্বাধীন
রাজনৈতিক দল বিএনপির কর্মী-সমর্থকদের ক্ষেপিয়ে তুলে সহিংসতার পথে ঠেলে দিতে
চায় সরকার। যাতে করে সরকার তাদের ওপর দমন অভিযান চালাতে পারে। বিএনপি
শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন
করে আসছি। তিনি বলেন, বিএনপি আইনের শাসন ও দিপক্ষীয় বোঝাপড়ায় ও গঠনমূলক
আলোচনায় বিশ্বাসী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের গণতান্ত্রিক চর্চার সকল
সুযোগ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের সভা-সমাবেশ করতে দেয়া
হচ্ছে না। নাগরিক নিরাপত্তার নামে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন, কালোপতাকা
প্রদর্শনের মতো কর্মসূচিও পালন করতে বাধা দিচ্ছে। কর্মসূচি পালন করতে
গেলেই পুলিশ, র্যাবসহ আইনপ্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো সরকারি পৃষ্ঠপোষকতায়
বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় আক্রমণ করছে। অথচ প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় খরচে সকল সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।
তিনি মানুষের কাছে ভোট চাইছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে- বিএনপি মাঠে নামলেই
যেন সরকারের ভোট কমে যাবে। বক্তব্যের শেষে দেশের গুরুত্বপূর্ণ কিছু সমস্যার
কথা উল্লেখ করেন তিনি। মহাসচিবের লিখিত বক্তব্যের পর নরওয়ের কূটনীতিক
প্রশ্ন করেন- আগামী একাদশ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা? -এর জবাবে
শুরুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, প্রশ্নটা
এভাবে করলে ভালো হতো- আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের পরিবেশ ও সুযোগ
আছে কি না? এরপর মহাসচিব মির্জা আলমগীর জাতীয় নির্বাচনের বিভিন্ন বাধা
উল্লেখ করে প্রশ্নের উত্তর দেন। তার উত্তরে দেশের বর্তমান রাজনৈতিক
পরিস্থিতি, মানবাধিকার, আইন ও বিচার বিভাগের ওপর সরকারি হস্তক্ষেপের নানা
দিক তুলে ধরেন। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা-হামলা, রিমান্ড ও কারাগার
নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে এক চা চক্রে মিলিত
হন নেতারা।
গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল তকমা অর্থহীন: মওদুদ
কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, যেখানে গণতন্ত্র নেই, সেখানে উন্নয়নশীল দেশ অর্থহীন। দেশে একলাখ নতুন বেকার হয়েছে। গত নয় বছরে দুর্নীতি হয়েছে সীমাহীন। সরকারের কোনো জবাবদিহিতা নেই। আজকে কিছু মানুষের হাতে অনেক টাকা, আর কিছু মানুষ আরো দরিদ্র হচ্ছে। আগামী নির্বাচন সম্পর্কে ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি আগামীতে এমন একটা নির্বাচন চায়, যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। সবাই সমান সুযোগ-সুবিধার অধিকারী হবে। আর বিএনপি নির্বাচনে অংশ নিলে গণতন্ত্র ফিরে আসবে। সারা দেশে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খরচে সকল সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। তিনি মানুষের কাছে ভোট চাইছেন। একই সঙ্গে উন্নয়নমূলক অনেক প্রকল্প উদ্বোধন করছেন। এসব অনৈতিক ও নির্বাচনীবিধি বহির্ভূত। কারণ নির্বাচনীবিধিতে আছে নির্বাচনের সময় কোনো উন্নয়নমূলক কাজ বা প্রতিশ্রুতি কেউ ভোটারদের দিতে পারবেন না। প্রধানমন্ত্রী অবশ্যই ভোট চাইতে পারেন। যদি তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জনসভা করতেন। নিজস্ব খরচে যদি জনসভা করতেন। সেখানে সরকারের সব সুযোগ সুবিধাগুলো না নিতেন। কিন্তু এখানে সেটা হয়নি। ব্যারিস্টার মওদুদ বলেন, একদিকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে তার বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। সারা দেশের মানুষ জানে খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। খালেদা জিয়া যতবার নির্বাচন করেছেন ততবার জয়লাভ করেছেন। এক্ষেত্রে জনপ্রিয়তার দিক থেকে প্রধানমন্ত্রীর তুলনায় খালেদা জিয়ার রেকর্ড অনেক ভালো। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে জেলে রাখবেন। একটা দলকে একেবারে কোনো সুযোগ-সুবিধা দেয়া হবে না। নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হবে। একটি ছোট্ট ঘরোয়া বৈঠকও করতে দেয়া হবে না- এটা তো হতে পারে না। তিনি বলেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সব দল জনসভা করছে। এমনকি ছোট ছোট রাজনৈতিক দলগুলোও ওখানে সভা করার অনুমতি পাচ্ছে। তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপিকে কেন করতে দেয়া হচ্ছে না। নির্বাচনী প্রচারণা বন্ধে সরকারকে চিঠি না দেয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন প্রবীণ এ রাজনীতিক। তিনি বলেন, আজকে যদি নির্বাচন কমিশন সত্যিকারের অর্থে নিরপেক্ষ হতো তাহলে সরকারকে চিঠি দিতো। সংবিধানে তো এটা লেখা নেই যে সরকারকে তারা চিঠি দিতে পারবে না। তারা চিঠি লিখে সরকারের দৃৃষ্টি আকর্ষণ করতে পারে। এ সময় বিএনপিকেও নির্বাচনী প্রচারণার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যাতে মানুষের কাছে যেতে পারে সেটা আশা করি। এ সুযোগ থেকে বিএনপি বঞ্চিত হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। কূটনীতিকদের ব্রিফে সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত, নরওয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল কূটনীতিকদের ব্রিফে অংশ নেন। এর আগে একইদিন বেলা সোয়া ১১টার দিকে ভারতের একটি মিডিয়া টিমের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসমাইল জবিউল্লাহ।
গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল তকমা অর্থহীন: মওদুদ
কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, যেখানে গণতন্ত্র নেই, সেখানে উন্নয়নশীল দেশ অর্থহীন। দেশে একলাখ নতুন বেকার হয়েছে। গত নয় বছরে দুর্নীতি হয়েছে সীমাহীন। সরকারের কোনো জবাবদিহিতা নেই। আজকে কিছু মানুষের হাতে অনেক টাকা, আর কিছু মানুষ আরো দরিদ্র হচ্ছে। আগামী নির্বাচন সম্পর্কে ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি আগামীতে এমন একটা নির্বাচন চায়, যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। সবাই সমান সুযোগ-সুবিধার অধিকারী হবে। আর বিএনপি নির্বাচনে অংশ নিলে গণতন্ত্র ফিরে আসবে। সারা দেশে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খরচে সকল সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। তিনি মানুষের কাছে ভোট চাইছেন। একই সঙ্গে উন্নয়নমূলক অনেক প্রকল্প উদ্বোধন করছেন। এসব অনৈতিক ও নির্বাচনীবিধি বহির্ভূত। কারণ নির্বাচনীবিধিতে আছে নির্বাচনের সময় কোনো উন্নয়নমূলক কাজ বা প্রতিশ্রুতি কেউ ভোটারদের দিতে পারবেন না। প্রধানমন্ত্রী অবশ্যই ভোট চাইতে পারেন। যদি তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জনসভা করতেন। নিজস্ব খরচে যদি জনসভা করতেন। সেখানে সরকারের সব সুযোগ সুবিধাগুলো না নিতেন। কিন্তু এখানে সেটা হয়নি। ব্যারিস্টার মওদুদ বলেন, একদিকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে তার বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। সারা দেশের মানুষ জানে খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। খালেদা জিয়া যতবার নির্বাচন করেছেন ততবার জয়লাভ করেছেন। এক্ষেত্রে জনপ্রিয়তার দিক থেকে প্রধানমন্ত্রীর তুলনায় খালেদা জিয়ার রেকর্ড অনেক ভালো। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে জেলে রাখবেন। একটা দলকে একেবারে কোনো সুযোগ-সুবিধা দেয়া হবে না। নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হবে। একটি ছোট্ট ঘরোয়া বৈঠকও করতে দেয়া হবে না- এটা তো হতে পারে না। তিনি বলেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সব দল জনসভা করছে। এমনকি ছোট ছোট রাজনৈতিক দলগুলোও ওখানে সভা করার অনুমতি পাচ্ছে। তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপিকে কেন করতে দেয়া হচ্ছে না। নির্বাচনী প্রচারণা বন্ধে সরকারকে চিঠি না দেয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন প্রবীণ এ রাজনীতিক। তিনি বলেন, আজকে যদি নির্বাচন কমিশন সত্যিকারের অর্থে নিরপেক্ষ হতো তাহলে সরকারকে চিঠি দিতো। সংবিধানে তো এটা লেখা নেই যে সরকারকে তারা চিঠি দিতে পারবে না। তারা চিঠি লিখে সরকারের দৃৃষ্টি আকর্ষণ করতে পারে। এ সময় বিএনপিকেও নির্বাচনী প্রচারণার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যাতে মানুষের কাছে যেতে পারে সেটা আশা করি। এ সুযোগ থেকে বিএনপি বঞ্চিত হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। কূটনীতিকদের ব্রিফে সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত, নরওয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল কূটনীতিকদের ব্রিফে অংশ নেন। এর আগে একইদিন বেলা সোয়া ১১টার দিকে ভারতের একটি মিডিয়া টিমের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসমাইল জবিউল্লাহ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
March
(1701)
-
▼
Mar 22
(24)
- অবশেষে সিরিয়ার পারমাণবিক চুল্লী ধ্বংসের স্বীকারোক্...
- দিনমজুর তৈয়ব যেভাবে ইয়াবা ব্যবসায়ী
- সীমান্তে নজরদারি কড়াকড়ি করবে ভারত
- সৌদিতে সিলেটের রিপার আকুতি: আমাকে বাঁচাও- নতুবা নি...
- উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেশি -বিবিএসের শ্রম...
- এক বছরে ১০,০০০ কোটি টাকার মোবাইল হ্যান্ডসেট আমদানি...
- টার্গেট চাপে অস্বস্তিতে ব্যাংকাররা by রোকনুজ্জামান...
- সৌদিতে পাসপোর্ট বিড়ম্বনায় কয়েক হাজার বাংলাদেশি by ...
- চীনের চাওয়া: বাংলাদেশের নির্বাচন -নবনিযুক্ত রাষ্ট্...
- অকার্যকর মেগা সিটি -গার্ডিয়ানের রিপোর্ট
- বরাদ্দ নেই, আটকে যাচ্ছে স্কুল-কলেজ জাতীয়করণ by নূর...
- সাজা ভোগের ২ যুগের বেশি সময় পর নির্দোষ ঘোষণা by উৎ...
- সিসিটিভি ফুটেজে চার সন্দেহভাজন
- গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় by ফরিদ উদ্দিন আহমেদ
- নির্বাচনী কার্যক্রমকে ডিজিটাল করতে ইসির পরিকল্পনা ...
- নৌকায় ভোট দিন, আমরা উন্নয়ন দেবো by কাজী সোহাগ
- সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদার মুক্তি ও সংলাপ প্রয়...
- উন্নয়নশীল দেশের স্বীকৃতি: প্রধানমন্ত্রীকে সংবর্ধনা আজ
- 'ইসরাইল থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর ষড়যন্ত্র বান...
- নিউটন ও ডারউইনের পাশে সমাহিত হবেন হকিং
- মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে জা...
- শিশুপার্কের ফলক থেকে মুছে যাচ্ছে জিয়ার নাম
- মৌলভীবাজার বিএনপিতে ঐক্যের সুর by ইমাদ উদ দীন
- ‘বিশ্রাম নিতে’ পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট
-
▼
Mar 22
(24)
-
▼
March
(1701)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বিশ্বকাপ ফুটবল
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment