Wednesday, December 11, 2024
গুম-বিচারবহির্ভূত হত্যা: বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের ফরিয়াদ
গুম-বিচারবহির্ভূত হত্যা: বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের ফরিয়াদ
আয়োজিত সমাবেশে গুম হওয়া পরিবারের সদস্যদের পক্ষে গুমের শিকার পারভেজ হোসেনের মেয়ে রিধি অশ্রুসিক্ত হয়ে বলেন, আমরা ছোট থেকে বড় হয়েছি বাবার আদর ছাড়া। বাবার হাতটা পর্যন্ত ধরতে পারেনি। পরীক্ষা শেষে সবাই সবার বাবার সঙ্গে ঘুরতে যায় আর আজকে আমি আমার বাবার ছবি নিয়ে বাবাকে খুঁজতে এসেছি। আমার বাবার দোষটা কী ছিল যে, তাকে এভাবে গুম করা হয়েছে। বছরের পর বছর তাকে নিজের পরিবারের থেকে দূরে রাখা হয়েছে। আমাদের এমন কী দোষ ছিল যে, আমরা আমাদের বাবাকে দেখতে পারিনি। আমার বাবাকে ফিরিয়ে দেন। অনেক কান্না করেছি। আর কিচ্ছু চাই না। আমি শুধু আমার বাবাকে চাই। বাবার হাতটা ধরতে চাই। বাবাকে দেখতে কেমন লাগবে- এটাও আমরা কেউ জানি না। আমার বাবার সঙ্গে আর আমাদের সঙ্গে কেন এমন করা হলো তার বিচার চাই আমি।
অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মজলুমের কোনো দল নেই। আজকে আমরা যারা নিপীড়িত হয়েছি এই মানুষগুলোকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দল, মত, আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, মানুষগুলোকে এক থাকতে হবে। সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ থাকা প্রয়োজন। বিগত সময়গুলোতে আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং যত দুঃশাসন, লুটপাট, দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না। আর এসবের পেছনে কে এবং কারা দায়ী তা আমরা সকলেই জানি। এই শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের মুজিববাদী রাজনীতির ও আদর্শের ওপর ভিত্তি করে তারা এসব করেছে। তারা একটা মানবতাবিরোধী দল। পুরো বিশ্বকে আমাদের এটা বলতে হবে। এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব সময়ই ছিল। যেমনটা তার বাবার হাতে ছিল। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে কী নির্মম গণহত্যা সংঘটিত হয়েছে। সর্বশেষ জুলাইয়ে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি বাকশাল কায়েম করে শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। ঠিক একইভাবে শেখ হাসিনা ক্ষমতায় থেকে মানবাধিকার হরণ করেছেন। আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করতে চান সেটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবে গণ্য করবে এই বাংলাদেশে। তিনি বলেন, যারা নিপীড়িত হয়েছে তাদের ন্যায়বিচারে আমরা কাজ করবো। আর যারা এইসব শহীদকে নিয়ে মামলা বাণিজ্য করছে তাদের বিষয়েও সচেতন হতে হবে। একই সঙ্গে ভারত সরকারকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, সীমান্তে হত্যা করে আমাদের ভয় দেখানো যাবে না। এখন আর আগের বাংলাদেশ নেই। এখন যা হবে ন্যায্যতার ভিত্তিতে।
সমাবেশে অংশ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, একটি স্বৈরাচারী সরকারের সঙ্গে ভিন্নমত প্রকাশ করার জন্য এতগুলো মানুষকে গুম করা হয়েছে। আজ জুলাই বিপ্লবে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছে। মানুষের অধিকারের জন্য তারা জীবন দিয়েছে। আসুন আমরা সকলে দেশটাকে ভালোবাসি। আর এই সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আগে আমাদের নিজেদেরকে নিজেদের পরিবর্তন করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই গুম-খুন, হত্যার সব কিছুর জন্য দায়ী শেখ হাসিনা। তার হাতে রক্তের কালো ছোপ এখনো আছে। এখন সে ভারতে বসে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছে। তার এসব কর্মকাণ্ডের বিচার না হলে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ১৬টা বছর আওয়ামী লীগ গোটা রাষ্ট্রকে সন্ত্রাসের একটা অভয়ারণ্যে পরিণত করেছিল। এই আওয়ামী লীগ সরকার গত সময়ে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডসহ নানা অপরাধ করেছে। এসব ঠাণ্ডা মাথার অপরাধের বিচার হওয়া দরকার। পিলখানা হত্যাকাণ্ডের পরে যেমন বিডিআরের পোশাক পরিবর্তন করা হয়েছে তেমনই অতিসত্বর র্যাব ও পুলিশ সদস্যদের পোশাক পরিবর্তন করতে হবে। কারণ তাদের দেখলেই সেই হামলাকারী মনে হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৬ বছর যারা এই সব হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা মদত দিয়েছে তাদের সকলেরই বিচার করতে হবে। এখনো যারা ঘাপটি মেরে এদেশের বিভিন্ন দপ্তরে বসে আসে তাদেরকে খুঁজে বের করতে হবে। আর যারা ওই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চিন্তা করছে তাদেরকেও বিচার করবে এই দেশের মানুষ। ওই ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে হলে আবারো রাস্তায় রক্ত দিবে এদেশের সাধারণ জনগণ।
মায়ের ডাক-এর প্রধান সমন্বয়ক সানজিদা খানম তুলির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 11
(16)
- চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া
- আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড
- আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু, দাঁড়াতে হলো বিচারে...
- ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গা...
- গণঅভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান ...
- বিশৃঙ্খল বিধ্বস্ত সিরিয়ায় সুযোগ নিচ্ছে ইসরাইল
- রাজ্যসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব
- স্বাধীনতা কোনো ছেলের হাতের মোয়া নয় by বঙ্গবীর কাদে...
- টেকসই উন্নয়নের অন্তরায় তামাক by এবিএম জুবায়ের
- রংপুর ভূমি কর্মকর্তা মোজাহিদের তেলেসমাতি কারবার
- বাবাকে নিয়ে হাজারো প্রশ্ন ছোট্ট শিশুটির by ফাহিমা ...
- ড. মোমেনকে চেয়ারম্যান করে দুদক গঠন
- বিদেশে পাসপোর্টের জন্য হাহাকার by মিজানুর রহমান
- গুম-বিচারবহির্ভূত হত্যা: বিচার চেয়ে ভুক্তভোগী পরিব...
- সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ...
- রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা
-
▼
Dec 11
(16)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment