Tuesday, January 21, 2025
গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথে মুক্তির স্বাদ পেলেন জিম্মি তিন ইসরাইলি নারী
গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথে মুক্তির স্বাদ পেলেন জিম্মি তিন ইসরাইলি নারী
তিন ইসরাইলি পণবন্দিকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস গোষ্ঠী। ‘দ্য হোস্টেজেস ফ্যামিলিজ় ফোরামে’র দেওয়া তথ্য অনুসারে, ২৪ বছর বয়সী রোমি গোনেন থাকেন ইসরাইলের কফার ভ্রাদিম এলাকায়। তিনি নাচতে এবং বেড়াতে ভালোবাসেন। ২০২৩-এর ৭ অক্টোবর, তাকে নোভা উৎসব থেকে অপহরণ করা হয়েছিল। রোমির চার ভাইবোন রয়েছে। ২৮ বছর বয়সী এমিলি দামারি, কফার আজা শহরের বাসিন্দা হলেও, তিনি আদতে বৃটিশ নাগরিক। বন্ধুবান্ধবদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়। বারবিকিউ এবং কারাওকে তার বিশেষ পছন্দের বিষয়। বিভিন্ন ধরনের টুপি সংগ্রহ করতে ভালোবাসেন।
৭ অক্টোবর, কফার আজায় তার বাড়ি থেকেই অপহরণ করা হয়েছিল তাকে। তার বন্ধু গ্যালি এবং জিভ বারম্যান এখনও হামাসের হাতে বন্দি। ডোরন স্টেইনব্রেচারের বয়স ৩১ বছর। তিনি থাকেন কফার গাজার শহরে। ডোরন, পশুচিকিৎসার নার্স। ছোটবেলা থেকেই তিনি পশুপ্রেমী। এ ছাড়া, তিনি খেলাধুলা করতে, বিশেষ করে দৌড়াতে খুব ভালোবাসেন।
প্রতি শনিবার ভোরে তিনি কিবুটজের চারপাশে দৌড়ান। মুক্তি পাবার পর এর পর তারা কোথায় যাবেন? ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজ়া-ইসরাইল সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটিতে প্রথমে এই তিন মুক্তিপ্রাপ্ত পণবন্দির মেডিক্যাল টেস্ট হবে। তার পর তাদের এক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আইডিএফ আরও জানিয়েছে, এর জন্য তারা তাদের বায়ুসেনার একটি হেলিকপ্টার তৈরি রেখেছে। তাদের পরিবারের পক্ষ থেকে এই তিন জনের ব্যক্তিগত জিনিসপত্র পাঠানো হয়েছে। হেলিকপ্টারেই সেগুলি রাখা আছে। ৪৭১ দিন পর এমিলি অবশেষে বাড়িতে ফিরছে।
তার মা ম্যান্ডি দামারি বলছেন, ‘আমার মেয়ে ফিরলেও অন্য অনেক পরিবার তাদের প্রিয় জনের অপেক্ষায় রয়েছে। ‘যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিট পরে, জাতিসংঘ বলেছে যে মানবিক সহায়তা বহনকারী প্রথম ট্রাকগুলি ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি খেয়াল রাখতে হবে যাতে যুদ্ধবিরতির সময় মানুষের কাছে ত্রাণ পৌঁছে যেতে পারে।
সূত্র : দ্য হিন্দু

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment