Saturday, May 18, 2013
সরকারের চাপ ও সাংগঠনিক দুর্বলতায় দিশেহারা বিএনপি by টিপু সুলতান ও তানভীর মাহমুদ
সরকারের চাপ ও সাংগঠনিক দুর্বলতায় দিশেহারা বিএনপি by টিপু সুলতান ও তানভীর মাহমুদ
নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনের দুই বছরের মাথায় এসে অনেকটাই দিশেহারা অবস্থায় পড়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি দাবি আদায়ে কয়েক দফা সময় বেঁধে দিলেও সরকারের ওপর কার্যকর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। উল্টো একের পর এক মামলা ও ধরপাকড়ের কারণে বিএনপি নিজেই এখন চাপে পড়েছে।এ অবস্থায় অনেকটা পথহারা পথিকের মতো বিএনপি কখনো বিদেশি কূটনীতিকদের পেছনে দৌড়ঝাঁপ, কখনো জোটের শরিক জামায়াতের ওপর ভরসা করে আন্দোলন, আবার কখনো ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ওপর ভর করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছে। কিন্তু কোনোটাতেই সুবিধা করতে পারেনি।এখন পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, পুলিশ অনুমতি না দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনেও সমাবেশ করতে পারছে না। পুলিশের অনুমতি উপেক্ষা করে সভা-সমাবেশ করার মতো সাংগঠনিক শক্তি-সামর্থ্যও দেখাতে পারছে না দলটি। নতুন কোনো পথও খুঁজে পাচ্ছে না তারা। সাংগঠনিক দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠায় বিএনপির সঙ্গে সরকারও কঠোর আচরণ শুরু করেছে। কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করে চলেছে। এমনকি জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আবার আটক করা হচ্ছে।বিএনপির পর্যবেক্ষণ জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক সংকট সমাধানের জন্য সরকারকে বাধ্য করতে পারছে না বিএনপি। এটা দলটির জন্য একটা সংকট ও সমস্যা। এ জন্য বিএনপিকে পুরোপুরি দায়ী করা যাবে না। কেননা, ক্ষমতাসীনদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। তা ছাড়া সরকার প্রচণ্ড বেপরোয়া। তারা হয়তো যেকোনো সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করতেও পিছপা হবে না।
তিন দফা সময় বেঁধে দেওয়া: বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করেন এমন একজন বিশ্লেষক বলেন, বিএনপির অনেক সাধারণ সমর্থক রয়েছেন। তার প্রমাণ, খালেদা জিয়া সমাবেশ ডাকলে যানবাহন বন্ধ করাসহ সরকারের অনেক বাধাবিপত্তি সত্ত্বেও বিপুল মানুষ জমায়েত হয়। কিন্তু সেই জনতা কী নিয়ে বাড়ি ফিরে যায়? সেটা হলো ‘আলটিমেটাম’। এ পর্যন্ত নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে তিন দফা আলটিমেটাম (সময় বেঁধে দেওয়া) দিয়েছেন খালেদা জিয়া। প্রথম দফায় ২০১২ সালের মার্চে ৯০ দিন সময় বেঁধে দেন। এ সময় শেষ হওয়ার পর ১১ জুন দাবি আদায়ে আবারও সময় দিয়ে বলেন, রোজার ঈদের (২০১২) পর কঠোর আন্দোলন করা হবে। সর্বশেষ ৪ মে শাপলা চত্বরে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন। সে সময়সীমা অতিক্রম করে আরও ১১ দিন পার হয়েছে। এরপর নতুন কোনো কর্মসূচি দিতে পারেনি দলটি।
এর আগে গত মার্চে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে জননিরাপত্তা কমিটি গঠনের কথা বলা হলেও এখনো একটি কমিটিও গঠিত হয়নি। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জেলা, উপজেলায় ১৮ দলের শরিকদের নিয়ে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হলেও শুধু খুলনা জেলায় তা করা হয়।
কেন সংসদ বর্জন: যেকোনো সংকটে জনগণকে দলের সঠিক অবস্থান জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি। দলটি কেন সংসদে যাচ্ছে না, তা মানুষের কাছে পরিষ্কার নয়। একেকবার একেক দাবি বা অজুহাতের কথা বলা হয়েছে। কোনোটাই যুক্তিগ্রাহ্য নয়। অথচ সাংসদ হিসেবে তাঁরা সরকারি সব সুযোগ-সুবিধা নিচ্ছেন। আর সদস্যপদ রক্ষায় মাঝে মাঝে সংসদে যান। একই কারণে আগামী ৩ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে দলটি যে সংসদে যাবে, সেটা কয়েক দিন ধরেই গণমাধ্যমে আলোচনা হচ্ছিল। বিএনপি নেতা মওদুদ আহমদ গতকাল শুক্রবার সংসদে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।
সাংগঠনিক ব্যর্থতা: এক-এগারোর ধাক্কায় বিপর্যস্ত বিএনপি গত চার বছরেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হলেও দলের কাউন্সিল পর্যন্ত করতে পারেনি। মাঠপর্যায়ে সাংগঠনিক কাঠামো মজবুত করতে জেলা সদরে কেন্দ্রীয় নেতাদের সফরসহ অনেক সিদ্ধান্ত হয়েছে চার বছরে। কিন্তু কোনোটাই ঠিকভাবে বাস্তবায়িত হয়নি।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ১৮-দলীয় জোটে রূপান্তরিত হলেও সাংগঠনিকভাবে এর শক্তি-সামর্থ্য সামান্যতম বাড়েনি। কারণ, এ জোটের শরিকদের বেশির ভাগই নামসর্বস্ব দল। বিএনপির বাইরে একমাত্র জামায়াতে ইসলামীর সংগঠিত জনবল বা রাজনৈতিক পেশিশক্তি রয়েছে। কিন্তু মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখে জামায়াত নিজেই বেকায়দায় আছে।
নেতৃত্বের আস্থাহীনতা: বিএনপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, খালেদা জিয়ার এ মুহূর্তে বড় সমস্যা হলো, নিজ দলের কোন কোন নেতাকে তিনি বিশ্বাস করবেন বা করবেন না, সেটা ঠিক করাটাই কঠিন হয়ে পড়েছে। কয়েক মাস ধরে তিনি যেভাবে রাজপথে সর্বাত্মক আন্দোলনে নামার চেষ্টা করেছেন, দলের নেতা-কর্মীদের সেভাবে নামাতে পারেননি। ওই সূত্রটি বলছে, সম্প্রতি স্থায়ী কমিটির এক সভার শুরুতে খালেদা জিয়া সব নেতার মঠোফোন জব্দ করেন, যাতে সভার তথ্য পাচার না হয়। কিন্তু ফোন জব্দ করার এ খবরও সভা শেষে ফাঁস হয়ে যায়। নেতৃত্বের মধ্যে আস্থাহীনতার এটা একটা উদাহরণ। হরতালনির্ভর রাজনীতি: বিএনপি এ অবস্থায় অনেকটা সহজ কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে ‘হরতাল’। সংবাদ সম্মেলন করে হরতাল ডেকেই শেষ। আগের দিন সন্ধ্যায় দু-চারটা গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়ানো হয়। কিন্তু হরতালে নেতা-কর্মীরা কেউ আর মাঠে থাকেন না। এ অবস্থার জন্য দলটির সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বিভিন্ন সময়ের ভুল সিদ্ধান্ত, জনসম্পৃক্ত সমস্যা-সংকটকে সরকারবিরোধী আন্দোলনে কাজে না লাগাতে পারাকে বড় কারণ বলে মনে করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিএনপি ও ১৮-দলীয় জোট এ আমলে এখন পর্যন্ত ৩১ দিন হরতাল করেছে। এতে বিএনপির কোনো লাভ বা সরকারি দলের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে দেশের ও সাধারণ মানুষের।
অবশ্য দলটির নেতাদের অভিযোগ, সরকারের দমন-পীড়নের কারণে তাঁরা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি ও তৎপরতা চালাতে পারছেন না। সমাবেশ ডাকলে অনুমতি হবে কি না, আগের দিন বিকেল পর্যন্ত জানা যায় না। মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এম ইলিয়াস আলীকে গুম এবং সর্বশেষ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে গ্রেপ্তার করায় বিভিন্ন পর্যায়ের অনেক নেতার মধ্যে ভীতির সঞ্চার হয়েছে
বিচক্ষণতার অভাব: বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিতে বিএনপির নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ও স্ববিরোধিতা নিয়েও বিরূপ আলোচনা আছে। শাহবাগের আন্দোলন নিয়েও একেক সময় একেক বক্তব্য ও দলীয় অবস্থান জানিয়েছে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়েও বিএনপি তাদের অবস্থান মানুষের কাছে পরিষ্কার করতে পারেনি।
স্থানীয় সরকারের নির্বাচন নিয়েও নানা মত আছে দলের মধ্যে। কোনো নির্বাচনে অংশ নিচ্ছে, কখনো নিচ্ছে না। এতে তৃণমূলের নেতারা বিভ্রান্ত হচ্ছেন।
সম্প্রতি নতুন রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। এই দুই পদে নিয়োগকে বিএনপি সমর্থন করে কি না, এ ব্যাপারে বিএনপির মনোভাব কী, দলীয় কর্মী-সমর্থক ও জনগণ জানে না। যদি এ দুটি পদে নির্বাচন সঠিক বলে বিএনপি মনে করে, সেটিও পরিষ্কার করে বলা উচিত। সঠিক মনে না করলে, সে যুক্তিও তুলে ধরা উচিত।
দলের নির্দিষ্ট কোনো মুখপাত্র নেই। কোনো বিষয়ে কার কাছ থেকে দলের আনুষ্ঠানিক বক্তব্য জানা যাবে, সেটাও পরিষ্কার নয়। এ সরকারের শুরুর দিকে একবার নজরুল ইসলাম খানকে মুখপাত্র করা হয়েছিল। এরপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখপাত্রের ভূমিকা পালন করেন। তিনি তিন দফায় কারাগারে যান। প্রথম ও দ্বিতীয় দফায় তাঁর অনুপস্থিতিতে দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন যথাক্রমে খন্দকার মোশাররফ হোসেন ও তরিকুল ইসলাম। তৃতীয় দফায় ফখরুল কারাগারে গেলে তরিকুল আর সমন্বয়ক হতে রাজি হননি। এরপর অগত্যা গণমাধ্যমের কাছে দলের বক্তব্য তুলে ধরার দায়িত্ব দেওয়া হয় চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানকে। তিনি এখন অঘোষিত মুখপাত্র। উপদেষ্টাকে দিয়ে দলের মুখপাত্রের কাজ করানো বিএনপির অভ্যন্তরীণ সংকটের আরেকটি উদাহরণ।
দলীয় সূত্রগুলো জানায়, মহাসচিব হওয়ার জন্য বিএনপিতে অনেকেই আগ্রহী। কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেপ্তার হলে তখন দলের সমন্বয়কারী হতে কেউ রাজি হন না মামলা ও গ্রেপ্তারের আশঙ্কায়।
ছাত্রদল ও যুবদলের অবস্থা আরও খারাপ। সম্প্রতি বিবাহিত, বয়স্ক ও অছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করার পর ছাত্রদলের বিভক্তি আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে যে কয়েকবার ছাত্রদল আলোচনায় এসেছে, তা এসেছে নিজেরা নিজেরা মারামারি করে। যুবদলেও নেতৃত্বের মধ্যে বিভক্তি ও অবিশ্বাস প্রকট।
এ অবস্থায় খালেদা জিয়া আন্দোলনের ক্ষেত্রে জামায়াত ও ছাত্রশিবিরের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ কারণে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার কথাও বলেছিল বিএনপি। সর্বশেষ বিএনপি ভরসা করেছিল হেফাজতে ইসলামের ওপর। হেফাজতের লংমার্চ ও সর্বশেষ ঢাকা অবরোধ কর্মসূচিতে সমর্থন দেন খালেদা জিয়া। হেফাজতের ৫ মে ঢাকা অবরোধের দিন দুপুর থেকেই স্রোতের মতো হেফাজতের কর্মীরা নগরে ঢুকছিলেন। রাজধানীর কেন্দ্রস্থল জ্বলছিল। সংঘর্ষে মারা যাচ্ছিল মানুষ। সারা দেশের মানুষ ছিল উদ্বেগের মধ্যে। ওই রকম পরিস্থিতিতেও দলের করণীয় ঠিক করতে সারা দিন বৈঠক করতে পারেনি বিএনপি। সারা দিন এ নিয়ে বিএনপির কোনো বক্তব্যও ছিল না। খালেদা জিয়া রাত সাড়ে আটটায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন। রাত সাড়ে নয়টায় তিনি ঢাকাবাসী ও দলের কর্মীদের প্রতি আহ্বান জানান, যেন হেফাজতকে সহায়তা করা হয়।
যে হেফাজতের কর্মসূচিকে সামনে রেখে আগের দিন মতিঝিলের সমাবেশে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন খালেদা জিয়া, সেদিন রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি ও তাঁর দল করণীয় ঠিক করতে একসঙ্গে বসতেও পারেনি। এটাও বিএনপির সাংগঠনিক এক বিরাট সংকট। ওই রকম পরিস্থিতিতেও অন্য ৮-১০ দিনের মতোই সন্ধ্যার পর দলীয় নেত্রীর কর্মদিবস শুরু হয়। এমনকি দলটিতে কোনো ‘কোর কমিটি’ নেই, যারা এমন জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক বসে করণীয় ঠিক করবে। সর্বশেষ ১৫ মে হরতাল ডাকা নিয়েও বিএনপির লেজে গোবরে অবস্থার সৃষ্টি করে। সমাবেশ করার অনুমতি না পেয়ে ওই দিন বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে ১৯ মে হরতাল ডাকা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বল হয়, ঘূর্ণিঝড় মহাসেন ভয়াবহ আকার ধারণ করছে। এ কারণে জোট নেত্রী খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ এর দুই দিন আগে থেকে ঘূর্ণিঝড়ের আগাম খবর দেশবাসী জানে। গণমাধ্যমে প্রতি মুহূর্তে এর গতিপথ ও সম্ভাব্য আঘাত হানা নিয়ে খবর প্রচার হচ্ছিল। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে এটা প্রতীয়মান হয় যে সাম্প্রতিক সময়ে বিএনপি রাজনৈতিক কার্যক্রমে কোনো প্রজ্ঞা বা বুদ্ধিবৃত্তিক চিন্তা-পরিকল্পনার ছাপ রাখতে পারেনি। অবশ্য এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধাতা হয়তো আছে। তবে বিএনপি রাজনৈতিকভাবে প্রজ্ঞা বা বিচক্ষণতা দেখাতে পারেনি, এটা বলা যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এখন দেশের ৯০ শতাংশ মানুষ। কিন্তু সরকার কাউকে কেয়ার করছে না। তারা প্রচণ্ড আক্রমণাত্মক।’ পররাষ্ট্রনীতি নিয়ে বিভ্রান্তি: বিএনপির পররাষ্ট্রনীতিবিষয়ক চিন্তা কী, সেটাও পরিষ্কার নয়। আবার ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নীতি কী হবে? চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আগের মতো তাইওয়ানের সঙ্গে সম্পর্ক থাকবে কি না? এ দেশে ধর্মীয় জঙ্গিবাদ নিয়ে পশ্চিমাদের উৎকণ্ঠা আছে। এ ক্ষেত্রে আগামী দিনে বিএনপির ভূমিকা কী হবে? বিএনপি দাবি করে, তারাই জঙ্গিবাদ দমন এবং শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ শীর্ষ জঙ্গিনেতাদের গ্রেপ্তার ও বিচার সম্পন্ন করেছে। কিন্তু বর্তমান সরকার যেভাবে জঙ্গিগোষ্ঠীকে দমন করেছে, সেটা নিয়ে বিএনপির মূল্যায়ন কী, এ নিয়ে কোনো বক্তব্য নেই। বরং ৪ মের সমাবেশে খালেদা জিয়া তাঁর বক্তব্যে বলেছেন, দেশে কোনো জঙ্গি নেই। অতীতের মতো আবার এই যে অস্বীকার, সেটাও প্রশ্ন তৈরি করেছে।
হেফাজতের ১৩ দফা বিএনপির সমর্থন করা নিয়েও পশ্চিমা কূটনীতিকেরা নানা মহলে বুঝতে চাইছেন। যদিও কোনো কোনো নেতা বলেছেন, তাঁরা ১৩ দফা নয়, আল্লাহ ও মহানবীর (সা.) অবমাননার বিরুদ্ধে হেফাজতের আন্দোলনকে সমর্থন করেছেন। আবার ৭ মে গায়েবানা জানাজায় সাদেক হোসেন খোকা বলেছেন, ‘আমরা ক্ষমতায় এসে হেফাজতকে ঢাকায় ডেকে ১৩ দফা বাস্তবায়ন করে খুশিমনে ফেরত পাঠাব।’ বিএনপির অবস্থান কোনটা, তা পরিষ্কার নয়।
খালেদা জিয়া গত বছরের অক্টোবরে ভারত সফর করেন। সেখান থেকে ফিরে এসে চিরাচরিত ভারত বিরোধিতা থেকে সরে আসেন। তখন বিএনপির নেতারাও বলেন, ভারত বিরোধিতা বলে কোনো অবস্থান তাঁদের নেই।
ওই সফরে প্রণব মুখার্জিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন খালেদা জিয়া। এর কয়েক মাস পর ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কিন্তু খালেদা জিয়া একপক্ষীয়ভাবে তাঁর সাক্ষাৎ বাতিল করলেন। এটাকে খালেদা জিয়ার ‘গুরুতর রাজনৈতিক বোকামি’ এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ খালেদা জিয়ার সম্মতিতেই প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছিল।
নেতৃত্ব সংকট: খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা নিয়েও আছে নানা শঙ্কা। খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব কে দেবেন, তা-ও নির্ধারণ করা নেই। দ্বিতীয় শীর্ষ নেতা দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছর বেশি সময় ধরে লন্ডনে। সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। কবে দেশে ফিরবেন, তা কেউই জানে না।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জাতীয় সংসদে কাউকে উপনেতা করতে পারেননি। এখন বিরোধী দলে গিয়েও সংসদ উপনেতা করতে পারেননি কাউকে।
গঠনতন্ত্র অনুযায়ী, শুধু চেয়ারপারসন স্থায়ী কমিটির সভা ডাকতে পারেন। খালেদা জিয়া কোনো কারণে গ্রেপ্তার হলে (ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যে তেমন ইঙ্গিত আছে) দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভাও কেউ ডাকতে পারবেন না। মাঠপর্যায়ে রয়েছে নেতৃত্বের সংকট ও বিভাজন।
রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেন, বিএনপি কঠিন অবস্থার মধ্যে আছে। নেতাদের গ্রেপ্তারের কারণে দলটি এ অবস্থার মধ্যে পড়েছে। আরেকটি বড় সংকট হলো, নির্বাচনকালীন সরকারব্যবস্থা ঠিক করার জন্য সময় আছে খুব কম। যা করার তা হয়তো চার-পাঁচ মাসের মধ্যে করতে হবে। এ জন্য দুই পক্ষকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে। যেটা বিএনপি ও সরকার কেউই দেখাচ্ছে না।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1565)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
May
(446)
-
▼
May 18
(8)
- ফিরে এল লাক্ষার সোনালি দিন by আনোয়ার হোসেন
- দুই হাজার কোটি ডলারের পোশাক খাত এখনো সরকারনির্ভর b...
- ‘ক্রীতদাসের জীবন ছিল বাংলাদেশিদের’
- সরকার আগের অবস্থানে অনড়
- সরকারের চাপ ও সাংগঠনিক দুর্বলতায় দিশেহারা বিএনপি ...
- শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন আইন প্রণেতাদে...
- সবকিছুই পোশাকমালিকদের জন্য by মনজুর আহমেদ ও জাহাঙ্...
- শুল্ক সুবিধা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
-
▼
May 18
(8)
-
▼
May
(446)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
আফ্রিকা
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
সংখ্যালঘু
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
লেবানন
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কলকাতা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
Exclusive
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment