Friday, September 20, 2019
‘বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে’: -সাক্ষাৎকারে আন্দালিব রহমান পার্থ by মাধবী চৌধুরী
‘বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে’: -সাক্ষাৎকারে আন্দালিব রহমান পার্থ by মাধবী চৌধুরী

২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন
হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফল
ঘটেনি। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি আরো বলেছেন, এই সরকারকে যেন অবৈধ
বলা না যায় সে জন্য সংসদে স্পিকারের রুলিং পর্যন্ত চাওয়া হচ্ছে।। গত ৩০ জুন
(২০১৯) সাউথ এশিয়া মনিটরকে (স্যাম) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো:
স্যাম: দেশের পরিস্থিতি নিয়ে জানতে চাই…
আ:পা: বাংলাদেশে কোনো রাজনীতি নেই। রাজনীতি থমকে গেছে।
রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায়। উন্নয়নের ডামাডোল
বাজলেও বোঝা যাচ্ছে না যে, দুর্নীতির জন্য উন্নয়ন হচ্ছে, নাকি উন্নয়নের
জন্য দুর্নীতি হচ্ছে। অনেকে বলেন, দুর্নীতির কালি দিয়ে উন্নয়নের ছবি আকাঁ
হচ্ছে। বিরোধী দল নেই। যারা আছেন তারা পাপেট বিরোধী দল।
সংসদে জনগণের ইচ্ছার প্রতিফল ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে
ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে ৩০ ডিসেম্বর। নির্বাচনের অবস্থা এতোটাই খারাপ
যে, সরকার অবৈধ এটি বলা যাতে না যায় তার জন্য সংসদে স্পিকারের রুলিং চাওয়া
হচ্ছে। স্পিকার রুলিং দিয়ে ঠিক করবে যে এ সরকার অবৈধ নয়; বাংলাদেশের
স্বাধীনতার পরে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি তখনই ঘটে যখন জনগণের সঙ্গে সরকারের
সম্পর্ক থাকে না।
স্যাম: আপনার ভাষায়, তার অর্থ স্বাধীনতার পরে সবচেয়ে অবৈধ সরকার?
আ:পা: ঠিক সেরকম নয়। আমি বলতে চাচ্ছি, সরকারের অবস্থা
এমন পর্যায়ে যে, তাদের লেজিটেমেসি সমস্যা হয়ে দেখা দিয়েছে। একবার ৫
জানুয়ারির নির্বাচনে কেউ অংশগ্রহণই করলো না। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা
এমন জায়গায় পৌছায়নি যে, একটি দলের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে
পারে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আবার প্রমাণ হলো যে দলীয় সরকারের অধীনে
নির্বাচন এদেশে হওয়া সম্ভব নয়। নির্বাচন মানে লাইন দিয়ে ভোট দেওয়া নয়।
নির্ভয়ে ক্যাম্পেইন এবং কাজ করতে পারা। জনগণ তার ভোট দিতে পারবে এমন
পরিস্থিতি নিশ্চিত করা। গণতন্ত্রের অর্থ হলো আমি ক্ষমতা হস্তান্তর
প্রক্রিয়ায় বিশ্বাস করবো। কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো
কিছুই এখন আর অবশিষ্ট নেই।
স্যাম: বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এরকম জায়গায় গেল কেনো? কে দায়ী?
আ:পা: সুনির্দিষ্টভাবে কাউকে বলা যাবে না। দায়ী করতে
হলে ২০০৬ সালের ঘটনায় ফিরে যেতে হবে। সেই সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে
তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের যে নাড়াচাড়া, সেখান থেকেই শুরু। এর
পরে আমরা তরুণ প্রজম্ম ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে। কারণ
ওয়ান-ইলেভেনের সময় দুই নেত্রী তথা দুই দলের ওপর অনেক অত্যাচার নির্যাতন
হয়েছে। ফলে আশা করা স্বাভাবিক যে, এরপরে অন্তত রাজনীতিতে গুনগত পরিবর্তন
আসবে। পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের জায়গা তৈরী হবে। প্রতিহিংসার রাজনীতিটা
কমে যাবে এমন আশাও ছিলো আমাদের। কিন্তু পরবর্তীতে দেখা গেল, ক্ষমতায় থাকার
যে ইচ্ছা; সেটি এত প্রবলভাবে কাজ করেছে যে, গণতন্ত্র থেকে শুরু করে অন্য
কিছুই আর থাকলো না। জনগণের ভোটের অধিকারও কেড়ে নেওয়া হলো। আজকে যখন সবার
হাতে স্মার্টফোন সেরকম একটি সময়ে যে ন্যাক্কারজনক নির্বাচন হলো; যা নিয়ে
মানুষ ঠাট্টা ও তামাশা করে, সোস্যাল নেটওয়ার্কে হাসাহাসি হয়। আমি বুঝতে
পারি না, এই এমপিরা কীভাবে নিজেদের এমপি হিসেবে পরিচয় দেয়! তাই বুঝতে হবে,
জনগণের সঙ্গে রাজনীতিবিদদের দূরত্ব কতখানি বাড়লে এ ধরনের একটি নির্বাচন
করতে পারে।
স্যাম: ২০ দলীয় জোটের একজন শীর্ষ নেতা হিসেবে বলুন, এমন একটি নির্বাচন বা পরিস্থিতি ঠেকানোর কোনো কৌশল কী আপনাদের ছিলো?
আ:পা: মনে হয় তেমন কোনো কৌশল আমাদের ছিল না। কারণ
সময়ের সঙ্গে রাজনীতি পরিবর্তনের বিষয়টি নিয়ে হয়তো আমরা কেউ ভাবিনি। ফেয়ার
ইলেকশন হলে আমরা হয়তো নেগেটিভ ভোট পেতাম। কিন্তু আমরাও পজেটিভ রাজনীতি তো
গত দশ বছরে করিনি। শেয়ার মার্কেটসহ আরও যেসব ইস্যু তৈরী হয়েছিলো সেগুলোকে
পূজিঁ করে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে নামতে পারিনি। নিরাপদ সড়কের জন্য
এদেশে আন্দোলন হয়েছে, গার্মেন্টস শ্রমীকদের জন্য আন্দোলন হয়েছে। ভ্যাটের
জন্য হয়েছে। কিন্তু গণতন্ত্রের লড়্ইায়ের জন্য জনগণ সম্পৃক্ত হয়নি। তার অর্থ
কোথায় কিছু একটা আছে, যে কারণে জনগণের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতার অভাব
ছিল। যদিও জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ।
স্যাম: এটি কী কেবলই রাজনৈতিক দলের ব্যর্থতা? নাকি
বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার মধ্যেও পরিবর্তন ঘটেছে? যে কারণে মানুষ
আন্দোলনে নামতে চাইছে না…
আ:পা: সেরকম নয়। আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের পরেও
বিশ্বের অনেক দেশে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন। একটি দেশ আজ গরিব হলে
কাল মধ্যম আয়ের দেশ হবে, পরশু দিন ধনী দেশ হবে। সেটি গুরুত্বপূর্ণ নয়।
কিন্তু এমন নয় যে, একটি ধনী দেশের নাগরিক অধিকার ক্ষুন্ন হলে তারা সে বিষয়ে
সোচ্চার নয়। বস্তুত বাংলাদেশের বড় দুটি দলের ওপর কোনো না কোনো কারণে মানুষ
আর আস্থা রাখতে পারছে না। হয়তো তারা কথা দিয়ে কথা রাখতে পারেনি।
স্যাম: তার অর্থ আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও একই পরিস্থিতি হবে?
আ:পা: আমার মনে হয় একই রকম পরিস্থিতি হবে।
স্যাম: তার মানে মানুষের মনোজগতে একটি পরিবর্তন এসেছে?
আ:পা: হ্যা। মানুষের অবস্থাটা হলো তারা হয়তো সরকারের
ওপর ক্ষুব্ধ। ভোট হলে তারা আমাদের ভোট দিতো। কিন্তু তারা যদি আমাদের প্রশ্ন
করে যে, আপনারা ইতিবাচক কী কী দিয়েছেন। সেখানে আমরা কিন্তু সরকারের
নেতিবাচক দিকগুলোর কথাই বেশি বলছি।
তাছাড়া রাজনীতিতে গত বিশ-ত্রিশ বছরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর রেজাল্ট
এখন দেখা যচ্ছে। যেমন সাধারণ একজন মানুষ বা তরুণ প্রজম্মের কাছে রাজনীতি
মানেই ভেসে উঠছে হরতাল, মিছিল, স্লোগান, মারামারি, ককটেল, র্যাব, ক্রসফায়ার
ইত্যাদি। এতে করে ভালো একটি শ্রেণীর মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছে।
স্যাম: সরকারের জুলুম-নির্যাতন কী আন্দোলনের ভীতি হিসেবে কাজ করেনি?
আ:পা: অবশ্যই। ভীতি কাজ করেছে এটি সত্যি। তবে আমি শুধু
সরকারের ভয় বলবো না। পুরো পরিস্থিতিটাই এমন হয়ে গেছে যে মানুষের রাজনীতির
প্রতি অনীহা হয়ে গেছে। সরকারের ব্যাপারে বিরাট ভয় তো আছেই। মানুষ পজেটিভ
রাজনীতি করতে গেলেও শত শত মানুষ গুম হয়ে যাচ্ছে। সরকার সাধারণ মানুষের
ফেইসবুক বন্ধ করে দিচ্ছে। এমনকি স্ট্যাটাস দেওয়ার জন্য গৃহবধূদের পর্যন্ত
ধরে নিয়ে গেছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ এই ধরনের একটি স্বৈরাচারী
বা প্রশাসনিক সরকার ফেইস করেনি। যেখানে প্রশাসনও কাজ করবে, পাশাপাশি তাদের
একটি দলীয় প্লাটফর্মও আছে। এ ধরনের পরিস্থিতি বিএনপি, আমরা কিংবা সাধারণ
মানুষ অতীতে ফেইস করেনি। এটি একটি নতুন ফেনোমেনা। প্রশাসন ও রাষ্ট্রীয়
ক্ষমতাও তাদের, আবার রাজনৈতিক ক্ষমতা তাদের।
স্যাম: বিরোধী দলগুলোর অভিযোগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধংস করা হয়েছে…
আ:পা: রাষ্ট্রীয় কাঠামো আগেই ধংস হয়ে গেছে। প্রধান
বিচারপতি দেশ থেকে ভেগে চলে গেছে। সংবাদ মাধ্যম থেকে শুরু সবার মনে কেমন
যেনো একটি ভয় ও নিরব ভীতি কাজ করছে। মানুষের সঙ্গে সরকারের দূরত্ব এতোখানি
হয়ে গেছে যে, এখন সরকার নিজেই কোনঠাসা হয়ে নিজের মধ্যে চলে যাচ্ছে। বিষয়টি
সম্ভবত সরকার উপলব্ধি করতে পারছে না।
স্যাম: ২০ দলীয় জোটে থেকে কী আপনারা বুঝতে পারছিলেন যে এ ধরনের পরিস্থিতি আপনারা মোকাবেলা করতে পারবেন না?
আ:পা: পারবো না এটি আমি বুঝতে পেরেছিলাম। আর এজন্যেই
২০ দলীয় জোটের বৈঠকে আমি বলেছিলাম যে, এই পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া ঠিক
হবে না। কিন্তু কে বা কারা এবং বিএনপির মধ্যের একটি অংশ মনে করেছে,
নির্বাচনের দিন জনগণ মাঠে মেনে যাবে এবং এখানে একটি ভোট বিপ্লব হবে।
বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো বিএনপি যা জানে আওয়ামী লীগও তা জেনে যায়। এতে
করে দেখা গেছে, মনোনয়নপত্র দাখিল এবং প্রতীক বরাদ্দের পর থেকে বিএনপির
কাউকে আর ঘর থেকে নামতে দেওয়া হয়নি। সরকারি বাহিনী যে সন্ত্রাস বিএনপি এবং
তাদের নেতা ও প্রার্থীদের ওপর করেছে এতে করে সাধারণ মানুষই আর ভয়ে ভোট দিতে
যায়নি। ৪৫ জন প্রার্থীর ওপর আক্রমন করা হয়েছে।
স্যাম: জাতীয় ঐক্য ফ্রন্টকে গঠন প্রক্রিয়াকে কীভাবে দেখছেন?
আ:পা: নির্বাচনের আগে ঐক্য ফ্রন্ট গঠনের প্রয়োজন ছিল।
কারণ আমরা নির্বাচন বর্জন করলে অনেক দল আবার নির্বাচনে চলে যেতে। ফলে
সরকারের বাইরে থাকা দলগুলোকে একটি প্লাটফর্মে আনার উদ্যোগ সঠিক। পাশাপাশি
বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে ড. কামাল হোসেনের মতো একজন হাই প্রফাইল
ব্যক্তির প্রয়োজনীয়তাও ছিল। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বা
বার্গেনিং করার মতো প্রফাইলের নেতা সত্যিকার অর্থেই আমাদের ছিল না। কিন্তু
সমস্যাটা হলো ঐক্য ফ্রন্টের ওপর বেশি নির্ভর করা এবং সময় মতো ২০ দলীয় জোট
এবং ঐক্য ফ্রন্টকে একিভূত না করাটা।
স্যাম: একিভূত হওয়া বাধা কী ছিল?
আ:পা: আমার মনে হয় জামায়াতে ইসলামী। কারণ এই দলের
ব্যাপারে ঐক্য ফ্রন্টের আপত্তি ছিল; যেটি খুবই হাস্যকর। কারণ তারা সবই
জানতো যে, জামাতের সঙ্গে বিএনপির ঐক্য আছে এবং তারা নির্বাচনও করছে। অথচ
পরে তারা বলে যে জামায়াত ঐক্যে আছে এটি তারা জানতো না। কামাল হোসেন
মুরুব্বি মানুষ বলে এ প্রশ্নে আমরা তার বক্তব্যের জবাব দেইনি।
স্যাম: একথা আপনারা কেনো বলছেন যে ২০ দলের তুলনায় জাতীয় ঐক্য ফ্রন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে?
আ:পা: কথাটা ছিল ঐক্য ফ্রন্টকে রাখা হবে সরকারের সঙ্গে
সমঝোতায়। কিন্তু রাজনীতিটা ২০ দলের কাছে ফেরত আসা উচিৎ ছিল। কারণ আমরা ২০
বছর ধরে বিএনপির সঙ্গে ছিলাম। অনেক দল গত ১০ বছর ধরে বিএনপির সঙ্গে। আমরা
বিএনপির মাইন্ডসেট থেকে শুরু করে সবকিছু ভালো জানি। নির্বাচনের আগে এবং পরে
কার্যত ২০ দলের কর্মকাণ্ড অচল হয়ে যায়। সব কর্মসূচি বিএনপি ঐক্য ফ্রন্টকে
নিয়ে ঠিক করেছে। সহমত পোষণ করা ছাড়া ২০ দলের কোনো কর্মকাণ্ড রাখা হয়নি।
স্যাম: আপনার ২০ দলীয় জোট ছাড়ার এটিই কি কারণ? নাকি কোনো রাজনৈতিক কারণ আছে?
আ:পা: মূলত বিএনপি সংসদের যাওয়ার ঘটনাটি আমি মেনে নিতে
পারিনি। কারণ সংসদে যোগ দেওয়ার ঘটনায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।
নির্বাচনের প্রত্যাখ্যানের পাশাপাশি ১২০দিন তারা বলেছে যাবে না। এরপর ১২১
দিনের দিন তারা সংসদে গেল। তাছাড়া জোট বা আমাদের সঙ্গে এবিষয়ে তারা আলাপও
করেনি। আমি মনে করি, এই সংসদেকে অবৈধ বলার নৈতিক ক্ষমতাটি অক্ষুণœ রাখাটা
আমার জন্য গুরুত্বপুর্ণ। সংসদে যোগ দিয়ে আবার সংসদকে অবৈধ বলাটা আমার কাছে
গ্রহণযোগ্য নয়।
স্যাম: আপনার দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এখন কি পৃথক রাজনীতি করবে নাকি কোনো জোটে যোগ দেবে?
আ:পা: বাংলাদেশে একটি শ্রেণীর মানুষের মধ্যে রাজনীতির
প্রতি অনীহা জšে§ছে একথা আমি আগেই উল্লেখ করেছি। ওই শ্রেণীর মানুষকে
রাজনীতিমুখী করার জন্য আমরা ক্যাম্পেইন করবো। নতুন কোনো মেরুকরণে আপাততো
যাচ্ছি না।
স্যাম: নির্বাচনের সময় জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীরা
২ কোটি টাকা করে নিয়েছেন বলে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ড. অলি আহমদ অভিযোগ
করেছেন। আপনি তার এই বক্তব্য সমর্থন করেন?
আ:পা: আমি মনে করি, দুই কোটি টাকা নেওয়ার কথা বলা অলি
সাহেবের ঠিক হয়নি। অলি আহমদের এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। কার
সঙ্গে ডিল হয়েছে অলি সাহেব একথাও ইঙ্গিত দিয়ে বলেছেন। দেখুন, বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের অনেক সিদ্ধান্তের সঙ্গে আমি
দ্বিমত পোষণ করতে পারি। বা আমার ভালো নাও লাগতে পারে। কিন্তু তার
ইনটিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করাটা মোটেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
যদি অলি সাহেবের কাছে প্রমাণ থাকে, আমি মনে করি ওনার ওই সময়ই তার ২০ দল
থেকে পদত্যাগ করা উচিৎ। কারণ যে দল এই ধরনের কর্মকাণ্ড করে তার সঙ্গে তো
আপনি নৈতিকভাবেই থাকতে পারেন না। তাছাড়া ফখরুল সাহেবেরও অনেক স্যাক্রিফাইস
আছে। তিনি তিন বছর জেল খেটেছেন। আমি হয়তো অভিযোগ করতে পারি তিনি একটি
কাজ করতে পারেননি। কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে এ্যাটাক করতে পারি না।
স্যাম: জামায়াত, কল্যাণ পার্টি ও জাগপাসহ কয়েকটি দলকে নিয়ে একটি পৃথক মঞ্চ করার পরেও অলি আহমদ বলছেন তিনি ২০ দলীয় জোটে আছেন…
আ:পা: আমি এ ব্যাপারে একটু বিভ্রান্তির মধ্যে। কারণ
দেখলাম উনি জাতীয় মুক্ত মঞ্চ করলেন। আবার বলছেন আছেন। তবে তার আগের
বক্তব্যে মনে হয় তিনি বিএনপি বা ২০ দলের নেতৃত্বটা চাচ্ছেন। যেহেতু বিএনপি
চেয়ারপারসন কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে। কিন্তু আমার মনে হয়
এটি বাস্তবে সম্ভব নয়। বিএনপিকে নেতৃত্ব দেওয়ারর মতো অবস্থান অলি আহমদের
আছে বলে মনে হয় না।
স্যাম: প্রায় কাছাকাছি সময় আপনি ও অলি আহমেদসহ কয়েটি দলের পৃথক অবস্থান দেখা যাচ্ছে…
আ:পা: আমার আলাদা হওয়ার সঙ্গে তাদের সম্পর্ক নেই। আমি
একটি পাবলিক ইস্যুতে ২০ দল ছেড়েছি। এটি এমন একটি ইস্যু যে বিএনপির লক্ষ
লক্ষ নেতাকর্মীও এর সঙ্গে একমত যে সংসদে যাওয়া ঠিক হয়নি। বিএনপির স্থায়ী
কমিটিতেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে আমি মনে করি যে প্রক্রিয়ায় এবং আমাদের
না জানিয়ে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার রাজনৈতিকভাবে সঠিক হয়নি।
কিন্তু অলি সাহেবের ক্ষোভ হলো যে বিএনপি নেতৃত্ব দিতে পারছে না। উনি
নেতৃত্ব চাচ্ছেন। সুতরাং আমার ও ওনার বেরিয়ে যাওয়া একেবারেই আলাদা।
স্যাম: জামায়াত, কল্যাণ পার্টি এবং জাগপাসহ অন্য দলগুলোর অলির পাশে থাকার বিষয়টিকে কীভাবে দেখছেন?
আ:পা: অলি সাহেবের প্রফাইল অনেক হাই। কিন্তু
সাংগঠনিকভাবে ওনার সেই অবস্থা নেই। তাই জামায়াত সঙ্গে থাকলে সাংগঠনিকভাবে
ভালো হবে বলে উনি মনে করেছেন। হয়তো মাঠ ভরার কাজে জামায়াত কাজে লাগবে।
স্যাম: কিন্তু বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বীর বিক্রম এবং মেজর জে. (অব.) সৈয়দ মুহ: ইবরাহিম জামায়াতকে সঙ্গে নিয়ে কেমনে হাটবে?
আ:পা: এটি তো অলি সাহেব বলেই দিয়েছেন। তার ভাষায়,
বর্তমানের জামায়াত নতুন জামায়াত। আগের জামায়াত এখন আর নেই। তবে জামায়াতের
জন্য তো এই ঘটনা সোনায় সোহাগা। কারণ তারা দুই মুক্তিযোদ্ধার নেতৃত্ব পাবেন।
দেখা যাক, সামনে তারা কতদূর নিয়ে যেতে পারেন।
স্যাম: বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনে বৈদেশিক শক্তির
ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এটি কী এবারের নির্বাচনের আগেও জোট নেতাদের
পর্যালোচনায় থাকায় উচিৎ ছিলো নয় কি?
আ:পা: হ্যা, এটি আমরা মোটামুটি বুঝতে পারছিলাম যে, ওই
ধরনের এ্যাডভান্সমেন্ট ২০ দলীয় জোট করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
হলো; ২০০১ সালে জামায়াতে ইসলামী বা ইসলামী দলগুলোকে নিয়ে আন্তর্জাতিক
পরিমণ্ডলে একটি বিশেষ অবস্থা তৈরী হয়েছে। সেই সময় এবং আজকের পরিস্থিতির
মধ্যে আমরা হয়তো সমন্বয় করতে পারিনি। সময়ের সঙ্গে রাজনীতির পরিবর্তন না
ঘটিয়ে শুধুমাত্র জনগণের ভোটের ওপর নির্ভর করে আজকের দিনে রাষ্ট্রীয় ক্ষমতায়
যাওয়া সম্ভবপর নাও হতে পারে; এ বিষয়টি আমার মনে হয় আরেকটু গভীরভাবে
বিশ্লেষণ করা উচিৎ ছিলো।
স্যাম: তার অর্থ পরিবর্তিত এই পরিস্থিতি ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট বুঝতে সক্ষম হয়নি?
আ:পা: বুঝতে হয়তো সক্ষম হয়েছেন। কিন্তু সেই মোতাবেক
কৌশল নির্ধারণ ও কাজ করা যায়নি। আমরা শুধুমাত্র জনগণের ভোটের ওপর নির্ভর
করে বসেছিলাম। কিন্তু ক্ষমতায় যেতে হলে আরও কিছু ডায়ামিটার ঠিক করতে হবে।
স্যাম: নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে পাল্টা কৌশল আর কী করা যতো?
আ:পা: নির্বাচনের কৌশল অন্তত ছয়মাস আগে করা যেতো।
ছয়মাস আগে থেকে সরকারের সঙ্গে কথা বলা এবং নেগোসিয়েশন শুরু করলে ভালো হতো।
পাশাপাশি আন্দোলনে গিয়ে মোমোন্টাম তৈরী করা উচিৎ ছিল। বিরোধী দলীয় নেত্রী
খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ এবং তাকে কারাগারে নেওয়ার পরেও কিছু হলো
না। সবগুলো রাজনৈতিক সমস্যাকে আমরা এ্যাম্বেসি ও হাইকোর্টের করিডোরে নিয়ে
গেছি। কিন্তু এসব সমস্যা সমাধান করতে হয় রাজনৈতিক টেবিলে অথবা রাজপথে। এতে
করে আন্দোলন না করতে করতে এক সময় আন্দোলন করার শক্তিই নষ্ট হয়ে গেছে। এমনকি
নির্বাচনের সাতদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে বলেছিলাম যে
অন্ততপক্ষে সাতদিনের একটি আন্দোলন করতে হবে। এ ধরনের আন্দোলনে হয়তো দশটি
ওসি বা ২০টি এসপির পরিবর্তন হতে
পারতো। কিছু না কিছু কর্মসূচি না দিলে নেতাকর্মীরা ঘর থেকে বের হবে না
একথা বলেছিলাম। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আন্দোলন হবে। কিন্তু ওই
ঈদের পরের আন্দোলনের মতো ওই আন্দোরন আর কোনোদিন হয়নি।
স্যাম: আপনার সঙ্গে আলাপে মনে হলো আন্দোলন এবং
নির্বাচন, দুটি পথ বা ব্যবস্থাই এখন বাংলাদেশে প্রায় অচল হয়ে পড়েছে। এ
অবস্থা থেকে বের হওয়ার উপায় কি?
আ:পা: বিএনপি এবং আমরা সবারই এখন ফোকাস করা উচিৎ
সুষ্ঠু রাজনীতির ধারা ফিরিয়ে আনার দিকে। বিশেষ করে সমাজের বড় একটি
জনগগোষ্ঠী যারা রাজনীতির প্রতি বিমুখ হয়ে গেছে তাদের রাজনীতিমুখী করা।
এজন্য রাজনীতিতে ইতিবাচক কিছু পরিবর্তন আনতে হবে। যেসব নেতা বা রাজনীতিকের
প্রতি জনগণের এ্যালার্জি আছে বা যাদের ব্যাপারে পাবলিক পারসেপসন খারাপ এমন
লোকদের আস্তে আস্তে রাজনীতি থেকে বাদ দিতে হবে। যাতে করে জনগণ রাজনীতিতে
সম্পৃক্ত হয়। বিএনপির নেত্রী কারাগারে থাকলেও তারেক রহমান সাহেব লন্ডনে বসে
এ ব্যাপারে ভূমিকা পালন করতে পারেন। অর্থডক্স বা পুরনো রাজনীতি আর কমিটি
গঠন দিয়ে আর মনে হয় চলছে না। বিএনপির একটি বিষয় খুব অবাক হওয়ার মতো। খালেদা
জিয়া কারাগার, দেশব্যাপী এতো জুলুম নির্যাতন: অথচ ওনারা ওনাদের কমিটি ও
পদ-পদবি নিয়ে ব্যস্ত।
স্যাম: বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় কোন ভুল ছিলো?
আ:পা: ভুল কি সঠিক সেটা আমি বলবো না। তবে মনোনয়নের
জন্য আমাদের মতো নেতারও রাত তিনটা পর্যন্ত দাড়িয়ে থাকতে হয়েছিলো। এটা
আমাদের জন্য বেশ বিব্রতকর মনে হয়েছে। এটা অবাকও লেগেছে।
স্যাম: বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত তাহলে কি?
আ:পা: এদেশের রাজনৈতিক ভবিষ্যত বলা মুশকিল। কারণ
রাজনীতিই নেই। তবে এটুকু বলতে পারি, কোনো শর্ট টার্ম প্লান করে গণতান্ত্রিক
পন্থায় এই সরকারকে ফেলা যাবে না। কারণ উপলব্ধি করতে হবে, জনগণ তার ভ্যাটের
জন্য নামে, তার বিশ্ববিদ্যালয়ের জন্য নামে, নিরাপদ সড়কের জন্য নামে।
কিন্তু গণতন্ত্রের জন্য রাজপথে নামে না। ভয়-ভীতি যে কারণেই হোক। জনগণ এই
পরিস্থিতিকে মেনে নিয়েছে বলেই অনেকে মনে করছেন। তাই আওয়ামীলীগ সরকারের আমলে
ভোট করে কোনো লাভ হবে না। কারণ মসজিদের মাইকে আওয়ামী লীগ বলছে আপনারা ভোট
দিতে আসেন। কিন্তু বাস্তবতা হচ্ছে; আওয়ামী লীগের লোকও এখন আর ভোট দিতে যায়
না। নির্বাচনী ব্যবস্থাই শেষ হয়ে গেছে। বিশ্ব বেহায়ার মতো লোকজনরা যখন
নির্বাচন কমিশনে দাড়িয়ে বলেন যে, উন্নয়ন বেশি হলে মানুষ ভোট দিতে চায় না।
তখন মানুষ ওই নির্বাচনকে একটি হাস্যকর ব্যবস্থা মনে করে। এখন এই জনগণের
প্রায় সবাই হয়তো সরকারকে সমালোচনা করছে। কিন্তু বিরোধী দলের পক্ষে আসছে
শুধু ভোটের দিন। কিন্তু ভোট তো দেয়ার সুযোগ নেই। ফলে আপনি পাচ্ছেন না। তাই
আগে বিএনপিকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
স্যাম: যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান সরকার চলছে, তারা কি দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে?
আ:পা: এটি বলা মুশকিল। এ ধরনের সরকার দুই বছর, দশ বছর,
এমনকি বিশ বছরও থাকতে পারে। কারণ সরকারকে সরানোর কোনো প্রক্রিয়াতো নেই।
আপনি আন্দোলনও করতে পারবেন না, আন্দোলন করতে দিবেও না। আন্দোলন করতে গেলে
ড. কামাল হোসেনকে এরশাদ সাহেবের মতো সিএমএইচএ থাকতে হবে। কামাল হোসেনের
অতীত রেকর্ড বলে যে, দেশে কোনো ক্রাইসিস দেখা দিলে তিনি দেশে থাকেন না। ফলে
তাকে দিয়ে বড় ধরনের আন্দোল সফল হবে আশা করাটা ঠিক নয়। তাছাড়া ঐক্য
ফ্রন্টের প্রধান নেতা হয়েও তিনি নিজে নির্বাচন করেননি। ফলে সরকারকে সরানোর
জন্য তার হান্ডের্ট পার্সেন্ট ইফোর্ট ছিলো কি না সেটি নিয়েও আমার প্রশ্ন
আছে।
স্যাম: রাজনৈতিক স্পেস না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে বলে অনেকের মধ্যে আশঙ্কা অছে…
আ:পা: আমি এটি মনে করি না। এ ধরনের জুজুর ভয় অনেকদিন
ধরে চলছে। অনেকে মনে করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের পর জামায়াতের লক্ষ
লক্ষ লোক রাস্তায় নামবে। এই হবে সেই হবে। সুইসাইড বোম্ব…কত কিছু! শেষ
পর্যন্ত কিছুই হয়নি। জামায়াতে ইসলামী বোবার ভূমিকা পালন করেছে। সুতরাং
তাদের সেই শক্তি নেই, এটিই বাস্তব।
স্যাম: কিন্তু বিশ্বের অনেক দেশে ধর্মীয় ও জাতীয়তাবাদের উত্থান তো হচ্ছে…
আ:পা: আমি মনে করি, প্রত্যেকটি দেশের মানুষের মাইন্ড
সেট আলাদা। যেমন বাংলাদেশে যতই আন্দোলন করি না কেনো, ঢাকাতে আন্দোলন সফল না
করতে পারলে ফল পাওয়া যায় না। আমি কোনো দেশের সঙ্গে তুলনা নয়; বাংলাদেশের
পারেসপেকটিভে আমি বাংলাদেশকে দেখতে চাই। যে কারণে আমি বারবারই বলতে চাই,
দেশের একটি বড় সমাজকে রাজনীতিতে ফেরত আনতে হবে। তাদেরকে বিশ্বাস করাতে হবে
যে, হ্যা আওয়ামী লীগ না হলে বিএনপি কিংবা অন্য একটি দল আমাদের কথা বলবে।
এটি যতক্ষণ না মানুষ অনুধাবন করবে ততক্ষণে কেউ ঝুকি নিতে চাইবে না। তার আগ
পর্যন্ত গুম আতঙ্কের কারণে কেউ রাজপথে আসবে না। মানুষ ঝুকিপূর্ণ আন্দোলন
কাকে ক্ষমতায় আনার জন্য করবে সে বিষয়ে তাদের কনভিন্স হতে হবে।
স্যাম: সরকার বা আওয়ামী বিরোধী রাজনৈতিক মেরুকরণে এখনো
বিএনপিই বড় রাজনৈতিক শক্তি বা প্লাটফর্ম। এক্ষেত্রে নতুন কোনো মেরুকরণের
সম্ভাবনা কি আপনি দেখছেন?
আ:পা: বাংলাদেশে এখনো শতকরা ৫০ থেকে ৬০ ভাগ মানুষ আছে
যারা কোনো দল করে না। তবে নানা কারণে সরকারের ওপরে তারা বিরক্ত বলে এখনো বড়
প্লাটফর্ম হিসেবে বিএনপিকেই ভোট দেয়। কিন্তু যদি এরকম কোনো রাজনৈতিক শক্তি
কখনো বাংলাদেশে আসে এবং তারা মানুষকে বোঝাতে পারে যে, তারা আওয়ামী লীগ ও
বিএনপির তুলনায় ভালো; তাহলে অবশ্যই তারা সমর্থন পাবে।
স্যাম: সেটি কি স্বাভাবিক রাজনৈতিক মেরুকরণ প্রক্রিয়ায় সম্ভবপর?
আ:পা: স্বাভাবিক প্রক্রিয়ায় হতে পারে। তবে এক্ষেত্রে
বেশ সময় লাগবে। আবার কোনো অগণতান্ত্রিক শক্তির উদয় হলে সেখান থেকেও হতে
পারে। যেটি অনেক দেশে হয়ে থাকে। তবে গতানুগতিক রাজনীতি দিয়ে বিএনপির তার
কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবে কি না সে ব্যাপারে যথেস্ট সন্দেহ আছে।
স্যাম: আপনার নেতৃত্বাধীন বিজেপির বেরিয়ে যাওয়া কিংবা ড. অলির নেতৃত্বে কয়েকটি দলের পৃথক অবস্থান কী এই ধরনের হতাশা থেকে?
আ:পা: এজন্য বিএনপির কিছুটা ব্যর্থতা তো রয়েছেই। কারণ
তারা ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে সমন্বয় করতে পারেনি। আবার
এটি বিএনপির কৌশলও হতে পারে। তারা মনে করতে পারে যে আজকের বাস্তবতায় ঐক্য
ফ্রন্টকে তাদের বেশি প্রয়োজন। যে কারণে ২০ দলকে রাখার ব্যাপারে তাদের
কিছুটা অনীহা থাকতে পারে। কারণ তারা বড় রাজনৈতিক দল। অলি সাহেব এটি বুঝতে
পেরেই হয়তো পৃথক মেরুকরণের চেষ্টা করছেন। তিনি হয়তো মনে করতে পারেন যে,
এভাবে পৃথক থাকলে চার বছর পরে তিনি এমপি হতে পারবেন।
স্যাম: আপনাকে ধন্যবাদ।
আ:পা: সাউথ এশিয়া মনিটরকেও ধন্যবাদ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
September
(820)
-
▼
Sep 20
(31)
- জলবায়ুর পরিবর্তন ঠেকাতে ঢাকার রাজপথেও শিশুরা by শ...
- চাঁদাবাজি-দুর্নীতি: দায় কি শুধু ছাত্রলীগ-যুবলীগের...
- ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি, কাউকে ছাড়া হবে না: শ...
- ইয়েমেনি ড্রোনের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক...
- এনআরসি নিয়ে অমিত শাহকে কী বললেন মমতা? by শুভজ্যোত...
- আপনারা এতদিন আঙ্গুল চুষছিলেন? -আইনশৃঙ্খলা বাহিনীকে...
- কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দুই মার...
- ক্যাসিনো গডফাদারদের তালিকা ধরে অভিযান by রুদ্র মিজান
- ক্যাসিনো রাজা খালেদের উত্থান যেভাবে by শুভ্র দেব
- বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি: করণীয় সম্পর...
- ধর্মের বিরুদ্ধে প্রচারনাকারীদের জবাব by সুমাইয়া ঘা...
- কাশ্মীর স্বাভাবিক হলে ফারুক আব্দুল্লাহকে আটকে রাখা...
- পর্যটনবান্ধব দেশের র্যাংকিংয়ে শীর্ষে স্পেন
- আধুনিক দাসত্ব: যুক্তরাজ্যে সংঘবদ্ধ চক্রের সদস্যদের...
- মশা কাহিনি ও ডেঙ্গু প্রসঙ্গ
- ওবিওআর ভারতের জন্য একটি ‘লাভজনক প্রস্তাবনা’, ভারতী...
- মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: ইতিহাস কী বলে by মাহফু...
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী? by শরিফুল ইসল...
- কাশ্মীর নিয়ে কেন ভারত-পাকিস্তানের এত আকর্ষণ? by মন...
- শুধু কাশ্মীরী মুসলিম হওয়ার কারণে কারাগারে পাঠানো হ...
- যুক্তরাষ্ট্র-পাকিস্তান উষ্ণ সম্পর্ক কেন চীনের জন্য...
- হিমালয়ের ঘাতক পবর্ত নিয়ে ভয়ানক তথ্য
- মাদক নিয়ে এক্সপেরিমেন্ট আলোচনায় ‘চায়না হোয়াইট’ by ...
- ‘বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন হয়...
- সন্তান নিয়ে মায়ের বন্দিজীবনের গল্প
- মালয়েশিয়ার টেরেঙ্গানু সফরের স্মৃতি by ড. মো. নূরুল...
- যে পবিত্র শহরে মসজিদ নিষিদ্ধ
- দুনিয়ার অদ্ভুত সব খাবারের উৎসব by ওয়াসিদ রাজা
- শৈশবের দুরন্তপনা by কাজী আশিক রহমান
- বুঝে শুনে ভালো কিছু কাজই করতে চাই: -কামরুজ্জামান মিলু
- নিঃসঙ্গ একটি ব্রিজ by তোফায়েল হোসেন জাকির
-
▼
Sep 20
(31)
-
▼
September
(820)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বিশ্বকাপ ফুটবল
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment