Thursday, September 6, 2012
শেখ মুজিব যেভাবে ফিরে এলেন by খোমেনী ইহসান
শেখ মুজিব যেভাবে ফিরে এলেন by খোমেনী ইহসান
মুসলিম লীগের হাত ধরে বাংলার মধ্যবিত্ত মুসলমানদের যে শ্রেণী ভিত্তি তৈরি হয়েছিল, যা পাকিস্তানের ২৪ বছরে শেখ মুজিবের নেতৃত্বে ক্ষমতার নিয়ামক শক্তিতে পরিণত হয়েছিল; তাতে করে তাদের প্রত্যক্ষ কোনো আন্দোলন বা যুদ্ধে অংশগ্রহণ জরুরি ছিল না।
যারাই যা কিছু করুক না কেন তার সব ফলাফলেরই একমাত্র অধিকারী হবে এ মধ্যবিত্ত শ্রেণী, তার দল আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিব। হয়েছিলও তাই। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব বাংলাদেশের একমাত্র নেতায় পরিণত হয়েছিলেন। আওয়ামী লীগও প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছিল।
এ মধ্যবিত্ত শ্রেণীর একক নেতা হিসাবে মুজিব এবং আওয়ামী লীগ এ আন্দোলন ফলাফলের সবটুকুই নিজের করে নিতে পেরেছেন। কমিউনিস্ট পার্টি, ন্যাপ-ভাসানী, ন্যাপ-মোজাফফর ইত্যাদি দল মুজিব ও আওয়ামী লীগের বিপদ উত্তরণের স্বেচ্ছাসেবী বাহিনী হিসাবে ভূমিকা রেখেছে মাত্র। মধ্যবিত্তের যে চরিত্র মুজিব ও আওয়ামী লীগের একই চরিত্র। মোটা দাগে মধ্যবিত্ত মুক্তিযুদ্ধ করেনি। অসংখ্য লোক পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছিল, তারও চেয়ে অনেক বেশি লোক ইন্ডিয়া আশ্রয় নিয়েছিল। এ মধ্যবিত্তের মধ্যে যুদ্ধে গেছে যারা, তারা নগণ্য সংখ্যকই মাত্র। একই কাজ মুজিবও করেছেন, তিনি যুদ্ধে যোগ দেননি, পাকিস্তানিদের হাতে বন্দি হয়ে নয় মাস নিরাপদে জেল খেটেছেন। আওয়ামী লীগের নেতাদের খুব কমই যুদ্ধ করেছেন। তারা কলকাতা, আগরতলায় নিরাপদ জীবনযাপন করেছে। মাঠে যুদ্ধ করেছে কৃষক, শ্রমিক, স্বশস্ত্র কমিউনিস্ট আদর্শের যোদ্ধারা ও ছাত্ররা, ডাকাত, মাস্তান, লাঠিয়াল এবং বাঙালি সৈনিক, ইপিআর ও পুলিশ সদস্যরা।
অথচ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রায় সব স্বীকৃতি, সুযোগ-সুবিধার ভাগীদার হয়েছিল এ মধ্যবিত্তরাই। এর চেয়ে বড় ঘটনা ঘটেছে সদ্য স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠার মাধ্যমে। মধ্যবিত্তের প্রত্যাশা মতো বাংলাদেশ গঠিত হয়েছে। তাদের শ্রেণী স্বার্থ রক্ষার দিকেই মনোযোগ দেয়া হয়েছে সংবিধানে। তাই প্রত্যক্ষ বাধা না আসার আগ পর্যন্ত এ মধ্যবিত্ত মুজিব ও আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ সমর্থন জুগিয়ে গেছে। কিন্তু আমেরিকার সাম্রাজ্যবাদ ও রুশিয় সাম্রাজ্যবাদের মধ্যকার ঠাণ্ডা লড়াই চলাকালে শেখ মুজিব নিহত হলেন। আওয়ামী লীগের কিছু লোক খুনিদের সাথে থাকলেও, বেশির ভাগই দিনের আলোতে তারকারাজির থাকার মতো লুকিয়ে থাকলো। মাঝখান থেকে শোকাহত মধ্যবিত্ত বাঙালি ধরেই নিল মৃত্যুর মধ্য দিয়ে মুজিবও হাওয়ায় মিলিয়ে গেছেন।
মধ্যবিত্তের এ শোক ব্যর্থ করে দিয়ে মুজিব আবার ফিরে এসেছেন। অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে তিনি ফিরে এসেছেন। যে ফিরে আসাকে পুনরুত্থান বলা যায়। এখানে পাকিস্তান আমলে মধ্যবিত্ত শ্রেণী ও আওয়ামী লীগের ‘ধর্মনিরপেক্ষ’ বনে যাওয়ার কারণ স্মরণ করতে হবে। আমেরিকার পুঁজিবাদপন্থি পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে শাসক হয়ে উঠতে স্বংকল্পবদ্ধ বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে আন্তর্জাতিক ও আঞ্চলিক মুরুব্বি খুঁজে পাওয়া প্রচণ্ড দরকার ছিল। এ বিবেচনায় রুশিয় সাম্রাজ্যবাদ ও রুশ ঘেষা ইন্ডিয়ার কংগ্রেসি শাসকরাই ছিল তাদের সামনে একমাত্র বিকল্প। এ বিকল্পের কাছে আস্থাভাজন হওয়ার স্বার্থে তারা ধর্মভিত্তিক জাতীয়তাবাদের পরিচয় ছেড়ে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নৌকায় চেপেছিল। কিন্তু বাংলাদেশ দেখলো যে, ধর্মীয় আত্মপরিচয়ের জাতীয়তাবাদকে জিয়া ও এরশাদ বাংলাদেশে আবারো এমন গণভিত্তির ওপর দাঁড় করিয়ে দিলেন যাকে পরবর্তীতে আর কেউ উপেক্ষা করতে পারেনি এতকাল। এমনকি ‘ধর্মনিরপেক্ষ’ আওয়ামী লীগকেও শ্লোগান দিতে হয় ‘আল্লাহ সর্বশক্তিমান’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ’ ইত্যাদি।
এ ধর্মীয় জাতীয়তার পরিচয়কে সামনে রেখে রাজনীতির পরিণতিতে শেষ পর্যন্ত ২০০১ সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রথম রাষ্ট্রক্ষমতায় অংশীদার হয়। এ জোটের আরো দুই সহযোগী ছিল মুসলিম জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয় পার্টি ও কয়েকটি ইসলামপন্থি দলের সমন্বয়ে গঠিত ইসলামী ঐক্যজোট। মুসলিম জাতীয়তাবাদী ও ইসলামি দলগুলোর সমন্বয়ে এ দলগুলো জোটবদ্ধভাবে ক্ষমতায় এলেও ততদিনে দুনিয়ায় ইসলাম ও মুসলিম প্রশ্নে এক নয়া মেরুকরণ শুরু হয়ে গেছে। নয়-এগারোতে আমেরিকার বিশ্ব বাণিজ্য কেন্দ্রের যমজ দালানে দুই দুইটা যাত্রীবাহী বিমান ‘হামলা’ হলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। এ ‘হামলা’র জন্য ‘আল-কায়দা’ বলে এক অদৃশ্য শক্তিকে দায়ী করে, তাদের দমনের নাম করে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ‘ওয়ার অন টেরর’ বা সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু করে আমেরিকা। আর দুনিয়ার সব মুসলমান শাসকদের মতো বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারও এ যুদ্ধকে সমর্থন করে। বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ গণতন্ত্রপন্থি সব ইসলামী দলও আমেরিকা বর্ণিত অদৃশ্য শক্তি আল-কায়দা ও ‘সন্ত্রাস’-এর বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যত এ ‘সন্ত্রাসবিরোধী অনন্ত যুদ্ধে’র পক্ষে জোরালো সমর্থন যোগায়।
আমেরিকা সারা দুনিয়াতেই ইসলামকে ‘জঙ্গি ইসলাম’ ও ‘মডারেট ইসলাম’ নামে ভাগ করে। ওয়ার অন টেররকে সমর্থনকারী ইসলামপন্থিরা নিজেদের ‘মডারেট মুসলমান’ তালিকাভুক্ত বলে ঘোষণা দেয়, আর বিরোধিতাকারীদের জঙ্গি মুসলমান বলে আখ্যা করে। বাংলাদেশে মডারেট ইসলামই দৃশ্যমান থাকায় এ দেশটিকে ‘মডারেট মুসলিম কান্টৃ’ হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা। কিন্তু ততদিনে দেখা গেল ‘জেএমবি’র নামে দেশের উত্তরাঞ্চলের এক শাসনব্যবস্থা কায়েম হয়েছে ‘শায়খ আব্দুর রহমান’ ও ‘বাংলা ভাই’- এর নেতৃত্বে, স্বশস্ত্র কমিউনিস্ট দমনের নামে। ‘জেএমবি’র নামে সারা দেশে একযোগে পাঁচ শতাধিক জায়গারও বেশি জায়গায় হালকা ককটেল কিসিমের বিস্ফোরক ছড়ানো হলো। কিছু ফুটলো, কিছু ফুটলো না। এর আগে ও পরে দেশের কয়েকটি নিম্ন আদালতে বোমা হামলা হলো। কয়েকজন বিচারককে এভাবে খুন করা হলো। তামাম দুনিয়াজুড়ে যখন ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ চলছে সাম্রাজ্যের নেতৃত্বে, তখন জিহাদের নামে এখানে ককটেল-বোমা হামলা হওয়ায় বাংলাদেশ খুব সহজেই এ যুদ্ধের অংশ হয়ে উঠলো। দেখা গেল জন-চৈতন্যে আলেম-ওলামাদের ব্যাপারে ব্যাপক সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়েছে। বাস-ট্রেন-লঞ্চে কালো ব্যাগসহ কোনো ‘হুজুর’ যাত্রী হলে তার প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে। তাকে সম্ভাব্য বোমা হামলাকারী হিসেবে ভাবা হচ্ছে। বোমা হামলার জন্য নাগরিকরা দেশে দৃশ্যমান ইসলামপন্থি দলগুলোকে দায়ী মনে করল না। বরং তারা যে ‘জিহাদি ইসলাম’ বিরোধী ‘মডারেট ইসলাম’-এর অনুসারী, এটাই তারা ধরে নিল।
‘জেএমবি’র উত্থানের সঙ্গে বিএনপির কিছু মন্ত্রী-এমপি ও জেলা পর্যায়ের নেতার জড়িত থাকার খবর, তথ্য প্রমাণসহ রটে যাওয়ায় ধারনা তৈরি হলো যে এদের মদদদাতা বিএনপি। এটা মানুষ ব্যাপকভাবে বিশ্বাস করলো। যে বিশ্বাসের পেছনে কাজ করে কোনো সরকারের সময় ঘটে যাওয়া যেকোনো দুর্ঘটনার জন্য ওই সরকারকেই কর্তা মনে করার প্রবণতা। জেএমবি’র হামলার দায়-দায়িত্ব বিএনপির কাঁধে চাপায় ও ২১ আগস্টের শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার বিষয়ে বিএনপি সরকার স্পষ্টত অবিশ্বাসযোগ্য তদন্ত করায় আওয়ামী লীগের বাইরের সাধারণ মধ্যবিত্তের মধ্যেও ধর্ম পরিচয়ের রাজনীতির ব্যাপারে অনিরাপত্তাবোধ তৈরি হতে শুরু করলো সন্ত্রাসবিরোধী চলমান যুদ্ধের প্রেক্ষাপটে।
এরপর ২০০৭ সালের ১১ জানুয়ারি ঘটে গেল ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক’ সরকার ছদ্মবেশের সামরিক অভ্যুত্থান। শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ দেশের শীর্ষ রাজনীতিকরা এবং শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা দুর্নীতির অভিযোগে জেলে গেলেন সে সামরিক সরকারের আমলে। তাদের জেলে নিয়ে গেলেও তখনকার কার্যত রাষ্ট্রপ্রধান জেনারেল মইন উদ্দিন আহমেদ বুঝতে পারলেন কত বড় বিপদে তারা জড়িয়ে পড়েছেন। অভ্যুত্থানের সঙ্গে জড়িত হওয়ায় তার ও তার অধীস্থ সেনা কর্মকর্তাদের জীবনই হুমকিতে পড়ে গেল। যতই ব্যাখ্যা দেয়া হোক, আইনি ব্যবস্থা তাদের জন্য রেহাই পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। তখন তারও প্রয়োজন পড়লো শান্তিপূর্ণভাবে রেহাই পাওয়ার অবলম্বন। তার এ অবলম্বন ছিল শেখ মুজিব। তাকে তিনি জাতির পিতা বলে স্বীকার করলেন। মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত সাবেক সেনাকর্তাদের তিনি দাওয়াত করে নিয়ে গেলেন সেনানিবাসে। সেখানে শলা-পরামর্শ করে ‘যুদ্ধাপরাধীদের’ বিচারকে রাজনৈতিক দাবিতে পরিণত করার দায়িত্ব দিলেন তাদের। সাবেক সেনাকর্তারা দলমত নির্বিশেষে যতই ‘যুদ্ধাপরাধীদের’ বিচার দাবি করতে শুরু করলেন ততই প্রাসঙ্গিক হয়ে উঠলেন শেখ মুজিব। এদিকে সামরিক সরকারের কর্মকাণ্ড মানুষকে স্বস্তি লাভের কোনো ব্যবস্থা করতে পারে নাই। অর্থনীতি ভেঙে পড়েছিল। ছাত্ররা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ করলো ২০০৭ সালের ২০ আগস্ট। জবাবে ছাত্র-শিক্ষকরা সেনাবাহিনীর হাতে চরমভাবে নির্যাতিত হলেন।
সবমিলিয়ে যা পরিস্থিতি দাঁড়ালো মানুষের মধ্যে; একটা পরিবর্তন ভাবনা তৈরি হলো। জেএমবি বোমা, ওয়ার অন টেরর, জরুরি অবস্থা, সেনাশাসন ও বেহাল অর্থনীতির অনিশ্চয়তা থেকে মুক্তির একটা উপায় খুঁজতে হলো তাদের। তাদের এ খোঁজাখুঁজির তাগিদ তৈরি করার পরে গণমাধ্যমগুলো ‘মুক্তিযুদ্ধের চেতনা’ ও ‘মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী’ ব্যাপারগুলো তুমুল প্রচারণা শুরু করলো। জাতীয় ও বহুজাতিক কোম্পানিগুলো, বিশেষত মোবাইল ফোন কোম্পানিগুলো এ দলে যোগ দিল। মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতসহ ইসলামপন্থি দলগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে শক্তিশালী প্রচারণা শুরু হলো। এমন আবহ তৈরি করা হলো যে, স্বাধীনতার পর থেকে এযাবত দেশের যত যে ব্যাথা, যত হতাশা আর সকল দুঃখের কারণ এরা; আর হালের সন্ত্রাসবিরোধী যুদ্ধের দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে এর বিহিত করা চাই।
সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মী ও দলটির বুদ্ধিজীবী-সংস্কৃতিকর্মীরা গণমাধ্যম-কোম্পানি-সাবেক সেনাকর্তাদের প্রচারের ফসল তুলে নেবার ভাণ্ড হিসেবে শেখ মুজিবের রাজনৈতিক আদর্শকে জনগণের সামনে বিকল্প হিসেবে হাজির করলো। ঠিক এখানটাতে এসে দেখা যাচ্ছে ‘ধর্মনিরপেক্ষতা’র ওপর আওয়ামী লীগের দলের বাইরেও বিএনপি-জামায়াত বা অন্য অন্য দলীয় রাজনৈতিক অবস্থান নির্বিশেষে- উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানসে প্রচুর সমর্থন তৈরি হয়েছে। ধর্মনিরপেক্ষার ডাক নামে, অন্য নামে কিম্বা বেনামে। আওয়ামী লীগ ও তার মিত্র বামপন্থিদের বাইরে বাকিরা এ ধর্মনিরপেক্ষতাকে নিজ নিজ দলের শ্লোগানে মুড়িয়ে জায়েজ করছেন। নারাজি পোষণ করতে কাউকেই দেখা যাচ্ছে না।
তার মানে এ নয় যে; কৌম সমাজের থেকে বেরিয়ে ‘সেকুলার’ (জাগতিক) ও পুঁজির বাজারে বিচ্ছিন্ন ব্যক্তি মানে ভোক্তা হয়ে ওঠার বাসনা থেকে, কিম্বা রাজনৈতিক মতবাদ হিসাবে ‘সেকুলারিজম’ (জাগতিকাবাদ) এর মধ্যে রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত নিয়েছে সবাই। সে সিদ্ধান্ত থেকে এ সমর্থন আসে নাই।
খেয়াল রাখা জরুরি; এ সমর্থন এসেছে এবং আসছে আসলে দুনিয়াজুড়ে ‘সন্ত্রাস’ এর বিরুদ্ধে সাম্রজ্যের যুদ্ধের প্রেক্ষাপটে। এ প্রেক্ষাপট বিবেচনায় রেখে বাংলাদেশে কোনো বাঙালি জাতীয়তাবাদী, মুসলিম জাতীয়তাবাদী কিম্বা বামপন্থি বা ইসলামপন্থিরা; কেউই আর সাম্রাজ্যের সামনে কোনো ন্যূনতম ইসলাম বা মুসলিম ডাকনামের পরিচয় নিয়ে থাকতে ইচ্ছুক না। এ অনন্ত যুদ্ধ যাদের বিরুদ্ধে বলে মনে হয় অনেকের, সে ইসলামপন্থি নামওয়ালারাও সাম্রাজ্যের সংজ্ঞায়নের মধ্যে নিরাপদ শ্রেণীতে ‘মডারেট ইসলামপন্থি’ শ্রেণীতে নিজেদের তালিকভুক্ত করতে ব্যস্ত। সাম্রাজ্যের মানদণ্ডের তলায় তারা নিজেরা সমর্পিত হয়েছে। সাম্রাজ্যের এবং সে সুবাদে বাংলাদেশে সাম্রাজ্য স্বার্থের প্রতিনিধি ও দালালদের সামনে কোনো মধ্যবিত্ত বাঙালি মুসলমানই আর এমন কোনো জীবনযাপন বা রাজনীতি পছন্দ করতে পারছে না; যে জীবনযাপন ও রাজনীতি সাম্রাজ্যপসন্দ সংজ্ঞার বাইরে যায়।
ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগ এ সুযোগ নিচ্ছে। জঙ্গিদের বোমা হামলার মধ্যে জনপরিসরে এ কেন্দ্রীক সক্রিয়তা শুরু করেছিল দলটি। শেখ হাসিনা তার পিতার ধর্মনিরপেক্ষতার জায়গাটাকে কায়দা করে ওয়ার অন টেররের মডারেট ইসলামের সাথে জুড়ে দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের ইতিহাসের প্রায় পুরো সময়টা ধরে আওয়ামী লীগের রাজনীতিকে নানা সুবিধা তৈরি করে দিয়ে আসতে থাকা বামপন্থিরা তো বটেই, বাংলাদেশে যারা নিজেদের নাস্তিক বলে প্রচার করতেন তারাও ‘জঙ্গি ইসলামে’র বিরুদ্ধে দাঁড়াতে ‘শান্তির ইসলাম’র পক্ষে কথা বলে চলেছেন। ইসলাম ও মুসলিম ডাকনামের বিপদ থেকে বাঁচতে শেখ মুজিবের ‘ধর্মনিরপেক্ষতা’র একুশ শতকের হাসিনা-সংস্করণ এখন বাঙালি মুসলিম মধ্যবিত্তদের বেশ কাজে আসছে। যাদের জীবনধারা, নাগরিকতা, সামাজিক সম্পর্ক ও ব্যক্তিগত প্রতিষ্ঠার মধ্যে শেখ মুজিবই হয়ে উঠেছেন প্রকৃত নায়ক।
খোমেনী ইহসান: সাংবাদিক
ইমেইল: khomenee.ehsan@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 06
(18)
- চীনের ব্যবস্থা নেওয়ার হুমকিঃ বিরোধপূর্ণ দ্বীপ কিনব...
- সিনেমায় জন ছাড়া বাকিদের চুম্বনে অস্বস্তি বিপাশার
- উপজেলা-জেলার চেয়ে ঢাকায় ফরমালিনযুক্ত মাছ বেশিঃ বড় ...
- কড়া নাড়ছে পেন্টাগন, লক্ষ্য চীন by শান্তনু দে
- রাষ্ট্রীয় নির্যাতনবিরোধী আইনের প্রস্তাবে জরুরি বিষ...
- উই রিভোল্ট! আমরা বিদ্রোহ করলাম by শফিক রেহমান
- ব্যবসা প্রতিযোগিতা সক্ষমতায় ১০ ধাপ পিছিয়েছে দেশ
- সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষঃ বুয়েট-শিক্ষার্থীদের হয়রা...
- অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি
- সংবাদ বিশ্লেষণঃ একের পর এক ভুল সিদ্ধান্ত, একের পর ...
- তিন সংস্থার সোর্স এই মোস্তাফিজঃ আমিনুলকে ডেকে নেওয়...
- দখলের ঝুঁকিতে ৪৩ বিঘা জায়গাঃ নদীর ঢাল থেকে ৬০ ফুট ...
- সোনামের লেখার আকাঙ্ক্ষা
- অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়াঃ দুর্নীতি উৎসাহ...
- ‘সেক্সি সুনীল’ এক রাতে আমার গায়ে হাত দিয়েছিলেন...
- শেখ মুজিব যেভাবে ফিরে এলেন by খোমেনী ইহসান
- বঙ্গবন্ধুর দেখানো পথেই এগোচ্ছে বাংলাদেশ by ড. আতিউ...
- একই সূত্রে গাথা বিশ্ব ব্যাংকিং ক্রাইসিস, বিপন্ন ড....
-
▼
Sep 06
(18)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment